Showing posts with label Energy Saving Valve. Show all posts
Showing posts with label Energy Saving Valve. Show all posts

Monday, May 14, 2012

আরো বেশি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বাজারজাত করবে সুপার স্টার গ্রুপ

আরো বেশি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বাজারজাত করবে সুপার স্টার গ্রুপ  

অর্থনৈতিক রিপোর্টার(২৩ জুন ২০১২):   দেশে প্রচলিত বিদ্যুত সাশ্রয়ী বাতির তুলনায় আরো বেশি সাশ্রয়ী বৈদ্যুতিক সামগ্রিক বিশেষ করে বৈদ্যুতিক বাতি বাজারজাত করতে যাচ্ছে সুপার স্টার গ্রুপ। বিদ্যুত সাশ্রয়ে সর্বশেষ প্রযুক্তি যুক্ত (এলইডি) লাইট দেশের বিদ্যুত ঘাটতি মোকাবেলায়ও বড় ধরণের ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গত শুক্রবার রাজধানীর ইস্কাটনের বিআইএএম মিলনায়তনে সুপার স্টার গ্রুপের বার্ষিক বিক্রয়
সম্মেলনে এ ঘোষণা দেন কর্তৃপক্ষ। সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রায় ৫০০ বিক্রয় প্রতিনিধি বা ডিলার অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা মোহাম্মদ ইব্রাহীম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডে ড. মোহাম্মদ নুরুল ইসলাম। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান জয়নাল আবেদিন, পরিচালনা পরিষদের সদস্য মহিউদ্দিন, মো: জালাল, হারুন আর রশিদ, কোম্পানির জেনারেল ম্যানেজার আশরাফুল হক প্রমুখ।
সম্মেলনে সুপার স্টার গ্রুপের চেয়ারম্যান জানান, গত ২০ বছর ধরে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থার সঙ্গে দেশে বৈদ্যুতিক পণ্য বাজারজাত করছে। বিদ্যুত সাশ্রয়ে সুপার ষ্টার এনার্জি সেভিং ল্যাম্প ইতোমধ্যে দারুণ সাড়া জাগিয়েছে দেশব্যাপী।
দেশেই বৈদ্যুতিক সাশ্রয়ী পণ্য উৎপাদনে সরকারি পর্যায় থেকে সহায়তার গুরুত্বারোপ করে ব্যবস্থাপনা পরিচালক মো: ইব্রাহীম বলেন, আমাদের দক্ষ জনবলের অভাব নেই। অবকাঠামোগত সুযোগ নিশ্চিত হলে এবং ব্যাংকগুলো এগিয়ে এলে বৈদ্যুতিক পণ্য উৎপাদন বিশেষ করে বিদ্যুত সাশ্রয়ী লাইট-ফ্যান উৎপাদন এখানেই সম্ভব। এতে রপ্তানি আয় যেমন বাড়বে তেমনি সাশ্রয় হবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। সুপার স্টার গ্রুপের পক্ষ থেকে সম্মেলনে সফল ডিলারদের পুরস্কৃত করা হয়। পরে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Saturday, May 5, 2012

বিদ্যুৎ সাশ্রয়ী বাতি

বিদ্যুৎ সাশ্রয়ী বাতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিদ্যুৎ সাশ্রয়ী বাতি একপ্রকার বৈদ্যুতিক বাতি যা ব্যবহারে কম বিদ্যুৎ প্রযৈাজন হয়। এ বাতির প্রকৃত কারিগরি নাম হলো কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প ( সংক্ষেপে সিএফএল)। বিশেষ প্রযুক্তির কারণে এই বাতি সাধারণ অর্থাৎ ইনক্যানডিসেন্ট ল্যাম্প থেকে কম বিধ্যৎ ব্যবহার করে এবং একই সঙ্গে অল্প বিদ্যুৎ থেকে বেশী আলো বিকীরণ করে। সাধারণত বাসা বাড়িতে ব্যবহারের জন্য ৬০ ওয়াট থেকে ১০০ ওয়াটের বিভিন্ন প্রকার সাধারণ বাতি বা বাল্ব ব্যবহার করা হয়। যার অর্থ হলো প্রতি ঘণ্টায় এই বাল্বগুলো ৬০ ওয়াট থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু সমপরিমাণ আলো পেতে বিদ্যুৎ সাশ্রয়ী বাতির বিদ্যুৎ খরচ হয় মাত্র ৯ থেকে ১১ ওয়াট।

প্রযুক্তি

১৯৮০ খ্রিস্টাব্দে দিকে সিএফএল বা কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প পরিচিতি লাভ করে। কম বিদ্যুৎ ব্যবহার করে বেশি আলো দেয়ার পেছনে এর গঠনগত পার্থক্য বিদ্যমান। বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বা এনার্জি সেভিং বাল্ব মূলত: ঘনীভূত গ্যাস ভর্তি একটি কাচের নল। এই কাচের নল আলোর বিকিরণ গ্রহণকরত: তাকে আবার আলোরূপে ফিরিয়ে দেয়। এর কারণে কাচের নলটি যে পরিমাণ আলো উৎপন্ন করে তার চেয়ে কয়েকগুণ বেশি আলো পাওয়া যায়। কাচের নলটির মধ্যে থাকে ইলেক্ট্রনিক্স ব্যালাস্ট এবং নলটি পারদ বাষ্পে পূর্ণ থাকে। গঠনগত দিক থেকেও বিদ্যুৎ সাশ্রয়ী বাতি সাধারণ বাল্ব থেকে ভিন্ন। যখন বৈদ্যুতিক সুইচ অন করা হয় তখন ব্যালাস্ট থেকে গ্যাসের মধ্য দিয়ে ইলেক্ট্রিক্যাল এনার্জি প্রবাহিত হয় ইলেক্ট্রিক্যাল তড়িৎ প্রবাহের রূপে এবং এটি আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে। এই রশ্মি টিউবের ভেতর থেকে সাদা ফসফরাসকে উত্তেজিত করে এবং কাচের গায়ে লেপা কোটিং থেকে তা দৃশ্যমান আলোতে পরিণত হয়। এ কারণে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার চেয়ে বেশি পরিমাণ আলো পাওয়া যায়।

বিদ্যুৎ সাশ্রয়ের হার

সাধারণ ১০০ ওয়াটের একটি বাতি থেকে যে পরিমাণ আলো পাওয়া যায় একটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতি সেই পরিমাণ আলো দিতে ২৩ ওয়াট বিদ্যুৎ শক্তি ব্যবহার করে। ৬০ ওয়াটের সাধারণ বাতির সমান হলো ১১ ওয়াটের বিদ্যুৎ সাশ্রয়ী বাতি। একইভাবে ৪০ ওয়াটের সাধারণ বাতির জায়গায় একটি ৮ ওয়াটের বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহার করাই যথেষ্ট।

ব্যবহার

বাসা-বাড়ী, আপিস বা সড়কে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহারের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহারের জন্য বিশেষ কোনো হোল্ডার বা ব্যালাস্টের প্রয়োজন নেই। এ ছাড়াও লব্ষ্যণীয় যে, এই বাতির আলো টিউব লাইটের আলোর মতোই। সাধারণ টিউব লাইটের ক্ষেত্রে দেখা যায়, যদি টিউব লাইটের কোনো সমস্যা হয় এটা হতে পারে টিউবের ক্ষেত্রে বা ব্যালাস্টের ক্ষেত্রে। তখন একজন ইলেক্ট্রিশিয়ানের প্রয়োজন হয় এবং এ জন্য বাড়তি খরচ হয়। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী বাতির ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা নেই। এই বাল্ব নষ্ট হয়ে গেলে নিজেরাই প্রতিস্থাপন করা যায়। বিদ্যুৎ সাশ্রয়ী বাতির দাম বড় সুবিধা হলো এটি কম ভোল্টেজেও আলো দেয়। কিন্তু টিউব লাইটের ক্ষেত্রে দেখা যায় ভোল্টেজ কম হলে আলো দেয় না। বিদ্যুৎ সাশ্রয়ী বাতির দাম তুলনামূলকভাবে একটু বেশি হলেও সাধারণ বাল্বের তুলনায় দীর্ঘমেয়াদি এবং বেশি আলো দেয়ার কারণে একবার বেশি টাকা দিয়ে কিনলে আর ঝামেলা থাকে না। সাধারণ বাতির তুলনায় এর গড় আয়ু ৮ থেকে ১৫ গুণ পর্যন্ত বেশি। যেখানে সাধারণ বাতির গড় আয়ু ৭৫০ ঘণ্টা থেকে ১,৫০০ ঘণ্টা সেখানে একটি বিদ্যুৎ সাশ্রয়ী বাতির আয়ু ৬,০০০ থেকে ১৫,০০০ ঘণ্টা।

পরিবেশবান্ধব বৈদ্যুতিক আলো

বিদ্যুৎ সাশ্রয়ী বাতি একটি পরিবেশবান্ধব বৈদ্যুতিক আলোর উৎস। বিদ্যুৎ প্রধানত: জৈব জ্বালানি হতে: যেমন পেট্রোল, ডিজেল, কয়লা ইত্যাদি। এই জৈব জ্বালানি ব্যবহারের ফলে পৃথিবীজুড়ে প্রতিবছর বাতাসের সঙ্গে প্রায় ২৩০ মিলিয়ন টন বিষাক্ত গ্যাস কার্বন-ডাই-অক্সাইড যোগ হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যদি পরিবেশবান্ধব বস্তু ব্যবহার করি তবে ওই ভয়াবহ বিপর্যয় হতে রক্ষা পাব। শুধুমাত্র এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে ২০ মিলিয়ন টন কম বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড বাতাসে ছড়াবে। সাধারণত বাতি ব্যবহারের ফলে মোট ব্যবহৃত বিদ্যুতের মাত্র ৫ ভাগ আলোতে রূপান্তরিত হয়। বাকি ৯৫ ভাগ বিদ্যুৎ ব্যবহৃত হয় তাপমাত্রা বাড়ানোর কাজে।

ব্যবহারে সতর্কতা

বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহারের কারণে কিছু শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। যেমন- যাদের মাথা ব্যথা, মাইগ্রেন বা এনপলেপির সমস্যা আছে তারা বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী বাতি ব্যবহার করলে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ দিন এ আলোতে থাকলে মাইগ্রেন রোগীর মাইগ্রেন এ্যাটাক হতে পারে। মৃগী রোগীরা হঠাৎ এপিলেপিক এ্যাটাকে আক্রান্ত হতে পারেন। এ ছাড়া সুস্থ মানুষের ছোটখাটো মাথা ব্যথা, অবসাদ, বমি বমি ভাব বা মাথা ঘুরানো বোধ হতে পারে। এমনকি লুপাস রোগীরা এই আলোতে বেশিক্ষণ থাকলে শরীরে ব্যথা অনুভব করেন বলেও শোনা গেছে। এই অসুবিধাগুলো বেশি হয় পুরনো প্রযুক্তির বাল্বগুলোতে। তবে নতুন প্রযুক্তির বাল্বগুলোতে এই সমস্যা অনেক কমে গেছে। নার্জি সেভিং বাল্ব বা বিদ্যুৎ সাশ্রয়ী বাতির পরিবেশগত কিছু অসুবিধাও আছে। ব্যবহারের পর এই বাল্ব যেখানে সেখানে ফেলা কিংবা সাধারণ পদ্ধতিতে ভাঙা উচিৎ নয়। এই বাল্বের ভেতরে যে গ্যাসীয় পদার্থ থাকে সেটি মাটিতে পড়লে তা ব্যাপক হারে মাটির উর্বরতা শক্তি হ্রাস করে। তাই নষ্ট বাল্ব ফেলার সময় খেয়াল রাখা উচিৎ। ইউরোপ বা আমেরিকাতে নষ্ট বাতি রিসাইকেল করার ব্যবস্থা থাকলেও এ ধরনের ব্যবস্থা অনুন্নত দেশে একনো পর্যন্ত গড়ে ওঠেনি।

বাংলাদেশে সাশ্রয়ী এলইডি বাতি

বাংলাদেশে সাশ্রয়ী এলইডি বাতি

বিদ্যুৎ সমস্যা এখন আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। উৎপাদনের তুলনায় চাহিদা বেশি থাকায় বিদ্যুৎ সংকট কোনোভাবেই কাটানো সম্ভব হচ্ছে না। এ সমস্যা কাটিয়ে ওঠার জন্য চাই বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাঞ্জেল ডিজিটেক এ ধরনের বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির বাতি তৈরি করেছে। বাতিটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাঞ্জেল সোনা বাল্ব’। গত বুধবার ঢাকায় অ্যাঞ্জেল ডিজিটেকের প্রধান কার্যালয়ে এ বাল্ব দেখানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্িথত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. তামিম। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দেশে বিদ্যুৎ ঘাটতি কমাতে সহায়ক ভুমিকা পালন করবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্িথত ছিলেন অ্যাঞ্জেল ডিজিটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।


এ বাতি তৈরি করা হয়েছে এলইডি (লাইট ইমিটিং ডায়োড) দিয়ে। এ ধরনের ডায়োডগুলো থেকে আলো নিঃসৃত হয় এবং এগুলো খুব কম ভোল্টেজে কাজ করে। ফলে এগুলো অনেক বেশি শক্তি সাশ্রয় করে। বাতিটি অলটারনেটিং (এসি) এবং ডাইরেক্ট (ডিসি) দুই ধরনের বিদ্যুতের সাহায্যেই চালানো যায়। এর ভোল্টেজ সীমা হচ্ছে এসি/ডিসি ২২০/৩/৬/১২ ভোল্ট। এটি মাত্র তিন-চার ওয়াট শক্তি ব্যবহার করে বলে এ ধরনের বাল্বে বিদ্যুৎ খরচ প্রায় নেই বললেই চলে। সাধারণ বাতি জ্বালালে ঘরে যে তাপ উৎপন্ন হয়, এ ধরনের বাল্বে তা হয় না এবং এগুলো পরিবেশবান্ধব। এ বছরের শেষের দিকে এ ধরনের বাতি বাজারজাত করবে প্রতিষ্ঠানটি এবং প্রতিটি বাতির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।

Source: http://computerbd.blogspot.com

এনার্জি সেভিং বাল্ব : কমবে খরচ বাড়বে আলো

 এনার্জি সেভিং বাল্ব : কমবে খরচ বাড়বে আলো

সৌরভ রহমান ও মুনীর মম্তাজ
এনার্জি সেভিং বাল্ব। সময়ের আলোচিত একটি নাম। প্রকৃত নাম হলো কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প।  আর সংক্ষেপে বলা হয় সিএফএল। এই বাল্বগুলো সাধারণ বাল্বের থেকে একটু ভিন্নভাবে ডিজাইন করা। যার কারণে সাধারণ বাল্ব বা ইনক্যানডিসেন্ট ল্যাম্প এর থেকে কম পাওয়ার ব্যবহার করে। আর আলো দেয় সাধারণ বাল্বের তুলনায় কয়েকগুণ বেশি।
এনার্জি সেভিং বাল্ব মূলত ঘন গ্যাস ভর্তি একটি টিউব। এই টিউব আলোর বিকিরণ গ্রহণ করে তাকে আবার আলোরূপে ফিরিয়ে দেয়। এর কারণে টিউবটি যে পরিমাণ আলো উৎপন্ন করে তার চেয়ে কয়েকগুণ বেশি আলো পাওয়া যায়। গঠনগত দিক থেকেও এনার্জি সেভিং বাল্ব সাধারণ বাল্ব থেকে ভিন্ন। সাধারণত বাসা বাড়িতে ব্যবহারের জন্য ৬০ ওয়াট থেকে ১০০ ওয়াটের বিভিন্ন প্রকার সাধারণ বাল্ব ব্যবহার করা হয়। যার অর্থ হলো প্রতি ঘণ্টায় এই বাল্বগুলো ৬০ ওয়াট থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু সমপরিমাণ আলো পেতে এনার্জি সেভিংস বাল্বে বিদ্যুৎ খরচ হয় মাত্র ৯ থেকে ১১ ওয়াট।
কীভাবে কাজ করে
১৯৮০ সালের দিকে সিএফএল বা কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প পরিচিতি পায়। পরবর্তীতে এর  গুণগতমান আরো বৃদ্ধি পেয়েছে। কম বিদ্যুৎ ব্যবহার করে বেশি আলো দেয়ার পেছনে এর গঠনগত পার্থক্য বিদ্যমান। আমরা যে কাচের টিউবটি দেখতে পাই তা পারদ বাষ্পে পূর্ণ থাকে এবং টিউবের মধ্যে থাকে ইলেক্ট্রনিক্স ব্যালাস্ট। যখন বৈদ্যুতিক সুইচ অন করা হয় তখন ব্যালাস্ট থেকে গ্যাসের মধ্য দিয়ে ইলেক্ট্রিক্যাল এনার্জি প্রবাহিত হয় ইলেক্ট্রিক্যাল তড়িৎ প্রবাহের রূপে এবং এটি আল্ট্রাভায়োলেট রশ্মি শোষণ করে। এই রশ্মি টিউবের ভেতর থেকে সাদা ফসফরাসকে উত্তেজিত করে এবং কোটিং থেকে তা দৃশ্যমান আলোতে পরিণত হয়। এ কারণে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার চেয়ে বেশি পরিমাণ আলো পাওয়া যায়।
বিদ্যুৎ সাশ্রয়ের হার
সাধারণ বাল্ব ১০০ ওয়াট যে পরিমাণ আলো দেয় এনার্জি সেভিং বাল্বে সেই পরিমাণ আলো দিতে লাগে ২৩ ওয়াট বিদ্যুৎ শক্তি এবং ৬০ ওয়াটের বাল্ব যে আলো দেয় সমপরিমাণ আলো দিতে (সিএফএল) বাল্বের লাগে ১১ ওয়াট ও ৪০ ওয়াটের জায়গায় ৮ ওয়াট বিদ্যুৎ।
কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করে
ঢাকা শহরে বিদ্যুতের চাহিদা হলো প্রায় ১৫০০ মেগাওয়াট। মোট চাহিদার শতকরা ৭ ভাগ বিদ্যুৎ  ব্যবহৃত হচ্ছে বাসা-বাড়িতে এবং কমার্শিয়াল ক্ষেত্রে ল্যাম্পের জন্য।
লাইটের ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহৃত হয়
(১৫০০ দ্ধ ০.৭৭ মেগাওয়াট) = ১০৫ মেগাওয়াট।
যদি এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার করা হয়, তাহলে বিদ্যুৎ কম খরচ হবে (১০৫দ্ধ০.৮ মেগাওয়াট) = ৮৪.০ মেগাওয়াট।
সুবিধাজনক ব্যবহার
এনার্জি সেভিং বাল্ব ব্যবহারের কতগুলো সুবিধা রয়েছে। আর সেগুলো হলোÑ এই বাল্বের আলো টিউব লাইটের আলোর মতোই। সাধারণ টিউব লাইটের ক্ষেত্রে দেখা যায়, যদি টিউব লাইটের কোনো সমস্যা হয় এটা হতে পারে টিউবের ক্ষেত্রে বা ব্যালাস্টের ক্ষেত্রে। তখন একজন ইলেক্ট্রিশিয়ানের প্রয়োজন হয় এবং এ জন্য বাড়তি খরচ হয়। কিন্তু এনার্জি সেভিং লাইটের ক্ষেত্রে এ ধরনের কোনো সমস্যা নেই। এই বাল্ব নষ্ট হয়ে গেলে নিজেরাই প্রতিস্থাপন করা যায়। এ ছাড়াও এনার্জি সেভিং লাইট ব্যবহারের জন্য বিশেষ কোনো লাইট হোল্ডার বা ব্যালাস্টের প্রয়োজন নেই।
এনার্জি সেভিং লাইটের বড় সুবিধা হলো এটি কম ভোল্টেজেও আলো দেয়। কিন্তু টিউব লাইটের ক্ষেত্রে দেখা যায় ভোল্টেজ কম হলে আলো দেয় না।
এনার্জি সেভিং লাইটের দাম তুলনামূলকভাবে একটু বেশি হলেও সাধারণ বাল্বের তুলনায় দীর্ঘমেয়াদি এবং বেশি আলো দেয়ার কারণে একবার বেশি টাকা দিয়ে কিনলে আর ঝামেলা থাকে না। সাধারণ বাল্বের তুলনায় এর গড় আয়ু ৮ থেকে ১৫ গুণ পর্যন্ত বেশি। সিএফএল বাল্বের আয়ু ছয় হাজার থেকে ১৫ হাজার ঘণ্টা। যেখানে সাধারণ বাল্বের আয়ু সাড়ে সাত শ থেকে দেড় হাজার ঘণ্টা।
পরিবেশবান্ধব
আজকের বিশ্বের সব থেকে আলোচিত বিষয় পরিবেশ। দিন দিন পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক জলবায়ু। বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। ঝুঁকির মুখে পৃথিবী। বিপন্ন মানুষের ভবিষ্যৎ। আর তাই দেশের শিল্প কল-কারখানায় দূষণ কমাতে আন্দোলন চলছে।
সাধারণত আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তা উৎপন্ন হয় জৈব জ্বালানি হতে। যেমন পেট্রোল, ডিজেল, কয়লা ইত্যাদি। এই জৈব জ্বালানি ব্যবহারের ফলে পৃথিবীজুড়ে প্রতিবছর বাতাসের সঙ্গে প্রায় ২৩০ মিলিয়ন টন বিষাক্ত গ্যাস কার্বন-ডাই-অক্সাইড যোগ হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা যদি পরিবেশবান্ধব বস্তু ব্যবহার করি তবে ওই ভয়াবহ বিপর্যয় হতে রক্ষা পাব। শুধুমাত্র এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে ২০ মিলিয়ন টন কম বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড বাতাসে ছড়াবে। সাধারণত বাতি ব্যবহারের ফলে মোট ব্যবহৃত বিদ্যুতের মাত্র ৫ ভাগ আলোতে রূপান্তরিত হয়। বাকি ৯৫ ভাগ বিদ্যুৎ ব্যবহৃত হয় তাপমাত্রা বাড়ানোর কাজে।
সরকার বিতরণ করবে বিনামূল্যে
বিদ্যুৎ সাশ্রয় করতে ঢাকা শহরের অফিস ও বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহারের নমুনা প্রকল্প হাতে নেয়া হয়েছে। ঢাকা শহরের অধিবাসীদের বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহারে উৎসাহিত করতে বাসা-বাড়িতে ব্যবহৃত সাধারণ বাল্বের পরিবর্তে বিনামূল্যে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব দেয়া হবে। ২০১০ সালের মার্চ মাসের মধ্যে ১০.৫ মিলিয়ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিনামূল্যে বিতরণ করা হবে। এতে ৩১২ গিগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে প্রতিবছর যার মূল্য ১১.৫ মিলিয়ন ডলার। এই পরীক্ষামূলক প্রকল্পে রাজধানীর মৌচাক ও গুলবাগ এলাকায় ১০ হাজার পরিবারের মধ্যে এনার্জি সেভিং বাল্ব বিতরণ করা হবে।
গ্রামাঞ্চলেও দেয়া হবে
বিদ্যমান বিদ্যুৎ ঘাটতি নিরসনে আগামী সেচ মৌসুমের আগে গ্রাম ও শহর অঞ্চলে ২.৬৫ কোটি বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিনামূল্যে বিতরণ করবে সরকার। সূত্র জানায়, সারাদেশে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার করলে প্রতিবছর ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এই অতিরিক্ত বিদ্যুৎ পরবর্তী মৌসুমে কৃষকদের সরবরাহ করা হবে। এ প্রকল্পে সহায়তা করতে বিশ্বব্যাংক ৩৮ মিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানা যায়।
প্রথম পর্যায়ে ১ কোটি পাঁচ লাখ ও দ্বিতীয় পর্যায়ে ১ কোটি ৬০ লাখ বাল্ব আমদানি করা হবে। ইতোমধ্যে সরকার বাল্ব সংগ্রহের দরপত্র আহ্বান করেছে। যেখানে প্রথম পর্যায়ে ১৫ মিলিয়ন ডলারের ১ কোটি ১৫ লাখ বাল্ব আমদানির উল্লেখ আছে। দ্বিতীয় পর্যায়ে ২৩ মিলিয়ন ডলারের ১ কোটি ৬০ লাখ বাল্বের দরপত্র আহ্বান করা হবে।
এ সমস্ত বাল্ব পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পিডিবি (চউই), ডেস্কো (উঊঝঈঙ), ডিপিডিসি (উচউঈ) ও অন্যান্য সংস্থার মাধ্যমে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে বিতরণ করা হবে। একটি পরিবার তাদের সর্বশেষ বিদ্যুৎ বিল দেখিয়ে সাধারণ বাল্বের পরিবর্তে দুটি বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব সংগ্রহ করতে পারবে।
ব্যবহৃত হবে রাজপথে
ঢাকা শহরের বেশকিছু সড়ক থেকে সোডিয়াম বাতি খুলে সেখানে সংযোগ দেয়া হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী বা ্এনার্জি সেভিং বাল্ব। প্রায় ৩০০ কোটি টাকা খরচ করে এই বাতিগুলো ঢাকা শহরের বিভিন্ন সড়কে লাগানো হবে। এ প্রকল্পের অর্থায়ন করছে বিশ্বব্যাংক।
কাকরাইল মোড় থেকে হেয়ার রোড হয়ে শেরাটন ক্রসিং পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী বাতি বা এনার্জি সেভিং বাল্ব লাগানো হয়েছে। বাংলামোটর ক্রসিং থেকে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের কয়েকটি অংশ, বনানী স্টাফ রোড (রেলক্রসিং) থেকে জোয়ারসাহারা পর্যন্ত ইতোমধ্যে ল্যাম্পপোস্ট থেকে সোডিয়াম বাতি সরিয়ে ফেলা হয়েছে। আগামী এক মাসের মধ্যে রাজধানীর সব সোডিয়াম বাতি পরিবর্তন করা হবে। এতে প্রতিদিন প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। প্রতিটি সোডিয়াম বাতি ৭০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন। সে ক্ষেত্রে একশ ওয়াটের একটি এনার্জি সেভিং বাল্ব লাগালে এর বিদ্যুৎ ব্যবহার সাত ভাগের এক ভাগে নেমে আসবে। অন্যদিকে এনার্জি সেভিং বাল্বের আলোর উজ্জ্বলতাও সোডিয়াম বাতির চেয়ে বেশি। সোডিয়াম বাতিতে ঘোলা আলোর বিকিরণ হয়। বিদ্যুৎ সাশ্রয়ী বাতিতে স্বচ্ছ আলোর বিকিরণ হয়। সোডিয়াম বাতির স্থায়িত্ব ৬ থেকে ৯ মাস। অন্যদিকে এনার্জি সেভিং বাল্ব এক থেকে দুই বছর পর্যন্ত টিকে থাকে।
ব্যবহারে সতর্কতা
এনার্জি সেভিং বা কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্ব ব্যবহারের কিছু শারীরিক অসুবিধা দেখা দিতে পারে। যেমন- যাদের মাথা ব্যথা, মাইগ্রেন বা এনপলেপির সমস্যা আছে তারা বাড়িতে কমপ্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প ব্যবহার করলে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ দিন এ আলোতে থাকলে মাইগ্রেন রোগীর মাইগ্রেন এ্যাটাক হতে পারে। মৃগী রোগীরা হঠাৎ এপিলেপিক এ্যাটাকে আক্রান্ত হতে পারেন। এ ছাড়া সুস্থ মানুষের ছোটখাটো মাথা ব্যথা, অবসাদ, বমি বমি ভাব বা মাথা ঘুরানো বোধ হতে পারে। এমনকি লুপাস রোগীরা এই আলোতে বেশিক্ষণ থাকলে শরীরে ব্যথা অনুভব করেন বলেও শোনা গেছে। এই অসুবিধাগুলো বেশি হয় পুরনো প্রযুক্তির বাল্বগুলোতে। তবে নতুন প্রযুক্তির বাল্বগুলোতে এই সমস্যা অনেক কমে গেছে।
এনার্জি সেভিং বাল্ব বা বিদ্যুৎ সাশ্রয়ী বাতির পরিবেশগত কিছু অসুবিধাও আছে। ব্যবহারের পর এই বাল্ব যেখানে সেখানে ফেলা কিংবা সাধারণ পদ্ধতিতে ভাঙা উচিৎ নয়। এই বাল্বের ভেতরে যে গ্যাসীয় পদার্থ থাকে সেটি মাটিতে পড়লে তা ব্যাপক হারে মাটির উর্বরতা শক্তি হ্রাস করে। তাই নষ্ট বাল্ব ফেলার সময় খেয়াল রাখা উচিৎ। ইউরোপ আমেরিকাতে নষ্ট বাল্ব রিসাইকেল করার ব্যবস্থা থাকলেও এ ধরনের ব্যবস্থা আমাদের দেশে আজ পর্যন্তও গড়ে ওঠেনি।
বিভিন্ন ধরনের বাল্ব
বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি বেশ কয়েকটি ব্র্যান্ডের এনার্জি সেভিং লাইট। তার মধ্যে অন্যতম হলো ফিলিপস্ ট্রান্সটেক, সুপারস্টার, এনার্জিপ্যাক, হ্যাটস, ইয়ামা, রিয়া, ভরসা এবং ওএসএম ইত্যাদি। এগুলো ছাড়াও চায়না থেকে আমদানি করা নন ব্র্যান্ডের অনেক রকম প্যাঁচানো বাল্ব এনার্জি সেভিং লাইট নামে বাজারে বিক্রি হচ্ছে। ব্র্যান্ড ও পাওয়ারের ওপর ভিত্তি করে এসব বাল্বের দামও ভিন্ন রকম হয়। বাজার ঘুরে দেখা গেছে ট্রান্সটেক এনার্জি সেভিং বাল্ব ২৩ ওয়াট বিক্রি হচ্ছে ২৯০ টাকা; ফিলিপস্ ২৩ ওয়াট ২৯৫ টাকা; সুপার স্টার ২৬ ওয়াট ২৮০ টাকা, ওএসএম ২৩ ওয়াট ২৭০ টাকা, ৩২ ওয়াট ৩০০ টাকা, ১৩ ওয়াট ২৩০ টাকা; রিয়া ৪৫ ওয়াট ৬০০ টাকা, ৩২ ওয়াট ২৭৫ টাকা, ২৬ ওয়াট ২৫০ টাকা, ২৩ ওয়াট ২৫০ টাকা; এনার্জি প্যাক ৬৫ ওয়াট ৮৮০ টাকা, ২৩ ওয়াট ২৪০ টাকা; হ্যাটস্ ৩২ ওয়াট ৩২০ টাকা, ২৬ ওয়াট ২৮০ টাকা; ইয়ামা ৩২ ওয়াট ২৯০ টাকা এবং ২৬ ওয়াট ২৬০ টাকা করে।
ধরা যাক, একটি বাসায় ১০০ ওয়াটের দুইটি বাল্ব, ৬০ ওয়াটের দুইটি বাল্ব এবং ৪০ ওয়াটের তিনটি বাল্ব ব্যবহার কার হয়। সে ক্ষেত্রে ওই বাসায় একদিনে মোট বিদ্যুৎ ব্যবহার করা হয়Ñ
সাধারণ বাল্বের জন্য-
১০০ ওয়াটের বাল্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়
(১০০ দ্ধ ২ দ্ধ ৬) = ১২০০ ওয়াট ঘণ্টা
৬০ ওয়াটের বাল্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়
(৬০ দ্ধ ২ দ্ধ ৬) = ৭২০ ওয়াট ঘণ্টা
৪০ ওয়াটের বাল্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়
(৪০ দ্ধ ৩ দ্ধ ২) = ২৪০ ওয়াট ঘণ্টা
অর্থাৎ মোট ব্যবহার হয়
(১২০০ + ৭২০ + ২৪০) = ২১৬০ ওয়াট ঘণ্টা = ২.১৬ কিলোওয়াট ঘণ্টা
এক মাসে বিদ্যুৎ ব্যবহৃত হবে
= ২.১৬ দ্ধ ৩০ = ৬৪.৮ কিলোওয়াট ঘণ্টা।
সে ক্ষেত্রে বাল্বের জন্য মাসিক বিদ্যুৎ বিল খরচ হচ্ছে
৬৪.৮ দ্ধ ৩.০৪ টাকা = ১৯৪.৯৯২ টাকা
এনার্জি সেভিং বাল্বের (সিএফএল) জন্য
২৩ ওয়াটের বাল্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়
(২৩ দ্ধ ২ দ্ধ ৬)= ২৭৬ ওয়াট ঘণ্টা
১১ ওয়াটের বাল্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়
(১১ দ্ধ ২ দ্ধ ৬)= ১৩২ ওয়াট ঘণ্টা
৮ ওয়াটের বাল্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়
(৮দ্ধ ৩ দ্ধ ২)= ৪৮ ওয়াট ঘণ্টা
অর্থাৎ মোট ব্যবহার হয়
(২৭৬ + ১৩২ + ৪৮) = ৪৫৬ ওয়াট ঘণ্টা= ০.৪৫৬ কিলোওয়াট ঘণ্টা
এক মাসে বিদ্যুৎ ব্যবহৃত হবে
= ০.৪৫৬ দ্ধ ৩০ = ১৩.৬৮ কিলোওয়াট ঘণ্টা।
সে ক্ষেত্রে বাল্বের জন্য মাসিক বিদ্যুৎ বিল খরচ হচ্ছে
(১৩.৬৮ দ্ধ ৩.০৪ টাকা) = ৪১.৫৮৭২ টাকা
অর্থাৎ প্রতিমাসে খরচ বেঁচে যাচ্ছে (১৯৪.৯৯২-৪১.৫৮৭২ টাকা= ১৫৩.৪০৪৮ টাকা
প্রতিবছরে খরচ বেঁচে যাচ্ছে (১৫৩.৪০৪৮ টাকা দ্ধ১২) = ১৮৪০.৪৫৭৬ টাকা
‘সরকারের বাল্বগুলো দেশীয় উৎপাদনকারীদের কাছ থেকে নেয়া উচিত’
নাফিজুল কাদিম
ন্যাশনাল মার্কেটিং ম্যানেজার, ডিস্ট্রিবিউশন, এসবিইউ
ট্রান্সকম ইলেক্ট্রনিক্স
সাপ্তাহিক : এনার্জি সেভিং বাল্ব প্রকৃতপক্ষে কি পরিমাণ বিদুৎ সাশ্রয় করে ?
নাফিজুল কাদিম : এনার্জি সেভিং বাল্ব এমনভাবে তৈরি করা যা সাধারণ লাইটের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করে বেশি আলো দিতে সক্ষম। এ কারণে সাধারণ লাইটের সমপরিমাণ আলো পেতে কম বিদ্যুৎ ব্যয় হয়। যেমন- ১০০ ওয়াট বাল্ব যে আলো দেয় (সিএফএল) বাল্ব সেই পরিমাণ আলো দিতে পারে মাত্র ২৩ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। এ ক্ষেত্রে একটি এনার্জি সেভিং লাইট ব্যবহার করে ৭৭ ওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
সাপ্তাহিক : সারাদেশে শুধুমাত্র এনার্জি সেভিং লাইট ব্যবহার করে কি বিদ্যুতের সাশ্রয় করা সম্ভব?
নাফিজুল কাদিম : এনার্জি লাইটের ব্যবহার বিদ্যুতের সাশ্রয় করলেও সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে না পারলে বরং বিদ্যুতের ব্যবহার বেড়ে যেতে পারে। আজকাল অনেক তেল পাম্পে দেখা যায় তারা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটি টিউবলাইট খুলে একাধিক এনার্জি সেভিং লাইট (সিএফএল) ব্যবহার করছে। এতে হিসাব করে দেখা যাচ্ছে একটি টিউব লাইটে ৩৬ ওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হয়। কিন্তু সেখানে ২৩ ওয়াটের দুটি এনার্জি সেভিং লাইট লাগালে ৪৬ ওয়াট বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। এভাবে এনার্জি সেভিং লাইটের ব্যবহার এনার্জি সেভের বদলে বেশি এনার্জি অপচয় করে। এ ক্ষেত্রে এনার্জি সেভ করার জন্য টিউব লাইটের ব্যবহার অব্যাহত রাখতে হবে।
সাপ্তাহিক : বাজারে যত প্রকার এনার্জি সেভিং লাইট পাওয়া যায় তার সবই কি গুণগতমানের ও বিদ্যুৎ সাশ্রয়ী?
নাফিজুল কাদিম : বর্তমান সময়ে বাজারে নানা ধরনের এনার্জি সেভিং লাইট পাওয়া যাচ্ছে। কিন্তু এ কথা নিশ্চিত করে বলা যাবে না যে সবই সমান কার্যকরী এবং সব প্যাচ লাগানো বাল্বই এনার্জি সেভ করে। বর্তমানে চায়না থেকে অনেক নিম্নমানের এনার্জি সেভিং বাল্ব আমদানি করা হচ্ছে যা সাধারণ বাল্বের চেয়েও বেশি বিদ্যুৎ ব্যবহার করছে এবং অল্পদিনে নষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই এ ধরনের বাল্ব কম টাকায় কিনে ব্যবহারের পর এনার্জি সেভিং লাইটের প্রতি আগ্রহ হারাচ্ছে।
সাপ্তাহিক : বর্তমান সরকার বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে এ ব্যাপারে আপনার মতামত কি?
নাফিজুল কাদিম : এটি সরকারের একটি ভালো সিদ্ধান্ত। তবে সরকারের উচিত ছিল বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বগুলো বিদেশ থেকে আমদানি না করে দেশীয় উৎপাদনকারীদের কাছ থেকে নেয়া। এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান হতো। নতুন নতুন অনেক কারখানাও গড়ে উঠত। দেশের অর্থনীতি আরো চাঙ্গা হতো। কিন্তু বিদেশ থেকে আমদানি করার কারণে বর্তমানে যে দেশীয় শিল্প আছে সেটা ধ্বংস হবে। 

Friday, May 4, 2012

সরকারের বিনা মূল্যে দেয়া বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ৮০ শতাংশই নষ্ট এক সপ্তাহের মধ্যে

সরকারের বিনা মূল্যে দেয়া বিদ্যুৎ সাশ্রয়ী বাল্বের ৮০ শতাংশই নষ্ট এক সপ্তাহের মধ্যে 

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার গত বছর বেশ ঘটা করে দেশের ৩৮টি জেলায় যে এক কোটি পাঁচ লাখ এনার্জি সেভিং বাল্ব বিনা মূল্যে বিতরণ করেছিল, এর ৮০ শতাংশই নষ্ট হয়ে গেছে বাতি জ্বালানোর এক সপ্তাহের মধ্যে। জলে গেছে ১০৩ কোটি টাকার প্রায় পুরোটাই। ভেস্তে গেছে বিদ্যুৎ সাশ্রয়ের সাধের প্রকল্পটির প্রথম পর্ব। অথচ প্রতিটি বাতির আয়ুষ্কাল ছিল ১০ হাজার ঘণ্টা, যা একনাগাড়ে চললেও ৪১৬ দিন পর্যন্ত টিকে থাকার কথা। অভিযোগ উঠেছে, দুর্নীতির মাধ্যমে নিম্নমানের বাল্ব কেনার কারণেই এ কাণ্ড ঘটেছে।

রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় কালের কণ্ঠের সরেজমিন অনুসন্ধানে পাওয়া গেছে এমন তথ্য।


বিদ্যুৎ সাশ্রয় করতে ও কার্বন নিঃসরণ কমাতে সরকার পল্লী উন্নয়ন বোর্ডের (আরইবি) মাধ্যমে 'এফিশিয়েন্ট লাইটিং ইনিশিয়েটিভ ফর বাংলাদেশ (ইএলআইবি)' নামের প্রকল্প গ্রহণ করে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায়। গত বছর প্রকল্পটির প্রথম পর্ব শুরু হয়। দ্বিতীয় পর্ব মিলিয়ে মোট দুই কোটি ৮০ লাখ বাতি বিতরণের কথা। এ জন্য বরাদ্দ ২৭৯ কোটি ২৮ লাখ টাকার মধ্যে বিশ্বব্যাংক দেবে ২৭৫ কোটি টাকা। বাকিটা জোগান দেবে সরকার।

বিশ্বব্যাংক প্রথম দফায় ১০৩ কোটি টাকা দিয়েছে।

সরকার ও জাতিসংঘ আশা করেছিল, এ বাতি ব্যবহারে দেশে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে আসবে। কিন্তু প্রথম দফায় নিম্নমানের বাতি সরবরাহের অভিযোগ ওঠায় দ্বিতীয় দফা দরপত্রের ব্যাপারে বিশ্বব্যাংক এখন কড়াকড়ি আরোপ করেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রথম বছরে বাংলাদেশে কার্বন নিঃসরণ কমবে ৩১ হাজার ৫০৭ টন। এভাবে তৃতীয় বছরে গিয়ে কমে যাওয়া


কার্বনের পরিমাণ দাঁড়াবে ৮৮ হাজার ৭৭১ টন। এর পাশাপাশি প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এ উদ্যোগে জাতিসংঘ কারিগরি ব্যবস্থাপনার ব্যাপারে নীতিও ঠিক করে দেয়। বাতির আয়ুষ্কালের ব্যাপারে নির্দেশনার পাশাপাশি এসব বাতি যাতে স্বাস্থ্যঝুঁকির কারণ না হয়, সে ব্যাপারে তারা দিকনির্দেশনাও দেয়। কিন্তু বাতি নষ্ট হয়ে যাওয়ায় পরিকল্পনামতো কার্বন নিঃসরণ কমছে না। বিদ্যুৎ সাশ্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যও পূরণ হচ্ছে না। অথচ চুক্তি অনুযায়ী বাংলাদেশ কার্বন নিঃসরণ কমিয়ে আনার পর ওই 'কার্বন ক্রেডিট' সুইডেনের কাছে বিক্রি করতে পারলে বড় ধরনের লাভের মুখ দেখা সম্ভব হতো। বিশ্বব্যাংক থেকে এ প্রকল্প বাবদ নেওয়া ঋণের প্রায় পুরোটাই ওই খাত থেকে পরিশোধের একটা সুযোগ তৈরি হতো। কিন্তু সবই ভেস্তে যেতে বসেছে নিম্নমানের বাতি সরবরাহের কারণে।


বিশ্বব্যাংক প্রতিনিধি মেহরিন এ মাহবুব বলেন, ইডকলের (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি) অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, গড়ে ৩৩ শতাংশ বাতি নষ্ট হয়ে গেছে। এটা যেকোনো বিবেচনায় উচ্চহার নির্দেশ করে। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নষ্ট বাতি পরিবর্তনের ব্যাপারে কথা বলেছে পল্লী বিদ্যুৎ। তিনি আরো বলেন, এরই মধ্যে দ্বিতীয় দফা দরপত্রের ব্যাপারে বিশ্বব্যাংক অনাপত্তিপত্র দিয়েছে। তবে প্রথম দফার অভিজ্ঞতা ভালো না হওয়ায় পল্লী বিদ্যুৎ দ্বিতীয় দফায় বাতি কেনার ব্যাপারে অনেক সতর্ক রয়েছে। বিশ্বব্যাংকও প্রকল্পটি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে। তবে এ জরিপ কয়টি জেলায় ও কতজনের মধ্যে করা হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে রাজি হয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কিন্তু কালের কণ্ঠের অনুসন্ধানে জানা গেছে, বাতি নষ্ট হওয়ার হার ৮০ শতাংশের কম নয়।
নিম্নমানের বাতি সরবরাহের ব্যাপারে জানতে চাইলে ইএলআইবি প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে ইডকলের জরিপকাজে অংশ নেওয়া এক গবেষক কালের কণ্ঠকে জানান, র‌্যানডম স্যাম্পলের ভিত্তিতে এ জরিপ করা হয়েছে। এ জরিপের আওতায় এক কোটি পাঁচ লাখ বাতির মধ্যে মাত্র এক হাজার ৫০০ বাতি জরিপ করা হয়েছে, যার ভিত্তিতে দেখা গেছে ৩৩ শতাংশ বাতি নষ্ট হয়ে গেছে। প্রকৃত চিত্র এর অনেক বেশি হবে বলে তিনিও জানান।


বাতির আয়ুষ্কাল কম হওয়ার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাহিদ হাসান মাহমুদ বলেন, বাতিগুলো এত দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে, এগুলো নিম্নমানের ছিল।

নিম্নমানের বাতি সরবরাহের পেছনে বড় ধরনের দুর্নীতি রয়েছে বলে মনে করেন প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। নাম না প্রকাশের শর্তে এক প্রকল্প কর্মকর্তা বলেন, চীন থেকে নিম্নমানের কম দামি বাতি এনেছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এসব বাতির
লাইফটাইম ছিল খুবই কম। তদন্ত করলে আরো কঠিন সত্য বেরিয়ে আসতে পারে।

সাশ্রয়ী বাল্ব বিতরণের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ডিপিডিসির ১৩টি অঞ্চলের ১১ কেভি ফিডারে বিদ্যুতের লোড বিশ্লেষণ করে বিদ্যুৎ সাশ্রয়ের একটি হিসাব বের করে। তাতে দেখা গেছে, সাশ্রয়ী বাতি বিতরণের পর সন্ধ্যায় সর্বোচ্চ ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের দাবি করা হলেও বাস্তবে তা ছিল মাত্র ১১ মেগাওয়াট।


জানা গেছে, ঢাকায় বিদ্যুৎসাশ্রয়ী বাতি বিতরণ করা হয় ২৩টি এলাকায়, যার বেশির ভাগই এখন নষ্ট। কালের কণ্ঠের প্রতিনিধিরা সরেজমিনে অনুসন্ধানেও দেখেছেন, বিভিন্ন জেলায় সংযোজনের এক সপ্তাহের মধ্যেই নষ্ট হয়ে গেছে গড়ে ৮০ শতাংশ বাতি।

আমাদের ফরিদপুর প্রতিনিধি নির্মলেন্দু চক্রবর্তী শংকর জানান, গত বছর অক্টোবর মাসে ৯টি উপজেলায় মোট সাত হাজার ১৪৮টি বাতি বিনা মূল্যে বিতরণ করা হয়। গ্রাহকদের অভিযোগ, গ্রাহকপ্রতি সরবরাহ করা দুটি বাল্বই নিম্নমানের ছিল। সংযোজনের দু-এক দিনের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যায়। কোনো কোনো বাল্ব জ্বলেইনি। নষ্টগুলো ফেরত দিয়ে কেউ কেউ পাল্টে নিলেও সেগুলোর স্থায়িত্বও খুব কম ছিল।

সদর উপজেলার ব্যবসায়ী শাহিদউদ্দিন আহম্মেদ জানান, তাঁর দুটি বাল্বই নষ্ট ছিল। পরে একটি পাল্টে নিয়েছিলেন। শহরের ঝিলটুলী এলাকার বাসিন্দা দেবদাস গুপ্ত জানান, তাঁর দুটি বাল্বের একটি এক দিন পর, অন্যটি সাত দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। গোয়ালচামট এলাকার বাসিন্দা বিভাষ দত্ত জানান, একটি বাল্ব নষ্ট হয়ে গেলেও অন্যটি ভালো আছে। ভাঙ্গা উপজেলার হোগলাকান্দি গ্রামের দিলীপ দাস ও মোশাররফ মুন্সী জানান, এক সপ্তাহের মধ্যেই তাঁদের ঘরের দুটি বাল্বই নষ্ট হয়ে যায়। পরে আবার পাল্টে নিয়েছিলেন। একই বক্তব্য সদরপুর উপজেলার আবদুল মজিদ মিয়ার।


কুড়িগ্রাম প্রতিনিধি আবদুল খালেক ফারুক জানান, জেলায় বিতরণ করা ৩২ হাজার এনার্জি সেভিং বাল্বের প্রায় সবই নষ্ট হয়ে গেছে। স্থানীয় পিডিবি সূত্র জানায়, গত বছরের এপ্রিল ও জুনে দুই দফায় পাঁচটি ক্যাম্পের মাধ্যমে জেলা শহরের আট হাজার গ্রাহকের প্রত্যেককে চারটি করে এনার্জি সেভিং বাল্ব বিনা মূল্যে দেওয়া হয়। গ্রাহকদের অভিযোগ, বিতরণের কয়েক দিন পর থেকে বাল্বগুলো নষ্ট হতে থাকে। বর্তমানে প্রায় ৮০ ভাগ বাল্বই নষ্ট হয়ে গেছে। কলেজপাড়ার নুরুন্নবী খন্দকার ও খলিলগঞ্জ এলাকার অ্যাডভোকেট নজীর হোসেন সরকার জানান, দুই মাসের মাথায় তাঁদের বাড়ির সব বাল্বই নষ্ট হয়ে যায়।


পিডিবির আবাসিক প্রকৌশলী রুবেল আহমেদ জানান, বাল্বগুলো তাঁরা কেবল বিতরণ করেছেন। মনিটরিংয়ের দায়িত্ব তাঁদের নয়। ফলে কী পরিমাণ বাল্ব নষ্ট হয়েছে, এর সঠিক পরিসংখ্যান তাঁদের কাছে নেই। তবে বেশির ভাগ বাল্ব নষ্ট হওয়ার কথা তিনি শুনেছেন বলে জানান।


মাগুরা প্রতিনিধি শামীম খান জানান, জেলায় সরবরাহ করা ২৪ হাজার বাতির কোনোটি এক সপ্তাহ না যেতেই কেটে গেছে। আবার কোনো কোনোটি এক মাস থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত টিকেছে। কেউ কেউ বিদ্যুৎ অফিসে গিয়ে নষ্ট বাল্ব জমা দিয়ে নতুন বাল্ব নিয়েছেন। কিন্তু সেগুলোর পরিণতিও হয়েছে একই রকম।


নান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম আনিসুর রহমান জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তিনি দুটি বিদ্যুৎসাশ্রয়ী বাতি নিয়েছিলেন গত বছরের ২৩ অক্টোবর। সপ্তাহ না ঘুরতেই বাল্ব দুটি কেটে যায়। সেগুলো জমা দিয়ে নতুন দুটি বাল্ব নেন। সেগুলোও দুই মাসের মধ্যে কেটে যায়। পরে যোগাযোগ করেও তিনি আর বাল্ব পাননি।


শহরের এম আর রোডের বাসিন্দা অধ্যাপক ওলিউজ্জামান মন্তব্য করেন, সরকার অনেক ঢাকঢোল পিটিয়ে বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব বিতরণের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করলেও নিম্নমানের বাল্ব বিতরণের কারণে এ ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মনে হয়। সরকারের উচিত ছিল প্রতিষ্ঠিত কম্পানিগুলোর কাছ থেকে বাল্ব সংগ্রহ করা।

শহরের ভায়নার জাকির হোসেন, জামরুলতলার তপন কুমার, নিজনান্দুয়ালীর আবু জাফর, ইয়াছির আরাফাত, ভিটাসাইরের সোহানসহ আরো অনেকে একই ধরনের কথা বলেছেন।

বাল্ব বিতরণ কার্যক্রমে নিয়োজিত মাগুরা বিদ্যুৎ অফিসের হিসাবরক্ষক আয়ুব হোসেন বলেন, 'সরকারিভাবে পাওয়া মোট ২৪ হাজার বাল্বের মধ্যে প্রথম দফায় ১২টি কেন্দ্রে ১১ হাজার ৯৪৪টি বাল্ব বিতরণ করা হয়। সেগুলো দ্রুত কেটে যাওয়ায় দ্বিতীয় দফায় বাকি ১২ হাজার ৪৬টি বাল্বও দ্রুত ফুরিয়ে যায়। মান ভালো না হওয়ায় বেশির ভাগ ক্ষেত্রেই বাল্বগুলো টেকসই হয়নি।


সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, বিদ্যুৎসাশ্রয়ী এনার্জি বাল্ব ব্যবহার শুরুর পরই নষ্ট হতে শুরু করে। তবে কিছু গ্রাহকের বাড়িতে দু-একটি বাল্ব এখনো জ্বলতে দেখা যায়। পিডিবি অফিস সূত্রে জানা গেছে, শহরে ১৬ হাজার আবাসিক গ্রাহকের প্রত্যেককে দুটি করে বাল্ব বিতরণ করা হয়। শহরের মুনজিতপুর এলাকার রুহুল কুদ্দুস জানান, দফায় দফায় চারটি বাল্ব সংগ্রহ করলেও তিনটিই নষ্ট হয়ে গেছে। সরকারপাড়ার আসাদুল ও পলাশপোলের সুরেশ পাণ্ডে জানালেন, তাঁদের দুটি বাল্বের একটি করে নষ্ট হয়ে গেছে। সুলতানপুরের বাসিন্দা কামরুল হাসান জানান, তাঁর দুটি বাল্বই কয়েক দিন যেতে না যেতেই নষ্ট হয়ে গেছে। কামালনগরের বায়েজীদ জানান, মধ্যপাড়ার বাসিন্দারা ১২৫টি বাল্ব পেয়েছিল। এর মধ্যে একটি বাদে বাকিগুলো নষ্ট হয়ে গেছে।


পিডিবির নির্বাহী প্রকৌশলী আবুল বাশার এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে বিদ্যুৎ অফিসের কর্মচারী আবিদুর রহমান নষ্ট বাল্বের মোড়ক দেখিয়ে বলেন, এই বাল্ব খুবই নিম্নমানের। গ্রাহকরা নষ্ট বাল্বগুলো ফেরত দিয়ে গেছে। সেগুলো সংরক্ষিত রয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি এমরান হাসান সোহেল জানান, স্থানীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, জেলার আট হাজার ৭০০ গ্রাহকের মধ্যে ২৬ হাজার ১০০ বাল্ব বিতরণ করা হয়। গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ বাল্ব নষ্ট হয়ে গেছে। ওই বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাল্বগুলো নিম্নমানের হওয়ায় অল্প সময়ের ব্যবধানে তা অকেজো হয়ে যায়। বর্তমানে ১০ শতাংশ বাল্বও ভালো নেই।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি গণেশ চন্দ্র পাল জানান, উপজেলায় সাত হাজার ২২০টি বৈদ্যুতিক এনার্জি বাল্ব বিতরণ করা হয়েছে। কিন্তু এগুলোর স্থায়িত্বকাল খুবই কম। ময়ছের মাতবরপাড়া গ্রামের সাঈদুল ইসলাম সাঈদ জানান, বাল্ব দুটি সংযোজনের পর মাত্র আড়াই ঘণ্টা আলো দিয়েছে। পৌর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বলেন, এ বাল্ব নিয়ে এলাকার অনেকের মতো তিনি নিজেও ভোগান্তির শিকার হয়েছেন। এ প্রকল্পে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যথাযথ কর্তৃপক্ষকে অবশ্যই খতিয়ে দেখা উচিত।


পিডিবির আবাসিক প্রকৌশলী মো. মোহসীন বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিএফএল বাল্ব বিতরণ প্রকল্পটি চমৎকার। তবে বিতরণ করা বাল্বগুলো নিম্নমানের।


(সূত্র:কালের কণ্ঠ)
Source: http://www.bdcan.ca, October 06, 2011