Showing posts with label Washing Machine. Show all posts
Showing posts with label Washing Machine. Show all posts

Wednesday, May 9, 2012

ওয়াশিং পাউডার ব্যবহার না করার ওয়াশিং মেশিন

ওয়াশিং পাউডার ব্যবহার না করার ওয়াশিং মেশিন 

ওয়াংশিং মেশিনে কি দিয়ে কাপড়গুলো পরিষ্কার করা যায়। তা সবাই জানে, ওয়াশিং পাউডার। কিন্তু এখন চীনের বাজারে এক রকম ওয়াশিং মেশিন আছে, তাতে ওয়াশিং পাউডার না দিলেও কাপড়গুলো পরিষ্কার করা যাবে।
    আমাদের সংবাদদাতা পেইচিংয়ের একটি বৈদ্যুতিক যন্ত্রপাতি দোকানে এই নতুন ওয়াশিং মেশিন দেখেছেন। তা ৬০ সেন্টিমিটার লম্বা, ৫০ সেন্টিমিটার চড়া এবং ৯০ সেন্টিমিটার উঁচু। তার গায়ের রং রুপালি, এবং ঢাকনার রং নীল, দেখতে খুব সুন্দর ও মর্জিত। এই মেশিন শুধু সুন্দর নয়, তার অস্বাভাবিক সামর্থ্যও আছে।
    বিক্রেতা তার অলৌকিক দৃক্ষতা সংবাদদাতাকে দেখিয়েছেন। তিনি একটি সাদা গামছার উপর কোকাকোলা, সোয়া সোসিজ, ভিনিগার ইত্যাদি জিনিষ ছিটিয়েছেন, তারপর গামছাটি পানি ভরা ওয়াশিং মেশিনে দিয়েছেন। কয়েক মিনিটের পর, নোংরা গামছাটি যাদুখেলার মতো একেবারে পরিষ্কার হয়েছে। কেমন হয়েছে এভাবে? এই প্রশ্ন নিয়ে আমাদের সংবাদদাতা এই ওয়াশিং মেশিনের উত্পাদক শিল্পপ্রতিষ্ঠান হাইয়ার কোম্পানিতে গিয়েছেন। এই মেশিনটির উদ্ভাবক মিস্টার লুই ফেই শি এই দুর্বোধ্য প্রশ্নের জবাব দিয়েছেন।
    "এই ওয়াশিং মেশিনটির কাঠামো অন্যান্য মেশিন থেকে ভিন্ন। তার প্রধান অংশ হলো ইলেকট্রোবাথ। এই ইলেক্টোবাথ থাকার সুবাদে ওয়াশিং পাউডার ব্যবহার না করে কাপড় ধোয়া যায়।"
    মিস্টার লুই জানিয়েছেন, ইলেকট্রবাথ দিয়ে পানিকে এলকালেসেন্ট পানিতে পরিণত করা যায়। পক্ষান্তরে কাপড়ের নোংরা জিনিস প্রাধনত ক্যাবাসিডিটি প্রকৃতির। একসঙ্গে মিশে গেলে রাসায়নিক প্রক্রিয়া হয়। তাতে ময়লা জিনিস বিলিন হয়ে যায় এবং কাপড়গুলো পরিষ্কার হয়।
    "সুস্বাস্থ্য আর পরিবেশ-সংরক্ষণের কথা বিবেচনা করে" এই ওয়াশিং মেশিন উদ্ভাবন করা হলো। ওয়াশিং পাউডারে অনেক রাসায়নিক পদার্থ আছে যা কাপড়ে জিইয়ে থাকলে মানুষের ত্বকে প্রক্রিয়া দেখা দিতে পারে। পাউডার ব্যবহারের পর ফেলে দেয়া পানিও পরিবেশ দূষিত করতে পারে।
    হাইয়ার কোম্পানির ৮টি বিভাগ চার বছরের প্রয়াসের পর এই নতুন ওয়াশিং মেশিন উদ্ভাবন করেন। তাতে ৩২টি পেটেন্ট প্রযুক্তি রয়েছে। চীনের জাতীয় গৃহ-ইলেকট্রনিক যন্ত্রপাতির মান তত্ত্বাবধান ও পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার ফলাফল অনুযায়ী, পাউডার ব্যবহার না করে এই ওয়াশিং মেশিনটির পরিচ্ছন্নতার হার হলো ৮৭.৫%, তা সাধারণ ওয়াশিং মেশিনের চেয়ে ২৫ শতাংশ বেশি।
    গত বছর বাজারে তার বিক্রি শুরু হওয়ার পর ক্রমাগত ক্রেতাদের মধ্যে সমাদর পেয়েছে। পেইচিংয়ের একটি শপিং মলের বিক্রি বিভাগের পরিচালক রেন জেন হুয়া জানিয়েছেন, এই মলে বিক্রি হওয়া বিশেরও বেশি হাইয়ার ওয়াশিং মেশিনের মধ্যে এই পাউডার ব্যবহার না করার মেশিন বিক্রির কোটা প্রায় ২০ শতাংশ।
    "এর বিক্রির অবস্থা খুব ভাল। ক্রেতাদের মধ্যে গর্ভবতী নারীর সংখ্যা বেশী। তাদের বাচ্চাদের জন্য ওয়াশিং পাউডার ব্যবহার করতে চান না। তাই এই মেশিন তাদের কাজে লাগে।"
    ওয়াশিং মেশিন কেনার জন্যে আসা মিস্টার ইয়াং ছিং লিন বিক্রি কর্মীর ব্যাখ্যা শুনে এবং তার ওয়াশিং মেশিনের সামর্থ্য দেখে সঙ্গে সঙ্গে তা কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
    "এটা ভাল। তা ব্যবহার করে শুধু আমাদের পাউডার কেনার খরচ বাঁচানো যায় তা নয়, উপরন্তু দেশের পরিবেশ সুরক্ষার পক্ষেও হিতকর।"
    সবেক্ষত্র বিয়ে হওয়া মিস্টার জাং ইয়াং এক মাস আগে এরকম ওয়াশিং মেশিন কিনেছেন। তাতে তিনি খুব সন্তুষ্ট।
    "প্রথমে আমার সংশয় ছিলো, তা কি প্রচারের মতো ভাল? আমি ঠিক জানি না। পরে আমার একজন বন্ধুর প্রস্তাবে আমি কিনেছি। এক মাস ধরে তা ব্যবহার করেছি । বেশ ভালো। পাউডার ব্যবহার না করে কাপড়গুলো কিন্তু পরিষ্কার এবং কোনো রাসায়নিক পদার্থ কাপড়ে জিইয়ে থাকার ভয় নেই। আমাদের কিছু ভেতরের কাপড়ও তা দিয়ে ধোয়া যায়।"
    একটি নতুন হাইটেক পণ্য হিসেবে এই ওয়াশিং মেশিন মানুষের পুরোনো ধারণার পরিবর্তন করেছে। অথচ তার দাম প্রায় সাধারণ ওয়াশিং মেশিনের দিগুণ। বহু ক্রেতার মতে ৫০০০ ইউয়ান দিয়ে ওয়াশিং মেশিন কিনা দাম একটু বেশি হয়েছে।
    বস্তুত ওয়াশিং পাউডার ব্যবহার না করে, তা কেনার খরচ বেঁচেছে এবং ধোয়ার সময়ে পানি ও বিদ্যুতও বেঁচেছে। তাতে কেনার খরচ বেশি হলেও ব্যবহারের খরচ কম।
    এই নতুন মেশিন বিদেশীদের দৃষ্টিও আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, সিংগাপুর, জাপান, পাকিস্তান ও ভারত দশাধিক দেশ হাইয়ার গোষ্ঠীর কাছে মেশিন কেনার চুক্তি স্বাক্ষর করেছে। 

 

Saturday, May 5, 2012

ওয়াশিং মেশিন এবং ওভেন কোন ব্র্যান্ডের টা ভাল হবে ?

ওয়াশিং মেশিন এবং ওভেন কোন ব্র্যান্ডের টা ভাল হবে ?

 

ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছিলাম। কোন ব্র্যান্ডের টা ভাল হবে? ওয়াশিং মেশিন ব্যবহারের অসুবিধা কি কি ? অটো ড্রাইয়ার সহ/ছাড়া দাম কত হতে পারে ? প্লিজ লাগে একটু হেল্পান।

সাথে, মাইক্রোওয়েভ ওভেন নিয়েও আইডিয়া দেন। দাম কেমন? ইলেক্ট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ এর মধ্যে কি পার্থক্য ? কোন ব্র্যান্ডের টা ভাল?

কোন ব্র্যান্ড গুলোর আফটার সেলস সার্ভিস ভাল, কাইন্ডলি জানান। আর বসুন্ধরা সিটি তে পাওয়া যাবে কিনা ওই ব্র্যান্ড গুলো সেটাও জানান।

অগ্রিম ধন্যবাদ। 

সম্ভব,অসম্ভব বলেছেন: ok , LG ভাল কারন দুইটা , এক , অনেকে ইউজ করছে এবং ভাল বলছে। দুই, আফটার সেলস সার্ভিস ভাল। ওয়ারান্টি শেষ হয়ে গেলে ও অল্প পয়সায় রিপিয়ার করা যায়। পার্টস এভেইএবেল। ওয়াশিং মেশিন ব্যবহারের অসুবিধা কিছু নাই। বিদ্যুৎ খরচ হয় এ ছাড়া। কিছু নিয়ম মেনে কাপড় ধুতে হয়। রঙ্গিন কাপড় সাদা কাপড় আলাদা ধুতে হয়। খুব সৌখিন কাপড় না ধোয়া ভাল। অটো ড্রাইয়ার নেবার দরকার নেই শুধু শুধু বিদ্যুৎ খরচ। কম পক্ষে ৭৫% স্পিন ড্রাই যেটায় হয় সেটাই যথেষ্ট। এতেই কাপড় ৯০% শুঁকিয়ে যায়। সাধারণত খুব কম সময়ে খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যাবহার করা হয়, ১মিনিটে বাটি গরম না করে ১ বাঁটি রান্না তরকারি খুব সহজে গরম করা যায় । চা কফির পানি ১মিনিটে গরম করা যায়।ফ্রিজে জমে যাওয়া মাছ মাংস ডিফ্রস্ট করা যায় অল্প সময়ে। কিন্তু গ্রিল করা যায় না। বেক করা যায় না। মানে কেক বানাতে পারবেন না। ইলেক্ট্রিক ওভেনে গ্রিল করা যায়। বেক করা যায়। মানে কেক বানাতে পারবেন । কোন কোন ইলেক্ট্রিক ওভেনে শুধু গ্রিল করা যায়। খাবার ও গরম করা যায় কিন্তু ইলেক্ট্রিক ওভেনে খাবার গরম করা আর চুলা ধরিয়ে খাবার গরম করার ভিতর পার্থক্য নাই। এখানে একটু বেশি সময়ে বাটি সহ গরম হয়। পিজ্জা থ্র করতে ইলেক্ট্রিক ওভেন লাগে যাতে বেক অপশন আছে মাইক্রোওয়েভ ওভেনে হয় না।বিদ্যুৎ খরচ বেশি। আর কি জিগাসা করেছেন? দাম? দাম বলতে পারবো না।বসুন্ধরা সিটি থেকে না নিয়ে আপনার খুব কাছের শো-রুম থেকে নেন। তাহলে পরে যখন সার্ভিস লাগবে সহজে পাবেন। বিজি শো-রুম থেকে নিলে যখন সার্ভিস লাগবে তখন লম্বা লাইনে পড়ে যাবেন। আবার যে শো-রুম উঠে যাছে সেখান থেকে নিলে যখন সার্ভিস লাগবে তখন তাদের খুজে পাবেন না।সম্ভবত সব শো-রুম -এ একি দাম।  

এবিসি১০ বলেছেন: ব্লগার সম্ভব, অসম্ভব বলে দিয়েছেন আপনার প্রশ্নের উত্তর। আমি একটু অ্যাড করি: যেসব মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল + কনভেকশন অপশন আছে, সেগুলোতে বেইক ও গ্রিল করা যায়। তবে এই স্পেসিফিকেশনের মাইক্রোওয়েভ ওভেনের দাম বেশি পড়বে সাধারণের তুলনায়। 


 

Friday, May 4, 2012

যন্ত্র ধোবে কাপড়চোপড়

যন্ত্র ধোবে কাপড়চোপড়

ঘরে-বাইরে কাজের ব্যস্ততা কমিয়ে আনতে ওয়াশিং মেশিনের ভূমিকা কম নয়। ওয়াশিং মেশিনের ব্যবহার একসময় সবার সাধ্যের মধ্যে না থাকলেও ইদানীং অনেক বাড়িতেই এটি ব্যবহার করা হচ্ছে। প্রতিদিনের কাপড় ধোয়ার ঝামেলা অনেকটা কমিয়ে দিয়েছে ওয়াশিং মেশিন। এর ব্যবহারের নানা দিক নিয়ে এই প্রতিবেদন।
ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় কাপড় যাতে সঠিক উপায়ে পরিষ্কার করা যায় এবং সে ক্ষেত্রে কী করণীয়, সে সম্পর্কে বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র পরিচ্ছদ ও বয়নশিল্প বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা হক।
 ওয়াশিং মেশিন হচ্ছে সময় বাঁচানোর যন্ত্র। সময় ও শক্তি কম লাগবে, ঠান্ডাও লাগবে না, কিন্তু কাপড় পরিষ্কার হবে। এ জন্যই ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়। তবে লক্ষ রাখতে হবে, রঙিন কাপড় ও সাদা কাপড় কখনোই একসঙ্গে মেশিনে দেওয়া যাবে না। তাহলে রঙিন কাপড়ের রং লেগে সাদা কাপড় ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে।
 রঙিন কাপড় একসঙ্গে দিলেও যাচাই-বাছাই করে নিতে হবে। যেসব কাপড়ের রং ওঠার আশঙ্কা থাকে, যেসব কাপড় পৃথকভাবে ধোয়াই ভালো।
 সুতি কাপড়ের সঙ্গে কৃত্রিম তন্তুর কাপড় না মেশানোই ভালো। কারণ দুটো পরিষ্কার হতে সময় কমবেশি লাগে।
 কাপড়ের ময়লার ওপর নির্ভর করে ডিটারজেন্ট ব্যবহার করতে হবে।
 প্রয়োজনের চেয়ে বেশি সময় ওয়াশিং মেশিনে কাপড় রাখলে কাপড়ের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে। আবার মেশিনটি ব্যয়বহুল হওয়ায় এর যন্ত্রাংশও নষ্ট হয়ে যেতে পারে।
 অবশ্যই কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার ও শুকানোর পর বাইরে রোদে দিতে হবে।
সতর্কতা
স্বল্প সময়ে কাপড় ধোয়া, পরিষ্কার করা, শুকানো—এসব কাজের জন্যই তো ওয়াশিং মেশিন। এর ব্যবহারে প্রয়োজন সতর্কতা অবলম্বন করা, যাতে দ্রুত নষ্ট না হয়ে যায়। বলছিলেন মেহেদী হাসান।
 ওয়াশিং মেশিন কেনার পর কোন স্থানে রাখা হবে, অর্থাৎ স্থান নির্বাচনের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। ছোট বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে। কিছু কিছু ওয়াশিং মেশিনে অবশ্য চাইল্ড লক রয়েছে, সেটা প্রয়োজনমতো ব্যবহার করতে হবে।
 মেশিনের সঙ্গে যে পাওয়ার লাইন বা বৈদ্যুতিক সংযোগ রয়েছে, তাতে যেন পানি ঢুকতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে। কেননা এতে দুর্ঘটনা ঘটতে পারে।
 পাওয়ার লাইনের প্লাগ শক্ত করে লাগাতে হবে।
 ধারণক্ষমতার বেশি কাপড় ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দেওয়া যাবে না।
 কখনোই ওয়াশিং মেশিনে ভেজা কাপড় ধোওয়া যাবে না।

সূত্র: দৈনিক প্রথম আলো, মে ০৪, ২০১০

ওয়াশিং মেশিনের যত্ন

ওয়াশিং মেশিনের যত্ন   জামাকাপড় পরিস্কার রাখার মতো ওয়াশিং মেশিনেরও যত্ন নিতে হয়। জেনে নিন কিভাবে ওয়াশিং মেশিনের যত্ন নিবেন
* ওয়াশিং মেশিনে অতিরিক্ত কাপড় দিয়ে ওভারলোড করবেন না। মেশিনের ব্যালেন্স নষ্ট হতে পারে। কাপড় শুকানোর সময় ড্রয়ারের স্পিনারেও সমস্যা হতে পারে।
* অতিরিক্ত সাবান ব্যবহার করবেন না। পাউডার ডিটারজেন্ট এর পরিবর্তে লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করুন।
* ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন হলে অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু অন্য ধরনের মেশিনে পানি দেওয়ার সময় খেয়াল রাখুন কাপড় যেন পানির মধ্যে ডুবে থাকে। না হলে পুরো সার্কুলেট করবে না,পরিস্কারও হবে না।
হটাইম সেট করার সময় প্লাস্টিকের তৈরি টাইমার বেশি জোড়ে ঘোরাবেন না । নষ্ট হতে পারে।
* ওয়াশিং মেশিন কয়েকবার ব্যবহারের পর পরিস্কার করুন। জামাকাপড়ের ময়লা সামান্য হলেও মেশিনের মধ্যে জমে থাকে।
* তিন মাস পরপর খালি মেশিনে ঈষদুঞ্ষ পানিতে ২ কাপ লেবুর রস বা ভিনিগার মিশিয়ে মেশিন চালান। সাবানের ফেনা ও ময়লা ধুয়ে বেরিয়ে যাবে গন্ধও থাকবে না।
* মেশিনে কোনও কাপড় না দিয়ে খালি মেশিনে গরম পানি, বেকিং সোডা দিয়ে একবার চালান। মেশিনের ভেতর পরিস্কার হয়ে যাবে।
* ওয়াশিং মেশিন পরিস্কার করতে অ্যামোনিয়া বি্লচ বা এসিড এড়িয়ে চলুন। কারন ওয়াশার টপ ও ওয়াশার ক্যাবিনেটের সামনের ও পাশের অংশ পোর্সেলিন এনামেল দিয়ে তৈরি তাই জং ধরতে পারে।
* মেশিনের সঙ্গে পানির পাইপের সংযোগ যেখানে সেই জায়গায় নিয়মিত পরিস্কার করুন। ময়লা জমে থাকলে কাপড় পরিস্কারের পর অপরিস্কার পানি পাইপ দিয়ে বেরুতে পারবে না।
* বাথরুমে ওয়াশিং মেশিন রাখলে ইলেকট্রিক কানেকশনের দিকে খেয়াল রাখুন। শর্ট সার্কিট যাতে না হয়।
* মেশিন সমতল জায়গায় রাখুন। কাপড় কাচার সময় নড়বে না।
* কাপড়ের তৈলাক্ত দাগ দুর করতে ওয়শিং মেশিনে ঈষৎ উঞ্ষ পানি ব্যবহার করুন। অন্য দাগের জন্য ঠান্ডা পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর একবার মেশিনে ধোয়াই যথেষ্ট।
* কাপড় কাচতে দেওয়ার আগে সেফটিফিনের মতো জিনিস বের করে নিন। মেশিন নষ্ট হতে পারে। স্টেনলেস স্টিলের ওয়াশিং টব সাধারনত মরচে ধরে না। আবার সেফটিফিনের মতো জিনিস দীর্ঘদিন টবে পড়ে থাকলে মরচে ধরতে পারে।
 Source: http://www.kalerkantho.com

Thursday, May 3, 2012

কৌতুক -০২০ ওয়াশিং মেশিন

কৌতুক -০২০ ওয়াশিং মেশিন

স্বামীঃ তোমার বাবা বলেছিল বিয়ের সময় ওয়াশিং মেশিন দিবেন,বিয়ের এক বছর পার হয়ে গেল আজ পর্যন্ত পাই নাই।

স্ত্রীঃ মিছা কথা কও কেন?
আমাকে দেন নাই? আমি কি তোমার কাপড় ধুয়ে দেই না?

স্বামীঃ তাইতো কাপড়ের ময়লা কম আর পকেট বেশি পরিস্কার হয়ে যায়।
 
 

Wednesday, May 2, 2012

সন্তানকে ওয়াশিং মেশিনে রেখে পাগলপ্রায় পিতা-মাতা

সন্তানকে ওয়াশিং মেশিনে রেখে পাগলপ্রায় পিতা-মাতা 

বাংলা-এক্সপ্রেসঃ নিজের ছোট্ট সন্তানটিকে খেলার ছলে ভয় দেখাতে এক পিতা-মাতা তাকে লন্ড্রির দোকানের এক ওয়াশিং মেশিনের ভেতর রাখলেন। এরপর দরজা বন্ধ করে দিলেন। এদিকে ওয়াশিং মেশিনে অটো-লক সিস্টেম থাকায় ওই দম্পতির সহাস্য কৌতুক পরিণত হয় কান্নার রোলে।

দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনা-আপনি চালু হয়ে যায় মেশিনটি। ওই দম্পতি নিজেদের বোকামি বুঝতে পেরে পাগলের মতো ওয়াশিং মেশিনের দরজা খুলে শিশু-পুত্রটিকে বের করার চেষ্টা করেন। মা ছুটে গেলেন হলের বাইরে। চিৎকার করে সাহায্য চাইলেন। এরপর মা দরজা খোলার চেষ্টা করতে লাগলেন। ছুটে সাহায্য চাইতে গেলেন পিতা। এ সময় উপস্থিত বুদ্ধিসম্পন্ন এক ব্যক্তি ওয়াশিং মেশিনের প্রধান সংযোগটি বিচ্ছিন্ন করলেন। এরই মধ্যে সেখানে জড়ো হয়েছেন বেশ কয়েকজন। অবশেষে অনেক চেষ্টার পর ওয়াশিং মেশিনের দরজাটি খোলা সম্ভব হলো। সন্তানকে বের করে আনলেন পিতা। জড়িয়ে ধরলেন মা। সন্তানকে সুস্থ পেয়ে পিতা-মাতা রীতিমতো বাকরুদ্ধ। এ খবর দিয়ে অনলাইন মেইল জানিয়েছে, পুরো দৃশ্যটি লন্ড্রির দোকানের ক্যামেরায় ধারণ করা হয়েছে। এরই মধ্যে তা ছাড়া হয়েছে ইউটিউবে। ২৬ হাজারেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি।

 

Tuesday, May 1, 2012

কাপড় কম ধোও, বিশ্ব বাঁচাও

কাপড় কম ধোও, বিশ্ব বাঁচাও

কাপড় কম ধুয়ে বিশ্ব বাঁচানোর ব্যতিক্রমী আহ্বান জানিয়েছে এক ব্রিটিশ এনজিও।

তাদের যুক্তি, ওয়াশিং মেশিন কম ব্যবহার হলে কার্বন নির্গমন এবং পানির ব্যবহার কম হবে যা পরিবেশের ওপর বিরূপ প্রভাবের মাত্রা কমিয়ে আনবে।


‘দ্য ওয়েস্ট এন্ড রিসোর্সেস অ্যাকশন প্রোগ্রাম’ বলেছে, লোকজন কাপড় ধোয়া দশভাগের একভাগ কমিয়ে দিলে পরিবেশ বাঁচানো সম্ভব। ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে।


গবেষণায় দেখা গেছে, প্রতি দশ জনে চারজন একবার ব্যবহারের পর না ধুয়ে আর ওই কাপড় পরেন না।