Showing posts with label Solar Energy. Show all posts
Showing posts with label Solar Energy. Show all posts

Wednesday, June 20, 2012

সোলার এনার্জি সেলস উদ্ভাবন করে ইতিহাস গড়লেন বাংলাদেশী বিজ্ঞানী


সোলার এনার্জি সেলস উদ্ভাবন করে ইতিহাস গড়লেন বাংলাদেশী বিজ্ঞানী
০০ ইত্তেফাক রিপোর্ট

বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেলস উদ্ভাবনের মধ্য দিয়ে ম্যারিল্যান্ডের কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং গবেষক বাংলাদেশী বিজ্ঞানী ডঃ জামালউদ্দিন ইতিহাস গড়েছেন। কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সাইন্সের সহকারী অধ্যাপক এবং ইউনিভার্সিটির নেনোট্যাকনোলজি রিচার্স সেন্টারের গবেষক ডঃ জামালউদ্দিন এবং তার পাঁচ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষানবিশ গবেষকরা স্পেক্ট্রোল্যাবের সোলার সেলের তুলনায় প্রায় ৪ পারসেন্ট অধিক কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবন করলেন।

প্রসঙ্গত, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সোলার এনার্জি সেল তৈরির শীর্ষস্থানটি দখলে রেখেছে বিখ্যাত প্রতিষ্ঠান স্পেক্ট্রোল্যাব। ২০০৬ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সোলার সেল তৈরির সুনামটিও তাদের। নিজের এই উদ্ভাবনের বিষয়ে প্রতিক্রিয়াতে ডঃ জামালউদ্দিন জানান, এটা সত্যিই রোমাঞ্চকর এবং আশাব্যঞ্জক একটি বিষয় যা আরো অধিক নেনোট্যাকনোলজির ওপর গবেষণাকল্পে আমাদের আরো উৎসাহ যোগাবে।

ড. জামাল উদ্দিন এবং তার গ্রুপ সোলার সেল থেকে শতকরা ৪৩.৪ পুনঃব্যবহারযোগ্য এনার্জি উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে যা বিশ্বে এই উৎপাদনের সর্বোচ্চ মাত্রা। ড. জামাল মেটাফিজিঙ্ক সফট ওয়ার-কমসল এবং পিসি-ওয়ান ডি ব্যবহার করে এই ক্ষেত্রে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন।

ড. জামালের মতে, ২০১০ সালের ডিসেম্বরের মধ্যেই তারা এই এনার্জি উৎপাদন শতকরা ৫০ ভাগে উন্নীত করতে সক্ষম হবেন। এই গবেষণাকল্পে প্রণোদনা স্বরূপ ম্যারীল্যান্ড ট্যাকনোলজী ডেভেলোপমেন্ট কর্পোরেশন গত জুলাই ২০০৯-এ ৮৯,০০০ ডলার প্রদান করেন। আগামী ২৬ অক্টোবর ড. জামালের নেতৃত্বে এই কপিনের গবেষণা দল ম্যারিল্যান্ডের ফোর্ট ডেট্রিক আর্মি রিসার্চ ল্যাবে খ্যতিমান নেনোট্যাক সাইন্টিস, স্কলারস এবং ভিজিটরসদের সামনে তাদের উদ্ভাবনী বিষয়টি উপস্থাপন করবেন।

ড. জামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চাঁদপুর জেলার হাজীগঞ্জের মরহুম আব্দুল জলিল ও বেগম ফজিলাতুন্নেছার পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ড. জামাল। বর্তমানে তার পরিবার রাজধানীর ১৯৮ নং এলিফ্যান্ট রোডে বসবাস করছে।

ড. জামালের সহোদর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিজ) সিনিয়র রিচার্স ফেলো ড. এম জসিমউদ্দিন ইত্তেফাককে বলেন, ছোটবেলা থেকে তার ভাই অসম্ভব মেধাবী ছিলেন। তার এই সাফল্য পুরো বাংলাদেশের।

সময় মেপে ঘুরবে প্যানেল

Tuesday, June 19, 2012

সৌর ব্যাবহারের ৭টি কারণ

সৌর ব্যাবহারের ৭টি কারণ

পরিবেশ রক্ষার পাশাপাশি, সৌর ব্যবহারের আর কোন কারণ আছে কী? সৌর ব্যবহারের মামাবিধ কারণগুলো জানলে আপনি অবাক হবেন।
  1. বিদ্যুৎ চলে গেলে এটি আপনি  বিকল্প ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে পারেন। গ্রীষ্মকালে বাংলাদেশে লোডশেডিং বেড়ে যায়, সে সময় বাড়িতে সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকলে, আপনি লোডশেডিং-এর সময়ও বিদ্যুতের ব্যবহার চালু রাখতে পারবেন।
  2. সৌর ব্যবস্থার খরচ ক্রমেই হাতের নাগালে চলে আসছে -- বিগত দশকের প্রতিটি বছরেই  সৌর বিদ্যুতের  মূল্য ৩.৫% হারে কমে এসেছে ।
  3. বাংলাদেশে এটিই সবচেয়ে পরিচ্ছন্ন শক্তির উৎস -- পানিবিদ্যুত এবং বাতাস সামান্য কিছু শক্তি সরবরাহ করতে পারে, কিন্তু সৌর বিদ্যুতের ব্যবস্থার অসীম।
  4. Solar panels last সৌর প্যানেলের স্থায়ীত্ত -- বেশিরভাগ বিদ্যুৎ  প্যানেল ২৫ বছর বা তার বেশি বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। কিন্তু একটি সোলার প্যানেল তৈরি করার পিছনে যে শক্তি ব্যয় হয় তা  দুই থেকে তিন বছরের মধ্যে প্রাকৃতিক শক্তিতে রুপান্তর হয়।  
  5. এটি আইপিএস সিস্টেমের চেয়ে ভাল একটি বিকল্প ব্যবস্থা। -- আইপিএস এবং সৌর বিদ্যুৎ ব্যবস্থা-দুটোই খরচসাপেক্ষ, কিন্তু আইপিএস নতুন করে বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম নয় যা সৌরশক্তি দ্বারা সম্ভব, আইপিএস বিদ্যুতের ঘাটতি পূরন করতে পারে না, কিন্তু সৌরশক্তি দ্বারা সবসময় নতুন ও পরিচ্ছন্ন শক্তি তৈরি করা যাচ্ছে।
  6. কেবল ৪০ ভাগ বাংলাদেশী নাগরিক বিদ্যুৎ গ্রীডের আওতাই আছে -- যারা জাতীয় বিদ্যুতের আওতায় নেই, তাদের জন্য সৌর বিদ্যুৎ ব্যবস্থা একটি সর্বোত্তম পন্থা।  বাংলাদেশের জনপ্রতি এনার্জি ব্যবহার এর হার প্রায় (১৩৬ কিলোওয়াট-আওয়ার) সেখানে সৌর বিদ্যুৎ ব্যবস্থা একটি আশীর্বাদ স্বরূপ।
  7. এটি আই.পি.এস. এর চাইতে অনেক বেশি এফিশিয়েন্ট/কার্যকর: আই.পি.এস.-এ বিদ্যুতকে তিনবার DC থেকে AC-রুপান্তরিত করা হয়, এবং প্রত্যেকবারই খানিকটা করে বিদ্যুতের অপচয় হয়। কিন্তু একটি সোলার সিস্টামের ক্ষেত্রে, একটি সম্পূর্ণ DC সিস্টাম রাখা যায়। 
chart
প্রতিবেদন:
- আমাদের পণ্যের তথ্য
- আপনার গৃহস্থালির চাহিদা পূরণে সহায়ক


Source: http://www.parasol-energy.com/bn/

সৌরশক্তিচালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে মাগুরার জুবায়ের।

সৌরশক্তিচালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে মাগুরার জুবায়ের।

ট্রাফিক আইন সহায়ক, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নতুন ধরনের মোটরসাইকেল উদ্ভাবন করেছেন মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার যুবক জুবায়ের হোসেন। জ্বালানি তেলের বদলে তাঁর মোটরসাইকেলটি চলবে সৌরশক্তি ও বাতাসের সাহায্যে। জুবায়ের তাঁর উদ্ভাবিত মোটরসাইকেলের নাম দিয়েছেন ডিজিটাল ইজি সাইকেল। এটি এমন একটি স্বয়ংক্রিয় যৌথ সার্কিটের মাধ্যমে পরিচালিত, যার ফলে মোটরসাইকেলটি একটি বিশেষ ধরনের হেলমেট ছাড়া স্টার্ট নেবে না। যা মোটরসাইকেল চুরি প্রতিরোধ করবে এবং ট্রাফিক আইনের সহায়ক হবে। এটির ডিজাইন করা হয়েছে অনেকটা জাপানি হোন্ডা ফিফটি সিসি মোটরসাইকেলের মতো। তেলে না চলায় মোটরসাইকেলে কোনো ধোঁয়া হয় না। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। এতে কোনো শব্দ হয় না, যার ফলে এটি পরিবেশবান্ধব।

মোটরসাইকেলটির দুই পায়ে দুটি ব্রেক আছে। এ ছাড়া সাইকেলটিতে বৈদ্যুতিক এক্সেলেটর স্থাপন করা হয়েছে। এটিতে কোনো গিয়ার দেওয়া হয়নি। গোটা সাইকেলে ১২ ভোল্টের তিনটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে দুটি ব্যবহৃত হয় মোটরসাইকেলের ইঞ্জিন-শক্তি হিসেবে ব্যবহৃত মোটরটি চলতে, অপরটি ব্যবহৃত হয় হর্ন, বাল্ব, সিগন্যাল দেওয়ার জন্য। সাইকেলের সামনের দিকে হেডলাইট এলাকায় ছোট আকৃতির বৈদ্যুতিক ফ্যানের আকারে তিনটি পাখা আছে। মোটরসাইকেলটি চললে পাখা তিনটি সজোরে ঘুরতে থাকে। যার বাতাস থেকে তৈরি হয় শক্তি। মোটরসাইকেলের প্রতিটি ব্যাটারিই সচল হয় এটির সঙ্গে সংযুক্ত সৌর প্যানেল ও সামনের দিকে থাকা পাখার ঘূর্ণায়মান বাতাস থেকে পাওয়া শক্তি ও জমা হওয়া চার্জ থেকে। সব ব্যাটারির সঙ্গেই সামনের দিকে থাকা পাখা ও সৌর প্যানেলের সংযোগ দেওয়া আছে। মোটরসাইকেলটিতে একটি গিয়ার বক্সের মাধ্যমে বিশেষ ধরনের একটি সার্কিট সংযুক্ত আছে। যার ফলে যখনই মোটরসাইকেলটিতে চলন্ত অবস্থায় ব্রেক করা হয় কিংবা ঝাকি তৈরি হয় তখন ওই সার্কিটের সঙ্গে সংযুক্ত পেনিয়ামে ঘর্ষণ প্রক্রিয়ায় বিদ্যুৎ তৈরি হয়, যা তারের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হিসেবে জমা হয়।

মোটরসাইকেলটিতে কোনো প্রচলিত ইঞ্জিন ব্যবহার করা হয়নি। এক হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ডিসি ভোল্টের মোটরকে মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই মোটরের সঙ্গে চেইনের মাধ্যমে চাকার সংযোগ আছে। মোটরটি চলে ব্যাটারির শক্তিতে। যেহেতু ট্রাফিক আইন অনুযায়ী মোটরসাইকেলে দুজন চড়া আইনসংগত, সেহেতু জুবায়েরের মোটরসাইকেলটিতে সর্বোচ্চ দুজনই চড়তে পারবে। এজন্য মোটরসাইকেলটিতে এমন একটি স্বয়ংক্রিয় সুইচ যুক্ত করা আছে, যা প্রাপ্তবয়স্ক দুজনের অতিরিক্ত ব্যক্তি চড়লেই ওই সুইচটির মাধ্যমে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া এটি চালানোর জন্যে মোটরসাইকেলের সঙ্গে জুবায়েরের নিজের তৈরি একটি বিশেষ ধরনের হেলমেট নিতে হবে। এ হেলমেটে এমন একটি সার্কিট দেওয়া আছে, যার ফলে হেলমেটটি নিয়ে মোটরসাইকেলে না উঠলে স্টার্ট নেবে না। কোনো কারণে হেলমেটটি অকার্যকর হয়ে গেলে সে ক্ষেত্রে রিমোটের মাধ্যমে এটি স্টার্ট করা যাবে। এ রিমোটটি একইভাবে জুবায়ের তাঁর নিজস্ব কারিগরি মেধায় তৈরি করেছেন।

প্রায় প্রতিদিনই জুবায়েরকে এই মোটরসাইকেলযোগে শহর ও বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে। তাঁর মোটরসাইকেলটি কোথাও থামলে সব সময় উৎসুক মানুষ এটি ঘিরে ভিড় করে। প্রত্যেকেই তাঁর এ উদ্ভাবনকে সাধুবাদ জানিয়েছে।
জুবায়ের জানান, ঢাকার একটি ওয়ার্কশপে চাকরি করা অবস্থায় ২০০০ সালে সৌর ও বায়ু শক্তিকে কাজে লাগিয়ে এ ধরনের মোটরসাইকেল তৈরির পরিকল্পনা তিনি মাথায় নেন। দীর্ঘদিন চেষ্টার পর গত বছর তিনি এটি তৈরি করতে সক্ষম হন। এটি তৈরিতে মোট খরচ হয়েছে ৫০ হাজার টাকা। তবে ব্যাপক উৎপাদনে গেলে এটির খরচ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে তিনি দাবি করেন। এজন্য তিনি সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা আশা করেন। জুবায়ের জানান, তাঁর এ প্রযুক্তি নিয়ে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন। তিনি এটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তবে গাড়ির ওজন কমানো, ডিজাইনে নতুনত্ব আনা ও গতি কিছুটা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। [খবর: কালের কন্ঠের]

জুবায়েরকে আমাদের অভিনন্দন। সেই সাথে সরকার, বুয়েট, প্রগতি, এটলাস বাংলাদেশ, ওয়ালটন, মেশিন টুলস ফ্যাক্টরী সবার কাছে আহবান, ছোট দেখে হেলা করবেন না। এই বিশাল সৃষ্টিকে জনকল্যানে কাজে লাগান।

Source: Facebook

Thursday, May 10, 2012

সৌর বিদ্যুৎ বদলে দিয়েছে মতলবের চরাঞ্চলের মানুষের জীবন

সৌর বিদ্যুৎ বদলে দিয়েছে মতলবের চরাঞ্চলের মানুষের জীবন

শামসুজ্জামান ডলার,মতলব উত্তর(চাঁদপুর) :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চলের ৩০ হাজার মানুষের কাছে বিদ্যুতের আলো পৌঁছানো অসম্ভব ভাবনা। সূর্য্য পশ্চিম আকাশ থেকে অস্ত যাবার সাথে সাথে নেমে আসে তিমির আধাঁর। চারদিকে নিরব নিস্তব্দতা। নেই কোন কোলাহল। চরাঞ্চলবাসী সবধরনের আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যুগ যুগ ধরে। কিন্তু সৌর বিদ্যুৎ বদলে দিয়েছে মতলব উত্তর উপজেলার বিশাল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের জীবন। সারাদেশের মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ হলেও এই চরাঞ্চলের মানুষরা তখনো নির্বিঘেœ জ্বালিয়ে যাচ্ছে সৌর বিদ্যুৎ । এই সৌর বিদ্যুতের মাধ্যমে চরাঞ্চলের মানুষরা এখন রাতের আধাঁরকে জয় করে এখন ঘরে ঘরে ফকফকা আলো জ্বালাচ্ছেন। চালাচ্ছেন টেলিভিশন, সিডি, ফ্যানসহ অনেক কিছুই। বর্তমানে তাদের জীবনে ছোঁয়া লেগেছে আধুনিকতার।সেই সাথে শিক্ষার্থীরা বিদ্যুতের আলোয় রাতের বেলাতে পড়াশোনা করতে পাড়ছে।
আগে সন্ধ্যা নামতেই গ্রামের মানুষদের খাওয়া দাওয়া সেরে ঘুমুতে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এ অবস্থায় চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে এগিয়ে আসে কয়েকটি এনজিও। তারা ওইসব এলাকায় সৌর বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম হাতে নেয় কিছুটা সুলভ মূল্যে।
খোজখবর নিয়ে জানা যায়, মতলব উত্তর উপজেলায় ব্র্যাক ও গ্রামীন শক্তি নামে দুটি প্রতিষ্ঠান ২০০৫ সালে নদী বেষ্টিত বিভিন্ন গ্রামে সৌর বিদ্যুৎ বিতরণের কার্যক্রম শুরু করে। প্রথম দিকে তেমন সারা না পাওয়া গেলেও আস্তে আস্তে চরাঞ্চলের মানুষদের কাছে সৌর বিদ্যুতের কদর বাড়তে থাকে। বর্তমানে এ উপজেলার চরাঞ্চলের চরউমেদ, চরকাশিম,বোরচর, চরওয়েস্টার, বাহাদুরপুর, চরজিংকিংসহ অন্যান্য চরে সৌর বিদ্যুতের অনেক কদর।
চরকাশিমের জাকির বকাউল, নেয়ামত উলা, ইব্রাহিম গাজী জানায়, সৌর বিদ্যুতের কারনে এখন আমরা রাতে টিভি দেখতে পাচ্ছি। ছেলেমেয়েরা অনেক রাত পর্যন্ত লেখাপড়া করতে পারছে। তারা আরো জানায়, সন্ধ্যার পর ভুতুড়ে এলাকার পরিণত হওয়া চরাঞ্চলের গ্রামগুলো এখন সৌর বিদ্যুতের আলোয়ে আলোকিত হয়ে উঠছে। চরাঞ্চলের মানুষ যেন নতুন জীবন পেয়েছে।
গ্রামীন শক্তি ও ব্রাকের সৌর বিদ্যুৎ বিতরণ কার্যক্রমের কয়েকজন ফিল্ট সুপারভাইজারের সাথে আলাপকালে জানা যায়, সৌর বিদ্যুৎ অতি সুলভ মূল্যে স্থাপন করা যায়। এসব সৌর বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ৪টি বাল্ব, একটি টেলিভিশন ও সিডি চালানো যায়।
চরাঞ্চলের বিদ্যুৎ কার্যক্রম চালু করতে সৌর সোলার প্লান্টে লাগে একটি ১৮ ভোল্টের শক্তিশালী ব্যাটারি, চার্জার যন্ত্র, তার ও বাল্ব। সৌর বিদ্যুৎ এলাকায় পৌঁছার পর চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান অনেক বৃদ্ধি পেয়েছে। 

Source: www.comillaweb.com

Wednesday, May 9, 2012

সৌর বিদ্যুৎ সিস্টেম

 সৌর বিদ্যুৎ সিস্টেম
- নুরুন নেসা বেগম


সৌর বিদ্যুৎ সিস্টেম ১১টি সিস্টেমে চালু আছে।
দেশের বেশীর ভাগ গ্রাহক দরিদ্র বিবেচনা করে বিভিন্ন ধাপঃ
সর্বনিম্ন ১০ ওয়াট থেকে ১৩০ ওয়াট পর্যন্ত: প্যাকেজ মূল্য-
১০ ওয়াট- ৮ হাজার ৮ শত,
২০ ওয়াট- ১১ হাজার ৭ শত,
৪০ ওয়াট- ২১ হাজার ৪ শত,
৫০ ওয়াট- ২৬ হাজার ৮ শত,
৬০ ওয়াট- ৩১ হাজার ৩ শত,
৬৫ ওয়াট- ৩২ হাজার ৮ শত,
৭৫ ওয়াট- ৩৬ হাজার ৯ শত,
৮০ ওয়াট- ৩৮ হাজার ৪ শত,
৮৫ ওয়াট- ৪০ হাজার ৮ শত,
১২০ ওয়াট- ৬২ হাজার ৯ শত,
১৩০ ওয়াট- ৬৫ হাজার ৪ শত।
সৌর বিদ্যুৎ সিস্টেম কিনলে এককালীন দিতে হবে মোট মূল্যের ১০ থেকে ২৫ শতাংশ ডাউনপেমেন্ট। বাকী টাকা মাসিক কিস্তিতে জমা দিলেই হবে।
ব্র‌্যাক, গ্রামীন শক্তি, রুরাল সার্ভিসেস বাংলাদেশ, সোনালী উন্নয়ন ফাউন্ডেশন, সৃজনী বাংলাদেশ ছাড়াও আরো কিছু প্রতিষ্ঠান এলাকাভেদে এ বিষয়ে কাজ করে থাকে।


Source: http://www.somewhereinblog.net

Tuesday, May 8, 2012

সৌর বিদ্যুত কি বিকল্প হতে পারে

সৌর বিদ্যুত কি বিকল্প হতে পারে?

বাংলাদেশে এখন যে তীব্র বিদ্যুৎ ঘাটতি, তার মোকাবেলায় সৌর শক্তিকে জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে সরকার৻
কিন্তু বিদ্যুতের ঘাটতি যখন প্রায় দু হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে তখন সৌর শক্তির মতো বিকল্প জ্বালানী সেই চাহিদা আসলে কতটা পূরণ করতে পারবে ?
বিকল্প জ্বালানীর ব্যাপারে উৎসাহী এনজিও এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এ বিষয়ে খুবই আশাবাদী৻ বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর চাহিদা মেটাতে সৌর শক্তির বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন এরা৻

প্রধানমন্ত্রীর অফিসে সোলার প্যানেল
কিন্তু বিশেষজ্ঞদের সংশয় রয়েছে৻ তাঁরা মনে করেন এটি বর্তমান সংকটের কোন সমাধান নয়৻
প্রধানমন্ত্রীর দফতরে সৌর শক্তি
বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরে বৃহস্পতিবার সৌর বিদ্যুতের জন্য সোলার প্যানেল বসানো হয়৻ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৻
এর আগে বুধবার ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের ভবনের শীর্ষে একই ধরনের সোলার প্যানেল বসানো হয়৻ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রহমান এর উদ্বোধন করেন৻ তিনি আশা প্রকাশ করেন যে ঢাকার অন্যান্য ব্যাংকও একই ধরণের পদক্ষেপ নিয়ে সৌর বিদ্যুৎকে জনপ্রিয় করতে এগিয়ে আসবে৻
সরকারি কর্মকর্তারা মনে করছেন পরিবেশ বান্ধব এই প্রযুক্তিকে জনপ্রিয় করা গেলে তাতে বর্তমান বিদ্যুৎ সংকটের অনেক সুরাহা হবে৻
সৌর বিদ্যুতের সম্ভাবনা
বাংলাদেশে সৌর বিদ্যুতকে উৎসাহিত করার জন্য বিগত ১৫ বছর ধরে বিভিন্ন বেসরকারি সংস্থা কাজ করছে।
এদের হিসেবে বাংলাদেশে গ্রামাঞ্চলে প্রায় ৪০ লাখের মতো মানুষ এখন সৌর শক্তি ব্যবহার করে উপকৃত হচ্ছেন।

সাধারণত যেসব এলাকায় এখনও বিদ্যুত পৌঁছেনি সেখানকার স্বচ্ছল মানুষরাই কেবল সৌর বিদ্যুত ব্যবহার করছেন ।
বাংলাদেশে সৌর বিদ্যুত প্রসারে প্রথম দিকে কাজ শুরু করেছিলেন যারা, তাদের একজন দিপাল বড়ুয়া৻ তখন তিনি কাজ করতেন গ্রামীণ শক্তি নামের একটি প্রতিষ্ঠানে৻ বর্তমানে তিনি ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানের চেয়ারম্যান।
মি: বড়ুয়া বলছেন বাংলাদেশে সৌর বিদ্যুৎ ব্যবহারের সম্ভাবনা আছে। কিন্তু কতটা ?
"বর্তমানে বাংলাদেশে যেরকম বিদ্যুতের চাহিদা সেটার বিকল্প হয়তো সৌর শক্তি নয়৻ কিন্তু বর্তমান সংকট লাঘবে এটা সহায়ক হতে পারে৻"
দিপাল বড়ুয়া বলেন, শহরের বাড়ীগুলোর ছাদে যদি এক থেকে পাঁচ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসানো যায়, তা থেকে ঘরের চাহিদা মিটিয়ে বাড়তি বিদ্যুত গ্রীড লাইন দেয়া সম্ভব৻ এতে লোড শেডিং কিছুটা কমবে৻
বেসরকারী সংস্থাগুলোর দেয়া হিসেব অনুযায়ী বাংলাদেশে এখন সৌর শক্তি থেকে আসছে প্রায় দশ মেগাওয়াট বিদ্যুত৻ দিপাল বড়ুয়া মনে করেন এটি দুশ থেকে তিনশ মেগাওয়াট পর্যন্ত উন্নীত করা সম্ভব৻
তবে সৌর বিদ্যুতের সম্ভাবনা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা৻
বাংলাদেশ ব্যাংক যে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করেছে তার সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জ্বালানী গবেষনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক শহিদুল ইসলাম৻
তিনি বলছেন সৌর বিদ্যুৎ ব্যবহার করে কয়েকটি বাতি জ্বালানো বা কম ক্ষমতার বৈদ্যুতিক পাখা হয়তো চালানো সম্ভব৻ কিন্তু ঘরে বা কর্মক্ষেত্রে বিদ্যুতের যে বিরাট চাহিদা তা এখান থেকে আসবে না
বাংলাদেশের বর্তমান বিদ্যুত সংকটের সমাধান সৌর শক্তি থেকে আসবে না- অধ্যাপক শহিদুল ইসলাম

সৌর বিদ্যুত ব্যবহার করে লোড শেডিং কমানো সম্ভব -দিপাল বড়ুয়া

 

Source: http://www.bbc.co.uk

Monday, May 7, 2012

সৌর বিদ্যুৎ: আমরা এদিক থেকে কেন পিছিয়ে ?

সৌর বিদ্যুৎ:

আমরা এদিক থেকে কেন পিছিয়ে ?

সৌর বিদ্যুৎ ও বায়ো গ্যাস নিয়ে আগ্রহ আমার বরাবরেই । আমাদের মত গরীব দেশে এর প্রসার কেন বাড়ছে না, তা আমার বোধগম্য নয় । আমরা যারা IPS ব্যবহার করি, তারা battery charging এর জন্য PDB/DESA line ব্যবহার না করে solar pannel ব্যবহার করতে পারি । গ্রামে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি দুরে দুরে (শহরের মত না), সেক্ষেত্রে electric line টানার খরচ বেশী । অনেক ক্ষেত্রে অনেক অনেক বেশী । সে সব চিন্তা করলে সৌর বিদ্যুৎ আমাদের অনেক সহায়ক । শুনেছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে সৌর বিদ্যুৎ ও বায়ো গ্যাস ব্যবহার আমাদের থেকে অনেক অনেক বেশী । আমরা এদিক থেকে কেন পিছিয়ে ? 

- মো: খায়রুল বাসার

http://www.somewhereinblog.net

Sunday, May 6, 2012

চীনে সৌর বিদ্যুৎ

চীনে সৌর বিদ্যুৎ

বিকল্প বিদ্যুতের সন্ধানে: সৌরবিদ্যুতের উদ্ভাবনী ব্যবহার

বিকল্প বিদ্যুতের সন্ধানে:

সৌরবিদ্যুতের উদ্ভাবনী ব্যবহার

একটি জ্ঞানভিত্তিক সমাজের জন্য দরকার বিদ্যুৎ। আমাদের বিদ্যুতের ঘাটতি অনেক। প্রচলিত পথে এ সমস্যার সমাধানের পাশাপাশি জোর দেওয়া প্রয়োজন এর বিকল্প ও উদ্ভাবনী ব্যবহার। কেবল সেচ মৌসুমে সৌরবিদ্যুৎচালিত পাম্প ব্যবহার করে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব বলে মনে করেন গবেষক ও প্রযুক্তিবিদেরা। পরিবর্তক (ইনভার্টার) ও ব্যাটারি ছাড়াই হয়তো এ পাম্প চালানো সম্ভব। দেশে সৌরবিদ্যুতের প্রচলিত ও উদ্ভাবনী ব্যবহার নিয়ে লিখেছেন তারিকুর রহমান খান

গ্রামের পাশ দিয়ে নদী। সেই গ্রামে বাস করে ছোট একটি পরিবার। পরিবারে স্বামী, স্ত্রী, ছোট মেয়ে ও মাকে নিয়ে তাদের সুখের সংসার। গঞ্জে একটি দোকান আছে কর্তার। পরিবারের সবার আদরের ছোট মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়ে পাশের গ্রামের স্কুলে। স্ত্রী আর মা মিলে করে ফেলে রান্নাবান্নাসহ বাকি কাজগুলো। ভালোই কাটছে তাদের দিন। সৌরবিদ্যুতের আলোতে চলছে কর্তার গঞ্জের দোকানটি। এতে রাতে বিক্রি বেড়েছে দোকানের। বাড়ির ফ্যান, বাতি ও টেলিভিশনসহ সবকিছু চলছে সৌরবিদ্যুতে। আদরের মেয়ে পড়ালেখা করতে পারছে লোডশেডিংয়ের যন্ত্রণা ছাড়াই। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মেয়েটির পরীক্ষার ফলাফলও তাই ভালো। ওদের নিজেদের ভাষায় ওদের বদলের হাতিয়ার সৌরবিদ্যুৎ।

দেরিতে হলেও বিদ্যুতের বিকল্প উৎস হিসেবে আমাদের দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়তে শুরু করেছে। গ্রামের ওই পরিবারের পাশাপাশি খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়েও সৌরবিদ্যুৎ (সোলার সিস্টেম) ব্যবহার করা হবে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সৌরবিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হচ্ছে। এ প্লান্ট থেকে শিগগির ২০ থেকে ২১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানা গেছে। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ৬৪টি উপজেলায় তথ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে, যার কম্পিউটারগুলো চলবে সৌরবিদ্যুতে।
একটি জ্ঞানভিত্তিক সমাজের জন্য বিদ্যুৎ খুবই অপরিহার্য। ল্যাপটপ বা মোবাইল ফোনে চার্জ দেওয়া হোক, কম বিদ্যুতের কম্পিউটার চালানো হোক, মাঠে সেচের মোটর চালানো হোক, কিংবা নতুন প্রজন্মকে রাতে পড়তে দেওয়া হোক—সবকিছুতেই সৌরবিদ্যুতের উদ্ভাবনী ব্যবহার বিদ্যুতের সমস্যার ভিন্নতর সমাধান হাজির করতে পারে।
দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা প্রায় সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট হলেও উৎপাদিত হচ্ছে চার হাজার ৩০০ মেগাওয়াট। ঘাটতি রয়েছে গড়ে এক হাজার ২০০ মেগাওয়াট। এ কথা সত্য যে, এই ঘাটতি পূরণ এবং ভবিষ্যতের চাহিদা শুধু গ্যাস ও কয়লা দিয়ে মেটানো সম্ভব হবে না; দরকার বিকল্প সব পদ্ধতি। প্রাথমিক পর্যায়ে সোলার ও বায়োগ্যাসের সহায়তায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার কাজ করছে। এর মধ্যে সৌরবিদ্যুৎ নিয়ে প্রায়োগিক উদ্যোগ ও গবেষণা দুটিরই প্রয়োজন।

হাটে-মাঠে-ঘাটে

দেশে বাণিজ্যিকভাবে সৌরবিদ্যুৎ দিয়ে কাজ করছে—এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এদের মূল লক্ষ্য প্রচলিত বিদ্যুতের ওপর চাপ কমানো। ১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভের কয়েক বছর পর থেকে রহিমআফরোজ সৌরবিদ্যুৎ নিয়ে কাজ শুরু করে। বাংলাদেশে সৌরবিদ্যুতের উন্নয়ন ও প্রসারে রহিমআফরোজ রিনিউঅ্যাবল এনার্জি অগ্রণী ভূমিকা পালন করছে। গত দুই দশকের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি ডিপ সাইকেল ব্যাটারি, চার্জ কন্ট্রোলার ও সৌরবাতি উৎপাদনে বিশেষ দক্ষতা অর্জন করেছে। গ্রাম এলাকায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে রহিমআফরোজের হোম সিস্টেম প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করে। সূর্যের আলোর কণা সোলার মডিউলে পড়লেই সৌরবিদ্যুৎ উৎপাদিত হয়। এ বিদ্যুৎ ব্যাটারিতে জমা হয়, যা দিয়ে রাতের বেলায় বা মেঘলা দিনে বাতি জ্বালানো যায়। সোলার হোম সিস্টেমে চার্জ কন্ট্রোলার ব্যাটারিকে অতিরিক্ত চার্জ ও ডিসচার্জ হওয়া থেকে রক্ষা করে প্রয়োজনীয় বিদ্যুৎ বিতরণ করে। ২০ থেকে ৭৫ ওয়াটের হোম সিস্টেমে দুটি ফ্লোরোসেন্ট ও দুটি এলইডি বাতি থেকে ছয়টি ফ্লোরোসেন্ট এবং তিনটি এলইডি লাইট অথবা দুটি লাইটের পরিবর্তে একটি সাদাকালো টিভি চালানো যায়। দৈনিক চার ঘণ্টা চালানো যায়।
রহিম আফরোজের আরেকটি বড় প্রকল্প হচ্ছে সোলার সেচপাম্প। সৌরবিদ্যুৎ দিয়ে ব্যবহার করা এ পাম্প দৈনিক পাঁচ হাজার থেকে ৫০ হাজার লিটার পানি ওঠাতে পারে। পরিবেশ-সহায়ক এ সৌরপাম্প শব্দ ছাড়াই চলে। প্রারম্ভিক খরচ বেশি হলেও সৌরবিদ্যুতের চলতি বা উৎপাদনের খরচ কম। নেই বললেই চলে। ব্যাটারির রক্ষণাবেক্ষণ ও ইনভার্টার সার্কিটের ব্যাপারে সচেতন থাকতে হয়। সৌরপাম্পের বেলায় ২০ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যায়। এটি পরিচালনার জন্য সারাক্ষণ নজরদারির প্রয়োজন হয় না, ফলে বেঁচে যায় কৃষকের মূল্যবান সময়। সাভারের ভাকুর্তায় ২০০৯ সালের ১৭ অক্টোবর ২০ একর জমিতে সবচেয়ে বড় প্রকল্পটি চালু করে প্রতিষ্ঠানটি।
টেলিকম সিস্টেমে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে রহিমআফরোজ। বিটিএসের ছয়টি প্রকল্প এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। অনেক পানি একসঙ্গে গরম করার জন্য ওয়াটার হিটিং হিটার ব্যবহার করা হয়। এ বিষয়টিও সৌরবিদ্যুৎ দিয়ে পরিচালনা করা যায়। এতে একসঙ্গে ৩০ লিটার পর্যন্ত পানি গরম করা যায়। এ ছাড়া রহিমআফরোজ বর্তমানে সৌরবিদ্যুৎ ব্যবহার করে কম্পিউটার সলিউশন, মেডিকেল রেফ্রিজারেটর, নৌ দিকনির্দেশনা, টেলিকমিউনিকেশন, সিগন্যালিং, সোলার লণ্ঠন, সোলার সড়কবাতি, বিল্ডিং ইন্টিগ্রেটেড ফটোভোল্টেইক সিস্টেম এবং নদী ও রেললাইন সিস্টেমে সিগন্যাল-বাতি ব্যবস্থার কাজ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়াও বেনাপোল স্থলবন্দরে ছয় কিলোওয়াটের একটি প্রকল্পে কাজ করছে এ প্রতিষ্ঠান।

বুয়েটের গবেষণা

প্রচলিত বিদ্যুতের পরিবর্তে সৌরবিদ্যুৎকে অন্যভাবেও ব্যবহার করা সম্ভব। সে রকম একটি সম্ভাবনাকে কাজে পরিণত করার জন্য কাজ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজির পরিচালক লুত্ফুল কবীর। দেশে প্রি-পেইড এনার্জি মিটার ও ইলেকট্রনিক ভোটিং মেশিনের সফল উদ্ভাবক এ গবেষক-প্রযুক্তিবিদের এবারের লক্ষ্য সেচকাজে বিদ্যুতের ভিন্নতর ব্যবহার।
সৌরবিদ্যুতের প্যানেল থেকে পাওয়া যায় ডিসি (ডিরেক্ট কারেন্ট) বা সমবিদ্যুৎ। আমরা যে বিদ্যুতের সঙ্গে পরিচিত, এটি তার থেকে ভিন্ন। সব সৌরবিদ্যুৎ প্রকল্প থাকে একটি পরিবর্তক (ইনভার্টার), যা সমবিদ্যুৎ প্রবাহকে পরিবর্তী প্রবাহে (এসি) পরিণত করে। বিজ্ঞানের শিক্ষার্থী মাত্রই জানে, এ রকম অবস্থা পরিবর্তনে ব্যবহারযোগ্য শক্তির পরিমাণ হ্রাস পায়। দ্বিতীয়ত হচ্ছে, এ বিদ্যুৎকে সংরক্ষণ করতে হয়। এ জন্য লাগে ব্যাটারি সিস্টেম। অর্থাৎ সৌরবিদ্যুৎ কাজে লাগাতে হলে দরকার পরিবর্তক ও ব্যাটারি। তার ওপর আছে সূর্যের তাপের হেরফের। ফলে উৎপাদিত বিদ্যুৎ কমবেশি হয়।
ড. কবীর কাজ করছেন এ তিনটি বিষয়কে সামনে রেখে। ‘প্রথমত, আমরা যদি এমন কোনো কাজে এ বিদ্যুৎ ব্যবহার করি, যেখানে সমবিদ্যুৎই কাজে লাগে, তাহলে আমাদের আর পরিবর্তকের দরকার হবে না। সমবিদ্যুতে চলে এমন কোনো মোটর যদি ব্যবহার করতে পারি, তাহলে এটা সম্ভব। দ্বিতীয়ত, আমরা যে কাজে বিদ্যুৎ ব্যবহার করি, সেটা যদি দিনের বেলায়, অর্থাৎ যখন বিদ্যুৎ তৈরি হবে, তখনই ব্যবহার করা যায়, তাহলে আর ব্যাটারি সিস্টেমের প্রয়োজন হবে না। সর্বোপরি আমরা যে যন্ত্রপাতি ব্যবহার করব, সেগুলোকে এমনভাবে চালানো যায়, যাতে কম বা বেশি উৎপাদন উভয় ক্ষেত্রেই সচল থাকবে।’ জানালেন তিনি।
কাজের ক্ষেত্র হিসেবে তিনি বেছে নিয়েছেন সেচকাজ। কবীর বলেন, ‘দিনের বেলায় যখন সূর্য মাঠে থাকবে, তখনই এ পাম্পগুলো চলবে। রাতের বেলায় পাম্প চালাতে হবে না। কাজেই ব্যাটারি লাগছে না। পাম্পগুলো চলবে সমবিদ্যুতে। ফলে পরিবর্তকও লাগছে না।’ সৌরবিদ্যুৎ দিয়ে সেচপাম্প চালানোর জন্য তাঁর উদ্ভাবিত বিকল্প পদ্ধতিতে পাঁচটি পাম্প রয়েছে। সূর্যের সর্বোচ্চ আলোতে, মানে দুপুরে যখন আলো বেশি থাকবে, তখন পাঁচটি পাম্পই চালু থাকবে। আবার যখন সূর্যের আলো কমে যাবে, বিকেলে বা সকালে পাঁচটি পাম্পের চাপ নিতে সমস্যা হয়। তখন সূর্যের কম আলোতে দুটি বা তিনটি পাম্প চলবে। এ পদ্ধতির সবচেয়ে বড় দিক হলো, কখনোই সব পাম্প একসঙ্গে বন্ধ থাকবে না। সবসময় কোনো না কোনো পাম্প চালু থাকবে। দিনের বেলায় যেহেতু সেচের কাজটি হয়ে যাবে, কাজেই রাতের বেলায় কৃষকের বাড়তি মনোযোগ লাগবে না। আর যখন বৃষ্টি হবে, তখন পাম্প চালানোর প্রয়োজনই হচ্ছে না। কারণ, তখন বৃষ্টি থেকে সেচের পানি পাওয়া যাবে।
এখন পর্যন্ত যেসব পাম্প পাওয়া যাচ্ছে, তাতে গভীর নলকূপ চালানো হয়তো সম্ভব হবে না, কিন্তু কাছাকাছি নদী বা জলাভূমি থেকে পানি উত্তোলন এবং বিশেষ করে, গভীর নলকূপ থেকে তুলে আনা পানি এক স্থান থেকে সমতলে অন্য স্থানে সরবরাহ করার জন্য বেশ কাজে লাগবে। ড. কবীর বুয়েটের পুরকৌশল ভবনের ছাদে তাঁর পরীক্ষামূলক ব্যবহারও শুরু করেছেন। তিনি জানালেন, ৩০ থেকে ৪০ লাখ টাকা সহায়তা পেলে এ পদ্ধতির একটি পাইলট প্রকল্প চালু করা সম্ভব হবে। দুই পদ্ধতিতে পরিচালিত সেচপাম্প থেকে দুটি ব্যবস্থার ভালো-মন্দ দেখা সম্ভব হবে।
তবে সৌরবিদ্যুৎ ব্যবহারে সবচেয়ে বড় অন্তরায় হলো এর খরচ। বর্তমানে এক ওয়াট বাতির জন্য চার ডলার খরচ করতে হয়। কবীরের মতে, এটি এক ডলারে নামিয়ে আনা সম্ভব। এ জন্য দেশীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে জোরদার গবেষণা করা প্রয়োজন। তা ছাড়া পাইলট প্রকল্প গ্রহণের বেলায় ১০ বছরের সৌরবিদ্যুতের চাহিদা মাথায় রাখা প্রয়োজন।

আরও গবেষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র সারা দেশের সৌরবিদ্যুতের ওপর একটি জরিপ পরিচালনা করেছে। কোন এলাকায় সৌরবিদ্যুতের মাধ্যমে কাজ করতে হলে কী পরিমাণ তাপ দরকার, তা এ জরিপ থেকে জানা গেছে। সৌরবিদ্যুতের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এটি সহায়ক হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। এ কেন্দ্র সৌরবিদ্যুৎ-চালিত বিভিন্ন প্রকল্পের নানা দিক সাধারণের মধ্যে তুলে ধরার জন্য কাজ করছে। এ ছাড়া রয়েছে এর প্রশিক্ষণ কার্যক্রম। ভবিষ্যতে এ কেন্দ্রে মাস্টার্স ও ডিপ্লোমা কোর্স চালু করা হবে বলে জানা গেছে। কেন্দ্রটি অতিসম্প্রতি কম খরচে ব্যবহারের উপযোগী সৌরবিদ্যুৎ-চালিত একটি পানির পাম্প উদ্ভাবন করেছে। বাংলাদেশের সৌরবিদ্যুৎ গবেষণাকারী আরেকটি প্রতিষ্ঠান প্রকৌশলী সংসদ। প্রকৌশলী সংসদের নির্বাহী পরিচালক আসমা হক বলেন, ২০০৩ সালের একটি জরিপে দেখা গেছে, বাংলাদেশের ১২ লাখ বাড়ি সৌরবিদ্যুৎ ব্যবহার করতে পারে। বর্তমানে প্রকৌশলী সংসদ নোয়াখালী জেলার সন্দ্বীপ উপজেলায় একটি ১০০ কিলোওয়াটের কার্যক্রম পরিচালনা করছে।

শেষ কথা

প্রচলিত বিদ্যুতের সুফল সব মানুষের কাছে পৌঁছে দেওয়া দুরূহ ও ব্যয়সাধ্য। কিন্তু সৌরবিদ্যুতের উদ্ভাবনী ব্যবহার আমাদের প্রচলিত বিদ্যুতের চাহিদার চাপ কমাতে পারে। এ জন্য দরকার দেশীয় গবেষকদের জন্য গবেষণার সুযোগ সৃষ্টি করা, মাঠে-ময়দানে সৌরবিদ্যুতের ব্যবহারের একাধিক প্রয়োগযোগ্য ও সস্তা মডেল উদ্ভাবনের প্রতি জোর দেওয়া।
প্রকৃতি প্রদত্ত সূর্যালোকের সঠিক ব্যবহার আমাদের বদলের প্রকৃত হাতিয়ার হয়ে উঠুক—এ প্রত্যাশা সবার।

তারিখ: ২১-০৩-২০১০

Source: http://www.prothom-alo.com

 

অসহনীয় বিদ্যুৎ পরিস্থিতি ও করণীয় সন্ধান

অসহনীয় বিদ্যুৎ পরিস্থিতি
ও করণীয় সন্ধান



শনিবার, ২৬ মে ২০১২
 
দেশে বিদ্যুতের লোডশেডিং এখন মাত্রা ছাড়িয়ে গেছে। ফলে প্রচন্ড দাবদাহের এ সময়ে নাগরিকজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি বিদ্যুতের অভাবে দেশের শিল্প-কারখানাগুলোতে কমে গেছে উৎপাদন।  নতুন বিনিয়োগও অনাগ্রহী হচ্ছে বিনিয়োগকারীরা। এ অবস্থায় কর্মসংস্থানের পথ বন্ধ তো হচ্ছেই উপরন্তু লোকসানের শিকার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে নানা শিল্প প্রতিষ্ঠান।
অসহ্য গরমের সময় দেশের বিভিন্ন স্থানে মানুষ বিদ্যুৎ ও পানির দাবিতে মিছিল-মিটিং করছে। সরকার স্বল্প, ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছে। কিন্তু পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। দুর্নীতিসহ নানা কারণেই বিদ্যুৎ খাতে কাঙ্ক্ষিত ফল দেখা যাচ্ছে না। এ অবস্থায় সারাদেশে সৌর-বিদ্যুৎ উৎপাদনকে সহজীকরণের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা দরকার। এতে বিদ্যুৎ চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্ট্রিট লাইটগুলোর জন্যে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে নগর সড়কগুলোতে। ফলে, ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা অপরাধকর্মও কমে যাবে। সড়কে বিদ্যুৎ লোডশেডিংয়ের সুযোগে বেশিরভাগ ছিনতাই ঘটনা ঘটে থাকে। রাতের অন্ধকারে ছিনতাইকারীরা নিরীহ পথিককে সর্বস্বান্ত করে দেয়। ছিনতাই বিষয়ক নানা অনুসন্ধানী রিপোর্টেও বিষয়টি উঠে এসেছে। চসিকের সৌর প্যানেল বসানোর সিদ্ধান্তটি কার্যকর হলে বহুমাত্রিক ফল দেবে। দেশের অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও চসিকের উদাহরণটি গ্রহণ করলে সংশ্লিষ্ট এলাকার নাগরিক সাধারণ উপকৃত হবেন নিশ্চয়ই। প্রসঙ্গত, দেশের উত্তরবঙ্গসহ পশ্চাৎপদ অনেক এলাকায়, সেখানে বিদ্যুৎ সুবিধা এখনো পৌঁছেনি, সে সব অঞ্চলে সৌর বিদ্যুৎ গ্রামীণ জনগণের চাহিদা পূরণ করছে। মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে সোলার প্যানেল বা সৌর চুল্লি বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে অনেকেই নিজেদের প্রয়োজন পূরণ করে গ্রামের সাধারণ মানুষদের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে তা বিতরণ করছে। যার কারণে পশ্চাৎপদ অঞ্চলের সৌরবিদ্যুৎ ব্যবহারকারীরা শহরের জনগণের মতো অসহ্য লোডশেডিংয়ের শিকার হয় না। তবে উৎপাদন খরচ কমাতে সরকার উদ্যোগ নিলে ধনী-গরীব সকলেই এই বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের সুযোগ পাবে। লোডশেডিংয়ের এই দুঃসহ সময়ে  শহর এবং দেশের গ্রামীণ জনপদগুলোতেও বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনে সাধারণ মানুষকে উৎসাহিত করা উচিত। কৌশলে বিদ্যুতের ব্যবহারকে জনপ্রিয় ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সহজলভ্য করলে বিদ্যুতের জন্যে সরকারের উপর চাপ অনেকটাই কমে যাবে।
সাধারণভাবে কয়লা, পেট্রোল, গ্যাস এবং পানিকে বিদ্যুতের প্রথাগত উৎস বিবেচনা করা হয়। এর মধ্যে কয়লা, পেট্রোল এবং গ্যাসের মওজুদ সীমাবদ্ধ হওয়ার কারণে পশ্চিমা শিল্পপ্রধান দেশগুলো সে সব নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।  ইরাক ও লিবিয়া দখলের পেছনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলোর মূল উদ্দেশ্য ছিল দেশ দুটোর তেল ও  গ্যাসসম্পদ নিয়ন্ত্রণ। তারা এখন নানা ছুঁতোয় মধ্যপ্রাচ্যসহ কয়লা, গ্যাস এবং পেট্রোল সমৃদ্ধ অঞ্চলগুলো নিয়ন্ত্রণে দৃঢ় প্রতিজ্ঞ। তারা সহজে জ্বালানি করায়ত্ত না করতে পারলে সন্ত্রাসবিরোধী যুদ্ধের উসিলায় নগ্ন আগ্রাসন চালাচ্ছে দেশে দেশে। সাম্প্রতিক সময়ে পৃথিবীর নানা স্থানে সংঘটিত যুদ্ধগুলোর নেপথ্যের কারণ খুঁজলে এর সত্যতা প্রমাণিত হয়। আবার দরিদ্র দেশগুলোর বেশির ভাগেরই গ্যাস, কয়লা এবং পেট্রোল সম্পদ নেই। এ কারণে তাদের বিদ্যুৎ সংকটও  বেশি। এসব দেশ ব্যয়বহুল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে বিদ্যুৎ চাহিদা মেটাতে চেষ্টা করে। কিন্তু তাতে চাহিদার সিকিভাগও পূরণ হয় না। জলবিদ্যুৎ উৎপাদনে জটিলতার কথা চিন্তা করেই জ্বালানি বিশেষজ্ঞরা ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোযোগ দিতে পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশেরও মনোযোগ দেয়া উচিত।

বিদ্যুৎনেই, আছে সৌর বিদ্যুৎ

বিদ্যুৎনেই, আছে সৌর বিদ্যুৎ

অনেক আগে গিয়েছিলাম উলিপুর চরে। সৈয়দপুর হয়ে কুড়িগ্রাম দিয়ে যেতে হয় সেই চরে। অবাক হয়েছি, দেখেছি বিদ্যুৎ নেই কিন্তু সেখানে টিভি চলছে।আধুনিক প্রযুক্তির একটি হচ্ছে সৌর বিদ্যুৎ।বিদ্যুৎ না থাকার যাতনায় মানুষ যখন কষ্টে তখন কোথাও কোথাও বিকল্প বিদ্যুৎস্বস্তি এনে দিয়েছে এলাকায়।
সোলার সিস্টেম বা সৌর বিদ্যুৎ এবং উইন্ড টারবাইন বা বায়ু বিদ্যুৎ দুইভাবেই বিদ্যুৎ পাওয়া যেতে পারে। তবে যেখানে যেটার ব্যবস্হা, সহজলভ্যতা আছে সেখানে হচ্ছে তার ব্যবহার।আমরা আগে বায়ু বিদ্যুৎ ছবিতে, বইয়ে, টিভিতে দেখতাম।এটি ব্যয়বহুল হওয়ায় সবাই নাগাল পাচ্ছে না।জনপ্রিয়তায় এগিয়ে সৌর বিদ্যুৎ। এতে লোড শেডিং, মাসিক বিল বা জ্বালানী খরচার বাড়তি ঝামেলা নেই। পরিবেশ থাকে দূষণমুক্ত ফলে নিরাপদ।একবার যদি সেট বা স্হাপন করা যায় তবে নিশ্চিন্তে পার কুড়িটি বছর। পুরো সেট তুলে আরেক জায়গায় সরিয়ে ও নেয়া যায়।

সূর্যের আলো পড়ে এমন জায়গায়, বাড়ীর ছাদে তা' টিনের বা পাকা হোক সেখানে সৌর বিদ্যুতের স্টীলের/ইস্পাতের প্লেট বসাতে হবে। সূর্যের আলো সোলার প্যানেল ব্যাটারী চার্জ করে বিদ্যুৎ উৎপন্ন হয়।সৌর বিদ্যুৎ দিয়ে বৈদ্যুতিক পাখা, বাতি, মোবাইল চার্জ, টেলিভিশন, ক্যসেট, ডিভিডি প্লেয়ার সব চালানো যায়।এমন সৌর বিদ্যুতের স্টীলের/ইস্পাতের প্লেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের পাশ দিয়ে দোয়েল চত্বরে যেতে হাতের বাঁয়ের ইন্সটিটিউটে সব সময়ই দেখি।বিদ্যুতের সমস্যা যেমন মিটানো দরকার বাড়তি চাহিদার কথাও মাথায় রাখতে হবে। যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই করবেন সৌর বিদ্যুতের ব্যবহার।আজকাল অনেক এনজিও বিভিন্ন জায়গায় সৌর বিদ্যুত ও এর সংস্হাপন সহায়তা দিচ্ছে। আলো চাই, আলো, আলোকিত হোক এলাকা। 

- নুরুন নেসা বেগম

Source: http://www.somewhereinblog.net

সৌর বিদ্যুৎ এবং বাংলাদেশ

সৌর বিদ্যুৎ এবং বাংলাদেশ

চাহিদা বাড়ছে ভবিষ্যতে এর মূল্য আকাশ ছোয়া হয়ে যাবে, আর সোলার এনার্জি অনেক কম খরচে ব্যবহার করা যায়। তাই সরকারকে সোলার এনার্জির জন্য সাধারন মানুষকে জাগ্রত করে তুলতে হবে। বিশেষজ্ঞদের মতে রিনিউয়েবল এনার্জি যেমন সোলার এবং ক্লীন বায়ু পাওয়ার সিস্টেম ব্যবহার করে ৮০ শতাংশ এনার্জির চাহিদা মেটাতে সৰম হবে। সোলার সেলঃ সোলর সেল অথবা ফটোভলটেইক সেল এমন একটি ডিভাইস যা আলোর শক্তিকে বদ্যুতিক শক্তিতে রূপানত্দর করে। মাঝে মাঝে কোন কোন যন্ত্রপাতিতে সোলার সেল ব্যবহার করা হয় যেন তা সূর্যরশ্মি থেকেকারন এক্ষেত্রে কোন কিছুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আর মাসে কোন ধরনের বিল পরিশোধের সমস্যা থাকবে না। সূর্য প্রতিদিনই আমাদের আলোকরশ্মি দিয়ে যাচ্ছে। এমন কোন দিন নেই যে সূর্য তার আলোকে পৃথিবী আলোকিত করে না। এই পৃথিবী আমাদেরকে কাজে লাগাতে হবে। প্রথম প্রথম হয়তো একে কিছুটা ব্যয়বহুল মনে হবে। কিন্তু একবার তৈরী করার পর সোলার বিদ্যুৎ আপনাকে শুধু লাভই দিয়ে যাবে। সবচেয়ে গুরম্নত্বপূর্ন যা, তা হল এর মাধ্যমে আমরা পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করছি। এখনই সময় বাংলাদেশের ঘুরে দাড়ানোর, যার প্রথম পদক্ষেপই এটি হতে পারে।
বিপনী-বিতান গুলোতে এনার্জির বিকল্প ব্যবস্থাটি গ্রহণ করা উচিতঃ বাংলাদেশে প্রতিনিয়ত ছোট-বড় অনেক বিপনী-বিতান গড়ে উঠছে যার সবগুলো বিদ্যুতের ওঠানামার শিকার। এসব ব্যাবসার মাধ্যমে অনেক সাধারন মানুষ তাদের জীবিকা নির্বাহ করছে। তাই তাদের জন্য এগুলোর টিকে থাকার অনেক প্রয়োজন। সাথে এসব ব্যাবসা সাধারন মানুষ এর চাহিদা মেটাতেও সক্ষম। এই ব্যাবসা সমূহ আরও উন্নত করতে হলে এর এনার্জির বিকল্প ব্যবস্থাটি গ্রহণ করা উচিত। এতে তাদের বাড়তি কোন বিলও প্রদান করতে হবে না। এ লক্ষ্যে বিকল্প এনার্জি হিসেবে ব্যাটারি সেল বা সোলার এনার্জি ব্যবহার করা যায়। ফলে যেসব জায়গায় এখনও বিদ্যুৎ পৌছায়নি সেখানেও ব্যাবসা করা সম্ভব হবে।বাড়ি বা এপার্টমেন্টগুলোতে সোলার এনার্জির ব্যবাহরঃ বাড়ি বা এপার্টমেন্টগুলোতে বিদ্যুৎতের এই ওঠানামা সীমাহীন ভাবে বেড়ে চলেছে। ঢাকা সিটিতে এই সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারন এখানে ব্যবহারের পরিমান উৎপাদন হতে অনেক বেশী। এটি সাধারন মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করছে। কারন বিদ্যুৎ না থাকলে বাতি-পাখা কিছুই চালানো যায় না। তাছাড়া ছাত্র-ছাত্রীদের উপরও এটি খারাপ প্রভাব ফেলছে। এটি শিশুদের বেড়ে ওঠায় এবং পড়াশুনায় ক্ষতিকর প্রভাব ফেলে। এছাড়া যেসব বিল্ডিং গুলোতে লিফট্ চলছে, বিদ্যুৎ এর এই সমস্যা যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটাতে পারে। ঢাকায় উৎপাদন বাড়ানোর জন্য ছোট শহরগুলোতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্ঠি হচ্ছে। সেখানে মানুষ বাড়িতে জেনারেটর বা আইপিএস ব্যবহার করতে পারছে না। যার ফলে তাদের এই অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এসব সমস্যা পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বিদুৎ এর একটি উৎপাদন পদ্ধতি দ্বারা কখনোই এই সমস্যা মেটানো সম্ভব না। তাই আমাদের উচিত সোলার এনার্জি ব্যবহার করা।
ইন্ডাষ্ট্রীয়াল/কমার্শিয়াল প্রতিষ্ঠান গুলোতে নিজেস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনাঃ মানুষ যত উন্নত হচ্ছে বিশ্ব ততই উন্নতির শিখরে পৌছাচ্ছে। এশিয়া মহাদেশও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে তাই বাংলাদেশকেও এর প্রতিযোগী হতে হবে। আমরা ইমপোর্ট ও এঙ্পোর্টের মাধ্যমে বিশ্ব বাজারে ব্যবসা করার ক্ষমতা রাখি। এর দ্বারা দেশের সম্পদ বাড়ে এবং নানা ধরনের জিনিস ব্যবহার করে জাতি উন্নতি করতে পারে। কিন্তু আমাদের ইন্ডাষ্ট্রীগুলো বিশ্ব বাজারের দৌড়ে পিছিয়ে পড়ছে। বৈদ্যুতিক সমস্যার কারনে বিভিন্ন কোম্পানী ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং কোম্পানীগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যা বাংলাদেশের অর্থনৈতিক স্কেলকে দিন দিন নামিয়ে দিচ্ছে। বৈদ্যুতিক ওঠানামার কারনে আমরা কোন কিছু সময় মত করতে পারছিনা। কিন্তু বিশ্ব বাজারে কেউ কারও জন্য অপেক্ষা করে না। ফলে আমাদের সামনে এগোনোর আর কোন সুযোগই হয়ে উঠেনা। তাই বর্তমান সময়ের সাথে চলতে হলে আমাদের ইন্ডাষ্ট্রী গুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় সোলার পাওয়ার গড়ে তুলতে হবে। যার মাধ্যমে নিজেদের ও চারদিকের পরিবেশকে উন্নত করে আমরা অর্থনৈতিক স্কেলকেও উন্নত করতে পারবো। আর এটি সম্ভব হলে সরকার হতে নেওয়া যে কোন পদক্ষেপ সহজ ভাবে বাস্তবায়ন করা যাবে।
সরকারী প্রতিষ্ঠান সমূহেঃ এজেন্সী ও মিনিষ্ট্রি সহ সকল সরকারী প্রতিষ্ঠান গুলো বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম। আর এই দিকে সাফল্য পেতে হলে যোগাযোগ ব্যবস্থা ও কাজের হার দ্রুত করতে হবে। বর্তমানে বেশীর ভাগ কমিউনিকেশন করা হয় মেশিনে যা বিদ্যুৎ নির্ভর। আর বিদ্যুতের যে কোন সময় উঠানামার কারনে সময়মত কিছু করা সম্ভব হচ্ছে না।নিরাপত্তায়ঃ আমরা যদি শীঘ্রই বর্ডার এর সেফগার্ড এবং ভিতরকার অপরাধ গুলোকে কন্ট্রোল করতে না পারি তাহলে দেশের জনগন তাদের নিরাপত্তা হারাবে। আধুনিক স্বাধীন দেশগুলোতে শক্তির সাপস্নাই এবং বৈদ্যুতিক অংশ একটি গুরুত্বপূর্ণ দিক দখল করে রেখেছে। বর্ডার ক্রস করে আমাদের দেশে সন্ত্রাসীরা প্রবেশ করছে। এসব সন্ত্রাসীদের যেসব যন্ত্র দ্বারা ডিটেক্ট করা যায় সে গুলোও বিদ্যুৎ নির্ভর। আবার বাংলাদেশের হাইওয়ে গুলোতে এবং রাস্তা গুলোতেও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই বলে সকল ধরনের অপরাধ প্রতি নিয়ত ঘটছে। এসব ধরনের সমস্যা মিটাতে নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি উৎপাদন করা প্রয়োজন। এর ফলে চাহিদার সবটুকুই পাওয়া যাবে এবং কোন ধরনের বিল পরিশোধ করার ঝামেলাও থাকবে না।
আর এর ফলে বর্ডারে বেশী পরিমান আলোর ব্যবস্থা করলে এর নিরাপত্তাও বহাল থাকবে এবং আমাদের রাস্তা সমূহের ও উন্নতি সাধন করে জীবন যাত্রার মান উন্নত করা যাবে। সাথে যোগাযোগ ব্যবস্থাও ভাল হবে ফলে আমাদের দেশও বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সাথে প্রতিযোগী হতে পারবে।

প্রত্যন্ত এলাকা যেখানে বিদ্যুৎ পৌছায়নিঃ বাংলাদেশে এখনও এমন কিছু স্থান রয়েছে যেখানে বিদ্যুৎ পৌছায়নি। এসব মানুষ কিভাবে বসবাস করে? হারিকেন এবং মোমবাতি দিয়ে তাদের সকল কাজ সম্পাদন করতে হয়। যেখানে হারিকেনের জন্য তেলের ব্যবস্থা করা ছাড়া তাদের আর কোন বিকল্প ব্যবস্থা নেই। তাই অপেক্ষা না করে বিদ্যুৎতের বিকল্প ব্যবস্থা গ্রহন করা উচিত। এখানে অনেক ধরনের শক্তির উৎস থাকলেও সোলার এনার্জি ব্যবহার সুবিধা জনক। এর উৎপাদন প্রক্রিয়া অনেক সহজ, অনেক বেশী কার্যকর যা আমাদের সারা জীবন সুবিধা দিতে পারবে। তাই সোলার পাওয়ারকে রিনিউয়েবল এনর্জির ভাল সোর্স বলা হচ্ছে। সোলার পাওয়ার স্থাপনে ঋণ এবং সহযোগিতা: অপশন সাধারন মানুষকে তাদের নিজেদের ইনভেষ্টে লাভ করার ব্যবস্থা করে দিতে হবে। ধরা যাক, প্রতি ফ্যামিলি মাসে ১০০ টাকা ইনভেস্ট করে। তাহলে ১০০ *৪০০ মিলিয়ন এর ফলাফল একটি বড় পরিমান। কেউ মোট পরিমানের কমও ইনভেস্ট করতে পারবে না আবার একবারে এর বেশীও না। ব্যবহার পর্যবেক্ষন করলে দেখা যায় কোন বাসায় ১০ জন আবার কোনবাসায় ২জন ব্যবহার করছে কিন্তু দুই পক্ষই ১০০ টাকা দিবে। এটি অনেকটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে।
অপশন ২ সরকারের পক্ষ হতে লটারি ছাড়া যায়, এবং বিক্রীকৃত লটারীর ফান্ড হতে সোলার উন্নয়ন করা যেতে পারে।
অপশন ৩ গভর্নমেন্ট মানুষের থেকে প্রতিমাসে চাঁদা গ্রহন করে তা সোলার পাওয়ার তৈরীতে মাসিক চাঁদা হিসেবে রাখতে পারে।
অপশন ৪ কলেজ-ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের দ্বারা ভলান্টিয়ার টিম তৈরী করে সোলার পাওয়ার এর উন্নয়নে কাজ করানো যায়।
অপশন ৫ প্রাইভেট ইনভেস্টকারীদের আরও সুযোগ-সুবিধা দেওয়া উচিত সোলার সিস্টেম তৈরী করতে এবং এতে সহযোগিতা করতে।
অপশন ৬ জনসমক্ষে মাইকিং করে ছোট শহরের দোকান গুলোতে এবং গ্রাম গুলোতে মানুষকে সোলার পাওয়ার স্থাপনে মনযোগী করে তুলতে হবে।
অপশন ৭ শক্তির এই বিভাগের জন্য ব্যাংক গুলো কম সুদে পুরো টাকা লোন দিতে পারে। এটি যেহেতু অনেক দীর্ঘ সময়ের প্রজেক্ট তাই এর দ্বারা ব্যাংক, ইনভেস্টকারী এবং অন্যান্য সবার জন্য লাভজনক ফলাফল আনতে পারে। অপশন ৮ প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে সোলার প্রজেক্ট তৈরীর জন্য সক্ষম করা উচিত যার মাধ্যমে মানুষ তার পচ্ছন্দ মত প্রতিষ্ঠান হতে কম টাকায় এর সুবিধা নিতে পারবে। আর সরকারের পক্ষ হতে শুধুমাত্র সরকারী প্রতিষ্ঠান গুলোতে এটি তৈরী করতে পারে।
একটি শান্তিপূর্ন দেশ ও একটি ভাল সরকারের মূলে রয়েছে এনার্জি। একটি সুন্দর ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। বিশ্ববাসীকে জানাতে হবে, যে বাঙ্গালীরা স্বাধীনতার জন্য প্রাণ দিতে পারে তারা আধুনিক বিশ্বে একটি আধুনিক জাতিতে পরিনত হতেও যে কোন কিছু করতে পারে এবং বিশ্বের সকল ধনী দেশগুলোর মাঝে মুখ তুলে দাড়াতে পারে। এই রিপোর্টটি শুধুমাত্র একটি সুন্দর বাংলাদেশ তৈরীর জন্য করা হয়েছে এবং এর স্বপ্ন হল একটি সুন্দর জীবনের এবং একটি ভাল ভবিষ্যতের। যা দ্বারা বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ একটি শক্তিশালী প্রতিযোগী হয়ে থাকতে পারে।সোলার মাইক্রো গ্রীডঃ চট্রগ্রামের সন্দীপ এ দ্বীপ পুরোবী গ্রীণ এনার্জি লিমিটেড এর মাইক্রো গ্রীচের উপর ভিত্তি করে আইডিসিওএল বোর্ড ১০০-কিলোওয়াট এর সোলার ফটোভলটেইক (পিডি) তৈরীর ঘোষনা দিয়েছে। সোলার রেডিয়েশন যখন কম থাকবে তখন এই পাওয়ার প্লানটি ব্যবহার করার জন্য এতে ৪০ কিলোওয়াট এর ডিজেল জেনারেটর ইন্টিগ্রেট করা হবে। এটি উৎপাদনে মোট ৫৫.৩৭ মিলিয়ন টাকা নির্ধারন করা হয়েছে।বাংলাদেশে রহিমাফরোজের সোলার পিভি সিস্টেমঃ ১৯৮৬ সাল থেকে পাইওনিয়ার সংস্থার রহিমাফরোজ বাংলাদেশে সোলার এনার্জি নিয়ে রিসার্চ এবং এর ব্যানিজ্যিক ব্যবহার নিয়ে জড়িত আছেন। প্রাইভেট, গভর্নমেন্ট এবং এনজিও এর মত একসাথে কাজ না করে রহিমাআফরোজ সোলার এনার্জি নিয়ে সম্পূর্ণ একাই রিসার্চ করছিলেন।
রহিমাফরোজের সাধারন মানুষের জন্য তৈরীকৃত সোলার ব্যাটারী, কন্ট্রোলার পরিবর্তন, স্ট্রাকচার মাউন্টিং এবং অন্যান্য প্রোডাক্ট গুলো কোয়ালিটি যুক্ত কিন্তু এর মাধ্যমে এটি সিস্টেমটির মূল্য অনেক কমিয়ে দিচ্ছে। গ্রামীন এলাকার জন্য রহিমাফরোজের এসপিভি সিস্টেমের ব্যবস্থা গুলো হল- সোলার পিভি লণ্ঠন, ঘরে ঘরে লাইটিং সিস্টেম, ছোট এবং মাঝারী ধরনের এসপিভি সিস্টেম, এসি এসপিডি পাওয়ার প্লান্ট কেন্দ্রীভূত করা, গরম পানির সোলার সিস্টেম, ভ্যাকসিন রেফ্রিজারেশন সোলার সিস্টেম, পানি ফুটানোর সোলার সিস্টেম, রেলওয়েতে সিগন্যালের জন্য সোলার সিস্টেম, যোগাযোগ ব্যবস্থায়, নৌ-পথে লাইটিং সিস্টেম। কিন্তু গুরম্নত্বপূর্ন প্রজেক্ট যা রহিমাফরোজ হাইলাইট করেছেন তা হলঃ চ্যারফ্যাশন এবং মনপুরা দ্বীপে সোলার পাওয়ার টেলিফোন এঙ্চেঞ্জ।ফিনল্যান্ড সরকার এবং টি এন্ড টি বোর্ডের মিলিত ফিন্যান্স ব্যবস্থাপনায় উপকূলবর্তী এলাকায় চারফ্যাশন এবং মনপুরা দ্বীপে ১.২ কিলোওয়াট পি সোলার ইঞ্জিনিয়ারিং সিস্টেম তৈরী হতে যাচ্ছে। যা এ সব জায়গায় টেলিফোন এক্সঙ্চেঞ্জে বিদ্যুৎ সরবরাহ করবে। ঝিনাইদহের শকুল্পাই এসি পাওয়ার জেনারেশন কেন্দ্রীভূতঃ এই প্রজক্টটিতে গ্রাম্য বাজারকে অন্তভূক্ত করা হয়েছে। ঐ সব এলাকার মানুষের মূল আয় হয় মেলা হতে। ঐ সব জায়গায় ৫০টি এনার্জি সেভিং লাইট বাজারে, দোকান-গুলোতে ১২ ওয়াট এনার্জি সেভিং লাম্প, হাসপাতাল, মসজিদ এবং কারখানা গুলোতে এসি সোলার পাওয়ার পস্নান্ট তৈরী করা হচ্ছে। যেখানে একজন মানুষ ঐ সিস্টেমটি চালনায় থাকবে। ঢাকার রাস্তায় সোলার ইলেক্ট্রীক গাড়ী- বোরাক সুপারঃ ঢাকায় রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে তিন-চাকার একধরনের ব্যাটারী চালিত গাড়ী বের হয়েছে, যা খুব অল্প সময়ে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বাহনটিকে বোরাক সুপার নামে নামকৃত করা হয়েছে, যেখানে সোলার প্যানেল যুক্ত রয়েছে এবং এটি ব্যাটারীকে ২০ শতাংশের বেশী চার্জ করতে পারে। বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি বলছে এটি ঢাকার রাস্তায় অনেক এনার্জি সঞ্চালন এবং পরিবেশ বান্ধব হবে।গভর্নমেন্ট যদি একে সাহায্য করে তাহলে এটির সম্ভব্যতা অনেক বেড়ে যাবে। এটি বিদ্যুৎ বাঁচাবে এবং যাতায়াতে সাশ্রয়ী হবে। এনার্জি এবং দূষণের অবস্থার দিকে তাকালে এটিকে সবচেয়ে সহজ ও অপরিহার্য মনে হবে। জিরো-ইমিশনের গ্রীন পরিবেশ বান্ধব গাড়ী গুলো ঘন্টায় ৪০ কি.মি. গতিতে এ সর্বোচ্চ ১২০ কি.মি চলতে পারে। সূর্য না উঠলে এটি ৮ ঘন্টারবেশী চলতে পারে সূর্যনাউঠলে একে ৮ ঘন্টা চার্জ করতে হয়। কিন্তু অন্যদিকে বোরাকে এমনই কার্যক্রম ব্যাটারী ও অটোমেটিক গিয়ারবক্স লাগানো হয়েছে যা ১৮ মাস পর্যন্ত চলতে পারবে। এই বাহন টির দাম রাখা হয়েছে ১,২০,০০০ টাকা।
এলাইড সোলার
দেশের ক্রমবর্ধিত বিদ্যুৎ চাহিদা ও বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় সরকারের গৃহীত সৌর বিদ্যুৎ বিষয়ক সিদ্ধানত্দকে এগিয়ে নিতে এলাইড সোলার এনার্জি লিমিটেডের আত্মপ্রকাশ। এ লৰ্যে এলাইড সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার, ইনভার্টারসহ প্রয়োজনীয় সকল এঙ্সেরিজ আমদানি করে তা বাজারজাত করে। ইতিমধ্যে এলাইড সোলার গাজীপুর ইসলামিক ইন্সটিটিউট অব টেকনলজি অফিসে ২ কিলোওয়াট, কুমিলস্না দারম্নস সালাম মসজিদ ও মাদ্রাসাতে ৫ কিলোওয়াট সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপনসহ অনেক এসি সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপন করেছে।এছাড়া সৌর বিদ্যুৎকে উৎসাহিত করতে এলাইড সোলার তাদের অফিসের ফ্যান ও লাইটের চাহিদা মেটাতে ৩ কিলো ওয়াট সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপন করেছে। দেশের বিদ্যুৎ বিহীন প্রত্যনত্দ সকল শ্রেনীর জনগোষ্ঠির জন্য এলাইড সোলার ৩ ওয়াট পিক থেকে ১২০ ওয়াট পিক পর্যন্ত ডিসি সোলার হোম সিস্টেম সরবরাহ ও স্থাপন করেন। এছাড়া যে কোন আকারের এসি বিদ্যুৎ সিস্টেম স্থাপন করেন। এলাইড সোলারের স্টকে ২০ ওয়াট থেকে ২৫০ ওয়াট পর্যন্ত প্যানেল, ২ ভোল্টের ব্যাটারি ১০ কিলোয়াট পর্যন্ত ইনভার্টার, ১০০ এম্পেয়ার পর্যন্ত চার্জ কন্ট্রোলার, সোলার ওয়াটার হিটার, সোলার মোলাইল চার্জার, সোলার ক্যাম্পেইন লাইটসহ সকল প্রকার সৌর বিদ্যুতের প্রয়োজনীয় এঙ্সেরিজ আছে। দেশে সৌর বিদ্যুতের অত্যাবশকীয় উপাদান ব্যাটারির সরবরাহের বিষয়টি বিবেচনা করে এলাইড সোলার গাজীপুরে ব্যাটারি ফাক্টরী স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও রয়েছে দেশে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি ল্যাম্প তৈরীর প্রক্রিয়া। বিসত্দারিত যোগাযোগঃ এলাইড সোলার এনার্জি লিঃ, ফোনঃ ০১৭৩০৭৩৫৩০০।
এবার ইনফ্রাসট্রাকসার ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড (আইডিসিওএল) সমন্ধে জেনেনিই :
আইডিসিওএল এর সোলার প্রোগ্রাম কি?
রুরাল ইলেক্ট্রীফিকেশন এবং রিনিউবল এনার্জি ডেভেলপমেন্ট এর একটি প্রজেক্ট সোলার হোম সিস্টেম (এসএইচএস) আইডিসিওএল প্রচার করছে যা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজন্সী, গ্লোবাল এনভার্নমেন্ট ফ্যাসিলিটি, কেএফ ডব্লিউ এবং জিটি জেড এর দ্বারা ফিন্যান্স করা হচ্ছে। আইডিসিওএল কতগুলো পার্টনার অর্গানাইজেশনের (পিও) সাথে প্রোগ্রামটি করছে। এই পিও গুলো বাড়ি এবং বিজনেসের কাজে সোলার হোম সিস্টেম (এসএইচএস) বিক্রয় করছে। আইডিসিওএল এই ফ্যাসিলিটিতে ফাইন্যান্স করছে। এই প্রজেক্টের মধ্যমে পিও গুলোর এবং সাধারন গরীব মানুষের উন্নতি সাধন হচ্ছে।আইডিসিওএল ২০০৫ এ ৫০,০০০ সোলার হোম সিস্টেম (এসএইচএস) ইনস্টল করেছিল যা পর্যায়ক্রমে বাড়াচ্ছে। ২০০৯-এ এই সংখ্যা ২,০০,০০০-এসে দাড়িছে।
আপনি কিভাবে একজন এসএইচএস পার্টনার অর্গানাইজেশন হবেন?
আইডিসিওএল এর এসএইচএস প্রোগ্রামের আওতায় তিন ধরনের পিও রয়েছে। যেমন- সাপ্লাইয়ার পিওঃ একটি পিও যারা এসএইচএস এর দ্রব্যাদি সাপ্লাইয়ার দেয় এবং বিক্রয়ের পর এর প্রোডাক্ট এলাকা প্রোভাইড করে, ল্যানডার পিওঃ যে পিও এসএইচএস এর জন্য লোন দেয় আবার যারা বিক্রয়ের পর সার্ভিস প্রোভাইড করে তারা হল সাপ্লাইয়ার এন্ড ল্যানডার পিও। পিওএর কাজ হল প্রোডাক্ট এরিয়া সিলেক্ট করা, কাস্টমারদের পটেনশিয়াল করা, লোন দেওয়া, সিস্টেমটি স্থাপন করা এবং বিক্রীর বাসা-বাড়িগুলোতে প্রোভাইড করা। আইডিসিওএল প্রথমে অনেক পিওদের ইনভাইট করে তারপর তাদের বাড়িকে সিলেক্ট করে আইডিকলের সাথে পার্টিসিপেশন এগ্রিমেন্টে এর মাধ্যমে সোলার প্রোডাক্ট এর কাজ শুরু করে।
আপনি কিভাবে আইডিসিওএল সোলার প্রোগ্রামে যন্ত্রাদি তালিকাভূক্ত করবেন?
নিচের নিয়মগুলো মেনে আইডিসিওএল সোলার প্রোগ্রামে প্রোডাক্ট তালিকাভূক্ত করা যায়, এসএইচএস যন্ত্রপাতি সাপ্লাইয়ারদের ফটোভলটেইক মডিউলের জন্য টেকনিক্যাল স্পোসিফিকেশন এবং আইডিসিওএল টেকনিক্যাল স্ট্যান্ডার্ড কমিটি হতে অন্যান্য এসএইচএস যন্ত্রাদির জন্য সাক্ষাত করতে হবে। টেকনিক্যাল স্ট্যান্ডার্ড কমিটি (টিএসসি) ইউনিভার্সিটি, রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ড, লোকাল গর্ভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং আইডিসিওএল হতে মেম্বার নিযুক্ত করে। আগ্রহী সাপ্লাইয়ারদের টিএসসি এর কাছে তাদের যন্ত্রাদির বর্ননা দিতে হয় এবং অপেক্ষা করতে হয়। টিএস.সি সেগুলো পরীক্ষা করে একজনকে নিযুক্ত করে, আইডিসিওএল হতে নিশ্চিত করা হলে সাপ্লাইয়ার তার যন্ত্রাদি পিও এর কাছে বিক্রী করতে পারে।
গ্রামীন শক্তিঃ
গ্রামীন শক্তি সংস্থাটি ১৯৯৬ থেকে ঐ সব গ্রামীন এলাকা গুলোতে সোলার পাওয়ার এর সাপ্লাই শুরু করেছে। ২০০০ সাল পর্যন্ত তারা অনেক ধীর ভাবে এগোচ্ছিল কিন্তু ইউএসইএড এসে প্রজেক্টটিকে সবার সামনে আরও ভালভাবে তুলে ধরেছে। এর পর হতে প্রজেক্টটি আশ্চর্য্য জনক ভাবে ঘুরে দাড়িয়েছিল। গ্রামীন শক্তি ২০০৭ সালে ১ মিলিয়ন ইউনিট সোলার সেল মানুষকে সাপ্লাই করেছে এবং এর ব্যবহারে মানুষ বিভিন্ন ভাবে সাফল্যের মুখ দেখেছে। বর্তমানে এই প্রজেক্টটি বিশাল আকার ধারন করেছে। অনেক মানুষ এই প্রজেক্টটিতে কাজ করছে শুধুমাত্র দূরবর্ী এলাকাগুলোতে সোলার পাওয়ার এর মাধ্যমে সাধারন মানুষকে বিদ্যুৎ সেবা দিতে।
ইলেক্ট্রোকম টেকনোলজিস লিঃ
এই প্রতিষ্ঠানের রয়েছে বড় ধরনের সোলার প্রজেক্ট স্থাপনের সামর্থ ও ক্ষমতা। মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবি'র দু দুটি সোলার প্রজেক্ট এর কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিটি সাত কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন এ দুটি প্রজেক্টের অবস্থান নোয়াখালির হাতিয়া থানায়। এভাবে দেশের আনাচে কানাচে আরও অনেক প্রজেক্টের কাজ করছে প্রতিষ্ঠানটি। যোগাযোগঃ ০১৭১৮-২৬২৬৪৫, ৯৩৩৮১৫৯।
নেক্সট পাওয়ার লিঃ
নেক্সট পাওয়ার এর মূল উদ্দেশ্য বিদ্যুতের অভাবে অন্ধকারে পড়ে থাকা মানুষদেরকে আলোকিত করা। নেক্সট পাওয়ার বর্তমানে নওগাঁ, নরসিংদী, বি-বাড়িয়া, ফেনী, ভাঙ্গা, ফরিদপুর, বগুড়া ও টাঙ্গাইলে অবস্থিত ব্রাঞ্চ অফিসের মাধ্যমে গ্রাহকদের মাঝে সৌর বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। নেঙ্ট পাওয়ার বাণিজ্য মেলা-২০১১ এবং হোটেল শেরাটনে আয়োজিত সোলারটেক মেলায় সফলভাবে অংশগ্রহন করছে। নেক্সট পাওয়ার নিজস্ব কারখানায় সৌর বিদ্যুতের সাথে ব্যবহৃত বিভিন্ন উপকরন যেমন- সোলার চার্জ কন্ট্রোলার, সোলার এলইডি টিউব লাইট, এলইডি বাল্ব, মোবাইল চার্জার উৎপাদন করে। সৌর বিদ্যুতের সাথে ব্যবহৃত লীড এসিড ব্যাটারী বগুড়ায় নিজস্ব ফ্যাক্টরী উৎপাদন করে, যা বর্তমান বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে গৃহীত একটি মহৎ উদ্যোগ। ইতিমধ্যে বহুল সংখ্যক সোলার হোম সিষ্টেম, সোলার বানিজ্যিক সিষ্টেম ও সোলার লাইটিং সিষ্টেম অত্যনত্দ সফলভাবে স্থাপন করেছি এবং অনবরত করে যাচ্ছি। এছাড়াও বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানের প্রয়াসে শহরেও সৌরবিদ্যুতায়নের জন্য নিরলসভাবে কাজ করছে নেক্সটপাওয়ার এর অভিজ্ঞ প্রকৌশলী বৃন্দ। যোগাযোগ ০১৬১২৯৪২২০৪।
ইনজেন টেকনোলজি লিমিটেড:
বাসাবাড়িতে ব্যাবহারের জন্য ইনজেন টেকনোলজি ১০ ওয়াট থেকে ৮৫ ওয়াট পর্যন্ত বিভিন্ন প্যাকেজ সরবরাহ করে থাকে। এসব প্যাকেজ এর মূল্য ৯,৫৫০ টাকা থেকে শুরু করে ৪০,৭০০ টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানটি সোলার প্যানেলে দিয়ে থাকে ২০ বছরের গ্যারান্টি। ব্যাটারিতে ও অন্যান্য যন্ত্রাংশে যথাক্রমে ৫ ও ৩ বছরের ওয়ারেন্টি রয়েছে। যোগাযোগঃ ০১৭৩০-৩৫৯৫৩৯।
ফুজিতসু বাংলাদেশ লিমিটেড :
ফুজিতসু বাংলাদেশ লিমিটেড বিভিন্ন সোলার পন্যের জন্য বিখ্যাত একটি প্রতিষ্ঠান। বিশ্বে বিভিন্ন দেশে সোলার সিস্টেম নিয়ে কাজ করার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির। বহনযোগ্য/অবহনযোগ্য বিভিন্ন রকম জেনারেটর সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি। ফোনঃ ৭১২৩৫৫২, ৭১১১৩০২।
ইনোভেটিভ টেকনোলজি :
বিভিন্ন ধরনের সোলার ও বিদ্যুতিক পন্য প্রস্তুত করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি সোলার চার্জ কন্ট্রোলার সোলার মোবাইল চার্জার, সোলার লাইট ইত্যাদি পন্য সরবরাহ করে থাকে। যোগাযোগঃ ০১৭১৩-০০৭৪৯০, ৮০৩৪৩২১।
ইকো পাওয়ার কোম্পানী লিমিটেড (ইপিসিএল)
"আলোক উজ্জ্বল বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য"। এ শেস্নাগানকে সামনে রেখে যাত্রা শুরু ইপিসিএল এর। এটি মূলত সোলার এনার্জি সিস্টেম এবং উয়িন্ডি এনার্জি সিস্টেম নিয়ে কাজ করে থাকে। ইপিসিএল বাংলাদেশ এবং স্পেন এর যৌথ উদ্যোগে গঠিত একটি প্রতিষ্ঠান। কিলোওয়াট থেকে শুরু করে মেগাওয়াট পর্যন্ত যে কোন পরিমান বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ন এ প্রতিষ্ঠানটি সোলার, উয়িন্ডি বা ট্রাংকি (আবর্জনা থেকে বিদ্যুৎ ) ভিত্তিক বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহের ব্যাপারে আগ্রহী।যোগাযোগঃ ০১৭১১-৫২৬৯১৪, ৮৬২১৭৪৬।
আভা ডেভেলপমেন্ট সোসাইটি
দেশের প্রত্যন্ত দুর্গম পল্লী অঞ্চলে, যেখানে জাতীয় গ্রীড আদৌ পেঁৗছায়নি, সেখানে বসবাসকারী লোকজনের মাঝে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছে আভা ডেভেলপমেন্ট। এর সৌর বিদ্যুৎ কার্যক্রম চলছে দেশের ১২টি জেলায় ৪০ টি ইউনিট অফিসের মাধ্যমে। সোলার ছাড়াও প্রতিষ্ঠানটির রয়েছে বায়োগ্যাস, বন্ধুচুলা ইত্যাদি কর্যক্রম।প্রয়োজনেঃ ০১৭১২৩৩৫৫১৬, ৭৭৮৮৮৭৯।
সোলার প্যাক
সোলার প্যাক, বিভিন্ন ধরনের সোলার সামগ্রী আমদানীকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান, সোলার প্যানেল ছাড়াও এর রয়েছে সোলার হোম সিস্টেম, সোলার স্ট্রিট লাইট, সোলার আউটডোর লাইট, সোলার মোবাইল চার্জার ইত্যাদি পন্য। যোগাযোগ: ০১৮১৯২৪৭৪৫৬,০১৭১৫৬৬২৫৪৬।
সোলার বাংলাদেশ
মাত্র ৪৫০ টাকায় ৩ ওয়াট বিশিষ্ট সোলার লাইট বিক্রয় করছে সোলার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি মূলত বিভিন্ন ধরনের সোলার লাইটিং ব্যবস্থা সরবরাহ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সোলারে এনিমেশন লাইটিং, বিলবোর্ড লাইটিং, ডেকেরেশন লাইটিং ইত্যাদি। যোগাযোগঃ ০১৯১১২৪৪৩৩৩।
সনোস এনার্জি সেভিং টেকনোলজি
সঠিক ভাবে বিক্রয়োত্তর সেবার মাধ্যমে ক্রেতা-বিক্রেতার সুন্দর সম্পর্ক অক্ষুন্ন রেখে ১৯৯৭ সাল থেকে আজও বাজারে সনোস এর দৃড় অবস্থান। সনোস দিচ্ছে যেকোন পন্যে ১৪ মাসের গ্যারান্টি। বিভিন্ন ধরনের সোলার সিস্টেম ও এলইডি লাইট সরবরাহকারী প্রতিষ্ঠানটি দেশব্যাপী ডিলার নিয়োগ দিচ্ছে। যোগাযোগঃ ০১৮১৭৭১৩৪৬৭।
ঢাকা সার্ভিস কোম্পানী
বড় বা মাঝারি ধরনের সোলার সিস্টেম এর জন্য ঢাকা সার্ভিস কোম্পানি একটি অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এর বেশকিছু পন্যের মধ্যে রয়েছে সোলার স্ট্রিট লাইটিং, সোলার পাওয়ার পাম্প, সোলার এসি ফ্রিজার, সোলার হোম সিস্টেম ইত্যাদি। যোগাযোগঃ ০১৭৩২৬৮৩০৬৯।
ব্রাইট ইলেক্ট্রিক সেভার টেকনোলজি লিঃ
জাতীয় গ্রীড থেকে বঞ্চিত দেশের ৬৭% জনগনকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসতে কাজ করছে ব্রাইট ইলেক্ট্রিক সেভার টেকনোলজি লিঃ; (বেষ্ট)। সোলার এনার্জি ছাড়াও এর অন্যান্য প্রজেক্টের মধ্যে রয়েছে মিনি গ্রিডস, হাইব্রিড মিনি গ্রিডস এবং বহু প্রজন্ম বিশিষ্ট যৌগিক সোলার এনার্জি সিস্টেম। ক্রয় ৰমতার মধ্যে গুনগত মানবিশিষ্ট্য সোলার এনার্জি সিস্টেম সরবরাহকারী এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে গ্রাহকদের সন্তুুষ্টি অর্জন করেছে।যোগাযোগঃ ০১৬৭৬৭৩৪৬০৬।
গ্রীন এনার্জি সলূশন লিঃ
এই প্রতিষ্ঠান সোলার প্যানেল, সেলার ব্যাটারি, চার্জ কনট্রোলার, ইনভার্টার, সোলার ব্যাকআপ সিস্টেম, পাওয়ার সিস্টেম অর অফ গ্রীড এরিয়া,সোলার ইরিগেশন পাম্পস, উইন্ড পাওয়ার সিস্টেম, সোলার উইন্ড হাইব্রিড সিস্টেম ইত্যাদি বাজারজাত করছে। গ্রাহকের কাছে পৌছানের আগে এই সকল পন্য সামগ্রীর গুনগত মান নিশ্চিত করছে এই প্রতিষ্ঠান। যোগাযোগঃ ৮৮০-৪৪৭৭১৫৬২৮৭।
উত্তরণ টেকনোলজি
মাত্র ৩৫০ টাকা হতে শুরু করে বিভিন্ন দামে সোলার সিস্টেম সরবরাহ করে থাকে উত্তরণ টেকনোলজি। এছাড়া উত্তরনে রয়েছে চার্জ কন্ট্রোলার, ব্যাটারী ব্যাংক, ইনভার্টার ইত্যাদি বিপনন এর ব্যাবস্থা, যোগাযোগ: মোবাইল: ০১৭২৯০৯০৪৩৫।
ডিজিটাল টেকনোলজি
দেশের অন্যতম সোলার পন্য বিপননকারী প্রতিষ্ঠান ডিজিটাল টেকনোলজি। ৩ ওয়াট এর সোলার ডিসি লাইট,এসি সোলার পাওয়ার আউটপুট ইনভার্টার ইত্যাদি প্রতিষ্ঠানটির মূল পন্য। দেশজুড়ে ডিলার নিয়োগ চলছে। যোগাযোগঃ ০১৭১৩৩৬৬১৭৪।
আকাশ সোলার
আমাদের দেশে যে কয়টি প্রতিষ্ঠান সোলার হোম সিস্টেম সর্বরাহ করে থাকে তাদের মধ্যে আকাশ সোলার অন্যতম। প্রতিষ্ঠানটি ২০০৮ সাল থেকে যাত্রা শুরু করে। এ পর্যন্ত দশটিরও অধিক কোম্পানী আকাশ সোলার এর সোলার এনর্জি সিস্টেম ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ঢাকা, বরিশাল, নেত্রকোনা, আশুলিয়া, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ৪০০০ ওয়াটেরও বেশি ক্ষমতা সম্পন্ন সোলার প্রকল্প স্থাপন করেছে। যোগাযোগঃ ০১৯১১-১৭৭৭৮৮, ৮৬১১৭৭৮।
পরিশেষে, আধুনিক বিশ্বের উন্নয়শীল দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নে সোলার শক্তি একটি বিশাল অংশ হয়ে দাড়িয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নতুন যোগাযোগ ব্যবস্থা, নতুন ইন্ডাষ্ট্রি ও নতুন টেকনোলজীর জন্য আমাদের বিকল্প শক্তির প্রয়োজন। বাংলাদেশে এই বিকল্প এনার্জি ব্যবস্থা অপরিহার্য হয়ে দাড়িয়েছে। বিশ্ব বাজারে টিকে থাকার জন্য আমাদের ইন্ডাষ্ট্রীগুলোর চাহিদা বাড়ছে। পাশাপাশি আমাদের বাসা-বাড়ি গুলোতেও যদি বিকল্প কোন ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে তাদেরও এত কষ্ট করতে হবে না। সাথে বিদ্যুতের বিলের মত এত টাকাও পরিশোধ করতে হবে না।

Date: 12-02-2011

আধুনিক জীবনের পথ দেখিয়েছে গ্রামীন সৌর বিদ্যুৎ,বায়োগ্যাস ও উন্নত চুলা

আধুনিক জীবনের পথ দেখিয়েছে গ্রামীন সৌর বিদ্যুৎ,বায়োগ্যাস ও উন্নত চুলা 

নওগাঁর ঠাঁঠা বরেন্দ্র এলাকা সাপাহারে সৌর বিদ্যুৎ দ্বারা গভীর নলকুপ চালিয়ে ফসলের জমিতে সেচ কার্যক্রম সহজ হওয়ায় পাশাপাশি অজপাড়া গাঁয়ের জনপদে সৌর বিদ্যুতের আলোয় আলোকিত করা, বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উন্নত চুলার প্রযুক্তি ব্যাবহার আধুনিক জীবন যাত্রার মান বৃদ্ধি করে সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্য খুলে দিয়েছে। উপজেলার আইহাই ইউনিয়নের আশড়ন্দ বাজারের পার্শ্বের মাঠে গ্রামীণ শক্তি সোলার ইরিগেশন প্রকল্পের আওতায় গত বছর স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ দিয়ে চালিত সেচ প্রকল্প। ওই প্রকল্পে বাংলাদেশে এই প্রথম বারের মতো সৌর বিদ্যুৎ প্রযুক্তি ব্যবহার করে গভীর নলকুপ চালিয়ে মাটির নিচ থেকে পানি উত্তোলন করে গত বছর প্রাথমিক ভাবে প্রায় ২৫ বিঘা বোরো ধানের জমিতে স্বাভাবিক ভাবে সেচ প্রদান করে চাষাবাদ করা হয়েছিল । চলতি বছর রবি মৌসুমে এ প্রকল্পের অধিনে প্রায় ১২০বিঘা জমিতে গম ,সরিষা, আলু, পিয়াঁজ সহ বিভিন্ন সবজি চাষাবাদ করা হয়। বর্তমান আমন মৌসুমে সম পরিমাণের জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে।

সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রাহেলা পারভীন জানান, উপজেলায় বর্তমানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ৩১১ টি বিদ্যুৎ চালিত গভীর নলকুপ চালু রয়েছে । যার মধ্যে ১ ফসলি জমির পরিমাণ-৩,৯৭০ হেক্টর, ২ ফসলি জমি- ৯,০০৫হেক্টর ,এবং ৩ ফসলি জমির পরিমাণ- ৬,৯১৫ হেক্টর। এখানে নিট ফসলি জমির পরিমান-১৯,৮৯০হেক্টর, শুধু মাত্র পানি সেচ ব্যবস্থা না থাকার কারণে প্রায়- ৪,৫০০হেক্টর জমি সম্পূর্ণ অনাবাদী অবস্থায় পড়ে থাকে। সরকারী বা বে-সরকারী উদ্যোগে ওই এলাকা সমুহে যদি সোলার চালিত ডীপ টিউবওয়েল স্থাপন করা হয় তাহলে দেশের বিদ্যুৎ স্বাশ্রয় হবে। পাশাপাশি পতিত জমিতে প্রতি মৌসুমে বিপুল ফসল উৎপন্ন হলে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হবে। এতে ঠাঁঠা বরেন্দ্র এলাকার কঠিন মাটির বুকে গড়ে উঠবে সবুজের সমারহ।

উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুল হক জানান , সোলার চালিত পাম্প দিয়ে ধানের চেয়ে রবি শষ্য উৎপাদন করাই সহজ হয়। কারণ যে সময় বোরো জমি ভিজানো হয় তখন আকাশ কুয়াশার চাদরে ঢাকা তাকে সুর্য্য দেখা যায় না। রোদ না থাকলে সোলারে বিদ্যূৎ উৎপন্ন হয় না। অপর দিকে রবি শষ্য বোপনের সময় সর্বক্ষন প্রখর রোদ বিরাজ করে এতে বিদ্যূৎ এর কোন সমস্যা হয় না।

স্থানীয় গ্রামীণ শক্তির ম্যানেজার মিলাদুর রহমান মিলন ও পাম্প ইন্চার্জ সন্তোষ রায় জানিয়েছেন এখানে সৌর বিদ্যুতের মোট ৬৪টি প্যানেল বসানো হয়েছে। যার প্রতিটি প্যানেল থেকে ১৭৫ ওয়াট করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এখানে উৎপাদিত মোট ১১ হাজার ২শ ওয়াট বিদ্যুৎ দ্বারা মোট ৬৫ বিঘা ধানের জমিতে সেচ কার্যক্রম সম্পাদন করা সম্ভব। তবে এতে ঝুকি হতে পারে তাই ধানের পরিবর্তে কম সেচ প্রয়োজন এমন ফসল তিনগুন জমিতে চাষাবাদ করা যাবে। এ ধারনা থেকেই সেচ প্রকল্পের আওতাধীন চাষীরা এবারে গম ,সরিষা আলু, পিয়াঁজ, শাক-সব্জির চাষাবাদ করে কম সেচের মাধ্যমে অধিক মুনাফা অর্জন করে লাভবান হয়েছে। 

গ্রামীন শক্তির রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল ওয়াহাব  জানিয়েছেন, গ্রামীণ পরিবার ভুক্ত একটি প্রতিষ্ঠান হলো গ্রামীণ শক্তি, সূর্যের আলো হতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা (সৌরবিদ্যুৎ সিস্টেম) বিক্রি ও স্থাপন করে গ্রামীণ জন পদের মানুষের মাঝে বিদ্যুৎ এর বিকল্প সুযোগ সুবিধা দিয়ে থাকে। সৌর বিদ্যুতের মাধ্যেমে বিভিন্ন ধরণের বৈদ্যুতিক সামগ্রী চালানো যায়। যেমন- সাদাকালো টিভি, রেডিও, সেলুলার ফোন, ডিসি সোল্ডারিং আইরন, কম্পিউটার এবং মোবাইল চার্জ করা যায়। সাপাহার উপজেলার প্রায় ৫ হাজার পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করে উপরোক্ত সুবিধাগুলি পাচ্ছে। এই সিস্টেমে লোডসেডিং নেই, মাসিক বিল ও জ্বালানী খরচ নেই, একে কমপক্ষে বিশ বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। প্রয়োজনে সিস্টেমটি স্থানান্তর করায় কোন সমস্যা হয় না । এ ছাড়া গ্রামীণ শক্তির আর একটি কাজ সর্ব মহলে বেশ প্রসংশিত হয়েছে তা হলো। বায়োগ্যাস প্রযুক্তি ব্যবহার। বায়োগ্যাসের সরি দ্বারা উৎপাদিত জৈব সার কৃষি উৎপাদন বৃদ্ধি করছে। মাছের খাবার হিসাবে সরি ব্যবহার করে মৎস্য চাষে লাভবান হচ্ছে। বায়োগ্যাস হতে নির্গত বায়োসরি উন্নত মানের জৈব সার হিসাবে ব্যবহৃত হচ্ছে। এ সার ব্যবহার করে রাসায়নিক সারের ব্যবহার শতকরা ৩০-৪০ ভাগ কৃষকেরা কমিয়েছে। গাছের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ছাড়াও এ সার মাটির ভৌতিক এবং জৈবিক গুণাবলীর অভূত উন্নয়ন করে থাকছে।

গ্রামীণ শক্তি পরিবেশ বান্ধব উন্নত চুলা প্রযুক্তি বাংলাদেশের বিভিন্ন এলাকায় সম্প্রসারণ করেছে। বর্তমানে দেশের প্রায় শতকরা ৯০ ভাগ পরিবার রান্না-বান্না ও অন্যান্য কাজে প্রচলিত চুলা ব্যবহার করে। গবেষনাগারে পরীক্ষা করে দেখা গিয়েছে যে, উক্ত চুলায় জ্বালানি পুড়িয়ে যতটুকু তাপশক্তি পাওয়া যায়, তার প্রায় শতকরা ৫-১৫ ভাগ কাজে লাগে এবং বাকি শতকরা ৮৫ থেকে ৯৫ ভাগ অহেতুক অপচয় ঘটে। অন্য দিকে, এই চুলার সৃষ্ট গরম বিষাক্ত গ্যাস, অভ্যন্তরীণ বায়ু দূষণ করে এবং ব্যবহারকারী নানান অসুখ বিসুখ যেমন, মাথা ধরা, সর্দি-কাশি, শ্বাস কষ্ট, বিভিন্ন রকমের চোখের অসুখ, ক্ষুদা-মন্দা, ইনসোমনিয়া, ফুসফুস জনিত রোগ, উচ্চ রক্তচাপ ইত্যাদি এমনকি ক্যানসারের মত মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। উন্নত চুলা ব্যবহারের সুবিধা -অভ্যন্তরীণ বায়ু দূষণ রোধ করে এবং ব্যবহারকারীর স্বাস্থ্য ভাল থাকে। শতকরা ৫০-৬০ ভাগ জ্বালানি সাশ্রয় করা সম্ভব। কম সময়ে রান্না করা সম্ভব। রান্না ঘরে ধোঁয়া ও কালী হয় না। হাড়ি-পাতিল ময়লা হয় না। অগ্নি দূর্ঘটনা কম হয়। খাবারের মান অটুট থাকে। পরিবেশ ও বনজ সম্পদ সংরক্ষণে সাহায্য করে। সর্বোপরি বায়ুমন্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ হ্রাস পায় বিধায় “গ্রীন হাউজ এফেক্ট” কমাতে সাহায্য করে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে ,এই প্রকল্পটি বাস্তবায়ন করতে মোট ব্যয় হয়েছে ৫০ লাখ টাকা যার মধ্যে ২০ লাখ টাকা ভতুর্কি প্রদান করেছে ইডকোল কোম্পানী। প্রতিদিন সকালে সূর্য উদয়ের পর হতে সূর্যাস্ত পর্যন্ত কিরণ ব্যবহার করে এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ সেচ কাজে ব্যবহার করা হচ্ছে।

উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী জনাব মোঃ মতিউর রহমান  এ প্রসঙ্গে বলেন, যে এই সেচ প্রকল্পটি কৃষকদের ভাগ্য উন্নয়নে বিশেষ ভাবে সহায়তা করছে । ইতোপুর্বে ওই ১২০ বিঘা জমিতে বছরে ১টি করে ফসল (শুধু আমন ধান) চাষ হত। আর এখন বছরে এই জমিতে ২-৩ বার ধান, গম, ও অন্যান্য শাক সব্জি চাষ করা সম্ভব হচ্ছে। উক্ত সোলার পাম্পের আশপাশে প্রায় ১২০ বিঘা চাষ যোগ্য জমি আছে এবং সেই ১২০ বিঘা জমির মালিকে নিয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি কৃষক কমিটি গঠন করা হয়েছে। এর বর্তমান সভাপতি মো: আলাউদ্দীন জানান, এলাকার দরীদ্র কৃষক জমির উদ্দিন, তমিজ উদ্দিন, আলাউদ্দিন, খাইরুল ইসলাম, মোঃ ঝড়া মিয়া, মোঃ জবদুল, শাজাহান, আফজাল, মজিবর, দুরুল হোদা হাজী, বাবু, ফিরোজ, মিজানুর, জিলুর রহমান মোজাম্মেল, ছাইদুল রহমান , কিসমত আলী ,মো: শফিউদ্দিন, মাহবুব আলম, মো: খলিল ও মো: মোশারফ হোসেন বিদ্যুৎ সহ ওই এলাকার অন্য কৃষকগণ সোলার ডিপ হতে নিয়মিত পানি নিয়ে স্থাপনের পর হতে প্রায় ১২০ বিঘা জমিতে  রোপা আমন, আউস, বোরো ধান সহ গম, সরিষা, আলু, পিয়াঁজ, শাক সবজি চাষ করে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়ে চলেছেন। কৃষক সভাপতি আরও জানান, বিদ্যুৎ বিল বিষয়ে কৃষকগণ যাতে অল্প খরচে চাষাবাদ করতে পারে সে জন্য রবি মৌসুমে প্রতি মিনিট বিদ্যুৎ ব্যবহারের জন্যে ২ টাকা মিনিট হারে বিল পরিশোধ করতে হবে। যদি কেউ ধান আবাদ করতে চায় তাহলে আলোচনার মাধ্যমে বিল নির্ধারণ করা হয়ে থাকে। বর্তমানে গ্রামীণ শক্তি এবং কৃষকদের মধ্যে আলোচনার মাধ্যমে বিদ্যুতের এই মূল্য ধার্য্য করা হয়েছে। গ্রামীণ শক্তির এ সময় উপযুগী বহুমুখী উন্নয়ন প্রকল্পটি সফল ভাবে বাস্তবায়নের মাধ্যমে সাপাহার উপজেলার অবহেলিত জনপদের হাজার হাজার মানুষ উন্নত ও আধুনিক জীবন যাপনের সুযোগ সুবিধা ভোগ করছে ।  

Date: 23th July, 2011

স্বল্প মূল্যে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

স্বল্প মূল্যে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ

 
হাসান আরিফ:
স্বল্পমূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এতে ইউনিট প্রতি ব্যয় হবে ১০ থেকে ১৫ টাকা। নতুন এ পদ্ধতিতে ব্যাটারির প্রয়োজন হবে না। বর্তমানে ইউনিট প্রতি ব্যয় হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। অপরদিকে ডিজেলভিত্তিক প্লান্টে প্রতি ইউনিটে বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে ১৮ থেকে ২০ টাকা। জানা গেছে, স্বল্পমূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি উন্নয়ন, আমদানি-কৃত সোলার প্যানেলের গুণগত মান পরীক্ষার ব্যবস্থা করা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইন্সটিটিউটের জনবলের মানোন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান, গ্রিন হাউজ গ্যাস নির্গমন-প্রশমন এবং জাতীয় গ্রিড লাইনের উপর নির্ভরতা কমানোর জন্য এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ২৮ লাখ টাকা। জানা গেছে, এরই মধ্যে বিসিএসআইআর কাজ শুরু করে দিয়েছে। প্রকল্পটি সঠিকভাবে এগিয়ে গেলে আগামী ২ বছরের মধ্যে এর বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। এ প্রকল্পে দেশের বিভিন্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা সহযোগিতা করছেন। এজন্য কোনো বিদেশি পরামর্শক নিয়োগ দেয়া হয়নি। সূত্র জানায়, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য উৎসের মধ্যে কয়লা, জ্বালানি তেল ও পানি সম্পদ উল্লেখযোগ্য। কিন্তু দেশে প্রাকৃতিক গ্যাসের মজুদ ক্রমেই শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে শিল্প কারখানা ও গৃহস্থালি কাজেও গ্যাসের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান চাহিদা এবং খনিজ সম্পদের অপ্রতুলতার কারণে জ্বালানি সঙ্কট দূর করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার হিসেবে সৌরবিদ্যুৎ প্রযুক্তি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। তাই বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হলে জাতীয় গ্রিডের উপর চাপ কমানো সম্ভব হবে বলে মনে করে বিসিএসআইআর। বিসিএসআইআর সূত্রে জানা গেছে, দেশে সোলার সেল তৈরির কোনো ব্যবস্থা নেই। বিভিন্ন দেশ থেকে সোলার সেল আমদানি করে প্যানেল গঠন করা হয় এবং সরাসরি প্যানেলও আমদানি করা হয়। তাই প্রথমবারের মতো দেশে ফ্লিম সোলার সেল তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এতে স্বল্পমূল্যে সোলার প্যানেল প্রস্তুত করা সম্ভব হবে। জানা গেছে, ২০০৯ সালের ২৪ আগস্টের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন সহজলভ্য করার জন্য স্বল্প মূল্যে সৌর প্যানেল উদ্ভাবন ও উৎপাদনের ব্যবস্থা করার। এ ব্যাপারে বিসিএসআইআর চেয়ারম্যান ড. এ আই মোস্তফা যায়যায়দিনকে, জ্বালানির অপ্রতুলতার কারণে ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার জন্য নবায়নযোগ্য জ্বালানি হিসাবে সৌরশক্তির বিকল্প নেই। কিন্তু এ প্রযুক্তিটি বর্তমানে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সোলার প্যানেল উৎপাদন করলেও প্যানেলের মূল উপাদন সোলার সেল উৎপাদন করা হয় না। শুধু সোলার সেলগুলো একত্রে সংগঠন করা হয়ে থাকে। তাই ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সোলার সেল প্রস্তুত সংক্রান্ত গবেষণা এখনই শুরু করা প্রয়োজন। 
 
Date: 2012-03-21

কাউখালীর ২০টি গ্রাম সৌর বিদ্যুতের আলোয় আলোকিত

কাউখালীর ২০টি গ্রাম সৌর বিদ্যুতের আলোয় আলোকিত 

পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার গ্রামাঞ্চলে বিদুৎবঞ্চিত মানুষের কল্যানে সৌর বিদুৎতের আলোতে আলোকিত করছে ৪টি বেসরকারী সংস্থা।

বিশেষ করে নদী বেষ্টিত দ্বীপ অঞ্চলের ২০ টি গ্রামে ২০০৩ সাল থেকে সৌর বিদুৎ নিয়ে কাজ করছেন বেসরকরী সংস্থা গ্রামীন শক্তি, ব্র্যাক, ব্রীজ ও সৃজনী বাংলাদেশ। উপজেলার ধাবড়ী, সোনাকুর, কেশরতা, আমরাজুড়ী, ডুমজুড়ী, মেঘপাল, হোগলবেতকা, হরিণধরা সহ বিভিন্ন এলাকায় প্রায় ৫০০০ গ্রাহক সৌর বিদ্যুতের আওতাধীন রয়েছেন।

গ্রামীন শক্তির ম্যানেজার সুমন মিস্ত্রী জানান, প্রতিটি সোলারের মূল্য ১১৭০০/- থেকে ৭৫৪৩৮/- টাকা পর্যন্ত। গ্রাহকগণ ইচ্ছা করলে এককালীন কিংবা তিন বছর মেয়াদী কিস্তিতে সোলারের টাকা পরিশোধ করতে পারবেন। কাউখালীতে গ্রামীন শক্তির অধীনে প্রায় ১০০০ গ্রাহক আছে, ব্র্যাকের  সৌর বিদ্যুতের অধীনে প্রায় ১০০০ গ্রাহক, সৃজনী বাংলাদেশ এর অধীনে ৫০০, এবং ব্রিজের অধীনে ৩০০ জন গ্রাহক রয়েছে।

বেসরকারী সংস্থা ব্র্যাক ম্যানেজার নাহার ইসলাম জানান, ৫০ ওয়াট সোলারের নগদ মূল্য ২৬৫০০/- এবং কিস্তিতে ২৮৮০০/- টাকায় বিক্রি হয়। তিন বছর মেয়াদী প্রতি কিস্তিতে ৮০০/- টাকা করে পরিশোধ করতে হয়। ৭৫ ওয়াট সোলারের নগদ মূল্য ৩৮০০০/- টাকা কিস্তিতে ৪৯০০০/- টাকায় পাওয়া যাচ্ছে।

পি.ও সোলার ব্র্যাক, কবির হোসেন জানান, উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎহীন দূর্গম এলাকায় জনসাধারনের মধ্যে সোলার হোম সিষ্টেম স্থাপনের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

সৌর বিদুৎতের গ্রাহক রঘুনাথপুর গ্রামের বাসিন্দা হাবিবুল্লনাহার মাষ্টার বলেন, এখন আমরা হারিকেন বা কুপির বাতির পরিবর্তে সৌর বিদুৎতের স্বচ্ছ আলো পাচ্ছি।

কম্পিউটার ব্যবসায়ী মোঃ তারিকুল ইসলাম পান্নু জানান সৌর বিদ্যুতের ব্যবহারের ফলে লোড শেডিং এর বিড়ম্বনায় পড়তে হয়না বলে সৌর বিদুৎ খুবই ভাল।

সরজমিনে দেখা গেছে গ্রামের মানুষ এখন সৌর বিদ্যুতের মাধ্যমে বাতি, ফ্যান, টিভি ও মোবাইলের ব্যাটারী চার্জে অপরিহার্য্য ভূমিকা পালন করছে। সৌর বিদ্যুৎ থাকার কারনে এলাকায় চুরি ডাকাতি কমছে।

Source: http://dhakareport24.com, 6th may, 2012

বিদেশে রপ্তানি হচ্ছে সৌর প্যানেল

বিদেশে রপ্তানি হচ্ছে সৌর প্যানেল 

 

দেশে রপ্তানির তালিকায় নতুন পণ্য হিসাবে অন্তর্ভূক্ত হয়েছে, সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনকারী সৌর প্যানেল। চট্টগ্রামের একটি প্রতিষ্ঠান সৌর বিদ্যুৎ প্যানেল রপ্তানি শুরুও করেছে। মোট ছয়টি প্রতিষ্ঠান এখন দেশে সৌর প্যানেল তৈরি করছে। প্রতিষ্ঠানগুলো বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি, এইখাতে দক্ষ জনশক্তি তৈরির পদক্ষেপ নিয়েছে।
পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী জ্বালানি হিসাবে সৌরবিদ্যুতের কদর বিশ্বব্যাপী সমাদৃত। দেশের আনাচে-কানাচে এমনকি যোগাযোগ বিচ্ছন্ন প্রত্যন্ত জনপদেও সৌর প্যানেল বসিয়ে সহজেই বিদ্যৎ সুবিধা নেওয়া সম্ভব। বিদ্যুৎঘাটতির চরম দু:সময়ের মধ্যেও সৌর বিদ্যুৎই হতে পারে একমাত্র বিকল্প ভরসা। বছর দুয়েক আগেও চাহিদা মেটাতে দেশে সৌর বিদ্যুতের প্যানেল আমদানি করা হতো। চট্টগ্রামের প্রতিষ্ঠান গ্রিনইনফিনিটি এনার্জি লিমিটেড ইতিমধ্যে তাদের পতেঙ্গার কারখানায় সৌর প্যানেল বানাতে শুরু করেছে। মাত্র ১০ হাজার বর্গফুট আয়তনের ছোটখাট একটি একতলা দালানের মধ্যে চলছে এই সৌর প্যানেল তৈরির কাজ।দুই সপ্তাহ আগে তারা প্রথম চালানের সৌরপ্যানেল রপ্তানি করেছে মালয়েশিয়ায়। এ মাসেও রপ্তানির আদেশ আছ তাদের। আর রপ্তানিকারকরা মনে করেন দেশে সৌর বিদ্যুৎ প্যানেলের কারখানা স্থাপনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি এইখাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। কারখানার শ্রমিক কর্মচারিরাও আন্তর্জাতিকমানের সৌরপ্যানেল বিদেশে রপ্তানি করতে পেরে খুশী।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে  জমা না রেখে সরাসরি সেচ পাম্প চালানোর কাজে লাগানোর অমিত সম্ভবনা রয়েছে। এতে দিনের বেলায়  বিদ্যুতের লোডশেডিং কমিয়ে দিয়ে ঘাটতি মোকাবেলা করা অনেক সহজ হবে। 
 
Source: http://www.independent24.tv

Saturday, May 5, 2012

সোলার প্যানেল আইন প্রত্যাহার করা হোক

সোলার প্যানেল আইন প্রত্যাহার করা হোক বিদ্যুৎ আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা আকারে দেখা দিয়েছে। গত পাঁচ বছর শত চেষ্টার পরও বিদ্যুৎ খাতে দেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে ১০ হাজার মেগাওয়াটের বেশি। বর্তমানে বিদ্যুতের উৎপাদন হচ্ছে চার হাজার ৯৯৩ মেগাওয়াট। প্রতিবছর ১০-১৫ শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। হাজার হাজার শিল্প-কারখানা, ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ এখনো দেওয়া যায়নি। নতুন বিদ্যুৎ সংযোগ পেতে হলে সৌর বিদ্যুৎ প্যানেল বসাতে হবে। সরকারের এই শর্তে গ্রাহকের কোনো লাভ হচ্ছে না। প্যানেলের জন্য অনেক অর্থ ব্যয় করে লাভ হচ্ছে সামান্য। এতে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। আর সাধারণ গ্রাহক হচ্ছেন ক্ষুব্ধ। আবার গ্রাহক সৌর বিদ্যুৎ প্যানেল বসালে সরকার যে খুব লাভবান হচ্ছে তা-ও নয়। কারণ যত সংখ্যক প্যানেল এ পর্যন্ত বসেছে, তা থেকে বিদ্যুৎ উৎপাদন এক মেগাওয়াটও বাড়েনি। বরং সরকারি এই শর্তের সুযোগে অনেক নতুন ব্যবসায়ী প্যানেল ব্যবসা শুরু করেছেন। তাঁরা নিম্নমানের প্যানেল বেশি দামে বিক্রি করছেন। কেউ আবার আগ্রহী গ্রাহকের কাছে মাসিক ভিত্তিতে প্যানেল ভাড়াও দিচ্ছেন। ঢাকা বিদ্যুৎ কম্পানি_ডেসকো এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ডিপিডিসি) আওতাধীন কয়েকটি এলাকায় গ্রাহক, প্যানেল ব্যবসায়ী ও বিদ্যুৎকর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ঢাকার বাইরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কম্পানি (ওজোপাডিকো) সূত্রগুলো থেকে এই রকম তথ্য পাওয়া গেছে। এ অবস্থায় আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব নতুন বিদ্যুৎ সংযোগের জন্য সৌর বিদ্যুৎ প্যানেল বসানোর শর্ত তুলে দেওয়ার দাবি জানিয়েছে। বিদ্যুৎ বিভাগের গবেষণা সংস্থা পাওয়ার সেলের মহাপরিচালকের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় তারা এ দাবি জানায়। তবে এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, 'সৌর বিদ্যুতের প্যানেল স্থাপনের শর্ত বাতিল কিংবা শিথিল করা হবে না। বরং নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রাহকদের জানিয়ে দেওয়া হচ্ছে প্যানেলের দাম অনেক কমেছে। কিভাবে সহজে তা পাওয়া যাবে, তাও বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে।' বিদ্যুৎসচিব যুক্তি দেন, ২০১৫ সালের মধ্যে মোট বিদ্যুতের পাঁচ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সরকারি পরিকল্পনা বাস্তবায়নের জন্যই এই শর্ত বহাল রাখা দরকার। সরকার জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়াতে গ্রাহকদের উৎসাহিত করতে নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে নির্দিষ্ট ক্ষমতার সৌর বিদ্যুতের প্যানেল বসানোর শর্ত আরোপ করেছে। এই শর্তের কারণে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে সরকার কিছু বাড়তি সময় পাচ্ছে। এই সময়ের মধ্যে বিদ্যুতের উৎপাদন বাড়ছে। শীতকালও চলে এসেছে। এ সময় ওই শর্তের বেড়াজালে বিদ্যুতের সংকট কিছুটা নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। প্যানেল বসানো গ্রাহকরা লোডশেডিংয়ের সময় কিছু আলো এবং কেউ কেউ ফ্যান ব্যবহার করতে পারছেন।
গ্রাহকের কথা : ধনী, মধ্যবিত্ত ও সাধারণ_এ তিন স্তরের গ্রাহকই বলেছেন, তাঁরা সরকারি শর্তের কারণে বাধ্য হয়ে সৌর বিদ্যুতের প্যানেল বসিয়েছেন। এতে অর্থ ব্যয় ছাড়াও অনেক ঝক্কি-ঝামেলা গেছে। কিন্তু লাভ তেমন কিছু হচ্ছে না। রাজধানীর বাড্ডা থানার সাঁতারকুল ইউনিয়নের পূর্ব পদরদিয়া এলাকার সাজ্জাদ আলী একটি কাঠ চেরাই কারখানার মালিক। নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ার আগে তাঁকে প্রায় আট মাস কারখানাটি ডিজেলে চালাতে হয়েছে। শেষ পর্যন্ত ১৫ হাজার টাকা ব্যয়ে ৩৭ ওয়াট পিক ক্ষমতার (প্যানেলটি প্রতিদিন একটি সময়ে সর্বোচ্চ ওই পরিমাণ বিদ্যুৎ দেবে) একটি প্যানেল তাঁকে বসাতে হয়েছে। তিনি বলেন, 'এতে কার কী লাভ হয়েছে জানি না। কিন্তু আমি বহু কষ্ট পেয়েছি। কয়েক মাস থেকেছি শুধু দৌড়ের ওপর। এখন বিদ্যুৎ না থাকলে সৌর বিদ্যুৎ দিয়ে একটি লাইট জ্বালিয়ে বসে থাকি। আর কোনো কাজ এতে হয় না।'
একই এলাকার ৭ নম্বর বাড়ির মালিক, অবসরপ্রাপ্ত চিকিৎসক এফ এম আমিনুল ইসলাম বলেন, 'সরকারি শর্তের কারণে সাত লাখ ২০ হাজার টাকায় ১ দশমিক ৮৯ কিলোওয়াট পিক ক্ষমতার প্যানেল বসিয়েছি। একটি ইনভার্টার (সৌর প্যানেল থেকে পাওয়া ডিসি বিদ্যুৎকে এসি বিদ্যুতে রূপান্তর করার যন্ত্র) বসিয়ে কিছু লাইট ও ফ্যান চালাচ্ছি। এক কিলোওয়াট পিকের মতো বিদ্যুৎ পাচ্ছি। যখন লোডশেডিং হয় তখন কাজে লাগে। সে জন্য এত টাকা ব্যয়ে এই ব্যবস্থার কোনো দরকার ছিল না।'
কলাবাগান লেক সার্কাস এলাকার কয়েকজন বাড়ির মালিকও একই কথা বলেন। তাঁরা আট থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত ব্যয় করে প্যানেল বসিয়েছেন। তা থেকে পাওয়া বিদ্যুতে কেউ শুধুই কয়েকটি লাইট জ্বালাচ্ছেন। কেউ কেউ ইনভার্টার স্থাপন করে কিছু ফ্যান চালাচ্ছেন। লোডশেডিং ছাড়া তাঁদের সৌর বিদ্যুতের কোনো ব্যবহার নেই।
সংযোগের সংখ্যা কত : এখন পর্যন্ত ডিপিডিসি বিভিন্ন শ্রেণীর প্রায় ১৭ হাজার গ্রাহককে নতুন সংযোগ দিয়েছে। এদের মোট বিদ্যুৎ চাহিদা প্রায় আট মেগাওয়াট। এর মধ্যে সৌর বিদ্যুতের প্যানেল বসাতে হয়েছে প্রায় ৩৫০ জন গ্রাহককে, যার মোট উৎপাদনক্ষমতা প্রায় ১৭৫ কিলোওয়াট পিক বা এক মেগাওয়াটের ছয় ভাগের এক ভাগের মতো। ডেসকো এখন পর্যন্ত নতুন সংযোগ দিয়েছে প্রায় সাড়ে চার হাজার গ্রাহককে। এর মধ্যে প্যানেল বসিয়েছেন প্রায় ৪০০ জন, যার মোট উৎপাদনক্ষমতা ৪৫০ কিলোওয়াট পিকের মতো। এ ছাড়া পিডিবি, আরইবি ও ওজোপাডিকোর গ্রাহকরা এখন পর্যন্ত যত প্যানেল বসিয়েছেন, তার সর্বমোট ক্ষমতাও এক মেগাওয়াটের বেশি হবে না।
নিম্নমানের প্যানেল : পশ্চিম আগারগাঁওয়ে একটি বাড়িতে সৌর বিদ্যুতের প্যানেল বসানো হয়েছে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে। ক্ষমতা ৪৮ কিলোওয়াট পিক। ৩৫টি লাইট ও ৩৫টি ফ্যান চার ঘণ্টা চলার মতো বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা। এক দিনই তা হয়েছিল। এখন আর হচ্ছে না। ধানমণ্ডি ৪ নম্বর সড়ক ও সেন্ট্রাল রোডের কয়েক গ্রাহকও বলেছেন, তাঁরা যে ক্ষমতার প্যানেল বসিয়েছেন, সে অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছেন না। অর্থাৎ তাঁদের নিম্নমানের প্যানেল দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (নবানয়নযোগ্য জ্বালানি) এবং বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ব্যবসায়ী-প্রকৌশলীরা কিছুটা কারসাজি করতে পারেন।
এখন কী করণীয়
১. প্রথমে সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগিয়ে আসতে হবে। হঠাৎ করে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে স্থায়ী সমাধান যে হয় না, তা আজ প্রমাণিত হয়েছে। গত ২৬ নভেম্বর তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশে ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদন চুক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অর্থাৎ ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র জাতীয় অর্থনৈতিক উন্নয়নে বাধার মূল কারণ বলে চিহ্নিত। তাই ক্ষতিকর এই চুক্তিকারীদের বিরুদ্ধে জনতার এই আওয়াজ।
২. অবিলম্বে সোলার স্থাপন বাধ্যতামূলক আদেশ প্রত্যাহার করা উচিত। সোলার স্থাপনে সরকারি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা ও গুণগত মান নিশ্চিত করা। সোলার লাগানো হচ্ছে অথচ বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না। কোটি কোটি টাকার বিনিময়ে সোলার আমদানি করে জাতীয় অর্থের অপচয় করা হচ্ছে।
৩. কয়লাভিত্তিক সাতটি বিভাগে পাঁচ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারকে হাতে নিতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎ শুধু দেশকে রক্ষা নয়, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি করে।
৪. পুরনো গ্যাসভিত্তিক বৃহৎ বিদ্যুৎকেন্দ্রগুলোকে অবিলম্বে আধুনিকীকরণের উদ্যোগ নিতে হবে। তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক থাকবে। বিদ্যুৎ সমস্যা সমাধানে দেশ এগিয়ে যাবে।
৫. অবিলম্বে গ্যাস তথা জ্বালানি-সংক্রান্ত বিদেশিদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে রপ্তানির ধারাটি বাতিল করতে হবে। যেখানে দেশের শিল্প-কারখানা জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে কিভাবে রপ্তানির ধারা রাখা যেতে পারে? বিশেষ করে কনোকো-ফিলিপসের সঙ্গে অসম চুক্তি বাতিল করার উদ্যোগ নেওয়া উচিত। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে এ ধরনের চুক্তি জাতির সঙ্গে বেইমানির শামিল।
৬. সৌর বিদ্যুৎ স্থাপনের পেছনে দুর্নীতির ষড়যন্ত্র কাজ করে বলে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। দলীয় কিছু লোককে সম্পদশালী করার জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে তিন শতাংশ সৌর প্যানেল স্থাপনের বাধ্যবাধকতামূলক আইনটি করা হয়েছে। দেশের মানুষ এতে কোনো উপকার পাচ্ছে না। শুধু দেশের মানুষের অর্থের অপচয় করা হচ্ছে। গুটিকতক দলীয় ব্যবসায়ীকে লাভবান করার জন্য এ ধরনের নীতি কোনোক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না।
আবুল কাসেম হায়দারলেখক : প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইস্টার্ন ইউনিভার্সিটি ও সাবেক সহসভাপতি, এফবিসিসিআইhttp://www.kalerkantho.com 

সৌর বিদ্যুৎ আশির্বাদ না বোঝা?

সৌর বিদ্যুৎ আশির্বাদ না বোঝা?


ইদানীং দেশে ব্যাপকভাবে সৌর বিদ্যুৎ চালু করার জন্য জোর প্রচারণা শুরু হয়েছে, আইন করে তা চাপিয়ে দেয়াও শুরু হয়ে গেছে। কিন্তু সৌর বিদ্যুতের প্রযুক্তি ও তার মূল্য বর্তমানে যে পর্যায়ে আছে, এভাবে চাপিয়ে দিলে দেশের জন্য এটি যে একটি বিশাল বোঝা হয়ে দাঁড়াবে সেটি পাঠকের সামনে তুলে ধরার জন্যই এ লিখা। তাছাড়া এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধবও নয়, যেভাবে প্রচার করা হচ্ছে। বর্তমানে বাণিজ্যিকভাবে চালু সিলিকন ভিত্তিক সৌর বেদ্যুতের প্যানেল সূর্যের বিকিরণের মাত্র ১৫% এর মত ব্যবহার করে। এর ফলে একদিকে অনেকখানি জায়গাও ঢেকে ফেলতে হয়, আবার দামের দিক থেকেও এটি অনেক বেশী- সরকারের ধারণা দেয়া 'সামান্য বেশী' নয়।
প্রথমেই পরিবেশ বান্ধবতার বিষয়টি আলাপ করা যাক।

বেশীরভাগ ব্যবহারে বিদ্যুৎ দরকার হয় রাতে, তাই ব্যাটারীতে শক্তি সঞ্চয় করতে হয়। আর ব্যাটারীতে বিষাক্ত শীসার প্লেট থাকে যা কয়েক বছর পর পর পাল্টাতে হয়। সারা দেশে ব্যাপকভাবে সৌর বিদ্যুৎ চালু করলে ব্যাটারীর শীসা নানাভাবে ছড়িয়ে গড়ে পরিবেশে বিরূপ প্রভাব ফেলবে। তাছাড়া সোলার সেল তৈরী করতেও অনেক শক্তির প্রয়োজন যা পরিবেশ বান্ধবভাবে উৎপাদিত নাও হতে পারে। অবশ্য এটি এ মুহৃর্তে আমাদের চিন্তার বিয়য় নয়, কারণ আমরা সোলার সেল উৎপাদন করি না।

দ্বিতীয়তঃ কোন ধরণের অর্থনৈতিক বিশ্লেষণ না করে গরীব একটি দেশের জনগণের উপর সৌর বিদ্যুৎ এর বিশাল খরচ জোর করে চাপিয়ে দিচ্ছে সরকার,এটি কোনভাবেই কাম্য নয়। যেসব এলাকা বিদু্যৎ সরবরাহ লাইন থেকে অনেক দূরে, অর্থাৎ গ্রাম, চরাঞ্চল, দূরবতর্ী দ্বীপ, কেবলমাত্র এ সব স্থানেই সৌর বিদ্যুতের ব্যবহার সমর্থনযোগ্য, কারণ এৰেত্রে বৈদ্যুতিক লাইট, ফ্যান, টিভি ইত্যাদি জীবনের মানের একটি বিশাল পরিবর্তন আনে। এখানে জীবনের মানের উন্নয়নটি অনেক বড়, যা কেবল অর্থনৈতিক বিশ্লেষণের আওতায় ফেলা য়ায় না। তবে বেশী শক্তি ব্যবহার করা শিল্পের যন্ত্রপাতি বা এয়ার কন্ডিশনার ইত্যাদির জন্য সৌর বদ্যুতের প্রযুক্তি এখনও অর্থনৈতিকভাবে যথাযথ নয়। আর শহরে, যেখানে মেইন বিদ্যুতের লাইন আছে সেখানকার জন্য তো নয়ই। নীচে একটি তুলনামূলক হিসাব তুলে ধরছি। দেখলেই বুঝতে পারবেন দেশের জনগণের বিপুল অর্থব্যবহার করে কেবলমাত্র কিছু ধনী মানুষের বাগান সাজানোর মত উদ্দেশ্য ছাড়া সৌর বিদ্যুৎ বর্তমানে তেমন সুবিধা আমাদেরকে দিতে পারছে না।

আর আমরা যারা শিৰিত জনগোষ্ঠী- তারাও অল্প জেনেই বিশাল আকারে সৌর বিদ্যুতের ব্যবহারের পৰে জোরসোরে আওয়াজ তুলেছি। এটিও খুব দুঃখজনক। কিছুদিন আগে সরকার প্রায় ১০০ মেগাওয়াটের একটি তাপ-বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে, পত্রিকার খবরে এর খরচ প্রায় এক হাজার কোটি টাকা। যদিও দেশের সামগ্রিক বিদ্যুতের প্রয়োজনের তুলনায় ১০০ মেগাওয়াট বিরাট কিছু নয়, তবুও এই আকারের সৌর বিদ্যুৎ উৎপাদনে কত খরচ হবে, দেখা যাক। কিছুদিন আগে সরকারী পর্যায়ে দুটি সৌর বিদ্যুৎ স্থাপনা করা হয়েছে, প্রায় এক কোটি টাকায় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রায় বিশ কিলোওয়াট, আর একটি পঁয়ত্রিশ লৰ টাকায় বাংলাদেশ ব্যাংকে পায় আট কিলোওয়াট। শক্তির হিসেবে প্রথমটির তুলনায় পরেরটিতে কেন প্রায় তিন গুণের বশী খরচ হল তা আমার জানা নেই, তবে স্বল্প খরচের প্রথমটির হিসাব

ধরে নিয়েই বিশেস্নষণটি করছি। আনত্দর্জাতিক বজারমূল্যের সাথেও এর মোটামুটি সামঞ্জস্য আছে। সে হিসাবে ২০ কিলোওয়াটে এক কোটি টাকা লাগলে ১০০ মেগাওয়াটের জন্য লাগবে ৫ হাজার কোটি টাকা। আরও খেয়াল করতে হবে যে এ সৌর স্থাপনাগুলো দিনে গড়পড়তা ৫ ঘন্টার মত বিদু্যৎ সরবরাহ করে থাকে। আর একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র দিনে ২৪ ঘন্টাই শক্তি সরবরাহ করতে পারে। সে ভাবে ২৪ ঘন্টা সরবরাহ করতে গেলে ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ স্থাপনা একই সাথে লাগবে প্রায় ৫টি, অর্থাৎ লাগবে প্রায় ২৫ হাজার কোটি টাকা, অর্থাৎ একই ৰমতার তাপবিদু্যৎ কেন্দ্রের খরচের ২৫ গুণ। এটিকে সামান্য বেশী বলাটা ঠিক হচ্ছে কিনা, সরকারকে আবারও ভেবে দেখতে বলছি। আর সাথে সাথে স্বল্প আয়তনের বাংলাদেশের কতখানি ঢেকে ফেলতে হবে তা ভাববার বিষয়। উপরের ৫টি স্থাপনার জন্য ঢাকতে হবে ৩ বর্গকিলোমিটারেরও বেশী। আবার সৌর বিদ্যুতের ব্যাটারীর দাম মোট মুল্যের প্রায় শতকরা ২০ ভাগ,
অর্থাৎ প্রায় ৫ হাজার কোটি টাকা, যা প্রায় প্রতি ৫ বছর পর পর পাল্টাতে হবে।

তার মানে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার জন্য প্রতি ৫ বছর পর পর একই ৰমতার ৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনার খরচ করতে হবে। অবশ্য তাপবিদ্যুৎ জেনারেটরে জ্বালানী লাগবে, যা হয় দেশের খনিজ থেকে নেয়া হবে বা বাইরে থেকে আমদানী করতে হবে। জ্বালানী এবং সব রৰণাবেৰণের খরচ ধরেও দেখা যাবে ২০ বছরের ব্যবহারে তাপবিদ্যুতে লাগবে প্রায় ৮ হাজার কোটি টাকা, অথচ ২০ বছরের আয়ুসম্পন্ন একই ৰমতার সৌর বিদ্যুৎ উৎপাদনে খরচ হবে প্রথমেই ২৫ হাজার কোটি টাকা, আর পরে ব্যাটারীর জন্য আরও ১৫ হাজার কোটি টাকা, অর্থাৎ মোট ৪০ হাজার কোটি টাকা। রৰণাবেৰণের জন্য লাগবে আরও। আর যদি স্বল্প ৰমতাসম্পন্ন বিদ্যুতের কথা বলা হয়, সেৰেত্রে তাপ বিদ্যুৎ জেনারেটর আরও সাশ্রয়ী। ১ মেগাওয়াট ৰমতার তাপ বিদ্যুৎ জেনারেটরের দাম ১ কোটি টাকার মত, পত্রিকায় বিজ্ঞাপন এসেছে। আর ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করতে একই সমান ৰমতার সৌর বিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক মূল্যই হবে ২৫০ কোটি টাকা, উপরের হিসাব থেকে ভাগ করে যা পাওয়া যাচ্ছে।

অর্থাৎ ২৫০ গুণ বেশী। ইদানীং দেশে আইন করে দেয়া হয়েছে, ৩ কিলোওয়াট সংযোগে ৯০ ওয়াট সৌর বিদ্যুৎ লাগাতে হবে, অর্থাৎ শতকরা মাত্র ৩ ভাগ। এ সামান্য শক্তি দেশের বিদ্যুতের চাহিদা কতটুকু কমাবে? বিদু্যৎ ব্যবহারে সাশ্রয়ী হবার জন্য সরকারী খরচে প্রচারাভিযান চালিয়ে সৌর বিদ্যুতের খরচ থেকে অনেক কমে এর থেকে অনেক বেশী বিদ্যুৎ সাশ্রয় করা যাবে, মানুষের সচেতনতাও বাড়বে। আর যদি সৌর বিদ্যুতের প্রসারে যেতেই হয়, অন্যাই করে বাধ্যকরা কেন? আজকে আমরা সব কিছুতে মুক্ত অর্থনীতি, মুক্ত বাজার বলে জোর আওয়াজ তুলছি, তাহলে এ বিষয়টিকেও মুক্ত রাখা হচ্ছে না কেন? যার ইচ্ছা সে কিনবে। তাই এ আইনটি দেখে মনে হচ্ছে, বিশেষ কারও স্বার্থপুরণের জন্য সরকারকে কেউ কাজে লাগাচ্ছে কি? সরকারকে এজন্য আগে থেকেই সাবধান হয়ে এ বিষয়টি থেকে বেরিয়ে আসা উচিৎ।

আবারও মনে করিয়ে দিচ্ছি, দেশের শিল্প কলকারখানা চালু রাখা বেশী গুরম্নত্বপূর্ণ, যার জন্য ১০০ মেগাওয়াট নয়, এখনই কমপৰে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দরকার। সৌর বিদ্যুৎ থেকে এর সমাধান চাইলে যে লৰ কোটি টাকার দরকার হবে তার যোগান এ গরীর দেশ কোত্থেকে দেবে? আর যে মাইলের পর মাইল জায়গা আটকিয়ে ফেলার দরকার হবে তাও এ ছোট দেশে কোথায় পাওয়া যাবে? তাই সৌর বিদ্যুৎ কোনভাবেই দেশের ব্যাপক চাহিদার সমাধান নয়। তা ছাড়া সৌর বিদ্যুতের প্রযুক্তিতে অনেক পরিবর্তন আসছে। প্রায় ৪০% দৰতার সোলার সেল শীগগিরই বাজারে আসছে, তখন বর্তমানের ১৫% দৰতার সৌর বিদ্যুৎ প্যানেল গুলো ফেলে দিতে হবে। তাই শীগগিরই দিন ফুরিয়ে যাওয়া একটি প্রযুক্তিতে গরীব দেশের এত এত টাকা বিনিয়োগ করা উচিত কি? পারমাণবিক শক্তি কেন্দ্রের খরচও সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে অনেক কম, যার জন্য পাশের দেশ ভারত, এমনকি তেল ও সূর্যকিরণের অঞ্চল সৌদি আরবসহ অনেক দেশই সেদিকে যাচ্ছে।

পাঠক নিজেই বিচার করে দেখুন গরীব একটি দেশের জন্য সৌর বিদ্যুতের মত এরকম ব্যয়বহুল ব্যবস্থায় যাওয়া যুক্তিযুক্ত কিনা। সরকারের মন্ত্রী মহোদয়গণ বলেছেন যে যারা কোটি কোটি টাকা খরচ করে বাড়ী বানাচ্ছে তারা আরও কয়েক কোটি টাকা খরচ করে সৌর বিদ্যুতের কেন ব্যবস্থা করবে না। তারা কেন এ কথাটি বুঝতে পারছেন না যে আপাতঃদৃষ্টিতে ব্যক্তিগত খরচ মনে হলেও শেষ পর্যনত্দ এ খরচ সম্পূর্ণ দেশের। চাইলে আমরা তাদের সে সব টাকা একত্রে সংগ্রহ করে অনেকগুন বেশী ৰমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে পারি। আর সে জন্য ২৫গুণ বা ২৫০ গুণ বেশী খরচ কেন করব? বরঞ্চ কম খরচে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে বাকী টাকা দেশের কৃষি ও নিজস্ব প্রযুক্তি-বির্ভর শিল্প ও কলকারখানায় বিনিয়োগ করে দেশের আয়কে কয়েক বছরের মধ্যেই অনেকগুণে বাড়িয়ে নেয়া সম্ভব, আর সেটিই বুদ্ধিমানের কাজ। দেশে গ্যাস সঙ্কটের কথা বলা হয়, যদি নিজস্ব গ্যাস বা কয়লা একেবারেই না থাকত তাহলে কি আমারা বিদ্যুৎ ব্যবহার করতাম না?

আমদানী করা জ্বালানীও সৌর বিদ্যুতের থেকে অনেক বেশী সাশ্রয়ী। কিছুদিন আগে একটি বিদেশী পত্রিকায় দেখলাম যে তেলের দাম কমে যাওয়ায় পাশ্চাত্যে সৌর বিদ্যুতের বিক্রী কমে গেছে। এর সঙ্গে আমাদের দেশে সরকারের তরফ থেকে জোর করে সৌর বিদ্যুৎ প্রসারের যেন একটি যোগসূত্র খুজে পাচ্ছি। সৌর বিদ্যুতের বিদেশী উৎপাদনকারীদের ব্যবসায় চালু রাখার জন্য আজ তাদের তৃতীয় বিশ্বে এ হানা দেয়া, আর বিভিন্ন কারণে বাংলাদেশ এসবের খুব সহজ শিকার। এ সব নতুন প্রযুক্তি নিয়ে পরীৰা নিরীৰা করা আমাদের শোভা পায় না। সে সব দেশই তা করতে পারে যাদের দেশের সব মানুষের মৌলিক চাহিদা পূরণ করেও অনেক উদ্ধুত্ত সঞ্চয় থাকছে। যে দেশের জনগণের প্রায় অর্ধেকের মৌলিক চাহিদার পূরণ হয় নি, সে দেশে নতুন প্রযুক্তি নিয়ে ব্যাপক আকারে পরীৰা নিরীৰা করাটা কি বুদ্ধিমানের কাজ না বোকামী, পাঠককে ভেবে দেখতে বলছি। তাই ভাবতে হবে- সৌর বিদ্যুৎ আমাদের জন্য আশীর্বাদ না বোঝা?

খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী
অধ্যাপক, বায়োমেডিকেল ফিজিক্স
এন্ড টেকনোলজি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

Date: September 9, 2011

Friday, May 4, 2012

সৌর কোষ কিভাবে কাজ করে?

সৌর কোষ কিভাবে কাজ করে?
লিখেছেন মাহফুজ   
Thursday, 20 December 2007
সৌর বিপ্লবের কথা আমরা বেশ কিছু বছর যাবৎ শুনে আসছি, যার মূল মন্ত্র হল - এমন একদিন আসবে যখন আমরা বিনা খরচে বিদ্যুৎ ব্যবহার করব। এই বিদ্যুতের মূল উৎস হল সূর্য। পরীক্ষা করে দেখা গেছে যে, একটি রৌদ্রোজ্ঞ্বল দিনে সূর্য পৃথিবী পৃষ্ঠের প্রতি বর্গ একক ক্ষেত্রফলে ১০০০ ওয়াট সমপরিমাণ আলোক শক্তি বিকিরণ করে!! যদি এই শক্তির পুরোটা সংগ্রহ করতে পারি তবে  আমরা আমাদের ঘরবাড়ি এবং অফিস আদালত প্রভৃতিকে সম্পূর্ণরূপে বিদ্যুতায়িত করতে পারব।  
ক্যালকুলেটর বা স্যাটেলাইটে যে সৌরকোষসমূহ আমরা দেখি সেগুলো হল  photo voltaic কোষ বা module (module হল একই ফ্রেমে অবস্থিত একগুচ্ছ কোষ যারা ইলেক্ট্রিকালি সংযুক্ত থাকে)। Photo অর্থ হল আলো এবং Voltaic মানে হল তড়িৎ। অর্থাৎ Photo voltaic cell বলতে বোঝায় আলোকতড়িৎ কোষ, যা আলোকশক্তিকে তড়িৎ-এ রূপান্তরিত করে।
আলোকতড়িৎ কোষসমূহ অর্ধপরিবাহী (Semiconductor) পদার্থ দিয়ে গঠিত। বর্তমানে সিলিকন নামক অর্ধপরিবাহী বেশি ব্যবহৃত হয়। মূলত, যখন আলো এই কোষে এসে পড়ে তখন এই আলোর একটি নির্দিষ্ট অংশ অর্ধপরিবাহী কর্তৃক শোষিত হয়। এই আলোক শক্তি ইলেক্ট্রনকে পরমাণু হতে মুক্ত করে এবং ফলে ইলেক্টন গুলো স্বাধীনভাবে চলাচল করতে পারে। আলোকতড়িৎ কোষসমূহের প্রত্যেকের এক বা একাধিক তড়িৎক্ষেত্র থাকে যে বা যারা মুক্ত ইলেক্ট্রন গুলোকে একটি নির্দিষ্ট দিকে চলতে বাধ্য করে। এই ইলেক্ট্রনের প্রবাহই হল বিদ্যুৎপ্রবাহ সৃষ্টি করে। কোষগুলোর উপরে ও নিচে ধাতব পাত সংযুক্ত করে এই বিদ্যুৎকে বাইরে প্রবাহিত করা হয়।
ইহাই হল মূল প্রক্রিয়া, কিন্তু প্রকৃত ঘটনা আরও গভীর। একটি সিলিকন নির্মিত কোষ নিয়ে প্রকৃত ঘটনা আরও গভীরভাবে দেখা যাক -
সিলিকনের কিছু বিশেষ রাসায়নিক গুণাবলী রয়েছে। একটি সিলিকন পরমাণুতে ১৪ টি ইলেক্ট্রন রয়েছে, যারা ৩ টি ভিন্ন ভিন্ন শক্তিস্তরে সজ্জিত রয়েছে। কেন্দ্রের নিকটবর্তী প্রথম দুটি স্তর ইলেক্টন দ্বারা পূর্ণ থাকে। সর্বশেষ স্তরটি অর্ধপূর্ণ থাকে, অর্থাৎ ৪ টি ইলেক্ট্রন থাকে। প্রতিটা সিলিকন পরমাণু সর্বদা শেষ স্তরটি পরিপূর্ণ করতে চায়, অর্থাৎ ৮ টি ইলেক্ট্রন অর্জন করতে চায়। এই উদ্দ্যেশে, প্রতিটি সিলিকন পরমাণু কাছাকাছি অবস্থিত চারটি পরমাণুর সাথে ইলেক্ট্রন শেয়ার করে। অর্থাৎ প্রতিটি পরমাণু পার্শবর্তী পরমাণুর সাথে বন্ধন গঠন করে। মনে হয় যেন, প্রতিটি পরমাণু চারটি হাত দিয়ে অপর চারটি পরমাণুকে ধরে রাখে। এভাবে স্ফটিকাকার কাঠামো গঠিত হয়, যা আলোকতড়িৎ কোষের জন্য প্রয়োজনীয়।
এতক্ষন আমরা বিশুদ্ধ সিলিকন স্ফটিক নিয়ে আলোচনা করলাম। বিশুদ্ধ সিলিকন মোটামুটিভাবে বিদ্যুৎ অপরিবাহী, কারণ এতে স্বাভাবিক অবস্থাতে কোন মুক্ত ইলেক্ট্রন নেই। সৌরকোষ হিসেবে এই সিলিকনকে ব্যবহার করতে হলে সিলিকন স্ফটিকে সামান্য পরিবর্তন সাধন করতে হয়।
একটি সৌরকোষে ভেজালযুক্ত বা অবিশুদ্ধ সিলিকন ব্যবহৃত হয়। সিলিকন পরমাণুসমূহের সাথে অন্য পরমাণু মিশ্রিত করে অবিশুদ্ধ সিলিকন প্রস্তুত করা হয়। ফলে এই সিলিকনের কার্যকারিতা পরিবর্তিত হয়। সাধারনত আমরা ভেজালকে অনাকাংক্ষিত মনে করলেও, এক্ষেত্রে ভেজাল-ই কোষের সম্পূর্ণ কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। প্রকৃতপক্ষে এই ভেজাল ইচ্ছে করেই দেওয়া হয়। প্রতি মিলিয়ন সিলিকনের মধ্যে একটি করে ফসফরাস পরমাণুর উপস্থিতি বিবেচনা করা যাক। ফসফরাস পরমাণুর সর্ববহিস্থঃ স্তরে ৫ টি ইলেক্ট্রন রয়েছে। এই পরমাণুর চারটি ইলেক্ট্রন পার্শ্ববর্তী চারটি সিলিকনের সাথে আবদ্ধ থাকলেও একটি ইলেক্ট্রন মুক্তই থেকে যায়, যা কোন বন্ধনে আবদ্ধ থাকে না।
যখন বিশুদ্ধ সিলিকন শক্তিপ্রাপ্ত হয় (যেমন তাপ হতে প্রাপ্ত শক্তি), তখন কিছু ইলেক্ট্রন বন্ধন মুক্ত হয়ে তাদের পরমাণুকে ত্যাগ করে। প্রতিটি ইলেক্ট্রন ত্যাগের ফলে একটি করে হোল তৈরি হয়। এই ইলেক্ট্রনগুলো তখন সিলিকন স্ফটিকের মধ্যে অনবরত ছুটে বেড়ায় এবং হোল খুঁজে বেড়ায় তাতে পড়ার জন্য। এই ইলেক্তড়নগুলোকে মুক্ত বাহক বলে এবং এরাই বিদ্যুৎ পরিবহন করে। বিশুদ্ধ সিলিকনে এই ইলেক্ট্রনের সংখ্যা এতই কম যে তারা তড়িৎ পরিবহনে কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনা। ফলে বিশুদ্ধ সিলিকন এক অর্থে বিদ্যুৎ অপরিবাহী। কিন্তু ফসফরাস যুক্ত ভেজাল সিলিকনের কথা আলাদা। এক্ষেত্রে ফসফরাসের বাড়তি ইলেক্ট্রনগুলো খুব অল্প পরিমাণ শক্তিতেই মুক্ত হয়ে যায়- কেননা এই ইলেক্ট্রনগুলো কোন বন্ধনে আবদ্ধ থাকে না। ফলে বিশুদ্ধ সিলিকনের তুলনায় ভেজাল সিলিকনে তড়িৎ পরিবহনের জন্য অনেক বেশি বাহক পাওয়া যায়।বিশুদ্ধ সিলিকনের সাথে ভেজাল মেশানোকে ডোপিং বলা হয়। যখন ফসফরাস মেশানো হয় তখন প্রাপ্ত ভেজাল সিলিকনকে N-type সিলিকন বলা হয়। এক্ষেত্রে ইলেক্ট্রন বাহক হিসেবে কাজ করে এবং ইহার চার্জ negative বলে "n"-type বলা হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে, ডোপিংকৃত সিলিকন বিশুদ্ধ ইলেক্ট্রনের চাইতে বেশ ভাল বিদ্যুৎ পরিবাহক।
 
প্রকৃতপক্ষে, সৌর কোষের এক অংশ হল N-type. অন্য অংশ বোরন দিয়ে ডোপিং করা হয়, যাকে P-type সিলিকন বলে। বোরনের সর্ববহিস্থঃ শক্তিস্তরে ৩ টি ইলেক্ট্রন রয়েছে। ফলে P-type সিলিকনে বাড়তি ইলেক্ট্রন থাকার পরিবর্তে বাড়তি হোলের সৃষ্টি হয়, যা তড়িৎ বাহক হিসেবে কাজ করে। ইলেক্ট্রনের অনুপস্থিতিই হল হোল, তাই হোলের চার্জ ইলেক্ট্রনের চার্জের বিপরীত অর্থাৎ positive। হোলের চার্জ positive বলেই "p"-type বলা হয়। হোলগুলোও ইলেক্ট্রনের মতই চলাচল করে।
আশ্চর্যজনক ঘটনা তখনই ঘটে যখন N-type এবং P-type সিলিকনকে একত্রে রাখা হয়। এই দুইধরণের সিলিকনকে সংযুক্ত করলে সংযোগস্থলে একটি তড়িৎক্ষেত্রের সৃষ্টি হয়। এই তড়িৎক্ষেত্র ছাড়া আলোক-তড়িৎ কোষ (Photovoltaic cell) কোনভাবেই কাজ করবে না। অর্থাৎ প্রতিটি আলোক-তড়িৎ কোষে কমপক্ষে একটি তড়িৎক্ষেত্র থাকতেই হবে।

এখন দেখা যাক N-type ও P-type সিলিকনকে সংযুক্ত করলে প্রকৃতপক্ষে কি ঘটে। N-type-এর মুক্ত ইলেক্ট্রনগুলো P-type-এর মধ্যে হোলগুলোকে খুঁজে পায় এবং খুব দ্রুত গিয়ে হোলগুলো পূর্ণ করে। ফলে সংযোগস্থলের N-type-এর দিকে positive charge এবং N-type-এর দিকে negative charge-এর সৃষ্টি হয়।এখন প্রশ্ন হলো যে, সকল মুক্ত ইলেক্ট্রন-ই কি হোলগুলোকে পূর্ণ করে। না, কেননা সংযোগস্থলে একটি তড়িৎক্ষেত্রের সৃষ্টি হয় যার দিক এমন হয় যা কিনা N-type থেকে আরও ইলেক্ট্রনকে P-type-এর দিকে আসতে বাধা হিসেবে কাজ করে।ফলে একসময় একটি সাম্যাবস্থার সৃষ্টি হয় যখন সৃষ্ট তড়িৎক্ষেত্র দুই পার্শ্বকে আলাদা করে রাখে।1
 
 
 
 
 
 
                    চিত্র ১- আলোক তড়িৎ কোষে তড়িৎ ক্ষেত্রের প্রভাব
এখন আমরা দেখব যে, এই অবস্থায় আলো পড়লে কি ঘটে। যখন ফোটন (আলোক কণা) সৌরকোষকে আঘাত করে তখন ইলেক্ট্রন-হোল জোড়া ভেঙ্গে যায় এবং ফলে ইলেক্ট্রন মুক্ত হয়।পর্যাপ্ত পরিমাণ শক্তিবিশিষ্ট প্রতিটি ফোটন কেবলমাত্র একটি ইলেক্ট্রনকে মুক্ত করে এবং সেইসাথে একটি হোল-ও সৃষ্টি হয়। এই ঘটনাটি যদি সৃষ্ট তড়িৎক্ষেত্রের কাছে ঘটে অথবা সৃষ্ট ইলেক্ট্রন ও হোল তড়িৎক্ষেত্রের প্রভাবযুক্ত অঞ্চলের আশেপাশে ঘুরে বেড়ায়, তবে তড়িৎক্ষেত্রটি N-type-এর দিকে একটি ইলেক্ট্রন এবং P-type-এর দিকে একটি হোল পাঠায়। এই অবস্থায় যদি বাইরে দিয়ে কোন সংযোগের ব্যাবস্থা করা হয়, তবে ইলেক্ট্রনগুলো সেই পথ দিয়ে P-type এলাকায় গিয়ে পৌঁছায় এবং হোল-এ এসে পড়ে। ইলেক্ট্রনের এই প্রবাহই তড়িৎপ্রবাহ সৃষ্টি করে এবং কোষটির তড়িৎক্ষেত্র একটি বিভব পার্থক্য বজায় রাখে। তড়িৎপ্রবাহ এবং বিভব পার্থক্য-এই দুইয়ের সম্মিলনে Power পাই যাকিনা এদের গুণফলের সমান।2
 
 
 
 
 
 
 
                            চিত্র ২- আলোক তড়িৎ কোষের কার্যপদ্ধতি
এখন প্রশ্ন হলো- এই আলোকতড়িৎ কোষ কি পরিমাণ সৌরশক্তি শোষণ করতে পারে? দুঃখজনক হলেও ইহা সত্য যে, বেশিরভাগ কোষ মোট সৌরশক্তির শতকরা মাত্র ২৫ ভাগ শোষণ করতে পারে।
 
সূর্যের আলোতে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলো রয়েছে যাদের ফোটনের শক্তিও ভিন্ন ভিন্ন। যেহেতু সৌরকোষের উপর আপতিত আলোর ফোটনের শক্তি বিভিন্ন, তাই ইলেক্ট্রন-হোলযুগল সৃষ্টি করার মত পর্যাপ্ত শক্তি সকল ফোটনের থাকেনা। যে আলো  ইলেক্ট্রন-হোলযুগল সৃষ্টিতে ব্যর্থ হয়, সেই আলো সৌরকোষকে অতিক্রম করে চলে যায়। কেবলমাত্র একটি নির্দিষ্ট পরিমাণ শক্তির চেয়ে বেশি পরিমাণ শক্তি থাকলেই সেই ফোটন ইলেক্ট্রনকে মুক্ত করতে পারে। স্ফটিকাকার সিলিকনের জন্য এই শক্তির মান হলো 1.1eV (ইলেক্ট্রন ভোল্ট)। শক্তির এই মানকে আমরা Band gap energy বলি। কোন ফোটনের যদি এই শক্তির চাইতে বেশি পরিমাণ শক্তি থাকে তবে উদবৃত্ত শক্তি নষ্ট হয়ে যায়।এভাবে সৌরশক্তির শতকরা প্রায় ৭০ ভাগ নষ্ট হয়ে যায়।
এখন প্রশ্ন হলো যে,আরও বেশি ফোটনকে কাজে লাগানোর জন্য কেন আমরা আরও কম band gap energy বিশিষ্ট পদার্থ ব্যবহার করিনা? দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, band gap energy-ই সৃষ্ট তড়িৎক্ষেত্রের শক্তি নির্দেশ করে। অর্থাৎ কম band gap energy বিশিষ্ট পদার্থের দ্বারা সৃষ্ট কোষে বিভব পার্থক্যের মান নগণ্য হবে, যা গ্রহণযোগ্য নয়। মোটামুটিভাবে 1.4eV শক্তিকে সৌরকোষের জন্য আদর্শ মান হিসেবে গ্রহণ করা হয়।
সৌরকোষে ফোটনের শক্তি সংক্রান্ত অপচয় ছাড়াও আরও কিছু অপচয় রয়েছে। ইলেক্ট্রনগুলো কোষের বাইরের সংযোগ দিয়ে প্রবাহিত হয়। কোষের নিচের অংশ ভাল তড়িৎপরিবাহিতার জন্য ধাতব পদার্থ দিয়ে মুড়ে দেয়া হয়। কিন্তু উপরের অংশও যদি পূর্ণভাবে ঢেকে দেয়া হয়, তবে ফোটন অস্বচ্ছ তড়িৎপরিবাহী পদার্থ দিয়ে যেতে পারবে না এবং তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে যাবে। তাই কিছুক্ষেত্রে স্বচ্ছ তড়িৎপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। যদি আমরা ধাতব সংযোগ শুধুমাত্র দুই পাশে দেই তবে সংযোগস্থলে পৌঁছাবার জন্য ইলেক্ট্রনগুলোকে বেশ খানিকটা পথ অতিক্রম করতে হবে। যেহেতু সিলিকনের রোধ বেশি এবং ইহা ধাতুর মত ভাল তড়িৎপরিবাহী নয় সেহেতু ইহার মধ্য দিয়ে বেশখানিকটা পথ অতিক্রম করা ইলেক্ট্রনের জন্য কঠিন হবে। ফলে অপচয় বেড়ে যাবে। এই অপচয় কমাবার জন্য ধাতব grid দ্বারা কোষগুলোকে মুড়ে দেওয়া হয়। ফলে ইলেক্ট্রনগুলোকে আর অধিক পথ অতিক্রম করতে হয়না।
আরও একটি সমস্যা রয়েছে। তা হলো- সিলিকন হলো একটি উজ্জ্বল পদার্থ। ফলে এতে আপতিত ফোটনের অনেকাংশ প্রতিফলিত হয়ে ফিরে যায়। এই কারণে কোষটির উপরের অংশ অপ্রতিফলক পদার্থ দিয়ে ঢেকে দেওয়া হয়।পরিশেষে কোষগুলোকে কাঁচের তৈরি ঢাকনা দিয়ে ঢেকে দেয়া হয় যেন কোষ অন্যকোন পদার্থের সংস্পর্শে আসতে না পারে। উল্লেখযোগ্য পরিমাণ বিভব এবং বিদ্যুৎ পাবার জন্য বেশ কিছু কোষ (সাধারণত ৩৬টি) প্রয়োজন অনুযায়ী সংযুক্ত করে PV module তৈরি করা হয়। তারপর কাঁচের ঢাকনা দিয়ে পুরো module টিকে ঢেকে দেওয়া হয়।3
 
 
 
 
             চিত্র ৩ - সিলিকন নির্মিত আলোকতড়িৎ কোষের কাঠামো 

Source: http://biggani.com