Showing posts with label Generator. Show all posts
Showing posts with label Generator. Show all posts

Friday, June 15, 2012

জেনারেটর বিকল্প বিদ্যুতের নির্ভরযোগ্য উত্স

জেনারেটর বিকল্প বিদ্যুতের নির্ভরযোগ্য উত্স

মাহাতাব আলী


প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকলে তাকে টেক্কা দেয়াটাই মুশকিল হয়ে পড়ে। আর গরম তাড়াতে আজকাল বিভিন্ন ধরনের যন্ত্র পাওয়া যায় বাজারে। এর মধ্যে প্রথমেই আসে জেনারেটরের নাম। রয়েছে হালের আইপিএস। তবে আইপিএস কিংবা ইউপিএসের তুলনায় বিদ্যুতের বিকল্প উত্স হিসেবে জেনারেটরের ভূমিকাটাই বেশি। বলতে গেলে বড় পরিসরে বিদ্যুৎ সরবরাহে জেনারেটরের বিকল্প নেই বললেই চলে।
বিদ্যুতের বিকল্প এ যন্ত্রটি বাজারজাত করছে দেশী-বিদেশী বেশকিছু প্রতিষ্ঠান। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন ছাড়াও মিত্সুবিশি, র্যাংগস ইলেকট্রনিকস, বাটারফ্লাইসহ চীনের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের ডিজেলচালিত জেনারেটর বিক্রি হয়ে থাকে। দেশী-বিদেশী এসব প্রতিষ্ঠানের জেনারেটর পাওয়া যাবে বিভিন্ন শোরুম কিংবা ডিলার পয়েন্টে। বৈশিষ্ট্যের সঙ্গে দরদাম জানা থাকলে যন্ত্রটি কিনতেও সুবিধা। দেশীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে উন্নতমানের জেনারেটর নিয়ে এসেছে ওয়ালটন। অটোমেটিক ইলেকট্রিক ও পেট্রোল গ্যাস জেনারেটর পাওয়া যাবে। এ ছাড়া ওয়ালটনের জেনারেটরের কিছু অনন্য বৈশিষ্ট্য হলো— কন্ট্র্যাক্ট ট্রানজিসটর লেগনিশন সিস্টেম, অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর), অটো সার্কিট ব্রেকার, ৫০ হার্জ রেট ফ্রিকুয়েন্সি, ১২-৮-৩এ ডিসি আউটপুট, ৪ স্ট্রোক ইঞ্জিন এবং ডিজিটাল ডিসপ্লে মিটার।
ওয়ালটনের উল্লেখযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে এক্সেল ২২০০এন্ড ২২০০ই, স্প্রিরিট ১৩৫০, সাইলেন্ট ক্যাটরিনা ৫০০০ই, জেট ১০০০। এ ছাড়া পাওয়ার ক্রাফট-৭০০ই মডেলের জেনারেটরে জ্বালানি দিতে হবে ২৫ লিটার। পাওয়া যাবে ৬ হাজার ৫০০ থেকে ৭ হাজার ওয়াট বিদ্যুৎ। আছে অটো প্রটেকশনব্যবস্থা। সুপিরিয়া-৬০০০ মডেলে জ্বালানি লাগবে ২৫ লিটার। প্রতি তিন লিটারে চলবে ১ ঘণ্টা। বিদ্যুৎ পাওয়া যাবে ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার ওয়াট। জ্বালানিচালিত অন্যান্য জেনারেটরের মধ্যে স্পার্ক-৪৫০০ ও পাওয়ার ম্যাক-৩১০০ পাওয়া যাবে বিভিন্ন দামে। তবে ওয়ালটনের পেট্রলচালিত জেনারেটর রয়েছে ১ হাজার ওয়াট থেকে শুরু করে ১ হাজার ২০০, ১ হাজার ৫০০, ২ হাজার ২০০, ৩ হাজার ১০০ এবং ৪ হাজার ৫০০ ওয়াটের। এগুলোর দাম যথাক্রমে ১৩ হাজার ৮০০, ১৪ হাজার ৭০০, ২৫ হাজার ৭০০, ২৭ হাজার ২০০, ৩৭ হাজার ২০০ এবং ৪৩ হাজার ২০০ টাকা। এ ছাড়া ৫ হাজার ওয়াটের ডিজেলচালিত জেনারেটরের দাম ৮৬ হাজার ৮০০ টাকা।
পুরান ঢাকার নবাবপুর রোডের মেসার্স এনএস ইলেকট্রিক স্টোরে কথা বলে জানা যায়, সেখানে পাওয়া যাবে চীনের হুন্দাই, টাইগার; জাপানের হোন্ডা ও ডয়েজ এবং ইংল্যান্ডের পার্কিং ব্র্যান্ডের জেনারেটর। সেখানে ৫০০ ওয়াট জেনারেটর দাম ৫ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৮০০ ওয়াট ৭ হাজার ৫০০, ১ হাজার ওয়াট ১২ হাজার টাকায় পাওয়া যাবে। এ ছাড়া ১ হাজার ৫০০ ওয়াট ১৩ হাজার ৫০০ টাকা। এটি চাবি দিয়ে চালু করা যায়। ২ হাজার ওয়াটের দাম ১৬ হাজার ৫০০ ও ২ হাজার ৫০০ ওয়াটের ১৭ হাজার ৫০০ টাকা। ৩ হাজার ওয়াটের মেশিনের দাম পড়বে ২১ হাজার টাকা। ৪ হাজার ওয়াট ৩৫ হাজার, ৫ হাজার ওয়াটের ৩৮ হাজার এবং ৫ হাজার ৫০০ ওয়াটের ৪২ হাজার টাকায় পাওয়া যাবে। এ ছাড়া পাওয়ার প্লাস-১৫০০, জুম-১২০০, জেট ১০০০, স্মাইল ৫৫০০ মডেলের জেনারেটরগুলোয় পাওয়া যাবে ১ হাজার থেকে ৫ হাজার ওয়াট বিদ্যুৎ। এগুলোর দাম পড়বে ৪০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে।

 ২০১২-০৩-০২

Source: http://www.bonikbarta.com

হাতের কাছেই বিদ্যুতের বিকল্প

হাতের কাছেই বিদ্যুতের বিকল্প
নিজের প্রয়োজনটুকু মেটাতে বিদ্যুেকই ধরে রাখছে অনেক কিছুর মাধ্যমে। কিছু সময়ের জন্য হলেও আলোকিত থাকতে ব্যবহার করছে চার্জার লাইট, আবার গরমের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চার্জার ফ্যান। চাহিদা অনুযায়ী কেউ ব্যবহার করছে আইপিএস, আবার অনেকে জেনারেটর। বাজার ঘুরে এসব নিয়ে বিস্তারিত লিখেছেন মাহাবুব মাসফিক

চার্জার লাইট
চার্জার লাইটই বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলোকিত করে দেবে আপনার ঘর। দিন বদলের ফলে মানুষ অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে প্রযুক্তির ওপর। প্রযুক্তির ছোঁয়াতে অনেক অসম্ভবও এখন সম্ভব হচ্ছে। তাই হঠাত্ আঁধারে চারপাশ ঢেকে গেলে পাশে থাকবে চার্জার লাইট। জরুরি কাজ করতে করতে কিংবা রাত পোহালে পরীক্ষা-এমন অবস্থায় চার্জার লাইটের গুরুত্ব কতটা তা হাড়ে হাড়ে বোঝা যায়। বাজার ঘুরে দেখা যায় যে, বাজারে বিভিন্ন মডেল ও ডিজাইনের চার্জার লাইট পাওয়া যাচ্ছে। কিছু লাইট আছে, যা সরাসরি বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে হয়। বিদ্যুত্ থাকাকালে এ লাইটগুলোতে চার্জ হতে থাকবে এবং বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। এ লাইটগুলোর সুইচ দু’ধরনের। একটি ম্যানুয়াল অন্যটি রিমোট কন্ট্রোল। ম্যানুয়াল সুইচগুলোর দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। রিমোট কন্ট্রোলগুলোর দাম পড়বে ৬০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। এ ছাড়া শিক্ষার্থীদের চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য কাজেও টেবিলে ব্যবহার করা হয় কিছু চার্জার লাইট। এ লাইটগুলো কিনতে পারবেন ১৫০ থেকে ৮০০ টাকার মধ্যে, যার সামনে ও পাশে লাইট জ্বালানোর ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কিছু টেবিলল্যাম্প আছে যার সুইচগুলো ম্যানুয়াল ও চার্চ সুইচ। এ ধরনের টেবিলল্যাম্পগুলো কিনতে পারবেন ৪০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। চার্জার লাইটগুলো সহজেই পেতে পারেন যে কোনো ইলেকট্রনিক মার্কেটে বা দোকানে। তবে জেনে রাখবেন নামি ব্র্যান্ডের না হলে সাধারণ চার্জার লাইটের কোনো গ্যারান্টি-ওয়ারেন্টি নেই।

চার্জার ফ্যান
বিদ্যুতের যাওয়া-আসায় ব্যাহত হয় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। লোডশেডিংয়ের কারণে তো আর থেমে থাকবে না জীবনযাত্রা। জীবন চলবে আপন গতিতে। বিনা নোটিসে বিদ্যুতের আসা-যাওয়া থেকে রেহাই পেতে পারেন চার্জার ফ্যানের মাধ্যমে। কারণ বিদ্যুত্ না থাকলেও চার্জার ফ্যানের কল্যাণে আপনি কয়েক ঘণ্টা পেতে পারেন আরামদায়ক বাতাস। শুধু হিমেল হাওয়া নয়, আপনার আঁধার ঘরে স্নিগ্ধ আলোও ছড়িয়ে দিতে পারে চার্জার ফ্যানের সঙ্গে যুক্ত থাকা চার্জার লাইট। বাজার ঘুরে দেখা গেল নরমাল ফ্যানের চেয়ে চার্জার ফ্যানের চাহিদা বেশি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ফ্যান পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বা সর্বাধিক চাহিদা রয়েছে কনকা, সনি, উইনস্টার, ডিফেন্ডার, ন্যাশনাল ফিটেট, প্যানাসনিক, জিএফসি প্রভৃতি।
চার্জার ফ্যান বিক্রি হয় মূলত ইঞ্চি হিসেবে বলে জানালেন এক বিক্রেতা। ন্যাশনাল ফিটেট ব্র্যান্ডের ৯ ইঞ্চি চার্জার ফ্যান পাবেন ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৩শ’ টাকায়, ন্যাশনাল ফিটেট ১০ ইঞ্চির দাম পড়বে ৩ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৯শ’ টাকা। কনকা ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা। কনকা ১৪ ইঞ্চি চার্জার ফ্যান কিনতে পারবেন ৩ হাজার ৩শ’ থেকে ৩ হাজার ৮শ’ টাকার মধ্যে এবং ১৬ ইঞ্চির দাম পড়বে ৪ হাজার থেকে ৪ হাজার ৪শ’ টাকা।
ডিফেন্ডার ৮ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৩শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকা। যদি কিনতে চান ১০ ইঞ্চি ডিফেন্ডার চার্জার ফ্যান, তবে আপনাকে গুনতে হবে ২ হাজার ৯শ’ থেকে ৩ হাজার ১শ’ টাকা পর্যন্ত। ১২ ইঞ্চি কিনতে চাইলে ৩ হাজার ২শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকা গুনতে হবে।
বেস্ট পাওয়ার ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা। কিন্তু আপনার পছন্দ যদি সনি চার্জার ফ্যান, তবে আপনাকে আকারভেদে গুনতে হবে ১ হাজার ৪শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকা পর্যন্ত।
উইন্টার ১২ ইঞ্চি চার্জার ফ্যান কিনতে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা লাগবে। অন্যদিকে টাওয়ার ৯ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৫শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকা। ১০ ইঞ্চির দাম পড়বে ৩ হাজার ২শ’ থেকে ৩ হাজার ৬শ’ টাকা।

প্রাপ্তিস্থান ও সতর্কতা
চার্জার ফ্যান কিনতে আপনি যেতে পারেন রাজধানীর বৃহত্ ইলেক্ট্রনিক মার্কেট নবাবপুরে। এ ছাড়াও পাবেন গুলিস্তানে সুন্দরবন স্কয়ার, নিউমার্কেট, স্টেডিয়াম মার্কেট, মিরপুর-১, শাহআলী মার্কেট, মিরপুর-১০, খিলগাঁও তালতলা মার্কেট, মৌচাক মার্কেটসহ নগরীর বিভিন্ন ইলেক্ট্রনিক মার্কেটে।
চার্জার ফ্যান কেনার সময় এবং পরে ব্যবহারের সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে।
* ফ্যান কেনার আগে গ্যারান্টি বা ওয়ারেন্টি কার্ড বুঝে নিন।
* চার্জার ফ্যানের সুইচ, নেট, ইলেক্ট্রনিক তার, স্ট্যান্ড প্রভৃতি জিনিস ভালোভাবে দেখে নিন।
* বিদ্যুত্ চলে যাওয়ার পর যতক্ষণ চালাবেন ঠিক ততক্ষণ চার্জ করুন।
* বাচ্চাদের দ্বারা ফ্যান অন কিংবা অফ না করাই ভালো।
* সপ্তাহখানেক পর পর নেটগুলো খুলে ধুলাবালি মুছে ফেলুন।
* চার্জার ফ্যান কেনার সময় অবশ্যই দরদাম করে কিনবেন। মার্কেটভেদে প্রদত্ত দামের পার্থক্য হতে পারে। তাই কেনার আগে যাচাই-বাছাই করে ভালো মানের চার্জার ফ্যান কেনার চেষ্টা করুন।

Friday, May 4, 2012

বৈদ্যুতিক জেনারেটর

বৈদ্যুতিক জেনারেটর 

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


বৈদ্যুতিক জেনারেটর এক ধরণের বৈদ্যুতিক যন্ত্র যা যান্ত্রিক শক্তি বা ক্ষমতাকে বৈদ্যুতিক শক্তি বা ক্ষমতায় রুপান্তরিত করে। অবশ্য ডায়নামো বলতে সাধারণ্যে কেবল জেনারেটরকেই বোঝানো হয়। প্রথম নির্মিত জেনারেটরকে ডায়নামো নামে আখ্যায়িত করা হয়েছিল। এই বৈদ্যুতিক যন্ত্র গতিশীল তড়িচ্চালক শক্তি উৎপাদনের নীতি ব্যবহার করে এই রুপান্তর ঘটায়। ফ্যারাডের তড়িচ্চুম্বক আবেশের নীতি অনুসারে একটি পরিবাহী যখন চৌম্বক ফ্লাক্সের মধ্য দিয়ে অতিক্রম করে তখন তার মধ্যে একটি গতিশীল তড়িচ্চুম্বক আবেশের সৃষ্টি হয়। পরিবাহী পদার্থ বা তারটিকে আবদ্ধ বর্তনীতে অন্তর্ভুক্ত করলে তার মধ্যে দিয়ে এই ফ্লাক্সের কারণে একটি তড়িৎ প্রবাহ পাওয়া যায়। এভাবেই বিদ্যুতের উৎপত্তি ঘটে। অর্থাৎ তড়িৎ শক্তি উৎপাদন করতে গেলে তিনটি জিনিস আবশ্যক: একটি চৌম্বক ক্ষেত্র, একটি তড়িৎ পরিবাহক এবং গতি। এই তিনের সম্মিলন ঘটিয়েই জেনারেটর নির্মিত হয়। তবে ব্যবহারযোগ্যতা এবং উপযোগিতার কথা চিন্তা করে এর মধ্যে নানা ধরণের পরিবর্তন, সংযোজন এবং নকশা অন্তর্ভুক্ত করতে হয়।

উদ্ভাবনের ইতিহাস:

স্থির বৈদ্যুতিক জেনারেটর

যে সকল বৈজ্ঞানিক পরীক্ষণের জন্য উচ্চ বিভবের প্রয়োজন পড়ে তাদের ক্ষেত্রে স্থির বৈদ্যুতিক জেনারেটর ব্যবহার করা হত। অন্তরক যন্ত্র অতি উচ্চ বিভব তৈরি করে বলেই সেগুলো নিয়ে সমস্যা রয়েছে। আর তাই স্থির বৈদ্যুতিক জেনারেটর খুব কম শক্তি রেটিংয়ে তৈরি করা হত এবং বাণিজ্যিক বা লাভজনক ব্যবসায়িক ক্ষেত্রে যেখানে অনেক শক্তির দরকার হয় সেখানে এগুলো ব্যবহার করা যেত না। তড়িৎ এবং চুম্বকত্বের মধ্যে সম্পর্ক আবিষ্কৃত হওয়ার পূর্বে স্থির বৈদ্যুতিক নীতির উপর ভিত্ত করেই জেনারেটর নির্মিত হত। ব্রিটিশ উদ্ভাবক জেমস উইমহার্স্ট এমন একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র তৈরি করেছিলেন যার নাম উইমহার্স্ট যন্ত্র। কিছু স্থির বৈদ্যুতিক যন্ত্র যেমন, আধুনিক কালের ফান দ্য গ্রাফ জেনারেটর, নিচের যেকোন মূলনীতি অনুসারে কাজ করতে পারে:
স্থির বৈদ্যুতিক জেনারেটর বলতে তাই মূলত এমন জেনারেটরকে বুঝায় যা উচ্চ বিভব এবং খুবই নিম্ন পর্যায়ের প্রবহমান তড়িৎ উৎপন্ন করে, তথা এটি স্থির তড়িৎ তৈরি করে। সুপ্রাচীন কাল থেকেই স্থির তড়িতের সাথে মানুষ পরিচিত ছিল। কিন্তু এই মাত্র সপ্তদশ শতাব্দীতে স্থির নির্দিষ্ট যন্ত্রের মাধ্যমে এটি তৈরি করা গেছে। সে সময় মানুষ ঘর্ষণের মাধ্যমে স্থির তড়িৎ উৎপাদন করতো। অষ্টাদশ শতাব্দীতে তড়িৎ বিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে এই জেনারেটর প্রধান উপকরণ হয়ে উঠে। এ ধরণের কিছু কিছু যন্ত্রকে প্রায়ই "ঘর্ষণ যন্ত্র" বলা হয়ে থাকে।

ফ্যারাডের আবিষ্কার

১৮৩১-১৮৩২ খ্রিস্টাব্দে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন যে, একটি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব বরাবর গতিশীল তড়িৎ পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হয়। এই আবিষ্কারকে ফ্যারাডের তড়িচ্চৌম্বক নীতি বলা হয়। এই নীতির উপর ভিত্ত করে ফ্যারাডেই প্রথম তড়িচ্চৌম্বক জেনারেটর তৈরি করেন যা চল তড়িৎ উৎপাদন করতে সক্ষম হয়। তার জেনারেটর তথা ডায়নামোটিকে "ফ্যারাডে ডিস্ক" বলা হয়। অশ্বক্ষুরাকৃতির একটি চুম্বকের দুই মেরুর মাঝখানে স্থাপিত কপার চাকতির ঘূর্ণন ব্যবহার করে এই যন্ত্রে বিদ্যুৎ উৎপাদন করা হয় যা একটি সমমেরুক জেনারেটরের উদাহরণ। এই ডিস্ক সামান্য পরিমাণ একমুখী প্রবাহ বিভব এবং অনেক বেশী তড়িৎ প্রবাহের সৃষ্টি করেছিল।

ডায়নামো

ডায়নামো ছিল প্রথম বৈদ্যুতিক জেনারেটর যা শিল্প কারখানার জন্য বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়। ডায়নামো তড়িচ্চুম্বকত্বের নীতি ব্যবহার করে যান্ত্রিক শক্তিকে খানিকটা স্পন্দনশীল একমুখী তড়িৎ প্রবাহে রুপান্তরিত করে। কম্যুটেটর ব্যবহারের মাধ্যমে একমুখী প্রবাহ পাওয়া সম্ভব হয়েছিল। ডানামোতে একটি স্থির কাঠামো সুষম চৌম্বক ক্ষেত্র সরবরাহ করে, আর স্থির কাঠামোর ভিতরে কিছু ঘূর্ণনশীল ওয়াইন্ডিং স্থাপিত হয় যারা চৌম্বক ক্ষেত্রকে আড়াআড়িভ বা লম্বভাবে অতিক্রম করে। ছোট আকারের যন্ত্রে কয়েকটি স্থায়ী চুম্বক ব্যবহার করে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা হলেও বড় আকারের যন্ত্রের জন্য সার্বক্ষণিক তড়িচ্চুম্বক সরবরাহ করতে হয় যাকে সাধারণত ক্ষেত্র কুণ্ডলী নামে উল্লেখ করা হয়।
ফ্যারাডের নীতি ব্যবহার করে প্রথম ডায়নামো নির্মিত হয় ১৮৩২ সালে। ফরাসি যন্ত্রপাতি নির্মাতা Hippolyte Pixii এটি তৈরি করেছিলেন। একটি ক্র্যাংকের মাধ্যমে স্থায়ী চুম্বককে ঘুরিয়ে এটি তৈরি করা হয়। ঘূর্ণনশীল চুম্বকটিকে এমনভাবে স্থাপিত করা হয় যাতে এর উত্তর ও দক্ষিণ মেরু তার দিয়ে পেঁচানো একটি লৌহদণ্ডকে অতিক্রম করে যেতে পারে। Pixii দেখতে পান, প্রতিবার যখন একেকটি মেরু তারের কুণ্ডলীকে অতিক্রম করে তার সাথে সাথেই তারের মধ্যে একটি স্পন্দনশীল তড়িৎ প্রবাহের উৎপত্তি ঘটে। তার উপর দুই মেরুর অতিক্রমের সময় উৎপন্ন প্রবাহদ্বয়ের দিক ছিল বিপরীত। একটি কম্যুটেটর ব্যভহারের মাধ্যমে তিনি এই পরিবর্তী তড়িৎ প্রবাহকে একমুখী তড়িৎ প্রবাহে পরিণত করতে সমর্থ হন।
দুইটি লোডের মধ্যে শক্তির পার্থক্যে ভারসাম্য আনতে একটি ডায়নামোর সাথে আরেকটি ব্যবহার করা হচ্ছে। দুইটি ভিন্ন ডায়নামোকে একটিমাত্র কাঠামোতে ব্যবহার করা সম্ভব।
ফ্যারাডে ডিস্কের তুলনায় Pixii'র ডায়নামো বেশী কর্মক্ষম ছিল। কারণ ডায়নামোত ব্যবহৃত লৌহদণ্ডে শ্রেণী সমবায়ে যত ইচ্ছা তত তারের ওয়াইন্ডিং ব্যবহার করা যেত। আর এ কারণে বেশী পরিমাণে প্রান্তীয় বিভব উৎপন্ন হতো যা একে গ্রহণযোগ্য মাত্রার বিভবে তড়িৎ শক্তি সরবরাহ করতে সক্ষম করে তুলেছিল।
একটি ডায়নামোতে যান্ত্রিক ঘূর্ণন এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্কটি প্রত্যাবর্তী। এর মাধ্যমেই পরবর্তীতে বৈদ্যুতিক মোটর নির্মাণ সম্ভব হয়। মোটর এবং জেনারেটর প্রকৃতপক্ষে একটি যন্ত্রের দুটি ভিন্ন কার্যক্রিয়ার নাম। একটি ডায়নামো তার সাথে অভ্যন্তরীনভাবে সংযুক্ত আরেকটি ডায়নামোকে ঘোরাতে পারে (অর্থাৎ দ্বিতীয়টিতে তড়িৎ উৎপন্ন হওয়ার পরিবর্তে তা যান্ত্রিক শক্তি সরবরাহ করবে) যদি দ্বিতীয়টিতে তড়িৎ সরবরাহ করা যায়। যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করে তা থেকে আবার যান্ত্রিক শক্তি লাভের এই প্রক্রিয়ার কারণেই ডায়নামোকে বিদ্যুতের ক্ষতিপূরণ এবং ভারসাম্য রক্ষাকারী যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়।

জেডিকের ডায়নামো

জেডিকের একমেরুক বৈদ্যুতিক স্টার্টার (ডায়নামো - ১৮৬১)
১৮২৭ সালে হাঙ্গেরীয় উদ্ভাবক Anyos Jedlik তড়িচ্চৌম্বক ঘূর্ণনশীল যন্ত্র নিয়ে গবেষণা শুরু করেন। তিনি এ ধরণের যন্ত্রের নাম দিয়েছিলেন তড়িচ্চৌম্বক আত্ম-ঘূর্ণনশীল যন্ত্র। ১৮৫২ থেকে ১৮৫৪ সালের মাঝামাঝি সময়ে তিনি একক-মেরুবিশিষ্ট বৈদ্যুতিক স্টার্টার তৈরি করেন। এই স্টার্টারের স্থির এবং ঘূর্ণনশীল, উভয় অংশই তড়িচ্চৌম্বক ছিল। তিনি আর্নস্ট ভের্নার ফন সিমেন্স এবং চার্লস হুইটস্টোনের ছয় বছর পূর্বেই ডায়নামো ধারণাটি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন। তার ধারণাটি ছিল, স্থায়ী চুম্বকের পরিবর্তে দুইটি বিপরীত তড়িচ্চুম্বক ব্যবহার করে রোটরের চারদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করা যেতে পারে।

Thursday, May 3, 2012

ডিজেল জেনারেটরকে গ্যাস জেনারেটরে রূপান্তরের সুবিধা

ডিজেল জেনারেটরকে গ্যাস জেনারেটরে রূপান্তরের সুবিধা

- মীর মহিউদ্দিন | তারিখ: ০৯-১০-২০১১

 
দেশের বড় কলকারখানা থেকে শুরু করে আধুনিক ভবনগুলোতে বিকল্প বিদ্যুৎ উৎপাদনের জন্য ডিজেল জেনারেটর ব্যবহার করা হচ্ছে। বর্তমানে ডিজেলের দাম বেশি হওয়ায় জেনারেটর ব্যবহারকারীরা প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন। প্রকৌশলীরা অনেক দিন থেকে ডিজেলের পরিবর্তে গ্যাস ব্যবহারের কথা চিন্তা করে আসছেন, যার ফল গ্যাস জেনারেটরের আবিষ্কার। প্রাথমিক অবস্থায় একই ধারণক্ষমতার একটি গ্যাস জেনারেটরের মূল্য একটি ডিজেল জেনারেটরের দ্বিগুণ।
প্রকৌশলীরা অনেক গবেষণা করে ডিজেল জেনারেটরকে গ্যাস জেনারেটরে রূপান্তর করেছেন দুইভাবে। ইঞ্জিনের পিস্টনকে ওপরের দিক থেকে ক্ষয়প্রাপ্ত করে কমপ্রেশন রেশিও কমিয়ে ও ডিজেল ফুয়েল ইনজেক্টরগুলোতে স্পার্ক প্লাগ ব্যবহার এবং একটি ডিস্ট্রিবিউটরের মাধ্যমে পরিবর্তন করে ইঞ্জিনের কনভার্সন সম্ভব। এ ক্ষেত্রে একটি ৫০০ কেভিএ জেনারেটরের খরচ হয় প্রায় পাঁচ লাখ টাকা। প্রাইম পাওয়ারে খুব সহজেই এ জেনারেটরকে ফুললোডে চালানো যায়। কুলিং সিস্টেম ব্যবহার করে কন্টিনিউয়াস রেটিংয়েও চালানো সম্ভব।
আর একটি উপায় হলো, ডুয়েল ফুয়েল ব্যবহার করে অর্থাৎ জেনারেটরটির কোনো কিছু পরিবর্তন না করে শুধু একটি মিক্সার বক্স এবং প্রেসার রিডিউসিং ডিভাইস সংযুক্ত করে গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব। ৮০ শতাংশ গ্যাস ও ২০ শতাংশ ডিজেলের মাধ্যমে জেনারেটরটি ফুল লোডে চালানো সম্ভব। জেনারেটরটির মেকানিক্যাল গভর্নর হলে গভর্নরটি অ্যাডজাস্ট করে ২০ শতাংশ ডিজেল নিয়ন্ত্রণ করা সম্ভব। অন্যথায় ইসিএম কন্ট্রোলড হলে সরাসরি নিয়ন্ত্রিত হবে ২০ শতাংশ।
বর্তমানে নতুনভাবে গ্যাস ব্যবহারের জন্য কোনো সংযোগ দেওয়ার ক্ষেত্রে গ্যাস কর্তৃপক্ষের নিষেধ রয়েছে। অনুমতি থাকলে সরাসরি গ্যাসের লাইন ৫-১০ পিএসআইয়ে কানেকশন দেওয়া যায়। লাইনে গ্যাস না থাকলে সিএনজি ব্যবহার করা যায়। একটি ৩০০ কেভিএ জেনারেটরে যদি ঘণ্টায় ৪৫ লিটার ডিজেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে সিএনজি ব্যবহার করলে ডিজেলের ব্যবহার ৮০ শতাংশ কমে ডিজেলের প্রয়োজন হয় ৪৫  ০.২ = ৯ লিটার। ডিজেল থেকে সাশ্রয় হচ্ছে (৪৫ - ৯)  ৫১ = ১৮৩৬ টাকা। অন্যদিকে ঘণ্টায় সিএনজি গ্যাসের প্রয়োজন হয় (৩৬ ১.৩)  ৩০ টাকা = ১৪০৪ টাকা (১.৩ ঘন মিটার গ্যাস = ১ লিটার ফুয়েল) + ২০ শতাংশ ডিজেল (৯  ৫১) = ৪৫৯ টাকা সর্বমোট ১৮৬৩ টাকা। জেনারেটরটি যদি শুধু ডিজেলে চলত তাহলে খরচ হতো (৪৫  ৫১) = ২২৯৫ টাকা। ঘণ্টায় সাশ্রয় হতো (২২৯৫ - ১৮৬৩) = ৪৩২ টাকা। অর্থাৎ তেলের হিসাবে ঘন্টায় (৪৩২  ৫১) = ৮.৪৭ লিটার তেল কম ব্যবহার হচ্ছে। জেনারেটরটি দিনে ছয় ঘণ্টা চললে সাশ্রয় হবে ৬  ৮.৪৭ = ৫০.৮২ লিটার তেল, যার মূল্য প্রায় ২৫৯২ টাকা। ৩০ দিনে সাশ্রয় হবে (৩০  ২৫৯২) = ৭৭,৭৬০ টাকা (প্রতি দিন ছয় ঘণ্টা করে চললে)।
আপনি যদি গ্যাস কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জেনারেটর চালাতে পারেন, তাহলে খরচ অস্বাভাবিক কমে যাবে। ৮০ শতাংশ গ্যাস (৩৬  ১.৩  ৫.৫) = ২৫৭.৪ টাকা (এক ঘনমিটার গ্যাস = ৫.৫ টাকা) + ২০ শতাংশ ডিজেল ৯  ৫১ = ৪৫৯ টাকা অর্থাৎ সর্বমোট প্রতিঘণ্টায় খরচ হবে ৭১৬.৪ টাকা মাত্র। এ ক্ষেত্রে ঘণ্টায় সাশ্রয় হচ্ছে (২২৯৫ - ৭১৬.৪) = ১,৫৭৮.৬ টাকা। গ্যাস ব্যবহার করে প্রতিদিন ছয় ঘণ্টা জেনারেটর চললে মাসে (১৫৭৮.৬  ৬  ৩০) = ২,৮৪,১৪৮ টাকা সাশ্রয় সম্ভব।
২টি সিলিন্ডারসহ দ্বিতীয় কনভার্সনটি করতে খরচ হয় দুই লাখ ৫০ হাজার টাকা। এ ধরনের কনভার্সন সিএনজি ফুয়েল স্টেশনগুলোর জন্য খুবই উপযোগী। কারণ, তাদের গ্যাসের ক্রয়মূল আরও কম থাকে।
বর্তমানে কিছুসংখ্যক নতুন গ্যাস ফিল্ড চালু হওয়ার ফলে খুব শিগগিরই জেনারেটরে গ্যাসের ব্যবহার করা সম্ভব। জেনারেটরে গ্যাসের ব্যবহার বাড়ানো সম্ভব হলে জেনারেটর ব্যবহারকারীরা অস্বাভাবিক সাশ্রয়ী হতে পারবে।
লেখক: সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

Source: http://www.prothom-alo.com

 

জেনারেটরের সয়ংক্রীয় সুইচ

জেনারেটরের সয়ংক্রীয় সুইচ 
লিখেছেন রেদওয়ান নেওয়াজ

গরম শুরু হতে না হতেই লোডশেডিং কিন্তু শুরু হয়েগেছে। যাদের জেনারটর আছে সেই জেনারেটরকে রাত দুইটার সময় চালু করাটা সত্যিই বিরক্তিকর। এর থেকে আরামের ঘুম অনেক ভাল। চলুন দেখা যাক এই সমস্যার সমাধান করা যায় কি না। অতি অল্প খরচে এবং অতি সল্প পরিশ্রমে আমরা জেনারেটরের সয়ংক্রীয় সুইচ বানাতে পারি।
Imageজেনারেটরকে সয়ংক্রীয় চালু করতে হলে যে জিনিসটা আপনাকে জানতে হবে সেটা হল আপনার জেনারেটর কি সুইচ দিয়ে চালু হয় কি না। যদি সুইচ দিয়ে চালু হয় তা হলে খুব সহজে এটাকে সয়ংক্রীয় চালু যাবে। এক্ষেত্রে আপনার একটি লোহার পাত লাগবে। লোহার পাতটিকে আপনি একটি তার দিয়ে পেচান। হ্যা আপনি ঠিক ধরেছেন আমি সলিনয়েড এর কথা বলছি। সলিনয়েড হচ্ছে এমন একটা যন্ত্র যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বকত্বের সৃষ্টি হয়। আর এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা তৈরী করতে যাচ্ছি সয়ংক্রীয় সুইচ যা কিনা আপনার জেনারেটরকে সয়ংক্রীয় চালু করে দিবে। এখন আসা যাক বিস্তারিত বর্ণনায়। একটি পাতলা ধাতব পাত নিন। পাতের একপাশে একটি কব্জা লাগান। এখন ছবির মত সংযোগ দিন। এখন আসা যাক কার্য পদ্ধতিতে। বিদ্যুৎ থাকা অবস্থায় সংযোগ থাকবে সলিনয়েড এর সাথে। সলিনয়েড এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের কারনে যে চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হবে তা জেনারেটরের সুইচের এক প্রান্তকে আকর্ষন করবে। কব্জা লাগানো থাকার কারনে সে প্রান্ত উঠে আসবে কিন্তু মাঝখানের বিদ্যুৎ কুপরিবাহী (insulator) পাতটিকে সলিনয়েডের সাথে লাগতে বাধা দিবে। আর যখন বিদ্যুৎ থাকবে না তখন পাতটি নিজের ভরে নিচে পরে যাবে এবং জেনারেটরের সুইচ চালু হয়ে যাবে। এখানে +ve terminal বলতে সুইচের একপ্রান্ত এবং অপরপ্রান্তকে বোঝান হচ্ছে।
 
Image
 বিশেষ দৃষ্টি আকর্ষন
  • বিদ্যুৎ স্ফুলিংগ হতে পারে সুতরাং ভাল পাত ব্যবাহার করা উচিত।
  • পাতের মাথায় হাল্কা ভারী কিছু লাগান যেতে পারে যাতে পড়ন্ত অবস্থায় সংযোগ ভাল হয়।
  • সর্বোত্তম ব্যবহার পাওয়ার জন্য সলিনেডকে উপরে এবং পাতটিকে নিচ বরাবর স্থাপন করা উচিত।
  • বাজারে সল্প দামে সলিনয়ড কিনতে পাওয়া যায়। নিজে বানাতে না পারলে কিনে আনা যেতে পারে। 
মন্তব্যগুলো :
লিখেছেন ড. মশিউর রহমান,
আইডিয়াটি মন্দনা, কিন্তু খুবই বিপদজনক। তারগুলি ঠিকমত সংযোগ না করতে পারলে বিপদ হবার সম্ভাবনা বেশী। বিস্তারিত আরো লিখতে হবে, নতুবা "নিজে কর" সেকশনের জন্য প্রবন্ধটি মানান হচ্ছেনা।
Relay দিয়েই তো করা যায়
লিখেছেন একজন রুশো,


আমি জেনারেটরের Switch সম্মন্ধে খুব বেশি কিছু জানি না। যদি সাধারণ Switch হয়ে থাকে, অর্থাৎ ON/OFF হয় তাহলে সেটাকে Relay দিয়ে Replace করলেই তো হয়। রেদওয়ান নেওয়াজ যেটা হাত দিয়ে বানিয়েছেন সেটা বাজারে Relay Switch হিসেবে কিনতে পাওয়া যায়। জেনারেটরের Switch-কে Relay'র Normal OFF Terminal-এর সাথে Replace করে আর National Grid থেকে যে Supply আসছে সেটাকে 12Volt DCতে Convert করে Relay-র Power Supply Terminal-এ সংযোগ দিল্ই হয়ে গেল।

আরেকটা কথা, রেদওয়ান নেওয়াজ কিন্তু উল্লেখ করেন নি সলিনয়েডে DC না AC Supply দিতে হবে। AC Supply কিন্তু Mutual Induction-এর মাধ্যমে Magnetic Field তৈরি করে না, বরং সলিনয়েডের Resistance কম হওয়ার কারনে Short Circuit হয়ে আগুন ধরে যেতে পারে।


ড. মশিউর রহমান-এর সাথে আমি সম্পূর্ণ একমত। আরো বিস্তারিত হওয়া উচিৎ ছিল।


**বাংলা ইংরেজি মিশিয়ে লেখার জন্য ক্ষমাপ্রার্থী। Applied Physics and Electronic Engineering-পড়িতো, তাই Electronic term গুলোর বাংলা লেখা আমার পক্ষে প্রায় অসম্ভব।....



সলনয়েড ও রিলে সুইচের পার্থক্য
লিখেছেন কালাম,


রিলেতে তার জরান থাকে সরাসরি চুম্বকীয় ধাতুর উপর । তারে বিদ্যুৎ প্রবাহ করলে চুম্বকীয় পদার্থটি চুম্বকে পরিণত হয় এবং তার সামনে থাকা অন্য চুম্বকীয় বস্তুকে আকৃষ্ট করে । এই পদ্ধতিটি কাজে লাগিয়েই রিলে প্রস্তুত করা হয় । কিন্তু সলনয়েডে চুম্বকীয় পদার্থের উপর সরাসরি তার না জরিয়ে একটি ইনসুলেটেড টিউবের উপর তার জরান হয় এবং চুম্বকীয় পদার্থটি এমন হবে যেন ঐই টিউবটির ভিতরে সহজেই জাওয়া আসা করতে পারে । রিলে সুইচ শুধু মাত্র বৈদ্যুতিক কাজে ব্যাবহার হয় কিন্তু সলনয়েড বিদ্যুৎ গ্যাস হাড্রলিক পানি বিভিন্ন জিনিষের প্রবাহ বিদ্যুৎ দ্বারা নিয়ন্ত্রণ করার সুইচ ।
জেনারেটর অটোমেটিক ষ্টাট
লিখেছেন কালাম,


জেনারেটর অটোমেটিক ষ্টাট । বিষয় টিকে যতটা সহজ ভাবে দেখান হয়েছে আসলে বিষয়টি অত সহজ না । ইঞ্জিন চালু করা,বিভিন্ন কারনে ইঞ্জিন চালু নাও হতে পারে । সুধু ইঞ্জিন চালু করলেই হবে না বিদ্যুৎ লাইনটিও অল্টার করতে হবে । আবার বিদ্যুৎ আসলে ইঞ্জিন বন্ধ করা এবং পুনরায় বিদ্যুৎ লাইনটিও অল্টার করতে হবে । ব্যাপরটা কিন্তু খুব সহজ না ।

জ্বালানী সাশ্রয়ী জেনারেটর

 জ্বালানী সাশ্রয়ী জেনারেটর
- ০২-০৩-২০১১
http://forum.projanmo.com 


দেশে যখন বিদ্যুৎ অসহনীয় সংকট সেই সংকট কাটিয়ে উঠতে উদ্ভাবন করলেন ডিজেল সাশ্রয়ী জেনারেটর। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মোঃ ওয়াহেদুল ইসলাম। তার উদ্ভাবিত জেনারেটর দ্বারা বিদ্যুৎ সরবরাহ করে সেচ সহ বাড়ি ঘরে বিদ্যুৎ দিয়ে লেখা পড়ার পাশা-পাশি মোবাইল চার্জ, সিলিং ফ্যান, চার্জার লাইট চার্জ করা সহ বৈদ্যুতিক যাবতীয় কাজ করা যায়। একটি স্যালো মেশিনে পানি উত্তোলন হয় ১ লিটার ডিজেলে ৪*৪ পাম্প ১টি দ্বারা প্রতিমিনিটে মাত্র ৭০০ লিটার, সেই সাথে ১ লিটার ডিজেল বিদ্যুৎ উৎপন্ন করে পানি পাওয়া যায় ৩ গুণেরও বেশি। যেমন ৪*৪ =৩টি ১০০০ (এক হাজার) লিটার করে ৩০০০ (তিন হাজার) লিটার পানি প্রতি মিনিটে ২লিটার ডিজেলে, বিদ্যুৎ উৎপন্ন করে পানি পাওয়া যায়। ৪*৪ =৭টি ২১০০০ (একুশ হাজার) লিটার যাহা ২টি স্যালো মেশিনে পাওয়া যায় ৪*৪ =২টি ১৪০০ লিটার মাত্র। তাই এই উদ্ভাবিত বিদ্যুৎ চাহিদা মেটানো সহ সেচ কাজ দ্বিগুণের বেশি করে দেশকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে মনে করেন উদ্ভাবক। তার এই উদ্ভাবনার পাশে যদি সরকারী, বে-সরকারীসহ সমাজের হিতোষী ব্যক্তি বর্গের সার্বিক সহযোগীতা পান তাহলে দেশের বিদ্যুৎ ঘাটতি মেটানো অনেকটা সম্ভব। যেমন ১লিটার ডিজেল জেনারেটর দ্বারা ৫০ একর/১৫০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব। ২লিটার ডিজেল জেনারেটর দ্বারা ১৫০একর/৪৫০ বিঘা জমিতে সেচ দেওয়া সম্ভব। এই প্রযুক্তি সারা দেশে ব্যবহার করলে লাগবেনা কৃষি কাজের ভর্তুকি। তাই উদ্ভাবক মনে করেন এই বিদ্যুতে সেচ কাজ করলে দেশকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আশা করেন। যা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে একধাপ এগিয়ে নিবে বলে মনে করেন, কেননা বিদ্যুতেই দেশের মূল চালিকা শক্তি।

মোঃ ওয়াহেদুল ইসলামঃ ০১৭১৫-০৪১৬৪৪ এবং ০১৮৩-১৩৫৮১৬১

জেনারেটর, আইপিএসে দুপচাঁচিয়া আলোকিত

জেনারেটর, আইপিএসে দুপচাঁচিয়া আলোকিত

‘এক-দেড় ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই-আড়াই ঘণ্টা থাকে না। সারা দিনে যে কতবার বিদ্যুৎ যায়, তা হিসাব করা কঠিন। সবচেয়ে কষ্ট হয় মধ্যরাতে, রাতের ঘুম এখন হারাম হয়ে গেছে। সারা দিন চাকরি করে ঠিকমতো ঘুম না হলে আমরা বাঁচব কেমনে। তারপর আবার রাতে বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়েদেরও লেখাপড়া নেই বললেই চলে।’ ক্ষোভের সঙ্গে কথাগুলো বললেন উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মনোয়ারা বেগম।
দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎবিভ্রাট এখন চরমে। দিনে-রাতে মোট আট-নয় ঘণ্টা বিদ্যুৎ থাকে। ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ায় বিভিন্ন পেশার লোকজন অতিষ্ঠ। বিদ্যুতের এ সংকট পূরণে একশ্রেণীর ব্যবসায়ী এলাকায় জেনারেটর দিয়ে বিদ্যুতের সরবরাহ করে ব্যবসা চালাচ্ছেন।
উপজেলা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র (বিউবো) অফিস সূত্রে জানা যায়, এ কেন্দ্রের অধীন পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা হয়। তিনটি হিমাগার, দুটি অটো বিস্কুট কারখানা, একটি পেপার মিল, দুটি অটো চালকল, একটি ময়দার কল, সাড়ে ৬০০ চালকল, সাড়ে ৮০০ শ্যালো (অগভীর নলকূপ) ও ডিপটিউবওয়েল (গভীর নলকূপ) এবং সাড়ে ১২ হাজার বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ ছাড়া পল্লীবিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া জোনাল অফিসের অধীনে এক হাজার ২৫০টি শ্যালো ও ডিপটিউবওয়েল, ২৭টি চালকল, দুটি হিমাগার, ২৩ হাজার বাসাবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিদ্যুতের সংযোগ রয়েছে। এ সমিতির আওতায় চার মেগাওয়াট এবং ইরি-বোরো মৌসুমে নয় মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার তেমাথা, পুরোনো বাজার, উপজেলা প্রশাসন মোড়, সিও বাসস্ট্যান্ড, থানা বাসস্ট্যান্ড, মেইন বাসস্ট্যান্ডে নয়-১০টি জেনারেটর এবং উপজেলা সদরের বাইরে তালোড়া বাজার, চৌমহনী বাজার, আলতাফনগর বাজার, সাহারপুকুর বাজার এমনকি গ্রামগঞ্জে জেনারেটর বসিয়ে বাড়ি ও দোকানগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ওই সব এলাকায় জেনারেটর চালাচ্ছেন সুমঙ্গল চৌধুরী, মোমেন টেইলার্সের মালিক মিজানুর রহমান, আবদুর রহমান, লিড টেইলার্সের মালিক মুনসুর আলী, দুপচাঁচিয়া নিউমার্কেটের মালিক হাজি শামসুদ্দিন, চাতালব্যবসায়ী হাজি ওবায়দুল হক, চেয়ারম্যান মার্কেটের মালিক আবুল হোসেন, রূপ কুমার, নিশি বিকল্প জেনারেটরের মালিক হোসেন আলী। এসব জেনারেটর থেকে প্রায় দুই শতাধিক দোকান ও বাসাবাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া কিছু কিছু দোকানি ও বাসাবাড়ির লোকজন নিজস্ব জেনারেটর এবং আইপিএস দিয়ে বিদ্যুতের ব্যবস্থা চালু রেখেছেন। জেনারেটর ব্যবসায়ীরা বিদ্যুতের সরবরাহ দিয়ে মোটা অঙ্কের টাকা উপার্জন করছেন। কোনো কোনো জেনারেটর ব্যবসায়ী দোকানিদের সংযোগ দিয়ে শুধু বাতি জ্বালিয়ে প্রতিদিন তিন টাকা হারে বিল আদায় করছেন। আবার কোনো কোনো জেনারেটর ব্যবসায়ী বাতি ও ফ্যান চালানোর জন্য প্রতিদিন ১০ টাকা হারে মাসে মাসে বিল আদায় করছেন।
আবার একশ্রেণীর ইলেকট্রনিকস ও মোবাইল ফোনের দোকানি বাসাবাড়িতে আইপিএস সরবরাহ করে বিদ্যুতের সুবিধা নিচ্ছেন। তবে আইপিএস ব্যবহারকারীরা অভিযোগ করেন, একটি ব্যাটারি এক বছরের বেশি ব্যবহার করা সম্ভব হয় না। প্রতিবছর নতুন ব্যাটারি ব্যবহার করতে হয়। এ জন্য যাঁরা আইপিএস ব্যবহার করে এ ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন, পরবর্তী সময়ে তাঁরা আইপিএস অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
উপজেলায় ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ চালু না থাকায় কলকারখানা ও চালকলের উৎপাদন প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ জন্য কাগজের কারখানা ও বিস্কুট কারখানার মালিকেরা তাঁদের কারখানায় উৎপাদন অব্যাহত রাখার জন্য নিজস্ব জেনারেটর ব্যবহার করছেন।
উপজেলার উষা ব্রেড অ্যান্ড বিস্কুট কারখানার মালিক দ্বিজেন্দ্রনাথ বসাক বলেন, ‘বিদ্যুতের কারণে কারখানার উৎপাদন কমে গেছে। বিভিন্ন মোকামে চাহিদা মোতাবেক পণ্য পাঠাতে পারছি না। জেনারেটর দিয়ে পণ্য উৎপাদন করতে খরচ পড়ছে বেশি। গ্যাস-সংযোগ কারখানাগুলোর সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ফলে লাভের চেয়ে ক্ষতির হিসাব গুনতে হচ্ছে এখন।’
জেনারেটরের সংযোগ নিয়ে ওষুধ ব্যবসায়ী হাজি ইব্রাহিম আলী বলেন, ‘ঠিকমতো বিদ্যুৎ থাকে না। একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকায় বেচাকেনা কমে গেছে। সন্ধ্যার পর অন্ধকারে ঠিকমতো খরিদ্দারও দোকানে আসতে চায় না। তাই টাকার দিকে না তাকিয়ে বাধ্য হয়ে জেনারেটর থেকে বিদ্যুৎ-সংযোগ নিয়েছি। বিদ্যুতের জন্য মাসে ৭০০-৮০০ টাকা বিলের পাশাপাশি জেনারেটরের জন্য মাসে ৩০০ টাকা অতিরিক্ত বিল দিতে হয়।’
আইপিএস ব্যবহারকারী সোহাগ কম্পিউটার্স সেন্টারের মালিক হারুনুর রশিদ দেওয়ান বলেন, ‘ক্যারেন্ট (বিদ্যুৎ) দিয়্যাই হামাকেরে (আমাদের) ব্যবসা। ক্যারেন্ট না থাকলে খরিদ্দার আসে না। তাই গত বছর আইপিএস লিয়্যা (নিয়ে) এক বছর ভালোই চলল, কিন্তু এ বছর কোনো সার্ভিস দিচ্ছে না। বাধ্য হয়্যা (হয়ে) আবার ছোট একটা জেনারেটর লিছি (নিয়েছি)।’
বাসাবাড়িতে আইপিএস ব্যবহারকারী উপজেলার তেমাথার বাসিন্দা শিক্ষিকা নাহিদ জোয়ারদার বলেন, ‘বিদ্যুতের সমস্যার কারণে কষ্ট করে গত বছর আইপিএস কিনেছি কিন্তু এক বছর যেতে না যেতেই ব্যাটারি নষ্ট হয়ে গেছে। প্রতিবছর ১২-১৩ হাজার টাকা খরচ করে ব্যাটারি কেনা সম্ভব নয়। এভাবে আর কত দিন চলে।’
উপজেলার সিও বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জেনারেটর ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘ক্যারেন্ট (বিদ্যুৎ) না থাকায় গোটা উপজেলা সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায়। জেনারেটর দিয়ে আমরা উপজেলায় আলো দিয়ে থাকি। তাই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেই জেনারেটর চালু করেছি। বাইরে থেকে লাভ মনে হলেও তেল কিনে, দিনরাত লোক নিয়ে কাজ করে তেমন পোষায় না।’
উপজেলার আবাসিক প্রকৌশলী (আরই) রফিকুল ইসলাম বলেন, ‘গোটা দেশেই বিদ্যুতের অবস্থা খুব খারাপ। গ্রিডে কর্মরত লোকজনই লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে। বন্ধ করা না করা তাদের বিষয়। আমাদের হাত-পা বাঁধা। তারপর বিদ্যুতের জন্য গ্রাহকদের এমন কথা শুনতে হয় যে মাঝেমধ্যে মনে হয় চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় জড়িয়ে পড়ি।
বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি (পবিস) দুপচাঁচিয়া জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক সন্তোষ কুমার দাস বলেন, ‘সারা দেশেই বিদ্যুতের বড় ধরনের সমস্যা। গ্রাহকদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এর জন্য প্রায় সময়ই গ্রাহকদের কথা শুনতে হয়।’
বাড়তি আয় : জেনারেটর ব্যবসা মারজান ইমু মাতুয়াইল মৃধাবাড়ীর বাসিন্দা মুজিবুর রহমান। ২০০২ সালে নিজের মার্কেটের দোকানগুলোয় লোডশেডিংয়ে বিদ্যুৎ সরবরাহের জন্য ৮০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করেন জেনারেটর ব্যবসা। ১০ কিলোওয়াটের একটি জেনারেটর দিয়ে শুরু করেন। প্রথমদিকে মার্কেটের দোকানগুলোয় শুধু লাইট সংযোগ দিতেন। প্রায় ৭০-৮০টি লাইটের সংযোগ দিয়েছিলেন সে সময়। এলাকায় চাহিদা বাড়ায় ৩০ কিলোওয়াটের জেনারেটর দিয়ে ব্যবসার পরিধি আরো বাড়ান। বর্তমানে তিনি প্রায় ২৫০টি লাইটের সংযোগ দিয়ে ব্যবসা করছেন। জেনারেটর ব্যবসা সম্পর্কে মুজিবুর রহমান বলেন, 'লোডশেডিংয়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবসাটি বেশ লাভজনক। তবে এজন্য জেনারেটরের টেকনিক্যাল বা কারিগরি জ্ঞান থাকতে হবে অথবা এ বিষয়ে দক্ষ কাউকে নিয়োগ দিতে হবে। আর জেনারেটর মেশিন রাখার জন্য একটি দোকান বা ঘর লাগবে। এরপর ঠিক করতে হবে, প্রাথমিকভাবে আপনি কত ওয়াটের বিদ্যুৎ সরবরাহ করতে চান। সেই অনুযায়ী নির্বাচন করুন জেনারেটর এবং সংযোগ দেওয়ার জন্য অধিক ফেসের তার। এবার শুরু করুন ব্যবসা।

হিসাব-নিকাশ
আগে জানতে হবে, কোন বিদ্যুৎ সামগ্রী ব্যবহার করতে কত একক বিদ্যুৎ প্রয়োজন। যেমন_একটি টিউব লাইট ৬০ ওয়াট, সিলিং ফ্যান ১০০ ওয়াট, টেলিভিশন (কালার ২১ ইঞ্চি) ২৫০ ওয়াট, একটি কম্পিউটার (মনিটর+পিসি) ৪০০ ওয়াট। তবে বিদ্যুৎ সরবরাহের ব্যবসায় মূলত লাইট ও ফ্যানের সংযোগ দেওয়া হয়। সাধারণত ১০ কিলোওয়াটের একটি জেনারেটর দিয়ে ১০০ লাইট এবং ৪০টি ফ্যানের সংযোগ দেওয়া যায়। এই সংযোগ শুধু লোডশেডিংয়ের সময় দেওয়া হয় এবং সাধারণত সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা বা ১২টা পর্যন্ত এই সেবা গ্রাহকরা পেয়ে থাকেন।

জেনারেটরের জ্বালানি
জেনারেটর প্রযুক্তিটি জ্বালানিশক্তির সহযোগিতায় বিদ্যুৎ উৎপাদন করে। বিদ্যুৎ সরবরাহ ব্যবসায় তেল জেনারেটরের প্রচলন বেশি। তবে বড় বড় ইন্ডাস্ট্রি বা কল-কারখানায় গ্যাস জেনারেটর ব্যবহার করা হয়। তেল জেনারেটরে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয়। একটি ১০ কিলোওয়াটের জেনারেটরের প্রতি ঘণ্টায় তিন-চার লিটার ডিজেল লাগে। বর্তমানে প্রতি লিটার ডিজেলের বাজার মূল্য ৪০-৫০ টাকা।

জেনারেটরের দরদাম
চীনা ও জাপানি কম্পানির জেনারেটর বাজারে পাওয়া যায়। যার মধ্যে কাওয়াসাকি, সুজুকি, ডেলসন, ইয়ানমার, এটলাস, গ্রিন পাওয়ার, পাওয়ার প্লাস, মিনডং ইত্যাদি ব্র্যান্ডের জেনাটের বিদ্যুৎ সরবরাহ ব্যবসায় বেশি ব্যবহৃত হয়। ব্র্যান্ডভেদে ১০ কিলোওয়াট থেকে ৫০ কিলোওয়াট জেনারেটরের দাম পড়বে আড়াই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

কোথায় পাবেন
পুরান ঢাকার নবাবপুর, ধোলাইপাড় ও ধোলাইখালসহ ঢাকা শহরের প্রায় সব জায়গায়ই জেনারেটরের দোকান রয়েছে।
 Source: http://www.dailykalerkantho.com

জেনারেটর ব্যবহারে বেড়ে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়

জেনারেটর ব্যবহারে বেড়ে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়

আতাউর রহমান কাবুল
বিদ্যুত্ সঙ্কটে স্থবির হয়ে পড়েছে ব্যবসা-বাণিজ্য। সন্ধ্যার পর সরকারের এসি চালানো বন্ধের পদক্ষেপেও উন্নতি হচ্ছে না বিদ্যুত্ পরিস্থিতির। সঙ্কট মোকাবিলায় জেনারেটর ব্যবহারে একদিকে শিল্প উত্পাদন খরচ বেড়ে যাচ্ছে, অন্যদিকে বেড়ে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়। ফ্ল্যাট বাড়িসহ মহল্লায় মহল্লায় জেনারেটর ব্যবহারের জন্য দিতে হচ্ছে বাড়তি খরচ। এতে বেড়ে যাচ্ছে জীবনযাত্রার ব্যয়। নিরবচ্ছিন্নভাবে পাম্প চালানো সম্ভব না হওয়ায় রাজধানীর সর্বত্র চলছে পানির জন্য হাহাকার। এ সমস্যার সঙ্গে যোগ হয়েছে গ্যাস সমস্যা। নতুন সংযোগ বন্ধ রেখেও সামাল দেয়া যাচ্ছে না গ্যাস সমস্যা।
গত ক’দিনে বিদ্যুত্ পরিস্থিতির মারাত্মক অবনতি ও প্রচণ্ড গরমে দেশের মানুষের সার্বিক জীবন বিপর্যস্ত। রাজধানীতে প্রতিদিন লোডশেডিংজনিত বিদ্যুত্ পরিস্থিতিও নাজুক। তবে রাজধানীসহ দেশের অধিকাংশ এলাকা বিদ্যুিবহীন থাকলেও বিদ্যুত্-গ্যাস-পানি সঙ্কটের মারাত্মক শিকার মানিকনগর, গোরান, মুগদা, মাণ্ডা, মাদারটেক, খিলগাঁও ও ডেমরা এলাকার লোকজন। গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, এসব এলাকায় বিদ্যুত্ আসা মানে আকাশে চাঁদ দেখা। বিদ্যুিবহীন অসহ্য গরম ও মশার যন্ত্রণায় সারারাত এক রকম নির্ঘুম কেটে রাত ৩টায় এসব এলাকার গৃহিণীরা রান্নার উদ্দেশ্যে চুলা জ্বালান। রাত ৩টার পর এসব এলাকার চুলাতে গ্যাস আসে। এসব এলাকায় বিদ্যুত্ আধা ঘণ্টা থাকলেও আড়াই ঘণ্টা থাকে না। এলাকায় সরবরাহকৃত পানি দুর্গন্ধযুক্ত। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিশুরা। শিশুদের ঘুম পাড়াতে হাতপাখা দিয়ে বাতাস করতে করতে মায়েদের অবস্থা বেগতিক। পরিস্থিতি মোকাবিলায় মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা ব্যবহার করছেন জেনারেটর। এতে বেড়ে যাচ্ছে তাদের জীবনযাত্রার ব্যয়। বাসাবো সিনেমাহলের পাশের পাম্পে দিনরাত প্রায় ২৪ ঘণ্টাই লম্বা লাইন দিয়ে মহিলারা পানি সংগ্রহ করেন। জমিলা খাতুন নামে পঞ্চাশোর্ধ্ব এক মহিলা জানালেন, তিনি অনেক দূর থেকে এসেছেন পানি নিতে। এক কলসি পানি রিকশাভ্যানে করে বাসায় নিয়ে যেতে ৫০-৬০ টাকা খরচ হয়ে যায়।
গুলশানের গৃহিণী সিতারা বেগম জানালেন. তাদের বাসার ৩টা ফ্ল্যাটের জন্য বিদ্যুতের বিকল্প ব্যাকআপ রাখতে জেনারেটর রাখা হয়েছে। এতে প্রতি মাসে অতিরিক্ত ৬০ হাজার টাকা খরচ হচ্ছে। এখানে দু’ থেকে তিন ঘণ্টা পরপর বিদ্যুত্ আসে।
ধানমন্ডিতে অবস্থিত কিডনি ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠানেও শুধু জেনারেটর বাবদ প্রতি মাসে ২ লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। এরপরও ব্যাকআপ নিতে না পারায় মাঝে মাঝে জেনারেটর বন্ধ হয়ে গেলে কিডনি অকেজো রোগীদের চিকিত্সায় বিরাট সমস্যা হয় বলে জানালেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ।
হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিটের বাসিন্দা সুমন জানালেন, তাদের এলাকায় এর আগে পানির তেমন সঙ্কট না থাকলেও ইদানীং পানিতে তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। বিদ্যুতের পাশাপাশি এসব এলাকাসহ ধানমন্ডিতে গ্যাসেরও তীব্র সঙ্কট দেখা দিচ্ছে। এখানকার চুলা নিবুনিবু করে জ্বলে।
মতিঝিলের এক কম্পিউটার প্রতিষ্ঠানের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার তারেক জানালেন, বিদ্যুত্ সমস্যার কারণে তাদের দোকানে দিনে একটি পিসিও বিক্রি হচ্ছে না। একটি পিসি এসেমব্লিং করতে সারাদিন চলে যায়। মার্কেটে ক্রেতার সংখ্যাও অনেক কমে গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুত্ সঙ্কটের কারণে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতে কর্মরত সফটওয়্যার প্রকৌশলীরা ডেভেলপের কাজ করতে পারছেন না। যারা বিদেশে আউটসোর্সিংয়ের কাজ করছেন তারা ঠিকমত কাজ ডেলিভারি দিতে পারছেন না। জাপানে আউটসোর্সিং করছেন এমন একটি প্রতিষ্ঠানের সিইও সাজেদুর রহমান জানালেন, কাজ ঠিকমত ডেলিভারি না দিতে পারায় গত সপ্তাহে তাদের সফটওয়্যার আউটসোর্সিং সংক্রান্ত এ চুক্তি বাতিল হয়ে গেছে। এরই মধ্যে তাদের প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই করাও হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেতের বাকুশাহ মার্কেটটি শিক্ষার্থীসহ অনেকেরই প্রিয়। স্বল্পমূল্যে এখানে বইকেনা, কম্পিউটার কম্পোজ, প্রিন্ট ও ফটোকপি করা যায়। বর্তমানে কম্পিউটারে একটা চিঠি টাইপ করতে সারাদিন লেগে যাচ্ছে। এখানে বিদ্যুত্ ‘এই আছে এই নেই’ অবস্থা। কম্পিউটার প্রিন্ট ও ফটোকপি ব্যবসায়ীরা এক রকম নীরস বসে অস্থির সময় কাটান। একই দৃশ্য দেখা গেল বঙ্গভবন সংলগ্ন ফটোকপি মার্কেটের ব্যবসায়ীদের ক্ষেত্রে। তারা জানালেন, এই গরম সময়টাতেই ফটোকপির ব্যবসা ভালো চলে। অথচ বিদ্যুত্ না থাকায় ক্রেতাশূন্য অন্ধকার মার্কেটে বসে অস্থির সময় কাটাচ্ছেন তারা।
শিল্পব্যাংক ভবনে অবস্থিত আইসিবি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের ব্রোকার হাউস এতদিন চলত জেনারেটর দিয়ে। কিন্তু ভবন কর্তৃপক্ষের শর্তারোপের কারণে আইসিবি নয় লাখ টাকা খরচ করে আইপিএস কিনেছে সম্প্রতি। এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন, আইপিএস চার্জ হতে যে পরিমাণ বিদ্যুত্ প্রয়োজন তা না পাওয়ায় ব্রোকার হাউস চালাতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে।
দেশের রফতানি আয়ের অন্যতম উত্স পোশাক খাতে বিদ্যুত্ পরিস্থিতি ভয়াবহ অবস্থা ধারণ করায় রাজধানীর অধিকাংশ গার্মেন্টে এখন আগের মতো আর উত্পাদন হচ্ছে না। জেনারেটর কিংবা আইপিএস দিয়ে এসব সঙ্কট কাটছে না বলে জানা গেছে।
কাজীপাড়ার রিকশাচালক তুষার আলীর কথা, আমরা রাজনীতি বুঝি না। সরকার যদি বিদ্যুত্ সমস্যা ও শুধু ঢাকা শহরের যানজট সমস্যা নিরসনে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করত তবে সরকারের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যেত।
এদিকে গত বৃহস্পতিবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। অথচ ওই দিনই রাত ৩টা পর্যন্ত বিদ্যুত্ ছিল না রাজধানীসহ দেশের অনেক এলাকায়। এতে পরীক্ষার্থীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে।
সম্প্রতি এক প্রজ্ঞাপনে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ধ্যার পর কোনো এসি চালানো যাবে না। কিন্তু এই নির্দেশ মানা হচ্ছে না খোদ মন্ত্রীপাড়া, সংসদভবনসহ রাজধানীর অভিজাত এলাকায়।