Showing posts with label Alternative Source. Show all posts
Showing posts with label Alternative Source. Show all posts

Thursday, June 21, 2012

নতুন দিনের নতুন সম্ভাবনা : শক্তির বিকল্প উৎস

নতুন দিনের নতুন সম্ভাবনা : শক্তির বিকল্প উৎস

শক্তিই হচ্ছে মানব সভ্যতার প্রধান চালক। কিন্তু প্রচলিত শক্তির উৎসের সঞ্চয় খুবই সীমিত এবং মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে সঞ্চয় ভাণ্ডার ক্রমশই ফুরিয়ে যাচ্ছে। তাই আগামী প্রজন্মকে রক্ষার জন্য শক্তির নতুন উৎস সন্ধান খুবই জরুরি। বিজ্ঞানীরা এরই মধ্যে শক্তির বিকল্প উৎসের খোঁজে নানা গবেষণায় আত্মনিয়োগ করেছেন। আগামী দিনের সম্ভাবনাময় এসব বিকল্প শক্তির উৎস নিয়ে এবারের বিজ্ঞানবিশ্ব আয়োজনটি সাজানো হয়েছে।

পারমাণবিক শক্তি

পারমাণবিক শক্তিকে বিদু্যৎ উৎপাদনের উৎস হিসেবে ব্যবহার করা হয়। ছোট আকারের একটি পরমাণু কেন্দ্র হতে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা সম্ভব। মূলত নিউক্লিয়ার বিভাজন বা সংযোজন পদ্ধতিতে যে বিপুল তাপের উদ্ভব ঘটে, সেই পরিমাণ তাপকে পারমাণবিক বিদু্যৎকেন্দ্রে পানির বাষ্পীভবনের কাজে লাগানো হয়। উত্তপ্ত বাষ্প বা স্টিম টারবাইনকে ঘোরায় এবং টারবাইন ঘোরার সঙ্গে সঙ্গে সংযুক্ত জেনারেটরও ঘুরতে শুরু করে। আর এর ফলে বিদু্যৎ উৎপন্ন করা যায়। তবে এ ব্যবস্থাটি যেমন জটিল ও ব্যয় সাপেক্ষ, তেমনি যেকোনো ধরনের অসাবধানতা পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করতে পারে।

স্রোত ও প্রবহমান পানি থেকে শক্তি

পানির স্রোত বা প্রবহমান পানি থেকে বিদু্যৎ উৎপাদন করা যায়। নদী, সাগর এমনকি জোয়ার-ভাটার স্রোতকে কাজে লাগিয়ে এবং খালের মতো কৃত্রিম জলপথে প্রবাহ তৈরি করে টারবাইন ঘুরিয়ে বিদু্যৎ উৎপাদন করা সম্ভব। এতে কোনো ধরনের দূষণ হওয়ার সম্ভাবনা থাকে না।

ঘরোয়া সৌরশক্তি

সূর্যই হচ্ছে সকল শক্তির উৎস। সৌরবিদু্যৎতন্ত্র তার ফটোভোল্টিক কোষের বিদু্যৎ শক্তিতে পরিণত করে। সোলার ওয়াটার হিটার যন্ত্রে পানি গরম করতে তাপ সংগ্রাহক প্যানেল ব্যবহার করা হয়। সৌরশক্তি অফুরন্ত, সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং নবায়নযোগ্য। একটি উদাহরণের মাধ্যমে সৌরবিকিরণ থেকে প্রাপ্ত সৌরশক্তির বিপুল সম্ভাবনা বোঝানো যাবে। সমগ্র যুক্তরাষ্ট্রে এক বছরে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তা বত্রিশ মিনিটে যে পরিমাণ সৌরবিকিরণ ঐ দেশে পড়ে, তার থেকে পাওয়া যেতে পারে। কিন্তু সৌরবিকিরণে প্রাপ্ত সৌরশক্তিকে ব্যবহার উপযোগী করে তোলার উপযুক্ত প্রযুক্তি এখনও করায়ত্ব হয়নি। তবে উন্নত দেশগুলোতে সৌরশক্তিকে কিভাবে সঠিকভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ব্যাপক গবেষণা করা হচ্ছে।

সৌরখামার

সৌরখামার থেকে দুটি উপায়ে প্রচুর পরিমাণে বিদু্যৎ উৎপাদন করা সম্ভব। প্রথমত, সৌরতাপ পস্নান্টগুলোতে আয়না দিয়ে সূর্যের আলোকে ঘনীভূত করা হয়। এ পদ্ধতিতে পানি থেকে তৈরি করা বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয়।

দ্বিতীয়ত, আলোক কোষ ব্যবহার করে সরাসরি সূর্যশক্তি থেকে বিদু্যৎ উৎপাদন করা হয়।

তবে, এ পদ্ধতিতে কিছু সমস্যা রয়েছে। কারণ, সূর্য সব সময়ের জন্য আকাশে থেমে থাকে না। রাতে বা মেঘলা দিনে এর থেকে সরবরাহ পাওয়া যাবে না। এ ছাড়া রয়েছে বিনিয়োগের সমস্যা। কারণ, এ ধরনের খামার তৈরি করতে প্রচুর অর্থের প্রয়োজন হয়।

ঘরোয়া বায়ুশক্তি

প্রতিটি বাড়িতে নিজস্ব বিদু্যৎ সরবরাহের জন্য বাড়ি বাড়ি ছোট আকারের টারবাইন লাগিয়ে বিদু্যৎ তৈরির পস্নান্ট তৈরি করা যেতে পারে। এ ধরনের পস্নান্ট হতে ১-২৫ কিলোওয়াট বিদু্যৎ উৎপাদন করা সম্ভব। বায়ুশক্তির মাধ্যমে ৮০ ফুট টাওয়ারের উপর ১০ থেকে ২৫ ডায়ামিটার পাখা স্থাপন করলে পানির মোটর চালানোসহ বাতি জ্বালানো ও অন্যান্য কাজ করা সম্ভব। তবে এর সবচেয়ে বড় সমস্যা হলো শব্দদূষণ।

বায়ুখামার

বায়ুশক্তি থেকে বৈদু্যতিক শক্তি উৎপাদনের কেন্দ্র সর্বপ্রথম ডেনমার্কে স্থাপিত (১৮৯০ সালে) হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বায়ুশক্তি দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বায়ুচালিত জেনারেটর ঘোরানো হচ্ছে। দেশটিতে বায়ুশক্তি ব্যবহার করে ১৮০০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন করা হয়। ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট চাহিদার পাঁচ ভাগের এক ভাগ বায়ুশক্তির সাহায্যে উৎপাদিত বিদু্যৎ দিয়ে মেটানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবার, ডেনমার্কের মোট শক্তির বিশ শতাংশ মেটানো হয় বায়ুশক্তিকে ব্যবহার করে। শক্তির এ উৎসটি পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য। তবে, এ ধরনের বায়ুখামারে চালিত টারবাইন পক্ষীকুলের চলার পথে বাধা সৃষ্টি করে, যা স্থানীয় পরিবেশের জন্য ক্ষতিকর।

ভূ-উত্তাপ শক্তি

ভূ-ত্বকের নিচে প্রচুর পরিমাণে শক্তি জমা আছে। ভূ-তাপীয় শক্তি বর্তমানে বিদু্যৎশক্তি উৎপাদনের একটি অন্যতম উৎস। এই ভূ-উত্তাপ শক্তি বিদু্যৎ উৎপাদন এবং ঘরবাড়ি ও রাস্তাঘাট উষ্ণ রাখার কাজে ব্যবহার করা যেতে পারে। বর্তমানে সারা বিশ্বে প্রায় আট হাজার মেগাওয়াট ভূ-উত্তাপ শক্তি উৎপাদিত হচ্ছে। এর মধ্যে দুই হাজার আট শত মেগাওয়াটই আমেরিকাতে উৎপাদিত হচ্ছে। আইসল্যান্ড বিদু্যৎ উৎপাদন ও ঘর গরম করার কাজে ব্যবহূত শক্তির বেশির ভাগই সংগ্রহ করে ভূ-তাপীয় শক্তির উৎস থেকে। নিউজিল্যান্ড ও ইতালির মোট ব্যবহূত শক্তির ১১ শতাংশ এবং ৩ শতাংশ সংগ্রহ করে ভূ-তাপীয় শক্তি থেকে। এটি পরিবেশবান্ধব এবং দিনরাত সবসময়ই এ থেকে শক্তি সরবরাহ পাওয়া সম্ভব। তবে, এ পদ্ধতিতে বিদু্যৎ উৎপাদনের পূর্বে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করতে হয়।

বৈদু্যতিক গাড়ি

বৈদু্যতিক গাড়ি থেকে কোনো ধরনের ধোঁয়া বের হয় না। এবং এর রক্ষণাবেক্ষণ খরচও খুবই কম। তবে, ব্যাপকভাবে প্রচলনের জন্য এটিকে প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত করার কথা ভাবছে বাণিজ্যিক কোম্পানিগুলো।

হাইড্রোজেন পরিবহন

হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় উৎপাদিত হয়। এর সাহায্যে চলে একটি বৈদু্যতিক মোটর। এ ধরনের ইঞ্জিন থেকে পানি নির্গত হয়। তবে, এ প্রযুক্তির কিছু সমস্যা রয়েছে। বিপুল পরিমাণ হাইড্রোজেন উৎপাদনের জন্য প্রাকৃতিক গ্যাস ব্যাবহার করতে হয়, ফলে এতে কার্বন উৎপাদনের কিছু সম্ভাবনা থেকেই যায়।

সমুদ্রের তাপীয় শক্তির পরিবর্তন

সৌর কিরণের প্রভাবে সমুদ্রের উপরিভাগ ও নিম্নভাগের পানির তাপমাত্রার পার্থক্য থেকে বিশেষ প্রযুক্তির মাধ্যমে বিদু্যৎশক্তি উৎপাদন করা সম্ভব। সমুদ্রের পানির তাপীয় অসমতা থেকে বিদু্যৎ উৎপাদন করার প্রযুক্তিকে সমুদ্রের তাপীয় শক্তির পরিবর্তন প্রযুক্তি বা ওটেক বলা হয়। এই শক্তিকে পুরোপুরি বিদু্যৎশক্তিতে রূপান্তর করতে পারলে তা হবে আমাদের প্রতিদিনের ব্যবহূত বিদু্যতের চেয়ে বিশগুণ বেশি।

যেভাবে দিনের পর দিন বিদু্যতের চাহিদা বাড়ছে, তাতে জীবাশ্মজ্বালানি থেকে লাগামহীনভাবে বিদু্যৎ উৎপাদন হতে থাকলে আগামী দিনে বিশ্বের জ্বীবাশ্ম জ্বালানির সঞ্চয় অবশ্যই ফুরিয়ে যাবে। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বিদু্যৎ উৎপাদনে বিকল্প উৎসগুলোর উপর নির্ভরশীলতা ক্রমশই বাড়তে থাকবে। বিকল্প শক্তির উৎসগুলো ব্যবহারে কিছু জটিলতা ও সমস্যা থাকলেও এসব শক্তির উৎসই আগামীদিনের প্রধান শক্তির উৎস হিসেবে বিবেচিত হবে।
Source: Daily Ittefaq

বিদ্যুতের বিকল্প কী হতে পারে?

বিদ্যুতের বিকল্প কী হতে পারে?

দেশব্যাপী লোডশেডিংজনিত ভয়াবহ বিদ্যুতের ঘাটতি জনজীবন স্থবির করে তুলেছে। শিল্প-কলকারখানা মারাত্মক হুমকির মধ্যে। সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখছে কিন্তু এই মুহূর্তে বিদ্যুতের বিকল্প কোনো ব্যবস্থা করতে পারছে না। অথচ উন্নত দেশে বিদ্যুতের রয়েছে নানা বিকল্প। যেখানে বিকল্প এসব পদ্ধতি ব্যবহার করে বিদ্যুত্ পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। কন্তু কীি হতে পারে বিদ্যুতের বিকল্প? এ নিয়ে লিখেছেন— সাদ আব্দুল ওয়ালী
আমরা প্রযুক্তি-সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই অথচ বিদ্যুতের ন্যূনতম চাহিদা মেটাতে পারছি না। দিন দিন বিদ্যুত্ সঙ্কট তীব্রতর হচ্ছে। বলতে গেলে, জনজীবন ক্রমে স্থবির হয়ে পড়েছে। স্বাভাবিক বিদ্যুত্ চাহিদার কাছাকাছিও আমরা যেতে পারছি না। অর্থাত্ যেমন বিদ্যুত্ উত্পাদনের কোনো লক্ষ্যমাত্রাও নেই, তেমনি নেই কোনো অগ্রগতি। সরকারেরও এ ব্যাপারে নেই কোনো সুষ্ঠু পরিকল্পনা। বিদ্যুতের এই চরম সঙ্কটে দেশবাসী উত্কণ্ঠিত—কীভাবে মিলবে এর সুষ্ঠু সমাধান। তবে বিদ্যুতেরও রয়েছে বিকল্প। কিন্তু তা কী হতে পারে?
বিকল্প শক্তির উত্স বিদ্যুতের বিকল্প শক্তির উত্স খোঁজা হচ্ছে। শুধু আমাদের দেশে নয়, সমগ্র বিশ্বে এ তত্পরতা বেড়ে চলেছে। তবে নবায়নযোগ্য শক্তিকে কাজে লাগানোর প্রয়াস অগ্রগণ্য। উন্নত দেশসহ উন্নয়নশীল দেশেও বিকল্প শক্তির প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব বিকল্প শক্তি যেমন—সোলার প্ল্যান্ট, উইন্ড পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক শক্তি, ভূ-উত্তাপ শক্তি, সাগরের তাপশক্তির রূপান্তর উল্লেখযোগ্য। সৌর বিদ্যুত্-সোলার প্ল্যান্ট সোলার পাওয়ার একটি নবায়নযোগ্য উত্স। ফলে এখানে বিকল্প বিদ্যুত্ হিসেবে সোলার প্ল্যান্ট কার্যকরভাবে ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশে বছরে গড়ে ২৫০ থেকে ৩০০ দিন সূর্যালোক থাকে। প্রতিদিন প্রায় পাঁচ কিলোওয়াট ঘণ্টা শক্তি এ দেশের প্রতি বর্গমিটার জমিতে আছড়ে পড়ছে। আর ভূপতিত এই সৌরশক্তিকে সঠিকভাবে বিদ্যুত্শক্তিতে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশের বিদ্যুত্ চাহিদার একটা বড় অংশ মিটিয়ে ফেলা সম্ভব। একটি সোলার প্ল্যান্টে প্রাথমিক বিনিয়োগ অনেক বেশি মনে হলেও রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম কিছু খরচ ছাড়া আর তেমন খরচ হয় না। এরজন্য মাসিক কোনো বিল দিতে হচ্ছে না। গরমকালে তিন মাসে বিদ্যুত্ ঘাটতি অন্যান্য সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। লক্ষ্য করার বিষয়, সৌর বিদ্যুতের পিক সময় হচ্ছে গরমকাল। অর্থাত্ গরমকালে সূর্যের বিকিরণ হয় সর্বোচ্চ। কাজেই আমাদের দেশে সৌরবিদ্যুেক যথাযথভাবে কাজে লাগানো সম্ভব। এই সোলার প্ল্যান্টের সবচেয়ে বড় বাধা এর প্রাথমিক বিনিয়োগ। সে ক্ষেত্রে এর ব্যাপক প্রসারের মাধ্যমে একসঙ্গে অনেক প্ল্যান্ট স্থাপনে এবং স্থানীয় মার্কেটে এর আনুষঙ্গিক যন্ত্রগুলো তৈরির মাধ্যমে এ বিনিয়োগ কমে যেতে পারে অনেকাংশেই।
কারা ব্যবহার করছেন সৌরবিদ্যুত্ বিভিন্ন বেসরকারি সংস্থা সৌরবিদ্যুত্ নিয়ে তাদের গবেষণা ও প্রসার অব্যাহত রেখেছে। সাধারণত আমাদের দেশের যেসব এলাকায় অর্থাত্ প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুত্ এখনও পৌঁছেনি, সেখানে সৌরশক্তি ব্যবহৃত হচ্ছে। গ্রামাঞ্চলে প্রায় ৪০ লাখের মতো মানুষ সৌরবিদ্যুত্ ব্যবহার করছে। এসব এলাকার সচ্ছল পরিবারের মানুষ এ প্রযুক্তির সুবিধা নিচ্ছে। ভারতে সৌরশক্তিকে ব্যবহার করে বিদ্যুত্ উত্পাদন করা হচ্ছে এবং সেখানে ভবিষ্যতের জন্য বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপকভাবে বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বলা হচ্ছে, রাজস্থানে এ সৌরবিদ্যুত্ খুবই সম্ভাবনাময়। নেপালেও সৌরবিদ্যুত্ উত্পাদিত হচ্ছে।
বায়ুশক্তিচালিত বিদ্যুত্-উইন্ড পাওয়ার প্ল্যান্ট বাতাসের শক্তিকে একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব। আর তা করা যায় উইন্ড পাওয়ার প্ল্যান্ট স্থাপনের দ্বারা। দেশের সমুদ্রতীরবর্তী এলাকায় ১০০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনে উইন্ড পাওয়ার প্ল্যান্ট বা বায়ুশক্তিচালিত বিদ্যুেকন্দ্র স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। এটিও একটি নবায়নযোগ্য শক্তির উত্স। এটি বিদ্যুত্ উত্পাদনের সহায়ক হিসেবে কাজে লাগতে পারে। বায়ুশক্তিচালিত টারবাইন দ্বারা যথেষ্ট বিদ্যুত্ উত্পাদন করা সম্ভব। বিভিন্ন দেশে এ প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। বাংলাদেশে গত দুই বছর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল। তা হচ্ছে পিডিবির ব্যবস্থাপনায় কুতুবদিয়ায় পাইলট প্রকল্পের অধীনে একটি উইন্ডমিল তৈরি করা হয়েছিল, যার উত্পাদন ক্ষমতা ছিল এক মেগাওয়াট। সমুদ্রের ১০ কিলোমিটারের মধ্যে অফশোর উইন্ডমিল বানানো এবং রক্ষণাবেক্ষণ ভূমিতে বানানো উইন্ডমিলের চেয়ে ব্যয়বহুল হলেও এটি হবে জোরালো এবং সব সময় বাতাসের উত্স থাকায় উত্পাদন বেড়ে যাবে অনেকাংশে। তা ছাড়া এ ধরনের উইন্ডমিল আকারে বড় হবে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ডেনমার্ক, হল্যান্ড এ প্রযুক্তিকে ব্যবহার করে শক্তি ও বিদ্যুত্ উত্পাদনের দিক থেকে অনেক অগ্রসরমান। পার্শ্ববর্তী দেশগুলো যেমন—নেপাল ও ভারতে এ ধরনের উইন্ডমিল স্থাপন করা হচ্ছে।
ভারত ও নেপালে বায়ুশক্তিচালিত বিদ্যুত্ ভারতে বায়ুশক্তি প্রযুক্তিকে কাজে লাগিয়ে ২০১২ সাল নাগাদ ৬ হাজার মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। উজানা গেছে, নেপাল খুব শিগগিরই নবায়নযোগ্য শক্তির একটি উত্স হিসেবে বায়ুশক্তি ব্যবহার করতে যাচ্ছে। এ জন্য তারা একটি জাতীয় পলিসির খসড়াও চূড়ান্ত করেছে, যার লক্ষ্য হচ্ছে বিদেশি বিনিয়োগের মাধ্যমে বিদ্যুত্ উত্পাদনে বাণিজ্যিক টারবাইন স্থাপন করা। এতে একটি পাইলট স্কিমের আওতায় ৫০০ কিলোওয়াটের অধিক শক্তি জেনারেট করতে পারবে। সোলার প্ল্যান্ট অপেক্ষা এটি একটি সাশ্রয়ী প্রযুক্তি। তা ছাড়া টারবাইন স্থাপনের জন্য স্থানীয় মার্কেট থেকে এর আনুষঙ্গিক যন্ত্রাদি পাওয়া যাবে। পারমাণবিক শক্তি পারমাণবিক শক্তি দ্বারা বিদ্যুত্ উত্পাদন করা যেতে পারে। অবশ্য বর্তমান সরকার এ ব্যাপারে যথেষ্ট চিন্তাভাবনা করছে। একটি ছোট আকারের পরমাণু কেন্দ্র থেকে অসম্ভব পরিমাণে শক্তি উত্পাদন করা সম্ভব। এ পারমাণবিক শক্তি বিদ্যুত্ উত্পাদনের একটি সহায়ক সমাধান হতে পারে। তবে এ ধরনের বিদ্যুত্ উত্পাদনে বড় বাধা হচ্ছে এর ক্ষতিকর বর্জ্য এবং ব্যয়বহুল উত্পাদন ব্যয়।
জিওথার্মাল বা ভূ-উত্তাপ শক্তি শীতপ্রধান দেশে এ ধরনের শক্তি কাজে লাগানোর প্রয়াস লক্ষণীয়। আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতে যে শক্তি পরিলক্ষিত হয় তার চেয়েও কয়েকগুণ শক্তি ভূপৃষ্ঠের নিচে সংরক্ষিত রয়েছে। এই ভূ-উত্তাপ ব্যবহার করে শীতপ্রধান দেশে বাড়িঘর, রাস্তাঘাট উষ্ণ রাখাসহ বিদ্যুত্ উত্পাদনের কথা জোরেসোরে উচ্চারিত হচ্ছে। এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে সারা বিশ্বে উত্পাদিত প্রায় আট হাজার মেগাওয়াট জিওথার্মাল বা ভূ-উত্তাপ শক্তির মধ্যে আমেরিকাতে প্রায় দুই হাজার ৮শ মেগাওয়াট শক্তি উত্পাদিত হচ্ছে। এটি ব্যয়বহুল প্রজেক্ট।
সাগরের তাপশক্তির রূপান্তর সাগরের পানিতে ওপরে এক রূপ আর নিচের দিকের পানিতে আরেক রূপ। সূর্যের আলোয় ওপরের পানি ক্রমে উষ্ণ হয় এবং নিচের দিকের পানি থাকে শীতল। অল্প তাপে ফুটতে থাকে এমন তরল গ্যাস ব্যবহার করে সাগরের ওপরের দিকের পানি থেকে তাপ সংগ্রহ করে বিশেষ প্ল্যান্টের সহায়তায় টারবাইন ঘুরিয়ে বিদ্যুত্ উত্পাদন করা যায়। আবার এ তরল গ্যাসকে সাগরের গভীরে পাঠিয়ে পানি শীতল করা সম্ভব। এর মাধ্যমে কয়েকগুণ বেশি বিদ্যুত্ উত্পাদন করা যেতে পারে।
করণীয় যা হতে পারে আমাদের দেশে সৌরবিদ্যুত্ প্রকল্প শুরু হয়েছিল প্রথমে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে। কিন্তু আজ আমাদের জাতীয় বিদ্যুত্ ব্যবস্থার যে অবনতি তাতে সৌরবিদ্যুতের সম্ভাবনাকে স্তিমিত রাখা মোটেও যুক্তিসঙ্গত হবে না। বরং এ প্রযুক্তিকে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে সঠিক পরিকল্পনামাফিক এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের। এর মাধ্যমে আমরা বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে পারব নিঃসন্দেহে। শহরে বাড়ির ছাদে সৌরবিদ্যুত্ প্ল্যান্ট স্থাপন করা যেতে পারে। সমপ্রতি কেন্দ্রীয় ব্যাংক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুত্ প্রকল্প চালু করা হয়েছে, যা একটি শুভ উদ্যোগ হিসেবে চিহিত। ব্যক্তিগত উদ্যোগে যাতে এ প্রযুক্তি প্রসার লাভ করতে পারে সে জন্য কেন্দ্রীয় ব্যাংক স্বল্পসুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যুতের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি বিকল্প শক্তি হিসেবে সৌর, বায়ু এবং পানি বিদ্যুত্ উত্পাদনের সুপারিশ করেছেন। দেশে উত্পাদিত বিদ্যুতের শতকরা ৮৬ ভাগ উত্পন্ন হয় গ্যাসচালিত বিদ্যুেকন্দ্র থেকে। আর বাকি বিদ্যুত্ উত্পন্ন হয় তরল জ্বালানি ব্যবহারের মাধ্যমে। সামান্য পরিমাণ বিদ্যুত্ উত্পন্ন হয় সৌরশক্তি থেকে। এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আরও অধিক পরিমাণে সৌরবিদ্যুত্ উত্পন্ন হওয়া প্রয়োজন। এ ছাড়া বায়ুশক্তি বিদ্যুত্ উত্পাদনের একটি নির্ভরযোগ্য উত্স হতে পারে। বর্তমান সরকার পারমাণবিক শক্তি ব্যবহারের কথা চিন্তাভাবনা করছে। এ শক্তির দ্বারা বিকল্প বিদ্যুত্ উত্পাদনের একটি পদক্ষেপ নিতে পারে এ সরকার। বিদ্যুতের বিকল্প নবায়নযোগ্য কী কী শক্তি কাজে আসতে পারে তা যাচাই-বাছাই ও পর্যবেক্ষণ সাপেক্ষে আমাদের সঠিক সিদ্ধান্তে আসা জরুরি হয়ে পড়েছে। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় বিদ্যুত্ একটি অতীব চাহিদাসম্পন্ন উপকরণ। বিদ্যুত্ ব্যবস্থার সঠিক প্রাপ্তি সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের জীবনযাত্রা, শিল্প, কলকারখানা, অফিস, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রে যে অচল অবস্থার সৃষ্টি হচ্ছে তা থেকে পরিত্রাণের কোনো উপায় থাকবে না। কাজেই আমাদের যেমন বিদ্যুত্ উত্পাদন বাড়াতে হবে, তেমনি প্রচলিত এই বিদ্যুত্ ব্যবস্থার বিকল্প কী হতে পারে সে ব্যাপারে ভেবে শিগগিরই একটা সিদ্ধান্তে আসতে হবে।
ইমেইল: walisearch@yahoo.com

Tuesday, June 19, 2012

সৌরশক্তিচালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে মাগুরার জুবায়ের।

সৌরশক্তিচালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে মাগুরার জুবায়ের।

ট্রাফিক আইন সহায়ক, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নতুন ধরনের মোটরসাইকেল উদ্ভাবন করেছেন মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার যুবক জুবায়ের হোসেন। জ্বালানি তেলের বদলে তাঁর মোটরসাইকেলটি চলবে সৌরশক্তি ও বাতাসের সাহায্যে। জুবায়ের তাঁর উদ্ভাবিত মোটরসাইকেলের নাম দিয়েছেন ডিজিটাল ইজি সাইকেল। এটি এমন একটি স্বয়ংক্রিয় যৌথ সার্কিটের মাধ্যমে পরিচালিত, যার ফলে মোটরসাইকেলটি একটি বিশেষ ধরনের হেলমেট ছাড়া স্টার্ট নেবে না। যা মোটরসাইকেল চুরি প্রতিরোধ করবে এবং ট্রাফিক আইনের সহায়ক হবে। এটির ডিজাইন করা হয়েছে অনেকটা জাপানি হোন্ডা ফিফটি সিসি মোটরসাইকেলের মতো। তেলে না চলায় মোটরসাইকেলে কোনো ধোঁয়া হয় না। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। এতে কোনো শব্দ হয় না, যার ফলে এটি পরিবেশবান্ধব।

মোটরসাইকেলটির দুই পায়ে দুটি ব্রেক আছে। এ ছাড়া সাইকেলটিতে বৈদ্যুতিক এক্সেলেটর স্থাপন করা হয়েছে। এটিতে কোনো গিয়ার দেওয়া হয়নি। গোটা সাইকেলে ১২ ভোল্টের তিনটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে দুটি ব্যবহৃত হয় মোটরসাইকেলের ইঞ্জিন-শক্তি হিসেবে ব্যবহৃত মোটরটি চলতে, অপরটি ব্যবহৃত হয় হর্ন, বাল্ব, সিগন্যাল দেওয়ার জন্য। সাইকেলের সামনের দিকে হেডলাইট এলাকায় ছোট আকৃতির বৈদ্যুতিক ফ্যানের আকারে তিনটি পাখা আছে। মোটরসাইকেলটি চললে পাখা তিনটি সজোরে ঘুরতে থাকে। যার বাতাস থেকে তৈরি হয় শক্তি। মোটরসাইকেলের প্রতিটি ব্যাটারিই সচল হয় এটির সঙ্গে সংযুক্ত সৌর প্যানেল ও সামনের দিকে থাকা পাখার ঘূর্ণায়মান বাতাস থেকে পাওয়া শক্তি ও জমা হওয়া চার্জ থেকে। সব ব্যাটারির সঙ্গেই সামনের দিকে থাকা পাখা ও সৌর প্যানেলের সংযোগ দেওয়া আছে। মোটরসাইকেলটিতে একটি গিয়ার বক্সের মাধ্যমে বিশেষ ধরনের একটি সার্কিট সংযুক্ত আছে। যার ফলে যখনই মোটরসাইকেলটিতে চলন্ত অবস্থায় ব্রেক করা হয় কিংবা ঝাকি তৈরি হয় তখন ওই সার্কিটের সঙ্গে সংযুক্ত পেনিয়ামে ঘর্ষণ প্রক্রিয়ায় বিদ্যুৎ তৈরি হয়, যা তারের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হিসেবে জমা হয়।

মোটরসাইকেলটিতে কোনো প্রচলিত ইঞ্জিন ব্যবহার করা হয়নি। এক হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ডিসি ভোল্টের মোটরকে মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই মোটরের সঙ্গে চেইনের মাধ্যমে চাকার সংযোগ আছে। মোটরটি চলে ব্যাটারির শক্তিতে। যেহেতু ট্রাফিক আইন অনুযায়ী মোটরসাইকেলে দুজন চড়া আইনসংগত, সেহেতু জুবায়েরের মোটরসাইকেলটিতে সর্বোচ্চ দুজনই চড়তে পারবে। এজন্য মোটরসাইকেলটিতে এমন একটি স্বয়ংক্রিয় সুইচ যুক্ত করা আছে, যা প্রাপ্তবয়স্ক দুজনের অতিরিক্ত ব্যক্তি চড়লেই ওই সুইচটির মাধ্যমে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া এটি চালানোর জন্যে মোটরসাইকেলের সঙ্গে জুবায়েরের নিজের তৈরি একটি বিশেষ ধরনের হেলমেট নিতে হবে। এ হেলমেটে এমন একটি সার্কিট দেওয়া আছে, যার ফলে হেলমেটটি নিয়ে মোটরসাইকেলে না উঠলে স্টার্ট নেবে না। কোনো কারণে হেলমেটটি অকার্যকর হয়ে গেলে সে ক্ষেত্রে রিমোটের মাধ্যমে এটি স্টার্ট করা যাবে। এ রিমোটটি একইভাবে জুবায়ের তাঁর নিজস্ব কারিগরি মেধায় তৈরি করেছেন।

প্রায় প্রতিদিনই জুবায়েরকে এই মোটরসাইকেলযোগে শহর ও বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে। তাঁর মোটরসাইকেলটি কোথাও থামলে সব সময় উৎসুক মানুষ এটি ঘিরে ভিড় করে। প্রত্যেকেই তাঁর এ উদ্ভাবনকে সাধুবাদ জানিয়েছে।
জুবায়ের জানান, ঢাকার একটি ওয়ার্কশপে চাকরি করা অবস্থায় ২০০০ সালে সৌর ও বায়ু শক্তিকে কাজে লাগিয়ে এ ধরনের মোটরসাইকেল তৈরির পরিকল্পনা তিনি মাথায় নেন। দীর্ঘদিন চেষ্টার পর গত বছর তিনি এটি তৈরি করতে সক্ষম হন। এটি তৈরিতে মোট খরচ হয়েছে ৫০ হাজার টাকা। তবে ব্যাপক উৎপাদনে গেলে এটির খরচ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে তিনি দাবি করেন। এজন্য তিনি সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা আশা করেন। জুবায়ের জানান, তাঁর এ প্রযুক্তি নিয়ে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন। তিনি এটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তবে গাড়ির ওজন কমানো, ডিজাইনে নতুনত্ব আনা ও গতি কিছুটা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। [খবর: কালের কন্ঠের]

জুবায়েরকে আমাদের অভিনন্দন। সেই সাথে সরকার, বুয়েট, প্রগতি, এটলাস বাংলাদেশ, ওয়ালটন, মেশিন টুলস ফ্যাক্টরী সবার কাছে আহবান, ছোট দেখে হেলা করবেন না। এই বিশাল সৃষ্টিকে জনকল্যানে কাজে লাগান।

Source: Facebook

সমুদ্রের উষ্ণতা থেকে বিদু্যৎ উৎপাদনের উদ্যোগ

সমুদ্রের উষ্ণতা থেকে বিদু্যৎ উৎপাদনের উদ্যোগ

জ্বালানির জন্য বিকল্প শক্তি ব্যবহারের ভাবনা মানুষের নতুন নয়। কিন্তু বাস্তবে কেউ তা করতে পারছে আর কেউ পারছে না। জার্মানির মত দেশে বিদু্যতের মূল্য যেভাবে বেড়ে চলেছে, তার ফলে এইসব বিকল্প পথে সেখানে বিদু্যৎ উৎপাদনের আগ্রহ বাড়ছে। যেমন সমুদ্রের উত্তাপ থেকে বিদু্যৎ উৎপাদনের কথা ভাবা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা সাধারণত ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে বেশি। অন্যদিকে ১,০০০ মিটার গভীরে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই দুই স্তরের মধ্যে তাপমাত্রার ব্যবধান ২০ ডিগ্রিরও বেশি। ঠিক এই পার্থক্যকে কাজে লাগিয়েই বিদু্যৎ উৎপাদন করা সম্ভব। -খবর ডয়চে ভেলের।

এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যারা কাজ করছে, তাদের মধ্যে রয়েছে ফ্রান্সের আধা-সরকারি জাহাজ নির্মাণ সংস্থা ডিসিএনএস। বিজ্ঞানের পরিভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় 'ওশান থার্মাল এনার্জি কনভার্শন' বা 'ওটেক'। বিদু্যৎ উৎপাদনের পদ্ধতিও বেশ সহজ। প্রথমে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি পাইপের মধ্য দিয়ে সমুদ্রের গভীরের ঠাণ্ডা পানি সমুদ্রপৃষ্ঠে পাম্প করা হয়। এই পানি এক বিশেষ ধরনের গ্যাসকে তরল পদার্থে পরিণত করে। সবশেষে এই তরল গ্যাস সমুদ্রপৃষ্ঠের গরম জলের সংস্পর্শে এসে ফুটতে থাকে। এই প্রক্রিয়া চালু রাখলে বিদ্যুৎ উৎপাদন করার টার্বাইন বা বিশাল চাকা ঘোরানো সম্ভব। কয়লার সাহায্যে তাপবিদু্যৎ কেন্দ্রেও প্রায় একই প্রক্রিয়ার মাধ্যমে বিদু্যৎ উৎপাদন করা হয়।

তবে 'ওটেক'-এর ক্ষেত্রে তাপমাত্রা অনেক কম থাকে এবং বিদ্যুৎ উৎপাদনের সময় কোনোরকম কার্বন-ডাই-অক্সইডের নির্গমণ ঘটে না। ফলে এই প্রযুক্তি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ডিসিএনএস'এর প্রতিনিধি এমানুয়েল ব্রশার এ সম্পর্কে বলেন, বায়ুশক্তি বা সৌরশক্তির ক্ষেত্রে সবসময়ে বিদু্যৎ উৎপাদন সম্ভব নয়? কখন বাতাস বইবে বা কখন রোদ উঠবে তার জন্য অপেক্ষা করতে হয়। অথচ সমুদ্রের এই শক্তি কাজে লাগিয়ে একটানা বিদু্যৎ উৎপাদন করা যায়। এটা একটা বিশাল সুবিধা।

বাস্তবে প্রয়োগ:গত শতাব্দীর আশির দশকেই সমুদ্রশক্তি চালিত বিদু্যৎ উৎপাদনের উদ্যোগ শুরু হয়েছিল। বেশ কিছু প্রোটোটাইপ বা প্রাথমিক যন্ত্রও তৈরি হয়েছিল। কিন্তু সে সময়ে তেলের দাম কম থাকায় খরচে পোষায়নি। এখন তেলের দাম বেড়ে চলায় ও পরিবেশের ক্ষতির কারণে 'ওটেক' পদ্ধতি আবার আকর্ষণীয় হয়ে উঠছে। এমানুয়েল ব্রশার বেশ কিছু বড় আকারের প্রকল্পের কথা জানালেন। তিনি বললেন, ''আমরা প্রাথমিক স্তরে এক কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছি, যা ১০ মেগাওয়াট বিদু্যৎ উৎপাদন করতে পারবে। ইতিমধ্যে প্রকল্পের বিভিন্ন দিক খতিয়ে দেখে এক রিপোর্টও তৈরি হয়ে গেছে। এই মডেল প্রকল্পের মূল লক্ষ্য হল আমাদের এই প্রযুক্তির জন্য বিনিয়োগকারীদের মন জয় করা। ২০১৫ সালে আমাদের কেন্দ্র বিদু্যৎ উৎপাদন শুরু করতে পারবে বলে আমরা আশা করছি।

সমুদ্রশক্তি কাজে লাগিয়ে বিদু্যৎ উৎপাদন করলে সেই এলাকার উদ্ভিদ ও প্রাণীজগতের উপর কোনো বিরূপ প্রভাব পড়বে কি না, তাও পরীক্ষা করে দেখতে হবে। বিচ্ছিন্ন যেসব দ্বীপে বিদু্যৎ সরবরাহ করা কঠিন, তাদের জন্য এমন বিদু্যৎ কেন্দ্র সবচেয়ে বেশি আকর্ষণীয়।
Source: Daily Ittefaq

Monday, June 18, 2012

বায়ু বিদ্যুৎ

বায়ু বিদ্যুৎ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


তিন পাখাবিশিষ্ট বায়ুকল
বায়ু বিদ্যুৎ, বায়ু শক্তি হতে উৎপাদিত বিদ্যুৎ। বাযুপ্রবাহ হতে ঘোরা বিশাল আকারের পাখা দ্বারা টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুত উৎপাদন করা হয়। ২০০৮ সাল পর্যন্ত পৃখিবীব্যাপি ১২১.১ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদনের নথি পাওয়া যায়। পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের ১.৫ শতাংশ বায়ুবিদ্যুৎ। পূণর্ব্যবহারোপযোগী ও জ্বালানিবিহীন হওয়ায় এর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইউরোপের ডেনমার্ক, জার্মান, স্পেন, পর্তুগাল, সুইডেন প্রভৃতি দেশে এর ব্যাপক ব্যবহার হচ্ছে। মে ২০০৯ পর্যন্ত বিশ্বের ৮০টি দেশে বাণিজ্যিকভাবে বায়ুবিদ্যুৎ ব্যবহার হচ্ছে।
বায়ুর গতি ঘন্টাপ্রতি কমপক্ষে ৭-১০ মাইল হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ স্বপ্ন দেখাচ্ছে নতুন দিনের 

 

99989_1।। রফিকুল বাসার ও সারওয়ার সুমন কুতুবদিয়া থেকে ফিরে ।।
বাড়ছে বাতাস, ঘুরছে পাখা, জ্বলছে আলো। বিষয়টি এমনই। সমুদ্রের পাড়ে প্রাকৃতিক বাতাসে পাখা ঘুরছে। আর সেই পাখা ঘোরা থেকে তৈরী হচ্ছে বিদ্যুৎ। পরিষ্কার বা দূষণমুক্ত বিদ্যুৎ। উন্নত অনেক দেশের মতো বাংলাদেশ যুক্ত হলো এই বায়ু বিদ্যুতের যুগে। সমতলভূমি থেকে বিচ্ছিন্ন সমুদ্র উপকূল কুতুবদিয়াতে স্থাপন করা হয়েছে এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র।
শুক্রবার বাংলাদেশের প্রথম এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র এলাকা সরেজমিন ঘুরে এর নানা তথ্য জানা গেছে। দীর্ঘদিন পরীক্ষা আর নানা আলোচনা-সমালোচনার পর ৩০শে মার্চ বাতাস থেকে উৎপাদন হওয়া বিদ্যুৎ মানুষের ঘরে গিয়ে আলো জ্বালানো শুরু করেছে। ছোট পরিসর। মাত্র এক মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্র। ৫০ ফুট উচ্চতার ৫০টি বিশেষ খুঁটি বা টাওয়ার স্থাপন করা হয়েছে। প্রতিটির মাথায় তিনটি করে পাখা। পাখাগুলো ১৪ ফুট লম্বা। সাথে জেনারেটর। পাখা ও জেনারেটর মিলে ১ দশমিক ২ টন ওজন।
সমুদ্র থেকে বাতাস আসছে। আর সেই বাতাসে পাখা ঘুরছে। এই পাখা ঘোরা থেকেই বিদ্যুৎ হচ্ছে। তবে সরাসরি এই বিদ্যুৎ গ্রাহককে দেয়া হচ্ছে না। প্রথমে ব্যাটারিতে জমা করা হচ্ছে। পরে সন্ধ্যায় সরবরাহ করা হচ্ছে।
বাতাসে যে পাখা ঘুরছে তা স্বয়ংক্রিয়। ব্যাটারির চার্জ পুরোপুরি হয়ে গেলে পাখা ঘোরা বন্ধ হয়ে যায়। ব্যাটারির বিদ্যুৎ সরবরাহ করা হয়ে গেলে আবার ঘুরতে থাকে পাখা। তবে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি দেয়া গেলে সমস্যা কিছুটা কম হতো। পাখা থেকে যে বিদ্যুৎ হচ্ছে তা প্রথমে রাখা হচ্ছে এক কিলোওয়াট ক্ষমতার একহাজার ব্যাটারিতে। পাখা থেকে আসছে বিকল্প বিদ্যুৎ (অল্ট্রানেটিভ কারেন্ট, এসি)। আটটি ইনভেটর আছে। সেখানে এসি থেকে ডাইরেক্ট কারেন্ট (ডিসি) হচ্ছে। এক হাজার ব্যাটারি থেকে এই ইনভেটরে বিভিন্ন ভোল্টের বিদ্যুৎ আসছে। সেখান থেকে আরো আটটি নিয়ন্ত্রক যন্ত্র (কন্ট্রোল প্যানেল) বিভিন্ন ভোল্টকে এক ভোল্টে পরিণত করছে। এখান থেকে দুইটি ট্রান্সফরমারের মাধ্যমে ১১হাজার ভোল্ট করে গ্রীডে চলে যাচ্ছে। সেখান থেকে গ্রাহকরা তাদের বাড়িতে বিদ্যুৎ পাচ্ছে।
কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তার নিজস্ব লাইন দিয়ে সরবরাহ করছে বিদ্যুৎ। কুতুবদিয়ায় ডিজেল চালিত ১৬০ কিলোওয়াট ও ২৫০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতার দুটি বিদ্যুৎ ইউনিট আছে। কিন্তু ২৫০ কিলোওয়াট-এর ইউনিটটি গত দুমাস ধরে নষ্ট। ১৬০ কিলোওয়াটের মধ্যে উৎপাদন হয় ১০০ কিলোওয়াট। একই লাইনে বায়ু বিদ্যুৎ ও ডিজেল বিদ্যুৎ সরবরাহ করা হয়। যখন বায়ু বিদ্যুৎ সরবরাহ করা হয় তখন ডিজেল চালিত যন্ত্র বন্ধ রাখা হয়। আবার ডিজেল বন্ধ রেখে বায়ু বিদ্যুৎ সরবরাহ করা হয়।
গ্রাহকরা অবশ্য প্রথমে যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল সে আকাঙক্ষা মেটাতে পারেনি সংশ্লিষ্টরা। কারণ এক হাজার কিলোওয়াট বিদ্যুৎ বায়ু কেন্দ্র থেকে সরবরাহ করা যায়নি। এখনো ৪০০ থেকে ৬০০ কিলোওয়াট সরবরাহ করা হয়েছে। বায়ু ও ডিজেল মিলিয়ে প্রতিদিন সন্ধ্যায় ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুৎ দেয়া হচ্ছে কুতুবদিয়ায়। সংশ্লিষ্টরা বলছেন, পর পর দুটি ঝড়ে বেশ কিছু পাখা ভেঙ্গে যাওয়া ও কিছু কারিগরি সমস্যার কারণে পুরোপুরি উৎপাদন হয়নি। তবে খুব তাড়াতাড়ি এটা আবার পুরোপুরি উৎপাদনে যাবে।
সম্পূর্ণ পিডিবির নিজস্ব অর্থায়নে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর জন্য খরচ করা হয়েছে ৯ কোটি টাকা। ২০০৭ সালের এপ্রিল মাসে এটি স্থাপন কাজ শুরু করা হয়। ৯ মাসে শেষ হয়। চীন থেকে এই প্রযুক্তি আমদানি করা হয়েছে। স্থানীয়ভাবেও তৈরী করা হয় কিছু অংশ। কেন্দ্র স্থাপন করতে যে খরচ হয়েছে তারপর আর কোন জ্বালানি খরচ নেই। শুধু পরিচালনার জন্য ৪ জন টেকনিশিয়ান প্রয়োজন হবে। যাদের দিতে হবে মাসিক বেতন।
প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল রহমান বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পর উপদেষ্টা। আগামী মার্চ মাসে তিনি এই প্রকল্প পিডিবির কাছে হস্তান্তর করবেন। ফজলুল রহমান ইত্তেফাককে বলেন, অনেকে বলেন বাংলাদেশে বাতাস নেই। এখন প্রমাণ হয়েছে বাংলাদেশে প্রচুর বাতাস আছে। সাত বছর নিয়মিত চললে এর টাকা উঠে আসবে। কুতুবদিয়ার এই কেন্দ্রকে ঘিরে আরো ২০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। বলেন, আমাদের প্রায় ৭০০ কিলোমিটার উপকূলীয় এলাকায় সাশ্রয়ী এমন প্রকল্পে তৈরি করা সম্ভব আরো অন্তত ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। কক্সবাজার পিডিবির নির্বাহী প্রকৌশলী সামসুল আলম বলেন, এটি খুব সম্ভাবনাময়ী প্রকল্প। আরো পরীক্ষা নিরীক্ষা হলে অন্য এলাকাতেও করা সম্ভব। বড়ঘোফ বাজার বণিক সমিতির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান জাফর আলম বলেন, বায়ু বিদ্যুতের আলোয় বেশ স্বাচ্ছন্দ্যেই করা যায় প্রয়োজনীয় সব কাজ। তবে প্রাকৃতিক দুর্যোগে পাখাগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। সমাধান করতে হবে কারিগরি ছোট-খাটো ত্রুটিগুলোও। আলী আকবর ডি ইউনিয়নের চেয়ারম্যান এটিএস নূরুল বসর চৌধুরী দিনে তিন চার ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে বলে জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুতুবদিয়া অঞ্চলের আবাসিক প্রকৌশলী আজগর আলীও মনে করেন ঠিকঠাকভাবে পরিচালিত হলে বায়ু বিদ্যুৎ দিয়ে অনেক কিছুই করা সম্ভব। তিনি বলেন, ‘কুতুবদিয়ার প্রকল্পটি প্রথম হওয়ায় নতুন অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সংশ্লিষ্টদের। পুরনো হতে হতে এসব সমস্যা ক্রমশ কমে আসবে বলেই আমার বিশ্বাস।’ বর্তমান প্রকল্পের সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাগর পাড়ে পর্যাপ্ত বাতাস থাকলেও ব্যাটারীতে চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখা যাচ্ছে না। এজন্য কোটি টাকা দামের বুস্টারের প্রয়োজন থাকলেও প্রকল্প কর্মকর্তা তা এখনো লাগাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদ বায়ু বিদ্যুৎ প্রকল্পকে আদর্শ আখ্যা দিয়ে বলেন, যথাযথভাবে তত্ত্বাবধান করা দরকার। আমরা এ থেকে উপকার পাওয়া শুরু করেছি। ভবিষ্যতে আরো পাব বলে আশা করছি। শনিবার সন্ধ্যায় বায়ু বিদ্যুৎ থেকে তিন/চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান।
Source: http://digitalphulbari.blogspot.com


Sunday, June 17, 2012

বিদ্যুৎ সমস্যা- টোটকা ও দীর্ঘস্থায়ী সমাধান

 বিদ্যুৎ সমস্যা- টোটকা ও দীর্ঘস্থায়ী সমাধান

বর্তমানে বাংলাদেশে চলছে চরম বিদ্যুত সংকট।একদিকে প্রচন্ড গরম অন্যদিকে ঘনঘন লোডশেডিং এর কারণে মানুষের প্রাণ যায় যায়।বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৩শ মেগাওয়াট। অন্যদিকে উৎপাদন ৩ হাজার ৭শ থেকে ৩ হাজার ৮শ মেগাওয়াট। অর্থাৎ চাহিদা-জোগানের ফারাক ১ হাজার ৫শ মেগাওয়াট।এটি সরকারী হিসাব মতে। বেসরকারি হিসাবে অবশ্য বিদ্যুতের চাহিদা ৬ হাজার মেগাওয়াটেরও বেশি। সে ক্ষেত্রে ঘাটতি ২ হাজার থেকে ২ হাজার ২শ মেগাওয়াট।আমার এক বন্ধু বলেছিল বাংলাদেশের যে অবস্থা তাতে আমাদের উচিত ছিল শীতপ্রধান দেশ হওয়া।কারণ

শীতকালে কারেন্ট যায়না


শীতকালে লোডশেডিং না হওয়ার মূল কারণ চাহিদা কম থাকা-বেশিরভাগ বাসা বাড়ি বা অফিসে ফ্যান বন্ধ থাকা ইত্যাদি।কিন্তু তখনও যে লোডশেডিং হয়না তা নয়।সেই ঝড়ের বেশিরভাগ যায় গ্রামবাংলার উপর দিয়ে।আমি এর প্রতক্ষ সাক্ষী।দিনে কমপক্ষে ৮-৯ ঘন্টা কারেন্ট থাকেনা শীতকালেই।গ্রীষ্ম কালে যাও কারেন্ট তারা পায় তা সেচমৌসুমের সুবাদে।কারণ আমাদের নাগরিক সরকারের বা সুশীল সমাজের গ্রামবাংলার কথা মনে পড়ে বোরো বা আমনের সেচমৌসুমে।না হলে যে সুশিলদের পেটে ভাত পড়বেনা।আর পেটে ভাত না পড়লে টানা নানা টকশোতে অংশ নেয়ার শক্তি পাবে কোথায়??এই সেচমৌসুমে যৎসামান্য বিদ্যুতপ্রাপ্তি বাদে গ্রামেরমানুষদের জন্য বিদ্যুত


"সে তো থাকে সুশিল পল্লীতে ঐ শহরে, এই গ্রামে তাকে খুঁজে পাওয়া যাবেনা।"


বিদ্যুত এর এই সমস্যার আরেক করুণ শিকার এইচ.এস.সির পরীক্ষার্থীদের।এই গরমে তাদের যে কি পরিমান কষ্ট হয় তা বিগত জোট সরকারের আমলে আমি আর মহাজোট সরকারের আমলে আমার ছোটবোন টের পাচ্ছে হাড়ে হাড়ে।আমার বোনকে পালাক্রমে বাতাস করে যায় মা,বাবা আর আমি একটি হাতপাখা দিয়ে।বেশি জোড়ে বাতাস করা যায়না।কারণ মোমবাতি নিভে যায়।এভাবে বাংলাদেশের মধ্যম মধ্যবিত্ত পরিবারগুলা দিন কাটাচ্ছে।এই বিদ্যুত সমস্যা নিয়ে সামুতে একটি স্টিকি পোস্ট দেখেছিলাম।সমাধান গুলা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয়নি।তারপরও লিখেছেন তো।

প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি
বিদ্যুতের যে অবস্থা তাতে এখন পাশাপাশি টোটকা সমাধান ও দীর্ঘস্থায়ি সমাধান জরুরি।না হলে আমাদের মৃতপ্রায় শিল্পকারখানা গুলি অচিরেই পুরা মৃত হয়ে যাবে।বেকার হয়ে যাবে হাজার মানুষ।দেশে একটি পুরা নৈ্রাজ্যের সৃষ্টি হবে।ফলে আমাদের সবাইকে বিদ্যুত সমস্যা নিয়ে ভাবতে হবে।
 
টোটকা সমাধানঃ(আপাতত সমাধান):

১.আপাতত আমদের সাপ্তাহিক ছুটির দিনগুলি কি ভিন্ন ভিন্ন বারে ফেলা যায়না?এতে আমাদের বিদ্যুতের চাহিদা একই সময়ে আকাশ ছুবেনা।শিল্পকারখানা গুলা একসাথে স্থবির হয়ে বসে থাকবেনা।কিছুটা হলেও লাঘব হবে সমস্যা।
২.সাধারনত আমরা যেসব এসি ব্যাবহার করি বাসাবাড়িতে সেগুলা ১-৫ টন হয়ে থাকে।যা চালাতে কারেন্ট প্রয়োজন হয় প্রায় ৩-২০ কিলোওয়াট।অথচ একটি বৈদ্যুতিক ফ্যানের কারেন্ট রেটিং মাত্র ৮০-২০০ ওয়াট।আমরা কি দেশের এই আপতকালিন সময়ে পারিনা নিজেদের সামান্য সুবিধা ছাড়তে?আপাতত আমাদের উচিত এয়ার কন্ডিশনার গুলার ব্যাবহার কমানো।গ্রিষ্মে আপাতত ফ্যান ব্যাবহার করাই ভাল।ফলে উপকার পাবে জনসাধারণ।সাশ্রয় হবে বিদ্যুতের।শপিং মল গুলাতেও কমাতে হবে অহেতুক আলোকসজ্জা ও সেন্ট্রাল এসির ব্যাবহার।
৩।সাধারন বাতির ব্যাবহার কমিয়ে বাড়াতে হবে এনার্জি সেভিং বাতি বা ফ্লুরসেন্ট লাইট।বাথ্রুম বা টয়লেটে দেখি অনেকে ৬০ ওয়াটের বাতি ব্যাবহার করেন যা অর্থহীন।এখানে ৪-৫ ওয়াটের এনার্জি সেভিং বাতি যথেষ্ট।
৪।সামুর সেই পোস্টে দেখেছিলাম বলা হয়েছে

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এক মাসের বিশেষ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করুন। বিদ্যুতের সাশ্রয় হবে, শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। রবীন্দ্রনাথের তোতাকাহিনী গল্পটির কথা মনে আছে আপনার ? গরমে স্কুল কলেজ করতে গিয়ে কত ছেলেমেয়ে অসুস্থ হচ্ছে - একবার খবর নিয়ে দেখুন। এক মাস স্কুল বন্ধ রাখলে শিক্ষার্থীদের লেখাপড়া চাঙ্গে উঠবে এমনটা ভাবার মতো আবার্চীন আপনি নিশ্চয়ই নন। সজীব ওয়াজেদ জয় বিদেশে পড়াশুনা করেছে - প্রয়োজনে উনার সাথে পরামর্শ করলেও আপনি নিশ্চিত হবেন , বৈরী পরিবেশে একমাস স্কুল বন্ধ রাখলে বিদ্যাবুদ্ধির কোনও ঘাটতি হয়না।


এই লাইন্টার সাথে একদম একমত না।নানা কারণ্রে আমাদের শিক্ষাজীবন এমনিতেই বড় তার উপর আবার নতুন করে বন্ধ????কতটুকুই বা কারেন্ট নেয় একটা স্কুল?এটা সমাধান হতে পারেনা আপাতত সমাধান ও না এটা।

দীর্ঘমেয়াদি সমাধান
১।মাইক্রো পাওয়ারপ্লান্ট তৈরি করতে হবে।আমাদের দেশের দির্ঘ ট্রান্সমিশন লাইনের কারণে প্রচুর বিদ্যুতের অপচয় হয় তাই অন্চল্ভিত্তিক গ্রিড ব্যাবস্থা চালু করতে পারা যায় কিনা দেখতে হবে।

 
২।প্রতিটি ভারি ও মাঝারি শিল্প কারখানায় স্টার্লিং ইঞ্জিন ব্যাবহার করতে পারা যেতে পারে।স্টার্লিং ইঞ্জিন এক ধরনের বহির্দহ ইঞ্জিন বলে এতে যেকোন ফুয়েল ব্যাবহার করা যেতে পারে।ভারি ও মাঝারি শিল্প কারখানার WASTE HEAT বা নির্গত তাপকে ব্যাবহার করে স্টার্লিং ইঞ্জিনএর সাহায্যে প্রায় ৫০০ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুত উতপাদন করা সম্ভব।উপরন্তু এই ইঞ্জিনের কর্মদক্ষতা প্রায় ৫০% এর বেশি যা ঈর্ষনিয়।
 
৩.বিকল্প শক্তির ব্যাবহার ও এ সম্পর্কিত গবেষনাকে উৎসাহিত করতে হবে।বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট ও থিসিস হিসেবে সোলার ও ঊইন্ড এনার্জির সাহায্যে বিদ্যুত উতপাদন কে গুরুত্ব দিতে হবে।সোলার এনারজি নিয়ে বাংলাদেশে যেসব FYP হয়েছে সেগুলার প্রয়োগ নিশ্চিত করতে হবে।যেমন 3 dimensional solar tracking device এর সাহায্যে বিদ্যুত উতপাদন নিয়ে কাজ করতে হবে।
 
৪.ঊইন্ড এনার্জি নিয়ে গবেষনা করতে হবে।যদিও বাংলাদেশে এর প্রয়োগ নিয়ে সন্দেহ আছে।তবুও সমুদ্রের তীর ও উপকুলে এ নিয়ে কাজ করা যেতে পারে।কুতুবদিয়ায় একটি ঊইন্ড এনার্জি প্ল্যান্ট আছে।কিন্তু এর রক্ষনাবেক্ষন নিয়ে চলছে তামাশা।বাধ নষ্ট হয়ে যাওয়ায়
এটি ডুবে যেতে পারে।সাইক্লন এর বিরুদ্ধেও নেই পর্যাপ্ত ব্যাবস্থা।প্রতি একক বিদ্যুত উৎপাদনে ডিসেল জেনারেটরে লাগে ৪০ টাকা কিন্তু উইন্ড এনার্জি প্ল্যান্টে লাগে মাত্র ৮ টাকা...!!!আশার কথা আমাদের পাশের দেশ ভারত ফি বছর ১২০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে। সুতরাং সম্ভাবনা আছে আমাদেরো।তাছাড়া কুতুব্দিয়ার প্ল্যান্টের ক্ষমতাও ১ মেগাওয়াট।তাই এর সঠিক রক্ষনাবেক্ষণ জরুরি।
 
৫.নতুন পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে হবে।এ জন্য সঠিক Location বাছাই করতে হবে।কাপ্তাই জলবিদ্যুত প্রকল্পের মত Ecological balance নষ্ট করে এমন লোকেশন কাম্য নয়।
সবশেষে জনকল্যাণে কিছু বিষয়ে ঝুঁকি নিতে হবে। উদ্দেশ্য সৎ হলে এবং সৎসাহস থাকলে ঝুঁকি সত্ত্বেও অনেক সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে নেওয়া যায়। (সাপ্তাহিক ২০০০)


Source: http://www.somewhereinblog.net

মাটির নিচের তাপ দিয়েও বিদ্যুৎ উৎপাদন সম্ভব

মাটির নিচের তাপ দিয়েও বিদ্যুৎ উৎপাদন সম্ভব

সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মাটির নিচের তাপমাত্রাকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের মাটির নিচের উচ্চ তাপমাত্রা দিয়ে সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ সুমছুদ্দিন আহমেদ।
বিশেষজ্ঞরা দাবি করেছে তেল-গ্যাস পুড়িয়ে তাপ উৎপাদনের চাইতে প্রকৃতিগতভাবেই মাটির নিচের তাপমাত্রাকে কাজে লাগিয়ে সহজে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

ফিলিপাইন তাদের মোট উৎপাদিত বিদ্যুতের ৩৭ শতাংশ সমান ১৯ শ ৬৯ মেগাওয়াট, আইসল্যান্ড মোট ৩০ শতাংশ ৫৭৫ মেগাওয়াট আমেরিকা ৩ হাজার ৮৬ মেগাওয়াট বিদ্যুৎ জিও থার্মাল থেকে যোগান দিচ্ছে।
‘এছাড়া বিশ্বের অনেক দেশে জিও থার্মাল এনার্জি কার্যকর ভূমিকা পালন করছে।’
বাংলাদেশ পেট্রোলিয়াম একপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানির (বাপেক্স) সাবেক মহাব্যবস্থাপক সুমছুদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেছেন, তেল/গ্যাস/কয়লা পুড়িয়ে যে তাপ উৎপন্ন হয় সেই তাপ দিয়ে পানিকে বাষ্পীভূত করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।
এর চাইতে আমাদের দেশের মাটির নিচে যে তাপমাত্রা রয়েছে তা দিয়ে সহজে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
তিনি বলেন, কুপ খনন করে পানি পাম্প করে অন্যদিক দিয়ে বাষ্পীভূত করে টারবাইনের ভিতর দিয়ে নিয়ে গেলেই বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎ উৎপাদনের পরে রিসাইক্লিং পদ্ধতিতে তা আবারও কূপে নেওয়া যায়।
জয়পুরহাটের কুচমা এলাকার কথা উল্লেখ করে বলেন, এখানে ৪ হাজার মিটার মাটির নিচে গড়ে ১৪৫ ডিগ্রি,সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। যা দিয়ে পানি বাষ্পীভূত করে সহজেই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।
তিনি আরও বলেন জয়পুরহাট থেকে দেশের যতই উত্তরে দিকে যাওয়া যায় ততই মাটির নিচের এ তাপমাত্র বাড়ন্ত পাওয়া যায়।
অপর এক বিশেষজ্ঞ বাংলানিউজকে জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলে প্রতি ১০০মিটার মাটির গভীরতায় ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকে।যা রংপুর অঞ্চলে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে।
সামছুদ্দিন আরও বলেন, জিও থার্মাল এনার্জিতে দেশের পরিবেশের জন্য ক্ষতিকারক কার্বন-ডাই-অক্সাইডকে কাজে লাগানো যায়। এতে একদিকে যেমন পরিবেশ দুষণমুক্ত থাকবে একই সঙ্গে দেশের বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব সাধিত হতে পারে।
বিশেষজ্ঞদের এই পদ্ধতিকে জিও থার্মাল এনার্জি বলা হয়। এতে দেশের জন্য খুবই সম্ভাবনাময় হলেও এখন পর্যন্ত কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এমনকি সুইডেনের রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজি (কেটিএইচ) ইন স্টকহোম এর দেওয়া একটি প্রস্তাব দীর্ঘদিন ধরে ঝুলে আছে পেট্রোবাংলার অসহযোগিতার কারণে।
২০০৯ সালের ২এপ্রিলে কেটিএইচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিভাগের সঙ্গে অরগানাইজেশন অব দ্যা বাংলাদেশ জিও থার্মাল নামের একটি প্রকল্পের চুক্তি স্বাক্ষর করে।
ড. হার্বার্ট হ্যংকেরকে প্রধান করে একটি প্রকল্প কমিটি করা হয়। এতে প্রকল্প ব্যবস্থাপক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসানকে।
প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল দেশের ভূগর্ভের তাপমাত্রা সমীক্ষা করাও বিদ্যুৎ উৎপাদনে উপযোগী কি-না যাচাই করে দেখা।
সামছুদ্দিন আহমেদ আরও বলেন, প্রকল্পের পরিচালক হার্বার্ট হ্যংকার একাধিকবার বাংলাদেশে এসেছিলেন। কিন্তু সরকারে সহায়তা না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।
তিনি দাবি করেন তাদের, দেশে খনিজ অনুসন্ধান ও উন্নয়নের জন্য যে সব কূপ খনন করা হয়েছে। সেসব কূপের ভূগর্ভের তাপমাত্রার তথ্য চেয়ে জ্বালানি মন্ত্রণালয়ে আবেদন করা হয়।
জ্বালানি মন্ত্রণালয় তথ্যসহায়তা দেওয়ার জন্য পেট্রোবাংলাকে নির্দেশ দেয়। পেট্রোবাংলা নির্দেশ পাওয়ার পর বাপেক্সের সঙ্গে যোগাযোগ করতে বলে।
সে মোতাবেক বাপেক্সে যোগাযোগ করলে বাপেক্সের তৎকালীন এমডি (বর্তমানে পিএসসির পরিচালক) এমাজউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন।
তারপর হার্বার্ট হ্যংকের বাংলাদেশ থেকে চলে যান।
সুইডেন বিশ্ববিদ্যালয়ের এতে লাভ কি এ প্রশ্ন করা হলে সামছুদ্দিন বলেন, হয়ত সমীক্ষা করা গেলে তারা পরবর্তীতে জিও থার্মাল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব করত।
আমাদের দেশে যে সব কোম্পানি গ্যাস ও কয়লা ক্ষেত্রে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে তারা খনিজ আবিষ্কার করলে সেখান থেকে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার নিয়ম রয়েছে।
এ ক্ষেত্রে কি সে রকম কোন বিষয় জড়িত রয়েছে কিনা এ প্রশ্নের জবাবে বলেন, এ ধরণের কোনও বিষয় ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দেশের একশ্রেণীর কর্মকর্তা আছেন যারা শুধু কোন প্রকল্প নিলে বেশি টাকা নিজের পকেটস্থ করা যাবে সেই ধান্ধায় থাকেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর বাংলানিউজকে জানানা, প্রফেসর হ্যংকের (সুইডেন), প্রফেসর বদরুল ইমাম এবং আমি নিজে জড়িত থেকে ঠাকুরগাঁও এ সমীক্ষা চালিয়েছিলাম। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য যথেষ্ট বলে মনে হয়নি।
সুইডেনের ওই বিশ্ববিদ্যালয় এনিয়ে আগ্রহ দেখিয়ে ছিল। আমাদের কাছে তারা তথ্য চেয়েছিল। আমরা বলেছি আপনারা নিজেরা কূপ খনন করে সমীক্ষা চালান।
তথ্য না দেওয়া প্রসঙ্গে বলেন, সব তথ্য বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া যায় না।
প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই- ইলাহী চৌধুরী বাংলানিউজকে জানান, জিও থার্মাল এনার্জি নিয়ে যে সব কথা হয় সবগুলো হাওয়ার উপর। বাংলাদেশ ভূতত্ত্ব অধিদপ্তর ঠাকুরগাঁওয়ে একটি সমীক্ষা চালায়। তবে ফলাফল আশাব্যঞ্জক নয়।
সুইডেনের বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বিষয়ে বলেন, ওরা আমাদের কাছে এসেছিল আমরা তাদের কাজ করতে বলেছি।
বাপেক্স ও পেট্রোবাংলার অসহযোগিতার কারণে তারা কাজ করতে পারছে না মর্মে যে অভিযোগ সে প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি তো ভূতত্ত্ব অধিদপ্তরের। বাপেক্স, পেট্রোবাংলা আসবে কেন?
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১১

উদ্ভাবন: পাথরকুচি পাতা থেকে বিদ্যুত্

উদ্ভাবন: পাথরকুচি পাতা থেকে বিদ্যুত্
শুভংকর কর্মকার | তারিখ: ২৩-০৮-২০১০
পাথরকুচি পাতা থেকে তৈরি দ্রবণই বিদ্যুত্ তৈরির মূল উপাদান। বিদ্যুত্ দিয়ে এনার্জি বাল্ব জ্বালাচ্ছেন উদ্ভাবক মো. কামরুল আলম খান ছবি: মনিরুল আলম * ভাঙাচোরা একটি চেয়ারের ওপর একটি ছোট বৈদ্যুতিক পাখা ঘুরছে ঘণ্টার পর ঘণ্টা। লক্ষ করলে মনে হবে, পাখায় বিদ্যুত্সংযোগ নেই। আছে শুধু একটি প্লাস্টিকের মগের মধ্যে সবুজ রঙের তরল পদার্থ। সেই তরলের মধ্যে দুটি ধাতব পাত ডোবানো। পৃথক তার সেই পাত দুটিকে যুক্ত করেছে পাখার সঙ্গে। এতেই পাখা ঘুরছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একটি পরীক্ষাগারের সামনে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ল। খোঁজ নিয়ে জানা গেল, সপ্তাহখানেক ধরে এই পাখাটি অবিরাম ঘুরছে। মগের ওই তরল পদার্থ আসলে পাথরকুচি পাতার রস। ওই রসই বিদ্যুতের মূল উৎস। নতুন এই প্রযুক্তির উদ্ভাবক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. কামরুল আলম খান। তিনি বললেন, পাথরকুচির পাতা থেকে উত্পাদিত বিদ্যুত্ দিয়ে বাতি জ্বালানো, পাখা ঘোরানো এমনকি টেলিভিশন চালানোও সম্ভব। এতে খরচও অনেক কম। শুরুর গল্প: কামরুল আলম বলেন, দেশের প্রাকৃতিক সম্পদের স্বল্পতা, বিদ্যুত্ সমস্যা—এসব নিয়ে ভাববার সময় মনে হয়েছে উদ্ভাবন ছাড়া সংকট মোকাবিলা সম্ভব হবে না। নবায়নযোগ্য শক্তির কথাও ভেবেছেন তিনি। এসব ভাবতে ভাবতেই পাথরকুচি নিয়ে কাজ শুরু করেন। ২০০৮ সালের শুরুর দিকের কথা। এক ছাত্রকে দিয়ে মুন্সিগঞ্জ থেকে এক কেজি পাথরকুচি পাতা নিয়ে আসেন তিনি। তারপর শুরু হয় গবেষণা। কয়েক মাসের মধ্যেই আশানুরূপ ফল পেলেন তিনি। প্রথমে ১২ ভোল্টের ক্ষুদ্র আকৃতির বাতি জ্বালিয়ে তিনি আশার আলো দেখতে পান। ২০০৮ সালের ডিসেম্বরে শিল্প মন্ত্রণালয়ে এই উদ্ভাবনের মেধাস্বত্ব নিবন্ধন (প্যাটেন্ট) করেন তিনি। এরপর গত দেড় বছরের গবেষণার পর বৈদ্যুতিক বাতি, পাখা, সাদাকালো টেলিভিশন চালাচ্ছেন তিনি। গবেষণার টেবিলে পাথরকুচি: বাংলাদেশে পাথরকুচি পাতা নামে পরিচিত হলেও (বৈজ্ঞানিক নাম Bryophillum বা ব্রায়োফাইলাম) বিভিন্ন দেশে এটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। ভেষজগুণের কারণে অনেকে পাথরকুচিকে ‘মিরাকল লিফ’ বলেন। পেটের ব্যথা কমাতে দেশের অনেক অঞ্চলে এই পাতার ব্যবহার আছে। পাথরকুচির পাতায় কী আছে, যা বিদ্যুত্ উৎপাদন করে? এমন প্রশ্নের উত্তরে কামরুল আলম বলেন, পদার্থের মধ্যে এসিডিক (অম্লীয়) হাইড্রোজেন আয়ন ও ক্ষারীয় হাইড্রোক্সিল আয়ন থাকে। এসিডিক (অম্লীয়) হাইড্রোজেন আয়ন বেশি পরিমাণে থাকলে সেই পদার্থ দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তিনি বলেন, পাথরকুচি পাতায় হাইড্রোজেন আয়নের পরিমাণ প্রায় ৭৮ শতাংশ, যা বিদ্যুত্ উৎপাদনে খুবই সহায়ক। কামরুল আলম আরও কয়েকটি গাছের পাতা নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখেছেন তেঁতুল, লেবু, আলু, আম, কাঁঠাল, টমেটো, বটের পাতায় ক্ষারীয় আয়নের পরিমাণ বেশি বলে বিদ্যুত্ উত্পাদন সম্ভব নয়। যেভাবে বিদ্যুত্ উৎপাদিত হয়: পাথরকুচি পাতা দিয়ে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে শরবতের মতো দ্রবণ তৈরি করা হয়। দ্রবণে পাথরকুচি পাতা ও পানির অনুপাত হতে হবে ৮:১। ওই দ্রবণ প্লাস্টিকের পাত্রে রাখা হয়। এরপর একটি তামা ও একটি দস্তার পাত দ্রবণে ডুবিয়ে দেওয়া হয়। দ্রবণের সংস্পর্শে আসামাত্রই রাসায়নিক বিক্রিয়ার কারণে তামার পাতে ধনাত্মক ও দস্তার পাতে ঋণাত্মক বিভবের (পটেনশিয়াল) সৃষ্টি হয়। বিপরীতমুখী এই বিভবের দ্বারাই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হয়। এতেই বিদ্যুত্প্রবাহ সৃষ্টি হয়। বেশি বিদ্যুত্ পেতে হলে একাধিক তামা ও দস্তার পাত ঘন করে সমান্তরালভাবে বসাতে হবে। পাথরকুচি পাতা চাষ: পাথরকুচি পাতার চাষ বেশ সহজ। পাথরকুচির শুধু পাতা মাটিতে ফেলে রাখলেই সেখান থেকে গাছ জন্মায়। পতিত জমি, বাড়ির ছাদে, উঠানে, টবে, যেকোনো জায়গায় এই পাতার চাষ সম্ভব। কামরুল আলম বলেন, দেশের পতিত জমিতে সহজেই প্রচুর পাথরকুচি পাতার চাষ সম্ভব। আর চাষের এক মাসের মধ্যেই পাতা কাজে লাগানো যায়। তিনি বলেন, বিদ্যুত্ তৈরি করতে এক মাসের মধ্যে নতুন করে পাথরকুচির দ্রবণের প্রয়োজন পড়ে না। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ আলোকিত করতে পরিকল্পনা করেছেন কামরুল আলম। এর জন্য ৫০ কিলোওয়াট বিদ্যুত্ দরকার হবে। আর ওই পরিমাণ বিদ্যুত্ উৎপাদন করতে লাগবে প্রায় ৪০০ কেজি পাতা। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকার কৃষকেরা মুঠোফোনে তাঁকে বলেছেন, তাঁরা পাতা সরবরাহ করবেন। খরচ হবে কম: কামরুল আলম বলেন, পাথরকুচি পাতা দিয়ে বিদ্যুত্ উৎপাদনে খরচ হবে কম। প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে এক টাকার কম। এটা সৌরবিদ্যুত্ উৎপাদন খরচের তিন ভাগের এক ভাগ। তিনি দাবি করেন, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে অবকাঠামো খাতে ব্যয় হবে প্রায় পাঁচ কোটি টাকা। সম্ভাবনাময় প্রযুক্তি: এই প্রযুক্তি কাজে লাগিয়ে বহনযোগ্য বৈদ্যুতিক পাখা তৈরি করেছেন কামরুল আলম। ১২ ভোল্টের এই বৈদ্যুতিক পাখা টানা এক মাস হাওয়া দিতে পারে। এক মাস পর শুধু দ্রবণ পাল্টে দিলেই পাখা আবার ঘুরবে। কামরুল আলম বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ বিদ্যুত্সংযোগের আওতায় এলেও লোডশেডিংয়ে তারা বিপর্যস্ত। তিনি বলেন, পল্লি অঞ্চলে তাঁর প্রযুক্তি সহজেই ব্যবহার করা সম্ভব হবে। প্রতিটি পরিবার নিজেদের প্রয়োজনের বিদ্যুত্ নিজেরা উৎপাদন করতে পারবে। বিদ্যুত্ উৎপাদনের পর দ্রবণের বর্জ্য অন্য কাজেও ব্যবহার করা যাবে। পাথরকুচির বর্জ্য কোনো পাত্রে বদ্ধ অবস্থায় রাখলে তা থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। এই গ্যাস দিয়ে রান্না করা সম্ভব। গ্যাস উৎপাদনের পর বর্জ্য আবার জৈব সার হিসেবেও ব্যবহার করা যাবে। চাই আরও গবেষণা: কামরুল আলম খান নিজের অর্থে এবং পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সহায়তা নিয়ে এ পর্যন্ত গবেষণা চালিয়ে এসেছেন। কিন্তু প্রয়োজন অনুযায়ী গবেষণার জন্য অর্থ ব্যয় করতে পারছেন না। পাথরকুচির দ্রবণ রাখার জন্য তাঁর দরকার বড় বড় পাত্র। বর্তমানে তিনি ব্যাটারির খোলস ব্যবহার করছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্বব্যাংক ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে ‘হেকেপ প্রকল্প’ নামে একটি প্রকল্প আছে। এই প্রকল্প গবেষণায় সহায়তা দেয়। কামরুল আলম পদার্থবিজ্ঞান বিভাগে ৫০ কিলোওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপন ও গবেষণার জন্য সেখানে এক কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছেন। কামরুল আলম বলেন, পাথরকুচি পাতা থেকে উৎপাদিত বিদ্যুত্ ব্যবহারের জন্য আরও একটি গবেষণা চলছে। তিনি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে গবেষণাটি চলছে। কামরুল আলম খান বলেন, ‘প্রথমে আমি পদার্থবিজ্ঞান বিভাগ ও পরবর্তী সময়ে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এই বিদ্যুত্ দিয়ে আলোকিত করতে চাই।’ এ ক্ষেত্রে সফল হলে তিনি দ্বীপাঞ্চলের মানুষের কাছে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবেন। এ জন্য ‘পাথরকুচি পাতাপল্লি’ স্থাপন করার পরিকল্পনা তাঁর আছে। তিনি বলেন, এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।Source: Daily Prothom-alo : 2010 August 23

পাথরকুচি পাতা থেকে বিদ্যুত্ : কানাইঘাটের ৫৭টি পরিবার আলোকিত

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ৫৭টি ঘরে গতকাল প্রাথমিকভাবে পাথরকুচি পাতা থেকে আবিষ্কৃত বিদ্যুত্ সংযোগ দেয়া হয়েছে। এ উপলক্ষে বিকাল ২টায় স্থানীয় ইসলামাবাদ মসজিদ প্রাঙ্গণে গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী কামাল আহমদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের চেয়ারম্যান ড. কামরুল আলম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী, গাছবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুর রহিম, ভাইস চেয়ারম্যান বদরুজ জামান ইকবাল, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলম অটো লাইট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ফয়েজ আহমদ, এমডি মুফিজুল ইসলাম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকরা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মওদুদ আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাথরকুচি পাতা থেকে আবিষ্কৃত বিদ্যুত্ দিয়ে এসি, ডিসি চলবে। গ্রাম-গঞ্জের যেখানে বিদ্যুতের আলো এখনও পৌঁছেনি, সেখানে আলম অটো লাইট লিমিটেডের মাধ্যমে স্বল্পখরচে সহজেই আমরা বিদ্যুত্ সংযোগ ও বিতরণ শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও এ প্রযুক্তির বিদ্যুত্ সুবিধা পৌঁছে দেয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদ চৌধুরী পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ৮৩নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে অগ্নি উত্পাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত কর।’ ব্যাপক গবেষণার পর পাথরকুচি পাতা থেকে আবিষ্কৃত সিপিএস বিদ্যুত্ আলম অটো লাইট লিমিটেডের মাধ্যমে টাঙ্গাইল, চাঁদপুর, গাজীপুর ও সিলেট জেলাসহ আরও বিভিন্ন স্থানে চালু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। আলম অটো লাইট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশকে বিদ্যুতায়িত করে বহির্বিশ্বেও পাথরকুচি পাতা থেকে আবিষ্কৃত বিদ্যুত্ রফতানি করা যাবে বলে সভায় জানানো হয়।
Source: Daily Amardesh: 26th December

সার ও জ্বালানি যখন মলমূত্র

সার ও জ্বালানি যখন মলমূত্র


মানুষের মল, মূত্র এবং শরীরের ঘামেরও দাম আছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের চলমান গবেষণার প্রাথমিক রিপোর্টে এ তথ্য প্রকাশ পেয়েছে। এর ফলে বাংলাদেশ ও ভারতের মতো বিশাল জনবসতিসম্পন্ন রাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের মলমূত্র সংরক্ষণের চিন্তা-ভাবনা করা হচ্ছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের অনুমতি পেলে বাংলাদেশের পরিবেশ সুরক্ষা থেকে শুরু করে বিরাটসংখ্যক শিশুর ডায়রিয়ায় মৃত্যুরোধ করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সার এবং জ্বালানি হিসেবে এসব মলমূত্র ব্যবহার করা হবে বলে গবেষকরা আশা করছেন। তবে এখনই সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এ সময়ে বিশ্বে সবচেয়ে বড় সেবামূলক প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষে ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এ গবেষণা চালাচ্ছেন। তারা বলেছেন, উন্নয়নশীল দেশের প্রায় আড়াই বিলিয়ন মানুষ মলমূত্র ত্যাগ করেন খোলা মাঠে, জঙ্গলে অথবা রাস্তার পাশে। এগুলো স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনিভাবে পরিবেশ দূষণের কারণ। গবেষকরা জানান, এছাড়া শহরাঞ্চলের আরও ২.১ বিলিয়ন মানুষ পাকা অথবা আধা পাকা পায়খানা-প্রস্রাবখানা ব্যবহার করেন, সেগুলোও যথাযথভাবে সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। অর্থাত্ সেসব মলমূত্রকে বিভিন্ন প্রক্রিয়ায় ধ্বংসের কোনো পন্থা অবলম্বন করা হয়নি। ফলে তা রোগ জীবাণু ছড়াচ্ছে।
প্রতি বছর ১৬ লাখ শিশু মারা যাচ্ছে স্বাস্থ্যসম্মত পায়খানা-প্রস্রাবখানা ব্যবহার না করার কারণে। শুধু তাই নয়, নিকটস্থ পানি সরবরাহ লাইন অথবা খাবার পানি সরবরাহের স্তরেও বিস্তৃত হচ্ছে এসব মলমূত্রের নির্যাস। স্যানিটেশন সার্ভিস যদি সত্যিকার অর্থে নিরাপদ করা সম্ভব হয় তাহলে ডায়রিয়া রোগের প্রকোপ ২০ থেকে ৪০ ভাগ হ্রাস পাবে। একই সঙ্গে মহিলা ও বালিকারাও প্রাইভেসি বজায় রেখে পর্দানশিনভাবে মলমূত্র ত্যাগের সুযোগ পাবেন।
গবেষকরা আশা করছেন, প্রত্যন্ত অঞ্চলের রাস্তা অথবা জনবসতি রয়েছে এমন এলাকায় মলমূত্র ত্যাগের জন্য স্বল্প ব্যয়ে টয়লেট অথবা পায়খানা তৈরির অনুমতি পাবেন সংশ্লিষ্ট দেশ থেকে। এরপর তারা ওই কর্মসূচিকে জনপ্রিয় করতে মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালাবেন। টয়লেটগুলো ভরে গেলে মলমূত্র সরিয়ে নেয়া হবে নির্দিষ্ট একটি স্থানে, যা পরিবেশ বিপর্যয়ের কারণ হবে না। এরপর এমনভাবে সেগুলো সংরক্ষণ করা হবে যা ক্ষেত-খামারে সার হিসেবে ব্যবহারের উপযোগী হতে পারে অথবা জ্বালানি কিংবা শিল্প-কারখানায় ব্যবহৃত হতে পারে।
গবেষকদের সঙ্গে সংশ্লিষ্ট বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশী-আমেরিকান আতিকুর রহমান এরই মধ্যে ফ্লোরিডা থেকে ঢাকায় এসেছেন। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনার পর তিনি বাংলাদেশে কাজ শুরু করতে চান। স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা বাংলাদেশের ইউনিয়ন, পৌরসভা, সিটি প্রশাসনের সহায়তা ছাড়া এ উদ্যোগ সাফল্যমণ্ডিত করা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, বিল গেটস ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা নেয়ার তেমন প্রয়োজন হবে না যদি বাংলাদেশ সরকার এ পরিকল্পনাকে লুফে নেয়। ভারতের বিভিন্ন রাজ্যে এরই মধ্যে মলমূত্র সংরক্ষণের প্রকল্প চালু হয়েছে বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, টয়লেটগুলো রক্ষণাবেক্ষণের জন্য এলাকাভিত্তিক পাহারাদার নিয়োগ করা হবে। সেসব অসামাজিক কাজের জন্য কিংবা অপরাধীদের আস্তানা হিসেবে কেউ যাতে ব্যবহার করতে না পারে সে ব্যবস্থাও করা হবে।
সূত্র : এনা।

Friday, June 15, 2012

জেনারেটর বিকল্প বিদ্যুতের নির্ভরযোগ্য উত্স

জেনারেটর বিকল্প বিদ্যুতের নির্ভরযোগ্য উত্স

মাহাতাব আলী


প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকলে তাকে টেক্কা দেয়াটাই মুশকিল হয়ে পড়ে। আর গরম তাড়াতে আজকাল বিভিন্ন ধরনের যন্ত্র পাওয়া যায় বাজারে। এর মধ্যে প্রথমেই আসে জেনারেটরের নাম। রয়েছে হালের আইপিএস। তবে আইপিএস কিংবা ইউপিএসের তুলনায় বিদ্যুতের বিকল্প উত্স হিসেবে জেনারেটরের ভূমিকাটাই বেশি। বলতে গেলে বড় পরিসরে বিদ্যুৎ সরবরাহে জেনারেটরের বিকল্প নেই বললেই চলে।
বিদ্যুতের বিকল্প এ যন্ত্রটি বাজারজাত করছে দেশী-বিদেশী বেশকিছু প্রতিষ্ঠান। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ছাড়াও মিত্সুবিশি, র্যাংগস ইলেকট্রনিকস, বাটারফ্লাইসহ চীনের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ডিজেলচালিত জেনারেটর বিক্রি হয়ে থাকে। দেশী-বিদেশী এসব প্রতিষ্ঠানের জেনারেটর পাওয়া যাবে বিভিন্ন শোরুম কিংবা ডিলার পয়েন্টে। বৈশিষ্ট্যের সঙ্গে দরদাম জানা থাকলে যন্ত্রটি কিনতেও সুবিধা। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে উন্নতমানের জেনারেটর নিয়ে এসেছে ওয়ালটন। অটোমেটিক ইলেকট্রিক ও পেট্রোল গ্যাস জেনারেটর পাওয়া যাবে। এ ছাড়া ওয়ালটনের জেনারেটরের কিছু অনন্য বৈশিষ্ট্য হলো— কন্ট্র্যাক্ট ট্রানজিসটর লেগনিশন সিস্টেম, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর), অটো সার্কিট ব্রেকার, ৫০ হার্জ রেট ফ্রিকুয়েন্সি, ১২-৮-৩এ ডিসি আউটপুট, ৪ স্ট্রোক ইঞ্জিন এবং ডিজিটাল ডিসপ্লে মিটার।
ওয়ালটনের উল্লেখযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে এক্সেল ২২০০এন্ড ২২০০ই, স্প্রিরিট ১৩৫০, সাইলেন্ট ক্যাটরিনা ৫০০০ই, জেট ১০০০। এ ছাড়া পাওয়ার ক্রাফট-৭০০ই মডেলের জেনারেটরে জ্বালানি দিতে হবে ২৫ লিটার। পাওয়া যাবে ৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার ওয়াট বিদ্যুৎ। আছে অটো প্রটেকশনব্যবস্থা। সুপিরিয়া-৬০০০ মডেলে জ্বালানি লাগবে ২৫ লিটার। প্রতি তিন লিটারে চলবে ১ ঘণ্টা। বিদ্যুৎ পাওয়া যাবে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার ওয়াট। জ্বালানিচালিত অন্যান্য জেনারেটরের মধ্যে স্পার্ক-৪৫০০ ও পাওয়ার ম্যাক-৩১০০ পাওয়া যাবে বিভিন্ন দামে। তবে ওয়ালটনের পেট্রলচালিত জেনারেটর রয়েছে ১ হাজার ওয়াট থেকে শুরু করে ১ হাজার ২০০, ১ হাজার ৫০০, ২ হাজার ২০০, ৩ হাজার ১০০ এবং ৪ হাজার ৫০০ ওয়াটের। এগুলোর দাম যথাক্রমে ১৩ হাজার ৮০০, ১৪ হাজার ৭০০, ২৫ হাজার ৭০০, ২৭ হাজার ২০০, ৩৭ হাজার ২০০ এবং ৪৩ হাজার ২০০ টাকা। এ ছাড়া ৫ হাজার ওয়াটের ডিজেলচালিত জেনারেটরের দাম ৮৬ হাজার ৮০০ টাকা।
পুরান ঢাকার নবাবপুর রোডের মেসার্স এনএস ইলেকট্রিক স্টোরে কথা বলে জানা যায়, সেখানে পাওয়া যাবে চীনের হুন্দাই, টাইগার; জাপানের হোন্ডা ও ডয়েজ এবং ইংল্যান্ডের পার্কিং ব্র্যান্ডের জেনারেটর। সেখানে ৫০০ ওয়াট জেনারেটর দাম ৫ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৮০০ ওয়াট ৭ হাজার ৫০০, ১ হাজার ওয়াট ১২ হাজার টাকায় পাওয়া যাবে। এ ছাড়া ১ হাজার ৫০০ ওয়াট ১৩ হাজার ৫০০ টাকা। এটি চাবি দিয়ে চালু করা যায়। ২ হাজার ওয়াটের দাম ১৬ হাজার ৫০০ ও ২ হাজার ৫০০ ওয়াটের ১৭ হাজার ৫০০ টাকা। ৩ হাজার ওয়াটের মেশিনের দাম পড়বে ২১ হাজার টাকা। ৪ হাজার ওয়াট ৩৫ হাজার, ৫ হাজার ওয়াটের ৩৮ হাজার এবং ৫ হাজার ৫০০ ওয়াটের ৪২ হাজার টাকায় পাওয়া যাবে। এ ছাড়া পাওয়ার প্লাস-১৫০০, জুম-১২০০, জেট ১০০০, স্মাইল ৫৫০০ মডেলের জেনারেটরগুলোয় পাওয়া যাবে ১ হাজার থেকে ৫ হাজার ওয়াট বিদ্যুৎ। এগুলোর দাম পড়বে ৪০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে।

 ২০১২-০৩-০২

Source: http://www.bonikbarta.com

হাতের কাছেই বিদ্যুতের বিকল্প

হাতের কাছেই বিদ্যুতের বিকল্প
নিজের প্রয়োজনটুকু মেটাতে বিদ্যুেকই ধরে রাখছে অনেক কিছুর মাধ্যমে। কিছু সময়ের জন্য হলেও আলোকিত থাকতে ব্যবহার করছে চার্জার লাইট, আবার গরমের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চার্জার ফ্যান। চাহিদা অনুযায়ী কেউ ব্যবহার করছে আইপিএস, আবার অনেকে জেনারেটর। বাজার ঘুরে এসব নিয়ে বিস্তারিত লিখেছেন মাহাবুব মাসফিক

চার্জার লাইট
চার্জার লাইটই বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলোকিত করে দেবে আপনার ঘর। দিন বদলের ফলে মানুষ অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে প্রযুক্তির ওপর। প্রযুক্তির ছোঁয়াতে অনেক অসম্ভবও এখন সম্ভব হচ্ছে। তাই হঠাত্ আঁধারে চারপাশ ঢেকে গেলে পাশে থাকবে চার্জার লাইট। জরুরি কাজ করতে করতে কিংবা রাত পোহালে পরীক্ষা-এমন অবস্থায় চার্জার লাইটের গুরুত্ব কতটা তা হাড়ে হাড়ে বোঝা যায়। বাজার ঘুরে দেখা যায় যে, বাজারে বিভিন্ন মডেল ও ডিজাইনের চার্জার লাইট পাওয়া যাচ্ছে। কিছু লাইট আছে, যা সরাসরি বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে হয়। বিদ্যুত্ থাকাকালে এ লাইটগুলোতে চার্জ হতে থাকবে এবং বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। এ লাইটগুলোর সুইচ দু’ধরনের। একটি ম্যানুয়াল অন্যটি রিমোট কন্ট্রোল। ম্যানুয়াল সুইচগুলোর দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। রিমোট কন্ট্রোলগুলোর দাম পড়বে ৬০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। এ ছাড়া শিক্ষার্থীদের চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য কাজেও টেবিলে ব্যবহার করা হয় কিছু চার্জার লাইট। এ লাইটগুলো কিনতে পারবেন ১৫০ থেকে ৮০০ টাকার মধ্যে, যার সামনে ও পাশে লাইট জ্বালানোর ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কিছু টেবিলল্যাম্প আছে যার সুইচগুলো ম্যানুয়াল ও চার্চ সুইচ। এ ধরনের টেবিলল্যাম্পগুলো কিনতে পারবেন ৪০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। চার্জার লাইটগুলো সহজেই পেতে পারেন যে কোনো ইলেকট্রনিক মার্কেটে বা দোকানে। তবে জেনে রাখবেন নামি ব্র্যান্ডের না হলে সাধারণ চার্জার লাইটের কোনো গ্যারান্টি-ওয়ারেন্টি নেই।

চার্জার ফ্যান
বিদ্যুতের যাওয়া-আসায় ব্যাহত হয় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। লোডশেডিংয়ের কারণে তো আর থেমে থাকবে না জীবনযাত্রা। জীবন চলবে আপন গতিতে। বিনা নোটিসে বিদ্যুতের আসা-যাওয়া থেকে রেহাই পেতে পারেন চার্জার ফ্যানের মাধ্যমে। কারণ বিদ্যুত্ না থাকলেও চার্জার ফ্যানের কল্যাণে আপনি কয়েক ঘণ্টা পেতে পারেন আরামদায়ক বাতাস। শুধু হিমেল হাওয়া নয়, আপনার আঁধার ঘরে স্নিগ্ধ আলোও ছড়িয়ে দিতে পারে চার্জার ফ্যানের সঙ্গে যুক্ত থাকা চার্জার লাইট। বাজার ঘুরে দেখা গেল নরমাল ফ্যানের চেয়ে চার্জার ফ্যানের চাহিদা বেশি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ফ্যান পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বা সর্বাধিক চাহিদা রয়েছে কনকা, সনি, উইনস্টার, ডিফেন্ডার, ন্যাশনাল ফিটেট, প্যানাসনিক, জিএফসি প্রভৃতি।
চার্জার ফ্যান বিক্রি হয় মূলত ইঞ্চি হিসেবে বলে জানালেন এক বিক্রেতা। ন্যাশনাল ফিটেট ব্র্যান্ডের ৯ ইঞ্চি চার্জার ফ্যান পাবেন ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৩শ’ টাকায়, ন্যাশনাল ফিটেট ১০ ইঞ্চির দাম পড়বে ৩ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৯শ’ টাকা। কনকা ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা। কনকা ১৪ ইঞ্চি চার্জার ফ্যান কিনতে পারবেন ৩ হাজার ৩শ’ থেকে ৩ হাজার ৮শ’ টাকার মধ্যে এবং ১৬ ইঞ্চির দাম পড়বে ৪ হাজার থেকে ৪ হাজার ৪শ’ টাকা।
ডিফেন্ডার ৮ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৩শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকা। যদি কিনতে চান ১০ ইঞ্চি ডিফেন্ডার চার্জার ফ্যান, তবে আপনাকে গুনতে হবে ২ হাজার ৯শ’ থেকে ৩ হাজার ১শ’ টাকা পর্যন্ত। ১২ ইঞ্চি কিনতে চাইলে ৩ হাজার ২শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকা গুনতে হবে।
বেস্ট পাওয়ার ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা। কিন্তু আপনার পছন্দ যদি সনি চার্জার ফ্যান, তবে আপনাকে আকারভেদে গুনতে হবে ১ হাজার ৪শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকা পর্যন্ত।
উইন্টার ১২ ইঞ্চি চার্জার ফ্যান কিনতে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা লাগবে। অন্যদিকে টাওয়ার ৯ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৫শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকা। ১০ ইঞ্চির দাম পড়বে ৩ হাজার ২শ’ থেকে ৩ হাজার ৬শ’ টাকা।

প্রাপ্তিস্থান ও সতর্কতা
চার্জার ফ্যান কিনতে আপনি যেতে পারেন রাজধানীর বৃহত্ ইলেক্ট্রনিক মার্কেট নবাবপুরে। এ ছাড়াও পাবেন গুলিস্তানে সুন্দরবন স্কয়ার, নিউমার্কেট, স্টেডিয়াম মার্কেট, মিরপুর-১, শাহআলী মার্কেট, মিরপুর-১০, খিলগাঁও তালতলা মার্কেট, মৌচাক মার্কেটসহ নগরীর বিভিন্ন ইলেক্ট্রনিক মার্কেটে।
চার্জার ফ্যান কেনার সময় এবং পরে ব্যবহারের সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে।
* ফ্যান কেনার আগে গ্যারান্টি বা ওয়ারেন্টি কার্ড বুঝে নিন।
* চার্জার ফ্যানের সুইচ, নেট, ইলেক্ট্রনিক তার, স্ট্যান্ড প্রভৃতি জিনিস ভালোভাবে দেখে নিন।
* বিদ্যুত্ চলে যাওয়ার পর যতক্ষণ চালাবেন ঠিক ততক্ষণ চার্জ করুন।
* বাচ্চাদের দ্বারা ফ্যান অন কিংবা অফ না করাই ভালো।
* সপ্তাহখানেক পর পর নেটগুলো খুলে ধুলাবালি মুছে ফেলুন।
* চার্জার ফ্যান কেনার সময় অবশ্যই দরদাম করে কিনবেন। মার্কেটভেদে প্রদত্ত দামের পার্থক্য হতে পারে। তাই কেনার আগে যাচাই-বাছাই করে ভালো মানের চার্জার ফ্যান কেনার চেষ্টা করুন।

Thursday, June 14, 2012

বিদ্যুতের বিকল্প উৎস!

বিদ্যুতের বিকল্প উৎস!

আল-আমিন হক | তারিখ: ০৩-০৪-২০১১

গ্রীষ্ম আসার আগে থেকেই বেশি বেশি জেনারেটর চালাতে হচ্ছে।

গ্রীষ্ম আসার আগে থেকেই বেশি বেশি জেনারেটর চালাতে হচ্ছে।
ছবি: সাজিদ হোসেন
‘শীতের সময় জেনারেটর কেনার ভাবনা ছিল না, কিন্তু গরম আসায় কিনতে হলো।’ বলছিলেন শ্যামলীর রিং রোডের বাসিন্দা নূর আলম।
নগরে গরম পড়তে শুরু করেছে, সঙ্গে শুরু হয়েছে বিদ্যুতের লুকোচুরি। লোডশেডিংয়ে বিদ্যুতের জোগান পেতে জেনারেটরের ওপর ভরসা করছেন অনেকে। তাই ভবনের নিচতলায় পানির পাম্পের পাশে ঠাঁই পাচ্ছে জেনারেটর। আবার নগরের অনেক দোকানের সামনে দেখা যাচ্ছে ছোট কিংবা মাঝারি আকারের জেনারেটর। গরম আসার সঙ্গে সঙ্গে জেনারেটরের চাহিদাও বেড়েছে। এমনটাই জানালেন মিরপুরের শেওড়াপাড়ার জেনারেটর বিক্রেতা আমিনুর রহমান। তিনি বলেন, ‘বেশির ভাগ ক্রেতাই দোকানে ঢোকেন জেনারেটর কিংবা আইপিএস কিনতে।’
অন্যদিকে জেনারেটর থেকে বিদ্যুৎ সরবরাহের ব্যবসা করছেন কেউ কেউ। পুরান ঢাকার নয়াবাজারের তেমনি একজন মোহাম্মদ রবিন। তিনি এ ব্যবসা করছেন বেশ কয়েক বছর ধরে। একটি রুম ভাড়া নিয়ে তিনি গড়ে তুলেছেন বিদ্যুৎ সরবরাহের ব্যবসা। রবিনের বেশির ভাগ গ্রাহকই দোকানি। তিনি জানান, একটি পাখা ও একটি লাইট জ্বালানো হলে তাতে এক পয়েন্ট ধরা হয়। তবে তাঁরা দুই পয়েন্টের নিচে বিদ্যুৎ সরবরাহ করেন না। এর জন্য মাসিক বিল ধরা হয় ১৫০ টাকা। রবিন জানালেন, শীতকালে তাঁদের ব্যবসার চাহিদা কম থাকে। এখন চাহিদা বেশি। তবে লোডশেডিং বেশি বেশি হলে তাঁদের লাভ কমে যায়।

দূষণরোধের উপায়

লোডশেডিংয়ের সময় জেনারেটর ব্যবহারকারীরা স্বস্তিতে থাকেন; কিন্তু কারও কারও জন্য তা বয়ে আনে ভোগান্তি। যেমন, দোকানের জন্য ব্যবহূত জেনারেটর রাখা হচ্ছে ফুটপাতের ওপর। তাতে পথচারীদের চলাচলে বাধা তৈরি করছে। নিউমার্কেটের সামনের রাস্তার দুই ধারে দেখা মেলে এ রকম অনেক জেনারেটর। যেগুলো রাখা হয়েছে ফুটপাতের ওপরই। জেনারেটর ফুটপাতের ওপর রাখা হয়েছে কেন, জানতে চাইলে ধানমন্ডির মিরপুর সড়কের মীর চশমা ঘরের স্বত্বাধিকারী সুমন রহমান বলেন, ‘কী আর করব, অন্য কোথাও তো রাখার জায়গা নেই।’
জেনারেটরের কান ফাটানো শব্দ পথচারী কিংবা প্রতিবেশীর জন্য দুর্ভোগ কারণ। এ ছাড়া অনেক ভবনের নিচের দিকে থাকা জেনারেটরের ধোঁয়ার নলটি রাস্তার দিকে থাকে। ফলে পথচারীদের ধোঁয়ার মুখে পড়তে হয়। ধোঁয়া এসে লাগে পথচারীর গায়ে। এক বাড়ির জেনারেটরের ধোঁয়া পাশের বাড়িতে চলে আসে।
জেনারেটরের শব্দ ও ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা বিভাগীয় কার্যালয়) সুকুমার বিশ্বাস। তিনি বলেন, যেখানে জেনারেটর বসানো হবে, সেখানে মোটা দেয়াল করা হলে শব্দ বাইরে কম হবে। উন্নতমানের জেনারেটর বসিয়ে এবং ধোঁয়ার চুল্লি ওপরের দিকে দিয়ে ধোঁয়ার দুর্ভোগ কমানো সম্ভব বলে তিনি জানান।


Source: http://www.prothom-alo.com

 

Tuesday, June 12, 2012

সাতক্ষীরায় ২ যুবকের উদ্ভাবন জ্বালানি খরচ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন

সাতক্ষীরায় ২ যুবকের উদ্ভাবন জ্বালানি খরচ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন

লিখেছেন: আখতারুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি:
ডিজেল, ইঞ্জিন ওয়েল এবং পানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনে সাতক্ষীরার দুই ‘বিজ্ঞানী’র এক দশকের প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে।
সার্কিট, ব্যাটারি, মোটর ও জেনারেটর দিয়েই এই বিদ্যুৎ প্ল্যান্ট আবিস্কার করা হয়েছে। এটি চালাতে একটি টাকাও খরচ হবেনা। ডিজেল, ইঞ্জিন ওয়েল ও জনবল ছাড়াই এই প্ল্যান্টটি চালানো যাবে।
তরুণ দুজনের এই অভাবনীয় এ আবিস্কারের সফলতা প্রমাণ করতে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে দেড়ঘণ্টা প্ল্যান্টটি চালিয়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
যারা এই সাফল্যের দাবিদার, তারা হচ্ছেন- সাতক্ষীরার সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সিরাজুল মল্লিকের ছেলে তৌহিদুল ইসলাম বাবু মল্লিক ও তার সহযোগী একই এলাকার শামসুদ্দিন ঢালীর ছেলে মিজানুর রহমান মিজান। তারা পেশায় একজন দোকানদার, অপরজন ইলেকট্রিক মিস্ত্রি।
আবিস্কারকদের একজন তৌহিদুল ইসলাম বাবু মল্লিক জানান, এই বিদ্যুৎ প্ল্যান্টটি তৈরি করতে ১টি জেনারেটর, ২টি মোটর, ১২ ভোল্টের ১টি ব্যাটারি, ৪টি সার্কিট, ৩টা পুলি, ২টা বেল্ট, ১টা ফ্লাইবারসহ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন হয়ে থাকে।
তিনি বলেন, ‘এই প্ল্যান্ট থেকে ৩ হাজার ৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এর মধ্যে সরবরাহের সময় ২ হাজার ৮০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে। বাকি ৮০০ ওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের ব্যাটারি চার্জ ও সার্কিটগুলো সক্রিয় করে রাখার জন্য ব্যবহৃত হবে। সরবরাহকৃত বিদ্যুতে ১০০টি ৩০ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব জ্বালানো সম্ভব হবে। এই বিদ্যুৎ প্ল্যান্ট ২৪ ঘণ্টা ব্যবহার উপযোগী উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে বিদ্যুৎ আছে, সেখানে ব্যবহার করা হলে বিদ্যুৎ চলে যাওয়ার ১৩ সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ প্ল্যান্টটি অটোস্টার্ট হয়ে যাবে। এই মেশিনে জ্বালানি হিসেবে কোনো ধরনের ডিজেল, ইঞ্জিন ওয়েল ও জনবল প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘এটি তৈরি করতে প্ল্যান্ট প্রতি ১ লাখ ১০ হাজার টাকা খরচ পড়বে। পরীক্ষামূলকভাবে এই প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দেখাতে গত ২৩ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সাড়ে ৫ ঘণ্টা একটানা বিদ্যুৎ সরবরাহ করে প্রত্যক্ষদর্শী সবাইকে তাক লাগিয়ে দেন ওই দুই তরুণ।
তাদের আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তৌহিদুল ইসলাম বাবু মল্লিক ও মিজানুর রহমান মিজান জানান, আগামীতে তাদের ১০ হাজার ওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট তৈরির পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে যেখানে একেবারেই বিদ্যুৎ নেই, সেখানে সুইচ চাপ দিয়ে এই মেশিন স্টার্ট করতে হবে।
তারা জানান, রিমোট কন্ট্রোল দিয়ে কোনো ধরনের শব্দ ছাড়াই বিদ্যুৎ প্ল্যান্টটি কীভাবে স্টার্ট করা যায়, তা নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাদের এই প্রচেষ্টা বাস্তবে রূপ নিলে দেশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আশা করছেন তারা। এ জন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী খান মোক্তার আলী বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের আবিস্কারকে আমরা অবশ্যই স্বাগত জানাই। যদি এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা যায়, তাহলে তাহলে আমাদের বিদ্যুৎ ঘাটতি কমানো যাবে।’
http://www.banglanews24.com/images/imgAll/2011September/satkhira-power-bg20110912132957.jpg

Source: www.sabujbanglablog.net

ব্যাপারটা অবিশ্বাস্য না!
এখানে প্রথমে ব্যাটারী দিয়ে জেনারেটর চালানো হচ্ছে।
একবার জেনারেটর চালু হওয়ার পর,ব্যাটারীর আর প্রয়োজন হয়না!
জেনারেটর থেকে যে বিদ্যুৎ তৈরী হয়, তার দুইটা আউটপুট লাইন থাকে।
একটা,  জেনারেটর এর সাথে লাগানো মোটরটা ঘুরায়, ফলে আরো বিদ্যুৎ তৈরী হয় এবং যা অবিরত চলতে থাকে। আর বাকী বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করা যায়।
*************************************
এখানে মূল ব্যাপারটা হলো যে, সাধারনত ইঞ্জিন দিয়ে জেনারেটর চলে, আর একবার  জেনারেটর চালু হলে বিদ্যুৎ তৈরী হতে থাকে। এখন একবার  জেনারেটর চালু করে যদি এর বিদ্যুৎ এর একটা অংশ দিয়ে কোন মোটর চালানো যায় যার সাথে  জেনারেটর কাপ্লিং থাকবে, (ছবিতে দেখেন,  জেনারেটর এর সাথে বেল্ট দিয়ে দুইটা মোটর লাগানো আছে)  জেনারেটর ঘুরতে থাকবে, ফলে বিদ্যুৎ তৈরী হতেই থাকবে।
*************************************
যতক্ষন মোটর চলবে। ততক্ষন বিদ্যুৎ আসবে, এখানে ১০ ভোল্টের ব্যাটারী বিদ্যুৎ তৈরী করছেনা, শুধু  জেনারেটর এর সাথে বেল্ট লাগানো প্রথম মোটর টা ঘুরিয়ে, মোটর তার সাথে লাগানো  জেনারেটর কে প্রাথমিক ভাবে ঘুরাচ্ছে (যেমন, আমরা গাড়ীর ইঞ্জিন ব্যাটারী দিয়ে স্টার্ট দি)। আর একবার  জেনারেটর ঘুরলেই বিদ্যুৎ তৈরী হয়, তখন প্রথম মোটর এর কাজ থাকেনা, দ্বিতীয় মোটর  জেনারেটর ঘুরানোর দায়ীত্ব নেয়।

-

Thursday, June 7, 2012

তাপবিদ্যুত কেন্দ্র : সম্ভাবনা না সংকট

তাপবিদ্যুত কেন্দ্র : সম্ভাবনা না সংকট 

মুহাম্মদ শহীদুল্লাহ (২৮জুন ২০১২):  বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে যৌথ বিনিয়োগ চুক্তি (জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট-জেভিএ) করেছে সরকার। সরকারি পর্যায়ে ২টি দেশের রাষ্ট্রায়ত্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে এটাই প্রথম যৌথ বিনিয়োগের চুক্তি। অবশ্য আগে বেসরকারি খাতে এমন চুক্তি অনেক হয়েছে। আমরা জানি জ্বালানি সমস্যাই আমাদের প্রধান সমস্যা। সরকার জ্বালানির সংকট নিরসনে বহুমুখী উদ্যোগ নিয়েছে। আগে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হল। তবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার পরিবেশ বিপর্যয়ের কারণ হবে বলে পরিবেশবিদরা মতামত দিয়েছেন। আমরা জানি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীব-বৈচিত্র্য বাংলাদেশের একটি গর্ব। কিন্তু সরকার সুন্দরবনের পরিবেশগত দিক বিবেচনা না করে সেখানে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে বনের ওপর। এই বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবনের গাছপালাসহ সব ধরনের জীব-বৈচিত্র্য  ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, সরকার পরিবেশ আইন লঙ্ঘন করে সুন্দরবনের মাত্র ৯ কিলোমিটার এলাকার মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ায় দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়বে বনের গাছগাছালি, পশুপাখি, মাছসহ সব ধরনের জীব-বৈচিত্র্যের ওপর । বিদ্যুৎকেন্দ্রের  গরম পানি, কয়লা পোড়ানো ছাই ও কালো ধোঁয়া সুন্দরবনের সব জীব-বৈচিত্র্য ধ্বংস করে ফেলবে।বাপার প্রতিবেদনে জ্বালানি বিশেষজ্ঞদের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, ৫০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে অন্তত ৩৭ লাখ টন কার্বন ডাই-অক্সাইড, ১০ হাজার টন সালফার ডাই-অক্সাইড, ১০ হাজার ২০০ টন নাইট্রোজেন অক্সাইড, ২২০ টন হাইড্রো কার্বন, ৭২০ টন কার্বন মনো-অক্সাইড, ১৭০ পাউন্ড পারদ, ২২৫ পাউন্ড আর্সেনিক, ১১৪ পাউন্ড সিসাসহ অন্যান্য বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের বিপুল পরিমাণ ছাই ও অন্যান্য রাসায়নিক পদার্থ বাতাস, ভূ-পৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি দূষণ করে। এসব দিক বিবেচনায় রেখে বাগেরহাট তাপ বিদ্যুৎকেন্দ্রে উপযুক্ত শোধনাগার না থাকলে তা বৃহত্তর সুন্দরবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। অন্যদিকে সরকার বলছে, সব ধরনের পরিবেশগত দিক রক্ষা করেই বাগেরহাটে ওই তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এতে সুন্দরবনের জীব-বৈচিত্র্য ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। সরকারি এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথম পর্যায়ে ৫০০-৬৬০ মেগাওয়াট করে দুই ইউনিটে ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য অধিগ্রহণ করা হবে প্রায় ১৮০০ একর জমি। দ্বিতীয় পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রর কাজ সম্প্রসারণ করে উৎপাদন করা হবে আরো ১৩০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ। বিদ্যুৎ কেন্দ্রর জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে বড় পুকুরিয়ার কয়লা। এ কয়লা মংলা সমুদ্রবন্দর দিয়ে মালবাহী জাহাজে আনা-নেওয়া করা হবে।বাগেরহাটের পশুর নদের তীরে তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে এর বিষাক্ত কালো ধোঁয়া আচ্ছন্ন করে ফেলবে সুন্দরবন এলাকার নির্মল আকাশ। চিমনি দিয়ে উগরানো ছাই বিস্তীর্ণ এলাকার বাতাসে ভেসে ঘটাবে মারাত্মক দূষণ। কারখানাটির কার্বন, পারদ, সিসা, আর্সেনিকসহ নানা বর্জ্য সরাসরি দূষিত করবে নদীনালার পানিকে। ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাবে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের সব সৌন্দর্য। একে একে সব গাছপালা মারা পড়বে ।শেষ হয়ে যাবে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারসহ বনের সব পশুপাখি, জলজ    প্রাণী ।
বাগেরহাটের রামপালের সংলগ্ন বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত সুন্দরবন। সুন্দরবনের কাছে এ ধরনের তাপ বিদ্যুৎ পরিবেশ বিপর্যয়ের কারণ হবে বলে মতামত দিলেও পিডিবির চেয়ারম্যান বলেছেন, এ কেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কিছুই হবে না। তিনি আরো বলেন, এ কেন্দ্র থেকে কয়লা পোড়ানোর ফলে যে অ্যাশ বেরুবে তা ক্যাপচার করার জন্য উচ্চ ক্ষমতার সরঞ্জাম ব্যবহার করা হবে। রামপালের কয়লাভিত্তিক এ কেন্দ্রটি খুলনা শহর থেকে ২৩ কিলোমিটার ও মংলা থেকে ১৪ কিলোমিটার দূরে। এমনকি সুন্দরবন থেকেও ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। কেন্দ্রটি নির্মাণের জন্য ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৮০০ মিলিয়ন মার্কিন ডলার। উভয় দেশের সমান মালিকানায় এ কেন্দ্রটির ২০১৫ সালে নির্মাণ কাজ শেষ হবে। আন্তর্জাতিক বাজারে আমদানি করা কয়লার মূল্য টন প্রতি ১০৫ মার্কিন ডলার হলে ইউনিট প্রতি দাম পড়বে ৫ টাকা ৯০ পয়সা। আর কয়লার দাম যদি ১৪৫ মার্কিন ডলার হয় তা হলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম পড়বে ৮ টাকা ৮৫ পয়সা।
উল্লেখ্য, বিদ্যুৎ সমস্যার জরুরি সমাধানে সরকার এর মধ্যে কয়েকটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে বেসরকারি খাতে। এ নিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধিসহ  নানা অভিযোগও শোনা গেছে। রাশিয়ার সঙ্গে আগামীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার। এও সত্য, দেশ-বিদেশে বিপুল বিতর্ক সত্ত্বেও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুতের দাম তুলনামূলকভাবে কম। অবশ্য ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী রামপালের বিদ্যুতের দাম আদৌ কম পড়বে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কেননা স্থানীয় বড়পুকুরিয়ায় প্রাপ্ত কয়লা যেখানে প্রতি টন মাত্র ৮৪-৮৫ ডলারে বিক্রি হয়, সেখানে রামপালের কেন্দ্রটির জন্য ভারত থেকে কয়লা আমদানি করতে হবে প্রতি টন ১৭৩ ডলারে। তারপরও এ প্রকল্পে ভারত সরকার যে অর্থ ব্যয় করবে, বাংলাদেশকে সে জন্য ১৪ শতাংশ হারে সুদ দিতে হবে। হিসাব মতে, প্রতি মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে ১৫ কোটি টাকা। এতে যৌথভাবে বিনিয়োগ করেও বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বিশেষজ্ঞদের। তার মানে এ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুতের দামও পড়বে অনেক বেশি। অনেকটা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মতোই। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ ১২ জন বিশিষ্ট নাগরিক রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণের উদ্যোগ বাতিলের আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। তাহলে কি তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্ভবনা না সংকট এই প্রশ্ন সবার।
সরকারের সর্বোচ্চ পর্যায়ে সুন্দরবন সংলগ্ন বিদ্যুত কেন্দ্রটি স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য হস্তক্ষেপ জরুরি। কেন্দ্রটি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করবে না, এমন কোনো স্থানে অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র স্থাপনের বিষয়েও সরকারকে পরিবেশের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া দরকার । 

Thursday, May 17, 2012

বিকল্প শক্তি: সাইকেল দিয়ে বিদ্যুতের ফ্যাক্টরি: ১৫ মিনিটে দশ ওয়াট সাইকেল চালিয়ে!

বিকল্প শক্তি : সাইকেল দিয়ে বিদ্যুতের ফ্যাক্টরি : ১৫ মিনিটে দশ ওয়াট সাইকেল চালিয়ে!

-৬ ই এপ্রিল, ২০১০ সকাল


আমি বেশ কয়েক বছর যাবৎ এই মজার আইডিয়াটি পোষণ করছি। তাহলো, বাংলাদেশে কাজের লোকের চেয়ে অকাজের এবং নিষ্কর্মা ভিক্ষুকের সংখ্যা বেশি। অপরদিকে মাথার ঘাম পায়ে ফেলে গ্রামের চাষা, দিনমজুর, গার্মেন্টস কর্মীরা কাজ করে যাচ্ছে। দেশের চাহিদা হয়তো ৩০০০মেগাওয়াট আর মাথামোটা জোচ্চোরগুলো সবে পরিকল্পনা করছেন এক কি দুহাজার মেগাওয়াট আরো বাড়াবেন। তাও কবে নাগাদ তা উৎপাদনে যোগ হবে আমরা নির্দিষ্ট করে জানিনা।

আমার মজার পরিকল্পনাটি আমার কাছের বন্ধুরা জানেন। আমিও এই খবরটির মতো সাইকেলের প্যাডেল দিয়ে শত শত জেনারেটর চালিয়ে শত-সহস্র অকাজের, বেকার, নেশাকারি ইত্যাদি এবং অফিসের বড় বাবু (যাদের ব্যায়ামের অভাবে পেট বেড়ে যাচ্ছে) তাদের বাধ্যতামূলকভাবে এভাবে বিদ্যুৎ উৎপাদনে নিয়োজিত করতে হবে এধরণের আইডিয়া ধারণ করে যাচ্ছি।

সাইকেলের প্যাডেলের মতো এসব যন্ত্রগুলো গার্মেন্টসের মতোই অনেক অনেক পরিমানে লাগানো যেতে পারে। যেভাবে বিস্তর পরিমান লোক কাজ না করে দিন কাটায় তাতে এভাবেই হয়তো দেশের বিশাল চাহিদা মিটতে পারে। বন্ধুদের অনেকেই অবশ্য আমার এই আইডিয়াতে হেসেছিল। আজকে প্রথম আলোতে খবরটি দেখে অফিস যাবার আগে এটি পোস্ট করার লোভ সামলাতে পারলাম না

= লেনিন'

Source: http://www.somewhereinblog.net

Wednesday, May 16, 2012

বিস্ময়কর বিদ্যুৎ প্রকল্পের উদ্ভাবন

বিস্ময়কর বিদ্যুৎ প্রকল্পের উদ্ভাবন
 

মহাজাগতিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের এক বিস্ময়কর পদ্ধতি আবিষ্কার করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আহমেদ এফ কামাল। এই অত্যাশ্চর্য আবিষ্কারে অভিভূত হয়ে বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয়ের কথা চিন্তা করে আবিষ্কারকের কাছে হুমড়ি খেয়ে পড়েছেন ব্যবসায়ী শিল্পপতি-উদ্যোক্তারা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (সিসিসিআই) বিভিন্ন প্রতিষ্ঠান তার উদ্ভাবিত বিশেষ বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য লিখিত প্রস্তাবও দিয়েছে। প্রকল্পটির মধ্য দিয়ে দেশে বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সংকট নিরসনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইঞ্জিনিয়ার ড. আহমেদ এফ কামালের এই বিশেষ বিদ্যুৎ প্রকল্পের অন্যতম বিশেষত্বগুলো হলো- এটি পরিবেশবান্ধব, এতে ধোঁয়া, শব্দ, ক্ষতিকারক বর্জ্য বা তেজষ্ক্রিয়তা নির্গমন হয় না, এ থেকে সারা বছর একই হারে বিদ্যুৎ সরবরাহ হয়, এটিকে সহজে এবং নামমাত্র খরচে রক্ষণাবেক্ষণ করা যায় এবং স্থাপনের জন্য অত্যন্ত স্বল্প স্থানই যথেষ্ট। তবে প্রকল্পটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হচ্ছে- এটি নিয়মিত কোনো জ্বালানি (তেল, গ্যাস, কয়লা বা তেজষ্ক্রিয়তা পদার্থ) অথবা প্রাকৃতিক শক্তি (পানি, বাতাস বা সৌররশ্মি) ছাড়াই কেবলমাত্র চৌম্বকক্ষেত্রে তরঙ্গের পর্যায়ক্রমিক বিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। সুতরাং উৎপাদিত বিদ্যুতের দামের পুরোটাই বাংলাদেশ সরকারের তহবিলে মুনাফা হিসেবে জমা হবে।
সদ্য মার্কিন মুলুক থেকে ফেরা পারড়ু বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে কম সময়ে ব্যাচেলরস ড. আহমেদ এফ কামাল জানান, বিদ্যুৎ উৎপাদনে তার এই প্রকল্পের মাধ্যমে অভাবনীয় ব্যয় হ্রাসের সুযোগটি পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে দেশে নিকট ভবিষ্যতেই বিদ্যুতের দাম কমবে, চাহিদাও মিটবে সহসাই। উপরন্তু বিদ্যুতের বহুমুখী ব্যবহার ও জাতীয় চাহিদা পূরণ করে বিদেশে বিদ্যুৎ রপ্তানি করে আয় হবে হাজার হাজার কোটি টাকা। সিসিসিআইয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বন্দর আসনের এমপি এম এ লতিফ বলেন, ড. আহমেদ এফ কামাল উদ্ভাবিত প্রকল্পটি জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের জন্য সিসিসিআই প্রস্তাব দিয়েছে। দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে এটি সম্ভব হলে বাংলাদেশে বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা ঘটবে। মুক্তিযুদ্ধবিষয়ক বিশিষ্ট গবেষক নাসিমুল কামালের ছেলে আহমেদ এফ কামাল। ছেলের এই উদ্ভাবনের বিষয়ে জানাতে গিয়ে তিনি জানান, ড. আহমেদ তার আবিষ্কারের ওপর পৃথিবীর সবচেয়ে খ্যাতনামা বৈজ্ঞানিক সাময়িকী 'নেচার'-এর জন্য একটি প্রবন্ধ রচনা করছেন। উল্লেখ্য, নেচার সম্পাদক এবং লেখকরা সবাই পরবর্তীকালে পদার্থ ও রসায়ন বিজ্ঞানে নোবেল কিংবা সমকক্ষ পুরস্কার পেয়েছেন। ড. আহমেদ সেই সফল বিজ্ঞানীদের একজন যারা তাত্তি্বক এবং ব্যবহারিক দুই ধরনের গবেষণাই করেছেন। তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গসহ পদার্থবিদ্যা, গণিত এবং প্রকৌশলবিদ্যার বহু শাখায় তার মৌলিক গবেষণা রয়েছে। তার অন্যান্য আবিষ্কারের বিবরণ ইন্টারনেটে নাসা এবং বেল ল্যাবরেটরিসহ বহু বিশ্বখ্যাত সাইটে পাওয়া যায়। প্রচারবিমুখ ড. আহমেদ থ্রিডি ইমেজ প্রসেসিংয়ের অন্যতম আবিষ্কারক (যা চিকিৎসা জগতে বৈপ্লবিক পরিবর্তনকারী এবং বহু জীবন রক্ষাকারী এমআরআই, সিটিস্ক্যান, ত্রিমাত্রিক সার্জারি জাতীয় প্রযুক্তিসমূহের এবং থ্রিডি টেলিভিশনের সূচনা করেছে) এবং থ্রিজি-ফোরজি টেলিকমিউনিকেশন্সের অন্যতম প্রবক্তা (যা পৃথিবীকে মোবাইল ফোন এবং ইন্টারনেটের বর্তমান থ্রিজি-ফোরজি সংস্করণগুলোর দ্বারপ্রান্তে এনে দিয়েছে)। কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফেনীর গভর্নর মরহুম খাজা আহমেদ এমপির নাতি ড. আহমেদ । অধ্যয়ন করেছেন আমেরিকায় বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে। তিনি পারড়ু বিশ্ববিদ্যালয় থেকে সর্বকালের সবচেয়ে কম সময়ে ব্যাচেলরস, ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং বিশ্বের সর্ববৃহৎ পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে আরেকটি মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এসব বিশ্ববিদ্যালয়ে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, ফলিত গণিত এবং আইসিটিতে বিশেষজ্ঞতা লাভ করেন। অত্যন্ত অল্প বয়স থেকেই তিনি গবেষক, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান পদে আমেরিকায় এবং বাংলাদেশে কর্মরত ছিলেন।


Friday, May 4, 2012

সৌর কোষ

সৌর কোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সৌর কোষ (বা সোলার সেল, Solar Cell) এক ধরণের সরঞ্জাম যা সূ্র্য্যের আলোক শক্তিকে আলোক-বিভব ক্রিয়ার (Photovoltaic Effect) মাধ্যমে বিদ্যুত শক্তিতে রূপান্তরিত করতে পারে। অনুরূপ যেসব কোষ সূর্য্য ছাড়া অন্য উৎস থেকে আলোক শক্তি সংগ্রহ করে তাদের ক্ষেত্রে 'আলোক-বিভব কোষ' পদটি ব্যবহার করা হয়। 

সিলিকনের তৈরি সৌর কোষ

সৌর কৌষের ইতিহাস

'ফটোভোল্টেইক' শব্দটি এসেছে গ্রীক শব্দ φῶς (ফস) যার অর্থ "আলো", এবং "ভোল্টেইক", যার অর্থ বিদ্যুত, এসেছে ইতালিয়ান পদার্থবিজ্ঞানী অ্যালেসান্ড্রো ভোল্টা নাম থেকে, যার থেকে তড়িতচ্চালক শক্তির একক ভোল্টের নামকরণও হয়েছে।এই শব্দ "ফটো-ভোল্টায়িক" ১৮৪৯ সাল থেকে ইংরেজি ভাষায় ব্যবহার করা হচ্ছে[১] ১৮৮৮ সালে রাশিয়ান পদার্থ বিজ্ঞানী আলেক্সান্ডর স্টলতভ প্রথম ফটোইলেকট্রিক কোষ তৈরি করেন (মূল ভিত্তি ছিল বহিঃস্থ ফটো ইলেকট্রিক ইফেক্ট যা আবিষ্কার করেছিলেন হেইনরিচ হার্জ ১৮৮৭ সালের প্রথম দিকে)। অ্যালবার্ট আইনস্টাইন ফটোইলেকট্রিক ইফেক্টকে ব্যাখা করেন ১৯০৫ সালে যার জন্য তিনি নোবেল পুরস্কার পান পদার্থবিজ্ঞানে ১৯২১ সালে।রাসেল ওহল ১৯৪৬ সালে আধুনিক সংযোগ অর্ধপরিবাহী সৌর কোষের প্যাটেন্ট করেন ১৯৪৬ সালে,[২] যা আবিষ্কৃত হয় যখন তিনি কাজ করছিলেন ট্রানজিস্টরের উন্নতির জন্য।

ইতিহাস

যদিও সৌর কোষ আধুনিক পদার্থবিজ্ঞানের গবেষণার অন্যতম বিষয়, এর ইতিহাস বেশ পুরনো। ১৮৩৯ সালে ফরাসী পদার্থবিজ্ঞানী বেকরেল সর্বপ্রথম আলোক-বিভব ক্রিয়া পর্যবেক্ষণ করেন। একে ব্যবহার করে ১৮৮৩ সালে সোনার প্রলেপ দেওয়া অর্ধপরিবাহি সেলেনিয়াম থেকে প্রথম সৌর কোষ তৈরি করেন চার্লস ফ্রিটস। এর কর্মক্ষমতা (Efficiency) ছিল মাত্র ১%। প্রথম সেমিকন্ডাকটর-জাংশন সৌর কোষ তৈরি হয় ১৯৪৬ সালে, যার উদ্ভাবক ছিলেন রাসেল ওল [৩]। তবে আধুনিক সৌর কোষ প্রযুক্তির জন্ম ১৯৫৬ সালে, আমেরিকার বেল ল্যাবরেটরিতে। ড্যারিল চ্যাপলিন, কেল্ভিন ফুলার ও জেরাল্ড পিইয়ারসন উদ্ভাবিত এই কষের কর্মক্ষমতা ছিল ৬% এর কাছাকাছি [৪]। ১৯৫৮ সালে উৎক্ষেপিত ভ্যানগার্ড-১ ছিল প্রথম কৃত্রিম উপগ্রহ যাতে সৌর কোষ ব্যবহৃত হয়।
১৯৭০ সালে সোভিয়েত ইউনিয়নের জরেস আলফারভ ও তার সহকর্মীরা তৈরি করেন উচ্চ কার্যক্ষম হেটেরো-স্ট্রাকচার সৌর কোষ। ১৯৮৮ সালে আমেরিকার এপ্লাইড সোলার এনার্জি করপোরেশন (ASEC) তৈরি করে গ্যালিয়াম-আর্সেনাইডের দ্বৈত জাংশন কোষ যার কার্যক্ষমতা ছিল প্রায় ১৭%। পরবর্তী এক দশকে ASEC তাদের কোষের কার্যক্ষমতা উন্নীত করে ২০%-এ। এই কোষগুলো আমেরিকান মহাকাশযানগুলোতে ব্যপকভাবে ব্যবহৃত হয়। ২০০৭ সাল নাগাদ এই প্রযুক্তি ত্রি-জাংশন পর্যায়ে উন্নীত হয় ও প্রায় ৩০% কার্যক্ষমতা লাভ করে।
২০০০ দশকে সৌর কোষ প্রযুক্তির ব্যপক উন্নয়ন ঘটে এবং কোষের মৌলিক গঠনে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। প্রচলিত সৌর কোষেগুলোর গঠন ও উপাদানের ভিন্নতা বিবেচনায় এদের তিনটি প্রজন্মে ভাগ করা যায়।

প্রথম প্রজন্ম

প্রথম প্রজন্মের সৌর কোষগুলো অতি উচ্চমানের সেমিন্ডাকটর জাংশনের তৈরী, আকারে বড়, কিন্তু উচচ কার্যক্ষম। তাত্ত্বিক হিসেবে দেখা যায় এর সর্বোচ্চ কার্যক্ষমতা ৩১%[৫] এবং এ ধরণের আধুনিক কোষগুলোর কার্যক্ষমতা এ মানের কাছাকাছি।

দ্বিতীয় প্রজন্ম

এ প্রজন্মের সৌর কোষগুলো সস্তা, কিন্তু নিম্ন কর্মক্ষমতাসম্পন্ন (১২-২০%)। এরা পাতলা সর (থিন ফিল্ম) প্রযুক্তিতে তৈরী। বহুল প্রচলিত উপাদাঙ্গুলোর মধ্যে আছে ক্যাডমিয়াম টেলুরাইড (CdTe), দানাদার সিলিকন ও কপার-ইন্ডিয়াম-গ্যালিয়াম-সেলেনাইড (CIGS).

তৃতীয় প্রজন্ম

তৃতীয় প্রজন্মের কোষ মূলত দ্বিতীয় প্রজন্মের কোষগুলোর উন্নত সংস্করণ। এদের মধ্যে আছে ডাই-সংবেদী কোষ, ন্যানোসিলিকন কোষ ইত্যাদি।

বেল প্রথম তৈরি করে ব্যবহারিক সৌরকোষ

আধুনিক ফটোভোল্টায়িক কোষ ১৯৫৪ সালে প্রথম বেল গবেষণাগারে প্রস্তুত করা হয়[৬] উচ্চ মাত্রার সৌর কোষ প্রথম উন্নতকরণ করেন ডারেল চ্যাপলিন, কেল্ভিন সাউথার ফুলার এবং গিরাল্ড পিয়ারসন ১৯৫৪ সালে একটি ব্যাপনকৃত পি–এন সংযোগ ব্যবহার করে[৭] প্রথম দিকে এই কোষগুলো খেলনা এবং অন্যান্য ছোটখাট কাজে ব্যবহার করা হত, যেহেতু তাদের প্রস্তুত করা বিদ্যুতের দাম ছিল তুলনামূলকভাবে অনেক বেশী; ১ ওয়াটের বৈদ্যুতিক ক্ষমতা তৈরিতে খরভ পড়ত প্রায় $২৫০, যেখানে কয়লা প্ল্যান্ট থেকে বিদ্যুত পাওয়া যেত মাত্র ২ থেকে $৩ ডলারে।

প্রয়োগসমূহ

পলিক্রিস্টালাইন ফটোভোল্টায়িক কোষকে একটি মডিউলের পেছনের পদার্থ হিসেবে প্রলেপ দেওয়া হয়
পলিক্রিস্টালাইন ফটোভোল্টায়িক কোষ
সৌর কোষগুলোকে মাঝে মাঝে বৈদ্যুতিকভাবে সংযুক্ত করা হয় এবং একটি মডিউল হিসেবে একটা ক্যাপসুলে বদ্ধ করা হয় । ফটোভোল্টায়িক মডিউলে প্রায়ই একটি গ্লাসের টুকরা থাকে সম্মুখ দিকে (যেখানে সূর্যের আলো পড়বে), যা আলোকে যেতে দেয় অর্ধপরিবাহী ওয়েফারকে ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে রক্ষা করতে এবং বাতাস, বৃষ্টি,শিলাবৃষ্টির প্রভাব থেকে মুক্তি পেতে।সৌর কোষগুলোকে সাধারণত সিরিজ এবং সমান্তরালভাবে মডিউলে যুক্ত করা হয়, একটি অতিরিক্ত বিভব সৃষ্টি করে।সমান্তরালে সংযোগকৃত কোষে উচ্চমাত্রার বিদ্যুত থাকে।মডিউলগুলো তখন পরস্পরের সাথে সংযুক্ত থাকে সিরিজ বা সমান্তরালে বা উভয় প্রকারে , আকাংখিত শীর্ষ ডিসি বিভব এবং বিদ্যুত প্রবাহের সঙ্গে একটা সজ্জা সৃষ্টি করতে ।
ব্যবহারিক ভাবে সূর্য থেকে প্রাপ্ত শক্তিকে গ্রীড সংযুক্ত ইনভার্টারের মাধ্যমে বৈদ্যুতিক গ্রীডে যুক্ত করা হয়; একটি একক ব্যবস্থাতে, ব্যাটারী ব্যবহার করা হয় শক্তিকে জমিয়ে রাখতে যা সাথে সাথে প্রয়োজন হয় না।সৌরশক্তিকে ব্যবহার করা যেতে পারে বহনযোগ্য যন্ত্রকে রিচার্জ করার ক্ষেত্রে।

তত্ত্ব

সৌর কোষ তিনটি ধাপে কাজ করে:
  1. সূর্যের আলোর ফোটন সোলার প্যানেলকে আঘাত করে এবং তা অর্ধপরিবাহী পদার্থের মাধ্যমে শোষিত হয় যেমন- সিলিকন।
  2. ইলেকট্রন (ঋণাত্নকভাবে চার্জিত) তাদের পরমাণু থেকে বেরিয়ে যায়, যা সারা পদার্থে প্রবাহিত হতে থাকে বিদ্যুত উৎপন্ন করার জন্য।বিশেষ সজ্জার সৌর কোষে, ইলেকট্রনকে একটি নির্দিষ্ট দিকে যেতে দেওয়া হয়।
  3. সৌর কোষের একটি সজ্জা রূপান্তর করে সৌরশক্তিকে ব্যবহার যোগ্য পরিমাণের ডিসি বিদ্যুতে।