Showing posts with label Charger Light and Fan. Show all posts
Showing posts with label Charger Light and Fan. Show all posts

Friday, June 15, 2012

হাতের কাছেই বিদ্যুতের বিকল্প

হাতের কাছেই বিদ্যুতের বিকল্প
নিজের প্রয়োজনটুকু মেটাতে বিদ্যুেকই ধরে রাখছে অনেক কিছুর মাধ্যমে। কিছু সময়ের জন্য হলেও আলোকিত থাকতে ব্যবহার করছে চার্জার লাইট, আবার গরমের দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চার্জার ফ্যান। চাহিদা অনুযায়ী কেউ ব্যবহার করছে আইপিএস, আবার অনেকে জেনারেটর। বাজার ঘুরে এসব নিয়ে বিস্তারিত লিখেছেন মাহাবুব মাসফিক

চার্জার লাইট
চার্জার লাইটই বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আলোকিত করে দেবে আপনার ঘর। দিন বদলের ফলে মানুষ অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছে প্রযুক্তির ওপর। প্রযুক্তির ছোঁয়াতে অনেক অসম্ভবও এখন সম্ভব হচ্ছে। তাই হঠাত্ আঁধারে চারপাশ ঢেকে গেলে পাশে থাকবে চার্জার লাইট। জরুরি কাজ করতে করতে কিংবা রাত পোহালে পরীক্ষা-এমন অবস্থায় চার্জার লাইটের গুরুত্ব কতটা তা হাড়ে হাড়ে বোঝা যায়। বাজার ঘুরে দেখা যায় যে, বাজারে বিভিন্ন মডেল ও ডিজাইনের চার্জার লাইট পাওয়া যাচ্ছে। কিছু লাইট আছে, যা সরাসরি বৈদ্যুতিক লাইনে সংযোগ দিতে হয়। বিদ্যুত্ থাকাকালে এ লাইটগুলোতে চার্জ হতে থাকবে এবং বিদ্যুত্ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে। এ লাইটগুলোর সুইচ দু’ধরনের। একটি ম্যানুয়াল অন্যটি রিমোট কন্ট্রোল। ম্যানুয়াল সুইচগুলোর দাম পড়বে ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে। রিমোট কন্ট্রোলগুলোর দাম পড়বে ৬০০ থেকে ২ হাজার টাকার মধ্যে। এ ছাড়া শিক্ষার্থীদের চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য কাজেও টেবিলে ব্যবহার করা হয় কিছু চার্জার লাইট। এ লাইটগুলো কিনতে পারবেন ১৫০ থেকে ৮০০ টাকার মধ্যে, যার সামনে ও পাশে লাইট জ্বালানোর ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কিছু টেবিলল্যাম্প আছে যার সুইচগুলো ম্যানুয়াল ও চার্চ সুইচ। এ ধরনের টেবিলল্যাম্পগুলো কিনতে পারবেন ৪০০ থেকে ১৬০০ টাকার মধ্যে। চার্জার লাইটগুলো সহজেই পেতে পারেন যে কোনো ইলেকট্রনিক মার্কেটে বা দোকানে। তবে জেনে রাখবেন নামি ব্র্যান্ডের না হলে সাধারণ চার্জার লাইটের কোনো গ্যারান্টি-ওয়ারেন্টি নেই।

চার্জার ফ্যান
বিদ্যুতের যাওয়া-আসায় ব্যাহত হয় আমাদের স্বাভাবিক জীবনযাত্রা। লোডশেডিংয়ের কারণে তো আর থেমে থাকবে না জীবনযাত্রা। জীবন চলবে আপন গতিতে। বিনা নোটিসে বিদ্যুতের আসা-যাওয়া থেকে রেহাই পেতে পারেন চার্জার ফ্যানের মাধ্যমে। কারণ বিদ্যুত্ না থাকলেও চার্জার ফ্যানের কল্যাণে আপনি কয়েক ঘণ্টা পেতে পারেন আরামদায়ক বাতাস। শুধু হিমেল হাওয়া নয়, আপনার আঁধার ঘরে স্নিগ্ধ আলোও ছড়িয়ে দিতে পারে চার্জার ফ্যানের সঙ্গে যুক্ত থাকা চার্জার লাইট। বাজার ঘুরে দেখা গেল নরমাল ফ্যানের চেয়ে চার্জার ফ্যানের চাহিদা বেশি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের চার্জার ফ্যান পাওয়া যায়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বা সর্বাধিক চাহিদা রয়েছে কনকা, সনি, উইনস্টার, ডিফেন্ডার, ন্যাশনাল ফিটেট, প্যানাসনিক, জিএফসি প্রভৃতি।
চার্জার ফ্যান বিক্রি হয় মূলত ইঞ্চি হিসেবে বলে জানালেন এক বিক্রেতা। ন্যাশনাল ফিটেট ব্র্যান্ডের ৯ ইঞ্চি চার্জার ফ্যান পাবেন ২ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৩শ’ টাকায়, ন্যাশনাল ফিটেট ১০ ইঞ্চির দাম পড়বে ৩ হাজার ৫শ’ থেকে ৩ হাজার ৯শ’ টাকা। কনকা ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা। কনকা ১৪ ইঞ্চি চার্জার ফ্যান কিনতে পারবেন ৩ হাজার ৩শ’ থেকে ৩ হাজার ৮শ’ টাকার মধ্যে এবং ১৬ ইঞ্চির দাম পড়বে ৪ হাজার থেকে ৪ হাজার ৪শ’ টাকা।
ডিফেন্ডার ৮ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৩শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকা। যদি কিনতে চান ১০ ইঞ্চি ডিফেন্ডার চার্জার ফ্যান, তবে আপনাকে গুনতে হবে ২ হাজার ৯শ’ থেকে ৩ হাজার ১শ’ টাকা পর্যন্ত। ১২ ইঞ্চি কিনতে চাইলে ৩ হাজার ২শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকা গুনতে হবে।
বেস্ট পাওয়ার ১২ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা। কিন্তু আপনার পছন্দ যদি সনি চার্জার ফ্যান, তবে আপনাকে আকারভেদে গুনতে হবে ১ হাজার ৪শ’ থেকে ৩ হাজার ৫শ’ টাকা পর্যন্ত।
উইন্টার ১২ ইঞ্চি চার্জার ফ্যান কিনতে ২ হাজার ৮শ’ থেকে ৩ হাজার ২শ’ টাকা লাগবে। অন্যদিকে টাওয়ার ৯ ইঞ্চি চার্জার ফ্যানের দাম পড়বে ২ হাজার ৫শ’ থেকে ২ হাজার ৮শ’ টাকা। ১০ ইঞ্চির দাম পড়বে ৩ হাজার ২শ’ থেকে ৩ হাজার ৬শ’ টাকা।

প্রাপ্তিস্থান ও সতর্কতা
চার্জার ফ্যান কিনতে আপনি যেতে পারেন রাজধানীর বৃহত্ ইলেক্ট্রনিক মার্কেট নবাবপুরে। এ ছাড়াও পাবেন গুলিস্তানে সুন্দরবন স্কয়ার, নিউমার্কেট, স্টেডিয়াম মার্কেট, মিরপুর-১, শাহআলী মার্কেট, মিরপুর-১০, খিলগাঁও তালতলা মার্কেট, মৌচাক মার্কেটসহ নগরীর বিভিন্ন ইলেক্ট্রনিক মার্কেটে।
চার্জার ফ্যান কেনার সময় এবং পরে ব্যবহারের সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে।
* ফ্যান কেনার আগে গ্যারান্টি বা ওয়ারেন্টি কার্ড বুঝে নিন।
* চার্জার ফ্যানের সুইচ, নেট, ইলেক্ট্রনিক তার, স্ট্যান্ড প্রভৃতি জিনিস ভালোভাবে দেখে নিন।
* বিদ্যুত্ চলে যাওয়ার পর যতক্ষণ চালাবেন ঠিক ততক্ষণ চার্জ করুন।
* বাচ্চাদের দ্বারা ফ্যান অন কিংবা অফ না করাই ভালো।
* সপ্তাহখানেক পর পর নেটগুলো খুলে ধুলাবালি মুছে ফেলুন।
* চার্জার ফ্যান কেনার সময় অবশ্যই দরদাম করে কিনবেন। মার্কেটভেদে প্রদত্ত দামের পার্থক্য হতে পারে। তাই কেনার আগে যাচাই-বাছাই করে ভালো মানের চার্জার ফ্যান কেনার চেষ্টা করুন।

Friday, June 1, 2012

মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট তৈরি করুন

মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট তৈরি করুন । অন্ধকারকে বলুন টা টা বাই বাই………

টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 24 March, 2011


IPS তৈরি করার টাকা নাইতো কি হয়েছে । তাই বলে অন্ধকারে থাকবো নাকি ? Fan না চলুক লাইট তো জ্বালাতে পারবো । আসুন তৈরি করি মাত্র 300 টাকায় ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এমন একটি LED চার্জার লাইট ।
প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন । আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন । আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় ।
বাজারে ছোট বড় অনেক ধরনের LED চার্জার লাইট পাওয়া যায় । বাজারের LED চার্জার লাইট এবং এই LED চার্জার লাইটের মধ্যে পার্থক্য রয়েছে,
  • ১। ব্যাকআপ : বাজারেরটাতে ১ - ১.৫ ঘন্টা কিন্তু এটাতে ৬-৭ ঘন্টা ।
  • ২। আলো : বাজারেরটা থেকে এটাতে আলো তুলনামূলক বেশি ।
  • ৩। সময় : বাজারেরটাতে full চার্জ হতে সময় লাগে ৮ – ১০ ঘন্টা তারউপর বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলে full চার্জ হতে আরো বেশি সময় লাগে কিন্তু এটাতে full চার্জ হতে সময় লাগে ১.৫ – ২ ঘন্টা, বিদ্যুৎ লাইনে কম ভোল্টেজ থাকলেও full চার্জ হতে সময় লাগে একই মাত্র ১.৫ – ২ ঘন্টা ।
  • ৪। ইনডিকেটর : বাজারেরটাতে চার্জিং ইনডিকেটর আছে কিন্তু চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন না এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন না আর এটাতে চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন এবং Full চার্জ হলেও বুঝতে পারবেন ।
  • ৫। স্থায়িত্ব : বাজারেরটাতে অনিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে অল্প দিনেই ব্যাটারী নষ্ট হয়ে যায় কিন্তু এটাতে সবচেয়ে নিরাপদ চার্জিং ব্যবস্থা থাকার কারনে ব্যাটারীর স্থায়িত্ব অনেক বেশি ।

লাইটি তৈরি করতে যা প্রয়োজন :

১। একটি মোবাইল ব্যাটারী ------------------------------------------ 150-210 টাকা
২। একটি জ্যাক হোল্ডার --------------------------------------------- 3 টাকা
৩। একটা C828 মডেলের ট্রানজিস্টর -------------------------------- 2 টাকা
৪। একটি IN4007 মডেলের ডায়োড ------------------------------- 1 টাকা
৫। একটি Push on off সুইচ---------------------------------------- 8 টাকা
৬। দুইটি রোধ – 2.2 ওহম এবং 220 ওহম ------------------------- 1 টাকা
৭। একটি ইনডিকেটর LED ------------------------------------------1 টাকা
৮। 20টি উজ্জল আলোর LED -------------------------------------- 30 টাকা
৯। একটি ছোট ছোট ছিদ্র যুক্ত খালি সার্কিট বোর্ড বা ব্যারো বোর্ড ------ 25 টাকা
১০। এক গজ লীড --------------------------------------------------15 টাকা
১১। একটি মোবাইল ব্যাটারী কানেক্টর ( if ) --------------------------- 8 টাকা
পর্যায়ক্রমে ফটো গুলো দেখুন....
www.mediafire.com/download.php?4prl411j59f7ahj
Circuit Diagram ক্লিয়ার দেখা না গেলে উপরের লিংক থেকে ডাউনলোড করে নিন ।

কার্যপদ্ধতি :

  • ১। উজ্জল আলোর 20 টি LED নিয়ে ছোট ছিদ্র যুক্ত খালি সার্কিট বোর্ডে সুন্দর করে সেট করে সোল্ডারিং করুন । এক্ষেত্রে মনে রাখবেন যে LED এর দুটি পায়ের মধ্যে লম্বা পা টি হচ্ছে ব্যাটারী + বা P টাইপ আবার ছোট পা টি হচ্ছে ব্যাটারী - বা N টাইপ । সোল্ডারিং করার পর কাটার প্লেয়ার্স ( প্লাস ) দিয়ে LED এর পা গুলোর বাড়তি অংশ কেটে পেলে দিন । শুধু মনে রাখবেন যে LED এর কোনটি ব্যাটারী + বা P টাইপ এবং কোনটি ব্যাটারী - বা N টাইপ ।
  • ২। তারপর সুবিধা মত জায়গা নির্বাচন করে সুইচ, জ্যাক হোল্ডার, ট্রানজিস্টর, ডায়োড, রোধ, ইনডিকেটর LED, ইত্যাদি সার্কিট বোর্ডে বসিয়ে সোল্ডারিং করুন । মোবাইল ব্যাটারী কানেক্টরটি সার্কিট বোর্ডে এর পেচনের সাইডে বসিয়ে এমন ভাবে সোল্ডারিং করবেন যাতে মোবাইল ব্যাটারী সুন্দর করে বসানো যায় এবং মোবাইল ব্যাটারীটি মোবাইল ব্যাটারী কানেক্টরের সাথে ভাল ভাবে আটকে থাকে । কাটার প্লেয়ার্স ( প্লাস ) দিয়ে ট্রানজিস্টর, ডায়োড, রোধ এর পা গুলোর উপরন্ত অংশ কেটে পেলুন ।
  • ৩। সার্কিট ডায়াগ্রাম দেখে সুইচ, জ্যাক হোল্ডার, ট্রানজিস্টর, ডায়োড, রোধ, ইনডিকেটর LED, মোবাইল ব্যাটারী কানেক্টর এবং উজ্জল আলোর LED গুলোর মধ্যে সংযোগ স্থাপন করুন । এক্ষেত্রে আপনি আলাদা তার বা LED এর কাটার প্লেয়ার্স ( প্লাস ) দিয়ে কাটা অংশ গুলোর সহযোগিতা নিতে পারেন । আমার মনে হয় LED এর কাটার প্লেয়ার্স ( প্লাস ) দিয়ে কাটা অংশ গুলো দিয়েই সংযোগ স্থাপন করা ভাল এবং টেকসই হবে ।

সার্কিট ডায়াগ্রাম সম্পর্কিত তথ্য :

১। Light Section :
এর কাজ হচ্ছে সুইচিং এর সাহায্যে Light On Off করা ।
ব্যাটারী কানেক্টর, সুইচ, 2.2 ওহম রোধ এবং 20টি উজ্জল আলোর LED নিয়েই এ Section তৈরি হয় ।
সমান্তরালে থাকা 20টি উজ্জল আলোর LED সাথে ব্যাটারী কানেক্টর (ব্যাটারী), সুইচ, 2.2 ওহম রোধ শ্রেনীতে যুক্ত থাকে ।
২। Charge Section :
এর কাজ হচ্ছে নোকিয়া চার্জার দিয়ে ব্যাটারী চার্জ করা ।
একটা C828 মডেলের ট্রানজিস্টর, একটি IN4007 মডেলের ডায়োড, একটি ইনডিকেটর LED, ব্যাটারী কানেক্টর এবং জ্যাক হোল্ডার নিয়ে এটা তৈরি হয় । অংশটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে LED টি চার্জ হওয়া ইনডিকেইট করবে । Full চার্জ হলে LED নিবে যাবে । আবার ব্যাটারী কানেকশানে বা চার্জ কানেকশানে কোন সমস্যা থাকলে LED টি জ্বলবে না । যখনি সব কানেকশানে Ok থাকবে তখনি LED টি জ্বলবে ।

পরামর্শ :

  • ১। মোটামুটি সবগুলো যন্ত্রই ইলেক্ট্রনিক্স দোকানে পাবেন । শুধুমাত্র মোবাইল ব্যাটারী কানেক্টর এবং মোবাইল ব্যাটারী মোবাইলের যন্ত্রপাতি বিক্রি করে এমন দোকানে পাবেন ।
  • ২। যদি আপনার কাছে আগের কোন মোবাইল ব্যাটারী থাকে তবে নতুন ব্যাটারী কেনার প্রয়োজন নেই । শুধুমাত্র সেই ব্যাটারী মডেল অনুসারে ব্যাটারী কানেক্টর কিনে নিবেন । যদি ব্যাটারী কানেক্টর মিলিয়ে না পান তবে সরাসরি সোল্ডারিং করে ব্যবহার করতে পারেন ।
  • ৩। ব্যাটারী ওয়ারেন্টি না থাকলে মোবাইল ব্যাটারী কানেক্টর ব্যবহার না করলেও হবে, ব্যাটারী সরাসরি সোল্ডারিং করে নিতে পারেন । মোবাইল ব্যাটারী কানেক্টর লাগানোর মূল কারন হচ্ছে ব্যাটারীর ওয়ারেন্টি ঠিক থাকা এবং ইচ্ছে মত অন্য ব্যাটারী ব্যবহার করতে পারা । এক্ষেত্রে আপনি লাইটাকে ব্যাটারীর চার্জার হিসেবেও ব্যবহার করতে পারেন ।
  • ৪। যেকোন ব্রাণ্ডের মোবাইল ব্যাটারী হলে হবে, তবে মনে রাখবেন যে ৬০০ – ৭০০ mA এর ব্যাটারীর জন্য ৫- ৬ ঘন্টা ব্যাকআপ পাবেন । ৮০০-১০০০ mA এর ব্যাটারীর জন্য ৬-৭ ঘন্টা ব্যাকআপ পাবেন ।
  • ৫। আপনাকে অবশ্যয় নোকিয়া চার্জার দিয়ে চার্জ করতে হবে । সেক্ষেত্রে অরজিন্যাল নোকিয়া চার্জার হলে ভাল । ১.৫ – ২ ঘন্টার মধ্যে Full চার্জ হবে এবং Full চার্জে ইনডিকেটর লাইট টি off হয়ে যাবে ।
  • ৬। অবশ্যয় আপনি মেড ইন হাঙ্গেরী নামের ঝিঞ্জিরা মোবাইল ব্যাটারী গুলো পরিহার করবেন । কারন এই ব্যাটারী গুলোতে ব্যাকআপ পাবেন কম এবং ব্যাটারী Full চার্জ হলে বুঝতে পারবেন না ( চার্জ ইনডিকেটর লাইট টি off হবে না ) ।
  • ৭। Push on off সুইচ টি যথাসম্ভব ভাল মানের ব্যবহার করুন ।
  • ৮। Light Section এর রোধের মান 2.2 ওহম ব্যবহার করলেও হবে । রোধটি ½ watt হলে ভাল হয় ।
  • ৯। সার্কিট ডায়াগ্রামটি emf ফাইলের, যাহা Windows Picture and Fax Viewer দিয়ে সবচেয়ে ভাল দেখা যায় । যতই জুম করবেন ততই ক্লিয়ার ।
  • ১০। সব কাজ শেষে সার্কিটের পেচনের সাইডে মোটা ঢাল কাগজ দিয়ে প্যাকেজিং করে নিবেন যাতে দেখতে সুন্দর দেখায় এবং ধরতে সার্কিটের খোচা না লাগে ।

সতর্কতা :

  • ১। ডায়োড এবং LED গুলোর N- টাইপ ও P- টাইপ দেখে সঠিক ভাবে সংযোগ করুন ।
  • ২। ট্রানজিস্টরের E, B ও C পাত গুলো সঠিক ভাবে নির্বাচন করে সার্কিটে সংযোগ করুন ।
  • ৩। ব্যাটারীর ধনাত্বক বা ঋনাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন ।
  • ৪। জ্যাক হোল্ডারের ধনাত্বক বা ঋনাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন ।
  • ৫। ব্যাটারী দুই লাইন জয়েন্ট হলে গরম হয়ে ব্যাটারী পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অতিরিক্ত চার্জ হলে ব্যাটারী মোটা হয়ে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে । তাই কাজ করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ।
(আসুন এবার Candle Light Dinner না করে LED Light Dinner করি ...... )

 

Source: http://www.techtunes.com.bd