Showing posts with label Wind Electricity. Show all posts
Showing posts with label Wind Electricity. Show all posts

Monday, June 18, 2012

বায়ু বিদ্যুৎ

বায়ু বিদ্যুৎ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


তিন পাখাবিশিষ্ট বায়ুকল
বায়ু বিদ্যুৎ, বায়ু শক্তি হতে উৎপাদিত বিদ্যুৎ। বাযুপ্রবাহ হতে ঘোরা বিশাল আকারের পাখা দ্বারা টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুত উৎপাদন করা হয়। ২০০৮ সাল পর্যন্ত পৃখিবীব্যাপি ১২১.১ গিগাওয়াট বায়ুবিদ্যুৎ উৎপাদনের নথি পাওয়া যায়। পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের ১.৫ শতাংশ বায়ুবিদ্যুৎ। পূণর্ব্যবহারোপযোগী ও জ্বালানিবিহীন হওয়ায় এর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইউরোপের ডেনমার্ক, জার্মান, স্পেন, পর্তুগাল, সুইডেন প্রভৃতি দেশে এর ব্যাপক ব্যবহার হচ্ছে। মে ২০০৯ পর্যন্ত বিশ্বের ৮০টি দেশে বাণিজ্যিকভাবে বায়ুবিদ্যুৎ ব্যবহার হচ্ছে।
বায়ুর গতি ঘন্টাপ্রতি কমপক্ষে ৭-১০ মাইল হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ স্বপ্ন দেখাচ্ছে নতুন দিনের 

 

99989_1।। রফিকুল বাসার ও সারওয়ার সুমন কুতুবদিয়া থেকে ফিরে ।।
বাড়ছে বাতাস, ঘুরছে পাখা, জ্বলছে আলো। বিষয়টি এমনই। সমুদ্রের পাড়ে প্রাকৃতিক বাতাসে পাখা ঘুরছে। আর সেই পাখা ঘোরা থেকে তৈরী হচ্ছে বিদ্যুৎ। পরিষ্কার বা দূষণমুক্ত বিদ্যুৎ। উন্নত অনেক দেশের মতো বাংলাদেশ যুক্ত হলো এই বায়ু বিদ্যুতের যুগে। সমতলভূমি থেকে বিচ্ছিন্ন সমুদ্র উপকূল কুতুবদিয়াতে স্থাপন করা হয়েছে এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র।
শুক্রবার বাংলাদেশের প্রথম এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র এলাকা সরেজমিন ঘুরে এর নানা তথ্য জানা গেছে। দীর্ঘদিন পরীক্ষা আর নানা আলোচনা-সমালোচনার পর ৩০শে মার্চ বাতাস থেকে উৎপাদন হওয়া বিদ্যুৎ মানুষের ঘরে গিয়ে আলো জ্বালানো শুরু করেছে। ছোট পরিসর। মাত্র এক মেগাওয়াট উৎপাদন ক্ষমতার এই কেন্দ্র। ৫০ ফুট উচ্চতার ৫০টি বিশেষ খুঁটি বা টাওয়ার স্থাপন করা হয়েছে। প্রতিটির মাথায় তিনটি করে পাখা। পাখাগুলো ১৪ ফুট লম্বা। সাথে জেনারেটর। পাখা ও জেনারেটর মিলে ১ দশমিক ২ টন ওজন।
সমুদ্র থেকে বাতাস আসছে। আর সেই বাতাসে পাখা ঘুরছে। এই পাখা ঘোরা থেকেই বিদ্যুৎ হচ্ছে। তবে সরাসরি এই বিদ্যুৎ গ্রাহককে দেয়া হচ্ছে না। প্রথমে ব্যাটারিতে জমা করা হচ্ছে। পরে সন্ধ্যায় সরবরাহ করা হচ্ছে।
বাতাসে যে পাখা ঘুরছে তা স্বয়ংক্রিয়। ব্যাটারির চার্জ পুরোপুরি হয়ে গেলে পাখা ঘোরা বন্ধ হয়ে যায়। ব্যাটারির বিদ্যুৎ সরবরাহ করা হয়ে গেলে আবার ঘুরতে থাকে পাখা। তবে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি দেয়া গেলে সমস্যা কিছুটা কম হতো। পাখা থেকে যে বিদ্যুৎ হচ্ছে তা প্রথমে রাখা হচ্ছে এক কিলোওয়াট ক্ষমতার একহাজার ব্যাটারিতে। পাখা থেকে আসছে বিকল্প বিদ্যুৎ (অল্ট্রানেটিভ কারেন্ট, এসি)। আটটি ইনভেটর আছে। সেখানে এসি থেকে ডাইরেক্ট কারেন্ট (ডিসি) হচ্ছে। এক হাজার ব্যাটারি থেকে এই ইনভেটরে বিভিন্ন ভোল্টের বিদ্যুৎ আসছে। সেখান থেকে আরো আটটি নিয়ন্ত্রক যন্ত্র (কন্ট্রোল প্যানেল) বিভিন্ন ভোল্টকে এক ভোল্টে পরিণত করছে। এখান থেকে দুইটি ট্রান্সফরমারের মাধ্যমে ১১হাজার ভোল্ট করে গ্রীডে চলে যাচ্ছে। সেখান থেকে গ্রাহকরা তাদের বাড়িতে বিদ্যুৎ পাচ্ছে।
কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তার নিজস্ব লাইন দিয়ে সরবরাহ করছে বিদ্যুৎ। কুতুবদিয়ায় ডিজেল চালিত ১৬০ কিলোওয়াট ও ২৫০ কিলোওয়াট উৎপাদন ক্ষমতার দুটি বিদ্যুৎ ইউনিট আছে। কিন্তু ২৫০ কিলোওয়াট-এর ইউনিটটি গত দুমাস ধরে নষ্ট। ১৬০ কিলোওয়াটের মধ্যে উৎপাদন হয় ১০০ কিলোওয়াট। একই লাইনে বায়ু বিদ্যুৎ ও ডিজেল বিদ্যুৎ সরবরাহ করা হয়। যখন বায়ু বিদ্যুৎ সরবরাহ করা হয় তখন ডিজেল চালিত যন্ত্র বন্ধ রাখা হয়। আবার ডিজেল বন্ধ রেখে বায়ু বিদ্যুৎ সরবরাহ করা হয়।
গ্রাহকরা অবশ্য প্রথমে যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল সে আকাঙক্ষা মেটাতে পারেনি সংশ্লিষ্টরা। কারণ এক হাজার কিলোওয়াট বিদ্যুৎ বায়ু কেন্দ্র থেকে সরবরাহ করা যায়নি। এখনো ৪০০ থেকে ৬০০ কিলোওয়াট সরবরাহ করা হয়েছে। বায়ু ও ডিজেল মিলিয়ে প্রতিদিন সন্ধ্যায় ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুৎ দেয়া হচ্ছে কুতুবদিয়ায়। সংশ্লিষ্টরা বলছেন, পর পর দুটি ঝড়ে বেশ কিছু পাখা ভেঙ্গে যাওয়া ও কিছু কারিগরি সমস্যার কারণে পুরোপুরি উৎপাদন হয়নি। তবে খুব তাড়াতাড়ি এটা আবার পুরোপুরি উৎপাদনে যাবে।
সম্পূর্ণ পিডিবির নিজস্ব অর্থায়নে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর জন্য খরচ করা হয়েছে ৯ কোটি টাকা। ২০০৭ সালের এপ্রিল মাসে এটি স্থাপন কাজ শুরু করা হয়। ৯ মাসে শেষ হয়। চীন থেকে এই প্রযুক্তি আমদানি করা হয়েছে। স্থানীয়ভাবেও তৈরী করা হয় কিছু অংশ। কেন্দ্র স্থাপন করতে যে খরচ হয়েছে তারপর আর কোন জ্বালানি খরচ নেই। শুধু পরিচালনার জন্য ৪ জন টেকনিশিয়ান প্রয়োজন হবে। যাদের দিতে হবে মাসিক বেতন।
প্যান এশিয়া পাওয়ার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফজলুল রহমান বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পর উপদেষ্টা। আগামী মার্চ মাসে তিনি এই প্রকল্প পিডিবির কাছে হস্তান্তর করবেন। ফজলুল রহমান ইত্তেফাককে বলেন, অনেকে বলেন বাংলাদেশে বাতাস নেই। এখন প্রমাণ হয়েছে বাংলাদেশে প্রচুর বাতাস আছে। সাত বছর নিয়মিত চললে এর টাকা উঠে আসবে। কুতুবদিয়ার এই কেন্দ্রকে ঘিরে আরো ২০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। বলেন, আমাদের প্রায় ৭০০ কিলোমিটার উপকূলীয় এলাকায় সাশ্রয়ী এমন প্রকল্পে তৈরি করা সম্ভব আরো অন্তত ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। কক্সবাজার পিডিবির নির্বাহী প্রকৌশলী সামসুল আলম বলেন, এটি খুব সম্ভাবনাময়ী প্রকল্প। আরো পরীক্ষা নিরীক্ষা হলে অন্য এলাকাতেও করা সম্ভব। বড়ঘোফ বাজার বণিক সমিতির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান জাফর আলম বলেন, বায়ু বিদ্যুতের আলোয় বেশ স্বাচ্ছন্দ্যেই করা যায় প্রয়োজনীয় সব কাজ। তবে প্রাকৃতিক দুর্যোগে পাখাগুলোকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। সমাধান করতে হবে কারিগরি ছোট-খাটো ত্রুটিগুলোও। আলী আকবর ডি ইউনিয়নের চেয়ারম্যান এটিএস নূরুল বসর চৌধুরী দিনে তিন চার ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে বলে জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুতুবদিয়া অঞ্চলের আবাসিক প্রকৌশলী আজগর আলীও মনে করেন ঠিকঠাকভাবে পরিচালিত হলে বায়ু বিদ্যুৎ দিয়ে অনেক কিছুই করা সম্ভব। তিনি বলেন, ‘কুতুবদিয়ার প্রকল্পটি প্রথম হওয়ায় নতুন অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সংশ্লিষ্টদের। পুরনো হতে হতে এসব সমস্যা ক্রমশ কমে আসবে বলেই আমার বিশ্বাস।’ বর্তমান প্রকল্পের সীমাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাগর পাড়ে পর্যাপ্ত বাতাস থাকলেও ব্যাটারীতে চার্জ দীর্ঘক্ষণ ধরে রাখা যাচ্ছে না। এজন্য কোটি টাকা দামের বুস্টারের প্রয়োজন থাকলেও প্রকল্প কর্মকর্তা তা এখনো লাগাননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদ বায়ু বিদ্যুৎ প্রকল্পকে আদর্শ আখ্যা দিয়ে বলেন, যথাযথভাবে তত্ত্বাবধান করা দরকার। আমরা এ থেকে উপকার পাওয়া শুরু করেছি। ভবিষ্যতে আরো পাব বলে আশা করছি। শনিবার সন্ধ্যায় বায়ু বিদ্যুৎ থেকে তিন/চার ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে তিনি জানান।
Source: http://digitalphulbari.blogspot.com


Wednesday, May 30, 2012

বায়ু বিদ্যুতের সার্বিক মূল্য- তুলনা অন্যান্য প্রক্রিয়ার সঙ্গে ..

বায়ু বিদ্যুতের সার্বিক মূল্য- তুলনা অন্যান্য প্রক্রিয়ার সঙ্গে ..
[ বায়ু-বিদ্যুৎ-এর সার্বিক উৎপাদন মূল্য নিরূপন করা হয়েছে যুক্তরাজ্যের বায়ু-বিদ্যুৎ প্রকল্পকে সামনে রেখে । তুলনা করা হয়েছে কয়লা-বিদ্যুৎ এবং পারমানবিক-বিদ্যুৎ উৎপাদন মূল্যের সঙ্গে, ২০১০ খ্রী-র অর্থমূল্যে । ]
ঘোষণা করা হয়েছিল, ২০১১ খ্রী-তে যুক্তরাজ্যের মোট বিদ্যুৎ ব্যবহারের ১০ শতাংশ উৎপাদিত হবে পূনর্নবীকরণ শক্তি উৎস থেকে । ইউরোপীয় ইউনিয়নের পূনর্নবীকরণ শক্তি উৎস ব্যবহারের এবং যুক্তরাজ্য সরকারের কারবন-নিঃসরণ কমানোর নীতির সঙ্গে সাযুজ্য রেখে এই সবুজ-শক্তির অংশ বাড়ানো হবে ৩০-শতাংশ মতন, ২০২০ খ্রী-তে ।
পাশাপাশি, ২০১৫ খ্রী নাগাদ যুক্তরাজ্যের ১১.৪ গিগা-ওয়াট কয়লা- বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এবং ২০২০ খ্রী-নাগাদ ৭ গিগা-ওয়াটের পারমানবিক বিদ্যুৎকেন্দ্র বি-নিযুক্তি করা হলে গ্রীডে এদের জন্য মোট ২৩ শতাংশ বিদ্যুৎ-সংযোগ কমে যাবে । প্রশ্ন থেকে যায় এর ফলে মেগা-ওয়াট প্রতি বিদ্যুৎমূল্য কত পরিবর্তিত হবে কয়লা-, গ্যাস- এবং পারমানবিক- বিদ্যুতের তুলনায় ?
বায়ু-বিদ্যৎ উৎপাদনের সার্বিক 'খরচ'
এটা নির্ভর করে চারটি উপাদানের উপর : বায়ুর গড় দ্রুতি, যন্ত্রপাতির মূল্য, অর্থলগ্নীর সর্ত, এবং পরিচালন ব্যয় । কোনও একটা মূল্য ধরে দেওয়া সহজ নয় ; অতএব সার্বিক উৎপাদন খরচা (generation cost)হিসাব করতে হলে এবং অন্যান্য উৎপাদন- প্রযুক্তির সঙ্গে তুলনা করতে হলে ওপরের চারটি উপাদানকে হিসাবে আনতে হবে, ( উদাহরণ-স্বরূপ, চিত্র ১ ) ।
[ প্রবন্ধে উৎপাদন 'খরচা' বলতে বোঝাচ্ছে সার্বিক উৎপাদনের জন্য খরচ, উৎপাদন 'মূল্য' বলতে বোঝাবে শুধু উৎপাদনের খরচ । ক্যাপিটাল খরচা প্রাথমিক ভাবে হল স্থাপনা-সহ যন্ত্রপাতির খরচ, তবে প্রকল্পের স্থান একটা বিশেষ উপাদান, বায়ুর দ্রুতি হিসাবে ধরলে সব থেকে ভালো স্থান হল বেশি মূল্যের । ]
বায়ুর দ্রুতি সম্পূর্ণভাবে স্থানের উপর নির্ভরশীল, এবং আর্থিক সর্তাদি(financial terms)নির্ভর করে সেই রাজ্যের প্রচলিত আর্থিক বিধিব্যবস্থার উপর যেখানে প্রকল্পটি রূপায়িত হচ্ছে এবং আংশিকভাবে প্রকল্প নিরূপকের উপর । কোনও স্থানের বায়ুর গড় দ্রুতির সঙ্গে একটা সোজাসুজি সম্পর্ক আছে সেই ফার্মের ধারণ-গুণনীয়কের(capacity factor)। আর্থিক খরচ ধরা হয়েছে অন্যান্য বিদুৎ-প্রকল্পের সঙ্গে সাযুজ্য রেখে, মূদ্রাস্ফীতি এবং ঋণশোধের সময়সীমা ধরে ।
বায়ু-বিদ্যুৎ প্রকল্পের খরচ তুলনা করা যেতে পারে জীবাশ্ম-জ্বালানি ব্যবহৃত বিদ্যুতের সঙ্গে, যদি জ্বালানির মূল্য ধরা হয় । অবশ্য ভিন্ন প্রযুক্তির জন্য কিছু তফাৎ হবে যার জন্য পরিচালন ও রক্ষণাবেক্ষণ বাবদ তাপীয় বিদ্যুতের ক্ষেত্রে হিসাব করা হবে মেগা-ওয়াট প্রতি, এবং সৈকতাশ্রয়ী বা সৈকত থেকে দূরের বায়ু বিদ্যুৎ হিসাব হবে বৎসরে কিলো-ওয়াট প্রতি ( সারণী ২ ) ।
সব ক্ষেত্রেই নূতন প্ল্যাণ্ট গণ্য করা হয়েছে যদিও এতে পারমানবিক-এর ক্ষেত্রে কিছু অসুবিধা হবে, যা' যথা সময়ে আলোচিত হবে ।
বর্তমান খরচ - সৈকতাশ্রয়ী বায়ু প্রকল্প
(ক) উপস্থাপনা খরচ :
যুক্তরাজ্যে অধুনা প্রকাশিত বায়ু-ফার্মের উপস্থাপন-মূল্য £ ১,২৫৯ কিলো-ওয়াট প্রতি থেকে £ ১,৫৭৩ যার ভারযুক্ত গড় হল ঢ ১,৩৩৪ প্রতি কিলো-ওয়াট । Department of Energy and Climate Change (DECC) -এর রিপোর্ট-এ ২০০৯-খ্রীর তথ্য হল £ ১,১৭২ - ১,৩২৯ / কিলো-ওয়াট । আমরা একটু উঁচু মূল্য £ ১,৬০০ / কিলো-ওয়াট ধরে অর্ধেকের কম £ ৬০০ / কিলো-ওয়াট ধরবো উৎপাদন-যন্ত্রের খরচ ।
নির্মাণকালের সুদ ( interest during construction ) -এর জন্য এক বৎসরের নির্মাণকাল ধরা হবে ।
(খ) পরিচালন ও রক্ষণাবেক্ষণ খরচ :
আমরা Ernst and Young (2007)-উদ্ধৃত মূল্যের ঊর্ধসীমা £ ৫৪ /কিলো-ওয়াট / বৎসর -টি নেবো । প্রচলিত প্রথানুসারে এতে স্থায়ী ও পরিবর্তনীয় (Fixed&variable) মূল্য -দুটিই ধরা আছে ।
বর্তমান খরচ - সৈকত থেকে দূরের বায়ু প্রকল্প
Ernst and Young (2009) প্রদত্ত খরচ হল £ ৩,২০০ / কিলো-ওয়াট । পরিচালন-ব্যয় সাধারণতঃ সৈকতের প্রকল্পের দ্বিগুণ, যা' থেকে অনুমান করা যায় উৎপাদন খরচাও দ্বিগুণ । উপস্থাপনার খরচ নির্ভর করে তীর থেকে সমুদ্রের কত ভিতরে এবং সেখানে জল কত গভীর । ইওরোপীয় খরচ হল £ ২,৫০০ - ৩,৬০০ / কিলো-ওয়াট ।
(গ) বিদ্যুৎ উৎপাদন
যদিও বায়ু-টারবাইনের বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন, একটা সাম্গ্রিক বৈশিষ্ট্য খুঁজে বের করা সম্ভব যা' 'আউটপুট'-এর সঙ্গে দ্রুতির একটা সম্পর্ক নির্দেশ করে । ধারণ-গুণনীয়ক(capacity factor)যার অর্থ, গড় শক্তি / rated শক্তি, আউটপুটের পরিমাপ দেয় । এটা বায়ুর দ্রুতি এবং শক্তি উৎপাদনের মধ্যে একটি বন্ধনী । এই প্রবন্ধে ১৯ শতাংশ গুণনীয়ক নেওয়া হয়েছে- বায়ুর দ্রুতি ( বাৎসরিক গড় ) ৬ মিটার প্রতি সেকেণ্ডে ( যদিও বায়ুর দ্রুতি ৯ মিটার/ সেকেণ্ড হয় কখনও কখনও ৪০-শতাংশ ধারণ-গুণনীয়কে ) । এই গুণনীয়ক অন্তর্ভূক্ত করে যন্ত্রের প্রাপ্তব্য ক্ষমতা, বায়ু-ফার্মে বিভিন্ন আন্তর-যন্ত্রের শক্তি ক্ষয় এবং বৈদ্যুতিক শক্তি ক্ষয় ।
জীবশ্ম-জ্বালানী-চালিত প্ল্যাণ্টের উৎপাদন খরচ
গ্যাস-চালিত : স্থাপনা ও পরিচালন ব্যায়
মিলিত-চক্র(combined cycle)গ্যাস টারবাইনকে সাধারণতঃ ধরা হয় অন্যান্য প্রযুক্তির সঙ্গে তুলনার ক্ষেত্রে । মোট উৎপাদন ব্যয়ের দু-তৃতীয়াংশ আসে জ্বালানীর মূল্য থেকে ; গ্যাসের মূল্য ভবিষ্যতে কি হবে সেটা যখন কষ্টকল্পিত, স্থাপনা ও পরিচালন ব্যয় হিসাব করা শক্ত ।
কয়লা-চালিত প্ল্যাণ্টের উৎপাদন খরচ
যুক্তরাজ্যে কয়লা-চালিত প্ল্যাণ্টের বাজার বর্তমানে স্তিমিত । আন্তর্জাতিক খবরাখবর থেকে জানা যাচ্ছে ক্যাপিটাল মূল্য থাকে কিলো-ওয়াট প্রতি £ ১,৫০০ থেকে ১,৮০০ -এর মধ্যে ; পরিচালন ও রক্ষনাবেক্ষণ মূল্য মেগা-ওয়াট প্রতি £ ৬ থেকে ৮, যন্ত্র চালু করতে লাগে ৪ বৎসরের মতন, এবং যুক্তরাজ্যে জ্বালানীর গড় মূল্য হল ( ২০০৯ খ্রী ) মেগা-ওয়াট প্রতি £ ৭.৫ ।
পারমানবিক প্ল্যাণ্টের উৎপাদন খরচ
মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংস্থা নূতন পারমানবিক কেন্দ্র স্থাপনের অনুমোদনের অপেক্ষা করছে । এদের বর্তমানের হিসাব এবং যুক্তরাজ্যের পারমানবিক-অভিজ্ঞ ব্যাক্তিদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে সারণী ১ ।
তুলনায় একটা অসুবিধা হল ling lead time ।
জ্বালানির মূল্য মেগা-ওয়াট প্রতি ৬.২ পাউণ্ডের মতন এবং পরিচালন ও রক্ষণাবেক্ষণের মূল্য মেগা-ওয়াট প্রতি £ ৯ থেকে ১১, যার সঙ্গে অবশ্য decommissioning চার্জ যুক্ত করা উচিৎ । মনে রাখা দরকার, সাধারণতঃ মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যুক্তরাজ্যের প্ল্যাণ্ট স্থাপনার খরচ বেশি ।
সারণী ১ : ২০১০ খ্রী-তে পারমানবিক কেন্দ্র স্থাপনের আসল (capital)
মূল্যমান
উৎপত্তি- স্থল । পারমানবিক প্ল্যাণ্ট । স্থান-সহ । অন্যান্য আর্থিক খরচাপতি-সহ
Florida Power । 1,866-2,388 । 2,072-3,026 । 3,653-4,621
and Light
Progress Energy । । 2,310 । 4,223
South Carolina । । । 2,924
Electric
UK9 । । 3,300 ।

একত্রিত তথ্য :
সারনী ২ :
উৎপাদন-মূল্য নিরূপণের জন্য প্রাথমিক তথ্যগুলির একত্রীকরণ
প্রযুক্তি Capital cost । O&M Cost । O&M Cost । জ্বালানি মূল্য
£/KW £/KW/yr £/KWH £/MWH
গ্যাস ৬৫০ । । ৪ । ১৪
কয়লা ১৬৫০ । । ৭ । ৭.৫
পারমানবিক ২,০০০-৩,০০০ । । ৯-১১ । ৬.৫*
বায়ু -
সৈকতাশ্রিত ১,৩০০-১,৬০০ । ৫৪ । ।
বায়ু - সৈকত
থেকে দূরে ২,৫০০-৩,৬০০ । ৭৯ । ।
* পাওয়ার প্ল্যান্ট অপারেটরের নীট খরচা, গ্যাস ও কয়লার মত জ্বালানি-মূল্য নয় ।
অর্থনৈতিক পরিমিতি(Financial Parameters )
মূল দুটি অর্থনৈতিক পরিমিতি হল, পরীক্ষাকালের বাটা(test discount)এবং লগ্নী-অর্থের পুনঃপ্রাপ্তি-সময়(recovery time)। যুক্তরাজ্যের বর্তমান হিসান অনুযায়ী এগুলি ধরা হয়েছে যথাক্রমে ১০-শতাংশ এবং ২০ বৎসর ।
পারমানবিক কেন্দ্রের সাধারণ plant-life ৪০ বৎসর ধরা হয় ; এর পক্ষে লগ্নী-অর্থের পুনঃপ্রাপ্তি-সময় কখনই ৪০ বৎসর হতে পারে না । ৪০ বৎসর ধরলে উৎপাদন-খরচ নেমে যাবে ১০-শতাংশ ।
কারবনের মূল্য
ইউরোপীয় কমিশনের নীতি অনুযায়ী গ্যাস- ও কয়লা-চালিত কেন্দ্রের ২০১০-খ্রীর আনুমানিক বাৎসরিক কারবন-মূল্য হবে ঢ ১২ / মেট্রিক টন CO2 । যুক্তরাজ্যের The Department of Energy and Climate Change (DECC) অবশ্য প্রস্তাব করেছে মেট্রিক-টন-প্রতি ঢ ২৬ ।
উৎপাদন খরচের তুলনা
চিত্র ১ : উৎপাদন-খরচা- সৈকত থেকে দূরে বায়ু প্রকল্প, তুলনায়
পারমানবিক, কয়লা এবং গ্যাস প্রকল্প.
উপরে গৃহীত অনুমিতি অনুসারে, সৈকতাশ্রিত বায়ু প্রকল্পে,
(ক) বিদ্যুতের মূল্য হবে ঢ108/MWh-এর কিছু বেশি, যখন capital cost £
১,৩০০ / কিলূয়াট : এমন স্থানে যেখানে বায়ুর গড় দ্রুতি ৬.৫ মিটার প্রতি
সেকেণ্ডে ;
(খ) (ক)-এ বর্ণিত বিদ্যুতের মূল্য কমে দাঁড়াবে £67/MWh-তে এমন স্থানে
যেখনে বায়ুর দ্রুতি ৯ মিটার প্রতি সেকেণ্ডে ।
(গ) capital cost £ ১,৬০০ / কিলো-ওয়াট হলে, বায়ুর দ্রুতি ৭.২৫ মিটার প্রতি সেকেণ্ডে
বিদ্যুতের মূল্য দাঁড়বে £104/MWh, যা কমে হবে £72/MWh-
যখন দ্রুতি ৯ মিটার প্রতি সেকেণ্ড ।
(ঘ) ২০০৮ খ্রী-তে যুক্তরাজ্যে গড় ধারণ-গুণনীয়ক হয়েছিল ২৯.৪ শতাংশ ।
এই অবস্থায় capital cost £ ১,৪৫০ / কিলো-ওয়াট-এ বিদ্যুতের মূল্য হচ্ছে
প্রায় £90/MWh ।
অন্যদিকে, ২০০৯-খ্রীতে যে জ্বালানি-মূল্য ও কারবন-মূল্য ছিল তা'তে,
(ক) গ্যাস-চালিত প্ল্যাণ্টের বিদ্যুতের মূল্য ছিল প্রায় £49/MWh ;
(খ) কয়লা-চালিত প্ল্যাণ্টের ক্ষেত্রে প্রায় £69/MWh ;
(গ) পারমানবিক প্ল্যাণ্টের ক্ষেত্রে £57/MWh থেকে £86/MWh ।
এইসব তথ্য যুক্ত করে ( চিত্র ১ ) আমরা দেখতে পাচ্ছি যে পারমানবিল এবং সৈকতাশ্রিত বায়ুর উৎপাদন খরচা একই সীমার মধ্যে রয়েছে ।
বায়ুর খরচ কয়লার থেকে সস্তা- যখন দ্রুতি ৮ মিটার/সেকেণ্ড (£১,৩০০ / কিলো-
ওয়াট -এ )-এর উপরে অথবা ৯ মিটার / সেকেণ্ড ( £১,৬০০ / কিলো-ওয়াট -এ ) । গ্যাস ( ২০১০ খ্রী )-র খরচা বর্তমানে বায়ুর থেকে কম ।
চিত্র ২ : সৈকত থেরে দূরের বায়ু প্রকল্পের উৎপাসন খরচ- যখন স্থাপনা
মূল্য £ ৩,৬০০ এবং £ ২,৫০০-র মধ্যে |
সৈকত থেরে দূরের বায়ু প্রকল্পের উৎপাসন খরচ ( চিত্র ২ ) £ ৩,৬০০ স্থাপনা মূল্যে £ ১৯০ / মেগা-ওয়াট- ঘণ্টার কম ( বায়ুর দ্রুতি ৮ মিটার / সেকেণ্ড ) যা' কমে হবে প্রায় £ ১৩৩ / মেগা-ওয়াট-ঘণ্টা ( বায়ুর দ্রুতি ৮ মিটার / সেকেণ্ড ) । £ ২,৫০০ / কিলো-ওয়াটে, খরচ প্রায় £ ১৬০ / মেগা-ওয়াট-ঘণ্টা ( দ্রুতি ৭.৫ মি/সেক ) থেকে কমে হয় £ ১০৬ /মেগা -ওয়াট-ঘণ্টা ( দ্রুতি ৯.৫ মি / সেক ) । গড় ধারণ-গুণনীক ৩৫ শতাংশে ( ২০০৮ খ্রী ), উৎপাদন খরচ হয় প্রায় £ ১৬০ / মেগা- ওয়াট-ঘণ্টা যখন স্থাপনা মূল্য £ ৩,২০০ প্রতি কিলো-ওয়াটে । ( Ernst and Young)

সংবেদনা(sensitivity )
এই ধরণের খরচের তুলনার মুখ্য অনিশ্চয়তা হল জ্বালানীর মূল্য । বিভিন্ন বিভিন্ন দৃশ্যপটে বেশ প্রশস্ত পরিসরে জ্বালানি-মূল্য নিয়ে গবেষণা করেছেন ফগOfgem, Project Discovery --তে এবং DECC, Analytical Annex to the Renewable Energy Strategyতে । আগামী দশ বত্সরে কয়লা, গ্যাস এবং কারবনের মূল্যে দ্বিগুণ হবার সম্ভাবনা নেহাত্ চরম ঘটনা নয় । এটা হলে গ্যাস-চালিত বিদ্যুত্-উত্পাদনের খরচ দাঁড়াবে প্রায় মেগা-ওয়াট প্রতি £ ৮১ এবং কয়লা-চালিতের খরচ- প্রায় মেগা-ওয়াট প্রতি £ ৯৭ । অবশ্য বায়ু-প্ল্যাণ্টের মূল্য ঐ সময় কিছুটা বাড়বে ।
সৈকতের দূরবর্তী বায়ু-প্রকল্পগুলির বর্তমান খরচ বেশি, কিন্তু শিল্পের পূর্ণ অবস্থা-প্রাপ্তির সঙ্গে সঙ্গে স্থাপনা-খরচ কমে যাবে ।
সাধারণ মূল্যবৃদ্ধির সাথে সাথে পারমানবিক সহ বায়ু-র মূল্যবৃদ্ধি হবে মোটামুটি একই হারে । উপরের নিবন্ধে পারমানবিক ক্ষেত্র ও বায়ুর বিষয়ে একই 'বাটা'(discount rate)ধরা হয়েছে পরীক্ষামূলত চালনার সময়ে । এটা বলা যায় পারমানবিক ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি দাবি করবে অতিরিক্ত বাটা । সে ক্ষেত্রে বায়ু-র অবস্থা আরও তুলনামূলক    হবে ।

উপসংহার
উপরে বর্ণিত আলোচনা থেকে এই উপসংহারে আসা যায় যে, বায়ু-বিদ্যুতের উৎপাদন খরচ যদিও গ্যাস-চালিত বিদ্যুৎ-উৎপাদনের থেকে বেশি, অদূর ভবিষ্যতে এটা প্রতিযোগিতা-মূলক হবে, কারণ সর্বাদি-সম্মত মত এই যে জীবাশ্ম-জ্বালানির মূল্য ভবিষ্যতে আরও অনেক বাড়বে । সৈকতাশ্রিত বায়ুপ্রকল্পের খরচ বর্তমানে কয়লা-বিদ্যুতের কাছাকাছি, বায়ুর দ্রুতি যখন ৮.৫ মিটার / সেকেণ্ড বা তার বেশিতে এবং কারবন-মূল্য এই তথ্যকে আরও জোড়দার করবে । পারমানবিক প্ল্যাণ্টের খরচা কিছুটা অনিশ্চিত, তবে কিলো-ওয়াট প্রতি £2,000
-র তলায় খরচ হলে এটা সৈকতাশ্রিত বিদ্যুতের সঙ্গে পাল্লা দেবে । কিলো-ওয়াট প্রতি £3,300 -এ সৈকতাশ্রিত বিদ্যুৎ সস্তা যদি বায়ুর দ্রুতি ৭.৮ মিটার / সেকেণ্ড-এর কাছাকাছি ( ধারণ-গুণনীয়ক ৩১ শতাংশের মতন ) হয় । অবশ্য ঝুঁকি 'প্রিমিয়াম'(risk premium)যুক্ত করলে বায়ুর অবস্থা আরও সুদৃঢ় হবে ।
- শঙ্কর সেন

Source: http://www.abasar.net

উল্লেখ্য
১. Ernst and Young, 2007, Impact of Banding the Renewables Obligation –Costs of Electricity Production. URN 07/948.
২. Department of Energy and Climate Change, 2010, Quarterly Energy Prices, March.
৩. Department of Energy and Climate Change, 2009, Analytical Annex to the Renewable Energy Strategy.
[ উৎস : RenewableUK, June, 2010, Fact sheet no.4;www.renewable-uk.com

Thursday, May 24, 2012

বায়ু বিদ্যুৎ উৎপাদনে তৈরি হচ্ছে বাতাসের পূর্ণাঙ্গ মানচিত্র

বায়ু বিদ্যুৎ উৎপাদনে তৈরি হচ্ছে বাতাসের পূর্ণাঙ্গ মানচিত্র

২০ শে এপ্রিল, ২০১১

 দেশের জ্বালানি সংকট উত্তরণে ২০১৫ সালের মধ্যে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সরকারি ও বেসরকারি পর্যায়ের বিনিয়োগে দেশের উপকূলীয় অঞ্চলে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। আর সে কারণে বিভিন্ন উচ্চতায় বাতাসের গতিবেগ কত, তার পূর্ণাঙ্গ মানচিত্র (উইন্ড ম্যাপ) প্রয়োজন। কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলের বায়ুর বেগ পুরোপুরি জানার পরিপূর্ণ তথ্য-উপাত্ত সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সংগ্রহে নেই। তাই সম্প্রতি বিদ্যুৎ বিভাগ প্রথমবারের মতো দেশের উপকূলীয় অঞ্চলের বাতাসের গতিবেগ বিষয়ক একটি পরিপূর্ণ মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসএআইডি অর্থায়নে ২ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গত মাসে প্রায় ৮ কোটি টাকার প্রকল্পের অনুমোদনের জন্য একটি প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে । এ প্রকল্পের আওতায় উপকূলে প্রায় ৫০ কিলোমিটারব্যাপী ১শ মিটার উচ্চতা পর্যন্ত বাতাসের গতিবেগের পরিমাপ নেয়া হবে। এজন্য ২ কি.মি. পরপর উঁচু টাওয়ার স্থাপন করা হবে। এক বছর ধরে প্রতিদিনের ডাটা সংগ্রহ করা হবে। পরে সফ্টওয়্যারের সহায়তায় একটি আধুনিক বায়ু মানচিত্র তৈরি করা হবে।
সূত্র আরো জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে আরো একটি ছোট প্রকল্প বাস্তবায়িত হতে পারে। এজন্য এডিবি প্রায় ৫ লাখ মার্কিন ডলার ঋণ দিবে।
অন্যদিকে সরকারি উদ্যোগে বাতাসের মানচিত্র তৈরির জন্য বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) একটি প্রকল্প বাস্তবায়ন করতে বলেছে। এ বিষয়ে পিডিবি'র চেয়ারম্যান এএসএম আলমগীর কবীর শীর্ষ নিউজ ডটকমকে জানান, সরকারি অথবা বেসরকারি যেভাবেই হোক বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনে বাতাসের একটি পূর্ণাঙ্গ মানচিত্র প্রয়োজন। এটা না হলে কোনো ব্যক্তি এ খাতে বিনিয়োগে এগিয়ে আসবে না। তিনি জানান, উইন্ড ম্যাপিং-এর জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ জানতে ইওআই (এঙ্প্রেসন অব ইন্টারেস্ট) আহ্বান করেছে পিডিবি। এ প্রকল্প বাস্তবায়নে দেড় থেকে ২ কোটি টাকা খরচ হতে পারে।
জানা গেছে, এখন পর্যন্ত বাংলাদেশে বাতাসের গতিবেগ নিয়ে ৩ বার কাজ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি ম্যাপিং করেছে। এ ম্যাপিংগুলোতে সর্বোচ্চ ৩০ মিটার পর্যন্ত গতিবেগের পাঠ নেয়া হয়েছে, যা বায়ুচালিত বিদ্যুতের সম্ভাব্যতা যাচাইয়ে পর্যাপ্ত নয়।
ছাড়া ছাড়াভাবে করা এসব ম্যাপিং দিয়ে দেশের বায়ু বিদ্যুতের প্রকৃত সম্ভাবনা জানা সম্ভব নয় বলে শীর্ষ নিউজ ডটকমকে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজাজ হোসেন। তিনি বলেন, কারো মতে দেশে বায়ু বিদ্যুতের সম্ভাবনা নেই। আবার কেউ বলেন প্রচুর সম্ভাবনা রয়েছে। একটি পরিপূর্ণ উইন্ড ম্যাপ থাকলে এটা স্পষ্ট বলা সম্ভব হতো বাংলাদেশে কতটুকু বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব, কোন কোন অঞ্চল বায়ুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভালো।
বর্তমানে দেশে ২টি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১শ কিলোওয়াটের একটি ফেনীতে। অন্যটি কুতুবদিয়ায়, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ মেগাওয়াট। তবে কারিগরি ত্রুটিসহ নানা কারণে এ কেন্দ্র দুটি এখন বন্ধ রয়েছে। 

Source: অনন্ত সুমন

www.somewhereinblog.ne

Monday, May 21, 2012

কক্সবাজারে বায়ু বিদ্যুতের সম্ভাবনা

কক্সবাজারে বায়ু বিদ্যুতের সম্ভাবনা 
Saturday, 05 September 2009

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের উপকূলীয় এলাকাজুড়ে প্রবাহিত বাতাসকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কুতুবদিয়ায় অবসি'ত ১ মে.ও. ক্ষমতা সম্পন্ন বায়ু বিদ্যুৎ প্রকল্পের সফলতার পর প্রকল্পের পরিচালক মোঃ ফজলুর রহমান কক্সবাজার শহর, সেন্টমার্টিন, মগনামা ও মহেশখালীসহ জেলার পুরো উপকূলীয় এলাকাকে বায়ু বিদ্যুতের আলোয় আলোকিত করার স্বপ্ন দেখছেন। তবে এজন্য দরকার পৃষ্ঠপোষকতা। বায়ু বিদ্যুতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা দেখতে সম্প্রতি কুতুবদিয়া পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ বাস্তবায়নকারী দেশীয় প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফজলুর রহমান বলেন, কক্সবাজারে বছরের অধিকাংশ সময়ই বাতাসের গতিবেগ বেশি থাকে। এই বাতাসকে কাজে লাগিয়ে কক্সবাজার শহর তথা উপকূলীয় এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এতে উপকূলীয় এলাকার মানুষের জীবন-মান ও অর্থনীতিতে গতি সঞ্চার হবে। তিনি বলেন, বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ ভারতের বাতাসের গতি প্রবাহ একই রকম। কিন' ভারত তাদের বাতাসকে কাজে লাগিয়ে ১২০০ মে.ও. বায়ু বিদ্যুৎ উৎপন্ন করছে। বাংলাদেশও একই সম্ভাবনা থাকা সত্ত্বেও বাতাসকে কাজে লাগানো হচ্ছে না। তার মতে, বাংলাদেশ উপকূলের সরল রৈখিক দৈর্ঘ্য প্রায় ৭৪০ কি.মি। আর আকাঁবাকাঁ প্রায় ১২০০ কি.মি.। এসব এলাকার ১০ কি.মি. ভেতরে পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকে। তাই বিশাল এই উপকূলীয় এলাকার বাতাসকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যায়। ফজলুর রহমানের মতে, কুতুবদিয়ায় ১ মে.ও. বায়ু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যথাযথভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এবং এর সুফলও কুতুবদিয়া বড়ঘোপ এলাকাবাসী ভোগ করছে।
পুরো জেলার উপকূলীয় এলাকার বাতাসকে কাজে লাগিয়ে বর্তমান চাহিদার চেয়েও বেশি বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব। কক্সবাজারের বর্তমান বিদ্যুৎ চাহিদা ৪০-৪৯ মে.ও.। আর বরাদ্দ পায় মাত্র ১২-১৮ মে.ও.। বায়ু বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হলে বর্তমান চাহিদা পুরণ করে নতুন নতুন এলাকায় বিদ্যুতায়ন করা সম্ভব হবে।
কক্সবাজার যেহেতু প্রাকৃতিক দূর্যোগপ্রবণ এলাকা। তাই বায়ু বিদ্যুৎ প্রকল্প টিকিয়ে রাখা কষ্ঠসাধ্য। তবে কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিচালকের মতে, ২০০৮ সালের ৩০ মার্চ কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর পর নার্গিস, সিডর, বিজলী ও আইলার আঘাত সহ্য করে সামান্য ক্ষতি হলেও এখনও টিকে আছে। তবে বেঁড়িবাঁধ ক্ষতিগ্রস' হওয়ায় পুরো প্রকল্প এলাকা হুমকির সম্মুখীন। তাই বেঁড়িবাধ সংস্কার করা জরুরী হয়ে পড়েছে। তবে প্রাকৃতিক দূর্যোগেও বায়ু বিদ্যুৎ প্রকল্প টিকিয়ে রাখা সম্ভব। কক্সবাজার তথা বাংলাদেশের উপকূলীয় এলাকার বাতাসের গতিকে কাজে লাগিয়ে যে সম্ভাবনার হাতছানি তা কাজে লাগানোর সময় এখনই।
প্রকৌশলী ফজলুর রহমান বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ২৫ মিটার উচ্চতায় বাতাসের গতিবেগ ১০০ থেকে ২৫০ কি.ও. বিদ্যুৎ উৎপাদনে সক্ষম মাঝারী ধরণের বায়ুকল চালানোর জন্য যথেষ্ট। ৫০ মিটার উচ্চতায় ২৫ কি.ও. থেকে এক মে.ও. ক্ষমতা সম্পন্ন বড় ধরণের কল স্থাপন সম্ভব।
বায়ু বিদ্যুৎ উৎপাদনের কুতুবদিয়ার পাইলট প্রকল্প পরিদর্শন করেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। কমিটির সভাপতি কর্ণেল (অব:) অলী আহমদ বীর বিক্রম প্রতিবেশী দেশ ভারতসহ বায়ু বিদ্যুৎ উৎপাদনকারী উন্নত দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে পরিকল্পনা গ্রহণের কথা বলেন। সফরকালে অন্যদের মধ্যে ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নবাব আলী আব্বাস খান এমপি, নজরুল ইসলাম এমপি, আজিজুল ইসলাম চৌধুরী এমপি।
Source: http://www.thecoxnews.com

Thursday, May 10, 2012

বিদ্যুৎ সংকটে আশার আলো মহসিনের বায়ু বিদ্যুৎ প্রকল্প,নির্বাক সরকার!

বিদ্যুৎ সংকটে আশার আলো মহসিনের বায়ু বিদ্যুৎ প্রকল্প,নির্বাক সরকার! 

প্রবাল আহমেদ,নিউজ এজেন্সি টোয়েন্টিফোর(নভেম্বর ২৪,বৃহস্পতিবার,ঢাকা)- হাত ভেঙ্গেছি কিন্তু মন ভাঙ্গেনি- কথাটি আপাত দৃষ্টিতে সহজ মনে হলেও এর মর্ম বুঝা সহজ নয়। কথাটি বলছিলেন বনসাই মহসিন। তার আসল নাম এস,এম মহসিনুল ইসলাম। তার জন্ম ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার আমুয়া গ্রামে। তিনি ১৯৮২ সালে এস,এস,সি পাস করার পর বুয়েট এ ড্রাইভার হিসেবে যোগ দেন।

নগরকেন্দ্রিক কৃষি বিপ্লবের ডাক দিয়ে সারা দেশ কাঁপিয়েছিলেন একসময় ।

ঢাকার খিলক্ষেতে নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন বায়ু বিদ্যুৎ প্রকল্প। বায়ু বিদ্যুতের চিন্তা কিভাবে আসল এ প্রশ্নের জবাবে তিনি নিউজ এজেন্সি টোয়েন্টিফোরকে বলেন,দুপুর বেলা নার্সারিতে পানি দিতেছিলাম। এমন সময় এক বন্ধু এসে বলল উইন্ড পাম্প বানাইয়া পানি দিতে পারস না। এরপর শুরু হল লোহা-লক্কর দিয়ে উইন্ড মিল বানানোর কাজ। পেশায় ড্রাইভার হওয়ায় এসব কাজ একটু ভাল বুঝতাম। তাছাড়া আমার প্রেরণা ডঃ আইনুন নিশাত স্যার(ভি,সি ব্রাক ইউনিভার্সিটি) আমাকে সব সময় সাহায্য করেছেন।
তিনি আরও বলেন,প্রধামন্ত্রীর কাছে চিঠি পাঠানোর কথা ভাবছিলাম। কতুবুদ্দিন সার জি-৩৮ বললেন, তোমার মডেল ভাল। সরকারের কাছে টাকা চাও। তখন ০৭-০৯-১১ তে সকারের কাছে লিখিত কাগজ পাঠাই। কিন্তু কাজ হল না। নিরাস হলাম না। হাত ভাঙ্গল ২১-১০-১১ তারিখে। হাসপাতাল থেকে আসলাম ২৩ এ। ২৪ তরিখে উইন্ড মিল বানানোর কাজ শেষ করলাম।
অবহেলিত এ মানুষটি বারবার নিঃস্ব হয়ছে। কিন্তু নিরাশ হননি,হারাননি ইচছা। তিনি বলেন, সরকার এক কোটি টাকা অনুদান দিলে আমি বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারি। আশা করছি ৫০-৬০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারব। এ বিদ্যুৎ জাতীয় গ্রিডের মাধ্যমে সারা দেশে সরবরাহ করা সম্ভব। আমার প্রযুক্তির একটি বিশেষ দিক হল,যে কোন দিকের বাতাস কাজে লাগাতে সম্ভব এবং ঝড়ের মধ্যেও এ প্রকল্পের কোন ক্ষতি হবে না।
বায়ু বিদ্যুৎ বিস্ময় !
অনেকেই দেখেছেন খোলা মাঠে বা সমুদ্রে বড় বড় পাখা ঘুরছে। এগুলো দেখতে পাখার মত মনে হলে ও এগুলো থাকে সাধারনত ভার্টিক্যালি অর্থাৎ টেবিল ফ্যানের মত করে। এত বড় পাখা দিয়ে হয়টা কি? এগুলো আসলে উইন্ড টারবাইন/উইন্ড জেনারেটর বা বায়ু বিদ্যুৎ । বায়ুপ্রবাহ হতে ঘোরা বৃহৎ আকারের পাখা দ্বারা টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়।
বায়ু বিদ্যুৎ কি?
বায়ু বিদ্যুৎ, বায়ু শক্তি হতে উৎপাদিত বিদ্যুৎ। বায়ুপ্রবাহ হতে ঘোরা বিশাল আকারের পাখা দ্বারা টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুত উৎপাদন করা হয়। ২০০৮ সাল পর্যন্ত পৃখিবীব্যাপি ১২১.১ গিগাওয়াট বায়ুুবিদ্যুৎ উৎপাদনের নথি পাওয়া যায় । পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের ১.৫ শতাংশ বায়ুবিদ্যুৎ। পূণর্ব্যবহারোপযোগী ও জ্বালানিবিহীন হওয়ায় এর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইউরোপের ডেনমার্ক, জার্মান, স্পেন, পর্তুগাল, সুইডেন প্রভৃতি দেশে এর ব্যাপক ব্যবহার হচ্ছে। মে ২০০৯ পর্যন্ত বিশ্বের ৮০টি দেশে বাণিজ্যিকভাবে বায়ুুবিদ্যুৎ ব্যবহার হচ্ছে।
বায়ুর গতি ঘন্টাপ্রতি কমপক্ষে ৭-১০ মাইল হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
বাংলাদেশে কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে পিডিবি ১টা উইন্ড টারবাইন প্রকল্প চালু করেছিল। যদিও খুব অল্প সময়ই স্থায়ী হয় এই প্রকল্প।
বায়ু বিদ্যুতের সুবিধা
এই বিদ্যুৎ এর সবচেয়ে বড় সুবিধা হল একবার বসান হলে এর রক্ষনাবেক্ষন ছাড়া আর কোন খরচ নেই। বায়ুুতে চলে বলে এর কোন জ্বালানী খরচ নেই।
কোথায় উৎপন্ন হয়?
বায়ুুর গতি কমপক্ষে ৭-১০ এমপিএইচ(মাইল পার আওয়ার) হলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। খোলা জায়গা,মাঠ,নদীর মোহনা,পাহাড়ের বা টিলার চূড়ায় ইত্যাদি।
প্রকৌশলী ফজলুর রহমান নিউজ এজেন্সি টোয়েন্টিফোরকে বলেন, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ২৫ মিটার উচ্চতায় বাতাসের গতিবেগ ১০০ থেকে ২৫০ কি.ও. বিদ্যুৎ উৎপাদনে সক্ষম মাঝারী ধরণের বায়ুকল চালানোর জন্য যথেষ্ট। ৫০ মিটার উচ্চতায় ২৫ কি.ও. থেকে এক মে.ও. ক্ষমতা সম্পন্ন বড় ধরণের কল স্থাপন সম্ভব।

বাংলাদেশে বায়ু বিদ্যুতের সম্ভাবনা
প্রাথমিক এক জরিপে বলা হয়েছে বাংলাদেশের উপকূলের বাতাস থেকে ২০ হাজার মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ভারত বর্তমানে উপকূলীয় এলাকা থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় যেমন বাতাস ভারতীয় উপকূলেও তেমনই বাতাস আছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন
জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজাজ হোসেন নিউজ এজেন্সি টোয়েন্টিফোরকে বলেন, কারো মতে দেশে বায়ু বিদ্যুতের সম্ভাবনা নেই। আবার কেউ বলেন প্রচুর সম্ভাবনা রয়েছে। একটি পরিপূর্ণ উইন্ড ম্যাপ থাকলে এটা স্পষ্ট বলা সম্ভব হতো বাংলাদেশে কতটুকু বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব, কোন কোন অঞ্চল বায়ুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভালো।
তিনি আরও বলেন, কক্সবাজারে বছরের অধিকাংশ সময়ই বাতাসের গতিবেগ বেশি থাকে। এই বাতাসকে কাজে লাগিয়ে কক্সবাজার শহর তথা উপকূলীয় এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এতে উপকূলীয় এলাকার মানুষের জীবন-মান ও অর্থনীতিতে গতি সঞ্চার হবে। তিনি বলেন, বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ ভারতের বাতাসের গতি প্রবাহ একই রকম। কিন' ভারত তাদের বাতাসকে কাজে লাগিয়ে ১২০০ মে.ও. বায়ু বিদ্যুৎ উৎপন্ন করছে। বাংলাদেশও একই সম্ভাবনা থাকা সত্ত্বেও বাতাসকে কাজে লাগানো হচ্ছে না। তার মতে, বাংলাদেশ উপকূলের সরল রৈখিক দৈর্ঘ্য প্রায় ৭৪০ কি.মি। আর আকাঁবাকাঁ প্রায় ১২০০ কি.মি.। এসব এলাকার ১০ কি.মি. ভেতরে পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকে। তাই বিশাল এই উপকূলীয় এলাকার বাতাসকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যায়।
বহির্বিশ্বে বায়ু বিদ্যুতের ব্যাবহার
ইউরোপের ডেনমার্ক, জার্মান, স্পেন, পর্তুগাল, সুইডেন প্রভৃতি দেশে এর ব্যাপক ব্যবহার হচ্ছে।
২০০৮সাল পর্যন্ত পৃখিবী ব্যাপি ১২১.১ গিগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড পাওয়া যায় । পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের ১.৫% বায়ু বিদ্যুৎ। পূনব্যবহার ও জ্বালানিবিহীন হওয়ায় এর উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
টার্গেট-২০৩০’৷ এই সময়ের মধ্যেই ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি সমুদ্র প্রান্তিক বায়ু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে উৎপাদন করতে চায় ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ।
পরিকল্পনা অনুসারে ২০২০ সাল নাগাদ ইউরোপে উৎপাদিত মোট বিদ্যুতের ১৬ ভাগেরও বেশি আসবে বায়ু বিদ্যুৎ থেকে। আর এই সমুদ্র প্রান্তিক বায়ু বিদ্যুৎ ইউনিট স্থাপনের কাজেই কেবল ব্যয় হবে ৫৭ বিলিয়ন ইউরো। তাই ইউরোপীয় উইন্ড এনার্জি এসোসিয়েশনের প্রধান ক্রিষ্টিয়ান কাজেয়ার ইইউভুক্ত সকল দেশের প্রতি বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আরও সহায়তার দেয়ার ঘোষণা দেবার আহ্বান জানিয়েছেন।


একজন মানুষের ক্ষুদ্র প্রয়াসে যদি তৈরি হতে পারে বিদ্যুৎ তবে সরকার কেন পারে না?এই প্রশ্ন সবার মনে।
সরকারের স্বদিচ্ছার অভাবে এ রকম সম্ভাবনাময় একটি বিদ্যুৎ উৎস দেশ কাজে লাগাতে পারছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অথচ নেপাল থেকে বিদ্যুৎ কেনার ইচছা প্রকাশ করে দেশের টাকা বিদেশীদের হাতে তুলে দিতে পিছপা হচ্ছে না বর্তমান সরকার। বিদ্যুতের ঘাটতি পূরণে অনেক ভিত্তিহীন পরিকল্পনাই গ্রহণ করছে সরকার। অথচ হাতের কাছেই রয়েছে সেই অপূর্ব সমাধান।
কক্সবাজার তথা বাংলাদেশের উপকূলীয় এলাকার বাতাসের গতিকে কাজে লাগিয়ে যে সম্ভাবনার হাতছানি তা কাজে লাগানোর সময় এখনই।

 Source: http://www.newsagency24.com

Sunday, May 6, 2012

বিদ্যুৎ সমস্যা সমাধানে হতে পারে এক মাইল ফলক

বিদ্যুৎ সমস্যা সমাধানে হতে পারে এক মাইল ফলক

অনলাইনে ঢুকে বাংলানিউজ পড়ছিলাম। প্রচ্ছদ পাতায় একটি ফিচার জাতীয় লেখার উপর নজর পড়লো। শিরোনাম – “একটি উদ্ভাবন”। আমার মতো হয়ত অনেকের দৃষ্টি-ই ওটার উপর পড়েছে। তারপরো জনস্বার্থে বিষয়টার আরও বহুল প্রচার ও প্রসার প্রয়োজন। এ দিকটি বিবেচনায় এনেই বিডি ব্লগে লিখার আবশ্যকতা অনুভব করলাম।
আমাদের দেশে অনেক জ্ঞানী-গুণী পণ্ডিত ব্যক্তি আছেন। কিন্তু দেশ বা জাতি নিয়ে ভাবেন এরকম পণ্ডিত জ্ঞানী লোকের বড়ই আকাল। অনেকে অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বিভিন্ন প্রতিকুলতার দরুন ইচ্ছে থাকা সত্ত্বেও স্বীয় পাণ্ডিত্য জ্ঞান খাটিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে উপনীত হতে পারেননা। উন্নত বিশ্বে কোন প্রতিভাবান উদ্ভাবকের আবির্ভাব ঘটলে সরকারী পৃষ্টপোষকতায় তারা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যান। কিন্তু আমাদের দেশে এ ধরনের উদাহরণ নেই বললেই চলে। উল্টো নিজের জ্ঞানগরিমা বা প্রজ্ঞার মাধ্যমে কেউ নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম হলেও তাকে অনেক সময় আমন্ত্রিত হতে শ্রী ঘরের কর্তা কতৃক। জ্ঞান-বিজ্ঞানে উন্নত ব্যক্তিদের প্রতি সরকারের অনাদর কিংবা তাদের নিজেদের অনিহা বা প্রতিকুলতার দরুন আমাদের দেশ যখন প্রযুক্তির দিক থেকে অনেকটা দীনতায় ভুগছে ঠিক তখন শাহরিয়ার হোসেন নামে এক প্রকৌশলী আত্ম প্রকাশ করলেন বিদ্যুৎ সঙ্কটের ক্রান্তিকালে সমাধানের এক বিরল বার্তা নিয়ে।
জনগনের ভোগান্তি ও অনেক সমস্যার ভীরে বিদ্যুৎ সঙ্কট সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ এ কথা মাথায় এনে তিনি সমস্যা সমাধানের জন্য নিজেকে নিযুক্ত করেন। পাশাপাশি দেশে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে দেশের চাহিদা পূরণ করার কথা ও ঘরে ঘরে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহবান জানিয়েছেন তা তাকে অনেকটা আলোড়িত ও উৎসাহিত করে যা তাকে নিয়ে যেতে সক্ষম হয়েছে সাফল্যের স্বর্ণ শিকড়ে।
শাহরিয়ার হোসেন লিখেছেন যে, দেশের বিদ্যুৎ সমস্যার কথা চিন্তা করে আর প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতি শদ্ধা রেখে তিনি ব্যক্তিগতভাবে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে গবেষণা শুরু করেন। বায়ুগতিবিদ্যা, ইলেকট্রিক্যাল, ম্যাকানিক্যাল এবং ইলেকট্রনিক্স বিয়য়ে অনেক গবেষণার পর তিনি দেশিয় পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। যেটি এখন তিনি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করছেন। তিনি উন্নত বিশ্বে ব্যবহৃত ব্যয়বহুল যন্ত্রপাতির পথ পরিহার করে আমাদের দেশের সমস্যার কথা মাথায় রেখেই বিকল্প বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষণা করেন। এ কাজে হাত দিয়ে তিনি উপলব্ধি করতে পারেন যে ঢাকা শহরে ব্যবহৃত বায়ু বিদ্যুৎ যন্ত্র গুলো পর্যাপ্ত বাতাসের অভাবে প্রয়োজনীয় বিদ্যুত সরবরাহ করতে ব্যর্থ হয়। ফলে তিনি অল্প বায়ু ব্যবহার করে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য এক ধরনের যন্ত্র আবিস্কার করেন যা কিনা অল্প বাতাসে চলে এবং ২৪ ঘণ্টাই নুন্যতম ঘণ্টায় ১ কি মি গতিতে বাতাস দিয়ে যাচ্ছে। যার মাধ্যমে তিনি আলো জালানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করে একটি ফ্যানও চালাতে সক্ষম হচ্ছেন। শুধু তাই নয় তিনি বিদ্যুৎ সাশ্রয়কারি বিশেষ এক ধরনের ফ্যান ও লাইট উদ্ভাবন করতেও সক্ষম হয়েছেন।
যেখানে কোন বিখ্যাত ব্র্যান্ডের ফ্যান চালাতে কমপক্ষে ৮৬ ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় সেখানে মাত্র ১৮-২৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে তার উদ্ভাবিত ফ্যান চালানো সম্ভব। লাইটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে কোন লাইট জ্বালাতে যেখানে কম করে হলেও ৬০ ওয়াট বিদ্যুতের প্রয়োজন সেখানে তার উদ্ভাবিত লাইট জ্বালাতে ব্যয় হয় মাত্র ৭ ওয়াট বিদ্যুৎ। ফ্যান বা লাইট দুটোই বাজারে প্রচলিত সাধারন ফ্যান বা লাইটের মতোই বাতাস বা আলো সরবরাহ করে থাকে।
সুতরাং দেখা যাচ্ছে সাধারন ফ্যান ও লাইট জ্বালাতে যেখানে ৮৬+৬০= ১৪৬ ওয়াট বিদ্যুতের প্রয়োজন সেখানে তার আবিষ্কৃত ফ্যান ও লাইট চালাতে মাত্র ২৪+৭=৩১ ওয়াট বিদ্যুতের প্রয়োজন অর্থাৎ মাত্র একটি ফ্যান ও লাইটের ক্ষেত্রেই বিদ্যুৎ সাশ্রয়ের পরিমান দাঁড়াচ্ছে প্রায় ১১৫ ওয়াট। তাই বিদ্যুৎ সঙ্কটের এ ক্রান্তিলগ্নে জনগনের স্বার্থে এ প্রযুক্তিকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয়া যেতে পারে। এক্ষেত্রে প্রয়োজন কেবল সরকারের সুদৃষ্টি।
বিদ্যুৎ সমস্যা কোন নতুন সমস্যা নয়। যে কয়টি সমস্যা সরকারের ভাব মূর্তিকে নষ্ট করার জন্য দায়ী তন্মধ্যে বিদ্যুৎ সঙ্কট একটি। সরকারের অনেক রথী মহারথীরা এ সমস্যা সমাধানের কথা বল্লেও আমরা বাস্তব ভিত্তিক সঠিক বা সফল কোন কার্যকরী পদক্ষেপ দেখতে পাইনি। এ রকম একটি আকাল সময়ে জনাব শাহরিয়ার হোসেনের বিদ্যুৎ উৎপাদন বিষয়ক উদ্ভাবিত প্রযুক্তিকে “চৈত্রের খরায় যেন আষাঢ়ের ঢল” বলেই অভিহিত করা যায়। এ ঢলকে ধরে রাখতে ব্যর্থ হলে সরকার ও জাতি দুয়ের জন্যই হবে অমঙ্গল।
এক্ষত্রে আমরা মনে করি, জনাব হোসেনের প্রযুক্তিকে সরকার পরীক্ষামূলক ভাবে ব্যবহার করে পর্যবেক্ষণে রাখতে পারেন। যথার্থ ফলপ্রসু মনে হলে সরকার এ প্রযুক্তিকে হস্তক্ষেপ করে নিজ দায়িত্তে পরিচালনার মাধ্যমে এর সুফল জনগনের মধ্যে ছড়িয়ে দিয়ে বাড়াতে পারেন তাদের ক্রেডিবিলিটি।
উদ্ভাবক মিঃ শাহরিয়ার হোসেন বিষয়টির উপর আলকপাত করতে গিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন। আমরাও তার সাথে সুর মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো বিষয়টি কারো উপর গা ছাড়া ভাবে ছেড়ে না দিয়ে তিনি নিজে গুরুত্ব সহকারে বিবেচনায় এনে কার্যকরী পদক্ষেপ নেবেন। কে জানে, হালে বিদ্যুৎ সমস্যার ক্ষেত্রে এ প্রযুক্তি হতেও তো পারে এক মিরাকল সমাধান। 
Source: bdnews24.com