Showing posts with label Problem and Solve. Show all posts
Showing posts with label Problem and Solve. Show all posts

Tuesday, June 19, 2012

 বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে কিভাবে বাংলাদেশের যন্ত্রণাদায়ক বিদ্যুৎ সমস্যার সমাধান করা যায়?

 বিদ্যুৎ উৎপাদন না বাড়িয়ে কিভাবে বাংলাদেশের যন্ত্রণাদায়ক বিদ্যুৎ সমস্যার সমাধান করা যায়?

প্রথমেই বলে রাখি এই পোস্টটি একটি গবেষণামুলক পোস্ট যাতে বাংলাদেশের চলমান বিদ্যুৎ সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনুগ্রহপূর্বক সুদীর্ঘ ভূমিকাটুকু পড়বেন এবং শেষে আপনার নিজেস্ব মন্তব্যটি দিবেন।

বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান নিয়ামক। লোড শেডিং যা আমাদের দেশের সারা বছরের অনাকাংক্ষিত সঙ্গী। বিশেষ করে গ্রীষ্মকালে লোড শেডিং এর কারণে দুর্ভোগ চরম আকার ধারণ করে। আর তাই এর হাত থেকে বাঁচতে আমাদের প্রচেষ্টারও শেষ নেই । এখন গড়ে ৭-৮ ঘন্টা বিদ্যুৎ না থাকা বেশ স্বাভাবিক ব্যাপারে পরিনত হয়েছে। তার চেয়ে বড় সমস্যা শৃঙ্খলহীন লোডশেডিং যা পিক আওয়ারে প্রতি ২০-৩০ মিনিট পর পর যাতায়াত করে থাকে । ফলে অসহ্য একটি অবস্থার সৃষ্টি হয়েছে । বর্তমান বাংলাদেশের এই জাতীয় সমস্যার কারনে বিদেশী অনেক প্রতিষ্ঠান এদেশ থেকে ব্যাবসা সম্প্রসারনে আগ্রহ হারিয়ে ফেলছে এবং নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে ফলে বিদেশী বিনিয়োগ কমে আসছে। যা আমাদের দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে।

কেন এই সমস্যা?
এই মারাত্মক সমস্যাটি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে সময়োপযোগী পদক্ষেপ না নেওয়া এবং দূরদর্শিতার অভাব। প্রতিনিয়ত বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিস ঘেরাও, ভাঙচুর হচ্ছে তার কারন বিশৃঙ্খল বিদ্যুৎ প্রনয়ন ব্যাবস্থা এবং সাধারন গ্রাহকের সাথে দূরত্ব বৃদ্ধি। ফলে দিনে অসংখ্য বার লোডশেডিং হচ্ছে। স্বভাবতই সাধারন গ্রাহক
রাগান্বিত হচ্ছেন। সত্যি বলতে কি আমিও এর ব্যাতিক্রম নই।  এছাড়াও আমাদের জাতীয় বাজেটের বিভিন্ন খাতে উচ্চ প্রত্যাশা এবং বাংলাদেশের ৫ বছর মেয়াদী সরকার ব্যাবস্থার কারনে দীর্ঘ মেয়াদী বিদ্যুৎ প্রকল্প গুলো সক্রিয় করন ও বাস্তবায়নের থেকে সরকার অনেকটা উদাসীন মনোভব দেখায়। ফলশ্রুতিতে বছরের পর বছর ধরে অবহেলায় এই প্রকল্প গুলো স্থবির হয়ে পরেছে। আপনি যদি বিদ্যুৎ বিভাগের কোন কর্মকর্তা হন তবে হয়তো ভাবছেন সুশৃঙ্খল বিদ্যুৎ প্রনয়ন ও গ্রাহকের সাথে সম্পর্ক উন্নয়ন করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে? তবে আমি বলব নিশ্চয়ই, সঠিক ব্যাবস্থাপনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা যায় অনুগ্রহ করে বিস্তারিত পড়ুন।

যেভাবে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হচ্ছে
বাংলাদেশের বিদ্যুৎবিভ্রাট কী পরিমাণ প্রকট হয়ে দাঁড়িয়েছে, তা আর বুঝিয়ে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সংবাদে জানতে পারলাম জাপান বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে বড় বাধা হিসেবে বিদ্যুৎ সমস্যাকে দায়ী করেছে আর করবেনাই বা কেন সত্যি কথা বলতে কি আমি যেই পোস্টটা লিখছি তা লিখতে পুরো ১ দিন সময় লেগেছে যাই হোক ফলে সরকার আলাদা ভাবে জাপান সিটি স্থাপন করার কথা বিবেচনা করছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে ব্যাবসা লাভজনক একথা কারো অজানা নয় কারন অন্যান্য দেশের তুলনায় এখানে শ্রমের মুল্য অনেক কম, অন্যান্য দেশের তুলনায় উচ্চ মানের সরকারি ট্যাক্স জটিলতা নেই এবং সরকারিভাবে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে কিন্তু এত সব সুবিধা থাকার পরেও ব্যবসার মুল শক্তি বিদ্যুৎ সমস্যার কারনে শুধু জাপান নয় অনেক বিদেশী সংগঠন এদেশে ব্যাবসা সম্প্রসারনে নিরুৎসাহিত হতে বাধ্য হচ্ছে।

বিকল্প ব্যাবস্থার মাধ্যমে এর সমাধান কি সম্ভব?
বিকল্প ব্যাবস্থা হিসেবে প্রথমে সৌরবিদ্যুৎ এর কথা বলি, আন্তর্জাতিক বাজারে প্রতি ওয়াটের মূল্য প্রায় ২.০ ডলার। বিকল্পভাবে সৌরবিদ্যুৎ ব্যবহার করে আমাদের বিদ্যুৎ সমস্যার সমাধান করারও অনেক জটিলতা রয়েছে কারণ বর্তমান মূল্যে এক মেগাওয়াট ডিজেল বা ফার্নেস অয়েলচালিত জেনারেটরের দাম প্রায় ৩.০-৩.৫ কোটি টাকা। এই মূলধনের খরচসহ ডিজেলচালিত জেনারেটরে বিদ্যুতের দাম পড়বে ১০-১২ অর্থাৎ বর্তমান পিডিবির বিদ্যুতের দামের গড়ে প্রায় তিন গুন এবং একই ভাবে গ্যাসের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ এর মূল্য বর্তমান মূল্যের চেয়ে অনেক বেশি হবে। ফলে সরকারকে প্রচুর ভর্তুকি দিতে হবে। এছারাও অন্যের কাছ থেকে বিদ্যুৎ ধার করার একটি সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের দেশের এক তৃতীয়াংশ বর্ডারের অবস্থান নিয়ে সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র ভারতেও বিদ্দুতের উৎপাদন পর্যাপ্ত নয়। তবে যতদূর জানি বর্তমান সরকার উচ্চ মূল্যে ভুটান ও ভারত থেকে বিদ্যুৎ নিচ্ছে।

বিদ্যুৎ সমস্যা লাঘবে করনীয় কি?
বাসায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং সাধারন মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপচয় রোধ করা গেলে বিদ্যুৎ সমস্যা কিছুটা লাঘব হবে কিন্তু তাতে করে অনিয়ন্ত্রিত ব্যাবস্থার কারনে বিদ্যুতের সুষম বণ্টন সম্ভব হবে না।

চলুন এখন সমাধানের জন্য মুল প্রসঙ্গে আসি আমাদের দেশের উৎপাদিত বিদ্যুৎ কিভাবে সুশৃঙ্খল ভাবে বণ্টন করা যায় এবং দিনে অসংখ্য বার লোডশেডিং এর হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়?
বর্তমান বিদ্যুৎ সমস্যায় সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের একটি মারাত্মক সমাধান রয়েছে। বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য অনেক বিদ্যুৎ প্ল্যান্ট বসিয়ে বিদ্যুত উৎপাদন বাড়ানো একটি দীর্ঘ মেয়াদী ও প্রচুর ব্যয় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বিদ্যুত উৎপাদন না বাড়িয়ে উৎপাদিত বিদ্যুতের সঠিক বণ্টনের মাধ্যমে এই সমস্যা থেকে এক নিমেষেই পরিত্ত্রান পাওয়া সম্ভব

১, প্রথমে আমাদের প্রতিটি বৈদ্যুতিক প্ল্যান্টের উৎপাদন মাত্রা আলাদা ভাবে নির্ণয় করতে হবে।
২, আলাদাভাবে প্রতিটি বৈদ্যুতিক প্ল্যান্টের গ্রাহকসংখ্যা গননা করতে হবে।
৩, বিদ্যুৎ ব্যাবহারের সময়সীমা ( পিক আওয়ার ও অফ পিক আওয়ার ) সঠিকভাবে নির্ধারণ করতে হবে।
৪, External Electric Meter Maintaining Device যুক্ত করা
৫,গ্রাহকদের জন্য এক ধরনের Indoor Electric Meter Maintaining Device তৈরি করতে হবে।
6,সঠিকভাবে প্রক্রিয়াটিকে পরিচালনা করতে হবে।

প্রথমের তিনটি ধাপ সম্পর্কে বিদ্যুৎ বিভাগ খুব ভালভাবে দক্ষতার পরিচয় রাখেন। ৪ ও ৫ নম্বর ধাপটি নতুন কিন্তু ৬ নম্বর ধাপটি সঠিকভাবে পালন না করার জন্য সারা দেশের মানুষকে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ বিভ্রাটের সন্মুখিন হতে হচ্ছে। তাই আমি যতটা সম্ভব সহজভাবে আপনার কাছে ৪,৫ ও ৬ নং ধাপগুলো উপস্থাপন করার চেষ্টা করছিঃ-

External Electric Meter Maintaining Device কি?
External Electric Meter Maintaining Device ( EEMMD )হচ্ছে একটি ডিভাইস যা একটি প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুতের পরিমান এবং গ্রাহক পর্যায়ে Indoor Electric Meter Maintaining Device এর মাধ্যমে ব্যাবহারের চাহিদাকে রিড করতে পারবে । অর্থাৎ কি পরিমান বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং তার প্রেক্ষাপটে কতটুকু ব্যয় হচ্ছে সে সম্পর্কে External Electric Meter Maintaining Device স্পষ্ট ধারনা রাখবে।

Indoor Electric Meter Maintaining Device কি ?
Indoor Electric Meter Maintaining Device ( IEMMD ) হচ্ছে গ্রাহকের বর্তমান মিটারের সাথে যুক্ত একটি সাধারন ডিভাইস যা মুল প্লান্টে অবস্থিত EEMMD এর নির্দেশ অনুসরণ করবে এবং গ্রাহকের কাছে বিদ্যুৎ ব্যাবহারের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রেরন করবে। IEMMD তে ডিজিটাল সিগন্যাল বাতি ও একটি সুইচ থাকবে এটি দেখতে ডিজিটাল ঘড়ীর মত। গ্রহক EEMMD থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পিক আওয়ার এবং অফপিক আওয়ারে পছন্দ মত সময়ে লোডশেডিং নিতে পারবে।
EEMMD ও IEMMD এর মাধ্যমে কিভাবে বিদ্যুৎ এর সুষম বণ্টন করা যায়?
ধরি, আমাদের একটি প্ল্যান্ট “A” এর গ্রাহক সংখ্যা ১০০০০ জন এর জন্য প্রতিদিন ১০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে গড়ে ৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে অর্থাৎ প্রতিদিন এই প্লান্টে ৪ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়। এই ৪ মেগাওয়াট বিদ্যুৎ এর সময় ধরি টানা ১ ঘন্টা।
এখন এই ৪ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি পুরনের জন্য এই ১০০০০ জন গ্রাহকের বাসায় IEMMD যুক্ত করা হল।
প্লান্টে অবস্থিত EEMMD ডিভাইসকে পিক আওয়ার এবং অফপিক আওয়ার সম্পর্কে ধারনা দেওয়া হল। ধরি, অফপিক আওয়ার রাত্রি ১২ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এবং পিক আওয়ার সন্ধ্যা ৬ টা থেকে রাত্রি ১০ টা পর্যন্ত।
এখন EEMMD এই ৪ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য IEMMD ডিভাইসকে অর্থাৎ গ্রাহকের ডিভাইসকে পিক আওয়ারে গ্রাহকের পছন্দ মত সময়ে লোডশেডিং দেয়ার নির্দেশ দেবে। ইমারজেন্সি লাইটটি সবসময় গ্রাহককে বর্তমান চাহিদা সম্পর্কে হলুদ, সবুজ, লাল বাতির মাধ্যমে ধারনা দেবে। ধরুন বর্তমান রিজার্ভ বাড়ছে অর্থাৎ গ্রাহকের ডিভাইসে সবুজ বাতি, যখন চাহিদার পরিমান বাড়বে তখন হলুদ, এবং উৎপাদনের লক্ষমাত্রা অতিক্রম করলে লাল বাতি জ্বলবে। এতে করে স্বভাবতই একজন গ্রাহক জরুরী অবস্তায় বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করবে।
EEMMD
IEMMD গ্রাহকের স্ক্রিনঃ
অফপিক আওয়ার= ১ ঘন্টা
পিক আওয়ার=১ ঘণ্টা
ইমারজেন্সি= যেকোনো সময়
পাওয়ার= অন/অফ

সহজ কথায় আপনার IEMMD ডিভাইসে উল্লেখিত পিক আওয়ারে যদি ১ ঘন্টা উল্লেখ থাকে তবে পিক আওয়ারে আপনার পছন্দ মত সময়ে নির্দিষ্ট পরিমান ( EEMMD প্রদত্ত ) সময় ডিভাইসের পাওয়ার অফ করে লোডশেডিং দিতে বাধ্য থাকবেন। অন্যথায় স্বয়ংক্রিয় বর্তমান অবস্থার মত আপনার লোডশেডিং হবে। এছাড়াও ইমারজেন্সি ভাবে যেকোনো সময় IEMMD লোডশেডিং দিতে পারবে।

IEMMD এর সুবিধা কি?
১, এর মাধ্যমে আপনার ঘরে বিদ্যুৎ কখনো হটাৎ করে চলে যাবেনা।
২, আপনি আপনার পছন্দ মত সময়ে লোডশেডিং নিতে পারবেন।
৩, ব্যাবসায়ীরা তাদের কাজের সময় সম্পর্কে সচেতন থাকবে।
৪, বিদ্যুৎ সাস্রয়ে সকলেই সতর্ক হবে।
৫, বিদ্যুৎ অফিস ভাঙচুর ও বিশৃঙ্খলা কমে যাবে।
৬, আপনার ইলেক্ট্রনিক্সের জিনিসপত্রের আয়ু বাড়বে।
৭, বিদ্যুৎ সমস্যা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন শান্ত হবে।
৮, ধীরে ধীরে জাতীয় গ্রেডে নতুন বিদ্যুৎ সংযোজন হলে তা আরও সহনীয় পর্যায়ে চলে আসবে।
৯, অফ পিক আওয়ারে সৃষ্ট লোডশেডিংএ একটি ভাল রিজার্ভ গড়ে উঠবে যা কৃষি কাজ যেমন ডিপ, মোটার ও অন্যান্য কাজের জন্য সহায়ক হবে।
১০, পছন্দ মত সময়ে লোডশেডিং হলে শিল্প কারখানায় ঐ সময়ে পরিকল্পিত ভাবে ব্যাবস্থা নেওয়া যাবে যা বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে।

এই এক পাতায় এত বড় একটি সমস্যার সমাধান বিস্তারিত ভাবে দেওয়ার অবকাশ নেই তার পড়েও চেষ্টা করলাম যতটুকু সম্ভব উপস্থাপন করার। আপনার এ সংক্রান্ত কোন মন্তব্য থাকলে নিম্নে লিখুন। আর ভাল লাগলে শেয়ার করুন।

সর্বশেষ আপডেট মঙ্গলবার, ০৫ জুন ২০১২ ১৫:১৪
Written by :
শাহ সুলতান রনি

Source: http://www.banglahili.com

Sunday, June 17, 2012

বিদ্যুৎ সমস্যা- টোটকা ও দীর্ঘস্থায়ী সমাধান

 বিদ্যুৎ সমস্যা- টোটকা ও দীর্ঘস্থায়ী সমাধান

বর্তমানে বাংলাদেশে চলছে চরম বিদ্যুত সংকট।একদিকে প্রচন্ড গরম অন্যদিকে ঘনঘন লোডশেডিং এর কারণে মানুষের প্রাণ যায় যায়।বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ৫ হাজার ৩শ মেগাওয়াট। অন্যদিকে উৎপাদন ৩ হাজার ৭শ থেকে ৩ হাজার ৮শ মেগাওয়াট। অর্থাৎ চাহিদা-জোগানের ফারাক ১ হাজার ৫শ মেগাওয়াট।এটি সরকারী হিসাব মতে। বেসরকারি হিসাবে অবশ্য বিদ্যুতের চাহিদা ৬ হাজার মেগাওয়াটেরও বেশি। সে ক্ষেত্রে ঘাটতি ২ হাজার থেকে ২ হাজার ২শ মেগাওয়াট।আমার এক বন্ধু বলেছিল বাংলাদেশের যে অবস্থা তাতে আমাদের উচিত ছিল শীতপ্রধান দেশ হওয়া।কারণ

শীতকালে কারেন্ট যায়না


শীতকালে লোডশেডিং না হওয়ার মূল কারণ চাহিদা কম থাকা-বেশিরভাগ বাসা বাড়ি বা অফিসে ফ্যান বন্ধ থাকা ইত্যাদি।কিন্তু তখনও যে লোডশেডিং হয়না তা নয়।সেই ঝড়ের বেশিরভাগ যায় গ্রামবাংলার উপর দিয়ে।আমি এর প্রতক্ষ সাক্ষী।দিনে কমপক্ষে ৮-৯ ঘন্টা কারেন্ট থাকেনা শীতকালেই।গ্রীষ্ম কালে যাও কারেন্ট তারা পায় তা সেচমৌসুমের সুবাদে।কারণ আমাদের নাগরিক সরকারের বা সুশীল সমাজের গ্রামবাংলার কথা মনে পড়ে বোরো বা আমনের সেচমৌসুমে।না হলে যে সুশিলদের পেটে ভাত পড়বেনা।আর পেটে ভাত না পড়লে টানা নানা টকশোতে অংশ নেয়ার শক্তি পাবে কোথায়??এই সেচমৌসুমে যৎসামান্য বিদ্যুতপ্রাপ্তি বাদে গ্রামেরমানুষদের জন্য বিদ্যুত


"সে তো থাকে সুশিল পল্লীতে ঐ শহরে, এই গ্রামে তাকে খুঁজে পাওয়া যাবেনা।"


বিদ্যুত এর এই সমস্যার আরেক করুণ শিকার এইচ.এস.সির পরীক্ষার্থীদের।এই গরমে তাদের যে কি পরিমান কষ্ট হয় তা বিগত জোট সরকারের আমলে আমি আর মহাজোট সরকারের আমলে আমার ছোটবোন টের পাচ্ছে হাড়ে হাড়ে।আমার বোনকে পালাক্রমে বাতাস করে যায় মা,বাবা আর আমি একটি হাতপাখা দিয়ে।বেশি জোড়ে বাতাস করা যায়না।কারণ মোমবাতি নিভে যায়।এভাবে বাংলাদেশের মধ্যম মধ্যবিত্ত পরিবারগুলা দিন কাটাচ্ছে।এই বিদ্যুত সমস্যা নিয়ে সামুতে একটি স্টিকি পোস্ট দেখেছিলাম।সমাধান গুলা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয়নি।তারপরও লিখেছেন তো।

প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি
বিদ্যুতের যে অবস্থা তাতে এখন পাশাপাশি টোটকা সমাধান ও দীর্ঘস্থায়ি সমাধান জরুরি।না হলে আমাদের মৃতপ্রায় শিল্পকারখানা গুলি অচিরেই পুরা মৃত হয়ে যাবে।বেকার হয়ে যাবে হাজার মানুষ।দেশে একটি পুরা নৈ্রাজ্যের সৃষ্টি হবে।ফলে আমাদের সবাইকে বিদ্যুত সমস্যা নিয়ে ভাবতে হবে।
 
টোটকা সমাধানঃ(আপাতত সমাধান):

১.আপাতত আমদের সাপ্তাহিক ছুটির দিনগুলি কি ভিন্ন ভিন্ন বারে ফেলা যায়না?এতে আমাদের বিদ্যুতের চাহিদা একই সময়ে আকাশ ছুবেনা।শিল্পকারখানা গুলা একসাথে স্থবির হয়ে বসে থাকবেনা।কিছুটা হলেও লাঘব হবে সমস্যা।
২.সাধারনত আমরা যেসব এসি ব্যাবহার করি বাসাবাড়িতে সেগুলা ১-৫ টন হয়ে থাকে।যা চালাতে কারেন্ট প্রয়োজন হয় প্রায় ৩-২০ কিলোওয়াট।অথচ একটি বৈদ্যুতিক ফ্যানের কারেন্ট রেটিং মাত্র ৮০-২০০ ওয়াট।আমরা কি দেশের এই আপতকালিন সময়ে পারিনা নিজেদের সামান্য সুবিধা ছাড়তে?আপাতত আমাদের উচিত এয়ার কন্ডিশনার গুলার ব্যাবহার কমানো।গ্রিষ্মে আপাতত ফ্যান ব্যাবহার করাই ভাল।ফলে উপকার পাবে জনসাধারণ।সাশ্রয় হবে বিদ্যুতের।শপিং মল গুলাতেও কমাতে হবে অহেতুক আলোকসজ্জা ও সেন্ট্রাল এসির ব্যাবহার।
৩।সাধারন বাতির ব্যাবহার কমিয়ে বাড়াতে হবে এনার্জি সেভিং বাতি বা ফ্লুরসেন্ট লাইট।বাথ্রুম বা টয়লেটে দেখি অনেকে ৬০ ওয়াটের বাতি ব্যাবহার করেন যা অর্থহীন।এখানে ৪-৫ ওয়াটের এনার্জি সেভিং বাতি যথেষ্ট।
৪।সামুর সেই পোস্টে দেখেছিলাম বলা হয়েছে

স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এক মাসের বিশেষ গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করুন। বিদ্যুতের সাশ্রয় হবে, শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। রবীন্দ্রনাথের তোতাকাহিনী গল্পটির কথা মনে আছে আপনার ? গরমে স্কুল কলেজ করতে গিয়ে কত ছেলেমেয়ে অসুস্থ হচ্ছে - একবার খবর নিয়ে দেখুন। এক মাস স্কুল বন্ধ রাখলে শিক্ষার্থীদের লেখাপড়া চাঙ্গে উঠবে এমনটা ভাবার মতো আবার্চীন আপনি নিশ্চয়ই নন। সজীব ওয়াজেদ জয় বিদেশে পড়াশুনা করেছে - প্রয়োজনে উনার সাথে পরামর্শ করলেও আপনি নিশ্চিত হবেন , বৈরী পরিবেশে একমাস স্কুল বন্ধ রাখলে বিদ্যাবুদ্ধির কোনও ঘাটতি হয়না।


এই লাইন্টার সাথে একদম একমত না।নানা কারণ্রে আমাদের শিক্ষাজীবন এমনিতেই বড় তার উপর আবার নতুন করে বন্ধ????কতটুকুই বা কারেন্ট নেয় একটা স্কুল?এটা সমাধান হতে পারেনা আপাতত সমাধান ও না এটা।

দীর্ঘমেয়াদি সমাধান
১।মাইক্রো পাওয়ারপ্লান্ট তৈরি করতে হবে।আমাদের দেশের দির্ঘ ট্রান্সমিশন লাইনের কারণে প্রচুর বিদ্যুতের অপচয় হয় তাই অন্চল্ভিত্তিক গ্রিড ব্যাবস্থা চালু করতে পারা যায় কিনা দেখতে হবে।

 
২।প্রতিটি ভারি ও মাঝারি শিল্প কারখানায় স্টার্লিং ইঞ্জিন ব্যাবহার করতে পারা যেতে পারে।স্টার্লিং ইঞ্জিন এক ধরনের বহির্দহ ইঞ্জিন বলে এতে যেকোন ফুয়েল ব্যাবহার করা যেতে পারে।ভারি ও মাঝারি শিল্প কারখানার WASTE HEAT বা নির্গত তাপকে ব্যাবহার করে স্টার্লিং ইঞ্জিনএর সাহায্যে প্রায় ৫০০ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুত উতপাদন করা সম্ভব।উপরন্তু এই ইঞ্জিনের কর্মদক্ষতা প্রায় ৫০% এর বেশি যা ঈর্ষনিয়।
 
৩.বিকল্প শক্তির ব্যাবহার ও এ সম্পর্কিত গবেষনাকে উৎসাহিত করতে হবে।বিশেষ করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট ও থিসিস হিসেবে সোলার ও ঊইন্ড এনার্জির সাহায্যে বিদ্যুত উতপাদন কে গুরুত্ব দিতে হবে।সোলার এনারজি নিয়ে বাংলাদেশে যেসব FYP হয়েছে সেগুলার প্রয়োগ নিশ্চিত করতে হবে।যেমন 3 dimensional solar tracking device এর সাহায্যে বিদ্যুত উতপাদন নিয়ে কাজ করতে হবে।
 
৪.ঊইন্ড এনার্জি নিয়ে গবেষনা করতে হবে।যদিও বাংলাদেশে এর প্রয়োগ নিয়ে সন্দেহ আছে।তবুও সমুদ্রের তীর ও উপকুলে এ নিয়ে কাজ করা যেতে পারে।কুতুবদিয়ায় একটি ঊইন্ড এনার্জি প্ল্যান্ট আছে।কিন্তু এর রক্ষনাবেক্ষন নিয়ে চলছে তামাশা।বাধ নষ্ট হয়ে যাওয়ায়
এটি ডুবে যেতে পারে।সাইক্লন এর বিরুদ্ধেও নেই পর্যাপ্ত ব্যাবস্থা।প্রতি একক বিদ্যুত উৎপাদনে ডিসেল জেনারেটরে লাগে ৪০ টাকা কিন্তু উইন্ড এনার্জি প্ল্যান্টে লাগে মাত্র ৮ টাকা...!!!আশার কথা আমাদের পাশের দেশ ভারত ফি বছর ১২০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে। সুতরাং সম্ভাবনা আছে আমাদেরো।তাছাড়া কুতুব্দিয়ার প্ল্যান্টের ক্ষমতাও ১ মেগাওয়াট।তাই এর সঠিক রক্ষনাবেক্ষণ জরুরি।
 
৫.নতুন পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে হবে।এ জন্য সঠিক Location বাছাই করতে হবে।কাপ্তাই জলবিদ্যুত প্রকল্পের মত Ecological balance নষ্ট করে এমন লোকেশন কাম্য নয়।
সবশেষে জনকল্যাণে কিছু বিষয়ে ঝুঁকি নিতে হবে। উদ্দেশ্য সৎ হলে এবং সৎসাহস থাকলে ঝুঁকি সত্ত্বেও অনেক সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে নেওয়া যায়। (সাপ্তাহিক ২০০০)


Source: http://www.somewhereinblog.net

Tuesday, June 12, 2012

বিদ্যুৎ সমস্যা, আমাদের দায় ও করনীয়

বিদ্যুৎ সমস্যা, আমাদের দায় ও করনীয়

বিদ্যুৎ সমস্যা আমাদের জাতীয় সমস্যাসমূহের মধ্যে অন্যতম। লোডশেডিং প্রতিদিন আমাদের জীবনকে কি পরিমাণ দুর্বিসহ করে তোলে তা ভুক্তভূগী মাত্রই অবগত আছেন। বিদ্যুৎ সমস্যাকে ইস্যূ করে প্রতিদিন সরকারি দল ও বিরোধী দলের সভানেত্রীগণ, সভাপতিগণ থেকে শুরু করে নেতা-কর্মী, ও সমর্থকরা পর্যন্ত বক্তব্য, বিবৃতি ও অর্থহীন তর্কবিতর্কের মাধ্যমে পতিপক্ষের মুণ্ডপাত করেন। এতে সমস্যা সমাধান কতটুকু হয় তা সচেতন নাগরিকদের অজানা নয়। সে যাকগে, আমি আমার ব্লগে আমার প্রথম লেখাটা আমাকে বা আমরা যারা দেশকে ভালবাসি, মানুষের জন্য কিছু করতে পারলে আনন্দিত হই তাদেরকে উদ্দেশ্য করেই লিখতে চাই।

আমরা যারা মনে করি বিদ্যুৎ সমস্যা সমাধানের দায় একমাত্র সরকারের আমি তাদের সাথে একমত নই। আমাদেরকে অবশ্যই আমাদের সম্পদের সীমাবদ্ধতার কথা ভুলে গেলে চলবে না। বরং এ সমস্যার দায়দায়িত্ব কিছুটা হলেও আমাদের কাঁধে পড়ে বৈকি। প্রতিদিন আমরা বিনা প্রয়োজনে বাতি, পাখা, বৈদ্যুতিক চুল্লী চালিয়ে কত একক বিদ্যুৎ যে অপচয় করি হিসেব করলে দেখা যাবে তা নেহায়েত কম নয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের হলে যারা থাকি তাদের অনেকেই পাখা, বাতি চালু রেখে সকাল আটটায় পাঠকক্ষে চলে যাই আর ওগুলো সারাক্ষণ শুধু শুধু চলতে থাকে। অথচ আমাদের মত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের সম্পদের ব্যাপারে হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি সচেতন। ইসলাম ধর্মের অন্যতম একটি কথা হচ্ছে অপব্যয়কারী শয়তানের ভাই। তাই আসুন বিদ্যুৎ সমস্যার সমাধানে আমরা আমাদের দায়বদ্ধতাকে উপলব্ধি করি এবং নিচের কাজগুলো করার মাধ্যমে অন্তত কিছুটা হলেও বিদ্যুতের সাশ্রয় করি:

০১. বিনা প্রয়োজনে পাখা, বাতি, বৈদ্যুতিক চুল্লী চালু না রাখা,
০২. বাসা বা কক্ষ থেকে বের হওয়ার সময় অবশ্যই ওগুলোর চাবি বন্ধ করে যাওয়া,
০৩. কাপড় শুকানোর জন্য একান্ত প্রয়োজন না হলে বৈদ্যুতিক চুল্লী বা পাখা ব্যবহার না করা,
০৪. তাপমাত্রা স্বাভাবিক থাকলে শুধু বিলাসিতার জন্য শীতাতপ নিয়ন্ত্রক বা বাতাস ঠাণ্ডাকারী চালু না রাখা,
০৫. স্বাভাবিক তাপমাত্রায় পূর্ণগতিতে পাখা চালিয়ে পুরো শরীর কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর মত বিলাসী অভ্যাস পরিত্যাগ করা,
এভাবে আরও অনেকভাবে আমরা বিদ্যুৎ সাশ্রয় করতে পারি। শুধু বিদ্যুৎ নয় একটু সচেতন হলে আমরা আমাদের আরও অনেক জাতীয় সম্পদ সাশ্রয় করতে পারি। সবাই এগিয়ে আসবেন কি? 

- মো: মোফাচ্ছির হোসেন 

http://www.somewhereinblog.net

Monday, June 11, 2012

আমলাতন্ত্রের জটিলতায় বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধান হচ্ছে না

স্টাফ রিপোর্টার, নিউজ এজেন্সি টোয়েন্টিফোর(এপ্রিল ২৮,শনিবার,ঢাকা)
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর কবীর বলেন, ‘‘আমলাতন্ত্রের জটিলতায় বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধান হচ্ছে না। এজন্য আমলাতন্ত্র থেকে বের হয়ে দক্ষ জনবল নিয়োগ দিতে হবে।’’
আলমগীর কবীর বলেন, ‘‘বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। বাংলাদেশে গত ৩ বছরে গ্রাহকের সংখ্যা বেড়েছে ২১ লাখ। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী তিন হাজার তিনশ  মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ গত তিন বছরে উৎপাদন করা হয়েছে।  তারপরও সমস্যার সমাধান সম্ভব হয়নি।’’

তিনি বলেন, ‘‘আসছে গ্রীষ্মে লোডশেডিং ঠেকাতে সরকার এবং বেসরকারি সেক্টরের লোকজন চেষ্টা অব্যাহত রেখেছেন। এমনকি বিদেশি বিনিয়োগ সাদরে গৃহীত হচ্ছে।’’

তিনি বলেন, বোরো মৌসুমের ও নতুন করে ২১ লাখ সংযোগের কারণে বর্তমানে বিদ্যুতের সমস্যা হচ্ছে।

তিনি বিদ্যুতখাতকে আমলাতন্ত্রের বেড়াজাল থেকে মুক্ত করারও পরামর্শ দেন। বিদ্যুতখাতের প্রকৃত উন্নয়ন করতে চাইলে সরকারকে আমেরিকার মতো পেশাদার জনবল দিয়ে কাজ করতে হবে।
Source: http://www.newsagency24.com

Thursday, June 7, 2012

তাপবিদ্যুত কেন্দ্র : সম্ভাবনা না সংকট

তাপবিদ্যুত কেন্দ্র : সম্ভাবনা না সংকট 

মুহাম্মদ শহীদুল্লাহ (২৮জুন ২০১২):  বাগেরহাটের রামপালে সুন্দরবনের কাছে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে যৌথ বিনিয়োগ চুক্তি (জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট-জেভিএ) করেছে সরকার। সরকারি পর্যায়ে ২টি দেশের রাষ্ট্রায়ত্ত ২টি প্রতিষ্ঠানের মধ্যে এটাই প্রথম যৌথ বিনিয়োগের চুক্তি। অবশ্য আগে বেসরকারি খাতে এমন চুক্তি অনেক হয়েছে। আমরা জানি জ্বালানি সমস্যাই আমাদের প্রধান সমস্যা। সরকার জ্বালানির সংকট নিরসনে বহুমুখী উদ্যোগ নিয়েছে। আগে গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হল। তবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার পরিবেশ বিপর্যয়ের কারণ হবে বলে পরিবেশবিদরা মতামত দিয়েছেন। আমরা জানি সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও জীব-বৈচিত্র্য বাংলাদেশের একটি গর্ব। কিন্তু সরকার সুন্দরবনের পরিবেশগত দিক বিবেচনা না করে সেখানে কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে বনের ওপর। এই বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবনের গাছপালাসহ সব ধরনের জীব-বৈচিত্র্য  ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, সরকার পরিবেশ আইন লঙ্ঘন করে সুন্দরবনের মাত্র ৯ কিলোমিটার এলাকার মধ্যে এই বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ায় দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়বে বনের গাছগাছালি, পশুপাখি, মাছসহ সব ধরনের জীব-বৈচিত্র্যের ওপর । বিদ্যুৎকেন্দ্রের  গরম পানি, কয়লা পোড়ানো ছাই ও কালো ধোঁয়া সুন্দরবনের সব জীব-বৈচিত্র্য ধ্বংস করে ফেলবে।বাপার প্রতিবেদনে জ্বালানি বিশেষজ্ঞদের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, ৫০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ফলে অন্তত ৩৭ লাখ টন কার্বন ডাই-অক্সাইড, ১০ হাজার টন সালফার ডাই-অক্সাইড, ১০ হাজার ২০০ টন নাইট্রোজেন অক্সাইড, ২২০ টন হাইড্রো কার্বন, ৭২০ টন কার্বন মনো-অক্সাইড, ১৭০ পাউন্ড পারদ, ২২৫ পাউন্ড আর্সেনিক, ১১৪ পাউন্ড সিসাসহ অন্যান্য বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের বিপুল পরিমাণ ছাই ও অন্যান্য রাসায়নিক পদার্থ বাতাস, ভূ-পৃষ্ঠ ও ভূ-গর্ভস্থ পানি দূষণ করে। এসব দিক বিবেচনায় রেখে বাগেরহাট তাপ বিদ্যুৎকেন্দ্রে উপযুক্ত শোধনাগার না থাকলে তা বৃহত্তর সুন্দরবনের জন্য কাল হয়ে দাঁড়াবে। অন্যদিকে সরকার বলছে, সব ধরনের পরিবেশগত দিক রক্ষা করেই বাগেরহাটে ওই তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। এতে সুন্দরবনের জীব-বৈচিত্র্য ক্ষতি হওয়ার কোনো কারণ নেই। সরকারি এক সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, রামপালের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথম পর্যায়ে ৫০০-৬৬০ মেগাওয়াট করে দুই ইউনিটে ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ জন্য অধিগ্রহণ করা হবে প্রায় ১৮০০ একর জমি। দ্বিতীয় পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্রর কাজ সম্প্রসারণ করে উৎপাদন করা হবে আরো ১৩০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ। বিদ্যুৎ কেন্দ্রর জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে বড় পুকুরিয়ার কয়লা। এ কয়লা মংলা সমুদ্রবন্দর দিয়ে মালবাহী জাহাজে আনা-নেওয়া করা হবে।বাগেরহাটের পশুর নদের তীরে তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে এর বিষাক্ত কালো ধোঁয়া আচ্ছন্ন করে ফেলবে সুন্দরবন এলাকার নির্মল আকাশ। চিমনি দিয়ে উগরানো ছাই বিস্তীর্ণ এলাকার বাতাসে ভেসে ঘটাবে মারাত্মক দূষণ। কারখানাটির কার্বন, পারদ, সিসা, আর্সেনিকসহ নানা বর্জ্য সরাসরি দূষিত করবে নদীনালার পানিকে। ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাবে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনের সব সৌন্দর্য। একে একে সব গাছপালা মারা পড়বে ।শেষ হয়ে যাবে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগারসহ বনের সব পশুপাখি, জলজ    প্রাণী ।
বাগেরহাটের রামপালের সংলগ্ন বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত সুন্দরবন। সুন্দরবনের কাছে এ ধরনের তাপ বিদ্যুৎ পরিবেশ বিপর্যয়ের কারণ হবে বলে মতামত দিলেও পিডিবির চেয়ারম্যান বলেছেন, এ কেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর কোনো কিছুই হবে না। তিনি আরো বলেন, এ কেন্দ্র থেকে কয়লা পোড়ানোর ফলে যে অ্যাশ বেরুবে তা ক্যাপচার করার জন্য উচ্চ ক্ষমতার সরঞ্জাম ব্যবহার করা হবে। রামপালের কয়লাভিত্তিক এ কেন্দ্রটি খুলনা শহর থেকে ২৩ কিলোমিটার ও মংলা থেকে ১৪ কিলোমিটার দূরে। এমনকি সুন্দরবন থেকেও ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। কেন্দ্রটি নির্মাণের জন্য ১ হাজার ৮৩৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১৮০০ মিলিয়ন মার্কিন ডলার। উভয় দেশের সমান মালিকানায় এ কেন্দ্রটির ২০১৫ সালে নির্মাণ কাজ শেষ হবে। আন্তর্জাতিক বাজারে আমদানি করা কয়লার মূল্য টন প্রতি ১০৫ মার্কিন ডলার হলে ইউনিট প্রতি দাম পড়বে ৫ টাকা ৯০ পয়সা। আর কয়লার দাম যদি ১৪৫ মার্কিন ডলার হয় তা হলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম পড়বে ৮ টাকা ৮৫ পয়সা।
উল্লেখ্য, বিদ্যুৎ সমস্যার জরুরি সমাধানে সরকার এর মধ্যে কয়েকটি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে বেসরকারি খাতে। এ নিয়ে জ্বালানির মূল্যবৃদ্ধিসহ  নানা অভিযোগও শোনা গেছে। রাশিয়ার সঙ্গে আগামীতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে সরকার। এও সত্য, দেশ-বিদেশে বিপুল বিতর্ক সত্ত্বেও কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুতের দাম তুলনামূলকভাবে কম। অবশ্য ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী রামপালের বিদ্যুতের দাম আদৌ কম পড়বে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। কেননা স্থানীয় বড়পুকুরিয়ায় প্রাপ্ত কয়লা যেখানে প্রতি টন মাত্র ৮৪-৮৫ ডলারে বিক্রি হয়, সেখানে রামপালের কেন্দ্রটির জন্য ভারত থেকে কয়লা আমদানি করতে হবে প্রতি টন ১৭৩ ডলারে। তারপরও এ প্রকল্পে ভারত সরকার যে অর্থ ব্যয় করবে, বাংলাদেশকে সে জন্য ১৪ শতাংশ হারে সুদ দিতে হবে। হিসাব মতে, প্রতি মেগাওয়াট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে ১৫ কোটি টাকা। এতে যৌথভাবে বিনিয়োগ করেও বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতির আশঙ্কাই বিশেষজ্ঞদের। তার মানে এ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুতের দামও পড়বে অনেক বেশি। অনেকটা ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মতোই। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ ১২ জন বিশিষ্ট নাগরিক রামপালে বিদ্যুত কেন্দ্র নির্মাণের উদ্যোগ বাতিলের আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, বনের পাশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। তাহলে কি তাপ বিদ্যুৎ কেন্দ্র সম্ভবনা না সংকট এই প্রশ্ন সবার।
সরকারের সর্বোচ্চ পর্যায়ে সুন্দরবন সংলগ্ন বিদ্যুত কেন্দ্রটি স্থাপনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য হস্তক্ষেপ জরুরি। কেন্দ্রটি স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করবে না, এমন কোনো স্থানে অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র স্থাপনের বিষয়েও সরকারকে পরিবেশের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া দরকার । 

Tuesday, May 15, 2012

বিদ্যুৎ ব্যাবহারে সাশ্রয়ী হন খরচ কমান।।

বিদ্যুৎ ব্যাবহারে সাশ্রয়ী হন খরচ কমান।। 
by Shahadat Hussain Parvez

আমাদের  দেশে বিদ্যুৎ সঙ্কট  প্রবল । এর  জন্য কিন্তু আমাদের  অনেক  দুর্ভোগ পোহাতে হয়।  কিন্তু আমরা চাইলে এটাকে কিছু পরিমাণে লাঘব  করতে পারি । আপনারা নিশ্চয়ই  মনে মনে বলছেন ‘কীভাবে’? তাহলে পড়তে থাকুন।
আমরা  দৈনন্দিন  জীবনে বিদ্যুৎ  ব্যবহারে এতটা  সাশ্রয়ী  থাকিনা । আমরা মনে করি এটুকু বিদ্যুৎ সাশ্রয়করে লাভ কি ? মনে করুন  আপনি আপনার  একটি রুম  আলোকিত  করতে ১০০ ওয়াট  বাল্ব (অনেকেই আদর  করে হলুদ  বাতি বলে ) ব্যবহার  করছেন। কিন্তু আপনি চাইলেই  একটি ১৭ ওয়াট  CFL (অনেকেই  এনার্জি বাল্ব  বলে ডাকে ) বাতি দিয়ে সেই কাজ  সারতে পারেন। অনেকেই  তা করেন  না ,কারন একটি ১০০ ওয়াট  বাল্বের  দাম  ২৫ টাকা আর  একটি ১৭ ওয়াট  CFL এর দাম  ২০০ টাকা।কিন্তু একটু ভালোভাবে চিন্তা করে দেখুন  একটি ১০০ ওয়াট  বাল্ব  সারা মাস  জ্বালালে আপনার  বিল আসবে ৬০ টাকা আর  একটি ১৭ ওয়াট  CFL জ্বালালে বিল  আসবে ১০ টাকা । এভাবে আপনার  মাসে ৫০ টাকা সাশ্রয় হলে ৪ মাসে CFL এর দাম  উঠে আসে । তাইলে সর্বশেষে আপনার ই লাভ  হচ্ছে।
একই  ভাবে আপনি যদি আপনার  বারান্দার  বাতি, টিভি,  ফ্রিজ  এবং অন্যান্য  বৈদ্যুতিক  সরঞ্জাম সব সময় না জ্বালিয়ে শুধু সময়  মতো জ্বালান  আপনার  বিদ্যুৎ  বিল  অনেক  কম  আসবে এবং দেশের বিদ্যুৎ সমস্যা লাঘবে আপনি ও  এগিয়ে আসলেন।
আপনি যদি আপনার  ফ্রিজ  ২৪ ঘণ্টা না জ্বালিয়ে দিনে ৬-৭ ঘণ্টা চালু রাখেন  আপনার  খাবার দাবার   ও নষ্ট  হবে না উল্টা আপনার  বিদ্যুৎ  খরচ  ১০০ ইউনিট  এর  বদলে আসবে ৩০ ইউনিট। সেই  হিসেবে বিল কিন্তু ৩০০ টাকার  বদলে ১০০ টাকা আসবে।
আপনি রাতে ঘুমানোর  সময়  আপনার  টিভি সেটটি  রিমোট  টিপে না বন্ধ  করে সরাসরি বন্ধ করলে আপনার  বিদ্যুৎ খরচ কিছু হলেও  কি কম  আসবে না ? আপনি আপনার  ছোট  রুম  গুলোতে যদি ৪০ওয়াট বাল্ব  এর  বদলে একটি ৯ ওয়াট  CFL ব্যাবহার  করেন  তাহলে কি তেমন  ক্ষতি হয়ে যাবে?
হিসাব মতে আপনি যদি পরিমিত  বিদ্যুৎ ব্যবহার  করেন  তাহলে আপনার  বিদ্যুৎ ব্যবহার  অন্তত অর্ধেকে নেমে আসবে । সেই  হিসেবে আপনার  খরচ ও  কিন্তু কম  আসছে এবং সময়মত  আপনারা বিদ্যুৎ  পাবেন।
তাই  আমার  পরামর্শ  থাকবে  বিদ্যুৎ  ব্যবহারে একটু  হলেও  সাশ্রয়ী  হোন।
বিদ্যুৎ ব্যবহারে পরামর্শ :
  • সাধারণ  বাতির  বদলে বিদ্যুৎ  সাশ্রয়ী  CFL ব্যবহার  করুন।
  • রুমের  সাইজ  অনুযায়ী বাতি ব্যবহার  করুন (ছোট  রুমে বড়  বাতি ব্যাবহার  করে কোন  লাভ আছে কি?)
  • বৈদ্যুতিক  সরঞ্জাম  ২৪ ঘণ্টা  না  জ্বালিয়ে  পরিমিত  জ্বালান।
  • ঘরে এসি ব্যবহার  করলে তাপমাত্রা দরকারের  থেকে বেশি কমাবেন  না (২৫ ডিগ্রির নিচে নামানো উচিৎ  নয়।)
  • যেকোনো বৈদ্যুতিক  সরঞ্জাম  ক্রয়ের  সময়  তার  energy effeciency দেখে কিনুন।
  • ফ্রিজ  কমিয়ে রাখুন (অযথা  ৫  বা  ৬ এ না দিয়ে  ২ এ  রাখুন)।
  • বাড়ি তৈরির  সময়  যথা সম্ভব  খোলা জানালা রাখুন। জানালায়  কাঠের  বদলে গ্লাস ব্যবহার করুন।
  • দিনের  বেলা সূর্যের  আলো ব্যবহার  করার  চেষ্টা করুন। দিনের  বেলা অযথা বিদ্যুৎ  খরচ  করার মানে নেই।
  • কম্পিউটার  কিছুক্ষণের  জন্য  ব্যবহার  না করলে শাট  ডাউন  না করে স্লিপ  দিয়ে রাখতে পারেন।কম্পিউটার  চালু  হবার  সময়  অনেক  বিদ্যুৎ  খরচ  করে যা এভাবে আপনি চাইলে কমাতে পারেন।
আপনি যদি সাশ্রয়ী মনোভাব  নিয়ে  বিদ্যুৎ  ব্যবহার  করেন  তাহলে  নিশ্চয়ই  আমরা  আমাদের  চলমান বিদ্যুৎ  সঙ্কটকে  বিদায়  জানাতে পারব।

Source: http://eeesust.wordpress.com

Tuesday, May 8, 2012

ঘুরে এলাম দেশ থেকে – বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা

ঘুরে এলাম দেশ থেকে – বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা

বাংলাদেশের আরেকটি বড় সমস্যা হল বিদ্যুত। এবারে গিয়েও বুঝলাম – ঢাকার অনেক উচ্চবিত্ত অঞ্চলেও দিনে বেশ কয়েকঘন্টা কারেন্ট থাকেনা। আর ব্যবসার কথা তো ছেড়েই দিলাম, কারেন্ট না থাকলে এসি বন্ধ রেখে অধিকাংশ মার্কেটে জেনারেটর চলে। একি অবস্থা ঢাকার বহুতল ফ্ল্যাটবাড়িগুলোতেও। জেনারেটর চলে সর্বত্র।
শুনলাম বাংলাদেশে বিদ্যুত ঘাটতি ২০০০ মেগাওয়াটের মত। মানে, আরো ২০০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন বাড়াতে পারলে বিদ্যুত সমস্যা মেটানো যাবে। কিন্তু সত্যি কি তাই? এই বক্তব্যের মধ্যে একটা বড় ফাঁক আছে। কি রকম? ইন্টারনেট ঘেঁটে দেখা যায় বাংলাদেশে মাত্র ৪০% বাড়িতে বিদ্যুত পৌঁছে গেছে। বাকি ৬০% এর হিসাব কি করা হয় বিদ্যুত ঘাটতি হিসাবের সময়? করা হয় না। অর্থাৎ, আগামী ১০ বছর ধরে পরিকল্পনা করে বিদ্যুত আমদানী করে ও উৎপাদন বাড়িয়েও বিদ্যুত ঘাটতি মেটানো সম্ভব হবে না, যদি বিদ্যুতের কানেকটিভিটি বাড়ানো হতে থাকে। ১০% বিদ্যুত উৎপাদন বাড়িয়ে যদি আরো ১০% বাড়িতে বিদ্যুতের কানেকশন দিয়ে দেওয়া হয়, তাহলে অবস্থা অপরিবর্তিত থেকে যায়।
এই বিদ্যুত ঘাটতিতে জনগণের যখন নাভিশ্বাস ওঠে, তখন তারা আঙুল তোলে সরকারের দিকে। কিন্তু সরকারের করণীয় কি? প্রথমত, যদি হিসাব অনুযায়ী ধরে নিই দেশের ৬০% লোকের কাছে বিদ্যুত পৌঁছয় নি, তাহলে একই কারণে ধরে নেওয়া যায়, ৬০% মানুষের কাছে বিদ্যুত ঘাটতি ভোটের কোনো ইস্যু নয়। কিন্তু নতুন জায়গায় বিদ্যুতের লাইন পৌঁছে দেবার প্রতিশ্রুতি দিতে পারলে নতুন ভোটব্যাঙ্ক পাওয়া সম্ভব। কারণ যারা একেবারেই বিদ্যুত-বঞ্চিত, তারা দিনে পাঁচ ঘন্টা বিদ্যুত পেলেও বেজায় খুশী হবেন। তাই সরকারের লক্ষ্যই হবে বিদ্যুত উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কানেক্টিভিটিও বাড়িয়ে ভোটব্যাঙ্ক ধরে রাখা। অর্থাৎ, উৎপাদন বাড়লেও চাহিদাও বাড়বে, মানে ঘাটতিও অপরিবর্তিত থাকবে। এর সাথে যদি জনসংখ্যা বৃদ্ধির কারণে বাৎসরিক দেড় শতাংশ নতুন জনগণ যোগ করেন তো অবস্থা খারাপ ছাড়া আর ভাল হবে না। আর শহুরে জনগণ এসিতে অভ্যস্ত হচ্ছে – তাদের মাথাপিছু বিদ্যুতের চাহিদা ক্রমবর্ধমান।
আরেকটা ব্যাপার বলতে ভুলে গিয়েছিলাম – সেই প্রসঙ্গে ফিরে আসি। বাংলাদেশে শিল্পায়নের হার অত্যন্ত কম। একমাত্র সফল শিল্প টেক্সটাইল ও গারমেন্টস দেশের রপ্তানী আয়ের ৭৫% এনে থাকে। ঘটনাচক্রে, এই শিল্পেও যথেষ্ট বিদ্যুত (অথবা সরাসরি গ্যাস) লাগে। বাংলাদেশের কোনো সরকারের পক্ষেই শিল্পকে বঞ্চিত করে বিদ্যুত ডোমেস্টিক সাপ্লাই লাইনে দেবার সাহস থাকবে না – কারণ লক্ষ লক্ষ লোকের জীবিকা এই শিল্পের সাথে জড়িয়ে আছে। অর্থাৎ, সময় গেলে, টেক্সটাইল ও গারমেন্টস শিল্প বাড়াতে গেলে আরো বিদ্যুত চাই। বিদ্যুত চাই পরিবহনেও। বাংলাদেশে ঢাকায় ও চট্টগ্রামে মেট্রো রেল চালু করা দরকার। কাছাকাছি কয়েকটা শহর গড়ে তুলে তাদের মধ্যে বৈদ্যুতিক রেল যোগাযোগ দরকার। অর্থাৎ বিদ্যুত চাই। একইভাবে, কৃষিতে সেচের জলের জন্যও বিদ্যুত দরকার। তাহলে, বিদ্যুত উৎপাদন বাড়লে গৃহস্থালীর বিদ্যুত ঘাটতির উন্নতি নাও হতে পারে। উদাহরণস্বরূপ, ভারত বা পাকিস্তানে মাথাপিছু বিদ্যুত উৎপাদনের হার বাংলাদেশের প্রায় তিনগুণ – তাও সেখানেও গৃহস্থালীর কারেন্ট না থাকার সমস্যা যথেষ্টই আছে।
এবারে নজর ঘোরানো যাক উৎপাদনের দিকে। বাংলাদেশের ৮০% বিদ্যুত আসে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে – অর্থাৎ তাপবিদ্যুত। প্রমাণিত মজুদ অনুযায়ী চললে ২০১৫ সালের পরে গ্যাস উৎপাদন কমবে। সরকার বড়জোর উৎপাদন আরো কিছুবছর ধরে রাখার ব্যবস্থা করতে পারেন, সমুদ্র-বক্ষে গ্যাস অনুসন্ধান করে। যদি অনেক গ্যাস পাওয়া যায় তো ঠিক আছে, না পাওয়া গেলে, বা গ্যাস বিদেশে রপ্তানী করে দিতে হলে? আবার সেই একই গ্যাসে গাড়িও চলে, ফার্টিলাইজারও তৈরী হয়। গ্যাসের ওপর দাবীও কম মানুষের নেই। কার্যত, গ্যাসই হল বাংলাদেশের একমাত্র বিদ্যুতের উৎস, যা দিনে দিনে ফুরিয়ে আসছে।
সব মিলিয়ে আদর্শ টাইম বোমা। মানুষ বাড়ছে, বিদ্যুত চাহিদা বাড়ছে। অথচ বিদ্যুতের উৎপাদনের মূল উৎস প্রাকৃতিক গ্যাস ফুরিয়ে আসছে। সমস্যা জটিল। টেকনলজির কোনো অভূতপূর্ব উন্নতি না হলে কিছুদিনের মধ্যেই বাংলাদেশকে বিদ্যুত অথবা গ্যাস আমদানী করতে হবে। আর বিদ্যুত আমদানী যদি ভারত থেকে করা হয় তাহলেই রাজনীতি জটিল হবে। একটা পথ হল ভারত/নেপাল/ভুটান থেকে জলবিদ্যুত আমদানী করা। সেক্ষেত্রে টিপাইমুখের মত জলবিদ্যুত প্রকল্প নিয়ে বাংলাদেশের আপত্তিগুলো গুরুত্ব হারাবে। আভ্যন্তরীণ রাজনৈতিক বাধাও কম আসবে না। আরেকটা হল, মায়ানমার থেকে গ্যাস আমদানী করা। কিন্তু মায়ানমার থেকে গ্যাস কিনতে গেলে একরকম চিনের (বা পরে ভারতের) সাথে সরাসরি বিডের লড়াইতে নামতে হবে। অর্থাৎ সে আশাও কম। মায়ানমার-বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন হলেও গ্যাসের মূল ক্রেতা হবে ভারত। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি পেরিয়ে এই পাইপলাইন বাস্তবায়ন প্রায় অসম্ভব।
আর বাকি থাকে অপ্রচলিত বা নবায়ণযোগ্য শক্তি। একমাত্র এই সম্ভাবনাই এখনও বিতর্কের ঊর্ধ্বে। সৌর-প্রযুক্তি বা বায়ুশক্তি কাজে লাগানোর যথাসম্ভব প্রচেষ্টা করতে হবে। ইন্টারনেট ঘাঁটলে পাই যে যে কোনো নতুন শক্তির উৎস থেকে বিদ্যুত উৎপাদন করে তা থেকে চাহিদা মেটানোর মত অবস্থায় যেতে অন্তত ৫-৮ বছর সময় লাগে। অর্থাৎ, আজ একটা নিউক্লিয়ার প্ল্যান্টের পরিকল্পনা করলে যথেষ্ট নিউক্লিয়ার বিদ্যুত পেতে ২০১৮ সাল লেগে যাবে। নিউক্লিয়ার প্ল্যান্ট বসানোর ঝক্কিও কম নয়। প্ল্যান্টের আশেপাশের অঞ্চলের লোকজন আপত্তি তুলবে। তাও বিকল্প হিসাবে এটি যথেষ্ট জনপ্রিয়। তাই তাড়াতাড়ির মধ্যে এটাই ভাল সমাধান বলে মনে হয়। আর সেই সাথেই শুরু হয়ে যাক সোলার, উইন্ড, বায়োম্যাস আর টাইডাল পাওয়ার নিয়ে পাইলট প্রোজেক্ট। এগুলো থেকে যথেষ্ট বিদ্যুত পেতে ১০-১২ বছর অপেক্ষা করতে হবে। যখন গ্যাস উৎপাদন কমে আসবে, তখন এগুলো ধীরে ধীরে তার স্থান দখল করে নেবে। তবে সেই সাথে বিদ্যুত আর গ্যাস আমদানীর চেষ্টাও রাখতে হবে।
সবে মিলে আগামী দশ-পনেরো বছরের মধ্যে আমি অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে পারে। তবে রাতারাতি উন্নতির কোনো সম্ভাবনা নেই বলেই আমার মনে হয়। সরকারকে গালি দিলে সরকার বলবে আগের সরকারে দোষ, আগের সরকার বলবে তার আগের সরকারের দোষ। কার্যত দোষ কারো নয়। বাংলাদেশে যা রিসোর্স আছে, তা দিয়ে ১০০% লোকের কাছে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহ করা সম্ভব নয় – প্রযুক্তির বর্তমান অবস্থায় তো নয়ই। সব সমস্যা রাজনৈতিক নয়, তাই সব সমাধানও রাজনৈতিক ভাবে আসা সম্ভব নয়।

এপ্রিল 7, 2010 

http://coffeehouseradda.in

Sunday, May 6, 2012

অসহনীয় বিদ্যুৎ পরিস্থিতি ও করণীয় সন্ধান

অসহনীয় বিদ্যুৎ পরিস্থিতি
ও করণীয় সন্ধান



শনিবার, ২৬ মে ২০১২
 
দেশে বিদ্যুতের লোডশেডিং এখন মাত্রা ছাড়িয়ে গেছে। ফলে প্রচন্ড দাবদাহের এ সময়ে নাগরিকজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি বিদ্যুতের অভাবে দেশের শিল্প-কারখানাগুলোতে কমে গেছে উৎপাদন।  নতুন বিনিয়োগও অনাগ্রহী হচ্ছে বিনিয়োগকারীরা। এ অবস্থায় কর্মসংস্থানের পথ বন্ধ তো হচ্ছেই উপরন্তু লোকসানের শিকার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে নানা শিল্প প্রতিষ্ঠান।
অসহ্য গরমের সময় দেশের বিভিন্ন স্থানে মানুষ বিদ্যুৎ ও পানির দাবিতে মিছিল-মিটিং করছে। সরকার স্বল্প, ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ সমস্যা সমাধানে চেষ্টা চালাচ্ছে। কিন্তু পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হচ্ছে না। দুর্নীতিসহ নানা কারণেই বিদ্যুৎ খাতে কাঙ্ক্ষিত ফল দেখা যাচ্ছে না। এ অবস্থায় সারাদেশে সৌর-বিদ্যুৎ উৎপাদনকে সহজীকরণের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা দরকার। এতে বিদ্যুৎ চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্ট্রিট লাইটগুলোর জন্যে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে কোটি টাকা সাশ্রয় হওয়ার পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে নগর সড়কগুলোতে। ফলে, ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা অপরাধকর্মও কমে যাবে। সড়কে বিদ্যুৎ লোডশেডিংয়ের সুযোগে বেশিরভাগ ছিনতাই ঘটনা ঘটে থাকে। রাতের অন্ধকারে ছিনতাইকারীরা নিরীহ পথিককে সর্বস্বান্ত করে দেয়। ছিনতাই বিষয়ক নানা অনুসন্ধানী রিপোর্টেও বিষয়টি উঠে এসেছে। চসিকের সৌর প্যানেল বসানোর সিদ্ধান্তটি কার্যকর হলে বহুমাত্রিক ফল দেবে। দেশের অন্যান্য সিটি কর্পোরেশন, পৌরসভা ও চসিকের উদাহরণটি গ্রহণ করলে সংশ্লিষ্ট এলাকার নাগরিক সাধারণ উপকৃত হবেন নিশ্চয়ই। প্রসঙ্গত, দেশের উত্তরবঙ্গসহ পশ্চাৎপদ অনেক এলাকায়, সেখানে বিদ্যুৎ সুবিধা এখনো পৌঁছেনি, সে সব অঞ্চলে সৌর বিদ্যুৎ গ্রামীণ জনগণের চাহিদা পূরণ করছে। মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে সোলার প্যানেল বা সৌর চুল্লি বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে অনেকেই নিজেদের প্রয়োজন পূরণ করে গ্রামের সাধারণ মানুষদের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে তা বিতরণ করছে। যার কারণে পশ্চাৎপদ অঞ্চলের সৌরবিদ্যুৎ ব্যবহারকারীরা শহরের জনগণের মতো অসহ্য লোডশেডিংয়ের শিকার হয় না। তবে উৎপাদন খরচ কমাতে সরকার উদ্যোগ নিলে ধনী-গরীব সকলেই এই বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের সুযোগ পাবে। লোডশেডিংয়ের এই দুঃসহ সময়ে  শহর এবং দেশের গ্রামীণ জনপদগুলোতেও বিদ্যুৎ চাহিদা পূরণের লক্ষ্যে সৌর বিদ্যুৎ উৎপাদনে সাধারণ মানুষকে উৎসাহিত করা উচিত। কৌশলে বিদ্যুতের ব্যবহারকে জনপ্রিয় ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সহজলভ্য করলে বিদ্যুতের জন্যে সরকারের উপর চাপ অনেকটাই কমে যাবে।
সাধারণভাবে কয়লা, পেট্রোল, গ্যাস এবং পানিকে বিদ্যুতের প্রথাগত উৎস বিবেচনা করা হয়। এর মধ্যে কয়লা, পেট্রোল এবং গ্যাসের মওজুদ সীমাবদ্ধ হওয়ার কারণে পশ্চিমা শিল্পপ্রধান দেশগুলো সে সব নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।  ইরাক ও লিবিয়া দখলের পেছনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সাম্রাজ্যবাদী দেশগুলোর মূল উদ্দেশ্য ছিল দেশ দুটোর তেল ও  গ্যাসসম্পদ নিয়ন্ত্রণ। তারা এখন নানা ছুঁতোয় মধ্যপ্রাচ্যসহ কয়লা, গ্যাস এবং পেট্রোল সমৃদ্ধ অঞ্চলগুলো নিয়ন্ত্রণে দৃঢ় প্রতিজ্ঞ। তারা সহজে জ্বালানি করায়ত্ত না করতে পারলে সন্ত্রাসবিরোধী যুদ্ধের উসিলায় নগ্ন আগ্রাসন চালাচ্ছে দেশে দেশে। সাম্প্রতিক সময়ে পৃথিবীর নানা স্থানে সংঘটিত যুদ্ধগুলোর নেপথ্যের কারণ খুঁজলে এর সত্যতা প্রমাণিত হয়। আবার দরিদ্র দেশগুলোর বেশির ভাগেরই গ্যাস, কয়লা এবং পেট্রোল সম্পদ নেই। এ কারণে তাদের বিদ্যুৎ সংকটও  বেশি। এসব দেশ ব্যয়বহুল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে বিদ্যুৎ চাহিদা মেটাতে চেষ্টা করে। কিন্তু তাতে চাহিদার সিকিভাগও পূরণ হয় না। জলবিদ্যুৎ উৎপাদনে জটিলতার কথা চিন্তা করেই জ্বালানি বিশেষজ্ঞরা ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে সৌর বিদ্যুৎ উৎপাদনের দিকে মনোযোগ দিতে পরামর্শ দিচ্ছেন। এ বিষয়ে বাংলাদেশেরও মনোযোগ দেয়া উচিত।