Showing posts with label Invention. Show all posts
Showing posts with label Invention. Show all posts

Wednesday, June 20, 2012

সোলার এনার্জি সেলস উদ্ভাবন করে ইতিহাস গড়লেন বাংলাদেশী বিজ্ঞানী


সোলার এনার্জি সেলস উদ্ভাবন করে ইতিহাস গড়লেন বাংলাদেশী বিজ্ঞানী
০০ ইত্তেফাক রিপোর্ট

বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেলস উদ্ভাবনের মধ্য দিয়ে ম্যারিল্যান্ডের কপিন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং গবেষক বাংলাদেশী বিজ্ঞানী ডঃ জামালউদ্দিন ইতিহাস গড়েছেন। কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যাচারাল সাইন্সের সহকারী অধ্যাপক এবং ইউনিভার্সিটির নেনোট্যাকনোলজি রিচার্স সেন্টারের গবেষক ডঃ জামালউদ্দিন এবং তার পাঁচ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষানবিশ গবেষকরা স্পেক্ট্রোল্যাবের সোলার সেলের তুলনায় প্রায় ৪ পারসেন্ট অধিক কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবন করলেন।

প্রসঙ্গত, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সোলার এনার্জি সেল তৈরির শীর্ষস্থানটি দখলে রেখেছে বিখ্যাত প্রতিষ্ঠান স্পেক্ট্রোল্যাব। ২০০৬ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সোলার সেল তৈরির সুনামটিও তাদের। নিজের এই উদ্ভাবনের বিষয়ে প্রতিক্রিয়াতে ডঃ জামালউদ্দিন জানান, এটা সত্যিই রোমাঞ্চকর এবং আশাব্যঞ্জক একটি বিষয় যা আরো অধিক নেনোট্যাকনোলজির ওপর গবেষণাকল্পে আমাদের আরো উৎসাহ যোগাবে।

ড. জামাল উদ্দিন এবং তার গ্রুপ সোলার সেল থেকে শতকরা ৪৩.৪ পুনঃব্যবহারযোগ্য এনার্জি উৎপাদনে সক্ষমতা অর্জন করেছে যা বিশ্বে এই উৎপাদনের সর্বোচ্চ মাত্রা। ড. জামাল মেটাফিজিঙ্ক সফট ওয়ার-কমসল এবং পিসি-ওয়ান ডি ব্যবহার করে এই ক্ষেত্রে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন।

ড. জামালের মতে, ২০১০ সালের ডিসেম্বরের মধ্যেই তারা এই এনার্জি উৎপাদন শতকরা ৫০ ভাগে উন্নীত করতে সক্ষম হবেন। এই গবেষণাকল্পে প্রণোদনা স্বরূপ ম্যারীল্যান্ড ট্যাকনোলজী ডেভেলোপমেন্ট কর্পোরেশন গত জুলাই ২০০৯-এ ৮৯,০০০ ডলার প্রদান করেন। আগামী ২৬ অক্টোবর ড. জামালের নেতৃত্বে এই কপিনের গবেষণা দল ম্যারিল্যান্ডের ফোর্ট ডেট্রিক আর্মি রিসার্চ ল্যাবে খ্যতিমান নেনোট্যাক সাইন্টিস, স্কলারস এবং ভিজিটরসদের সামনে তাদের উদ্ভাবনী বিষয়টি উপস্থাপন করবেন।

ড. জামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। চাঁদপুর জেলার হাজীগঞ্জের মরহুম আব্দুল জলিল ও বেগম ফজিলাতুন্নেছার পাঁচ ছেলে ও এক মেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ড. জামাল। বর্তমানে তার পরিবার রাজধানীর ১৯৮ নং এলিফ্যান্ট রোডে বসবাস করছে।

ড. জামালের সহোদর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজের (বিজ) সিনিয়র রিচার্স ফেলো ড. এম জসিমউদ্দিন ইত্তেফাককে বলেন, ছোটবেলা থেকে তার ভাই অসম্ভব মেধাবী ছিলেন। তার এই সাফল্য পুরো বাংলাদেশের।

সময় মেপে ঘুরবে প্যানেল

Tuesday, June 19, 2012

সৌরশক্তিচালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে মাগুরার জুবায়ের।

সৌরশক্তিচালিত মোটরসাইকেল উদ্ভাবন করেছে মাগুরার জুবায়ের।

ট্রাফিক আইন সহায়ক, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব নতুন ধরনের মোটরসাইকেল উদ্ভাবন করেছেন মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকার যুবক জুবায়ের হোসেন। জ্বালানি তেলের বদলে তাঁর মোটরসাইকেলটি চলবে সৌরশক্তি ও বাতাসের সাহায্যে। জুবায়ের তাঁর উদ্ভাবিত মোটরসাইকেলের নাম দিয়েছেন ডিজিটাল ইজি সাইকেল। এটি এমন একটি স্বয়ংক্রিয় যৌথ সার্কিটের মাধ্যমে পরিচালিত, যার ফলে মোটরসাইকেলটি একটি বিশেষ ধরনের হেলমেট ছাড়া স্টার্ট নেবে না। যা মোটরসাইকেল চুরি প্রতিরোধ করবে এবং ট্রাফিক আইনের সহায়ক হবে। এটির ডিজাইন করা হয়েছে অনেকটা জাপানি হোন্ডা ফিফটি সিসি মোটরসাইকেলের মতো। তেলে না চলায় মোটরসাইকেলে কোনো ধোঁয়া হয় না। এটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার। এতে কোনো শব্দ হয় না, যার ফলে এটি পরিবেশবান্ধব।

মোটরসাইকেলটির দুই পায়ে দুটি ব্রেক আছে। এ ছাড়া সাইকেলটিতে বৈদ্যুতিক এক্সেলেটর স্থাপন করা হয়েছে। এটিতে কোনো গিয়ার দেওয়া হয়নি। গোটা সাইকেলে ১২ ভোল্টের তিনটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার মধ্যে দুটি ব্যবহৃত হয় মোটরসাইকেলের ইঞ্জিন-শক্তি হিসেবে ব্যবহৃত মোটরটি চলতে, অপরটি ব্যবহৃত হয় হর্ন, বাল্ব, সিগন্যাল দেওয়ার জন্য। সাইকেলের সামনের দিকে হেডলাইট এলাকায় ছোট আকৃতির বৈদ্যুতিক ফ্যানের আকারে তিনটি পাখা আছে। মোটরসাইকেলটি চললে পাখা তিনটি সজোরে ঘুরতে থাকে। যার বাতাস থেকে তৈরি হয় শক্তি। মোটরসাইকেলের প্রতিটি ব্যাটারিই সচল হয় এটির সঙ্গে সংযুক্ত সৌর প্যানেল ও সামনের দিকে থাকা পাখার ঘূর্ণায়মান বাতাস থেকে পাওয়া শক্তি ও জমা হওয়া চার্জ থেকে। সব ব্যাটারির সঙ্গেই সামনের দিকে থাকা পাখা ও সৌর প্যানেলের সংযোগ দেওয়া আছে। মোটরসাইকেলটিতে একটি গিয়ার বক্সের মাধ্যমে বিশেষ ধরনের একটি সার্কিট সংযুক্ত আছে। যার ফলে যখনই মোটরসাইকেলটিতে চলন্ত অবস্থায় ব্রেক করা হয় কিংবা ঝাকি তৈরি হয় তখন ওই সার্কিটের সঙ্গে সংযুক্ত পেনিয়ামে ঘর্ষণ প্রক্রিয়ায় বিদ্যুৎ তৈরি হয়, যা তারের মাধ্যমে ব্যাটারিতে চার্জ হিসেবে জমা হয়।

মোটরসাইকেলটিতে কোনো প্রচলিত ইঞ্জিন ব্যবহার করা হয়নি। এক হর্স পাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি ডিসি ভোল্টের মোটরকে মূল চালিকাশক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। এই মোটরের সঙ্গে চেইনের মাধ্যমে চাকার সংযোগ আছে। মোটরটি চলে ব্যাটারির শক্তিতে। যেহেতু ট্রাফিক আইন অনুযায়ী মোটরসাইকেলে দুজন চড়া আইনসংগত, সেহেতু জুবায়েরের মোটরসাইকেলটিতে সর্বোচ্চ দুজনই চড়তে পারবে। এজন্য মোটরসাইকেলটিতে এমন একটি স্বয়ংক্রিয় সুইচ যুক্ত করা আছে, যা প্রাপ্তবয়স্ক দুজনের অতিরিক্ত ব্যক্তি চড়লেই ওই সুইচটির মাধ্যমে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।
এ ছাড়া এটি চালানোর জন্যে মোটরসাইকেলের সঙ্গে জুবায়েরের নিজের তৈরি একটি বিশেষ ধরনের হেলমেট নিতে হবে। এ হেলমেটে এমন একটি সার্কিট দেওয়া আছে, যার ফলে হেলমেটটি নিয়ে মোটরসাইকেলে না উঠলে স্টার্ট নেবে না। কোনো কারণে হেলমেটটি অকার্যকর হয়ে গেলে সে ক্ষেত্রে রিমোটের মাধ্যমে এটি স্টার্ট করা যাবে। এ রিমোটটি একইভাবে জুবায়ের তাঁর নিজস্ব কারিগরি মেধায় তৈরি করেছেন।

প্রায় প্রতিদিনই জুবায়েরকে এই মোটরসাইকেলযোগে শহর ও বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা গেছে। তাঁর মোটরসাইকেলটি কোথাও থামলে সব সময় উৎসুক মানুষ এটি ঘিরে ভিড় করে। প্রত্যেকেই তাঁর এ উদ্ভাবনকে সাধুবাদ জানিয়েছে।
জুবায়ের জানান, ঢাকার একটি ওয়ার্কশপে চাকরি করা অবস্থায় ২০০০ সালে সৌর ও বায়ু শক্তিকে কাজে লাগিয়ে এ ধরনের মোটরসাইকেল তৈরির পরিকল্পনা তিনি মাথায় নেন। দীর্ঘদিন চেষ্টার পর গত বছর তিনি এটি তৈরি করতে সক্ষম হন। এটি তৈরিতে মোট খরচ হয়েছে ৫০ হাজার টাকা। তবে ব্যাপক উৎপাদনে গেলে এটির খরচ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলে তিনি দাবি করেন। এজন্য তিনি সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা আশা করেন। জুবায়ের জানান, তাঁর এ প্রযুক্তি নিয়ে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের কাছে গিয়েছিলেন। তিনি এটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন। তবে গাড়ির ওজন কমানো, ডিজাইনে নতুনত্ব আনা ও গতি কিছুটা বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন। [খবর: কালের কন্ঠের]

জুবায়েরকে আমাদের অভিনন্দন। সেই সাথে সরকার, বুয়েট, প্রগতি, এটলাস বাংলাদেশ, ওয়ালটন, মেশিন টুলস ফ্যাক্টরী সবার কাছে আহবান, ছোট দেখে হেলা করবেন না। এই বিশাল সৃষ্টিকে জনকল্যানে কাজে লাগান।

Source: Facebook

জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির দ্বারে রাইহান

জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির দ্বারে রাইহান

এমরানা আহমেদ
জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বাংলাদেশী বিজ্ঞানী রাইহান উদ্দিন আহমেদ। তিনি তার সূত্রের একটি গাণিতিক ভিত্তি দাঁড় করিয়েছেন, যা কয়েকটি প্রতিষ্ঠান বাস্তবসম্মত বলে স্বীকৃতি দিয়েছে।
রাইহান আহমেদের জ্বালানিবিহীন ইঞ্জিন মূলত দুটি প্রধান অংশ নিয়ে গঠিত।
একটি অংশ অরবিটকে, যা কক্ষপথের সঙ্গে এবং অপর অংশ ক্যারিয়েজকে, যা অক্ষের সঙ্গে তুলনা করা যেতে পারে। ১৬টি শ্যাফট একটার ওপর একটা নির্দিষ্ট মাপে সাজিয়ে গঠন করা হয়েছে ক্যারিয়েজ। ১৩টি গোলাকার ফিক্সচার ব্যবহার করে তৈরি করা হয়েছে অরবিট। যন্ত্রে মোট দুটি অরবিটকে একটির ওপর আরেকটি সেট করা হয়েছে। প্রতিটি অরবিটের চার পাশে চারটি ক্যারিয়েজ স্থাপন করা হয়েছে। নিজস্ব ভর থেকে ঘুরে শক্তি উত্পাদন করবে ক্যারিয়েজ। ক্যারিয়েজের শক্তি ঘোরাবে অরবিটকে। পরে অরবিটের শক্তিকে বলবৃদ্ধি নীতি প্রয়োগ করে বাড়ানো হয়। এভাবে উত্পন্ন শক্তিতেই চলবে ইঞ্জিন। রাইহান আহমেদ জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির সূত্রের যে গাণিতিক ভিত্তি দাঁড় করিয়েছেন তাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ প্যাটেম্লট অফিস। অনেক যাচাই-বাছাই করে ঢাকা প্যাটেম্লট অফিস ২০০১ সালে এ প্রযুক্তিকে প্যাটেম্লট করাতে রাজি হয়। ২০০২ সালে এ প্যাটেম্লট গেজেট আকারে প্রকাশ করা হয়। ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গ প্রতিষ্ঠান গাজীপুরের মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষ থেকে রাইহান আহমেদের জ্বালানিবহীন ইঞ্জিন তৈরির সূত্র ও তার গাণিত্যিক ভিত্তিকে বাস্তবসম্মত বলে মত দেয়া হয়। প্যাটেন্টের নিয়মানুসারে এ প্রযুক্তি ২০০২ সালে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত আট বছরে বিশ্বের কোনো বিজ্ঞানী এ ধরনের ইঞ্জিন তৈরির সম্ভাব্যতা ও সূত্রের গাণিত্যিক ভিত্তি নিয়ে চ্যালেঞ্জ করেননি।
১৯৮৩ সালে জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির চিন্তা মাথায় আসে রাইহান আহমেদের। তিনি প্রথমে জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির একটি সূত্র তৈরি ও তার গাণিতিক ভিত্তি দাঁড় করালেন। সূত্রটি হচ্ছে, ‘প্রত্যেক বস্তুর ওজন তার একটি নিজস্ব শক্তি, যা ব্যবহার করে বস্তুটিকে গতিশীল করা যায়।’ তিনি তার সূত্রের নামকরণ করলেন ‘ল অব পার্টিকুলার মেথড’।
ইঞ্জিন তৈরির কাজ শুরু করতেই প্রয়োজন পড়ে বিপুল পরিমাণ অর্থের। গবেষণার প্রয়োজনে একে একে বিক্রি করে দেয়া হলো বেশিরভাগ জমাজমি। কিছু পার্টস তৈরি করতে বেশ কয়েকবার যেতে হয়েছিল ভারতের ওয়ার্কশপে। গবেষণার কাজ এগিয়ে নিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার বন্ধু আবু হানিফ। প্রযুক্তিটি জানাজানি হওয়ায় পাচার বন্ধ করতে সূত্র ও সূত্রের গাণিতিক ভিত্তি ২০০১ সালে ঢাকা প্যাটেম্লট অফিস থেকে প্যাটেম্লট করিয়ে নেয়া হয়।
রাইহান আহমেদ এ গবেষণার পেছনে তার প্রায় সব সম্পদ ব্যয় করেছেন।
সূত্র ও গাণিতিক ভিত্তি অনুসরণ করে তিনি একটি জ্বালানিবহীন ইঞ্জিন তৈরির কাজও অনেক দূর এগিয়ে নিয়েছেন। তবে তার এই যন্ত্রের চূড়ান্ত রূপ দিতে এখন প্রয়োজন ন্যানো টেকনোলজির কম্পিউটারচালিত যন্ত্রপাতি এবং বিপুল অর্থের। এ দুটির কোনোটিই না থাকায় তার এ গবেষণাকর্ম এখন থেমে আছে।
রাইহান আহমেদ জানান, আমার বয়স হয়েছে। আমি চাই একদল তরুণ গবেষক এ গবেষণায় অংশ নিক। ইঞ্জিনের বিভিন্ন অংশ তৈরি করতে ন্যানো টেকনোলজির কম্পিউটারচালিত যন্ত্রের প্রয়োজন। অংশগুলোর মাপ সূক্ষ্মতম পরিমাণ কমবেশি হলে ইঞ্জিন কাজ করবে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই কেবল পারে এ গবেষণাকে সামনের দিকে এগিয়ে নিতে। এ গবেষণা থেকে আমি কোনো আর্থিক লাভ চাই না। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক। জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরি সম্ভব হলে বাংলাদেশ হবে বিশ্বের একটি বিস্ময় এবং প্রযুক্তিটির রয়্যালটি বাবত দেশ যা আয় করবে তাতে সমৃদ্ধ দেশ গড়া সম্ভব হবে বলে মনে করেন এই উদ্ভাবক।

ট্রান্সফরমার চুরি রোধে দেশীয় প্রযুক্তি

ট্রান্সফরমার চুরি রোধে দেশীয় প্রযুক্তি মনজুরুল আহসান আমাদের দেশে প্রতিবছর কোটি কোটি টাকা দামের ট্রান্সফরমার চুরি হয়। একেকটি ১০ কেভির বৈদ্যুতিক ট্রান্সফরমারের মূল্য ৪০ হাজার টাকারও বেশি। ট্রান্সফরমার চুরি যাওয়ার খেসারত দিতে হয় গরিব কৃষকদের। কখনো বা পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা সরকারের ঘাড়ে চাপে এর দায়ভার। এ ছাড়া নতুন ট্রান্সফরমার স্থাপন করে পুনরায় বিদ্যুৎ পেতেও অনেক সময় লেগে যায়। ফলে সেচকাজ বিঘি্নত হওয়াসহ নানা ভোগান্তি পোহাতে হয় কৃষকদের।
পত্রপত্রিকায় এই সংবাদ দেখে ট্রান্সফরমার চুরি রোধে অনুপ্রাণিত হন আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এআইইউবি) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার সাহা। তাঁর প্রাথমিক ধারণা ছিল, এমন একটি ব্যবস্থা উদ্ভাবন করা, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি ট্রান্সফরমার খোলার সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণকক্ষে সতর্ক বার্তা পেঁৗছে যায়। নিয়ন্ত্রণ কক্ষ বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে যাতে উদ্যোগ নিয়ে ট্রান্সফরমার উদ্ধার এবং দুর্বৃত্তদের ধরার ক্ষেত্রে নিরাপত্তাকর্মীদের সেখানে পাঠাতে পারে_এমন প্রযুক্তি নিয়ে তিনি গবেষণা শুরু করলেন। এ ধরনের একটি প্রযুক্তির কারিগরি উন্নয়নের জন্য তিনি শেষ বর্ষের তিন শিক্ষার্থীকে প্রজেক্ট ঠিক করে দিলেন। 'ট্রান্সফরমারের নিরাপত্তায় নিয়ন্ত্রণকক্ষে সতর্ক বার্তা পাঠানো' শিরোনামে এই প্রজেক্টে কাজ করেছেন অসীম কুমার সাহার তিন শিক্ষার্থী সিজা আফরিন, আলেয়া ফেরদৌসি এবং তানভীর আহমেদ চৌধুরী। দেশের একটি সমস্যার সমাধানে কোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণাগারগুলোর অবদানের শুরুর গল্পটা এ রকমই।
নব উদ্ভাবিত এ ব্যবস্থাটিতে মোবাইল প্রযুক্তি ব্যবহার করেছেন এই গবেষকরা। একটি মোবাইল ফোন সংস্কার করে ট্রান্সফরমারের মধ্যে বিশেষভাবে বসানো হয়। এতে এমন একটি ব্যবস্থা রয়েছে, যাতে কেউ ট্রান্সফরমার খুলে ফেলার সঙ্গে সঙ্গে স্থানীয় এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে স্বয়ংক্রিয়ভাবে সতর্ক বার্তা চলে যাবে। যতক্ষণ নিয়ন্ত্রণকক্ষের কর্মীদের দৃষ্টি আকর্ষণ না হবে এবং তারা উদ্যোগ না নেবে, ততক্ষণ অনবরত সতর্ক বার্তা দিতে থাকবে। এ প্রসঙ্গে প্রজেক্ট তত্ত্বাবধায়ক অসীম কুমার সাহা কালের কণ্ঠকে বলেন, 'খুব সহজেই নিয়ন্ত্রণকক্ষে অ্যালার্ম ধরনের ব্যবস্থা করা যাবে। এতে নিয়ন্ত্রণকক্ষে কর্মীদের মনিটরের দিকে না তাকিয়েও শব্দ শুনে বুঝবেন কোথাও ট্রান্সফরমার খুলে ফেলা হচ্ছে।'
গবেষণার সফলতার বিষয়ে সন্তোষ প্রকাশ করে এআইইউবির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহিম মোল্লাহ কালের কণ্ঠকে বলেন, 'একাধিকবার গবেষণাগারে পরীক্ষা করে তা কার্যকর বলে প্রমাণিত হয়েছে।' এ উদ্ভাবনের সম্ভাবনার দিক তুলে ধরে তিনি আরো বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর ট্রান্সফরমারে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করতে পারলে বছরে কোটি কোটি টাকা সাশ্রয় হবে। পাশাপাশি ভোক্তাদের ভোগান্তিও কমবে।'
প্রজেক্টের অন্যতম গবেষক তানভীর আহমেদ জানান, প্রথম সফল এ রকম একটি ব্যবস্থা প্রস্তুত করতে সাকল্যে ব্যয় হয়েছে এক হাজার ৮৬৬ টাকা। বাণিজ্যিকভাবে এর উৎপাদন শুরু করলে এই ব্যয় এক হাজার থেকে এক হাজার ২০০ টাকায় নেমে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রযুক্তিটির উদ্ভাবক এবং সংশ্লিষ্টদের প্রত্যাশা, যে সমস্যা সমাধানের জন্য এই সফল গবেষণার উদ্যোগ, সেখানে এর ব্যবহার নিশ্চিত করতে দ্রুত সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন।
নব উদ্ভাবিত এ প্রযুক্তির বিষয়টি জানানো হলে ঢাকা বিদ্যুৎ বিতরণ কম্পানির প্রকৌশল বিভাগের পরিচালক প্রকৌশলী সিরাজদ্দৌলা কালের কণ্ঠকে বলেন, 'প্রজেক্টটি আরো পরীক্ষা-নিরীক্ষার পর যদি সফল প্রমাণিত হয়, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ট্রান্সফরমার চুরির ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এটা সেখানে ব্যবহার করতে পারলে চুরি প্রতিরোধ করা যাবে।' এই প্রযুক্তিটির আরো উন্নয়ন কার্যকর করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিজেদেরই এগিয়ে আসা উচিত বলে তিনি মন্তব্য করেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রকৌশল বিভাগের সদস্য প্রকৌশলী আব্দুল মোমেন তরুণদের এই উদ্ভাবনের সংবাদ শুনে প্রযুক্তিটি নিরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। দেশেই এ ধরনের উদ্ভাবন নিজস্ব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মন্তব্য করেন।
Source: Daily Kalerkantho, 08-10-10

তরুণ বিজ্ঞানী জিয়নের আরও কিছু আবিষ্কার

তরুণ বিজ্ঞানী জিয়নের আরও কিছু আবিষ্কার

আসাদুজ্জামান সাজু
লালমনিরহাটের হাতিবান্ধার মুমতাহিন জিয়ন নানা প্রতিযোগিতায় অংশ নিতে তৈরি করতে থাকে বিভিন্ন প্রজেক্ট। এভাবেই সে উদ্ভাবন করে পারিবারিক বায়ুবিদ্যুত্, পা-চালিত বিদ্যুত্, ঘর শীতলীকরণ যন্ত্র, জ্বালানিবিহীন সেচযন্ত্র ইত্যাদি। আমার দেশ-এ জিয়নের প্রজেক্টগুলো নিয়ে ৩টি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তার উত্সাহ দিন দিন বেড়েই চলে।
জিয়ন মনে করেন, প্রযুক্তি খাতে দেশকে এগিয়ে নিতে প্রথম আমদানিকৃত পণ্যগুলোর তালিকা এবং তা দেশে উত্পাদনে শিল্পপতিদের উত্সাহিত করাসহ সব ধরনের সহযোগিতা করতে হবে সরকারকে। প্রযুক্তি যদি জনগণের কল্যাণে না আসে তবে তা বৃথা। এভাবে চিন্তা করতে গিয়েই হঠাত্ মাথায় আসে এনার্জি সেভারের বিষয়টি। দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর এনার্জি সেভারটি পূর্ণাঙ্গতা পায়। এটি ব্যবহারের মাধ্যমে একটি পরিবার ২০ থেকে ৩৫ ভাগ বিদ্যুত্ সাশ্রয় করতে পারবে। জিয়নের কয়েকটি প্রকল্প হলো—
বায়ুবিদ্যুত্ প্রকল্প : বায়ুবিদ্যুত্ প্রকল্প সফল করতে পুরনো বাইসাইকেলের বিয়ারিংয়ের সঙ্গে ডায়নামা যুক্ত করে পেনিয়ামের সাহায্যে সেটি বাতাসে ঘুরানোর উপযোগী করা হয়। এরপর সিলিং ফ্যানের পাখা সেট করে পরীক্ষামূলক বাড়ির ছাদে স্থাপন করা হয়। বাতাসে পাখা ঘুরে ডায়নামো দিয়ে বিদ্যুত্ উত্পন্ন হয়ে ব্যাটারি চার্জ হয়।
পা-চালিত বিদ্যুত্ প্রকল্প : জিয়নের পা-চালিত বিদ্যুত্ প্রকল্পটি দিয়ে আধাঘণ্টা ব্যায়াম করার ফলে একটি পরিবার ৩ ঘণ্টা বিদ্যুত্ পেতে পারে।
ঘর শীতলীকরণ যন্ত্র : সুতো পানির ব্যবহারে বিদ্যুত্চালিত এ যন্ত্রটি কিছুক্ষণের মধ্যে ঘরকে শীতল করে ফেলে। এর বিদ্যুত্ খরচ সাধারণ একটি ফ্যান চালানোর চেয়ে বেশি নয়। এ কারণে একটি মধ্যবিত্ত পরিবার তার ঘরটি শীতল রাখতে এটি সহজ মূল্যে কিনতে পারবে।
জ্বালানিবিহীন পানি উত্তোলন যন্ত্র : মূলত বায়ুর চাপে এটি কাজ করে। রিফ্লেকটরের সাহায্যে সূর্যের তাপে এটিকে বায়ুশূন্য করে পরবর্তী সময়ে শীতলীকরণের মাধ্যমে নিচ থেকে পানি উপরে ওঠে আসে এবং তা স্বল্প সেচ কাজে ব্যবহার করা যায়। জিয়নের পড়াশোনার পুরোটাই কেটেছে সীমান্তবর্তী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায়। প্রত্যন্ত অঞ্চলে বাস করেও ইন্টারনেটের বদৌলতে বিশ্বকে নিয়েছে হাতের মুঠোয়। হাতিবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ে পড়াকালে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান সবার মাঝে পৌঁছে দিতে ক’জনে মিলে বের করে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজি নামক একটি পত্রিকা। তাতে সে সহকারী সম্পাদকের ভূমিকা পালন করে। জিয়নের বাবা অবসরপ্রাপ্ত পেটি অফিসার, মা গৃহিণী। জিয়ন খুদে বয়সে ন্যাশনাল মিডিয়া সেন্টার, কিডস জোন ও টেকনোলজিবেজের মতো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছে। জিয়নের  মোবাইল : ০১৭১৯৪০২০০২

Monday, June 18, 2012

বিদ্যুৎ মানব

বিদ্যুৎ মানবরাস্তায় গাড়ির চাপ থেকে বিদ্যুৎ, হস্তচালিত বৈদ্যুতিক বাতি, আবর্জনা থেকে বিদ্যুৎ, খেলনা গাড়ি, সেমি-অটোরিকশা_সব মিলিয়ে প্রায় ৩০টি আবিষ্কার আছে তাঁর ঝুলিতে। গবেষকের নাম এইচ এম ওয়াহিদুজ্জামান বাচ্চু। সম্ভাবনাময় এই গবেষকের উদ্ভাবনগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন সমুদ্র সৈকত বলিউডের 'তারে জামিন পার' ছবির ছোট্ট দারশিলের কথা মনে আছে? তার মতোই ডানপিটে ছিলেন বাচ্চু। তৃতীয় শ্রেণীতে পড়ার সময়ই পাঁচ চাকার ইলেকট্রিক খেলনা গাড়ি বানিয়ে বন্ধুদের তাক লাগিয়ে দিয়েছিলেন। শিক্ষকদের বাহবাও পেয়েছিলেন বেশ। স্কুল পালিয়ে এদিক-ওদিক ঘুরেফিরে খুঁজে বেড়াতে লাগলেন ফেলে দেওয়া ব্যাটারি, টিনের কৌটা, ভাঙা চুম্বক, পেরেক ও বিদ্যুতের তার। বাসায় এনে নাড়াচাড়া করতে করতেই তৈরি করেছেন কত কী। স্কুলের গণ্ডি আর টানল না তাঁকে। এসএসসি পর্যন্ত পড়েই ঢুকে পড়লেন নিজের জগতে। এরপর কেটে গেল কয়েক দশক।
প্রাতিষ্ঠানিকভাবে বিজ্ঞানের ওপর পড়াশোনা না থাকলেও বই পড়েই শিখেছেন বিজ্ঞানের সাধারণ বিষয়গুলো। তিলে তিলে গড়ে তুলেছেন 'ওয়াহিদ ল্যাব'। যে গবেষণাগার দেখতে এখনো স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আসেন বাঘা বাঘা শিক্ষকরাও।

রাস্তায় বিদ্যুৎ
রাস্তায় গাড়ি চলবে, আর সেই গাড়ির চাপে তৈরি হবে বিদ্যুৎ। প্রযুক্তির নাম_'ওয়াহিদ পাওয়ার এনজি-৪'। এটি পুরোপুরি চাপের ওপর নির্ভরশীল। উদ্ভাবক ওয়াহিদুজ্জামান জানান, এক হাজার কিলোওয়াট বা এক মেগাওয়াটের প্রতিটি পাওয়ার প্ল্যান্টের দৈর্ঘ্য হবে ৫০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। প্ল্যানটি তৈরি করতে হবে ইস্পাত দিয়ে। দেখতে অনেকটা বেইলি ব্রিজের মতো হবে। ব্যস্ত হাইওয়ের পাশে এই পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা যাবে। প্ল্যান্টের ওপর দিয়েই চলবে গাড়ি। এমন একটি এক মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্টে হারমোনিয়ামের মতো ৫০টি পাওয়ার বাটন থাকবে। এর ওপর দিয়ে গাড়ি চললে প্রতিটি বাটনে চাপ পড়বে এবং এতে করেই বিদ্যুৎ তৈরি হবে।
পাওয়ার প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুৎ সরাসরি গ্রিডে যুক্ত হবে না। প্রতি ২৪ ঘণ্টায় ব্যাটারিতে চার্জ করা বিদ্যুৎ দুই-তিন দফায় সাত থেকে আট ঘণ্টা পর পর গ্রিডে যুক্ত করতে হবে। আর এই প্ল্যান্ট স্থাপনে বিদেশি কারিগরি সহযোগিতাও লাগবে না।
২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে খণ্ড খণ্ড অথবা একত্রে এক কিলোমিটার লম্বা পাওয়ার প্ল্যান্ট বসাতে হবে। এই হিসাবে মাত্র ২৫ কিলোমিটার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে ওয়ানওয়ে ৫০০ মেগাওয়াট এবং টুওয়ে রাস্তায় হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
ওয়াহিদুজ্জামান জানান, প্রতি এক মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট স্থাপনে খরচ পড়বে প্রায় ৯ কোটি টাকা। চার-পাঁচ মেগাওয়াটে এ খরচ আনুপাতিক হারে কমে আসবে। এ প্রযুক্তির সুবিধা হলো, একবার স্থাপনের পর রক্ষণাবেক্ষণে বিশেষ কোনো খরচ নেই।

বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান
সৌরবিদ্যুতে চালানোর উপযোগী নতুন প্রযুক্তির সিলিং ফ্যান উদ্ভাবন করেছেন গবেষক ওয়াহিদুজ্জামান। এর মধ্যে ২৪ ইঞ্চি দৈর্ঘ্যের চার ব্লেডের দুটি ও ৩৬ ইঞ্চি ব্লেডের একটি মডেল তৈরি করেছেন। একটি ফ্যান চলবে মাত্র একটি এএ সাইজের ১ দশমিক ৫ ভোল্ট ব্যাটারিতে। তবে ১২ ভোল্ট প্রয়োগে আরো জোরে ঘুরবে পাখা। বিদ্যুৎ খরচ হবে ১৫ থেকে ২০ ওয়াট।

আবর্জনা পুড়িয়ে বিদ্যুৎ
ধানের খড়, চিটা, তুষ, গমগাছ, মুগ-মসুর-খেসারি গাছের ডাল, আলুগাছ, কাঠের গুঁড়ো, আখের ছোবড়া, ডাব-নারিকেলের ছোবড়া এমনকি গোবরের চট-মুটিয়া প্রভৃতি বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সহজ প্রযুক্তি উদ্ভাবন করেছেন এই গবেষক। নাম দিয়েছেন 'ওয়াহিদ পাওয়ার এনজি-৩'। গিয়ার, টারবাইন, বয়লার, জেনারেটর যুক্ত করে খুব সহজেই পাওয়ার প্ল্যান্ট তৈরি সম্ভাব। ওয়াহিদুজ্জামান জানান, 'আমার মডেলটি বড় আকারে তৈরি করতে ২ দশমিক ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য খরচ পড়বে প্রায় ১৪ কোটি টাকা।

সেমি অটোরিকশা
আমাদের দেশে উৎপাদিত বিদ্যুতের চেয়ে চাহিদা অনেক গুণে বেশি। তাই প্রতিদিন পোহাতে হয় লোডশেডিংয়ের দুর্ভোগ। জানা যায় যে উৎপাদিত বিদ্যুতের ১৬ ভাগের এক ভাগ চলে যায় ব্যাটারিচালিত যানবাহন চার্জ করতে। শহর থেকে গ্রামে এখন অটোরিকশার ছড়াছড়ি। বৈধ ও অবৈধভাবে এসব যানবাহন চার্জ দিতে প্রতিদিন অপচয় হচ্ছে প্রচুর বিদ্যুৎ। প্রতিদিনের এই বিদ্যুৎ অপচয় বন্ধ করতে তাই উদ্ভাবক ওয়াহিদুজ্জামান গত ২৬ অক্টোবর তৈরি করেছেন সেমি অটোরিকশার মডেল। সাধারণ রিকশার চেন-গিয়ার-প্যাডেল ঘোরানোর মাধ্যমে উৎপাদিত বিদ্যুতে চলবে এই যান। এতে শক্তিও লাগবে কম। রিকশা চালাতে যানজটে আটকা পড়লে কিংবা অবসরে প্যাডেল ঘুরিয়ে ১২ ভোল্টের রিচার্জবেল ব্যাটারি চার্জ দেওয়া যাবে। পরে সুইচ টিপে চালানো যাবে রিকশা। এতে গতিও বাড়বে আনেকখানি। দামও থাকবে রিকশাওয়ালাদের সাধ্যের মধ্যে।

আরো আরো যন্ত্র
ওয়াহিদুজ্জামানের অন্যান্য উদ্ভাবনগুলো হলো_হাতে গিয়ার ঘুরিয়ে তৈরি বিদ্যুতে চলবে এমন টর্চ লাইট, টেবিল ল্যাম্প, 'অটো পাম্প কন্ট্রোলার-২', রিকশা ও ভ্যানের জন্য 'অটো হারিকেন', রিমোট কন্ট্রোলারচালিত রিচার্জেবল 'বেবি কার', এক ব্যাটারিচালিত 'বেবি ইউরিন এলার্ম' এবং 'ব্যাটারিচালিত বেশ কিছু খেলনা গাড়ি'। এছাড়া পানির কলে লাগিয়েছেন এমন সেন্সর, যাতে করে কলের নিচে হাত রাখলেই পড়বে পানি।

স্বপ্ন
এ উদ্ভাবক এখন কাজ করছেন 'ওয়াহিদ পাওয়ার টেকনোলজি (ওয়াহিদ ইঞ্জিন)' নিয়ে। এতে বিকল্প উপায়ে বিদ্যুৎ তৈরি হবে। এতে সামান্য চাপ প্রয়োগেই আশাতীত পরিমাণ বিদ্যুৎ তৈরি হবে বলে দাবি করছেন ওয়াহিদুজ্জামান।
ওয়াহিদুজ্জামান আরো জানান, পুঁথিগত বিদ্যার বিদ্যুৎ উৎপাদনের সাধারণ সূত্রের মধ্যে কাজ করছেন না তিনি। তবে তাত্তি্বকভাবে যে সফলতা এতে পেয়েছেন তাতেও যথেষ্ট আশাবাদী।
এ কাজে পৃষ্ঠপোষকতার জন্য ওয়াহিদুজ্জামানের সঙ্গে একটি প্রতিষ্ঠানের আলাপ হওয়ার কথা রয়েছে। তবে সহায়তা পেলে যে তিনি আরো এগিয়ে যাবেন, তা তার 'ওয়াহিদ ল্যাব' ঘুরে এলেই বোঝা যাবে।

বান্দরবানে বায়োগ্যাস পস্ন্যান্টের গ্যাস সিএনজি-সিলিন্ডারে বিক্রি হচ্ছে

বান্দরবানে বায়োগ্যাস পস্ন্যান্টের গ্যাস সিএনজি-সিলিন্ডারে বিক্রি হচ্ছে

০০মিলন চক্রবতর্ী, বান্দরবান

বান্দরবানে বায়োগ্যাস পস্ন্ল্ল্যান্টে উৎপাদিত গ্যাস সিএনজি ও সিলিন্ডারে বিক্রি হচ্ছে। বায়ো গ্যাস পস্ন্যান্টের উৎপাদিত বিদু্যতের আলোয় আলোকিত হচ্ছে প্রকল্পসহ আশপাশের ঘরবাড়ি। জেলা সদরের সূয়ালক এলাকায় ২ একর পাহাড়ী জমির উপর বায়োগ্যাস পস্ন্ল্যান্ট করেছে খোকন দাস। বেকার এই যুবকের উদ্ভাবিত বায়োগ্যাস পস্ন্ল্যান্ট দেশজুড়ে ব্যাপক সাড়া জাগিয়েছে। দুই একর পাহাড়ী জমির উপর প্রায় ৬ লাখ টাকা খরচ করে গড়ে তোলা বায়োগ্যাস পস্ন্ল্যান্ট পার্বত্য চট্টগ্রামে মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন প্রতিদিন বান্দরবানে উদ্ভাবিত বায়োগ্যাস প্রকল্পের কৌশল শিখতে ভীড় জমাচ্ছে সূয়ালকে। বায়োগ্যাস প্রকল্পটি থেকে বর্তমানে ৫ হাজার ওয়াট বিদু্যৎ উৎপাদন ছাড়াও সিএনজি ও গ্যাস সিলিন্ডারের মাধ্যমে গ্যাস বিক্রি করা হচ্ছে।

প্রতিদিন উক্ত পস্ন্ল্যান্ট থেকে সাতকানিয়া ও কেরানীহাট সড়কে চলাচলকারী সিএনজিগুলো গ্যাস ভরাট করে নিচ্ছে বলে জানান সংশিস্নষ্টরা। পাশাপাশি উৎপাদিত গ্যাস এখন গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বান্দরবানসহ পার্শ্ববতর্ী বাজারগুলোতে সরবরাহ করা হচ্ছে। এছাড়াও প্রকল্প থেকে প্রচুর পরিমাণ জৈব সারও উৎপাদন করা হচ্ছে। আর্থিক সংকটে ক্ষুদ্র বায়োগ্যাস প্রকল্পটি বৃহৎ পরিসরে করা সম্ভব হচ্ছে না বলে জানান উদ্ভাবক খোকন দাস। তিনি আরো জানান, বর্তমানে বায়োগ্যাস পস্ন্ল্যান্টে মাত্র ৯টি গরু এবং কিছু হাঁস-মুরগি রয়েছে। কিন্তু বায়োগ্যাস পস্ন্ল্যান্টের জন্য প্রচুর পরিমাণ কাঁচা গরুর গোবর ও হাঁস-মুরগীর বিষ্ঠা প্রয়োজন। এ কারণে জেলার বিভিন্ন অঞ্চল থেকে গরুর গোবর এবং হাঁস-মুরগির বিষ্ঠা সংগ্রহ করে বায়োগ্যাস পস্ন্ল্যান্ট চালানো হচ্ছে। বর্তমানে বায়োগ্যাস পস্ন্যান্টে গ্যাসের চাপ প্রচুর। সার্বক্ষণিক গ্যাসের চাপ ধরে রাখতে প্রচুর পরিমাণে গরুর গোবর দরকার হলেও জেলায় প্রয়োজনীয় গরুর গোবর পাওয়া যাচ্ছে না বলে জানান আবিষ্কারক খোকন দাস। অপরদিকে বায়োগ্যাস পস্ন্ল্যান্টে উৎপাদিত ৫ হাজার ওয়াট বিদু্যৎ জেনারেটরের সাহায্যে সূয়ালক বাজার ও পাশর্্ববতর্ী বসতবাড়িতে সরবরাহ করা হচ্ছে।

প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা এবং টেকনিক্যাল সাপোর্ট (যন্ত্রাংশ) পাওয়া গেলে উদ্ভাবিত বায়োগ্যাস পস্ন্ল্যান্টের মাধ্যমে বান্দরবানে গ্যাসের সংকট দূর করা সম্ভব বলে মনে করছে স্থানীয়রা। বর্তমান সময়ে বিদু্যৎ সংকট দূর করতে বেসরকারীভাবে এই ধরনের উদ্যোগ অগ্রণী ভূমিকা রাখতে পারবে। রবিবার ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের ঊধর্্বতন কর্মকর্তারাও প্রকল্পটি পরিদর্শন করেছে।
Source: Daily Ittefaq

বায়োগ্যাস থেকে সিএনজি:
বান্দরবানের খোকন দৃষ্টি কেড়েছেন সারাদেশের কৃষি উদ্যোক্তার
- মাটি ও মানুষের কৃষি ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত বহুবার বায়োগ্যাস পস্ন্যান্ট স্থাপন ও কৃষকের লাভবান হওয়ার কথা আমরা পত্র-পত্রিকা কিংবা টিভির মাধ্যমে জানতে পেরেছি। অনেক ঝক্কি ঝামেলা পার হয়ে শেষ পর্যন্ত তারা দেখতে পেরেছেন সফলতার মুখ। আপনারা দেখেছেন তিন বছর আগে সিরাজগঞ্জের রায়গঞ্জের শ্যামেরঘন গ্রামে আব্দুর রাজ্জাক সিএনজি চালিত জেনারেটরের মাধ্যমে মাঠে মাঠে সেচ সুবিধা পেঁৗছে দিতে। রায়গঞ্জ উপজেলা ছাড়িয়ে সিএনজি চালিত সেচ পাম্প পেঁৗছে যায় তাড়াশ উপজেলায়। অগভীর থেকে গভীর নলকূপের মাধ্যমেও চলতে থাকে সেচ সুবিধা পেঁৗছে দেয়ার কাজ। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পটিয়ায় শিকলবাহার দুগ্ধপলস্নীর ঘরে ঘরে গড়ে উঠেছে বায়োগ্যাস পস্ন্যান্ট। গ্যাসের বিদু্যতে আলোকিত হচ্ছে এক একটি ঘর, মিটছে তাদের নিত্য দিনের জ্বালানি চাহিদা।
বায়োগ্যাস পস্ন্যান্ট থেকে জ্বালানি হয়, বড় জোর জ্বলে বাতি, খামার পর্যায়ে এ প্রযুক্তির বিকাশ ছিল একুটুই। বান্দরবানের খোকন দাসই প্রথম বায়োগ্যাসের আরো কার্যকর ও বাণিজ্যিক ব্যবহারের নতুন দ্বার উন্মোচন করেছেন। ইতিমধ্যে টেলিভিশন ও বিভিন্ন পত্র-পত্রিকার কল্যাণে তার এ সফলতা পেঁৗছে গেছে অনেক অনেক দূর। সারাদেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষি উদ্যোক্তার দৃষ্টি এখন এমন লাভজনক উদ্যোগের দিকে। কারণ, আমাদের দেশে দিন দিন বাড়ছে জৈব সারের চাহিদা; সে সঙ্গে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তার কথা তো বলাই বাহুল্য। আছে বিদু্যতের চাহিদা মেটানোর প্রয়োজনে বায়োগ্যাস থেকে দেয়া বিদু্যতেরও।
খোকন দাস দরিদ্র পরিবারের সন্তান। লেখাপড়ায় প্রাথমিক শ্রেণীর গণ্ডি পেরোতে পারেননি। কিন্তু ছোটবেলা থেকেই তার ভাবনায় গুরুত্ব পায় কৃষি। মাটির স্বাস্থ্য রক্ষা থেকে শুরু করে কীটনাশকের আগ্রাসন থেকে কৃষিকে বাঁচানোর জন্য চিন্তা-ভাবনা করে আসছেন অনেক আগে থেকেই। তার চিন্তায় ছিল উৎকৃষ্টমানের জৈব সার তৈরির বিষয়টি। এ চিন্তার পথ ধরেই একদিন পেঁৗছে যান বায়োগ্যাস পস্ন্যান্টের কাছে।
খোকন দাস করতে চেয়েছেন ব্যতিক্রম কিছু। তাই বায়োগ্যাস পস্ন্যান্টেই তিনি থেমে থাকেননি। পস্ন্যান্ট নিয়ে নতুন নতুন চিন্তা করেছেন রাত-দিন। দিনের পর দিন এঁকেছেন নতুন নতুন মানচিত্র। একদিন সূয়ালক এলাকায় ২একর পাহাড়ি জমির উপর গড়ে তোলা বায়োগ্যাস পস্ন্যান্টটির দিকে দৃষ্টি আনতে পেরেছেন সারা দেশবাসীর। খোকন তার বায়োগ্যাস পস্ন্যান্টের সঙ্গেই যুক্ত করেছেন গ্যাস জেনারেটর। সেখান থেকে উৎপাদিত বিদু্যতের শক্তি দিয়ে বায়োগ্যাসকে তৈরি করেছেন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে। যাকে আমরা সিএনজি বলি।
দেশের লক্ষ লক্ষ যানবাহনের সবচেয়ে লাভজনক জ্বালানি সিএনজি। এখন প্রতিদিনই সিএনজি চালিত অটোরিক্সা আসে খোকনের এই পাম্প থেকে গ্যাস নিতে। এখানে ভাল মানের সিএনজি পাওয়াতে অনেক বেশি লাভবান হচ্ছেন সিএনজি পরিবহনের চালকরা। খুব বেশি সিএনজির চাহিদা পূরণ সম্ভব হয় না ঠিকই কিন্তু এলাকাবাসী এখন বিশ্বাস করেছে যে এখান থেকে একদিন ঠিকই তাদের নানা ধরনের চাহিদা পূরণ হবে। কিন্তু মানুষের আশা বাড়িয়ে দেয়া এই প্রকল্পকে এগিয়ে নিতে প্রয়োজন অনেক অনেক অর্থের।
বর্তমানে এই পস্ন্যান্টে মাত্র ৯টি গরু এবং কিছু হাঁস-মুরগি রয়েছে। কিন্তু পস্ন্যান্টের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ কাঁচা গোবর ও হাঁস-মুরগির বিষ্ঠা। এ কারণে জেলার বিভিন্ন অঞ্চল থেকে গরুর গোবর এবং হাঁস-মুরগির বিষ্ঠা সংগ্রহ করে বায়োগ্যাস পস্ন্যান্ট চালানো হচ্ছে। বর্তমানে বায়োগ্যাস পস্ন্যান্টে গ্যাসের চাপ প্রচুর। সার্বক্ষণিক গ্যাসের চাপ ধরে রাখতে প্রচুর পরিমাণে গরুর গোবর দরকার হলেও জেলায় প্রয়োজনীয় গরুর গোবর পাওয়া যাচ্ছে না বলে জানালেন খোকন দাস। এখনো এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে খোকন চিন্তা করেন বায়োগ্যাস পস্ন্যান্টের উচ্ছিষ্ট অংশের জৈব সারকে। পস্ন্যান্টের মধ্যেই তিনি তার পরিকল্পনা ও নকশা অনুযায়ী স্থাপন করেছেন জৈব সারের একটি কক্ষ। যেখানে জমা হয় উৎকৃষ্ট মানের জৈব সার। এরও বাণিজ্যিক গুরুত্ব কৃষিপ্রধান বাংলাদেশের জন্য কম নয়। খোকন দাসের এই প্রকল্পের সঙ্গে সবচেয়ে সহায়ক হিসেবে রয়েছেন এই এলাকারই যুবক নূরুল আমীন।
বান্দরবানের সূয়ালকে খোকন দাসের উদ্ভাবন ও প্রয়াস সাড়া জাগিয়েছে গোটা এলাকাসহ সারাদেশে। একটি উদ্ভাবন থেকে ছোটখাটো একটি ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে খোকন দাসের নিরলস পরিশ্রমে। সিএনজি পরিবহনের পাশাপাশি বাড়িতে রান্নার কাজে ব্যবহারের জন্য সিলিন্ডারেও গ্যাস নিতে আসেন অনেকেই। গ্যাসের মান নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এখন স্বল্প উৎপাদনেই দৈনিক কমপক্ষে তিন সিলিন্ডার গ্যাস বিক্রি করেন খোকন দাস। যারা গ্যাস নিচ্ছেন তারাও আছেন বেশ স্বস্তিতে।
কৃষিকে লাভজনক করতে কিংবা জীবনের প্রাত্যহিক প্রয়োজনগুলো আরো সহজে মেটানোর জন্য তৃণমূলে চলছে বহু রকম গবেষণা। বিদু্যত, জ্বালানি আর জৈব সারের চিন্তা থেকেই বায়োগ্যাস, সেখান থেকেই সিএনজি। খোকন দাসের এই প্রকল্পটি এখন পর্যন্ত এদেশে বহুমুখি উৎপাদন ব্যবস্থার একটি মডেল। দেশের অনেক উদ্যোগী কৃষক ও খামারিই ইতিমধ্যে স্থাপন করেছেন বিভিন্ন আকারের বায়োগ্যাস পস্ন্যান্ট। সেখান থেকে তারা মেটাচ্ছেন দৈনন্দিন বিদু্যত ও জ্বালানির চাহিদা। এবার সিএনজির চাহিদা পূরণের চিন্তা নিয়ে এমন এক একটি পস্ন্যান্ট স্থাপিত হতে পারে দেশের বিভিন্ন এলাকায়। সেক্ষেত্রে খোকন দাসের এই পস্ন্যান্টটিই হতে পারে অনুসরণীয়। তা একদিকে আমাদের প্রাকৃতিক গ্যাসের প্রতিদিনের চাহিদা পূরণে যেমন কিছু অংশের যোগানদার হতে পারে, অন্যদিকে জৈব সার উৎপাদনেও আমরা এগিয়ে যেতে পারি বেশ খানিকটা পথ

Source: Daily Ittefaq, 30th January-2011

Sunday, June 17, 2012

উদ্ভাবন: পাথরকুচি পাতা থেকে বিদ্যুত্

উদ্ভাবন: পাথরকুচি পাতা থেকে বিদ্যুত্
শুভংকর কর্মকার | তারিখ: ২৩-০৮-২০১০
পাথরকুচি পাতা থেকে তৈরি দ্রবণই বিদ্যুত্ তৈরির মূল উপাদান। বিদ্যুত্ দিয়ে এনার্জি বাল্ব জ্বালাচ্ছেন উদ্ভাবক মো. কামরুল আলম খান ছবি: মনিরুল আলম * ভাঙাচোরা একটি চেয়ারের ওপর একটি ছোট বৈদ্যুতিক পাখা ঘুরছে ঘণ্টার পর ঘণ্টা। লক্ষ করলে মনে হবে, পাখায় বিদ্যুত্সংযোগ নেই। আছে শুধু একটি প্লাস্টিকের মগের মধ্যে সবুজ রঙের তরল পদার্থ। সেই তরলের মধ্যে দুটি ধাতব পাত ডোবানো। পৃথক তার সেই পাত দুটিকে যুক্ত করেছে পাখার সঙ্গে। এতেই পাখা ঘুরছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একটি পরীক্ষাগারের সামনে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ল। খোঁজ নিয়ে জানা গেল, সপ্তাহখানেক ধরে এই পাখাটি অবিরাম ঘুরছে। মগের ওই তরল পদার্থ আসলে পাথরকুচি পাতার রস। ওই রসই বিদ্যুতের মূল উৎস। নতুন এই প্রযুক্তির উদ্ভাবক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. কামরুল আলম খান। তিনি বললেন, পাথরকুচির পাতা থেকে উত্পাদিত বিদ্যুত্ দিয়ে বাতি জ্বালানো, পাখা ঘোরানো এমনকি টেলিভিশন চালানোও সম্ভব। এতে খরচও অনেক কম। শুরুর গল্প: কামরুল আলম বলেন, দেশের প্রাকৃতিক সম্পদের স্বল্পতা, বিদ্যুত্ সমস্যা—এসব নিয়ে ভাববার সময় মনে হয়েছে উদ্ভাবন ছাড়া সংকট মোকাবিলা সম্ভব হবে না। নবায়নযোগ্য শক্তির কথাও ভেবেছেন তিনি। এসব ভাবতে ভাবতেই পাথরকুচি নিয়ে কাজ শুরু করেন। ২০০৮ সালের শুরুর দিকের কথা। এক ছাত্রকে দিয়ে মুন্সিগঞ্জ থেকে এক কেজি পাথরকুচি পাতা নিয়ে আসেন তিনি। তারপর শুরু হয় গবেষণা। কয়েক মাসের মধ্যেই আশানুরূপ ফল পেলেন তিনি। প্রথমে ১২ ভোল্টের ক্ষুদ্র আকৃতির বাতি জ্বালিয়ে তিনি আশার আলো দেখতে পান। ২০০৮ সালের ডিসেম্বরে শিল্প মন্ত্রণালয়ে এই উদ্ভাবনের মেধাস্বত্ব নিবন্ধন (প্যাটেন্ট) করেন তিনি। এরপর গত দেড় বছরের গবেষণার পর বৈদ্যুতিক বাতি, পাখা, সাদাকালো টেলিভিশন চালাচ্ছেন তিনি। গবেষণার টেবিলে পাথরকুচি: বাংলাদেশে পাথরকুচি পাতা নামে পরিচিত হলেও (বৈজ্ঞানিক নাম Bryophillum বা ব্রায়োফাইলাম) বিভিন্ন দেশে এটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। ভেষজগুণের কারণে অনেকে পাথরকুচিকে ‘মিরাকল লিফ’ বলেন। পেটের ব্যথা কমাতে দেশের অনেক অঞ্চলে এই পাতার ব্যবহার আছে। পাথরকুচির পাতায় কী আছে, যা বিদ্যুত্ উৎপাদন করে? এমন প্রশ্নের উত্তরে কামরুল আলম বলেন, পদার্থের মধ্যে এসিডিক (অম্লীয়) হাইড্রোজেন আয়ন ও ক্ষারীয় হাইড্রোক্সিল আয়ন থাকে। এসিডিক (অম্লীয়) হাইড্রোজেন আয়ন বেশি পরিমাণে থাকলে সেই পদার্থ দিয়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তিনি বলেন, পাথরকুচি পাতায় হাইড্রোজেন আয়নের পরিমাণ প্রায় ৭৮ শতাংশ, যা বিদ্যুত্ উৎপাদনে খুবই সহায়ক। কামরুল আলম আরও কয়েকটি গাছের পাতা নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখেছেন তেঁতুল, লেবু, আলু, আম, কাঁঠাল, টমেটো, বটের পাতায় ক্ষারীয় আয়নের পরিমাণ বেশি বলে বিদ্যুত্ উত্পাদন সম্ভব নয়। যেভাবে বিদ্যুত্ উৎপাদিত হয়: পাথরকুচি পাতা দিয়ে ব্লেন্ডার মেশিনের মাধ্যমে শরবতের মতো দ্রবণ তৈরি করা হয়। দ্রবণে পাথরকুচি পাতা ও পানির অনুপাত হতে হবে ৮:১। ওই দ্রবণ প্লাস্টিকের পাত্রে রাখা হয়। এরপর একটি তামা ও একটি দস্তার পাত দ্রবণে ডুবিয়ে দেওয়া হয়। দ্রবণের সংস্পর্শে আসামাত্রই রাসায়নিক বিক্রিয়ার কারণে তামার পাতে ধনাত্মক ও দস্তার পাতে ঋণাত্মক বিভবের (পটেনশিয়াল) সৃষ্টি হয়। বিপরীতমুখী এই বিভবের দ্বারাই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হয়। এতেই বিদ্যুত্প্রবাহ সৃষ্টি হয়। বেশি বিদ্যুত্ পেতে হলে একাধিক তামা ও দস্তার পাত ঘন করে সমান্তরালভাবে বসাতে হবে। পাথরকুচি পাতা চাষ: পাথরকুচি পাতার চাষ বেশ সহজ। পাথরকুচির শুধু পাতা মাটিতে ফেলে রাখলেই সেখান থেকে গাছ জন্মায়। পতিত জমি, বাড়ির ছাদে, উঠানে, টবে, যেকোনো জায়গায় এই পাতার চাষ সম্ভব। কামরুল আলম বলেন, দেশের পতিত জমিতে সহজেই প্রচুর পাথরকুচি পাতার চাষ সম্ভব। আর চাষের এক মাসের মধ্যেই পাতা কাজে লাগানো যায়। তিনি বলেন, বিদ্যুত্ তৈরি করতে এক মাসের মধ্যে নতুন করে পাথরকুচির দ্রবণের প্রয়োজন পড়ে না। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ আলোকিত করতে পরিকল্পনা করেছেন কামরুল আলম। এর জন্য ৫০ কিলোওয়াট বিদ্যুত্ দরকার হবে। আর ওই পরিমাণ বিদ্যুত্ উৎপাদন করতে লাগবে প্রায় ৪০০ কেজি পাতা। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকার কৃষকেরা মুঠোফোনে তাঁকে বলেছেন, তাঁরা পাতা সরবরাহ করবেন। খরচ হবে কম: কামরুল আলম বলেন, পাথরকুচি পাতা দিয়ে বিদ্যুত্ উৎপাদনে খরচ হবে কম। প্রতি ইউনিট বিদ্যুতের খরচ পড়বে এক টাকার কম। এটা সৌরবিদ্যুত্ উৎপাদন খরচের তিন ভাগের এক ভাগ। তিনি দাবি করেন, ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে অবকাঠামো খাতে ব্যয় হবে প্রায় পাঁচ কোটি টাকা। সম্ভাবনাময় প্রযুক্তি: এই প্রযুক্তি কাজে লাগিয়ে বহনযোগ্য বৈদ্যুতিক পাখা তৈরি করেছেন কামরুল আলম। ১২ ভোল্টের এই বৈদ্যুতিক পাখা টানা এক মাস হাওয়া দিতে পারে। এক মাস পর শুধু দ্রবণ পাল্টে দিলেই পাখা আবার ঘুরবে। কামরুল আলম বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ বিদ্যুত্সংযোগের আওতায় এলেও লোডশেডিংয়ে তারা বিপর্যস্ত। তিনি বলেন, পল্লি অঞ্চলে তাঁর প্রযুক্তি সহজেই ব্যবহার করা সম্ভব হবে। প্রতিটি পরিবার নিজেদের প্রয়োজনের বিদ্যুত্ নিজেরা উৎপাদন করতে পারবে। বিদ্যুত্ উৎপাদনের পর দ্রবণের বর্জ্য অন্য কাজেও ব্যবহার করা যাবে। পাথরকুচির বর্জ্য কোনো পাত্রে বদ্ধ অবস্থায় রাখলে তা থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। এই গ্যাস দিয়ে রান্না করা সম্ভব। গ্যাস উৎপাদনের পর বর্জ্য আবার জৈব সার হিসেবেও ব্যবহার করা যাবে। চাই আরও গবেষণা: কামরুল আলম খান নিজের অর্থে এবং পদার্থবিজ্ঞান বিভাগ থেকে সহায়তা নিয়ে এ পর্যন্ত গবেষণা চালিয়ে এসেছেন। কিন্তু প্রয়োজন অনুযায়ী গবেষণার জন্য অর্থ ব্যয় করতে পারছেন না। পাথরকুচির দ্রবণ রাখার জন্য তাঁর দরকার বড় বড় পাত্র। বর্তমানে তিনি ব্যাটারির খোলস ব্যবহার করছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বিশ্বব্যাংক ও শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে ‘হেকেপ প্রকল্প’ নামে একটি প্রকল্প আছে। এই প্রকল্প গবেষণায় সহায়তা দেয়। কামরুল আলম পদার্থবিজ্ঞান বিভাগে ৫০ কিলোওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপন ও গবেষণার জন্য সেখানে এক কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছেন। কামরুল আলম বলেন, পাথরকুচি পাতা থেকে উৎপাদিত বিদ্যুত্ ব্যবহারের জন্য আরও একটি গবেষণা চলছে। তিনি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে গবেষণাটি চলছে। কামরুল আলম খান বলেন, ‘প্রথমে আমি পদার্থবিজ্ঞান বিভাগ ও পরবর্তী সময়ে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এই বিদ্যুত্ দিয়ে আলোকিত করতে চাই।’ এ ক্ষেত্রে সফল হলে তিনি দ্বীপাঞ্চলের মানুষের কাছে বিদ্যুত্ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবেন। এ জন্য ‘পাথরকুচি পাতাপল্লি’ স্থাপন করার পরিকল্পনা তাঁর আছে। তিনি বলেন, এ জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।Source: Daily Prothom-alo : 2010 August 23

পাথরকুচি পাতা থেকে বিদ্যুত্ : কানাইঘাটের ৫৭টি পরিবার আলোকিত

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি

সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে ৫৭টি ঘরে গতকাল প্রাথমিকভাবে পাথরকুচি পাতা থেকে আবিষ্কৃত বিদ্যুত্ সংযোগ দেয়া হয়েছে। এ উপলক্ষে বিকাল ২টায় স্থানীয় ইসলামাবাদ মসজিদ প্রাঙ্গণে গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সমাজসেবী কামাল আহমদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের চেয়ারম্যান ড. কামরুল আলম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট-জকিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউল ইসলাম চৌধুরী, গাছবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুর রহিম, ভাইস চেয়ারম্যান বদরুজ জামান ইকবাল, কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, আলম অটো লাইট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ফয়েজ আহমদ, এমডি মুফিজুল ইসলাম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকরা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মওদুদ আহমদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাথরকুচি পাতা থেকে আবিষ্কৃত বিদ্যুত্ দিয়ে এসি, ডিসি চলবে। গ্রাম-গঞ্জের যেখানে বিদ্যুতের আলো এখনও পৌঁছেনি, সেখানে আলম অটো লাইট লিমিটেডের মাধ্যমে স্বল্পখরচে সহজেই আমরা বিদ্যুত্ সংযোগ ও বিতরণ শুরু করেছি। পর্যায়ক্রমে দেশের অন্যান্য স্থানেও এ প্রযুক্তির বিদ্যুত্ সুবিধা পৌঁছে দেয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদ চৌধুরী পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের ৮৩নং আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ হতে অগ্নি উত্পাদন করেন এবং তোমরা তা দ্বারা অগ্নি প্রজ্বলিত কর।’ ব্যাপক গবেষণার পর পাথরকুচি পাতা থেকে আবিষ্কৃত সিপিএস বিদ্যুত্ আলম অটো লাইট লিমিটেডের মাধ্যমে টাঙ্গাইল, চাঁদপুর, গাজীপুর ও সিলেট জেলাসহ আরও বিভিন্ন স্থানে চালু করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। আলম অটো লাইট প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশকে বিদ্যুতায়িত করে বহির্বিশ্বেও পাথরকুচি পাতা থেকে আবিষ্কৃত বিদ্যুত্ রফতানি করা যাবে বলে সভায় জানানো হয়।
Source: Daily Amardesh: 26th December

Saturday, June 16, 2012

সিরাজগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে দেশীয় পাওয়ারলুম

সিরাজগঞ্জে জনপ্রিয় হয়ে উঠছে দেশীয় পাওয়ারলুম

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বিদেশ থেকে আমদানি করা যানবাহন টেম্পোর মতো স্থানীয়ভাবে তৈরি হচ্ছে সহজলভ্য টেম্পো, যা দেশজুড়ে নসিমন নামে পরিচিতি লাভ করেছে। ঠিক একই ধরনের লোহার তৈরি ভারী পাওয়ারলুমের আদলে এখন কাঠের তৈরি বিদ্যুত্চালিত পাওয়ারলুম উদ্ভাবন করেছেন সিরাজগঞ্জের তাঁতশিল্পসমৃদ্ধ এনায়েতপুরের ক্ষুদ্র তাঁতিরা। এর নামও দেয়া হয়েছে নসিমন পাওয়ারলুম। তাই বিদেশ থেকে শত শত কোটি টাকা ব্যয় করে বিদ্যুত্চালিত পাওয়ারলুম বাংলাদেশী শিল্প উদ্যোক্তাদের আর কষ্ট করে আনতে হবে না। স্বল্প অর্থ ব্যয়ে সহজলভ্য নতুন উদ্ভাবিত এই তাঁতে শ্রমিকরা আগের মতো একটি তাঁতে নয়, এখন শারীরিক পরিশ্রম ছাড়াই কাজ করছেন একসঙ্গে দুটি তাঁতে। যে কারণে বিদেশি পাওয়ারলুমের মতো উত্পাদিত হচ্ছে দ্বিগুণ কাপড়। তাই তারা পাচ্ছেন বাড়তি মজুরি এবং মালিকরাও হচ্ছেন লাভবান। এক্ষেত্রে সরকারি সহযোগিতা পেলে দিন বদল হবে দেশের লাখো দরিদ্র তাঁতির।
এনায়েতপুর থানার খুকনী, রূপনাই, গোপালপুর, বেতিল, খামারগ্রাম, গোপরেখী, আজগড়া, মাধবপুর, শীবপুর, গোপীনাথপুর এবং চৌহালী উপজেলার জোতপাড়া, খাসপুকুরিয়া, রেহাই পুকুরিয়ায় প্রায় ৫০ হাজার তাঁত হস্তচালিত এবং বিদ্যুত্চালিত পাওয়ারলুম রয়েছে। প্রযুক্তিগত কারণে বেশি কাপড় উত্পাদনের লক্ষ্যে গত ৮ থেকে ১০ বছর আগে বিদ্যুত্চালিত পাওয়ারলুম এ অঞ্চলে প্রথম নিয়ে আসা হয়। এ তাঁত বিদ্যুতের সাহায্যে চলে বলে শ্রমিকদের তেমন পরিশ্রম করতে হয় না। আর দেশীয় হস্তচালিত তাঁতের চেয়ে কাপড়ও হয় দ্বিগুণ। এই পাওয়ারলুম সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি বলে ওজন প্রায় ১ টন। আর একেকটি তাঁতের মূল্য প্রায় ১ থেকে দেড় লাখ টাকা, যা ক্ষুদ্র তাঁতিদের পক্ষে ক্রয় করা কোনোভাবেই সম্ভব নয়। এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের ক্ষুদ্র তাঁতি বাবুল হোসেন চেষ্টা করে কীভাবে দেশীয় প্রযুক্তিতে কাঠের তৈরি হ্যান্ডলুম তাঁতকে বিদেশি পাওয়ারলুমে পরিণত করা যায়। বেশ কিছুদিন চেষ্টার পর গত ছয় মাস আগে তিনি তৈরি করতে সক্ষম হন কাঠ দিয়ে বিদ্যুত্চালিত পাওয়ারলুমে শাড়ি-লুঙ্গি উত্পাদন করতে। হস্তচালিত কাঠের তাঁত পাওয়ারলুমে রূপান্তর করার আগে তাঁতের ডান পাশের ওপরে বসানো হয় একটি মোটর। নিচে লোহার চাকার সঙ্গে একটি মোটা ফিতা দিয়ে ওই মোটরের সঙ্গে লাগানো হয়। এরপর তার দিয়ে কানেকশন দেয়ার পর তাঁতের পাশে সুইচ লগিয়ে করা হয় পাওয়ারলুম। নতুন উদ্ভাবিত পাওয়ারলুমের ওজন প্রায় ৮ থেকে ১০ মণ। আর তা তৈরিতে খরচ হয় মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা বলে উদ্ভাবনকারী বাবুল হোসেন জানান। তিনি আরও জানান, তার উদ্ভাবিত কাঠের পাওয়ারলুম এখন সব থানাজুড়ে।

Source: Daily Amardesh
সিরাজগঞ্জে তৈরি হচ্ছে উন্নতমানের পাওয়ার লুম যন্ত্রাংশ

০০ ফজল-এ-খোদা লিটন,সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের এক নিভৃত পলস্নীতে তৈরী হচ্ছে বিশ্বমানের পাওয়ারলুম যন্ত্রাংশ। দেশের দ্রুত বর্ধনশীল বস্ত্রখাতের পাওয়ারলুমের সহায়ক শিল্প প্রতিষ্ঠার এটি এক অনন্য উদ্যোগ। সাউথ এশিয়ান হাইটেক ইন্ডাস্ট্রিজ বস্ত্রখাতের পাওয়ারলুম শিল্পের বিকাশে শাটেল-পিকার ও ওয়ারাইন্টেডসহ আন্তর্জাতিকমানের যন্ত্রাংশগুলো এখন নিজেরাই তৈরি করছে। এই অনন্য উদ্যোগ গৃহীত হয়েছে সিরাজগঞ্জ জেলার তামাই গ্রামে।

জানা গেছে, তাঁতশিল্প বিকাশের এক সহায়ক শিল্প গড়ে ওঠায় দেশের হাজার হাজার তাঁতীরা এ সকল যন্ত্রাংশ সহজেই স্বল্প মূল্যে ক্রয় করতে পারছেন। যেখানে কোরিয়ার শাটেল ৭০০ টাকা, সিরাজগঞ্জে তৈরি একপিচ টি.এস-৭ শাটেল ৪৫০ দামে বিক্রি হচ্ছে। দেশীয় তৈরি গস্নাস ফাইবার শাটেল কোরিয়ার শাটেলের চেয়েও অধিক ক্ষমতাসম্পন্ন কিন্তু দামে কোরিয়ার তৈরী শাটেলের চেয়ে ২০০ টাকা কম। এখন সুনামের সঙ্গে তাদের উৎপাদিত যন্ত্রাংশগুলি বিদেশী যন্ত্রাংশের সঙ্গে প্রতিযোগিতা করে একের পর এক অভ্যন্তরীণ বাজার দখল করছে। প্রয়োজনীয় কাঁচামাল আমদানী করার মত পুঁজি না থাকায় মাসে প্রায় ৩ হাজার শাটেল তৈরি করা হচ্ছে। তারা জানান, অল্প কিছুদিনের মধ্যে উৎপাদন বাড়িয়ে খুব শীঘ্রই এই যন্ত্রাংশগুলো পাকিস্তান, শ্রীলংকা ও ইন্দোনেশিয়ায় রপ্তানি করা হবে । সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশে উৎপাদিত এই যন্ত্রাংশ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে বিপুল টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম হবে।

জানা গেছে, ২০০৬ সাল থেকে তামাই গ্রামে আন্তর্জাতিক মানসম্পন্ন পাওয়ারলুম যন্ত্রাংশ তৈরি শুরু হয়। এদের গস্নাস ফাইবার মিশ্রিত ইঞ্জিনিয়ারিং পলিমার ও পাল্প সংযুক্ত সিনথেটিক রেজিনের সংমিশ্রণে তৈরি যন্ত্রাংশগুলো পাওয়ারলুম শিল্পের বিকাশে এক নব দিগন্তের সৃষ্টি করেছে। উদ্যোক্তারা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এগুলো দেশীয় তাঁতশিল্পের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানা গেছে। তারা জানান, ইন্দোনেশিয়ায় ও পাকিস্তানে কয়েকশ' কোটি টাকার যন্ত্রাংশ রপ্তানির সুযোগ পেয়েও সরবরাহ করা যাচ্ছে না।

জানা যায়, প্রায় এক যুগে পাওয়ারলুম শিল্পের প্রসার ঘটায় শুধু নরসিংদী জেলায় প্রায় ৩ লাখ পাওয়ারলুম রয়েছে। এছাড়াও সমপ্রতি সিরাজগঞ্জে প্রায় ৪০ হাজার আধুনিক পাওয়ারলুম স্থাপিত হয়েছে। এ হিসেব সারা দেশের প্রায় ৪ লাখ পাওয়ারলুমের জন্য দেশে প্রতি বছর প্রায় ৫০০ কোটি টাকার যন্ত্রাংশ আমদানী করতে হয় বলে আমদানীকারকরা জানান। বর্তমানে এগুলোর অধিকাংশই কোরিয়া, চীন ও ভারত থেকে আমদানী হয়ে আসছে। এই যন্ত্রাংশ তৈরির অন্যতম উদ্যোক্তা সিরাজগঞ্জের মোসলেহউদ্দিন আহমেদ মন্টুর। ১৯৯৬ সনে শিল্প মন্ত্রণালয়ের এক মিটিংয়ে পরিচয় হয় পোলান্ডের ওয়ার'শ ইউনিভার্সিটির পলিমার ডিভিশনের বিভাগীয় প্রধান মিঃ মিসতেরেকের সাথে। এ পস্নাষ্টিক শিল্পে তেরেসের সহযোগিতায় তিনি কমপ্রেশন মোল্ডিং পদ্ধতিতে টেক্সটাইল যন্ত্রাংশ তৈরির ধারণা এদেশে প্রথম চালু করেন। নিজের সীমিত অর্থ এবং একটি ক্ষুদ্র শিল্পে অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠান হতে ঋণ নিয়ে তিনি এ বিষয়ে বছরের বছর পর গবেষণা করতে থাকেন। ২০০৭ সালে তিনি সাউথ এশিয়ান হাইটেক শাটেল ইন্ডাস্ট্রিজ স্থাপন করে । তিনি ৪ বছর প্রশিক্ষণ দিয়ে একটি বিরাট দক্ষ কারিগর বাহিনী গড়ে তুলেছেন। এ নিয়ে সরেজমিন তাঁত শিল্প মালিকদের সাথে কথা বললে তারা জানান, সিরাজগঞ্জের তৈরি শাটেল, পিকার ও অন্যান্য যন্ত্রাংশা মানসম্মত ও টেকসই। বিদেশী যন্ত্রাংশের চেয়ে এগুলোর দাম কম হওয়ায় তাঁত শিল্প বিকাশে খুবই সহায়ক হচ্ছে। ঢাকার নবাবপুরের বিশিষ্ট আমদানীকারক খান ট্রেডিং কোম্পানীর মালিক নুরুল ইসলাম জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় সিরাজগঞ্জের তৈরি যন্ত্রাংশই এখন বাইরের দেশে রপ্তানি করা সম্ভব।
Daily Ittefaq, 12th January

বিদ্যুৎ ছাড়াই হিমাগার!

বিদ্যুৎ ছাড়াই হিমাগার! বিদ্যুতের অভাবে প্রতিবছরই পচে যাচ্ছে বিপুল পরিমাণ ফসল, শাকসবজি ও ফল। আর এ ভাবনা থেকেই স্বল্পব্যয়ে চমৎকার একটি হিমাগার তৈরি করেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের তরুণ গবেষক সহকারী অধ্যাপক পারভেজ ইসলাম। তাঁর আবিষ্কৃত হিমাগারে সবজি ঠাণ্ডা রাখতে লাগবে না কোনো বিদ্যুৎ! বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন তাওহিদুল ইসলাম-
এ বছরের প্রথমদিকে বিদ্যুৎ ছাড়াই হিমাগার তৈরি নিয়ে গবেষণা শুরু করেন পারভেজ ইসলাম। সাহায্যের হাত বাড়িয়ে দেন 'পদক্ষেপ' মানবিক উন্নয়ন কেন্দ্রের কৃষি ও পরিবেশ বিভাগের পরিচালক ড. শেখ তানভীর হোসেন এবং একই বিভাগের প্রোগ্রাম অফিসার (হর্টিকালচার) সালমা আক্তার। গবেষণা চলতে থাকে ঢাকার অদূরে গাজীপুরের ভবানীপুরের পদক্ষেপ নার্সারি ও হর্টিকালচার সেন্টারে। পরীক্ষামূলকভাবে সেখানে একটি শীতলীকরণ চেম্বার তৈরি করা হয়। দীর্ঘদিনের পরীক্ষায় আশানুরূপ ফল পান তাঁরা। প্রাকৃতিক পরিবেশে বিদ্যুৎহীন হিমাগার তৈরির আগাগোড়া পদ্ধতি জানালেন পারভেজ ইসলাম। প্রথমে ৯০ সেন্টিমিটার গভীর গর্ত করে ইট দিয়ে আয়তকার (দৈর্ঘ্য ১৬৫ সেন্টিমিটার ও প্রস্থ ১১৫ সেন্টিমিটার) একটি মেঝে তৈরি করতে হবে। মেঝের চারপাশে তৈরি করতে হবে দুই স্তর দেয়াল। স্তর দুটির মধ্যে পাঁচ ইঞ্চি ফাঁকা থাকবে। ফাঁকা স্থানটি ছোট ছোট পাথরের টুকরো ও মাটি দিয়ে ভরাট করতে হবে। অবশিষ্ট ফাঁকা স্থানটুকু নদীর ভেজা বালু দিয়ে পূর্ণ করে দিতে হবে। চেম্বার ঢেকে রাখতে ব্যবহার করতে হবে বাঁশের তৈরি ঢাকনা। এরপর শুকনো খড় অথবা গোলপাতা দিয়ে কক্ষটির চারপাশে একটি দোচালা ছাউনি বানাতে হবে, যাতে সূর্যের আলো সরাসরি পড়তে না পারে। এরপর দুই দেয়ালের মাঝে রাখা বালিতে নির্দিষ্ট পরিমাণে ফোঁটায় ফোঁটায় পানি দিতে হবে। এ কাজে কক্ষ থেকে সামান্য উঁচু স্থানে একটি ঢাকনাযুক্ত ড্রাম রাখতে হবে। ওই ড্রামের সঙ্গে যুক্ত পাইপের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পানি সরবরাহ করতে হবে। এতে দুই দেয়ালের মাঝের বালি সব সময় ভেজা থাকবে। ওই বালি বাইরের তাপ ভেতরে ঢুকতে দেবে না, আবার ভেতরের তাপ বাইরেও আসতে দেবে না।
পারভেজ জানালেন, কক্ষের ভেতরের ও বাইরের তাপমাত্রায় প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের মতো পার্থক্য থাকে। কক্ষের আর্দ্রতাও থাকে বেশি। ফলে শাকসবজি ও ফলমূল অনেকদিন সতেজ থাকে। একটি শীতলীকরণ চেম্বার তৈরির খরচ প্রায় ছয় হাজার টাকা। যাতে প্রায় ২০০ কেজি সবজি রাখা যাবে। প্রতিটি কক্ষের স্থায়িত্বকাল কমপক্ষে পাঁচ বছর।
এ প্রযুক্তি ব্যবহার করে গ্রীষ্মকালে ঢেঁড়শ, বেগুন, মরিচ, পটল, টমেটো, করলা ও সজিনা সংরক্ষণের সময়কাল ৮-১০ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে বলে জানান পারভেজ ইসলাম। দেখা গেছে, শীতকালে এ সময়কাল প্রায় দ্বিগুণ হয়।
এ পদ্ধতিতে দেশীয় ফুলও সংরক্ষণ করা যাবে বলে মনে করেন তিনি। এ প্রযুক্তির সম্প্রসারণে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন পারভেজ ইসলাম।
 

Friday, June 15, 2012

বায়োগ্যাসে ঝালাই!

বায়োগ্যাসে ঝালাই!
বায়োগ্যাসে ঝালাই করছেন শিবু সরকার শিবুর বায়ো-প্ল্যান্ট

দেশে এখনো রান্না ও গুটিকয়েক বাতি জ্বালানোর কাজেই ব্যবহৃত হচ্ছে বায়োগ্যাস। ব্যতিক্রম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবু সরকার। বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে কাপড় ইস্ত্রি থেকে শুরু করে ছোটখাট ঝালাইয়ের কাজও চালাচ্ছেন তিনি। তাঁর প্ল্যান্ট ঘুরে এসে জানাচ্ছেন সন্দীপ কুমার সেন

শিবু বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের উদ্যোগ নেন গত বছরের ফেব্রুয়ারির শেষ দিকে। মার্চের শেষ নাগাদ সব কাজ হয়ে যায়। ২ দশমিক ৪ ঘনমিটারের প্ল্যান্টটি নির্মাণে সব মিলিয়ে খরচ হয় ৩৫ হাজার টাকা। নবায়নযোগ্য শক্তির আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) থেকে ৯ হাজার টাকা অনুদান পেয়েছিলেন শিবু। আর প্ল্যান্ট নির্মাণের পর্যবেক্ষক ছিল গ্রামীণ শক্তি।
শিবু সরকারের প্রাথমিক উদ্দেশ্য ছিল জৈব সার তৈরি ও রান্না। কিন্তু গ্যাস প্লান্টটি চার্জ করার আগেই চলতি বছরের এপ্রিল মাসে যমুনায় বিলীন হয়ে যায় শিবুর নিজের ও বর্গা নেওয়া জমি। সম্বল ছিল দুটি গরু। দুটিই বিক্রি করে দিতে বাধ্য হন। তবে হাল ছাড়েননি শিবু। ভাবলেন গ্যাস প্লান্ট দিয়ে উপার্জনের কোনো ব্যবস্থা করা যায় কি না। বেশ কষ্টে আবার দুটি গরু কেনেন। কিন্তু গোবর কম হওয়ায় চার্জ হচ্ছিল না প্ল্যান্ট। এমন অবস্থায় কার না মাথা ঠিক থাকে! শিবু তাই রাগ করে গ্যাস তৈরির মূল ট্যাংকে গোবরের পরিবর্তে ঘাস ও বিভিন্ন বর্জ্য ঢেলে দিলেন। কিছু দিন পর প্ল্যান্টটি হঠাৎ চার্জ হয়ে গেল। বের হতে লাগলো গ্যাস! এতে নতুন আইডিয়া পেয়ে যান শিবু। একসময় কাজ করতেন ঝালাইয়ের ওয়ার্কশপে। তাই ভাবলেন অঙ্-িএসিটিলিন গ্যাসের কাজটি মিথেন দিয়ে করা সম্ভব কি না? গ্যাসপাইপের সঙ্গে জুড়ে দিলেন একটি অঙ্েিজনের পাইপ। এখন শিবু সেই বায়োগ্যাস প্লান্ট দিয়ে দিব্যি ঝালাই চালিয়ে যাচ্ছেন। অন্য একটি গ্যাসপাইপ দিয়ে চুলা জ্বালিয়ে গরম করছেন ইস্ত্রি। আর এতে করে টুকটাক আয়ও হচ্ছে।
এখন শিবু সরকারের চিন্তা হলো প্লান্টে উৎপাদিত গ্যাস সিলিন্ডারে ঢোকানো। মিথেন গ্যাসকে বোতলজাত করার পাম্প মেশিনের সঙ্গে প্লান্ট থেকে আসা গ্যাসপাইপ যুক্ত করে গ্যাস বোতলে ঢোকানোর চেষ্টা করছেন শিবু।
বায়োগ্যাস প্ল্যান্ট তৈরির প্রচলিত নিয়ম উপেক্ষা করেছেন শিবু। আর প্রমাণ করেছেন একটা সামান্য উদ্যোগই পারে দেশকে চলমান জ্বালানি সংকট থেকে অনেকখানি বাঁচিয়ে দিতে।
Source: Daily Kalerkantho

দুর্গম পাহাড় আলোকিত বিদু্যতের আলোয়

দুর্গম পাহাড় আলোকিত বিদু্যতের আলোয়
বরকলে বিদায় হারিকেন কুপিবাতি
০০ রাঙ্গামাটি সংবাদদাতা

দুই হাজার সালে বান্দরবানের মনজয় পাড়ায় একটি ক্ষুদ্র পানি বিদু্যৎ উৎপাদন ইউনিট স্থাপন করে সাড়া ফেলে দিয়েছিলো পাহাড়ী যুবক অং থুই খাই। তার সেই উদ্ভাবনে খুলে গেছে সম্ভাবনার দুয়ার। সেই ক্ষুদ্র পানি বিদু্যৎ প্রকল্প দিয়ে দীর্ঘকাল অন্ধকারে থাকা দুর্গম পাহাড়ি এলাকাগুলো এখন আলোকিত হতে পারে বিদু্যতের আলোয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ওনটেক পাওয়ার সিস্টেমের যৌথ উদ্যোগে রাঙ্গামাটির বরকলে বাস্তবায়িত ক্ষুদ্র পানি বিদু্যৎ প্রকল্পের সাফল্যে এমন আশাই জেগেছে পাহাড়ি মানুষের মনে।
দুর্গম বরকলের পাহাড়ি মানুষ যেখানে এতদিন হারিকেন আর কুপিবাতি জ্বালাতো আজ তারা বিদু্যতের আলো পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে। ক্ষুদ্র পানি বিদু্যৎ কেন্দ্রের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলের অর্ধ লক্ষ মানুষকে বিদু্যৎ সুবিধা দেয়া সম্ভব হবে। বিজিবি ও ওনটেক পাওয়ার সিস্টেমের যৌথ উদ্যোগে ক্ষুদ্র পানি বিদু্যৎ কেন্দ্রের পাইলট প্রকল্পের সাফল্যে এই আশাবাদ জেগেছে ।
বরকল সদরে পাহাড়ি ঝরনার পানি ব্যবহার করে এই ক্ষুদ্র বিদু্যৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্র পানি বিদু্যৎ কেন্দ্র চালু করতে ব্যয় হয়েছে ২ কোটি টাকা । মঙ্গলবার উদ্বোধন করেন চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন।
ওনটেক পাওয়ার সিস্টেমের ইঞ্জিনিয়ার হাফিজ রশিদ বরকলে স্থাপিত ক্ষুদ্র পানি বিদু্যৎ কেন্দ্র সম্পর্কে জানান, এটি একটি পাইলট প্রজেক্ট। এটা পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এটা অত্যন্ত সফলভাবে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ বিদু্যৎ কেন্দ্র থেকে ৫০ কিলোওয়াট বিদু্যৎ উৎপাদন করা হচ্ছে। ভবিষ্যতে এই উৎপাদন ক্ষমতা আরো বাড়ানো সম্ভব হবে। তিনি বলেন, বরকলের মতো পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকা যেখানে পানির উৎস রয়েছে, জলপ্রপাত রয়েছে সেখানে এই সুবিধা কাজে লাগিয়ে এ ধরনের ক্ষুদ্র পানি বিদু্যৎ কেন্দ্র করা গেলে সাফল্য পাওয়া যাবে। তবে এই কাজের জন্য তিনি সরকারের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, সরকার যদি ব্যাংক ঋণের সুবিধা করে দেয় তাহলে পার্বত্যাঞ্চলের অনুন্নত এলাকা উন্নত করতে তারা প্রচেষ্টা নিতে পারবে।
ওনটেক পাওয়ার সিস্টেমের উদ্যোক্তা নজরুল ইসলাম (নান্নু) জানান, বরকলে ক্ষুদ্র পানি বিদু্যৎ কেন্দ্র স্থাপনের জন্য অনেক সম্ভাবনা রয়েছে। এখানকার প্রাকৃতিক উৎস ব্যবহার করে পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে বিদু্যৎ সুবিধা পেঁৗছে দেয়া সম্ভব। পাহাড়ে অনেক পাহাড়ি ঝরনা রয়েছে। সেসব ঝরনাগুলোকে কাজে লাগিয়ে আরো বিদু্যৎ কেন্দ্র স্থাপনের সম্ভাবনার কথা জানিয়েছেন বিজিবি'র ২৬ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সৈয়দ সাইয়েদিস সাকলাইন।
Source: Daily Ittefaq

Tuesday, June 12, 2012

সাতক্ষীরায় ২ যুবকের উদ্ভাবন জ্বালানি খরচ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন

সাতক্ষীরায় ২ যুবকের উদ্ভাবন জ্বালানি খরচ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন

লিখেছেন: আখতারুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি:
ডিজেল, ইঞ্জিন ওয়েল এবং পানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনে সাতক্ষীরার দুই ‘বিজ্ঞানী’র এক দশকের প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে।
সার্কিট, ব্যাটারি, মোটর ও জেনারেটর দিয়েই এই বিদ্যুৎ প্ল্যান্ট আবিস্কার করা হয়েছে। এটি চালাতে একটি টাকাও খরচ হবেনা। ডিজেল, ইঞ্জিন ওয়েল ও জনবল ছাড়াই এই প্ল্যান্টটি চালানো যাবে।
তরুণ দুজনের এই অভাবনীয় এ আবিস্কারের সফলতা প্রমাণ করতে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে দেড়ঘণ্টা প্ল্যান্টটি চালিয়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
যারা এই সাফল্যের দাবিদার, তারা হচ্ছেন- সাতক্ষীরার সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সিরাজুল মল্লিকের ছেলে তৌহিদুল ইসলাম বাবু মল্লিক ও তার সহযোগী একই এলাকার শামসুদ্দিন ঢালীর ছেলে মিজানুর রহমান মিজান। তারা পেশায় একজন দোকানদার, অপরজন ইলেকট্রিক মিস্ত্রি।
আবিস্কারকদের একজন তৌহিদুল ইসলাম বাবু মল্লিক জানান, এই বিদ্যুৎ প্ল্যান্টটি তৈরি করতে ১টি জেনারেটর, ২টি মোটর, ১২ ভোল্টের ১টি ব্যাটারি, ৪টি সার্কিট, ৩টা পুলি, ২টা বেল্ট, ১টা ফ্লাইবারসহ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন হয়ে থাকে।
তিনি বলেন, ‘এই প্ল্যান্ট থেকে ৩ হাজার ৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এর মধ্যে সরবরাহের সময় ২ হাজার ৮০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে। বাকি ৮০০ ওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের ব্যাটারি চার্জ ও সার্কিটগুলো সক্রিয় করে রাখার জন্য ব্যবহৃত হবে। সরবরাহকৃত বিদ্যুতে ১০০টি ৩০ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব জ্বালানো সম্ভব হবে। এই বিদ্যুৎ প্ল্যান্ট ২৪ ঘণ্টা ব্যবহার উপযোগী উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে বিদ্যুৎ আছে, সেখানে ব্যবহার করা হলে বিদ্যুৎ চলে যাওয়ার ১৩ সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ প্ল্যান্টটি অটোস্টার্ট হয়ে যাবে। এই মেশিনে জ্বালানি হিসেবে কোনো ধরনের ডিজেল, ইঞ্জিন ওয়েল ও জনবল প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘এটি তৈরি করতে প্ল্যান্ট প্রতি ১ লাখ ১০ হাজার টাকা খরচ পড়বে। পরীক্ষামূলকভাবে এই প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দেখাতে গত ২৩ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সাড়ে ৫ ঘণ্টা একটানা বিদ্যুৎ সরবরাহ করে প্রত্যক্ষদর্শী সবাইকে তাক লাগিয়ে দেন ওই দুই তরুণ।
তাদের আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তৌহিদুল ইসলাম বাবু মল্লিক ও মিজানুর রহমান মিজান জানান, আগামীতে তাদের ১০ হাজার ওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট তৈরির পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে যেখানে একেবারেই বিদ্যুৎ নেই, সেখানে সুইচ চাপ দিয়ে এই মেশিন স্টার্ট করতে হবে।
তারা জানান, রিমোট কন্ট্রোল দিয়ে কোনো ধরনের শব্দ ছাড়াই বিদ্যুৎ প্ল্যান্টটি কীভাবে স্টার্ট করা যায়, তা নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাদের এই প্রচেষ্টা বাস্তবে রূপ নিলে দেশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আশা করছেন তারা। এ জন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী খান মোক্তার আলী বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের আবিস্কারকে আমরা অবশ্যই স্বাগত জানাই। যদি এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা যায়, তাহলে তাহলে আমাদের বিদ্যুৎ ঘাটতি কমানো যাবে।’
http://www.banglanews24.com/images/imgAll/2011September/satkhira-power-bg20110912132957.jpg

Source: www.sabujbanglablog.net

ব্যাপারটা অবিশ্বাস্য না!
এখানে প্রথমে ব্যাটারী দিয়ে জেনারেটর চালানো হচ্ছে।
একবার জেনারেটর চালু হওয়ার পর,ব্যাটারীর আর প্রয়োজন হয়না!
জেনারেটর থেকে যে বিদ্যুৎ তৈরী হয়, তার দুইটা আউটপুট লাইন থাকে।
একটা,  জেনারেটর এর সাথে লাগানো মোটরটা ঘুরায়, ফলে আরো বিদ্যুৎ তৈরী হয় এবং যা অবিরত চলতে থাকে। আর বাকী বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করা যায়।
*************************************
এখানে মূল ব্যাপারটা হলো যে, সাধারনত ইঞ্জিন দিয়ে জেনারেটর চলে, আর একবার  জেনারেটর চালু হলে বিদ্যুৎ তৈরী হতে থাকে। এখন একবার  জেনারেটর চালু করে যদি এর বিদ্যুৎ এর একটা অংশ দিয়ে কোন মোটর চালানো যায় যার সাথে  জেনারেটর কাপ্লিং থাকবে, (ছবিতে দেখেন,  জেনারেটর এর সাথে বেল্ট দিয়ে দুইটা মোটর লাগানো আছে)  জেনারেটর ঘুরতে থাকবে, ফলে বিদ্যুৎ তৈরী হতেই থাকবে।
*************************************
যতক্ষন মোটর চলবে। ততক্ষন বিদ্যুৎ আসবে, এখানে ১০ ভোল্টের ব্যাটারী বিদ্যুৎ তৈরী করছেনা, শুধু  জেনারেটর এর সাথে বেল্ট লাগানো প্রথম মোটর টা ঘুরিয়ে, মোটর তার সাথে লাগানো  জেনারেটর কে প্রাথমিক ভাবে ঘুরাচ্ছে (যেমন, আমরা গাড়ীর ইঞ্জিন ব্যাটারী দিয়ে স্টার্ট দি)। আর একবার  জেনারেটর ঘুরলেই বিদ্যুৎ তৈরী হয়, তখন প্রথম মোটর এর কাজ থাকেনা, দ্বিতীয় মোটর  জেনারেটর ঘুরানোর দায়ীত্ব নেয়।

-

Sunday, June 10, 2012

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্ভাবনাময় দেশী প্রকল্প

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্ভাবনাময় দেশী প্রকল্প
আমাদের দেশে আন্তর্জাতিক মানের অনেক প্রকল্পের কাজ হয়। গবেষণাধর্মী এসব প্রকল্প যতটা আশাব্যঞ্জকভাবে শুরু হয়, শেষ পর্যন্ত তা আশা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। এর শেষটা বেশিরভাগ সময়ই তিমিরে থেকে যায়। এমন বেশিরভাগ প্রকল্প কাজে লাগানো হয় না, বা কাজে লাগানো যায় না। অবশ্য এর অন্যতম কারণ এগুলো বিভিন্ন মাধ্যমে তেমন একটা পরিচিতি পায় না। কিছু প্রকল্প আলোর মুখ দেখলেও উদ্যোক্তাদের অভাবে তেমন একটা কাজে লাগানো যায় না। অবশ্য এর মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক কারণও কিছুটা দায়ী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমন হাজার হাজার প্রকল্প কোনো কাজে আসছে না। আর এর পেছনে যাদের অবদান তারাও সেভাবে পরিচিতি বা স্বীকৃতি পান না। আমাদের দেশে এ ধরনের প্রকল্পের সংখ্যা একেবারে কম নয়। এমন কিছু প্রকল্পের বর্ণনা এই লেখার মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরার প্রয়াস পাব। নর্থসাউথ ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের কিছু মেধাবী শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রমের ফসল এসব প্রকল্প।



প্রকল্প-১ : পিপীলিকা সার্চ ইঞ্জিন

পিপীলিকা বাংলাদেশের প্রথম ও একমাত্র সার্চ ইঞ্জিন, যা বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কাজ করতে সক্ষম। এই উন্মুক্ত ওয়েব সার্ভিসটি সারা দেশের সাম্প্রতিক ও ব্যবসায় সংক্রান্ত সংবাদ অনুসন্ধান করতে সহায়তা করে। এটি দেশের প্রধান ২টি বাংলা ও ২টি ইংরেজি পত্রিকার সংবাদ স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে। জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর কোনোটিতেই বাংলা ভাষার ওপর তেমন গুরুত্ব আরোপ করা হয়নি। এতে বাংলা সংবাদ বিশ্লেষণ ও অনুসন্ধানের ওপর গুরুত্ব দেয়ার চেষ্টা করা হয়েছে।

পিপীলিকায় বেশ কয়েক ধরনের তথ্য অনুসন্ধানের সুবিধা রয়েছে।

পিপীলিকায় ২টি ভিন্ন ধরনের সার্চ সুবিধা রয়েছে: কর্পোরেট অনুসন্ধান এবং সংবাদ অনুসন্ধান।

সাধারণভাবে কেউ সার্চ করলে সংবাদ অনুসন্ধানের ফল দেখানো হয়। কেউ যদি কর্পোরেট অনুসন্ধান করতে চান, তবে সার্চ বক্সের নিচের কর্পোরেট অনুসন্ধান বক্সে ক্লিক করে নিতে হবে।



কর্পোরেট অনুসন্ধান : পিপীলিকাতে প্রায় ৬০ হাজার প্রতিষ্ঠানের তথ্য রয়েছে। প্রতিটি কোম্পানির নাম, ঠিকানা, ফোন, ফ্যাক্স ইত্যাদি দিয়ে কোনো ব্যবহারকারী সার্চ করে তার কাঙ্ক্ষিত ফল পেতে পারেন। প্রতিটি কোম্পানির তথ্যাবলী গ্রুপ করে দেখানো হয়। মোট কত সময় লেগেছে, মোট ফল এবং প্রতিটি পাতায় সর্বোচ্চ ১০টি ফল দেখানো হয়। প্রতিটি ফলের ডান পাশে একটি লেখা আসে Related News, কেউ এখানে ক্লিক করে সহজেই ওই ফলটির নাম দিয়ে সংবাদ অনুসন্ধান করতে পারেন। এভাবে যেকেউ কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কিত সংবাদ অনুসন্ধান করতে পারেন।

সংবাদ অনুসন্ধান : পিপীলিকার সংবাদ অনুসন্ধান বিভাগটি আবার কয়েকটি ভাগে বিভক্ত : সাধারণ সার্চ, স্থানভিত্তিক সার্চ এবং ক্যাটাগরিভিত্তিক সার্চ।

তবে স্থানভিত্তিক ও ক্যাটাগরিভিত্তিক সার্চ এখন শুধু বাংলার জন্য উন্মুক্ত।

সাধারণ সার্চ : সাধারণ সার্চে যেকোনো শব্দ বা শব্দাবলী দিয়ে সার্চ করলে সেই শব্দের বা শব্দাবলীর ভিত্তিতে সার্চ ফল দেখানো হয়। যদি কেউ ইংরেজিতে সার্চ করেন, তবে কোনো ক্যাটাগরি অনুযায়ী ফল দেয়া হয় না। সংবাদ সার্চের ফলের পাশাপাশি একই শব্দ বা শব্দাবলীর কর্পোরেট সার্চের প্রথম ১০টি ফল পাশে আলাদা স্থানে দেখানো হয়। প্রয়োজনে তার নিচের Search More এই স্থানটিতে ক্লিক করে সে আবার কর্পোরেট অনুসন্ধানে চলে যেতে পারে। উল্লেখ্য, বাংলার জন্য কোনো কর্পোরেট অনুসন্ধানের সুবিধা রাখা হয়নি।

পিপীলিকার বাংলা সার্চের জন্য এর নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। যদি ব্যবহারকারী কোনো শব্দের ভুল বানান দেন, তাহলে পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালায়, ফল দেয় এবং সাথে সাথে ব্যবহারকারীকে জানিয়ে দেয় তার কোন শব্দের বানান ভুল ছিল এবং সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। ব্যবহারকারী চাইলে পরে সেই ভুল শব্দ দিয়েই আবার অনুসন্ধান চালাতে পারেন। ইংরেজি সার্চের ক্ষেত্রে অভিধানটি ব্যবহার করা হয়নি।

ফলাফলে দেখানো হবে- মোট অনুসন্ধানের সময়, মোট ফলের মাঝে প্রথম কতগুলো ফল দেখানো হলো, প্রতিটি ফলের হেডলাইন বা টাইটেল, প্রতিটি ফল থেকে হাইলাইটেড বা চুম্বক অংশ এবং সংবাদটির মূল সোর্সের ওয়েব লিঙ্ক এবং ক্যাশ করা সংবাদটি।

ব্যবহারকারী মূল ওয়েবলিঙ্ক বা হেডলাইনে ক্লিক করলে সহজেই মূল সংবাদ সোর্সে যেতে পারেন। আবার ক্যাশে ক্লিক করলে তিনি এখানেই একসাথে সংবাদটির হেডলাইন, সোর্স, মূল সংবাদ, তারিখ ও ওয়েবলিঙ্ক দেখতে পারবেন। এজন্য তার মূল সোর্সে যাওয়ার প্রয়োজন নেই।

স্থানভিত্তিক সার্চ : কোনো ব্যবহারকারী যদি সার্চ বক্সে কোনো জেলার নাম ইংরেজিতে লেখার চেষ্টা করেন, তাহলে পিপীলিকা তাকে স্বয়ংক্রিয়ভাবে বাংলাতে ওই স্থানের নাম সাজেশন হিসেবে দেয়ার চেষ্টা করবে। ব্যবহারকারী যদি শুধু স্থানটির নাম দিয়ে অনুসন্ধান করেন, তাহলে পিপীলিকা তার ফল প্রকাশের সাধারণ পদ্ধতিটি পরিবর্তন করে একটি বিশেষ পদ্ধতিতে ফল প্রকাশ করবে। সে সেই জেলার সাম্প্রতিক সময়ের তথ্যসমূহ বিশ্লেষণ করে কয়েকটি ক্যাটাগরিতে প্রকাশ করবে, যেমন- অপরাধ, ব্যবসায়, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, খেলাধুলা, স্বাস্থ্য, কৃষিতথ্য ইত্যাদি। প্রতিটি ক্যাটাগরিতে দেখানো হবে প্রথম ৫টি ফল এবং মোট ফল সংখ্যা।

কোনো ব্যবহারকারী More স্থানে ক্লিক করে সহজেই ওই জেলার ওই ক্যাটাগরির বাকি ফল দেখতে পারবেন। স্থানভিত্তিক সার্চের সময় অভিধান প্রয়োগ করা হয়নি।

ক্যাটাগরিভিত্তিক সার্চ : পিপীলিকায় বর্তমানে মোট ৯টি ক্যাটাগরি রয়েছে : অপরাধ, ব্যবসায়, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, খেলাধুলা, স্বাস্থ্য, কৃষিতথ্য এবং জাতীয় ই-তথ্যকোষ।

জাতীয় ই-তথ্যকোষ ছাড়া বাকি ক্যাটাগরিগুলো বিভিন্ন ধরনের সংবাদ নির্দেশ করে। কোনো ব্যবহারকারী যেকোনো একটি ক্যাটাগরিতে ক্লিক করে তার সার্চ বক্সে দেয়া শব্দ বা শব্দাবলী শুধু ওই ক্যাটাগরির সংবাদসমূহে অনুসন্ধান করতে পারবেন। উল্লেখ্য, সাধারণ সার্চের সময় সব ক্যাটাগরির সংবাদের মাঝে অনুসন্ধান চালানো হতো। এই সার্চের ক্ষেত্রেও সাধারণ সার্চের মতো ফল দেখানো হবে।

জাতীয় ই-তথ্যকোষ সম্পূর্ণ ভিন্ন একটি ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে মূলত জাতীয় ই-তথ্যকোষ/জ্ঞানকোষ (National Infokosh)-এর তথ্যসমূহ সংরক্ষণের চেষ্টা করা হয়েছে।

যেহেতু পিপীলিকার বর্তমান সংস্করণটি একটি আলফা সংস্করণ, সেহেতু এতে কিছু সমস্যা দেখা দিতে পারে। আমরা মূলত মূল ওয়েবলিঙ্কের ভিত্তিতে ক্যাটাগরি করায় অনেক সময় একই হেডলাইনের সংবাদ অনেকবার, অনেকভাবে আসতে পারে। কিন্তু একটু লক্ষ করলেই দেখা যাবে প্রতিটি সংবাদের ওয়েবলিঙ্ক ভিন্ন ভিন্ন।

এই সার্চ ইঞ্জিনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি থিসিসের ফল। উল্লেখ্য, সার্চ ইঞ্জিনটি নিয়ে এই বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর ধরে কাজ করে আসছে। পিপীলিকার আগের ভার্সনটি একুশে ফিন্যান্স নামে পরিচিত ছিল। এটিতেও পিপীলিকার গবেষকেরা কাজ করেছিলেন। একুশে ফিন্যান্স Digital Innovation Fair 2010, Sylhet-এ প্রথম পুরস্কার পেয়েছিল। তবে সেটাতে পিপীলিকার অনেক ফিচার অনুপস্থিত ছিল। বিশেষ করে স্বয়ংক্রিয়ভাবে বাংলা অভিধানের প্রয়োগ ও বিভিন্ন ধরনের কাস্টমাইজড সার্চ ফল একমাত্র পিপীলিকাই দিতে পারে। এ ছাড়া পিপীলিকাতে বাংলার তথ্য পার্সিং করার জন্য সম্পূর্ণ নতুন ধরনের অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে।

এ প্রকল্পের টিমে আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহমেদ চিশতী, বুরহান উদ্দিন এবং মো: রুহুল আমিন সজীব।

প্রকল্প-২ : ডিজিটাল ডায়রি

কর্মব্যস্ত জীবনে আমাদের সময় সম্পর্কে সচেতন না হলে নানা ঝামেলায় পড়তে হবে। প্রতিদিনের নানা দরকারি কাজ মনে রাখার ঝামেলা থেকে আমাদের মুক্তি দিতে পারে একটি ডিজিটাল ডায়রি। মাইক্রোকন্ট্রোলার প্রকল্পের টিমটি এমন একটি ইলেকট্রনিক ডিভাইস তৈরি করার চেষ্টা করেছে, যা একই সাথে অ্যালার্ম ঘড়ি এবং ডায়রির কাজ করতে পারে।



বর্তমানে প্রায় সব মোবাইল ফোনসেটে রিমাইন্ডার এবং অ্যালার্ম সুবিধা রয়েছে। কিন্তু বেশিরভাগ সাধারণ মানের সেটে এসব সুবিধা গ্রাহকবান্ধব হয় না। তাই এ থেকে আমরা তেমন একটা উপকৃত হই না। সে জন্য প্রয়োজনীয় কাজের কথা মনে করিয়ে দেয়া, এর সুবিধা গ্রাহকবান্ধব উপায়ে এবং সাশ্রয়ী মূল্যে এনে দিতে এই প্রকল্প দলটি মাইক্রোকন্ট্রোলারনির্ভর একটি ডিজিটাল ডায়রি তৈরি করেছে।

এই ডিজিটাল ডায়রিতে ব্যবহারকারী খুব সহজে নির্দিষ্ট সময়ে একটি কাজের বিবরণ অথবা কোনো প্রয়োজনীয় কথা সেট করে দিতে পারবেন এবং ওই সময় চলে এলে এই ডিভাইসটি ডিসপ্লেতে সেভ করে রাখা মেসেজটি দেখাবে এবং একটি অ্যালার্ম দেবে।

এই প্রকল্পে মাইক্রোকন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে ATMEGA16 এবং ডিসপ্লে হিসেবে ব্যবহার হয়েছে 420 alphanumeric LCD HD44780। এতে যা যা ব্যবহার করা হয়েছে, তার মধ্যে আছে : Atmega16, 420 alphanumeric LCD display, Push Button, IC 74LS32, Buzzer, Voltage Regulator, Capacitors, Resistance and Potentiometer এবং Heat sink.

এছাড়া সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে : এভিআর স্টুডিও, পনিপ্রগ এবং প্রোটিয়াস।

পরবর্তী সময়ে এতে দিন, মাস ও বছর হিসেবেও অ্যাপয়েন্টমেন্টের তালিকা এবং সহজে খুঁজে তা বের করার সুবিধা সংযোজন করা হবে। ডিজিটাল ডায়রিতে সুরক্ষা নিশ্চিত করতে যোগ করা হবে পাসওয়ার্ড প্রটেকশনের সুবিধা, যা ব্যবহারকারীকে প্রাইভেট ডাটা নিরাপদে রাখার নিশ্চয়তা দেবে। সহজে প্রতিদিনের সব কাজের তালিকা আকারে দেখার সুবিধা থাকবে।

এই প্রকল্পে বর্তমানে মেমরি হিসেবে মাইক্রোকন্ট্রোলারের Bcig ব্যবহার করা হয়েছে, যা খুব বেশি বড় নয়। তাই পরবর্তী সময়ে তা মেমরি কার্ড দিয়ে বদলে দেয়া হবে।

এ প্রকল্পের সদস্য হিসেবে যারা কাজ করছেন, তাদের মধ্যে আছেন মুহিব খান, মো: কাইসার-বিন-সাইয়েদ, মো: আসিফ, রাইসুল ইসলাম রাসেল এবং জয়ন্ত বিশ্বাস। এরা সবাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রকল্প-৩ : মঙ্গলদ্বীপ

বাঙালি তথ্যপ্রযুক্তিবিদদের আবিষ্কার মানবকল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করা হলে সেটি অসাধারণ সৌন্দর্য ধারণ করে। এরকম অসাধারণ সৌন্দর্য ধারণকারী কাজ করেছেন সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তরুণ তথ্যপ্রযুক্তিবিদেরা। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নানা সুবিধা দিয়ে এমন একটি সফটওয়্যার এরা তৈরি করেছেন। এ সফটওয়্যারটির নাম মঙ্গলদীপ। মঙ্গলদীপ এবং দৃষ্টিপ্রতিবন্ধীদের মঙ্গলের জন্য কাজ করা তরুণ তথ্যপ্রযুক্তিবিদদের কথা তুলে ধরা হয়েছে এখানে। এতে তথ্য সহায়তা দিয়েছেন সুমন তালুকদার।

জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেকটা উপভোগ্য। কিন্তু এদেশের প্রতিবন্ধী মানুষ তাদের অধিকার থেকে পুরোপুরি বঞ্চিত। ফলে জীবনের উপভোগ্য সময়গুলোতে তাদের অংশ নেয়া থাকে সীমিত। এর কারণ, বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রায় সবখানে প্রতিবন্ধী মানুষগুলো অপ্রতিবন্ধী মানুষের চরম অবহেলার শিকার হয়। তাই প্রতিবন্ধিতা সম্পর্কে ছাত্রসমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। উন্নত দেশগুলোর মতোই এখন সময় এসেছে বাংলাদেশের এই পেছনে ফেলা জনগোষ্ঠীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে যথাযথ অধিকার ও সুযোগ দেয়ার।

যেখানে অনেক সমাজে প্রতিবন্ধীদের সৃষ্টিকর্তার অভিশাপ হিসেবে বিবেচনা করা হয়, প্রতিবন্ধীদের সমাজের বাইরের অংশ হিসেবে কল্পনা করা হয়, বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনা ও বৈষম্যের শিকার হতে হয়, সেখানে প্রতিবন্ধীদেরই একটি অংশ দৃষ্টিপ্রতিবন্ধীদের মঙ্গল কামনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন তরুণ বিজ্ঞানী তৈরি করেছেন ‘মঙ্গলদীপ’। এর ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা খুব সহজেই উচ্চশিক্ষার পথের সব বাধা পেরিয়ে সাফল্যের সোনালি সূর্যের কাছাকাছি পৌঁছতে পারবে। কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওই তিন তরুণ বিজ্ঞানী হলেন আলমগীর কবির, সাজেদুর রহমান খান তপু ও রুবি পাল। তাদের তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন ওই বিভাগেরই দুই শিক্ষক আনিকা মাহমুদ ও রুহুল আমীন সজীব।

তিন তরুণ বিজ্ঞানী জানান, যখন তাদের গবেষণা করার সুযোগ এলো তখন তারা গতানুগতিক ধারার বাইরে কিছু করতে চেয়েছিলেন, যা সামান্যতম হলেও কারও উপকারে আসবে। তারা সিদ্ধান্ত নেন দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করার, যারা অন্য সবার মতো সহজেই কমপিউটার ব্যবহার করতে পারবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের বেছে নেয়ার কারণ হিসেবে তারা বলেন- প্রতিবন্ধী ব্যক্তিদের যেমন ঘৃণার চোখে দেখা হয়, তেমনি একজন স্বাভাবিক মানুষ সমাজে যেসব অধিকার ভোগ করেন, তা থেকেও বঞ্চিত করা হয় তাদের। শিক্ষাক্ষেত্রে তাদের আলাদা নজরে দেখা হয়। মনে করা হয়, এরা শিক্ষা গ্রহণের উপযুক্ত পাত্র নয়। কখনো তারা শিক্ষিত হবে না বা তাদের শিক্ষিত করে তোলা সম্ভব নয়। সমাজের এ ভ্রান্ত ধারণাকে ভুল প্রমাণ করতেই দৃষ্টিপ্রতিবন্ধীদের মঙ্গলে ‘মঙ্গলদীপ’-এর যাত্রা শুরুর চিন্তা করেন ওই তিন তরুণ বিজ্ঞানী।



দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করার বিষয়টি এরা প্রথমে এদের তত্ত্বাবধায়ক শিক্ষিকা আনিকা মাহমুদকে জানান। আনিকা মাহমুদ তাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগে কিছু ছাত্র আছে যারা দৃষ্টিপ্রতিবন্ধী এবং ওই শিক্ষার্থীরা কমপিউটার নিয়ে কাজ করতে আগ্রহী। তারপর ২০০৯ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে তরুণ তিন বিজ্ঞানী তাদের তত্ত্বাবধায়ক আনিকা মাহমুদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগে যান। কথা বলেন ওই বিভাগের শিক্ষক ও দৃষ্টিপ্রতিবন্ধী কিছু ছাত্রের সাথে। এরা কথা বলেন ভাস্কর ভট্টাচার্য নামের এক শিক্ষকের সাথে, যিনি দৃষ্টিপ্রতিবন্ধী হলেও কমপিউটার ব্যবহারে পারদর্শী। তাকে দৃষ্টিপ্রতিবন্ধীদের একজন অনুসরণীয় দৃষ্টান্ত বলা হয়। ওই বিভাগের যে সফটওয়্যার (RR) ব্যবহার করা হয় তা ইংরেজি ভাষায়। মায়ের ভাষায় কথা বলতে যেমন ভালো লাগে, শুনতেও তেমন। তাই এরা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য খুব সহজে ব্যবহারযোগ্য বাংলা ভাষায় বলে শোনাবে এমন সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত নেন, যা তাদের কমপিউটার ব্যবহার অনেক সহজ করবে বলে জানান আলমগীর কবির, সাজেদুর রহমান খান তপু ও রুবি পাল।

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য মনের ভেতরে লুকিয়ে থাকা কষ্ট লাঘবের পথে এগিয়ে যাওয়া শুরু করেন তারা। আর তাদের এ পথের রাসত্মা দেখাতে হাজির হন শাবির কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রুহুল আমীন সজীব। তার উৎসাহেই দ্রুতগতিতে এগিয়ে যান তারা। ওই তিন তরুণ জানান, সজীব স্যারের প্রেরণাতেই তারা কিছু একটা করতে সমর্থ হয়েছেন। এ সফটওয়্যারটিতে ব্যবহার করা হয়েছে সি শার্প ল্যাঙ্গুয়েজ। এছাড়া আই ফিল্টার, এমএস অফিস অবজেক্ট লাইব্রেরি ইত্যাদি প্যাকেজ এবং মেইলের জন্য এসএমটিপি ও পপ প্রটোকল ব্যবহার করা হয়েছে।

দৃষ্টিপ্রতিবন্ধীদের সাহায্যকারী এ সফটওয়্যারের নাম দেয়া হয়েছে মঙ্গলদীপ। এ সফটওয়্যারটি ব্যবহার করার মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা সহজেই সাধারণ মানুষের মতো কমপিউটার ব্যবহার করতে পারবে এবং কমপিউটারের দৈনন্দিন কাজ করতে পারবে। এমনকি ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই মেইল পড়া ও পাঠাতে পারবে। মঙ্গলদীপ ব্যবহার করে একজন দৃষ্টিপ্রতিবন্ধী খুব সহজেই ওয়ার্ড সম্পাদনা, গান শোনা, ই-বুক পড়া, মেইল পাঠাতে ও গ্রহণ করতে, সফটওয়্যার ইনস্টল-আনইনস্টল করাসহ মোটামুটি দরকারি প্রায় সব কাজ করতে পারবে।

আলমগীর কবির, সাজেদুর রহমান খান তপু ও রুবি পাল জানান, একজন দৃষ্টিপ্রতিবন্ধী যেকোনো প্রোগ্রামই চালু করুক না কেন, এ সফটওয়্যার সহজ, বোধগম্য ভাষায় প্রতিটি কমান্ড, অক্ষর, শব্দ পড়ে শোনাবে, যা একজন দৃষ্টিপ্রতিবন্ধী সহজেই বোঝে সে এখন কী কাজ করছে কিংবা পরবর্তী নির্দেশনাইবা কি? এটি প্রচলিত অন্যান্য যেকোনো সফটওয়্যারের চেয়ে অনেক কম ধাপ। এক কথায় শর্টকাট কী ব্যবহার করার মাধ্যমে ওয়ার্ড সম্পাদনা, গান শোনা, মেইল সেন্ড ও রিসিভসহ দরকারি প্রোগ্রামগুলো চালু ও পরিচালনায় সাহায্য করে। ভবিষ্যতে এ সফটওয়্যারের পরিসর বাড়ানোসহ কিভাবে এর ব্যবহার আরো সহজ করা যায়- এ ভাবনাই এখন এই তিন শিক্ষার্থীর।

এ সফটওয়্যারের দ্বিতীয় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন রুহুল আমীন সজীব। এ বিষয়ে কথা হলে তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। প্রতিবন্ধীদের একটি অংশ দৃষ্টিপ্রতিবন্ধীদের সুবিধার্থেই এ সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে। তিনি বলেন, বর্তমান সময়ে পড়াশোনা কমপিউটারভিত্তিক। ইন্টারনেট থেকে বিভিন্ন পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়ে থাকে শিক্ষার্থীরা। এ সফটওয়্যারের ফলে পিডিএফ ফাইল পড়ে পড়ে শোনানো হয়। রুহুল আমীন সজীব এ সফটওয়্যারের সবচেয়ে মজার বিষয়টির কথা বলতে গিয়ে বলেন, এ সফটওয়্যারের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা বিশ্বের মানুষের সাথে যোগাযোগ করতে পারবে খুব সহজেই।

প্রকল্প-৪ : দৃষ্টিপ্রতিবন্ধীদের অক্ষর শনাক্তকরণ

এ প্রকল্পে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কানিজ ফাতেমা মাধবী, মারিয়া জামান, নায়লা বুশরা এবং ফারজানা বিনতে ইউসুফ।



দৃষ্টিপ্রতিবন্ধীরা অক্ষর চেনার জন্য ব্রেইলি বর্ণমালা ব্যবহার করে থাকেন, যেখানে মাত্র ৬টি ডট দিয়ে ২৬টি বর্ণমালা এবং ১০টি অঙ্ক বা সংখ্যাকে প্রকাশ করা সম্ভব। ডটের অবস্থান স্পর্শের মাধ্যমে অনুভব করে পড়া এবং লেখার জন্য দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্রেইলি বর্ণমালা খুবই জনপ্রিয়। ডটগুলো প্রতি সারিতে ২টি করে মোট ৩টি সারিতে পাশাপাশি বসানো থাকে।

ডটগুলোর বিভিন্ন বিন্যাসের মাধ্যমে যেভাবে বর্ণমালা এবং সংখ্যা প্রকাশ করা হয়, তা নিচে দেয়া হলো :

আলোচ্য প্রকল্পটিতে ৬টি বাটনের কম্বিনেশন বা বিন্যাস ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য একটি কীবোর্ড তৈরি করা হয়েছে। এই কীবোর্ডের আউটপুট সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে কমপিউটারে ডিসপ্লে করা হয়েছে। এছাড়া টাইপ করতে ভুল করলে তাকে একটি সঙ্কেত শোনানোর মাধ্যমে সতর্ক করা এবং কোনো সঠিক বর্ণ টাইপ করলে সেটিও শোনানো হয়েছে। এতে সে বুঝতে পারে তার কাঙ্ক্ষিত বর্ণটিই লেখা হয়েছে।

আমাদের দেশের দৃষ্টিপ্রতিবন্ধীদের বেশিরভাগই অক্ষরজ্ঞান থেকে বঞ্চিত। বিশ্বজুড়ে ব্রেইলি পদ্ধতি বহুল প্রচলিত হলেও আমাদের দেশে এই পদ্ধতি ব্যবহারের খুব বেশি সুযোগ এখনও তৈরি হয়নি। এ প্রকল্পের সংশ্লিষ্টরা মনে করেন এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলে এর মাধ্যমে ব্রেইলি পদ্ধতিতে লেখাপড়ার ক্ষেত্রে একটি বড় সুবিধা সৃষ্টির পাশাপাশি উৎসাহ তৈরি হবে। তাছাড়া এটি দৃষ্টিপ্রতিবন্ধীদের কমপিউটার ও মোবাইল ব্যবহারের সুবিধা দেবে, যা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য জরুরি। দেশের সুবিধাবঞ্চিত দৃষ্টিপ্রতিবন্ধীদের সহায়তা দেয়া ও দেশের আইটি ক্ষেত্রে অবদান রাখার ইচ্ছে থেকেই এই প্রকল্পটি হাতে নেয়া হয়।

এই প্রকল্পটি দৃষ্টিপ্রতিবন্ধী বাচ্চাদের বিদ্যালয়ে কমপিউটার শেখার সুযোগ তৈরি করবে এবং এর মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীরা কর্মস্থলে স্বাভাবিকভাবে বিভিন্ন কাজ করার যোগ্যতা অর্জন করবে ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবে।

এতে যেসব হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে তার মধ্যে আছে : ATmega16L মাইক্রোকন্ট্রোলার, MAX232 IC, ক্যাপাসিটর, রেজিস্টর, ডায়োড, পুশ বাটন, নাইন ওয়ে আরএস২৩২ কানেক্টর, ৫ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ, কমপিউটার এবং তার।

এতে ব্যবহার করা সফটওয়্যারগুলো হচ্ছে : আইডিই : এভিআর স্টুডিও৪, সাপোর্ট : এভিআর লাইব্রেরি, কম্পাইলার : উইনেভর এবং প্রোগ্রাম সফটওয়্যার : পনিপ্রগ ২০০০।

একই সাথে অন্ধ এবং নিরক্ষর মানুষকে অক্ষরজ্ঞান দান করার জন্য এই ডিভাইসটি বিশেষ উপযোগী। এর মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের পক্ষে কমপিউটারে লেখা টাইপ করা সম্ভব এবং টাইপ করা শব্দটি শোনা সম্ভব। এ ছাড়া ভুল অক্ষর টাইপে ব্যবহারকারী একটি সতর্ক সঙ্কেত শুনতে পাবেন, যা তাদের বিশেষ অক্ষর পদ্ধতি তথা ব্রেইলি বর্ণমালা শিখতে সাহায্য করবে।

বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইসে আলোচ্য ডিভাইসের ব্যবহার অন্ধদের অক্ষর চেনায় ভূমিকা রাখতে পারে। এছাড়াও অক্ষর চেনার পাশাপাশি শব্দ চেনার উপযোগী করে একে আরো উন্নত করা সম্ভব। এটি ব্যবহার করে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ কীবোর্ড এবং মোবাইলও তৈরি করা সম্ভব।

আলোচ্য প্রকল্পের ডিভাইসটির মাধ্যমে অক্ষরের উচ্চারণ শোনানো গেলেও এটিকে এখনো শব্দ উচ্চারণের উপযোগী করে তোলা হয়নি।

এটি তৈরিতে আনুমানিক খরচ হয়েছে ১০০০ টাকা। বাণিজ্যিকভাবে এই ডিভাইসটি তৈরি করা সম্ভব। সম্ভাব্য খরচ ১৫০০-২০০০ টাকা।

এর স্ক্রিনশট হচ্ছে সার্কিট কনফিগারেশন, হাইপারটার্মিনালে অক্ষর ডিসপ্লে এবং হাইপারটার্মিনালে অক্ষর ডিসপ্লে।

প্রকল্প-৫ : ফ্যানের স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রণ

এ প্রকল্পটিতে যারা আবদান রেখেছেন তাদের মধ্যে আছেন : আদিল নওশাদ, শাকিল আহমেদ, মো: লুৎফর রহমান মিলু, আশেকুল ইসলাম তৌহিদ, সুবির সাহা এবং আবু হেনা মোস্তফা কামাল।

প্রকল্পটির লক্ষ্য ছিল ঘরের তাপমাত্রার সাথে সাথে বৈদ্যুতিক পাখার গতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা। কাজটি করার জন্য প্রথমেই আমাদের জানা দরকার ঘরের প্রকৃত তাপমাত্রা কত। এজন্য এ প্রকল্পে একটি টেম্পারেচার সেন্সর (LM35, range 2-150) আইসি ব্যবহার করা হয়েছে। এই আইসি (LM35) প্রতি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে ১০ মিলিভোল্টের একটি অ্যানালগ ডিসি ভোল্টেজ দেয়। অর্থাৎ ঘরের তাপমাত্রা যদি ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমরা LM35-এর কাছে ২৫x১০ = ২৫০ মিলিভোল্ট আউটপুট পাই। LM35-এর কাছ থেকে পাওয়া এনালগ ভোল্টেজকে মাইক্রোকন্ট্রোলারের অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এডিসি দিয়ে ডিজিটাল ডাটায় কনভার্ট করা হয়। এতে দুটি সেভেন সেগমেন্ট ডিসপ্লেতে ০ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ৯৯ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে।

দ্বিতীয় কাজটি হলো একটি ফ্যানের গতি নিয়ন্ত্রণ। এজন্য একটি স্টেপার মোটর ব্যবহার করা হয়েছে। ধরে নেয়া হয়েছে, ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের কম তাপমাত্রায় ফ্যান বন্ধ রাখা যেতে পারে। তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি হলে ফ্যান সবচেয়ে আস্তে ঘুরবে। তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রির মাঝে থাকলে ফ্যানের রেগুলেশন একধাপ বাড়বে। এভাবে ক্রমে তাপমাত্রা বাড়বে এবং সেই সাথে ফ্যানের গতি বাড়তে থাকবে। ধরে নেয়া হয়েছে তাপমাত্রা ৩৭ ডিগ্রির বেশি হচ্ছে সবচেয়ে গরম আবহাওয়া। তাই তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করলে ফ্যান সর্বোচ্চ গতিতে ঘুরবে। একটি আলাদা সুইচ আছে মোটরের জন্য। এটি দিয়ে ইচ্ছে করলে মোটর বন্ধ করে রাখা যাবে।

বিদ্যুৎ সাশ্রয়ের কিছু ভালো উপায় বের করা এ প্রকল্পের একটি লক্ষ্য।

এই রেগুলেটর সাধারণ রেগুলেটরের তুলনায় দামে খুব বেশি হবে না। অন্য আরো সাধারণ রেগুলেটরের মতো ইচ্ছেমতো মোটরের গতি বাড়ানো-কমানো যাবে।

এতে যেসব প্রয়োজনীয় হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে তার মধ্যে আছে : মাইক্রোকন্ট্রোলার এটিমেগা৩২, টেম্পারেচার সেন্সর (এলএম৩৫), আইসি (৪৫১১), সেভেন-সেগমেন্ট ডিসপ্লে এবং ইউএলএন২০০৩ (স্টেপার মোটর ড্রাইভার)।

এতে ব্যবহার করা সফটওয়্যারগুলো হচ্ছে : প্রোটিয়াস সিমুলেটর, এভিআর স্টুডিও এবং পনিপ্রগ কোনো রেগুলেটর ছাড়াই ফ্যানের গতি স্বয়ংক্রিয়ভাবে বাড়বে-কমবে তাপমাত্রা ওঠা-নামার সাথে সাথে। অনেক সময় দেখা যায় রাতের শুরুতে খুব বেশি গরম লাগে। আবার শেষ রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। আমরা ফ্যান ফুল স্পিডে দিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু শেষ রাতে ঘুমে থাকা অবস্থায় ফ্যান বন্ধ করার উপায় থাকে না। সে ক্ষেত্রে এই স্বয়ংক্রিয় রেগুলেটর বেশ কাজে আসতে পারে।

যদি এমন কিছু করা যেত, যাতে করে ঘরে কোনো মানুষ কক্ষে থাকলেই ফ্যান ঘুরবে, অন্যথায় ফ্যান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাহলে সেটা বিদ্যুৎ সাশ্রয়ে অনেক বড় অবদান রাখতে পারত। এই প্রকল্পটি নিয়ে যারা কাজ করছেন তারা মোশন ডিটেক্টর দিয়ে কাজটা করার পরিকল্পনা হাতে নিয়েছেন। তদের আশা, তারা এতে সফল হতে পারবেন।

সাধারণ রেগুলেটরের তুলনায় এর আকার সামান্য বড় হবে। যেহেতু মাইক্রোকন্ট্রোলার ডিসি ৫ ভোল্টে কাজ করে সেজন্য অ্যাডাপ্টার সার্কিট অতিরিক্ত লাগবে। টেম্পারেচার সেন্সর বেশ ভালোমানের না হলে ভুল তাপমাত্রা আসতে পারে। ৩০০ টাকার মধ্যেই এটা বানানো সম্ভব।

প্রকল্পে কর্মকর্তাদের ভবিষৎ পরিকল্পনা হলো এয়ারকন্ডিশনারের রেগুলেশন স্বয়ংক্রিয়ভাবে করা। ঘরে কোনো মানুষ না থাকলে ঘরের বাতি, ফ্যান, এয়ারকন্ডিশনার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ঘরে কেউ এলে ঘরের বাতি, ফ্যান, এয়ারকন্ডিশনার স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।

প্রকল্প-৬ : পথ অনুসরণকারী গাড়ি

ইংরেজিতে এর নাম দেয়া যায় ‘লাইন ফলোয়ার কার’। এ প্রকল্পের জন্য প্রেরণার উৎস কী? এ প্রকল্পের পেছনে যারা কাজ করছেন, তাদের একজনের বক্তব্য হচ্ছে- ‘ছোটবেলা থেকে একটি স্বপ্ন ছিল রোবট বানানোর। কিন্তু কখনই চেষ্টা করা হয়নি। তাই এবার যখন আমাদের প্রকল্পের প্রস্তাব দিতে বলা হলো, তখন আমরা সবাই একটি রোবট বানানোর ব্যাপারে একমত হলাম। কিন্তু অন্যান্য বিষয়ের বিভিন্ন প্রকল্প ও পরীক্ষা থাকার কারণে আমাদের সময় ছিল খুবই সীমিত। তাই সঠিক সময়ের মাঝে শেষ করতে পারব কি না, এ ব্যাপারে আমরা নিশ্চিন্ত ছিলাম না। রোবট জগতের জনপ্রিয় একটি চরিত্র হলো পথ অনুসরণকারী বাহন, যে সম্পূর্ণ নিজের বুদ্ধিমত্তায় চলাচল করতে পারবে। পৃথিবীর অনেক বিখ্যাত প্রতিষ্ঠানে এক সেক্টর থেকে আরেক সেক্টরে মালামাল পরিবহনে এটি ব্যবহার করা হয়। এ কারণেই আমরা এটি বানানোর জন্য আগ্রহী হলাম।’

এই রোবটটি হলো একটি গাড়ি। গাড়িটি একটি কালো রাস্তা অনুসরণ করতে পারে। এ গাড়িতে একটি লাইট সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটি আলোর তীব্রতা অনুসারে বিভিন্ন মান দান করে। এই মান থেকে গাড়িটি ঠিক করে নেয় তার চলার পথ। গাড়িটি সম্পূর্ণ নিজের বুদ্ধিমত্তায় চলাচল করবে।

কলকারখানার অভ্যন্তরীণ মালামাল পরিবহনে এর ব্যবহার যথেষ্ট লাভজনক ও সুবিধাজনক। ইতালির ম্যারেনারোতে অবস্থিত জগদ্বিখ্যাত ফেরারি (Ferrari) কোম্পানির গাড়ি তৈরির কারখানাতে ‘লাইন ফলোয়ার কার’ ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশেও বিভিন্ন গার্মেন্টসে ‘লাইন ফলোয়ার কার’ ব্যবহার করার সুযোগ আছে, যা সামগ্রিক ব্যয় কমিয়ে আনবে। এছাড়া বিভিন্ন সাফারি পার্ক ও অন্যান্য বিনোদনমূলক পার্কে এটি ব্যবহার করা যেতে পারে। এর বুদ্ধিমত্তা আরো বাড়িয়ে রাস্তায় ব্যবহার করা যেতে পারে। এতে চালকের অসাবধানতার জন্য দুর্ঘটনা কমবে। ব্যয়বহুল মুভিং ওয়াকওয়ে বা চলন্ত পথ, LFC-র সস্তা এবং বাণিজ্যিক বিকল্প হিসেবে কাজ করতে পারে।

এই রোবটে বেশকিছু হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এর হার্ডওয়্যারগুলোর মধ্যে আছে : আলোকনির্ভর রোধ (Light Dependent Resistance-LDR), আলো নিঃসরক ডায়োড (LED) এলএম৩৩৯ কম্পারেটর, রেজিস্ট্যান্স, ATMega8 মাইক্রোকন্ট্রোলার, ফিক্সড ভোল্টেজ রিলে, ডিসি মোটর, ব্যাটারি ৩.৭ ভোল্ট, ব্যাটারি ৫ ভোল্ট, ব্যাটারি ১২ ভোল্ট।

আর এতে যে সফটওয়্যার ব্যবহার হয়েছে তা হচ্ছে : Atmel এভিআর স্টুডিও এবং পনিপ্রগ।

এই বর্তমানে শুধু একটি কালো রাস্তা অনুসরণ করতে পারে। প্রকল্পসংশ্লিষ্টদের পরিকল্পনা হচ্ছে এটিকে এমন সক্ষমতা দেয়া, যাতে এটি সামনে বাধা পেলে ভেঁপু বাজাবে ও বাধা অতিক্রম করার জন্য রাস্তা থেকে বের হবে এবং আবার রাস্তা অনুসন্ধান করবে। এতে করে এটি হবে পরিপূর্ণ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স তথা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন।

এই রোবট গাড়িতে এখনো ব্রেক সংযোজন করা হয়নি। গাড়ির চাকা একটি নির্দিষ্ট সীমায় ঘুরতে পারে বলে রাস্তার বাঁক অনেক বেশি হলে গাড়ি এখনো সেই বাঁক বুঝতে পারে না। এছাড়া এতে যেহেতু সাধারণ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেজন্য ব্যাটারির ক্ষয় একটি বড় সমস্যা। ব্যাটারি ক্ষয় হয়ে গাড়ির গতি এবং চাকার ঘূর্ণনের ওপর প্রভাব ফেলে। তবে অতি শিগগিরই এসব সমস্যার বাস্তব ও সফল সমাধান করার ব্যাপারে আশাবাদী।

এ বিষয়ে প্রকল্প টিমের সদস্যদের পূর্ব অভিজ্ঞতার অভাবে এরা নির্মাণ সময়ে অনেক যন্ত্রপাতি নষ্ট করেছেন। ফলে তাদের প্রাথমিক নির্মাণ খরচ স্বাভাবিকের একটু বেশি ছিল। তাদের প্রায় ৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। তবে তাদের বিশ্বাস ৩ হাজার টাকার মধ্যে কাজটি করা সম্ভব।

এ প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের ধারণা- এই প্রকল্পটির নানাবিধ প্রয়োগ হওয়া সম্ভব। যেমন- কোনো শিল্পকারখানার একটি বিভাগ থেকে অন্য একটি বিভাগে প্রায়ই মালামাল পরিবহনের প্রয়োজন পড়ে। এই মালামাল পরিবহন করার জন্য এ ধরনের স্বয়ংক্রিয় গাড়ি ব্যবহার করা সম্ভব।

প্রজেক্ট যাদের মাধ্যমে সম্পাদিত হচ্ছে তারা সবাই বুয়েটের ছাত্র। এদের মধ্যে আছেন : মো: মাহফুজুল ইসলাম, আমিনুর রশীদ আসিফ, রিয়াজ মোর্শেদ মাসুদ, আরাফাত রহমান, নগীব মেশকাত, মো: আফিবুজ্জামান অনিক, আশুতোষ দত্ত, এফ.এ. রেজাউর রহমান চৌধুরী, কাজী তাসনিফ ইসলাম এবং মো: নাজমুল হাসান।

প্রকল্প-৭ : পার্কিং এরিয়া কন্ট্রোল

এ প্রকল্পে বুয়েটের যেসব ছাত্র কাজ করেছেন তাদের মধ্যে আছেন : নওরিন সুলতানা, ইশিতা জামান, মামুনুর রশিদ, শাগুফতা মেহনাজ, আশিকুর রহমান আজিম এবং রাফায়েত আলী।



পার্কিং এরিয়ায় প্রবেশ ও প্রস্থান নির্ণয় করার জন্য দুটি সেন্সর রাখা হয়েছে। এ দুটি সেন্সর একত্রে প্রবেশ/বাহির নির্ণয় করতে পারে। পার্কিং এরিয়ায় কত গাড়ি আছে, তা সবসময় একটি ডিসপ্লেতে দেখানো হয়। এছাড়া বর্তমান গাড়ির সংখ্যা পরিবর্তন হলে সে তথ্য নিয়ন্ত্রণকক্ষের কমপিউটারে পাঠানো হয়। নিয়ন্ত্রণকক্ষের অপারেটর চাইলে পার্কিং এরিয়ায় সর্বোচ্চ কত গাড়ি প্রবেশ করতে পারবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন। একটি স্টেপার মোটরচালিত গেটের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হয়। কোনো একটি গাড়ির ‘প্রবেশ’ নিয়ন্ত্রকের নির্ধারণ করে দেয়া সর্বোচ্চ মানের সীমার মধ্যে হলে এই গেটটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে এবং গাড়িটি প্রবেশ করার পর বন্ধ হয়ে যাবে। কোনো একটি গাড়ি এরিয়া থেকে বের হতে চাইলেও এটি স্বয়ংক্রিয়ভাবে খুলবে এবং এরপর বন্ধ হবে। এ প্রকল্পের লক্ষ্য পার্কিং এলাকা নিয়ন্ত্রণের কাজটি স্বয়ংক্রিয় করা।

শুধু পার্কিং এরিয়ার ক্ষেত্রেই নয়, বরং আরো অনেক ক্ষেত্রে এ নিয়ন্ত্রণ ক্ষমতা ব্যবহার করা যায়। যেমন- শিল্পক্ষেত্রে স্টোরেজে অথবা প্যাকেটজাত করার ক্ষেত্রে প্রোডাক্টের সংখ্যা নিয়ন্ত্রণ, যেকোনো ক্ষেত্রে কোনো কিছুর প্রবেশ কিংবা বেরিয়ে যাওয়ার সতর্কসঙ্কেত তথ্য হিসেবে কমপিউটারে পাঠানো ইত্যাদি।

এতে ব্যবহার করা হার্ডওয়্যারগুলো হচ্ছে : সেন্সর, স্টেপার মোটর, মাইক্রোকন্ট্রোলার এটিমেগা ১৬, ৭ সেগমেন্ট ডিসপ্লে, ইউএলএন ২০০৩ আইসি, ৭৪৪৭ আইসি, ম্যাক্স ২৩২ আইসি, এএস ২৩২ কানেক্টর (৯ পিন) ইত্যাদি। আর সফটওয়্যারগুলোর মধ্যে আছে : এভিআর স্টুডিও ৪-হাইপারটার্মিনাল।

এটির উন্নয়ন সাধন করলে হাইপারটার্মিনালের পরিবর্তে ওয়্যারলেসের মাধ্যমে কমপিউটারে তথ্য দেয়া-নেয়া করতে পারবে। অপারেটর চাইলে ইচ্ছেমতো গেট নিয়ন্ত্রণ করতে পারবে।

বর্তমানে একই সাথে প্রবেশ ও বাইর হওয়ার কাজটি নিয়ন্ত্রণ করা হয়নি। ধরে নেয়া হয়েছে একই সময়ে শুধু একটি গাড়ি প্রবেশ বা প্রস্থান করবে। তবে চাইলে উভয় দিক থেকে গাড়ি নিয়ন্ত্রণ করা যাবে।

সম্পূর্ণভাবে কাজটি শেষ করতে ব্যয় হয়েছে ২০০০ টাকার কাছাকাছি। বাণিজ্যিকভাবে তৈরি করার জন্য প্রয়োজন উচ্চশক্তিসম্পন্ন সেন্সর ও মোটর। প্রধানত এগুলোর মূল্যের ওপরই নির্ভর করবে বাণিজ্যিকভাবে প্রস্ত্ততের মোট ব্যয়।

প্রকল্প-৮ : সিকিউরড প্রোডাক্ট কাউন্টার

বিভিন্ন কোম্পানিতে উৎপাদিত পণ্যসামগ্রীর গণনা ও পণ্যের নিরাপত্তা বজায় রাখার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী স্বয়ংক্রিয় আধুনিক প্রযুক্তি হলো এই সিকিউরড প্রোডাক্ট কাউন্টার। এর সাহায্যে উৎপাদিত পণ্যের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা (যেমন- চুরি ঠেকানো, অবৈধ হস্তক্ষেপ রোধ ও সঠিক গণনা) সম্ভব। কোম্পানির উর্ধতন কর্মকর্তার জন্য বিশেষ পাসওয়ার্ড দিয়ে লগইন করার ব্যবস্থা রয়েছে। উর্ধতন কর্মকর্তা চাইলে একটি নির্দিষ্ট সময় পর তার অনুপস্থিতিতে প্রোডাক্ট কাউন্টার চালু করে দিতে পারেন। সিস্টেমটি অফ করে নির্দিষ্ট সময় পর অন করতে হয়। এমন ঘটনার পরিপূর্ণ সমাধান এ প্রযুক্তিতে আছে। তাছাড়া এখানে রয়েছে অ্যালার্মিং সিস্টেম, যা যেকোনো অবৈধ হস্তক্ষেপকে প্রতিরোধ করবে। এই প্রযুক্তিতে পণ্য গণনা করা হয় স্পর্শ ছাড়া সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে। কোম্পানির উর্ধতন কর্মকর্তা চাইলে একজন কর্মচারী দিয়ে অ্যালার্মিং সিস্টেম কন্ট্রোল করতে পারবেন। নতুনভাবে গণনা করার জন্য পাসওয়ার্ড দিয়ে লগইন অবস্থায় কোম্পানির উর্ধতন কর্মকর্তা অ্যাকাউন্টার রিসেট করতে পারবেন। এই প্রযুক্তির সীমারেখা এখানেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতে আরও সুবিধা বাড়ানোর জন্য দূরবর্তী জায়গা থেকে সিস্টেমটি মেসেজের মাধ্যমে কন্ট্রোল করার ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। উর্ধতন কর্মকর্তা চাইলে দূর থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেমটি চালু রাখতে পারবেন। এতে সময় ও কষ্ট দুটিই লাঘব করা যাবে। আবার যে ব্যক্তি অবৈধভাবে পণ্যে হস্তক্ষেপ করবে, তাকে শনাক্ত করার জন্য সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হবে। উৎপাদিত পণ্যের হার দেখানোর ব্যবস্থা করা হবে। একাধিক কর্মকর্তা যেন লগইন করতে পারেন সেই ব্যবস্থা রাখা হবে। উর্ধতন কর্মকর্তা চাইলে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। কমপিউটারের সাথে ইন্টারফেসিংয়ের মাধ্যমে পণ্য সম্পর্কিত যাবতীয় তথ্য কমপিউটারে রাখা যাবে। এতে পণ্য সম্পর্কিত পরিসংখ্যান বের করা যাবে, যা বিভিন্ন অফিসের কাজে ব্যবহার করা যাবে।



সিমেন্ট কারখানায় উৎপাদিত সিমেন্টের বস্তা গণনা, পেপসি, ডিউ, কোকাকোলা ইত্যাদি বিভিন্ন পানীয় কোম্পানির উৎপাদিত পানীয় বোতল গণনা, কসমেটিক্স কোম্পানির উৎপাদিত সাবান, তেল, পাউডার ইত্যাদি গণনা, বিমানবন্দরে ব্যাগ গণনা এর মাধ্যমে সম্ভব। এছাড়া আরও বিভিন্ন কাজে এই প্রকল্প ব্যবহার করা যাবে।

এতে ব্যবহার করা হার্ডওয়্যারের মধ্যে আছে: মাইক্রোকন্ট্রোলার (এটিমেগা ৮), আইআর সার্কিট, লেড, মোটর ড্রাইভার আইসি (এল২৯৮), ডিকোডার (৭৪৪৭), সুইচ, কনভাইর বেল্ট, অ্যালার্ম স্পিকার, সেভেন সেগমেন্ট ডিসপ্লে, কেপাসিটর, ভোল্টেজ রেগুলেটর (৭৮০৫), রেজিস্ট্যান্স ও ডিসি মোটর।

এই প্রকল্প তৈরিতে খরচ হয়েছে ৩ হাজার টাকা। বাণিজ্যিক উৎপাদনে এর জন্য খরচ পড়বে ১০ হাজার টাকা।

এই প্রকল্প টিমে যারা সংশ্লিষ্ট তাদের মধ্যে আছেন : মো: আসিফ হুসাইন, মো: নওশাদ আলম, মো: মুশফিকুর রহমান, মো: আহসান অনিক এবং অভিজয় চাকমা।

প্রকল্প-৯ : স্বয়ংক্রিয় রুম লাইট নিয়ন্ত্রণ

এ প্রকল্প টিমে যারা আছেন তারা হলেন : মাহবুবা নিম্মি, সুরাইয়া তাইরিন, নাযিফা কারিমা, অর্পিতা রায়, রুমানা আক্তার এবং কামরুন নাহার লিজা। এরা সবাই বুয়েটের ছাত্র।



স্বয়ংক্রিয়ভাবে রুমের বাতি জ্বালানো-নেভানোর মাধ্যমে বিদ্যুতের অপচয় রোধ, রুমে আসা লোকসংখ্যা গণনা, সেই সাথে স্বয়ংক্রিয় স্বাগত-বার্তা দেয়া। রুমের দরজায় লাগানো থাকবে একটি সেন্সর, যা রুমে কেউ ঢুকলে বা বের হলে সেন্স করবে। রুমে কেউ প্রবেশ করলে স্বয়ংক্রিয়ভাবে বাতি জ্বলবে। সবাই চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে তা নিভে যাবে। এ প্রকল্প তৈরিতে ব্যবহার হয়েছে মাইক্রোকন্ট্রোলার (এটিমেগা ১৬), সেভেন সেগমেন্ট ডিসপ্লে, আইআর সেন্সর, ডিকোডার ইত্যাদি হার্ডওয়্যার। সহায়ক সফটওয়্যার হিসেবে ব্যবহার হয়েছে এভিআর স্টুডিও।

এর মাধ্যমে রুমের বাতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। অডিটোরিয়াম, শপিং মল, সেমিনার রুম, শ্রেণীকক্ষে উপস্থিত লোকসংখ্যা স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে এবং উপস্থিত লোকের উদ্দেশে যেকোনো ঘোষণা বা তথ্য ডিসপ্লেতে দেখানো যাবে।

এছাড়া এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ফ্যান নিয়ন্ত্রণ করা সম্ভব এবং কোনো রুমের নিরাপত্তা ব্যবস্থা বা অ্যালার্ম সিস্টেম নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনো রুম সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে রুমের বাইরে প্রদর্শন করা সম্ভব।

এই প্রকল্প তৈরিতে মোট ব্যয় হয়েছে প্রায় ১ হাজার টাকা।

প্রকল্প-১০ : নিরাপদ ই-ভোটিং

একটি ভালো নির্বাচন ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। নির্বাচন ব্যবস্থা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হলে ভোটার ও প্রার্থী উভয়ই ভোটের ফল মেনে নিতে পারেন সন্তুষ্টচিত্তে। কিন্তু বাংলাদেশ তথা পৃথিবীর ইতিহাসে আমরা খুব স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন কমই দেখতে পাই। বরং নির্বাচনের ফলকে কেন্দ্র করে আমাদের দেশসহ অন্যান্য দেশে নৈরাজ্য, সহিংসতা এমনকি খুনের ঘটনা পর্যন্ত হয়ে থাকে। আর এখন পর্যন্ত বাংলাদেশে সব মহলের কাছে গ্রহণযোগ্য কোনো নির্বাচন পদ্ধতি প্রবর্তিত হয়নি। এর ফলে নির্বাচনে দুর্নীতির আশঙ্কা সব সময়ই ছিল এবং তা রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন সময় নির্বাচনের ফল না মানতে প্রভাবিত করেছে।







সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএম চালু করার প্রস্তাব দিয়েছে। আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত কি না, তা এখন দেশজুড়ে একটি আলোচনার বিষয়বস্ত্ততে পরিণত হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও এ নিয়ে চরম মতপার্থক্য বিরাজ করছে। সাধারণ লোকজনও এ নিয়ে নানা মন্তব্য করছেন, যদিও বেশিরভাগ লোকের এই প্রযুক্তির বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই। আলোচ্য প্রকল্পে ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে আরও নিরাপদ এবং যুগোপযোগী একটি ইলেকট্রনিক পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করা হয়েছে।

একটি ভালো ভোটিং পদ্ধতি- সেটা ইলেকট্রনিক, মেকানিক্যাল কিংবা প্রচলিত ব্যালট পেপার ব্যবহার যা-ই হোক না কেন, কিছু সুনির্দিষ্ট বিষয়ের ওপর নির্ভর করে। সেগুলোর মধ্যে রয়েছে প্রত্যেক ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা, ভোটারের নিরাপত্তা বিধান করা, ভোটার কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা কোনোভাবেই প্রকাশ না পাওয়া, ভোট দেয়া ও গণনায় কোনোরকম কারচুপির সুযোগ না থাকা এবং সর্বোপরি ভোটের ফল দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য হওয়া। একটি আদর্শ ভোটিং ব্যবস্থা অবশ্যই শিক্ষা, বয়স, শারীরিক সক্ষমতা নির্বিশেষে সব ভোটারের কাছে বোধগম্য হবে। ভোট গ্রহণের পদ্ধতি এবং সময়সীমা এমন হওয়া উচিত, যাতে নির্দিষ্ট ভোটাররা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটদান করতে পারেন। বিভিন্ন জাতি-গোষ্ঠীর এবং সংস্কৃতির মানুষকে এসব সুবিধা নিশ্চিত করা বেশ কঠিন। এক্ষেত্রে প্রচলিত ব্যালট পদ্ধতির চেয়ে ইলেকট্রনিক ভোটিং বেশ কার্যকর এবং ফলপ্রসূ পদ্ধতি হিসেবে পরিগণিত হতে পারে, যদি অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা যায়। অবশ্য প্রচলিত ইলেকট্রনিক ভোটিং মেশিনের কিছু নিরাপত্তাজনিত দুর্বলতাও পরিলক্ষিত হয়, যা নির্বাচনের ফলকে ভুল পথে পরিচালিত করতে পারে।

ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি সুষ্ঠু ভোট গ্রহণের পূর্বশর্তগুলো ভালোভাবেই পূরণ করতে পারে প্রচলিত ব্যালট পেপার পদ্ধতির চেয়ে। ই-ভোটিং বলতে ভোট গ্রহণ এবং ভোট গণনার ইলেকট্রনিক পদ্ধতিকে বোঝায়। প্রচলিত ই-ভোটিং পদ্ধতির স্বচ্ছতা এবং নিরাপত্তা নিয়ে একটু বিতর্কের অবকাশ রয়েছে। বর্তমানে প্রচলিত ইভিএমের হার্ডওয়্যার ও সফটওয়্যার পরিবর্তন করার মাধ্যমে কারচুপি করা যায়। হার্ডওয়্যার পরিবর্তনের মধ্যে রয়েছে আসল ডিসপ্লের পরিবর্তে নকল ডিসপ্লে ব্যবহার এবং তথ্য সংরক্ষণকারী মেমরি চিপসে ক্লিপ ব্যবহার। সম্প্রতি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলে এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়াতে ইভিএমের নিরাপত্তা বাড়ানো নিয়ে গবেষণা হয়েছে। তার আলোকে এই পূর্ণ নিরাপদ আধুনিক ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ডিজাইন করা হয়েছে বলে প্রকল্পসংশ্লিষ্টদের দাবি।

ই-ভোটিংয়ের আওতায় ভোটার ইভিএম ব্যবহার করে ভোট দেবেন। দক্ষিণ এশিয়াতে ভারত প্রথম ইভিএমের ব্যবহার শুরু করে এবং পর্যায়ক্রমে তা পাশের দেশগুলো চালু করে। সম্প্রতি একদল বিশেষজ্ঞ এ ধরনের ইভিএমের কিছু নিরাপত্তা-ত্রুটি খুঁজে পেয়েছেন। বর্তমানে নির্বাচনের আগে বিভিন্ন প্রার্থীর এবং প্রতীকের জন্য প্রয়োজনীয় নির্দেশনা স্থাপন করা হয়। ইভিএম মেশিনে কিছু বোতাম থাকে, যা নির্বাচনের প্রতিযোগী প্রার্থীর নাম ও প্রতীকের পাশে বসানো হয়। সবকিছু যাচাই শেষ হওয়ার পর ভোটার এই মেশিনে তার পছন্দসই প্রার্থীর পাশের বোতাম টিপে ভোট দিয়ে থাকেন। তৎক্ষণাৎ ভোট দেয়া হয়ে যায়, কিন্তু ভোটার তার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পারলেন কি না কিংবা তার ভোট গণনা হলো কি না, তার কোনো প্রমাণ এখানে থাকে না।

স্বচ্ছ ও নিরাপদ ভোট গ্রহণের জন্য একটি আধুনিক ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির প্রস্তাব করা হয়েছে আলোচ্য প্রকল্পে, যাতে প্রচলিত ই-ভোটিংয়ের চেয়ে অনেক বেশি নিরাপত্তামূলক বৈশিষ্ট্য সন্নিবেশিত হয়েছে। তিন নম্বর চিত্রে এ প্রকল্পের প্রস্তাবিত পদ্ধতির একটি সরল কাঠামো প্রকাশ পেয়েছে। এই ব্যবস্থায় বাংলাদেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়ে একটি করে সার্ভার থাকবে, যা সরাসরি ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে যুক্ত হবে। একটি জেলার সব ভোটকেন্দ্র জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত হবে। ভোটার তালিকা হালনাগাদ করে ডাটাবেজে রাখা হবে যেন উপযুক্ত ও প্রাপ্তবয়স্ক কোনো ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। যখন একজন ভোটার ভোটকেন্দ্রে যাবেন, তখন তিনি সেই কেন্দ্রে ভোটদানের যোগ্য কি না, তা যাচাই করা হবে ভোটার পরিচয়পত্র নম্বর এবং আঙুলের ছাপ যাচাইয়ের মাধ্যমে। কোনো ভোটারের একবার এসব মিলে যাওয়ার পর এই তথ্যগুলোতে আর নির্বাচনের দিন প্রবেশ করানো যাবে না। এই পদ্ধতিতে একজন আরেকজনের ভোট দিতে পারবেন না, বা একজন দুইবার ভোট দিতে পারবেন না। যাচাইয়ের পর সব তথ্য মিলে গেলে ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিনে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোট সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভার এবং ঢাকায় নির্বাচন কমিশনের সার্ভারে হালনাগাদ হয়ে যাবে। ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভার সেই জেলার প্রত্যেক কেন্দ্র, আসন এবং প্রার্থীর সমন্বয়ে ফল প্রকাশ করবে, যা সাথে সাথে নির্বাচন কমিশন সচিবালয়েও পাওয়া যাবে। যদি কোনো এলাকায় ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলে সেখানে ভোটার যাচাই করার প্রক্রিয়া বর্তমানে প্রচলিত নিয়মেই হবে। তার নাম ভোটার তালিকার সাথে মিলিয়ে দেখা হবে এবং ভোট নেয়ার পর হাতে অমোচনীয় কালি লাগিয়ে দেয়া হবে। নির্বাচনে ভোট গ্রহণ শেষ হলে ইভিএমগুলো সংগ্রহ করা হবে এবং ভোট প্রতিস্থাপনযোগ্য মেমরির মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভারে স্থানান্তর করা হবে। ফল পূর্বে উল্লিখিত নিয়মেই প্রকাশিত হবে।

এই পদ্ধতিতে ভোট গ্রহণ প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথমত- ভোটার একজন প্রার্থী পছন্দ করবেন, যা তিনি প্রচলিত ইভিএমে করে থাকেন। কিন্তু তৎক্ষণাৎ ভোট দেয়ার পরিবর্তে তিনি ইভিএমে একটি বোতাম টিপে তার পছন্দসই প্রার্থী নির্বাচন করবেন, তারপর আরেকটি বোতাম টিপে তাকে ভোট দেয়া নিশ্চিত করবেন। দ্বিতীয়ত- বোতাম টেপার পর একটি ব্যালট স্বয়ংক্রিয়ভাবে ছাপা হবে এবং তা নিরাপদ ও স্বচ্ছ পথে একটি সুরক্ষিত ও স্বচ্ছ বাক্সে জমা হবে। একই সাথে ইভিএম একটি রসিদ ছাপবে। সেখানে ভোটারের জন্য তালিকা নম্বর দেয়া থাকবে। ভোটার সেই রসিদটি নিজের কাছে সংরক্ষণ করবেন। এভাবে ভোট ইলেকট্রনিক ও ব্যালট দুই মাধ্যমেই সংরক্ষিত হবে। যদি নির্বাচনে দুর্নীতির কোনো অভিযোগ ওঠে, তাহলে এই ব্যালটগুলো গণনা করা হবে। যেহেতু ভোট ইলেকট্রনিক এবং ব্যালট দুই মাধ্যমেই সংরক্ষিত হবে, তাই দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। জেলা প্রশাসকের সার্ভার কক্ষে একটি বড় মনিটর থাকবে। যেখানে প্রত্যেক কেন্দ্রের সংগৃহীত ভোটের সংখ্যা প্রদর্শন করা হবে এবং যখনই কোনো কেন্দ্রে কোনো ভোট দেয়া হবে, সাথে সাথে তা হালনাগাদ করা হবে। প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে কোন কেন্দ্রে কত ভোট গৃহীত হচ্ছে, তা দেখতে পারবেন এবং তারা যেকোনো ধরনের সূক্ষ্মাতিসূক্ষ্ম দুর্নীতির চেষ্টাও ধরতে পারবেন খুব সহজে।

নিচের চিত্রে প্রস্তাবিত ই-ভোটিং পদ্ধতিতে কিভাবে ভোট গ্রহণ ও গণনা করা হবে তা দেখানো হয়েছে।

প্রার্থী ১ – ‘XX’ ভোট
প্রার্থী ২ – ‘XX’ ভোট
ভোটকেন্দ্র ১ – ‘XX’ ভোট
ভোটকেন্দ্র ২ – ‘XX’ ভোট

পূর্বে উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ থেকে আমরা অনুধাবন করতে পারি এই পদ্ধতি প্রয়োগ করা হলে :

০১. কোনো ভোটার একবারের বেশি ভোট দিতে পারবেন না।

০২. ভোটের ব্যালট পেপার কপি সংরক্ষিত থাকবে, তাই কোনো ইলেকট্রনিক বিপর্যয় ঘটলে ভোট গ্রহণ বাতিল হবে না।

০৩. এমনকি যদি ইভিএম ভোটকেন্দ্র থেকে সরিয়ে ফেলা হয়, তা নির্বাচনের ফলের ওপর কোনো প্রভাব ফেলবে না। কারণ ফল জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভারেও সংরক্ষিত থাকবে।

০৪. কেউ সার্ভার থেকে কোনো ভোট কমাতে/বাড়াতে পারবেন না, যেহেতু সেটি জেলা প্রশাসক কার্যালয়ে প্রয়োজনীয় নিরাপত্তাসহ সংরক্ষিত থাকবে।

০৫. একই সময়ে একাধিক পর্যবেক্ষণ কেন্দ্র থাকায় কোনো ব্যক্তি বা সংগঠন ভোট সংখ্যার গরমিল করতে পারবেন না।

এখানে বিশেষভাবে উল্লেখ্য, ভোট গ্রহণের প্রতিটি ধাপে কাজ করা ব্যক্তিদের অবশ্যই রাজনৈতিকভাবে নিরপেক্ষ, সৎ, বিশ্বস্ত ও কর্মঠ হতে হবে, যাতে এই ই-ভোটিং পদ্ধতি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য হয়।

ভোট গ্রহণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভার কোন প্রার্থী কোন ভোটকেন্দ্রে কত ভোট পেয়েছেন তা প্রকাশ করবে। এটা প্রমাণিত, প্রচলিত ব্যালট পেপার পদ্ধতির চেয়ে ই-ভোটিং পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনা করতে অনেক কম সময় লাগবে। প্রস্তাবিত পদ্ধতিকে আরো দ্রুততর করা যাবে যদি একটি ভোটকেন্দ্রে বেশিসংখ্যক ইভিএম সংযুক্ত করা হয়।

ইন্টারনেটের মতো বিশাল টেলিযোগাযোগ ব্যবস্থার প্রসারের সাথে সাথে আমাদের জীবনের মান ও পদ্ধতিতে এক ব্যাপক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের একটি হচ্ছে কোনো সরকারের কর্মপরিকল্পনা ভালোভাবে বাস্তবায়নের জন্য ই-সরকার ব্যবস্থা প্রবর্তন করা। ই-ভোটিং পদ্ধতির আধুনিকায়ন ই-সরকার ব্যবস্থাকে যুগোপযোগী করার অন্যতম পূর্বশর্ত। প্রস্তাবিত পূর্ণ নিরাপত্তামূলক ই-ভোটিং পদ্ধতি সহজ, নিরাপদ, আধুনিক, স্বচ্ছ ও দক্ষ এবং এটা ইলেকট্রনিক, তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে ডিজাইন করা হয়েছে। এটা বলা নিরাপদ যে, যদি প্রস্তাবিত ই-ভোটিং পদ্ধতি প্রবর্তন করা হয় তাহলে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যা সব রাজনৈতিক দল, দেশের মানুষ ও বিদেশি পর্যবেক্ষকদের কাছে গ্রহণযোগ্য হবে। এটি রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক পরিকল্পনার নিরবছিন্নতা নিশ্চিত করবে, যা বাংলাদেশের উন্নয়নের ধারা বজায় রাখার জন্য খুবই প্রয়োজন। তাই বলা যায়, এই ই-ভোটিং পদ্ধতি ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি ছোট পদক্ষেপ, কিন্তু শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার পথে এক বিশাল নবযাত্রা।

এখন প্রশ্ন হলো, ই-ভোটিংয়ে তো আমাদের যেতে হবে। কিন্তু কোন সময় এবং কী পটভূমির প্রেক্ষিতে? আগামী জাতীয় সংসদ নির্বাচনে কী প্রস্তাবিত পূর্ণ নিরাপত্তামূলক ই-ভোটিং পদ্ধতি প্রবর্তন করা সম্ভব? এই প্রশ্নের উত্তর দিতে হলে এই প্রযুক্তি নিয়ে কিছু গবেষণা ও অনুসন্ধান করতে হবে প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পগুলো হতে পারে : ০১. পদ্ধতি উন্নয়ন, ০২. ছোট পরিসরের নির্বাচনে তা পরীক্ষামূলকভাবে ব্যবহার, ০৩. সেখানে সফল হলে বড়ো পরিসরের নির্বাচনে ব্যবহার। জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২-৩ লাখ ইভিএম লাগবে, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশেই তৈরি হবে। তাছাড়া ছোট পরিসরে ইভিএম ব্যবহার করে কোনো ত্রুটি পাওয়া গেলে, তা দূর করার জন্য কিছু প্রযুক্তিগত উন্নয়ন দরকার হবে। সর্বোপরি এসবের জন্য একটি আধুনিক অবকাঠামো গড়ে তুলতে হবে, যা ২০১৪-এর নির্বাচনের আগে সম্ভব নয়। যদি এই প্রযুক্তি ব্যবহারে তাড়াহুড়া করা হয়, তাহলে তা কোনোভাবেই পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তাই এই প্রকল্পসংশ্লিষ্টদের অভিমত, ২০১৪ সালের নির্বাচনে প্রস্তাবিত ই-ভোটিং পদ্ধতি শতকরা ৫-১০ ভাগ ব্যবহার করা হোক। আর ২০১৯-এর নির্বাচন থেকে তা পুরোপুরি ব্যবহার করাই যুক্তিসঙ্গত হবে। ততদিনে আমাদের দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোর এই প্রযুক্তি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা গড়ে উঠবে এবং তারা নির্বাচনের ফল মেনে নিতেও সক্ষম হবেন কোনো ধরনের কারচুপির অভিযোগ উত্থাপন ছাড়াই।

এ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট রয়েছেন : ড. এম আবদুল আউয়াল, অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ড. সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক। আবদুল্লাহ আল মাহমুদ, ছাত্র, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কমপিউটার সায়েন্স অনুষদ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। ড. আশরাফুল আমীন, সহকারী অধ্যাপক, ইঞ্জিনিয়ারিং ও কমপিউটার সায়েন্স অনুষদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

শেষ কথা

আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক ধরনের প্রকল্পের কাজ হয়, যা আমাদের দেশীয় প্রযুক্তিকে এগিয়ে নিতে পারে। একথা বলার অপেক্ষা রাখে না, দেশীয় শিল্পের চাহিদার সাথে আমাদের দেশীয় শিক্ষার মিল তেমন একটা নেই। অথচ এই মিল বা ধারাবাহিকতা থাকাটা খুব জরুরি। এই মিল না থাকার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সদ্য পাস করে বের হওয়া উচ্চশিক্ষিতরা। এরা যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও কাজে লাগছেন না আর দেশীয় শিল্প তাদের কাজে লাগাতে পারছে না। তবে দেশীয় প্রকল্পগুলো যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা যেত, তাহলে এই সমস্যা থাকত না। সেই সাথে শিল্প বা ইন্ডাস্ট্রিগুলোর সাথে বিশ্ববিদ্যালয়গুলোর দূরত্ব কমে যেত। এসব প্রকল্প যে আন্তর্জাতিক মানের, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন সরকারসহ দেশের বেসরকারি উদ্যোক্তাদের এই প্রকল্পগুলো কাজে লাগানোর জন্য এগিয়ে আসতে হবে। তাহলেই এসব প্রকল্পের শ্রমে নিয়োজিত শিক্ষক ও ছাত্রদের পরিশ্রম সফল হবে। সেই সাথে প্রযুক্তিগত দিক থেকে দেশকেও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

কজ ওয়েব

ফিডব্যাক : webtonmoy@yahoo.com, mortuzacsepm@yahoo.com
Source: Monthly Computer Jagat