Showing posts with label IPS and UPS. Show all posts
Showing posts with label IPS and UPS. Show all posts

Wednesday, June 13, 2012

ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম (IPS) রক্ষণাবেক্ষণ


ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম (IPS) রক্ষণাবেক্ষণ


বর্তমান সময়ে আমরা অনেকই আমাদের বাসায়   ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই সিস্টেম (আই,পি,এস) ব্যবহার করে থাকি।

আমাদের দেশে যে ভাবে লোডশেডিং হয় তাতে আইপিএস এর প্রতি এএক্সট্রা যত্ন না নিলে কয়েক দিন পর পরই আইপিএস গুলো অকেজ হয়ে পরে। কিছু সাধারন নিয়ম কানুন মেনে চললে এটা আপনাকে কয়েক বছর পর্যন্ত সেবা দিতে পারে।
বাজারে অনেক ধরনের আইপিএস পাওয়া যায়, এর মধ্যে কিছু নামকরা ব্র্যান্ড আবার অনেক লোকাল ব্র্যান্ড এর আইপিএস ও রয়েছে। আই, পি ,এস  এর ক্ষেত্রে ব্র্যান্ড বা নন ব্র্যান্ড  কোন প্রভাব ফেলতে পারে না। তবে যে আই,পি,এস ই কিনুন না কেন কেনার সময় কছু বিষয় খেয়াল রাখলেই হয়।
১। আই,পি,এস এর সঠিক ওয়াট কত
২।  আইপিএস এর সর্বনিম্ন ইনপুট ভোল্টেজ কত। ( আদর্শ ভোল্টেজ ১৪০)
৩। আই, পি,এস   কত  এম্প্যারএ ব্যাটারি চার্জ করে । ( আদর্শ এম্প্যার  ১২)
৪। চার্জ রিলে দ্বারা নিয়ন্ত্রিত নাকি (SCR) দ্বারা     (SCR চার্জ পদ্ধতি সবচাইতে ভাল  এবং এতে সঠিক ভোল্টেজে চার্জ হয়     ও ব্যটারি অবেক দিন ভালো থাকে)
৫। আইপিএস ওভার লোড প্রোটেক্ট কিনা।
৬। আই পি এস এর ওভার চার্জ কাটিং ভোল্টেজ কত  ( আদর্শ ভোল্টেজ ১২.৮ বা এর কাছাকাছি।
এই তো গেলো আইপিএস কেনার সময় কিছু খেয়াল রাখার মত বিষয় সমূহ। এবার আসুন জেনে নেই কিভাবে আপিএস এর যত্ন নিতে হয়। আমারা সাধারানত আইপিএস নিয়ে যে সমস্যায় বেশি পরি তা হলো ব্যকাপ সমস্যা। এই ধরনের সমস্যা হলে  আমাদের যা করতে হবে তা হল-
১। বাসার মেইন ভোল্টেজ পরীক্ষা করা।
২। ব্যটারির সাথে আইপিএস এর সংযোগ পরীক্ষা  করা।
৩। ব্যটারির এবং তারের সংযোগ এর যায়গায় কার্বন জমলে তা খুলে পরিস্কার করা।
৪।ব্যটারিতে পানি আছে কিনা তা পরীক্ষা করা। (ব্যটারির চার্জ ভোল্টেজ ঠিক না থাকলে পানি শুকিয়ে যায় )

লোডশেডিংকে বুড়ো আংগুল দেখিয়ে নিজেই বানিয়ে নিন মিনি আই পি এস!!

লোডশেডিংকে বুড়ো আংগুল দেখিয়ে নিজেই বানিয়ে নিন মিনি আই পি এস!!


লোডশেডিং এখন আমাদের জীবনেরই একটা অংশ হয়ে দাড়িয়েছে। একটা সময় ছিলো যখন বিদ্যুৎ চলে গেলে উফ করে উঠতাম। এখন মনে হয়, আরে বিদ্যুৎ আসেতো চলে যাবার জন্যই। এখন চলে গেল, বিদ্যুৎ বিভাগের লোকজনের যখন মর্জি, তখন চলে আসবে। একেবারেই স্বাভাবিক।
তবে আপনার কাছে যদি যথেষ্ট টাকাপায়সা থাকে তাহলে লোডশেডিং আপনার জন্য কোন মাথাব্যাথার কারন না। আপনি চাইলেই জেনারেটর কিনতে পারেন, তেল কিনে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎবিভাগের লোকজনকে বুড়ো আন্গুল দেখিয়ে দিতে পারেন। আবার ছোটবড় আইপিএস ও কিনে লোডশেডিংয়ের যন্ত্রনা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। তবে যারা উপরের দুইটাই করতে পারছেন না তারা হয় ইমার্জেন্সি চার্জার লাইট ও ফ্যান কিনেন অথবা খাতা দিয়ে বাতাস খান আর মোবাইলের টর্চ জ্বলিয়ে লোডশডিংয়ের সময়টুকু সামাল দেওয়ার চেষ্টা করেন।
আমার বর্তমান লোডশেডিংয়ের সিডিউল অনুযায়ী ১ ঘন্টা বিদ্যুৎ থাকে আর ৪ ঘন্টা থাকেনা। এই রেশিও তে বাজারের রেডিমেড চার্জারগুলি ঠিকমত চার্জ হবার পুযোগ পায় না, আবার এই চার্জার ফ্যান ও লাইটগুলির দামও বেশ এবং খুবই নিম্নমানের চাইনিজ যন্ত্রাংশ দিয়ে তৈরি বিধায়, এগুলি তেমন একটা টিকেওনা।
তবে আপনার যদি নূন্যতম ইচ্ছাও থাকে তাহলে আপনি একটি মিনি আইপিএস বানিয়ে ফেলতে পারেন নিজ হাতেই। খুবই কম খরচে। খুবই অল্প সময়ে(২-৩ ঘন্টায়) চার্জ হয়ে যাবে আবার বেশী সময় আপনাকে আলো ও বাতাস দিবে। দরকার নেই যে আপনার এই ইলেকট্রনিক্স কাজে পূর্ব অভিজ্জতা থাকতে হবে। অথবা আপনি কোনদিনও এইসব ইলেকট্রনিক্স পার্টস চোখেও দেখেননি, আপনার দ্বারাও সম্ভব এই মিনি আই পি এস বানানো। আপনার শুধু দরকার এইটা বানানোর ইচ্ছা।
সংক্ষেপে সার্কিট ডায়াগ্রাম
এই কাজে আপনার লাগবে
আর চার্জার বানাতে যা লাগবে।
এই প্রজেক্টের সব পার্টস আপনি এই ছবির মার্কেটে পাবেন। সাথে দোকানের বিজনেস কার্ডের স্ক্যান কপিও দিয়ে দিলাম।

এই প্রজেক্টের কানেক্টিং তারগুলা একটু মোটা হতে হবে। আমি আমার প্রজেক্টে মনিটর বা সিপিইউর এসি তারের ভিতরের ৩ টি তার ইউজ করেছি। আপনাদের বাসায়ও এমন এসি পাওয়ার কর্ড অবশ্যই থাকবে।
প্রজেক্ট টির ডিটেইলসে যাবার আগে এই ডিডিওটা দেখুন

মিনি আই পি এস

এবার ধাপে ধাপে এই আইপিএস এর যন্ত্রাংশ সংযোগর পদ্বতি ছবি সহ দেখানো হলো
১> বক্সের বাইরের স্ক্রু লাগানোর ছিদ্র, ট্রান্সফর্মার ও ব্যাটারী আটকানোর ক্লাম এর মাপ অনুযায়ী ক্যাসিংয়ে ছিদ্র করে ফেলুন। ব্যাটারী আর ট্টান্সফর্মার ও ব্যাটারী ক্লামের ছিদ্র একটু মোটা করুন, আর ক্যাসিং আটকানোর ছিদ্র একটু চিকন।
২> এসি সকেট ও এসি সুইচ সংযোগ করে ফেলুন। সুইচের দুটি ফাকা পোর্টে ২২০ ভোল্ট এসি পাবেন
৩> এবার ট্রান্সফর্মারের এসি দুটির তার কানেক্ট করে ফেলুন।
৪> এবার ছবির অনুযায়ী ২ টা ডায়োড আর একটা ক্যাপাসিটরের কানেকশন করে ফেলুন। ক্যাপাসিটরের নেগেটিভ পয়েন্ট টি ক্যাসিংয়ের সাথে ঝালাই করে লাগিয়ে দিন। ক্যাপাসিটরের দুই লেগে ১৫ ভোল্ট ডিসি পাবেন।
৫>ক্যাপাসিটরের পজেটিভ এ একটা ডায়োডের নেগেটিভ লেগ জয়েন্ট দিয়ে পজেটিভ লেগ এ দুটি তার সংসুক্ত করুন। একটি তার চলে যাবে ব্যাটারির পজেটিভ এ, আরেকটি তার যাবে ফ্যান ও লাইটের সুইচের মাঝের পোর্টে। ব্যাটারির নেগেটিভ তারটি আসবে ক্যাসিং এর বডি থেকে। ব্যাটারীর পজেটিভ ও নেগেটিভ অংশে ব্যাটারী ক্লিপ লাগাবেন ঝালাই করে।


৬>ফ্যান ও লাইটের সুইচের উপরের ফাকা পোর্টে ২ টি ১ কিলো রেজিষ্টর সংযুক্ত করুন। এই দুইটি রেজিষ্টের অপর প্রান্তে দুইটি LED বসবে। LED র নেগেটিভ থাকবে বডির সাথে সংযুক্ত। দুইটি সুইচের উপরের পয়েন্ট থেকে দুটি তার RCA Jack এর মিডল পয়েন্টে কানেক্ট করবেন।
৭>এখন আপনি যদি লাইট সার্কিট টি বক্সের ভিতরে ফিট করতে চান তাহলে ছবি অনুযায়ী সার্কিটের নেগেটিভ বক্সের বডির সাথে কানক্ট করুন। আর পজেটিভ অংশটি কানেক্ট করুন লাইট সুইচের পোর্ট থেকে। আর এই সার্কিটের আউটপুট কানেক্ট করুন একটা CFL light এর ফিলামেন্ট এ। তবে এই সার্কিট ফিট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সার্কিটের হিটসিংকের সাথে বডির সংস্পর্শ না আসে। আমি AC Cord এর ফেলে দেওয়া কাভার এখানে ফিট করে দিয়েছি সুপার গ্লু দিয়ে।

৮>এবার ডায়োড আর সুইচের মাঝখানের তারটি কেটে ফেলুন। এই তারের দুই মাথায় একটি রিলে কানেক্ট করুন। রিলের পজেটিভ আর নেগেটিভ ক্যাপাসিটরের পজেটিভ নেগেটিভে যাবে। রিলের নেগেটিভ পজেটিভে একটা ডায়োড কানেক্ট করতে হবে। ডায়োডের পোলারিটি অনুযায়ি রিলের পজেটিভ নেগেটিভ নির্ধারন করবেন।




১০>এবার আপনার আপনার চার্জার রেডি। আপনি এখন একটা RCA Jack থেকে DC Fan আর একটা RCA Jack থেকে DC light এর ভোল্টেজ পাবেন। হলুদ তারের কানেকশনের অপর প্রান্ত থেকে সরাসরি ফিলামেন্ট জ্বালাতে পারবেন।

আপনার এলাকায় এসি ভোল্টেজ যদি লো(১৫০-১৮০) হয়ে থাকে তাহলে আপনাকে ১৮ ভোল্টের ট্টান্সফর্মার লাগাতে হবে। সেক্ষেত্রে এসি তারের একটা ডায়োড কমে যাবে অথবা ৪ টা ডায়োড দিয়ে ব্রিজ কানেকশন করতে হবে।
এবার আমাদের চার্জার টেষ্ট করার পালা। ভিডিওটা দেখুন।
এই ধরনের আইপিএস বাজারে কিনতে পাওয়া যায় ৩০০০-৩৫০০ টাকায়। ফ্যান ছাড়া এবং সেখানে নষ্ট CFL ফিলামেন্ট জ্বালানোর কোন উপায় থাকে না, শুধু DC light জ্বালানোর উপায় থাকে। এবং বাজারের চার্জারে পুরাতন নষ্ট ব্যাটারি ও অতি নিম্ন মানের ট্রান্সফর্মার ইউজ করা হয়, যা বেশদিন টিকে না। আপনাকে ওরা ওয়ারেন্টি দিবে তবে ঐ নষ্ট ব্যাটারী ও নিম্নমানের ট্রান্সফর্মার দিয়ে সার্ভিস দিবে।
এই প্রজেক্ট টি খুবই সহজ। যে কোন বয়সের যে কেউ এই মিনি আই পি এস বানিয়ে ফেলতে পারেন কোন ধরনের অসুবিধা ছাড়াই। যদি কেউ এই প্রজেক্টে টাকা খরচ করে ব্যার্থ হন তাহলে এই ব্লগার সফল করার দায়িত্ব নিবেন। ব্লগ ফোন অথবা ইমেইল সাপোর্টের মাধ্যমে।
প্রথমবার সোল্ডারিং আয়রন, লিড, মাল্টিমিটার, ড্রিল মেশিন কিনার পরে প্রজেক্টটি আর্থিকভাবে লাভবান হবে না। তবে একের অধিক আই পি এস বানাতে গিয়ে এই প্রাথমিক খরচটা আর হবে না। সেক্ষেত্রে আপনার পরিশ্রম বৃথা যাবে না। প্রতিটা ইউনিটে বাজার মূল্যের ৪০০-৫০০ টাকা লাভ থাকবেই। আর ব্যাপারটা যদি স্রেফ শখের বশেই করার ইচ্ছা পোষন করেন, তাহলে লাভের কথা নাই বা বললাম।

 - জাহিদুল হাসান

http://www.somewhereinblog.net

Tuesday, June 12, 2012

মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS, আপনি নিজেই !!!!! বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই

মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS, আপনি নিজেই !!!!! বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই

টিউন করেছেন : | প্রকাশিত হয়েছে : 20 February, 2011
http://www.techtunes.com.bd

মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS আপনি নিজেই । বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই । প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন । আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন । আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় ।

ইলেক্ট্রনিক্স কাজের জন্য যা প্রয়োজন

  • ১। সোল্ডারিং আয়রন
  • ২। লীড
  • ৩। রজন
  • ৪। স্ক্রু ড্রাইভার, প্লেয়ার্স (প্লাস)
  • ৫। ড্রিল মেশিন

IPS তৈরিতে যা লাগবে

  • ১। একটি IPS বক্স
  • ২। দুইটি On Off সুইচ
  • ৩। দুইটি ফিউজ ও ফিউজ হোল্ডার
  • ৪। 3 pin চকেট
  • ৫। কমপিউটার CPU এর একটি পাওয়ার তার ( 3 pin প্লাগের জন্য )
  • ৬। প্রয়োজনীয় স্ক্রু ও প্রয়োজনীয় সংযোগ তার
  • ৭। একটি ট্রান্সফরমার (12-0-12V to 240V)
  • ৮। একটি Relay সুইচ
  • ৯। একটি Blank সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড )
  • ১০। দুইটি Hit sink
  • ১১। অনেক গুলো খুটি (সার্কিট বোর্ড বসানোর জন্য)

সার্কিট তৈরি করতে যা লাগবে

  • ১। 4 টি FET ( IRFZ 44 )
  • ২। 2 টি IC ( CD4047 & 7809 )
  • ৩। 7 টি রোধ ( 4 টি 220 ওহম, 2 টি 2.2 k ওহম, 1 টি 10 k ওহম )
  • ৪। 1 টি ভেরিএবেল রোধ ( 100 k ওহম or 104)
  • ৫। 1 টি ক্যাপাসেটর ( 100nf or 104)
  • ৬। 2 টি ডায়োড ( 2A )
পর্যায় ক্রমিক ভাবে ফটো দেখুন । আমার তৈরি করা IPS ।
www.mediafire.com/download.php?2909dylvgw1xz10
Circuit Diagram Clear দেখা না গেলে উপরের লিংক থেকে ডাউনলোড করুন

কার্যপদ্ধতি :

  • প্রথমে IPS বক্স-এ দুইটি On Off সুইচ, ফিউজ হোল্ডার, 3 pin চকেট, কমপিউটার CPU এর পাওয়ার তার ইত্যাদি লাগাই ।
  • ***(পাওয়ার তার এর যে অংশ CPU তে লাগাই সে অংশ কেটে ফেলে দিন)
  • তারপর IPS বক্স এর মধ্যে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ট্রান্সফরমার, Relay সুইচ, সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড ) ইত্যাদি লাগানোর ব্যবস্থা করি ।
  • তারপর উপরের Circuit Diagram টি দেখে Blank সার্কিট বোর্ডে IC, রোধ, ক্যাপাসেটর, FET & ডায়োড ইত্যাদি ক্ষুদ্র যন্ত্রাংশ গুলো সোল্ডারিং করে সংযোগ স্থাপন করি ।
IPS সম্পর্কিত কিছু গুরুত্বপুর্ন তথ্য এবং সার্কিটের পুরো ব্যাখ্যা জেনে নিন

মুলতত্ত্ব :

IPS এর মুল ভিত্তি হল ট্রান্সফরমার । ট্রান্সফরমারকে কেন্দ্র করে সবগুলো সার্কিট তৈরি হয় । ট্রান্সফরমারের কাজই হচ্ছে নিম্ন ভোল্টকে উচ্চ ভোল্টে বা উচ্চ ভোল্টকে নিম্ন ভোল্টে রুপান্তর করা । উদাহরন স্বরুপ বলতে পারি একটি উচ্চধাপী (12v to 240v) ট্রান্সফরমারে প্রাথমিক স্টেপে 12 ভোল্ট in করালে 240 ভোল্ট output হবে । তবে শর্ত থাকে যে 12 ভোল্ট A.C (ভোল্টেজ) হতে হবে । কারন ট্রান্সফরমার কখনো DC ভোল্টেজে কাজ করে না । আমরা ব্যাটারী থেকে যে ভোল্টেজ পাই তা হচ্ছে DC ভোল্টেজ । ট্রান্সফরমার যদি DC ভোল্টেজে কাজ করতো তবে ব্যাটারীর 12 ভোল্ট DC কে ট্রান্সফরমারের প্রাথমিক স্টেপে in করালে 240 ভোল্ট output পাওয়া যেত । কিন্তু ট্রান্সফরমার DC ভোল্টেজ সাপোর্ট করে না । তাই ব্যাটারীর DC ভোল্ট কে AC ভোল্টে রপান্তর করে ট্রান্সফরমারের প্রাথমিক স্টেপে in করানো হয় এবং এর ফলে 240 ভোল্ট output পাওয়া যায় । যে সার্কিট দিয়ে ব্যাটারীর 12 ভোল্ট DC কে 12 ভোল্ট AC বা 24 ভোল্ট AC তে রপান্তর করা হয় তাই হচ্ছে IPS সার্কিট ।

এখন আসা যাক সার্কিট ব্যাখ্যায় :

Driver Section

এই অংশটির কাজ হচ্ছে একটি AC সিগন্যাল তৈরি করা ।
এতে CD4047 একটি মাল্টিভাইব্রেটর IC আছে । যার 1,2,3 নাম্বার পা গুলো ব্যবহৃত হয় কম্পাংক নির্ধারণ করার জন্য । ভেরিএবেল রোধের মান 30 K ওহমের জন্য প্রায় 50 Hz কম্পাংক পাওয়া যায় । যা খুবই প্রয়োজনীয় । 4,5,6,14 নাম্বার পা গুলো হল ভোল্টেজ (+)। 7,8 ,9,12 নাম্বার পা গুলো হল ভোল্টেজ (-) । 10, 11 নাম্বার পা গুলো থেকে AC সিগন্যাল Output হয় । IC টিতে 12 ভোল্ট DC in করালেও কাজ করে তবে তাতে IC টি যে কোন মুহুত্বে নষ্ট হয়ে যেতে পারে, তাই IC টিতে 12 ভোল্ট এর পরিবর্তে 9 ভোল্ট DC in করানো হয়, যাতে IC টি নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে । 12 ভোল্ট ব্যাটারী থেকে 9 ভোল্ট DC পাওয়ার জন্য 7809 মডেলের একটি রেগুলেটর IC ব্যবহার করা হয় ।
***ব্যাটারীর + প্রান্তটি Relay ও IPS on off সুইচ এর ভিতর দিয়েই Driver Section - এ আসে ।

Power Section

এর কাজ হচ্ছে Driver Section থেকে আসা AC সিগন্যাল কে বিবর্তিত ( Amplify ) করা ।
এখানে রয়েছে 4টি FET, 2 টি Hit sink । প্রতিটি Hit sink-এ 2টি করে মোট 4টি FET লাগানো হয় । 2টি Hit sink এর জন্য System এর মধ্যে 2টি অংশ তৈরি হয় । FET এর তিনটি পা আছে এগুলো হল Gate, Source ও Drain .
System এর ১ম অংশে FET এর Gate গুলো দিয়ে রোধের মাধ্যমে AC সিগন্যালের একপ্রান্ত input করানো হয় । System এর অপর অংশে FET এর Gate গুলো দিয়ে রোধের মাধ্যমে AC সিগন্যালের অন্যপ্রান্ত input করানো হয় । FET এর Source প্রান্ত গুলোর সাথে ব্যাটারীর ঋণাত্বক (-) প্রান্ত যুক্ত করা । Hit Sink এর সাথে FET এর Drain যুক্ত থাকায়, Hit Sink থেকেই FET এর Drain পাতের সংযোগ নেওয়া হয় । Hit Sink দুটির সাথে ট্রান্সফরমারের দুটি প্রান্ত যুক্ত করা হয় ।
**** IPS এর ওয়াট বৃদ্ধি করার জন্য জোড়ায় জোড়ায় Hit Sink এর সাথে FET বৃদ্ধি করতে হবে, তবে শর্ত থাকে যে ট্রান্সফরমারের মান বাড়াতে হবে ।

Transform Section

এর কাজ সল্প মানের AC ভোল্টকে উচ্চ AC ভোল্টে রুপান্তর করা ।
এটি একটি ট্রান্সফরমার যার প্রাইমারী স্টেপ এর প্রান্তীয় পাতে 24 ভোল্ট AC input করানো হয় । এর ফলে সেকেন্ডারী স্টেপে 220 – 260 ভোল্ট AC output পাওয়া যায় ।

Auto On Off Section

এর কাজ হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে IPS কে চালু করা । আবার বিদ্যুৎ আসার সাথে সাথে IPS বন্ধ করা এবং চার্জিং সিস্টেম চালু করা ।
একটি Relay সুইচ এর মাধ্যমে এটি তৈরি করা হয় । বৈদ্যুতিক নিরাপত্তার জন্য input & output – এ ফিউজ ব্যবহার করা হয় ।

সতর্কতা :

  • ১। ব্যাটারীর ধনাত্বক ও ঋণাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন ।
  • ২। 3 pin প্লাগ বা চকেটের মধ্যে L ও N সঠিক ভাবে সংযোগ করুন । L হচ্ছে hot প্রান্ত, N হচ্ছে cool প্রান্ত ।
  • ৩। ব্যাটারীর তার গুলো যথাসম্ভব মোটা ব্যবহার করুন ।
  • ৪। IPS অন অবস্থায় ট্রান্সফরমারের Output লাইনে 220 - 260 V কারেন্ট থাকে । তাই ইলেকট্রিক শকের বিষয়ে সাবধান থাকবেন ।

পরামর্শ :

  • ১। সার্কিটে কোন ইন্ডিকেটর লাইট দেখানো হয়নি । তাই বুদ্ধি করে IPS on, Charge On ইত্যাদি ইন্ডিকেটর লাইট লাগিয়ে নিবেন ।
  • ২। Auto full Charge এর কোন সিস্টেম দেওয়া হয়নি । Auto full Charge এর জন্য ইলেক্ট্রনিক্স দোকানে 60 টাকা দামের একটি সার্কিট পাওয়া যায় । যা আপনি সিস্টেমে সংযোগ করতে পারেন ।
  • ৩। IPS এর Watt বৃদ্ধি করতে চাইলে FET এর পরিমার & ট্রান্সফরমারের মান বাড়াতে হবে।
  • ৪। যাদের বিদ্যুৎ লাইনের ভোল্টেজ কম থাকে তাদের ব্যাটারী চার্জ করতে একটু সমস্যা হতে পারে । এক্ষেত্রে আলাদা ট্রান্সফরমার দিয়ে চার্জ করা উত্তম । ( সাদা কালো টিভির 18 ভোল্ট এর ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে পারেন )
  • ৫। ব্যাটারী 50A থেকে 120A ব্যবহার করতে পারেন । অন্য ভাবে বলা যায় 11 প্লেট থেকে 21 প্লেট ব্যাটারী ব্যবহার করতে পারেন ।
এইতো হয়ে গেল আপনার IPS । (Just Enjoy)

 

Monday, June 11, 2012

আই পি এস এর লাইসেন্স চালু করা উচিৎ নয় কি?

আই পি এস এর লাইসেন্স চালু করা উচিৎ নয় কি?

দেশের বর্তমান বিদ্যুৎ সংকট কাটানোর মত কোন ব্যবস্থা এখনো সরকার করতে পারে নি। অথচ দিন দিন আই পি এসের ব্যাবহার বেড়ে যাচ্ছে। সহজ কথায় বলতে গেলে। ধরি, চারজন লোকের মাঝে দুজনকে সারাদিন দেয়ার মত বিদ্যুৎ উৎপাদিত হয়। কাজেই, লোড শেডিং করে সবাইকে অর্ধেক দিন বিদ্যুৎ দেয়া হচ্ছে। এমন সময়ে একজন লোক আই পি এস কিনে ফেলল। তাতে সে অর্ধেক দিন সাপ্লাই বিদ্যুৎ ব্যাবহার করছে আর বাকি অর্ধেক দিন অন্যদের জন্য বরাদ্দকৃত বিদ্যুৎ সঞ্চয় করে ব্যাবহার করছে। অন্যদিকে বাকি তিনজন দিনে আট ঘন্টা করে বিদ্যুৎ পাবে। এছাড়া আই পি এসের ইফিসিয়েন্সি ১০০% না হওয়ায় এখানে কিছু বিদ্যুৎ অপচয়ও হয়।
তাহলে দেখা যাচ্ছে যে, ধনী একজন লোক আই পি এস কিনে যে কিনতে পারছে না তার বরাদ্দের বিদ্যুৎ ব্যাবহারই শুধু নয় অপচয়ও করছে। কাজেই, সরকারের উচিৎ আই পি এসের লাইসেন্সের নিয়ম করা। এতে করে লাইসেন্স করা এবং তা রিনিউ করা থেকে যে রাজস্ব আয় হবে তা বিদ্যুৎ খাতের উন্নয়নে যেমন ব্যাবহার করা যাবে, তেমনি আই পি এসের ব্যাবহার কমার ফলে লোডশেডিংও কমবে। 

- নাগরিক দর্পণ

http://www.somewhereinblog.net

Sunday, June 10, 2012

আইপি এস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য

আইপি এস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য

লিখেছেন: Salman Hasan

প্রকাশকাল: Friday, 25 December 2009 

আইপি এস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য কি এই প্রশ্ন আমাদের সবার মধ্যেই কম বেশি আছে বিশেষ করে সবার মধ্যেই এই প্রশ্ন জাগে যে ইউপিএস দিয়ে ফ্যান, লাইট জালানো যাবে কি না। আমার অল্প কিছু ধারনা আছে এই ব্যাপারে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।

১. সময়ের পাথক্য: আইপিএস এবং ইউপিএস মধ্যে একটা কমন পার্থক্য হল সময়ের পার্থক্য। সাধারনত ইউপিএস এ মেইন থেকে ব্যাটারী বা ব্যাটারী থেকে মেইনে পাওয়ার যেতে সময় লাগে ৩ থেকে ৮ মিলি সেকেন্ড। এটা খুবই অল্পা সময় এবং এই সময় ব্যবহৃত সামগ্রীতে কোন প্রতিক্রিয়া ফেলতে পারে না। কিন্তু আইপিএস এ লেগে যায় প্রায় ৫০০ মিলি সেকেন্ড।
২. ইউ পিএস এর পাওয়ার সাধারনত হয় সর্বোচ্চ ২ কেভিএ, কিন্তু আইপিএস এর পাওয়ার হয় প্রায় ১৬ কেভিএ এবং এটি ৩ ফেস হয়।
৩. ইউপিএস এ অটোমেটেড ভোল্টেজ রেগুলেশন হয় এবং এটা সাধারনত ২২০ এ সেট করা থাকে। কিন্তু আই পি এস এ মেইন ভোল্টেজ এর সমান ভোল্টেজ পাওয়া য়ায়।
৪. এটাই হল ইউপিএস এবং আই পিএস এর প্রধান পাথক্য। ইউপিএস এ সাধারনত প্রথমে মেইন থেকে সরাসরি ইউপিএস এ কারেন্ট সাপ্লাই হয়। এই কারেন্ট এসি থেকে ডিসি তে কনভাট হয় এবং ধারাবাহিকভাবে ব্যাটারীকে চাজ করে। চাজিত ব্যাটারী থেকে পাওয়ার যায় সাইন ওয়েভ ইনভাটারে যেখানে ডিসি কনভাট হয়ে আবার এসি পাওয়া যায়। এই এসি থেকেই আমরা পিসি তে পাওয়ার পাই। আউটপুট পাওয়ার সম্পুন ডিসি থেকে আসে বলে এর সময় পার্থক্য কখনো পরিবর্তন হয় না। তাই সব সময় ফ্রিকোয়েন্সী অপরিবর্তিত থাকে। অন্যদিকে আইপিএস এ সরাসরি ইনভাটারে মেইন সাপ্লাই কারেন্ট যায়। এই মেইন সাপ্লাই একই সময়ে আউটপুটেও যায়। অর্থাত একই সময়ে মেইন সাপ্লাই ব্যাটারী চাজ করে এবং আউটপুটে পাওয়ার দেয়। আইপিএস এ একটি সেন্সর এবং রিলে মেকানিজম থাকে যেটি কিনা সব সময়ই চেক করে যে মেইন সাপ্লাই থেকে পাওয়ার আসছে কিনা। যখনই মেইন এ পাওয়ার অফ হয়ে যায় তখনই এটি ট্রিগার করে ব্যাটারী থেকে চার্জ নেয়া শুরু করে।
৫. সাধারনত মেইন সাপ্লাই কারেন্ট হয় একশত ভাগ সাইন ওয়েভ। কিন্তু ইউপিএস এর আউটপুট  দেখতে কিছুটি স্কয়ার ওয়েভের মত। অন্যদিকে আইপিএস এর আউটপুট দেখতে অনেকটা স্টেপ ওয়েভ এর মত। কোনটিরই পিওর সাইন ওয়েভ পাওয়া যায় না বলেই আইপিএস এ ইন্ডাক্টিভ লোডের ক্ষতি হয়। এই কারনে যারা এই পিএস চালান তাদের ঘন ঘন রেগুলেটর নষ্ট হয় বলে শোনা যায়।
৬. ইউ পিএস এর মেকানিজম আইপিএম এর চেয়ে অনেক ব্যয় বহুল এবং জটিল।
 

 Source: http://www.jcaebd.com


Saturday, June 9, 2012

UPS/Stabilizer কিনতে গেলে যা জানা দরকার

UPS/Stabilizer কিনতে গেলে যা জানা দরকার

 লিখেছেন: জুয়েল 

Tuesday, 30 November 1999 |

বাজারে এখন অনেক ব্র্যান্ডের UPS/Stabilizer পাওয়া যায়। বাজার যাচাই করলে দেখা যায় একই VA ক্ষমতা সম্পন্ন ইউপিএসের দাম ব্র্যান্ড ভেদে ২ হাজার টাকা পর্যন্ত পার্থক্য হয়। ফলে সাধারন ক্রেতারা সম্তায় কিনতে গিয়ে অনেক সময় নিম্ন মানের জিনিস কিনে ফেলেন। আবার অনেক বিক্রেতা সব রকম সুযোগ-সুবিধা আছে বলে বেশি দামে বিক্রি করেন কিন্তু বাস্তবে ওইসব সুযোগ-সুবিধা তার ইউপিএসে নেই। যেহতু এটি একটি ইলেক্ট্রনিক্স ডিভাইস তাই এর ভেতরের ব্যাপারগুলো ইলেক্ট্রনিক্সে অভীজ্ঞ লোকজন ছাড়া বুঝা একটু কষ্টকর। তাই আমি চেষ্টা করব যতটুকু সম্ভব টেকনিক্যাল বিষয় এড়িয়ে সাধারনভাবে বুঝানোর জন্য।
প্রথমে একটা বিষয় পরিস্কার করে নিই, ইউপিএস আর স্ট্যাবিলাইজারের মধ্যে মূল পার্থক্য হল ইউপিএস ইলেক্ট্রিসিটি চলে যাওয়ার পর ও কিছুক্ষন পাওয়ার সরবরাহ করতে পারে আর স্ট্যাবিলাইজার তা পারেনা।

একটা ভাল ইউপিএস/স্ট্যাবিলাইজার এ সাধারনত যেসব বৈশিষ্ট্য থাকে:
১. হাই/লো ভোল্টেজ প্রটেকশন
২. সার্জ ভোল্টেজ প্রটেকশন
৩. ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স ফিল্টার

কম্পিউটার সহ অনেক ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতির জন্য হাই ভোল্টেজ যে রকম ক্ষতিকর তেমনি লো ভোল্টেজ ও ক্ষতিকর। তাই ভাল ইউপিএস/স্ট্যাবিলাইজার এ হাই/লো ভোল্টেজ প্রটেকশনের ব্যবস্থা থাকে। এই প্রটেকশনের ফলে সাধারনত স্ট্যাবিলাইজার হাই/লো ভোল্টেজের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আর ইউপিএস ব্যাকআপ থেকে বিদ্যুৎ সরবরাহ করে।

বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার যখন আসে তখন অনেক সময় কয়েক সেকেন্ডের জন্য হাই ভোল্টেজ চলে আসে যার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে নষ্ট হয়ে যায়। এই হাই ভোল্টেজ কে সার্জ ভোল্টেজ বলা হয়। এটা থেকে যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য সাধারনত ইউপিএস/স্ট্যাবিলাইজার এ একটা ডিলে সিস্টেম ব্যবহার করা হয়। ডিলে সিস্টেম হল ইউপিএস/স্ট্যাবিলাইজার এ বিদ্যুৎ আসার পর সাথে সাথে তা যন্ত্রপাতিকে সরবরাহ না করে কয়েক সেকেন্ড পর সরবরাহ করা। ফলে লাইনে সার্জ ভোল্টেজ থাকলেও তা যন্ত্রপাতির কোন ক্ষতি করতে পারবে না। আমরা জানি ইউপিএস থেকে ব্যাকআপ চলাকালীন একটা বিপ সাউন্ড হয়। একটু খেয়াল করলে দেখবেন বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার যখন আসে তখন সাথে সাথে বিপ সাউন্ড বন্ধ হয় না কয়েক সেকেন্ড পর বন্ধ হয়। এটা হয় ডিলে সিস্টেমের কারণে।

বিদ্যুৎ প্রবাহিত হয় ঢেউয়ের আকারে। বৈদ্যুতিক লাইনে স্পার্কিংয়ের ফলে এই ঢেউ সুষমভাবে প্রবাহিত হতে বাধাগ্রস্ত হয়। বিভিন্ন কারণে স্পার্কিংয়ের সৃষ্টি হয়। যেমন:- ওয়েল্ডিং কারখানা থেকে, ত্রুটিযুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং সুইচ ইত্যাদি থেকে। স্পার্কিংয়ের ফলে বৈদ্যুতিক ঢেউ সুষমভাবে প্রবাহিত হতে বাধাগ্রস্ত হওয়টাকে ইলেক্ট্রো-ম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স সংক্ষেপে ইএমআই বলা হয়। ইএমআইয়ের ফলে বিভিন্ন ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি সঠিকভাবে কাজ করতে পারে না। ইএমআইয়ের উদাহারণ হিসেবে আমার ছোট বেলার একটা স্মৃতি আপনাদের বলি, আমাদের পাশের বাসার একজন রেডিওতে নিয়মিত ভয়েস অব আমেরিকার বাংলা সংবাদ শুনতেন। আমার রুমের বাতির সুইচটাতে একটু সমস্যা ছিল। বাতি অন/অফ করার সময় সুইচের ভেতর স্পার্কিংয়ের শব্দ পেতাম। একদিন আবিস্কার করলাম :) সুইচে যখন স্পার্কিং হয় তখন পাশের বাসার রেডিওতে প্রচন্ড নয়েজ হয় এবং শব্দ ভাল করে শোনা যায় না। ব্যাস আর আমাকে পায় কে? প্রতিদিন এই সুইচ দিয়ে ওনার রেডিও শোনার সময় ডিস্টার্ব করতাম :)। যাইহোক, এই ইএমআই ইলেক্ট্রনিক সার্কিটের মাধ্যমে ফিল্টার করা যায়। একটা ভাল মানের ইউপিএস/স্ট্যাবিলাইজার এ অবশ্যই ইএমআই ফিল্টার থাকতে হবে।
আমি এই লেখার মাধ্যমে স াধারন ব্যবহারকারীদের একটা ধারনা চেষ্টা করেছি মাত্র। এই বিষয়ে অভীজ্ঞরা লেখাটাকে পাশ কাটিয়ে যেতে পারেন।
 

 

Friday, June 8, 2012

ইউপিএস থেকে বাড়তি সুবিধা নিন

ইউপিএস থেকে বাড়তি সুবিধা নিন

কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ইউপিএস জরুরি একটি যন্ত্র। বারবার বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার সুরক্ষার ক্ষেত্রে ইউপিএস বেশ উপকারী। তবে ইচ্ছে করলে ইউপিএস থেকে বাড়তি সুবিধা পাওয়া সম্ভব। সাধারণত বিদ্যুৎ চলে গেলে একটি ইউপিএস ১৫ থেকে ২০ মিনিট (ভোল্ট অনুসারে) বিদ্যুৎ সরবরাহ করতে পারে। কিন্তু এ সময়ের মধ্যে কোনো কাজ শেষ করতে কিংবা সংরক্ষণ (সেভ) করতে না পারলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের হাইবারনেট-সুবিধা সহজে রক্ষা করবে। এ জন্য প্রথমে কম্পিউটারকে হাইবারনেট করতে হবে। হাইবারনেট করতে প্রথমে ডেস্কটপে মাউসের ডান বাটন ক্লিক করে Properties-এ গিয়ে Screen Saver Select করে Power-এ ক্লিক করুন।
এবার Hibernate select করে Enable Hibernatc-এ টিকচিহ্ন দিয়ে OK দিন। আবার Power বাটনে ক্লিক করে Advanced Select-এ ক্লিক করুন। এখন When I press the sleep button-এ Hibernate select করে OK দিন। যাঁদের কি-বোর্ডে স্লিপ বোতাম নেই, তাঁরা When I press the power button-এ Hibernate select করুন। এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে Sleep বোতাম চাপুন। কি-বোর্ডে এ বোতামটি না থাকলে Power বোতামটি চাপুন। খেয়াল করলে দেখা যাবে, কম্পিউটার হাইবারনেটে চলে গেছে। এমন অবস্থায় কম বিদ্যুৎ খরচের মাধ্যমে কম্পিউটার চালু থাকবে। —নুরুন্নবী চৌধুরী

Wednesday, June 6, 2012

ইউপিএসকে আইপিএস হিসেবে ব্যবহার করা যাবে কিনা?

ইউপিএসকে আইপিএস হিসেবে ব্যবহার করা যাবে কিনা?
Sunday, 09 August 2009 | লিখেছেন: মামুন

যিনি ইলেকট্রনিকস/ইলেকট্রিকাল সমপর্কে অভিজ্ঞ, আমাকে কি জানাবেন ইউপিএসকে আইপিএস হিসেবে ব্যবহার করা যাবে কিনা? কারন ইউপিএস ১টি সিপিউ ৩৫০ ওয়াট, ও ১টি মনিটর ১০০ ওয়াটকে ১০-৩০ মিনিট সচল রাখে, যদি আমি ১টা ফ্যান ৮০ওয়াট ১টা টিউব ৪০ওয়াট আইপিএস হিসেবে ব্যবহার করি তবে এটি ৩.৫ গুন বেশি [৩০-৯০ মিনিট] সময় সার্ভিস দেয়ার কথা, আমার অনুমান কি ঠিক?  


জুয়েল:
2009-08-09

আমি যতটুকু জানি ইউপিএস এবং আইপিএসের প্রধান পার্থক্য হল, ইউপিএসের আউটপুট স্কয়ার ওয়েভ এবং আইপিএসের আউটপুট সাইন ওয়েভ। ফলে আপনি ইউপিএস ব্যবহার করে ফ্যান, ফিলামেন্ট বালব, প্রচলিত চোক কয়েল সহ টিউবলাইট ইত্যাদি ব্যবহার করতে গেলে সমস্যা হবে। যেমন ফ্যান চালাতে গেলে ফুল স্পীড পাবেন না এবং কিছু দিনের মধ্যেই ফ্যানের বিয়ারিং সহ বিভিন্ন মেকানিক্যাল অংশ ক্ষয় হয়ে যাবে(আমার বাসার একটা টেবিল ফ্যানের এই অবস্থা হয়েছে :-))। তবে এনার্জি বালব, ইলেকট্রনিক চোক কয়েল যুক্ত টিউব লাইট, টেলিভিশন ইত্যাদি ভাল ভাবেই কাজ করে। আমার বাসায় একটা পুরনো মডেলের Sendon ইউপিএসে দুটো 12V 50Amp মেইনন্টেনেন্স ফ্রি ব্যাটারী দিয়ে একটা বানিয়েছি। এটা দিয়ে ১৭ ওয়াটের ৫টা এনার্জি বালব একটা ২১ ইঞ্চি কালার টিভি(অথবা একটা টেবিল ফ্যান) টানা ৩/৪ ঘন্টা চালাই। এক্ষেত্রে বলে রাখি বেশি ব্যাকআপ টাইম পাওয়ার জন্য বাজারে প্রচলিত নতুন ইউপিএসগুলোতে বেশি এম্পিয়ারের এক্সটার্নাল ব্যাটারী লাগানোর চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ইউপিএসের সার্কিট পুড়ে যেতে পারে। পুরনো মডেলের Sendon এবং Micro ইউপিএসে আমি বড় এক্সটার্নাল ব্যাটারী লাগিয়ে সফল হয়েছি।

মোঃ সাব্বির বিন জামান:
2009-08-13

UPS doesn\'t always output square wave, may be a modified version of square wave or perhaps a sinewave with some harmonics..but the output it gives depends upon the inverter it uses....if tou use a UPS with high quality inverter then it is certain to have a output as the pure sinewave looks like..but i don\'t suggest u to use a UPS as IPS.because UPS battery can not always support the required amount of Ampere for your load, whereas there is also a chance of loss of battery life...So check your loads, get the amount of current they require for their proper functioning and thend decide that the battery inside in your UPS is capable of handling the loads without transcending its limit

অটো চার্জার বা IPS না থাকলে ৫০ টাকায় বানিয়ে নিন।

অটো চার্জার বা IPS না থাকলে ৫০ টাকায় বানিয়ে নিন।

প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে একটি ছোট্ট, সুন্দর ও মজার সার্কিট উপস্থাপন করব। ইদানিং আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় লোডসেডিং একটি নিয়মিত সমস্যা। বাড়িতে অটোচার্জার বা আইপিএস না থাকলে, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে, আমাদের বিড়ম্বনায় পড়তে হয়। তখন হাতে কাছে থাকা দেয়ারশলাই বা মোম বাতিটিও আর খুঁজে পাওয়া যায় না। আলোচ্য সার্কিটটি আমাদের এই সমস্যার হাত থেকে রক্ষা করবে।
http://media.somewhereinblog.net/images/thumbs/sciencezone_1229160124_1-led.JPG
Resistor :
R1=100 k
R2=420 k
Veriable Resistor:
VR1=10 k
Transistor:
T= BC 148 B
Light Dependent Resistor
LDR
Light Emeting Diode:
LED = White or Green(Any One)
তৈরী পদ্ধতি বর্ণনা: প্রয়োজনীয় Parts গুলো ইলেকট্রনিক্সের দোকান থেকে সংগ্রহ করে একটি ভেরো বোর্ডের উপর চিত্রের সার্কিট অনুসারে সংযোগ করতে হবে। ভেরো বোর্ডের পরিবর্তে শক্ত মোটা কাগজের উপরে প্রয়োজনীয় ছিদ্র করেও সাকির্টটি তৈরী করা যেতে পারে। সার্কিট এ ব্যবহৃত LDR টি সেন্সর হিসেবে কাজ করে। যখন সেন্সরটির উপরে আলো পড়ে তখন সার্কিটে ব্যবহৃত LDR টি নিভে থাকে। কিন্তু যখনই লোডসেডিং হয় তখন LDR এর উপর আলো পড়ে না এমতাবস্থায় ট্রানজিস্টর T এর সাহায্যে LED এর মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং LED জ্বলে উঠে। প্রদত্ত সার্কিটে পাওয়ার হিসেবে ৩টি পেন্সিল ব্যাটারী অথবা হাতঘড়িতে ব্যবহৃত ব্যাটারীও (৩টি) ব্যবহার করা যেতে পারে। সমস্ত সার্কিট সহ ব্যাটারীকে একটি ছোট আকর্ষনীয় বক্সে এমন ভাবে আবদ্ধ করতে হবে যাতে LED থেকে আগত আলো সরাসরি LDR এ না পড়ে এবং LDR এর উপর রুমে ব্যবহৃত আলো সরাসরি পড়ে। VR1 কে এমন ভাবে এ্যাডজাস্ট করতে হবে যাতে রুমের লাইট অফ করলে খঊউ জ্বলে।
সর্ম্পূণ প্রজেক্টটি তৈরী করতে প্রায় পঞ্চাশ টাকা লাগবে। আশাকরি প্রজেক্টটি তৈরী করে আপনারা বাড়িতে ব্যবহার করবেন। যে কোন সমস্যায় আপনারা যোগাযোগ করতে পারেন।
  
-

সহজেই মুক্তি লাভ করুন আপনার ইউপিএসের বিরক্তিকর শব্দ হতে

সহজেই মুক্তি লাভ করুন আপনার ইউপিএসের বিরক্তিকর শব্দ হতে

 লিখেছেনঃ মুসলিম সুমন তারিখঃ ০১/০৮/২০১১

অনেকদিন পর বিজ্ঞানপ্রযুক্তিতে লিখতে বসলাম, তাও একটা অনুবাদ পোস্ট। আপনি যদি তৃতীয় বিশ্বের কোন দেশের অধিবাসী হন, তাহলে আপনার কম্পিউটারে ইউপিএস থাকাটা অবশ্যই জরুরী। আর ইউপিএসের বিপ-বিপ আর্তনাদের সাথে তো পরিচয় আছেই। আপনি চাইলে খুব সহজেই এই ঝামেলাটি হতে মুক্তি পেতে পারেন। (আমার কাছে ঝামেলা, সবার কাছে নাও হতে পারে।) শব্দটি এতই উচ্চমাত্রার যে, আপনার পাশের বাসার মানুষ পর্যন্ত এর হাত থেকে রেহাই পাবেন না। সরাসরি স্নায়ুতে আঘাত করে এটি। বিশেষ করে গভীর রাতে যখন আপনি কোন গুরুত্বপূর্ণ কাজ করছেন এবং ভোল্টেজের উঠানামা কিংবা বিদ্যুৎ চলে গেলে আপনি কাজ শেষ করতে করতে এটি সকলের ঘুম শেষ করে দিবে।
তবে প্রক্রিয়াটি শুরু করার আগে আপনার ওয়ারেন্টি আছে কিনা নিশ্চিত হয়ে নিন। কেননা, এরপর আপনার ওয়ারেন্টির ভ্যালিডিটি নষ্ট হয়ে যেতে পারে।
যাহোক, কথা না বাড়িয়ে কিভাবে এ হতে মুক্তি পাওয়া যায় তার একটি সংক্ষিপ্ত পদ্ধতি নিচে বর্ণনা দেয়া হল।

সম্পূর্ণ নিজ দায়িত্বে করুন। ইউপিএস খোলার আগে অবশ্যই পূর্বসতর্কতা অবলম্বন করুন, যেহেতু এতে ব্যাটারী আছে, তাই অঘটনবশতঃ শক লেগে যেতে পারে।
১. আপনার ইউপিএস বন্ধ করুন। নিশ্চিত করুন যেন কোন এলইডি প্রজ্বলিত অবস্থায় না থাকে।
২. ইউপিএস এর সাথে সংযুক্ত পাওয়ার সুইচটি বন্ধ করে পিছনের সকল তারের সংযোগ বিচ্ছিন্ন করুন।
৩. কোন সমান্তরাল জায়গায় রেখে আপনার ইউপিএসটি খুলুন।
৪. স্পিকারটি খোঁজ করে বের করুন। খুব সহজেই এটি বের করে ফেলতে পারবেন। ঠিক এই ধরণের স্পিকার আপনি আপনার মাদারবোর্ডে দেখে থাকতে পারেন। ১/৩ ডায়ামিটারের একটী সিলিন্ডারের মত কালো বস্তু। ইউপিএস কন্ট্রোল বোর্ডে এটি সোল্ডারড অবস্থায় থাকে। এটি দেখতে প্রায় এরকমই:
motherboard_ups_speaker
এখন আপনার কাছে যদি প্রয়োজনীয় যন্ত্রপাতি অর্থাৎ সোল্ডারিং আয়রন থাকে তবে আপনি এটিকে খুব সহজেই তুলে ফেলতে পারবেন। অন্যথা, আপনি কাটিং প্লায়ারস ব্যবহার করেও এটিকে কন্ট্রোল বোর্ড হতে আলাদা করতে পারেন, কিন্তু এতে ঝুঁকি বেশি হয়ে যায়।
আবারও বলছি, নিজ দায়িত্বে করুন।

 

টেক ডাক্তার: ইউপিএস ব্যাকআপ দিচ্ছে না

 ইউপিএস  ব্যাকআপ দিচ্ছে না  * আমার কম্পিউটারের ইউপিএস কিছুদিন থেকে ব্যাকআপ দিচ্ছে না। বিদ্যুৎ চলে গেলে কম্পিউটার রিস্টার্ট হয়ে যায়। আবার অনেক সময় কম্পিউটার চালু থাকলেও কয়েক মিনিট পর বন্ধ হয়ে যায়।
নূরুল ইসলাম
চৌমুহনী, মতিহার, রাজশাহী।

** সমাধান : আপনার ইউপিএসের ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। আপনাকে ব্যাটারি পরিবর্তন করতে হবে। এর পরও যদি কয়েক মিনিট পর কম্পিউটার বন্ধ হয়ে যায়, তবে সম্ভবত ইউপিএসটির সার্কিটে সমস্যা রয়েছে।
 
- টেক ডাক্তারhttp://www.kalerkantho.com

UPS Buy and Maintenance Guide











Source: http://www.comjagat.com