Showing posts with label Without Fuel. Show all posts
Showing posts with label Without Fuel. Show all posts

Tuesday, June 19, 2012

জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির দ্বারে রাইহান

জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির দ্বারে রাইহান

এমরানা আহমেদ
জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বাংলাদেশী বিজ্ঞানী রাইহান উদ্দিন আহমেদ। তিনি তার সূত্রের একটি গাণিতিক ভিত্তি দাঁড় করিয়েছেন, যা কয়েকটি প্রতিষ্ঠান বাস্তবসম্মত বলে স্বীকৃতি দিয়েছে।
রাইহান আহমেদের জ্বালানিবিহীন ইঞ্জিন মূলত দুটি প্রধান অংশ নিয়ে গঠিত।
একটি অংশ অরবিটকে, যা কক্ষপথের সঙ্গে এবং অপর অংশ ক্যারিয়েজকে, যা অক্ষের সঙ্গে তুলনা করা যেতে পারে। ১৬টি শ্যাফট একটার ওপর একটা নির্দিষ্ট মাপে সাজিয়ে গঠন করা হয়েছে ক্যারিয়েজ। ১৩টি গোলাকার ফিক্সচার ব্যবহার করে তৈরি করা হয়েছে অরবিট। যন্ত্রে মোট দুটি অরবিটকে একটির ওপর আরেকটি সেট করা হয়েছে। প্রতিটি অরবিটের চার পাশে চারটি ক্যারিয়েজ স্থাপন করা হয়েছে। নিজস্ব ভর থেকে ঘুরে শক্তি উত্পাদন করবে ক্যারিয়েজ। ক্যারিয়েজের শক্তি ঘোরাবে অরবিটকে। পরে অরবিটের শক্তিকে বলবৃদ্ধি নীতি প্রয়োগ করে বাড়ানো হয়। এভাবে উত্পন্ন শক্তিতেই চলবে ইঞ্জিন। রাইহান আহমেদ জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির সূত্রের যে গাণিতিক ভিত্তি দাঁড় করিয়েছেন তাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ প্যাটেম্লট অফিস। অনেক যাচাই-বাছাই করে ঢাকা প্যাটেম্লট অফিস ২০০১ সালে এ প্রযুক্তিকে প্যাটেম্লট করাতে রাজি হয়। ২০০২ সালে এ প্যাটেম্লট গেজেট আকারে প্রকাশ করা হয়। ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর অঙ্গ প্রতিষ্ঠান গাজীপুরের মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষ থেকে রাইহান আহমেদের জ্বালানিবহীন ইঞ্জিন তৈরির সূত্র ও তার গাণিত্যিক ভিত্তিকে বাস্তবসম্মত বলে মত দেয়া হয়। প্যাটেন্টের নিয়মানুসারে এ প্রযুক্তি ২০০২ সালে ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গত আট বছরে বিশ্বের কোনো বিজ্ঞানী এ ধরনের ইঞ্জিন তৈরির সম্ভাব্যতা ও সূত্রের গাণিত্যিক ভিত্তি নিয়ে চ্যালেঞ্জ করেননি।
১৯৮৩ সালে জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির চিন্তা মাথায় আসে রাইহান আহমেদের। তিনি প্রথমে জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরির একটি সূত্র তৈরি ও তার গাণিতিক ভিত্তি দাঁড় করালেন। সূত্রটি হচ্ছে, ‘প্রত্যেক বস্তুর ওজন তার একটি নিজস্ব শক্তি, যা ব্যবহার করে বস্তুটিকে গতিশীল করা যায়।’ তিনি তার সূত্রের নামকরণ করলেন ‘ল অব পার্টিকুলার মেথড’।
ইঞ্জিন তৈরির কাজ শুরু করতেই প্রয়োজন পড়ে বিপুল পরিমাণ অর্থের। গবেষণার প্রয়োজনে একে একে বিক্রি করে দেয়া হলো বেশিরভাগ জমাজমি। কিছু পার্টস তৈরি করতে বেশ কয়েকবার যেতে হয়েছিল ভারতের ওয়ার্কশপে। গবেষণার কাজ এগিয়ে নিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তার বন্ধু আবু হানিফ। প্রযুক্তিটি জানাজানি হওয়ায় পাচার বন্ধ করতে সূত্র ও সূত্রের গাণিতিক ভিত্তি ২০০১ সালে ঢাকা প্যাটেম্লট অফিস থেকে প্যাটেম্লট করিয়ে নেয়া হয়।
রাইহান আহমেদ এ গবেষণার পেছনে তার প্রায় সব সম্পদ ব্যয় করেছেন।
সূত্র ও গাণিতিক ভিত্তি অনুসরণ করে তিনি একটি জ্বালানিবহীন ইঞ্জিন তৈরির কাজও অনেক দূর এগিয়ে নিয়েছেন। তবে তার এই যন্ত্রের চূড়ান্ত রূপ দিতে এখন প্রয়োজন ন্যানো টেকনোলজির কম্পিউটারচালিত যন্ত্রপাতি এবং বিপুল অর্থের। এ দুটির কোনোটিই না থাকায় তার এ গবেষণাকর্ম এখন থেমে আছে।
রাইহান আহমেদ জানান, আমার বয়স হয়েছে। আমি চাই একদল তরুণ গবেষক এ গবেষণায় অংশ নিক। ইঞ্জিনের বিভিন্ন অংশ তৈরি করতে ন্যানো টেকনোলজির কম্পিউটারচালিত যন্ত্রের প্রয়োজন। অংশগুলোর মাপ সূক্ষ্মতম পরিমাণ কমবেশি হলে ইঞ্জিন কাজ করবে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই কেবল পারে এ গবেষণাকে সামনের দিকে এগিয়ে নিতে। এ গবেষণা থেকে আমি কোনো আর্থিক লাভ চাই না। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক। জ্বালানিবিহীন ইঞ্জিন তৈরি সম্ভব হলে বাংলাদেশ হবে বিশ্বের একটি বিস্ময় এবং প্রযুক্তিটির রয়্যালটি বাবত দেশ যা আয় করবে তাতে সমৃদ্ধ দেশ গড়া সম্ভব হবে বলে মনে করেন এই উদ্ভাবক।

তরুণ বিজ্ঞানী জিয়নের আরও কিছু আবিষ্কার

তরুণ বিজ্ঞানী জিয়নের আরও কিছু আবিষ্কার

আসাদুজ্জামান সাজু
লালমনিরহাটের হাতিবান্ধার মুমতাহিন জিয়ন নানা প্রতিযোগিতায় অংশ নিতে তৈরি করতে থাকে বিভিন্ন প্রজেক্ট। এভাবেই সে উদ্ভাবন করে পারিবারিক বায়ুবিদ্যুত্, পা-চালিত বিদ্যুত্, ঘর শীতলীকরণ যন্ত্র, জ্বালানিবিহীন সেচযন্ত্র ইত্যাদি। আমার দেশ-এ জিয়নের প্রজেক্টগুলো নিয়ে ৩টি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তার উত্সাহ দিন দিন বেড়েই চলে।
জিয়ন মনে করেন, প্রযুক্তি খাতে দেশকে এগিয়ে নিতে প্রথম আমদানিকৃত পণ্যগুলোর তালিকা এবং তা দেশে উত্পাদনে শিল্পপতিদের উত্সাহিত করাসহ সব ধরনের সহযোগিতা করতে হবে সরকারকে। প্রযুক্তি যদি জনগণের কল্যাণে না আসে তবে তা বৃথা। এভাবে চিন্তা করতে গিয়েই হঠাত্ মাথায় আসে এনার্জি সেভারের বিষয়টি। দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর এনার্জি সেভারটি পূর্ণাঙ্গতা পায়। এটি ব্যবহারের মাধ্যমে একটি পরিবার ২০ থেকে ৩৫ ভাগ বিদ্যুত্ সাশ্রয় করতে পারবে। জিয়নের কয়েকটি প্রকল্প হলো—
বায়ুবিদ্যুত্ প্রকল্প : বায়ুবিদ্যুত্ প্রকল্প সফল করতে পুরনো বাইসাইকেলের বিয়ারিংয়ের সঙ্গে ডায়নামা যুক্ত করে পেনিয়ামের সাহায্যে সেটি বাতাসে ঘুরানোর উপযোগী করা হয়। এরপর সিলিং ফ্যানের পাখা সেট করে পরীক্ষামূলক বাড়ির ছাদে স্থাপন করা হয়। বাতাসে পাখা ঘুরে ডায়নামো দিয়ে বিদ্যুত্ উত্পন্ন হয়ে ব্যাটারি চার্জ হয়।
পা-চালিত বিদ্যুত্ প্রকল্প : জিয়নের পা-চালিত বিদ্যুত্ প্রকল্পটি দিয়ে আধাঘণ্টা ব্যায়াম করার ফলে একটি পরিবার ৩ ঘণ্টা বিদ্যুত্ পেতে পারে।
ঘর শীতলীকরণ যন্ত্র : সুতো পানির ব্যবহারে বিদ্যুত্চালিত এ যন্ত্রটি কিছুক্ষণের মধ্যে ঘরকে শীতল করে ফেলে। এর বিদ্যুত্ খরচ সাধারণ একটি ফ্যান চালানোর চেয়ে বেশি নয়। এ কারণে একটি মধ্যবিত্ত পরিবার তার ঘরটি শীতল রাখতে এটি সহজ মূল্যে কিনতে পারবে।
জ্বালানিবিহীন পানি উত্তোলন যন্ত্র : মূলত বায়ুর চাপে এটি কাজ করে। রিফ্লেকটরের সাহায্যে সূর্যের তাপে এটিকে বায়ুশূন্য করে পরবর্তী সময়ে শীতলীকরণের মাধ্যমে নিচ থেকে পানি উপরে ওঠে আসে এবং তা স্বল্প সেচ কাজে ব্যবহার করা যায়। জিয়নের পড়াশোনার পুরোটাই কেটেছে সীমান্তবর্তী লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায়। প্রত্যন্ত অঞ্চলে বাস করেও ইন্টারনেটের বদৌলতে বিশ্বকে নিয়েছে হাতের মুঠোয়। হাতিবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ে পড়াকালে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান সবার মাঝে পৌঁছে দিতে ক’জনে মিলে বের করে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার টেকনোলজি নামক একটি পত্রিকা। তাতে সে সহকারী সম্পাদকের ভূমিকা পালন করে। জিয়নের বাবা অবসরপ্রাপ্ত পেটি অফিসার, মা গৃহিণী। জিয়ন খুদে বয়সে ন্যাশনাল মিডিয়া সেন্টার, কিডস জোন ও টেকনোলজিবেজের মতো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছে। জিয়নের  মোবাইল : ০১৭১৯৪০২০০২

Saturday, June 16, 2012

বিদ্যুৎ ছাড়াই হিমাগার!

বিদ্যুৎ ছাড়াই হিমাগার! বিদ্যুতের অভাবে প্রতিবছরই পচে যাচ্ছে বিপুল পরিমাণ ফসল, শাকসবজি ও ফল। আর এ ভাবনা থেকেই স্বল্পব্যয়ে চমৎকার একটি হিমাগার তৈরি করেছেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের তরুণ গবেষক সহকারী অধ্যাপক পারভেজ ইসলাম। তাঁর আবিষ্কৃত হিমাগারে সবজি ঠাণ্ডা রাখতে লাগবে না কোনো বিদ্যুৎ! বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাচ্ছেন তাওহিদুল ইসলাম-
এ বছরের প্রথমদিকে বিদ্যুৎ ছাড়াই হিমাগার তৈরি নিয়ে গবেষণা শুরু করেন পারভেজ ইসলাম। সাহায্যের হাত বাড়িয়ে দেন 'পদক্ষেপ' মানবিক উন্নয়ন কেন্দ্রের কৃষি ও পরিবেশ বিভাগের পরিচালক ড. শেখ তানভীর হোসেন এবং একই বিভাগের প্রোগ্রাম অফিসার (হর্টিকালচার) সালমা আক্তার। গবেষণা চলতে থাকে ঢাকার অদূরে গাজীপুরের ভবানীপুরের পদক্ষেপ নার্সারি ও হর্টিকালচার সেন্টারে। পরীক্ষামূলকভাবে সেখানে একটি শীতলীকরণ চেম্বার তৈরি করা হয়। দীর্ঘদিনের পরীক্ষায় আশানুরূপ ফল পান তাঁরা। প্রাকৃতিক পরিবেশে বিদ্যুৎহীন হিমাগার তৈরির আগাগোড়া পদ্ধতি জানালেন পারভেজ ইসলাম। প্রথমে ৯০ সেন্টিমিটার গভীর গর্ত করে ইট দিয়ে আয়তকার (দৈর্ঘ্য ১৬৫ সেন্টিমিটার ও প্রস্থ ১১৫ সেন্টিমিটার) একটি মেঝে তৈরি করতে হবে। মেঝের চারপাশে তৈরি করতে হবে দুই স্তর দেয়াল। স্তর দুটির মধ্যে পাঁচ ইঞ্চি ফাঁকা থাকবে। ফাঁকা স্থানটি ছোট ছোট পাথরের টুকরো ও মাটি দিয়ে ভরাট করতে হবে। অবশিষ্ট ফাঁকা স্থানটুকু নদীর ভেজা বালু দিয়ে পূর্ণ করে দিতে হবে। চেম্বার ঢেকে রাখতে ব্যবহার করতে হবে বাঁশের তৈরি ঢাকনা। এরপর শুকনো খড় অথবা গোলপাতা দিয়ে কক্ষটির চারপাশে একটি দোচালা ছাউনি বানাতে হবে, যাতে সূর্যের আলো সরাসরি পড়তে না পারে। এরপর দুই দেয়ালের মাঝে রাখা বালিতে নির্দিষ্ট পরিমাণে ফোঁটায় ফোঁটায় পানি দিতে হবে। এ কাজে কক্ষ থেকে সামান্য উঁচু স্থানে একটি ঢাকনাযুক্ত ড্রাম রাখতে হবে। ওই ড্রামের সঙ্গে যুক্ত পাইপের মাধ্যমে নির্দিষ্ট সময়ে পানি সরবরাহ করতে হবে। এতে দুই দেয়ালের মাঝের বালি সব সময় ভেজা থাকবে। ওই বালি বাইরের তাপ ভেতরে ঢুকতে দেবে না, আবার ভেতরের তাপ বাইরেও আসতে দেবে না।
পারভেজ জানালেন, কক্ষের ভেতরের ও বাইরের তাপমাত্রায় প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের মতো পার্থক্য থাকে। কক্ষের আর্দ্রতাও থাকে বেশি। ফলে শাকসবজি ও ফলমূল অনেকদিন সতেজ থাকে। একটি শীতলীকরণ চেম্বার তৈরির খরচ প্রায় ছয় হাজার টাকা। যাতে প্রায় ২০০ কেজি সবজি রাখা যাবে। প্রতিটি কক্ষের স্থায়িত্বকাল কমপক্ষে পাঁচ বছর।
এ প্রযুক্তি ব্যবহার করে গ্রীষ্মকালে ঢেঁড়শ, বেগুন, মরিচ, পটল, টমেটো, করলা ও সজিনা সংরক্ষণের সময়কাল ৮-১০ দিন পর্যন্ত বাড়ানো সম্ভব হয়েছে বলে জানান পারভেজ ইসলাম। দেখা গেছে, শীতকালে এ সময়কাল প্রায় দ্বিগুণ হয়।
এ পদ্ধতিতে দেশীয় ফুলও সংরক্ষণ করা যাবে বলে মনে করেন তিনি। এ প্রযুক্তির সম্প্রসারণে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন পারভেজ ইসলাম।
 

Thursday, June 14, 2012

বিদ্যুত্ ছাড়াই জ্বলবে বাতি

বিদ্যুত্ ছাড়াই জ্বলবে বাতি

কাপ্তাই সেনা জোন ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়নের উদ্ভাবন
বিদ্যুত্ সংকট ও বিভ্রাটের মাঝে আশার আলো দেখিয়েছে কাপ্তাই সেনা জোন-৭ ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়ন। প্রায় বিনা খরচে বিদ্যুত্ ছাড়াই বাতি জ্বালানোর প্রযুক্তি উদ্ভাবন করেছে তারা। মাত্র ৩০ টাকা খরচ করে এই প্রযুক্তির মাধ্যমে বিশেষ এক ধরনের সোলার বোতল বাল্ব তৈরি করা হয়েছে, যা ৫৫ ওয়াট বাল্বের সমপরিমাণ আলো দেয়। একটি বোতল বাল্বের কার্যকারিতা থাকবে কমপক্ষে পাঁচ বছর। অবশ্য এই বাল্ব শুধু দিনের বেলাতেই আলো দিবে। এতে দেশে বিদ্যুত্ সাশ্রয়ের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠী বছরের পর বছর বিনা খরচে বিদ্যুত্ সুবিধার আওতায় আসবে। বিশেষ করে দুর্গম পার্বত্যাঞ্চল, বড় বড় শহরের বস্তি এলাকা এবং বিভিন্ন কলকারখানা/গোডাউনে এই পদ্ধতির বাল্ব বেশি কাজে লাগবে বলে জানান বাল্বের উদ্ভাবক কাপ্তাই সেনা জোনের কর্মকর্তারা।
কাপ্তাই জোন কমান্ডার ও ৭ ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইলিয়াস হোসেন পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, এই প্রযুক্তিতে প্লাষ্টিক অথবা কাঁচের বোতল বাতি হিসেবে কাজ করে। বোতলে বিশুদ্ধ পানি ও ৩ চামচ (১০ মিলিলিটার) ব্লিচ কিংবা তরল ক্লোরিন দ্রবণ মিশ্রিত করে বোতলের মুখ ভালোভাবে গালা দিয়ে বন্ধ করা হয়। এরপর ১ ফুট দৈর্ঘ্য ও ১ ফুট প্রস্থ আয়তনবিশিষ্ট একটি টিন মাঝখানে ছিদ্র করে বোতলের গায়ে লাগাতে হবে। বাড়ি বা বাসার ছাদের টিনটি বোতলের পরিমাপে ছিদ্র করে ওই স্থানে বোতল স্থাপন করতে হবে। এটি স্থাপনের সময় বোতলের ১ তৃতীয়াংশ টিনের উপরিভাগে এবং ২ তৃতীয়াংশ ঘরের ভিতর রেখে বোতলটি বসাতে হবে। বৃষ্টির পানি ঘরে প্রবেশ না করার জন্য বোতলের চতুর্দিকে গালা দিয়ে শক্ত করে আটকে দিতে হবে।
দিনের বেলায় সূর্যের আলো বোতলের উপরের অংশে পড়লে সে আলো প্রতিফলিত হয়ে বোতলের পানির সাহায্যে ঘরের ভিতর সমানভাবে আলো ছড়িয়ে পড়বে, যা ৫৫ ওয়াটের একটি এনার্জি বাল্বের আলোর সমতুল্য। রাতের বেলায় বোতলের মধ্যে রাস্তার কোন বাতির আলো পড়লে তাও প্রতিফলিত হয়ে ঘর আলোকিত করবে। বোতলে ক্লোরিন অথবা ব্লিচ মিশ্রিত পানি পরবর্তী ৫ বছর পর্যন্ত বদলাতে হবে না। তিনি বলেন, একটি বোতল বাল্ব তৈরি করে বাড়িতে স্থাপন করলে সূর্যের আলো থেকে এই বাল্বটি কোন খরচ ছাড়াই টানা ৫ বছর পর্যন্ত নিয়মিত আলো দিয়ে যাবে।
কাপ্তাই সেনা জোনের উপ-অধিনায়ক মেজর শাখাওয়াত হোসেন উদ্ভাবিত নতুন প্রযুক্তি সম্পর্কে বলেন, বাংলাদেশে এই সোলার বাল্ব প্রযুক্তি প্রথম উদ্ভাবিত হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে এই বাল্ব তৈরি করতে সর্বোচ্চ ৩০ টাকা খরচ হতে পারে। বাণিজ্যিকভাবে প্রস্তুত করলে ২০ টাকায় করা সম্ভব। তিনি বলেন, এই বাল্ব ব্যবহারে কোন বিদ্যুত্ খরচ নেই। সূর্যের আলোই এই বাল্বের মূল বিদ্যুত্ শক্তি। এ প্রযুক্তি প্রস্তুতকরণে প্রয়োজনীয় দ্রব্যগুলো সহজলভ্য। এটি পরিবেশবান্ধব ও কোন প্রকার দুর্ঘটনার ঝুঁকি নেই।
উদ্ভাবনকৃত সোলার বোতল বাল্ব প্রযুক্তি জনগণের মাঝে ছড়িয়ে দিতে গত রবিবার কাপ্তাই সেনা জোন সদর দপ্তরে ৭ ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়ন কর্তৃপক্ষ প্রদর্শনীর আয়োজন করেন। অনুষ্ঠানে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার আগ্রহী মানুষকে সোলার বাল্ব তৈরি ও ব্যবহার সম্পর্কে ধারণা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামসুজ্জামান পিএসসি। আরো উপস্থিত ছিলেন কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ইলিয়াস হোসেন পিএসি ইঞ্জিনিয়ার্স, কাপ্তাই ৪ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আখতার শহিদ পিএসসি, কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর সাখাওয়াত হোসেন, কাপ্তাই ডিজিএফআই অধিনায়ক মেজর রেজাউর রহমান রেজা, রাঙ্গামাটি রিজিয়নের জি-টু (আই) মেজর তারিক, ৫ আনসার ব্যাটেলিয়নের অধিনায়ক জিয়া, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসু ছাইন চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই সুই খই মারমা, কাপ্তাই পানি বিদ্যুত্ কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদাউস আলী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ প্রমুখ।
সোলার বোতল বাল্ব সম্পর্কে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামসুজ্জামান বলেন, দেশের বিদ্যুত্ ঘাটতি অনেকাংশে পূরণসহ দরিদ্র জনগোষ্ঠীর বিদ্যুত্ চাহিদা মেটাতে এ প্রযুক্তি অনেকটাই কার্যকর। পার্বত্য এলাকায় বিশেষভাবে এ প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। কাপ্তাই সেনা জোনের উদ্যোগে দেশে প্রথম উদ্ভাবিত এ প্রযুক্তি দ্রুততম সময়ে সারাদেশে ছড়িয়ে দেয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।
Source:www.ittefaq.com.bd

Tuesday, June 12, 2012

সাতক্ষীরায় ২ যুবকের উদ্ভাবন জ্বালানি খরচ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন

সাতক্ষীরায় ২ যুবকের উদ্ভাবন জ্বালানি খরচ ছাড়াই বিদ্যুৎ উৎপাদন

লিখেছেন: আখতারুজ্জামান

সাতক্ষীরা প্রতিনিধি:
ডিজেল, ইঞ্জিন ওয়েল এবং পানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদনে সাতক্ষীরার দুই ‘বিজ্ঞানী’র এক দশকের প্রচেষ্টা অবশেষে সফল হয়েছে।
সার্কিট, ব্যাটারি, মোটর ও জেনারেটর দিয়েই এই বিদ্যুৎ প্ল্যান্ট আবিস্কার করা হয়েছে। এটি চালাতে একটি টাকাও খরচ হবেনা। ডিজেল, ইঞ্জিন ওয়েল ও জনবল ছাড়াই এই প্ল্যান্টটি চালানো যাবে।
তরুণ দুজনের এই অভাবনীয় এ আবিস্কারের সফলতা প্রমাণ করতে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে দেড়ঘণ্টা প্ল্যান্টটি চালিয়ে এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।
যারা এই সাফল্যের দাবিদার, তারা হচ্ছেন- সাতক্ষীরার সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সিরাজুল মল্লিকের ছেলে তৌহিদুল ইসলাম বাবু মল্লিক ও তার সহযোগী একই এলাকার শামসুদ্দিন ঢালীর ছেলে মিজানুর রহমান মিজান। তারা পেশায় একজন দোকানদার, অপরজন ইলেকট্রিক মিস্ত্রি।
আবিস্কারকদের একজন তৌহিদুল ইসলাম বাবু মল্লিক জানান, এই বিদ্যুৎ প্ল্যান্টটি তৈরি করতে ১টি জেনারেটর, ২টি মোটর, ১২ ভোল্টের ১টি ব্যাটারি, ৪টি সার্কিট, ৩টা পুলি, ২টা বেল্ট, ১টা ফ্লাইবারসহ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতির প্রয়োজন হয়ে থাকে।
তিনি বলেন, ‘এই প্ল্যান্ট থেকে ৩ হাজার ৬০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এর মধ্যে সরবরাহের সময় ২ হাজার ৮০০ ওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে। বাকি ৮০০ ওয়াট বিদ্যুৎ প্ল্যান্টের ব্যাটারি চার্জ ও সার্কিটগুলো সক্রিয় করে রাখার জন্য ব্যবহৃত হবে। সরবরাহকৃত বিদ্যুতে ১০০টি ৩০ ওয়াটের এনার্জি সেভিং বাল্ব জ্বালানো সম্ভব হবে। এই বিদ্যুৎ প্ল্যান্ট ২৪ ঘণ্টা ব্যবহার উপযোগী উল্লেখ করে তিনি বলেন, ‘যেখানে বিদ্যুৎ আছে, সেখানে ব্যবহার করা হলে বিদ্যুৎ চলে যাওয়ার ১৩ সেকেন্ডের মধ্যে বিদ্যুৎ প্ল্যান্টটি অটোস্টার্ট হয়ে যাবে। এই মেশিনে জ্বালানি হিসেবে কোনো ধরনের ডিজেল, ইঞ্জিন ওয়েল ও জনবল প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘এটি তৈরি করতে প্ল্যান্ট প্রতি ১ লাখ ১০ হাজার টাকা খরচ পড়বে। পরীক্ষামূলকভাবে এই প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দেখাতে গত ২৩ আগস্ট সন্ধ্যায় সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর বাজারে সাড়ে ৫ ঘণ্টা একটানা বিদ্যুৎ সরবরাহ করে প্রত্যক্ষদর্শী সবাইকে তাক লাগিয়ে দেন ওই দুই তরুণ।
তাদের আগামী পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তৌহিদুল ইসলাম বাবু মল্লিক ও মিজানুর রহমান মিজান জানান, আগামীতে তাদের ১০ হাজার ওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট তৈরির পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে যেখানে একেবারেই বিদ্যুৎ নেই, সেখানে সুইচ চাপ দিয়ে এই মেশিন স্টার্ট করতে হবে।
তারা জানান, রিমোট কন্ট্রোল দিয়ে কোনো ধরনের শব্দ ছাড়াই বিদ্যুৎ প্ল্যান্টটি কীভাবে স্টার্ট করা যায়, তা নিয়ে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন। তাদের এই প্রচেষ্টা বাস্তবে রূপ নিলে দেশের মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে বলে আশা করছেন তারা। এ জন্য তারা সরকারের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী খান মোক্তার আলী বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের আবিস্কারকে আমরা অবশ্যই স্বাগত জানাই। যদি এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা যায়, তাহলে তাহলে আমাদের বিদ্যুৎ ঘাটতি কমানো যাবে।’
http://www.banglanews24.com/images/imgAll/2011September/satkhira-power-bg20110912132957.jpg

Source: www.sabujbanglablog.net

ব্যাপারটা অবিশ্বাস্য না!
এখানে প্রথমে ব্যাটারী দিয়ে জেনারেটর চালানো হচ্ছে।
একবার জেনারেটর চালু হওয়ার পর,ব্যাটারীর আর প্রয়োজন হয়না!
জেনারেটর থেকে যে বিদ্যুৎ তৈরী হয়, তার দুইটা আউটপুট লাইন থাকে।
একটা,  জেনারেটর এর সাথে লাগানো মোটরটা ঘুরায়, ফলে আরো বিদ্যুৎ তৈরী হয় এবং যা অবিরত চলতে থাকে। আর বাকী বিদ্যুৎ ডিস্ট্রিবিউট করা যায়।
*************************************
এখানে মূল ব্যাপারটা হলো যে, সাধারনত ইঞ্জিন দিয়ে জেনারেটর চলে, আর একবার  জেনারেটর চালু হলে বিদ্যুৎ তৈরী হতে থাকে। এখন একবার  জেনারেটর চালু করে যদি এর বিদ্যুৎ এর একটা অংশ দিয়ে কোন মোটর চালানো যায় যার সাথে  জেনারেটর কাপ্লিং থাকবে, (ছবিতে দেখেন,  জেনারেটর এর সাথে বেল্ট দিয়ে দুইটা মোটর লাগানো আছে)  জেনারেটর ঘুরতে থাকবে, ফলে বিদ্যুৎ তৈরী হতেই থাকবে।
*************************************
যতক্ষন মোটর চলবে। ততক্ষন বিদ্যুৎ আসবে, এখানে ১০ ভোল্টের ব্যাটারী বিদ্যুৎ তৈরী করছেনা, শুধু  জেনারেটর এর সাথে বেল্ট লাগানো প্রথম মোটর টা ঘুরিয়ে, মোটর তার সাথে লাগানো  জেনারেটর কে প্রাথমিক ভাবে ঘুরাচ্ছে (যেমন, আমরা গাড়ীর ইঞ্জিন ব্যাটারী দিয়ে স্টার্ট দি)। আর একবার  জেনারেটর ঘুরলেই বিদ্যুৎ তৈরী হয়, তখন প্রথম মোটর এর কাজ থাকেনা, দ্বিতীয় মোটর  জেনারেটর ঘুরানোর দায়ীত্ব নেয়।

-

Wednesday, May 16, 2012

বিস্ময়কর বিদ্যুৎ প্রকল্পের উদ্ভাবন

বিস্ময়কর বিদ্যুৎ প্রকল্পের উদ্ভাবন
 

মহাজাগতিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের এক বিস্ময়কর পদ্ধতি আবিষ্কার করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আহমেদ এফ কামাল। এই অত্যাশ্চর্য আবিষ্কারে অভিভূত হয়ে বিদ্যুৎ উৎপাদনে সাশ্রয়ের কথা চিন্তা করে আবিষ্কারকের কাছে হুমড়ি খেয়ে পড়েছেন ব্যবসায়ী শিল্পপতি-উদ্যোক্তারা। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (সিসিসিআই) বিভিন্ন প্রতিষ্ঠান তার উদ্ভাবিত বিশেষ বিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য লিখিত প্রস্তাবও দিয়েছে। প্রকল্পটির মধ্য দিয়ে দেশে বিদ্যুৎ উৎপাদন এবং জ্বালানি সংকট নিরসনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইঞ্জিনিয়ার ড. আহমেদ এফ কামালের এই বিশেষ বিদ্যুৎ প্রকল্পের অন্যতম বিশেষত্বগুলো হলো- এটি পরিবেশবান্ধব, এতে ধোঁয়া, শব্দ, ক্ষতিকারক বর্জ্য বা তেজষ্ক্রিয়তা নির্গমন হয় না, এ থেকে সারা বছর একই হারে বিদ্যুৎ সরবরাহ হয়, এটিকে সহজে এবং নামমাত্র খরচে রক্ষণাবেক্ষণ করা যায় এবং স্থাপনের জন্য অত্যন্ত স্বল্প স্থানই যথেষ্ট। তবে প্রকল্পটির সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হচ্ছে- এটি নিয়মিত কোনো জ্বালানি (তেল, গ্যাস, কয়লা বা তেজষ্ক্রিয়তা পদার্থ) অথবা প্রাকৃতিক শক্তি (পানি, বাতাস বা সৌররশ্মি) ছাড়াই কেবলমাত্র চৌম্বকক্ষেত্রে তরঙ্গের পর্যায়ক্রমিক বিবর্তনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। সুতরাং উৎপাদিত বিদ্যুতের দামের পুরোটাই বাংলাদেশ সরকারের তহবিলে মুনাফা হিসেবে জমা হবে।
সদ্য মার্কিন মুলুক থেকে ফেরা পারড়ু বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে কম সময়ে ব্যাচেলরস ড. আহমেদ এফ কামাল জানান, বিদ্যুৎ উৎপাদনে তার এই প্রকল্পের মাধ্যমে অভাবনীয় ব্যয় হ্রাসের সুযোগটি পরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে দেশে নিকট ভবিষ্যতেই বিদ্যুতের দাম কমবে, চাহিদাও মিটবে সহসাই। উপরন্তু বিদ্যুতের বহুমুখী ব্যবহার ও জাতীয় চাহিদা পূরণ করে বিদেশে বিদ্যুৎ রপ্তানি করে আয় হবে হাজার হাজার কোটি টাকা। সিসিসিআইয়ের সাবেক সভাপতি ও চট্টগ্রাম বন্দর আসনের এমপি এম এ লতিফ বলেন, ড. আহমেদ এফ কামাল উদ্ভাবিত প্রকল্পটি জাতীয় ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের জন্য সিসিসিআই প্রস্তাব দিয়েছে। দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে এটি সম্ভব হলে বাংলাদেশে বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা ঘটবে। মুক্তিযুদ্ধবিষয়ক বিশিষ্ট গবেষক নাসিমুল কামালের ছেলে আহমেদ এফ কামাল। ছেলের এই উদ্ভাবনের বিষয়ে জানাতে গিয়ে তিনি জানান, ড. আহমেদ তার আবিষ্কারের ওপর পৃথিবীর সবচেয়ে খ্যাতনামা বৈজ্ঞানিক সাময়িকী 'নেচার'-এর জন্য একটি প্রবন্ধ রচনা করছেন। উল্লেখ্য, নেচার সম্পাদক এবং লেখকরা সবাই পরবর্তীকালে পদার্থ ও রসায়ন বিজ্ঞানে নোবেল কিংবা সমকক্ষ পুরস্কার পেয়েছেন। ড. আহমেদ সেই সফল বিজ্ঞানীদের একজন যারা তাত্তি্বক এবং ব্যবহারিক দুই ধরনের গবেষণাই করেছেন। তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গসহ পদার্থবিদ্যা, গণিত এবং প্রকৌশলবিদ্যার বহু শাখায় তার মৌলিক গবেষণা রয়েছে। তার অন্যান্য আবিষ্কারের বিবরণ ইন্টারনেটে নাসা এবং বেল ল্যাবরেটরিসহ বহু বিশ্বখ্যাত সাইটে পাওয়া যায়। প্রচারবিমুখ ড. আহমেদ থ্রিডি ইমেজ প্রসেসিংয়ের অন্যতম আবিষ্কারক (যা চিকিৎসা জগতে বৈপ্লবিক পরিবর্তনকারী এবং বহু জীবন রক্ষাকারী এমআরআই, সিটিস্ক্যান, ত্রিমাত্রিক সার্জারি জাতীয় প্রযুক্তিসমূহের এবং থ্রিডি টেলিভিশনের সূচনা করেছে) এবং থ্রিজি-ফোরজি টেলিকমিউনিকেশন্সের অন্যতম প্রবক্তা (যা পৃথিবীকে মোবাইল ফোন এবং ইন্টারনেটের বর্তমান থ্রিজি-ফোরজি সংস্করণগুলোর দ্বারপ্রান্তে এনে দিয়েছে)। কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফেনীর গভর্নর মরহুম খাজা আহমেদ এমপির নাতি ড. আহমেদ । অধ্যয়ন করেছেন আমেরিকায় বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে। তিনি পারড়ু বিশ্ববিদ্যালয় থেকে সর্বকালের সবচেয়ে কম সময়ে ব্যাচেলরস, ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং বিশ্বের সর্ববৃহৎ পাবলিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে আরেকটি মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এসব বিশ্ববিদ্যালয়ে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, ফলিত গণিত এবং আইসিটিতে বিশেষজ্ঞতা লাভ করেন। অত্যন্ত অল্প বয়স থেকেই তিনি গবেষক, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান পদে আমেরিকায় এবং বাংলাদেশে কর্মরত ছিলেন।


জ্বালানিবিহীন বিদ্যুৎ

জ্বালানিবিহীন বিদ্যুৎ 

ঢাকা রিপোর্ট ডট কম, বিজ্ঞানডেস্ক (১৬ জুলাই): প্রাকৃতিক বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি 'বোরাক' কোনো প্রকার জ্বালানি ছাড়াই বছরের পর বছর বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম বলে জানালেন নতুন উদ্ভাবিত এই প্রযুক্তির উদ্ভাবক মোহাম্মদ আল-আমীন।

আজ শনিবার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে আয়োজিত সাংবাদ সম্মেলনে এমনই দাবি করেন তিনি।

আল-আমীন জানান, ১৯৯৬ সাল থেকে ধারাবাহিক গবেষণার পর সম্প্রতি তিনি এ প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হন। যা দিয়ে ঘর গৃহস্থলির চাহিদা পূরণ করে চালানো যাবে শিল্প-কারখানাও।

প্রযুক্তির বর্ণনায় তিনি বলেন, বৈদ্যুতিক ও চৌম্বকীয় শক্তির আন্ত:সম্পর্ক এবং ওজন ও গতির সংমিশ্রনের এই 'বোরাক' প্রযুক্তিটি তৈরী। 'বোরাক' প্রযুক্তি 'ক' 'খ'ও 'গ' এই ৩টি ইউনিটে বিভক্ত। 'ক' ইউনিট সাধারণ ও প্রচলিত প্রযুক্তির মিশ্রনে তৈরি, উৎপাদন ক্ষমতা সাধারণ। 'খ' ইউনিট সম্পূর্ণ প্রাকৃতিক, উৎপাদন ক্ষমতা ব্যাপক এবং 'গ' ইউনিট অফুরন্ত বিদ্যুৎ শক্তির আধার।
এসময় এই প্রযুক্তির ভিডিও ক্লিপস দেখিয়ে বর্ণনা করেন, পদ্ধতিটিকে একবার শক্তি দিয়ে নির্দিষ্ট গতির অবস্থানে তুলে দেয়া হলে সে যে বিদ্যুৎ উৎপাদন করবে তার ১০ ভাগের ১ ভাগ নিজেকে সক্রিয় করার কাজে ব্যবহার করে অবশিষ্টাংশ সরবরাহ করতে পারবে। এটি একবার চালু করার পর আর কোনো জ্বালানির প্রয়োজন হবে না।

প্রযুক্তিটিকে বেশ সহজ, সস্তা ও নিরাপদ দাবি করে তিনি বলেন, ১০ মেগাওয়াট একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২ কোটি টাকা খরচ হবে।

তিনি বলেন, এ প্রযুক্তির আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রসারের মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদা নিরসনে সরকারের পৃষ্ঠাপোষকতাও কামনা করেন তিনি। এসএস রিসার্চ পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।  

Source: http://dhakareport24.com,
16th July, 2011

Friday, May 11, 2012

গোপালপুরে খুদে বিজ্ঞানীর উদ্ভাবন : জ্বালানিবিহীন 'হাতশক্তি মেশিন' একবার পাম্পেই চলে আধঘণ্টা

১১-০৩-২০১২

  খুদে বিজ্ঞানী গাজী মুসা। বাড়ি গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের জোতগোপাল গ্রামে। স্থানীয় সাজনপুর হাইস্কুলে বিজ্ঞান বিভাগে পড়ালেখার সময় বাবার ওয়ার্কশপে কাজ করার নেশায় পেয়ে বসে। আর তখন থেকেই ছোটখাট যন্ত্রাংশ আবিষ্কার করে এলাকাবাসীকে চমক দেখায়। ঢাকার তিতুমির কলেজে লেখাপড়ার পাঠ চুঁকিয়ে নিজের গড়া কারখানায় গবেষণা করে তিন বছর পূর্বে সেচ যন্ত্র আবিষ্কার করে দেশ চাঞ্চল্য সৃষ্টি করেন।
এ মেধাবী যুবক এবার আবিষ্কার করেছেন জ্বালানিবিহীন হাতশক্তি মেশিন। নব উদ্ভাবিত এ মেশিন চালাতে কোন বিদ্যুৎ, ডিজেল, পেট্রোল বা গ্যাস লাগে না। হাতের শক্তিতেই এ মেশিন চলায় নামকরণ হয়েছে হাতশক্তি মেশিন। হাত দিয়ে একবার পাম্প করলে আধাঘণ্টা চলে। এ থেকে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে ফসলি জমিতে সেচ ও সার প্রয়োগ, সারিবদ্ধভাবে শস্য বীজ বপন, শুকনা জমির আগাছা দমন, ফসল ও উঁচু গাছের ডালে বিষ ও হরমোন স্প্রে এবং পরিবহন কাজে ব্যবহার করা যায়। মেশিনের পাম্প করার হ্যান্ডেল এত সহজ যে শিশুরা পর্যন্ত এটি অনায়াসে পাম্প করতে পারে। তিন চাকার এ মেশিনটির ওজন প্রায় ৮০ কেজি। দৈর্ঘ্য চার ফিট আর প্রস্থ তিন ফিট। এ মেশিন দেড়শ থেকে দুইশ লিটার পানি বহন করতে পারে। যন্ত্রটি বছরব্যাপী পরীক্ষামূলকভাবে চালিয়ে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষিবিদরা।
গ্রামবাসীরা জানান, এ মেশিনের সাহায্যে সেচবহির্ভূত পতিত এবং অনাবাদি জমিতে সবজি আবাদ করা হয়েছে। অগি্ন নির্বাপণ কাজেও মেশিনটিকে কাজে লাগানো হয়েছে। গাজী মুসা জানান, যন্ত্রটির আরও উৎকর্ষ সাধনে প্রচুর অর্থ এবং কারিগরি সরঞ্জামের প্রয়োজন।

 

Wednesday, May 9, 2012

নওগাঁয় জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন উদ্ভাবন

নওগাঁয় জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন উদ্ভাবন 

নওগাঁর এক নিভৃত পল্লীতে কোন জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার করছেন গ্রামবাসী। নওগাঁর বদলগাছী উপজেলার প্রত্যন্ত গ্রাম বারাতৈলে গ্যাস, পেট্রোল, ডিজেল ও কয়লার মত জ্বালানি বা সৌরশক্তির ব্যবহার ছাড়াই বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বারাতৈল গ্রামের দুটি পাড়ার লোকজন নিয়ে গড়ে উঠেছে ‘ক্ষুদ্র গ্রামীণ বিদ্যুৎ সমিতি’। ১২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে এ সমিতির ব্যবস্থপনায় দুই গ্রামের ১৪২টি বাড়ি ও ৩ টি মসজিদে এ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। বিদ্যুৎ গ্রাহকরা জানান, বাজার থেকে কেনা বৈদ্যুতিক মিটারের সাহায্যে প্রত্যেক গ্রাহকের বিলের হিসেব করা হয়। প্রতি গ্রাহককে মাসে ৯৫ টাকা লাইন রেন্ট ও সার্ভিস চার্জ দিতে হয়। আর প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৮৫ পয়সা। ছাত্রছাত্রীরা এখন বৈদ্যুতিক আলোতে লেখাপড়া করতে পারছে। ফ্যান, ফ্রিজসহ সবধরণের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করা যাচ্ছে বলে আনন্দিত এলাকার মানুষ। জ্বালানিবিহীন বিদ্যুতের উদ্ভাবক বদিউজ্জামান বলেন, ১০ বছর পরিশ্রমের পর এ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছেন তিনি। ১২ ভোল্টের ৪টি ব্যাটারি ও ১টি ইউপিএসের সাহায্যে একটি বৈদ্যুতিক মোটর ঘুরিয়ে একটি ৩ কিলোওয়াটের জেনারেটর চালানো হয়। একটি স্টেপ-আপ ট্রান্সফরমার দিয়ে ১১ হাজার ভোল্ট উৎপাদন করা হয়। আরেকটি স্টেপ-ডাউন ট্রান্সফরমার দিয়ে ১১ হাজার থেকে ২২০ ভোল্টে রূপান্তর করা হয়। এ বিদ্যুৎ দিয়ে আবার ব্যাটারিগুলো চার্জ করা হয়। তাই এখানে কোন জ্বালানির প্রয়োজন হয় না। এ বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় কোন জ্বালানি ব্যবহার হচ্ছে না বলে এটি পরিবেশ বান্ধব, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আরো বৃহত্তর পরিসরে এ বিদ্যুৎ ব্যবহার করা যাবে এবং সহজেই জনপ্রিয়তা অর্জন করবে বলে মনে করছেন সুফলভোগী গ্রাহকরা।  

 

Source: http://www.amarblog.com

২টি উদ্ভাবন কার্যকরী হোক

২টি উদ্ভাবন কার্যকরী হোক

বাংলাদেশকে বলা হয় অপার সম্ভাবনার দেশ। এই অপার সম্ভাবনার দেশে কেউ কেউ দেশের উন্নতির জন্য নিরলস প্রয়াসী। তাদের প্রয়াসে দেশের জনগণ নতুন করে স্বপ্ন দেখে, আশাবাদী হয়ে পথ চলে সফলও হচ্ছে। এমন কিছু প্রয়াস বা উদ্ভাবনের মধ্যে ২টি বিস্ময়কর উদ্ভাবন হচ্ছে ১) কাসাভা আটা, ২) জ্বালানিবিহীন বিদ্যুৎ।
কাসাভা আটা উদ্ভাবিত হয়েছে অতিসম্প্রতি। কাসাভা এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি একটি কন্দাল ফসল এবং তার ফলন হয় প্রচুর।
কাসাভা আটার উদ্ভাবক বিশিষ্ট বিজ্ঞানী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহী কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক ড. শিরীনা বেগম। গুল্ম জাতীয় উদ্ভিদ কাসাভার কন্দ থেকে উদ্ভাবন করেন এই আটা। কাসাভা আটার দাম তুলনামূলক অনেক কম। আর আটার স্বাদ ও পুষ্টিগুণ অনেক বেশি। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে হেক্টর প্রতি ৯০ থেকে ৯৫ মেট্রিক টন কাসাভা উৎপাদিত হয়। এক কেজি কাঁচা কাসাভা কন্দ থেকে ৩৫০-৪০০ গ্রাম শুকনা আটা পাওয়া যায়। সাধারণত রোপণের ৬ মাস থেকেই কাসাভা কন্দ আহরণ করা যায়। তবে ১০ মাস থেকে ১২ মাস বয়সে এটি সবচেয়ে মানসম্পন্ন। কাসাভা আহরণেও তেমন ঝামেলা নেই। কন্দটি তুলে পানিতে ধুয়ে ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রোদে শুকিয়ে গমের মতো ভাঙিয়ে এটা তৈরি করা যায়। গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে, রুটি ছাড়াও কাসাভা আটা থেকে অনেক প্রকার সুস্বাদু খাবার তৈরি করা যায়। কাসাভা ফলনের উৎপাদন পরিমাণ এবং স্বাদ ও তার পুষ্টিমান বিবেচনায় আমাদের পুষ্টিকর খাদ্য ঘাটতি পূরণে এটি একটি যুগান্তকারী উদ্ভাবন যা বাংলাদেশের খাদ্য শিল্পে বিপ্লব ঘটাতে সক্ষম। কাসাভা গাছের জীবনীশক্তি অত্যন্ত প্রখর। প্রচন্ড খরার মধ্যেও তা বেঁচে থাকে। এতেই অনুমেয় যে, এই গাছের ফলন কতোটা বলবান।

দ্বিতীয়ত বাংলাদেশের বিজ্ঞানী নজমুল হুদা দীর্ঘ ৩৩ বছর গবেষণা করে উদ্ভাবন করেছেন জ্বালানিবিহীন বিদ্যুৎ যা আজ সারাবিশ্বে স্বীকৃত ও আলোচিত একটি বিষয়। যা দ্বারা আমাদের বিদ্যুৎ সমস্যার খুব সহজে সমাধান করা যায়। বিগত জোট সরকারের আমলে উদ্ভাবিত এই বিষয়ে দেশের পত্র-পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে।
অথচ আমরা এই যুগান্তকারী উদ্ভাবনের সুফল থেকে আজো বঞ্চিত।

সুতরাং আমরাআশা করি, বর্তমান সরকার বিজ্ঞানী শিরীনা বেগমের উদ্ভাবিত কাসাভা আটা এবং বিজ্ঞানী নাজমুল হুদার জ্বালানিবিহীন বিদ্যুৎ উদ্ভাবনের প্রতি যথাযথ সম্মান দিয়ে তা দ্রুত কার্যকর ও সম্প্রসারিত করার ব্যবস্থা গ্রহণ করবেন।


মো. জাকির হোসেন মিয়াজী,


আল-আমীন লাইব্রেরি, গৌরীপুর, কুমিল্লা। 

Source: http://www.somewhereinblog.net 

Tuesday, May 8, 2012

জ্বালানিবিহীন সেচপাম্প

জ্বালানিবিহীন সেচপাম্প

ক্ষেতে সেচ দেওয়ার জন্য কৃষককে এখন তেল, ডিজেল বা বিদ্যুতের দিকে তাকিয়ে থাকতে হবে না। মাঠ ফেটে চৌচির হবে না সেচের অভাবে। যথাসময় কৃষক পানি পাবে। সেই পানি পেয়ে মাঠের ফসল উঠবে ডগমগিয়ে।

চট্টগ্রামের রাউযান উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীন জসীম। জ্বালানিবিহীন সেচপাম্প তার তৃতীয় উদ্ভাবন। এর আগে তিনি উদ্ভাবন করেছেন পানি দিয়ে ডিজেল সাশ্রয়ী গাড়ি চালানো, নামেমাত্র বিদ্যুৎ খরচ করে বিদ্যুৎ উৎপাদন। এবার তিনি দীর্ঘ আট বছর গবেষণা করে উদ্ভাবন করেছেন জ্বালানিবিহীন সেচপাম্প। এই সেচপাম্পে কোনো রকম বৈদ্যুতিক চার্জ বা জ্বালানি ছাড়া একাধারে ২০ ঘণ্টা চলতে সক্ষম। প্রথমে একটি ব্যাটারির মাধ্যমে পাম্পটিকে চালু করা হলে পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে দীর্ঘ সময়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে তৈরি করা জয়নালের সেচপাম্পটি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

লেখক : এ্যাডভোকেট আলেয়া রাহাত, খুলনাক্ষেতে সেচ দেওয়ার জন্য কৃষককে এখন তেল, ডিজেল বা বিদ্যুতের দিকে তাকিয়ে থাকতে হবে না। মাঠ ফেটে চৌচির হবে না সেচের অভাবে। যথাসময় কৃষক পানি পাবে। সেই পানি পেয়ে মাঠের ফসল উঠবে ডগমগিয়ে।

চট্টগ্রামের রাউযান উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ জয়নাল আবেদীন জসীম। জ্বালানিবিহীন সেচপাম্প তার তৃতীয় উদ্ভাবন। এর আগে তিনি উদ্ভাবন করেছেন পানি দিয়ে ডিজেল সাশ্রয়ী গাড়ি চালানো, নামেমাত্র বিদ্যুৎ খরচ করে বিদ্যুৎ উৎপাদন। এবার তিনি দীর্ঘ আট বছর গবেষণা করে উদ্ভাবন করেছেন জ্বালানিবিহীন সেচপাম্প। এই সেচপাম্পে কোনো রকম বৈদ্যুতিক চার্জ বা জ্বালানি ছাড়া একাধারে ২০ ঘণ্টা চলতে সক্ষম। প্রথমে একটি ব্যাটারির মাধ্যমে পাম্পটিকে চালু করা হলে পরবর্তীতে তা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে দীর্ঘ সময়। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে তৈরি করা জয়নালের সেচপাম্পটি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

লেখক : এ্যাডভোকেট আলেয়া রাহাত, খুলনা
Source: http://gournadi.com

 

Monday, May 7, 2012

হালিমের জ্বালানিহীন বিদ্যুত উদ্ভাবন

হালিমের জ্বালানিহীন বিদ্যুত উদ্ভাবন

হাফেজ আঃ হালিম আজ স্বপ্ন দেখেন আর কখনো কানসাটের ঘটনার পুনরাবৃত্তি হবে না। বিদ্যুৎ বিভ্রাটে জাতীয় উন্নয়নের চাকা থেমে যাবে না। জ্বালানি আমদানিতে অর্থনৈতিক সঙ্কটে পড়বে না দেশ। সম্পূর্ণ দেশি প্রযুক্তিতে জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, যা দেশের মানুষের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করবে। হাফেজ হালিম এলাকায় এখন বেশ পরিচিত। কিছু দিন আগেও শান্তশিষ্ট আত্মভোলা এ মানুষটিকে কেউ হাফেজ সাহেব, কেউ ইমাম সাহেব বা ঘড়ির মিস্ত্রি হিসেবে চিনতো। কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন পরিচয় তার। জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এলাকায়। প্রায় তিন বছর আগে জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করেন তিনি। জ্বালানিবিহীন উৎপাদিত বিদ্যুৎ দিয়ে হাফেজ হালিম নিজের বাড়িতে একটি ফ্যান চালাচ্ছেন এবং ৬০টি ভোল্টেজের একটি বাল্ব জ্বালাচ্ছেন সফলভাবে। অর্থনৈতিক সচ্ছলতা থাকলে তিনি ব্যাপকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে আগ্রহী। এই আবিষ্কার দেখতে শত শত মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছে প্রতিদিন। হালিমের এ আবিষ্কার উপজেলা নির্বাহী অফিসার খালেদ মামুন চৌধুরীসহ ইমাম ট্রেইনিং সেন্টার রাজশাহীর সহকারী পরিচালক এবং আরো কয়েক ঊর্ধ্বতন কর্মকর্তা দেখে গেছেন। চুরির ভয়ে তিনি সাধারণ মানুষকে তার আবিষ্কার দেখাতে চান না। ইতিমধ্যেই হাফেজ হালিমের আবিষ্কার বাণিজ্যিক উৎপাদনের জন্য বেশ কিছু কম্পানি আগ্রহ প্রকাশ করেছে; কিন্তু এ মুহূর্তে কম্পানির নাম বলতে তিনি অস্বীকার করেন। তার আবিষ্কার সরকারি কোনো দফতরে রেজিস্ট্রেশন করা হয়নি । তবে তিনি রেজিস্ট্র্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ও সর্বস্তরের মানুষের কাছে এ আবিষ্কারের বাণিজ্যিক উৎপাদনের জন্য সহযোগিতা চেয়েছেন।

প্রকাশঃ দৈনিক যায়যায়দিন,২৭ অক্টোবর,০৭