Showing posts with label Mysterious. Show all posts
Showing posts with label Mysterious. Show all posts

Tuesday, June 5, 2012

মানবদেহে রহস্যময় বিদ্যুৎ

 মানবদেহে রহস্যময় বিদ্যুৎ

গভীর সমুদ্রের ইলেকট্রিক মাছের কথা আমরা জানি। 'ইলেকট্রিক রে' এবং 'ইলেকট্রিক ঈল' মাছের শরীরে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে। এটা ওদের বিশেষ ক্ষমতা। আর এ ক্ষমতাকে ওরা ব্যবহার করে শত্রুর কাছ থেকে বাঁচতে এবং শিকার করার কাজে। কিন্তু বিস্ময়কর হলেও সত্য, মানব শরীরেও বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এ রকম অনেক উদাহরণ আছে। এটা মানব শরীরের রহস্যময় এক ভয়াবহ অস্বাভাবিকতা। এটা হঠাৎ করেই কারো শরীরে উপস্থিত হতে পারে আবার হঠাৎ করেই চলে যেতে পারে। পৃথিবীতে যে ক'জন মানুষ এই অস্বাভাবিকতা প্রাপ্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজন হলেন কানাডার ওন্টারিও শহরের ক্যারোলিন ক্লেয়ার। একবার তিনি প্রচণ্ড- অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার নিশ্চিত হলেন, ক্লেয়ার এক বছরের বেশি আর বাঁচবেন না। তার হাঁটাচলা বন্ধ ছিল। একদিন মনের জোরে তিনি বিছানা ছাড়লেন এবং হেঁটে হেঁটে একটা চেয়ারের দিকে এগিয়ে গেলেন। চেয়ারে হাত রাখা মাত্র তিনি চমকে উঠলেন এবং বুঝতে পারলেন তার শরীরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ধপ করে বসে পড়লেন তিনি। নার্স ছুটে এলেন সাহায্য করতে। কিন্তু প্রচন্ড শক খেয়ে ছিটকে পড়লেন দুরে। ডাক্তারদের মধ্যে হৈচৈ পড়ে গেল। ক্যারোলিনের দেহ পরীক্ষা করে তারা সার্বক্ষণিক বিদ্যুতের অস্তিত্ব নিশ্চিত হলেন। জীবনটা তার দুর্বিষহ হয়ে উঠল। ধাতব কোনো কিছু তিনি স্পর্শ করতে পারতেন না। তবে কিছুদিনের মধ্যেই তিনি এ সমস্যা থেকে মুক্তি পান এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
বার্লিনের এক ছোট গাঁয়ের বালিকা জেনির জীবনেও ঘটেছিল এমন একটি ঘটনা, যা তার স্বাভাবিক জীবনকে করেছিল ভয়ঙ্কর। জেনি ছিল স্বাস্থ্যবতী স্বাভাবিক এক বালিকা। কিন্তু একদিন পানি আনতে গিয়ে টিউবওয়েলের হ্যান্ডেলে তার হাত স্পর্শ করা মাত্র বিদ্যুতের স্ফুলিঙ্গ দেখা গেল। ভয়ে মেয়েটি চিৎকার করে ওঠে এবং সে বাকরুদ্ধ হয়ে যায়। পরিবারের সদস্যদের খুলে বলতে পারে না কেন সে চিৎকার করে উঠেছিল। এরপর তার মা মেয়ের মাথায় হাত রাখতেই প্রচন্ড শক খেলেন এবং বুঝতে পারলেন কেন তার মেয়ে চিৎকার করে উঠেছিল। কিন্তু কী কারণে এমন হলো বুঝতে না পেরে জেনিকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা দেখলেন জেনির পুরো দেহে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কিন্তু এর যৌক্তিক কোনো কারণ খুঁজে পেলেন না। মানব শরীর কেন হঠাৎ বিদ্যুতায়িত হয় এর সঠিক কারণ চিকিৎসাবিজ্ঞান আজও খুঁজে পায়নি।
জেনি মর্গান এবং ক্যারোলিন তাদের অস্বাভাবিক জীবন থেকে অল্পদিনেই সুস্থ হয়েছিলেন। কিন্তু পাউলাইন শো নামের এক মহিলাকে সারাজীবন বইতে হয়েছিল এ যন্ত্রণা। পাউলাইন বাস করতেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে। ৪৫ বছর বয়সে এ মহিলা হঠাৎ একদিন অজ্ঞান হয়ে যান। শরীরে অস্বাভাবিক বিদ্যুৎ প্রবাহের কারণেই তিনি জ্ঞান হারান। তার স্বামী তাকে স্পর্শ করতে গিয়ে কয়েকবার শক খেয়েছেন। তৃতীয় সন্তানের জন্ম দেওয়ার পর তার এ অস্বাভাবিকতা শুরু হয়। তিনি ধাতব কিছু স্পর্শ করলেই ঝলকে উঠত বিদ্যুৎস্ফুলিঙ্গ। দেহের এ অস্বাভাবিকতা কারণে তার জীবনটা অতিষ্ঠ হয়ে ওঠে। ডাক্তাররা এ রহস্যময় রোগের কোনো চিকিৎসা খুঁজে না পেয়ে শুধু দিনে তিনবার গোসল করার জন্য তাকে পরামর্শ দেন। আর পায়ের গোড়ালিতে একটি তার লাগিয়ে দেওয়া হয় যেন তা সব সময় মাটি স্পর্শ করে থাকে। কিন্তু এতকিছুর পরও পাউলাইন ফিরে পাননি তার স্বাভাবিক জীবন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. মাইকেল শেলিস মনে করেন, দেহের এ ধরনের বিদ্যুৎকে তারের মাধ্যমে মাটিতে নামিয়ে দেওয়া সম্ভব। মানবদেহে এ বৈদ্যুতিক সমস্যা কেন হয়, তা কোনো বিজ্ঞানী আজও উদ্ঘাটন করতে পারেননি। কেউ কেউ মনে করেন, ভিনগ্রহের চৌম্বক মানবদেহে এসে পড়লে এমনটি হতে পারে। যে যেভাবেই বলুক না কেন, বিষয়টি আজও রহস্যজনক।

আনোয়ার হোসেন,  দৈনিক সমকাল
Source: http://forum.projanmo.com

ইনি হলেন ব্যাটারি মানব!!!

ইনি হলেন ব্যাটারি মানব!!!
 
                                                                   

৫৪ বছর বয়সী এই সার্বিয়ান অত্যাশ্চর্য এক ক্ষমতার অধিকারী। দেহে প্রবাহিত করতে পারেন উচ্চমাত্রার বিদ্যুৎ। বিদ্যুৎ জমা করেও রাখতে পারেন ব্যাটারির মতো

লোডশেডিংয়ে সার্বিয়ার পোজারেভাক শহরটি অন্ধকারে ডুবে গেলেও পাজকিচের বাড়ি ঝলমল করে আলোয়। প্রচণ্ড শীতে রাস্তাঘাট বরফে ঢেকে গেলে বন্ধুরা হানা দেন তাঁর বাড়িতে। পাজকিচের 'উষ্ণ' আলিঙ্গনে বশ মানে হাড়কাঁপানো শীত। স্লাভিসা পাজকিচের বাড়িতে আলোর অভাব হয় না কোনো দিনই।
৫৪ বছর বয়সী এই সার্বিয়ান অত্যাশ্চর্য এক ক্ষমতার অধিকারী। দেহে প্রবাহিত করতে পারেন উচ্চমাত্রার বিদ্যুৎ। বিদ্যুৎ জমা করেও রাখতে পারেন ব্যাটারির মতো। বিজ্ঞানের বহু বাঘা পণ্ডিতকে তিনি দ্বন্দ্বে ফেলে দিয়েছেন। দেশের লোকে অবশ্য আদর করে 'ব্যাটারি-মানব' নামেই ডাকে তাঁকে।

১৭ বছর বয়সে কারখানায় কাজ করার সময় পাজকিচ প্রথম নিজের দেহে এই অদ্ভুত বৈশিষ্ট্য টের পান। সেদিন বৃষ্টি হচ্ছিল। তাঁর কয়েকজন সহকর্মী অলসভাবে রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ছিটকে সরে এলেন সবাই_ধাতব রেলিং বিদ্যুতায়িত হয়ে গেছে! কৌতূহলবশত পরখ করতে এগিয়ে গিয়েছিলেন পাজকিচ। বিস্ময়ের সঙ্গে লক্ষ করলেন, অন্যদের মতো কোনো অস্বাভাবিকত্ব টের পাচ্ছেন না।
কয়েক দিনের মাথায় পাজকিচ আবিষ্কার করলেন, বৈদ্যুতিক প্লাগে হাত দিয়ে বসে থাকলেও কোনো ক্ষতি হয় না শরীরের। শুধু তাই নয়, বিদ্যুৎ তাঁর মর্জিতে রীতিমতো উঠেবসে! প্রয়োজনে দেহে তৈরি করতে পারেন অস্বাভাবিক তাপ। দাঁতে কামড়ে জ্বালাতে পারেন বাল্ব। পানি গরম করতে বা সসেজ রাঁধতে দরকার হয় না চুলার। পাজকিচের দুটি হাতই যথেষ্ট।
গিনেস বুকে দুটি ভিন্ন রেকর্ডের পাশে নাম তুলেছেন পাজকিচ। প্রথমবার ১৯৮৩ সালে। সাধারণ মানুষ যেখানে ৫০ ভোল্ট বিদ্যুতেই কাবু হয়ে যায়, সেখানে তিনি ২০ হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত করেছিলেন শরীরের মধ্য দিয়ে।

২০ বছর পর ২০০৩ সালে এক কাপ পানির তাপমাত্রা উন্নীত করেন ৯৭ ডিগ্রি সেলসিয়াসে। সময় লেগেছিল মাত্র এক মিনিট সাঁইত্রিশ সেকেণ্ড। এক মিলিয়ন ভোল্টের জেনারেটর চার্জ করে শিগগিরই আরো একটি রেকর্ড বগলদাবা করার ইচ্ছা আছে তাঁর। আঙুল থেকে লেজার রশ্মি ছোড়ার কায়দা রপ্ত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অনেকের সামনে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন পাজকিচ। বিজ্ঞানীরা নিশ্চিত নন কিভাবে একজন মানুষের দেহ বিদ্যুতের সঙ্গে এভাবে খাপ খাইয়ে নিতে পারে। অনেকে বলেন, এটার কারণ জিনগত। তা ছাড়া পরীক্ষায় দেখা গেছে, তাঁর দেহে ঘামগ্রন্থি নেই। তাই বিজ্ঞানীরা ভাবছেন দেহ নয় বরং ত্বকই পাজকিচের বিদ্যুৎ প্রবাহের কাজ করে।
অপূর্ব এই ক্ষমতার প্রদর্শনীই এখন পাজকিচের পেশা_'মানুষ বলে বিদ্যুৎ কারো বন্ধু হতে পারে না। কথাটা আমার বেলা প্রযোজ্য নয়।'
দারুণ ক্ষতাবান এই মানুষটা মাঝেমধ্যে বিরাট ঝামেলায় পড়ে যান। যেমন প্রদর্শনী শেষে যখন মুগ্ধ দর্শকের দিকে হাত বাড়িয়ে দেন, অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ভয়ে আগ্রহ থাকলেও তাঁর সঙ্গে হাত মেলাতে সাহস পায় না!?!?!
Source: http://forum.daffodilvarsity.edu.bd 

Sunday, June 3, 2012

বিশ্বাস করুন আর নাই করুন: বিদ্যুৎ মানব ঝেং ডিকি

 বিশ্বাস করুন আর নাই করুন: বিদ্যুৎ মানব ঝেং ডিকি


সোহরাব সুমন
শরীরে উৎপন্ন বিদ্যুৎ ব্যবহার করে তের ওয়াটের বাতি জ্বালাতে পারে ঝিং ডিকি। দুটি তারের একটি মাথায় অপরটি কানে লাগিয়ে খুব সহজে এ ধরনের কাজ করতে পারে সে।
শুধু তাই নয়, এভাবে জ্বালানো বাতিগুলোর আলো পর্যন্ত কমাতে-বাড়াতে পারে ঝেং। আরো মজার কথা হচ্ছে, সে এ রহস্যময় গুণ ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো একটি কাঁচা মাছ সিদ্ধ করে ফেলতে পারে। ঝেংয়ের বয়স এখন বাহাত্তর। সম্প্রতি সে চীনের আলটি সিটির হাইওয়ে দেখভালের কাজ থেকে অবসর নিয়েছে। তারপরও এই বুড়ো বয়সে মাঝেমধ্যেই তাকে বিদ্যুতের তারে ঝুলে ব্যায়াম করতে দেখা যায়। ২২০ ভোল্ট বিদ্যুতের তার মুঠো করে ধরে থাকার পরও তার কোনো ক্ষতি হয় না। ইল মাছের এই পরিমাণ বিদ্যুৎ একজন মানুষ মারার জন্য যথেষ্ট। ৪৭ বছর বয়সে নিজের এ অভাবনীয় ক্ষমতা সম্পর্কে ঝেং প্রথম জানতে পারেন। এ সময় একদিন বাতি চার্জ দেয়ার সময় হঠাৎ বিদ্যুতের তারে হাতের স্পর্শ লাগে। কিন্তু বৈদ্যুতিক শক অনুভব না করায় পরপর কয়েক বার অনুসন্ধান করে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হন তিনি। এ সময় বৈদ্যুতিক শক লাগা তো দূরের কথা, কোনো কিছুই অনুভব করেননি ঝেং। ১৯৯৪-এর দিকে চীনের একাডেমি অফ সায়েন্স এ ব্যাপারে অনুসন্ধান চালায়। পরীক্ষা-নিরীক্ষার পর বিশেষজ্ঞরা একে এজানা এক শারীরিক অসুস্থতা বলে উল্লেখ করেন। তবে ঝেং তার এ বিশেষ শারীরিক ক্ষমতা ব্যবহার করে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনসহ বহু লোকের বাত ও অস্থিসন্ধির ব্যথা সারিয়ে তুলেছেন বলে দাবি করছেন। পায়ে প্যারালাইসিস আক্রান্ত এক বন্ধু তার শরীরের শক নেয়ার ছয় মাস পর সেরে ওঠেন। লোকটি নাকি এখন সাইকেল চালাতে পারে।
বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে, মানুষের স্নায়ুতন্ত্র বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সাধারণত কোনো মোটা কার্পেটের ওপর দিয়ে হাঁটার সময় উৎপন্ন এ বিদ্যুতের পরিমাণ ১০ হাজার ভোল্ট পর্যন্ত হতে পারে। কিন্তু অতি সামান্য পরিমাণ চার্জ ধারণ করতে পারে বলে শরীরে উৎপন্ন এ বিদ্যুৎ আদৌ কোনো গুরুত্ব বহন করে না। কিন্তু তথাকথিত এ বিদ্যুৎ মানবেরা তাদের সম্ভাব্য এ শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে পারে।

আরো কয়েকজন বিদ্যুৎ মানব ও তাদের কেরামতি

শকার্স নামে পরিচিত এ ব্যক্তি টিভি, ফ্রিজ, কম্পিউটার পর্যন্ত চালাতে পারে নিজের বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে।
  ব্রেন্ডা সেকলিয়ন - ভিসালিয়ার এ মহিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মাথার ওপরকার স্ট্রিট লাইটগুলো নিভে যায়। জায়গাটি পেরিয়ে যাওয়ার পর সেগুলো আবার জ্বলে ওঠে।
কেরলাইন ক্লারি-কানাডার ওন্টারিওতে বসবাসরত এ ব্যক্তির দিকে ধাতব পদার্থ ছুটে আসে। অন্যদের শক দিয়ে অবাক করে দিতে পারে সে।
  ল্ইুস হামবারগার-মেরিল্যান্ডের ষোল বছরের এ বালক হালকাভাবে ধরে যাবতীয় ভারি জিনিসপত্র তুলতে পারে।

Source: http://www.somewhereinblog.net