Showing posts with label Oven. Show all posts
Showing posts with label Oven. Show all posts

Tuesday, May 8, 2012

ওভেন কিনতেঃ

ওভেন কিনতেঃ

শহুরে হেঁসেলে ওভেনের সংযোজনটা এখন খুব আহামরি কোনো আবদার নয়। পাকা গৃহিনীর রান্নাঘর হোক কিংবা নতুন সংসার, সবখানেই একখানা ওভেন যেন এখন আর না হলেই নয়। ঢাকাতে এখন তিন ধরনের ওভেন পাওয়া যায়। এর মধ্যে একটি ইলেকট্রিক ওভেন, একটি মাইক্রোওয়েভ ওভেন আর একটি হলো ইলেকট্রিক মাইক্রোওয়েভ ওভেন। এদের মধ্যে যেটা শুধু ইলেকট্রিক ওভেন সেখানে প্রায় সবধরনের খাবার রান্না করা সম্ভব কিন্তু খাবার গরম করে খাওয়ার মজাটা উপভোগ করা সম্ভব নয়। আর মাইক্রোওয়েভ ওভেনে খাবার দ্রুত রান্না করা গেলেও এখানে কিন্তু খাবার রান্না করার কিছু বাধ্যবাধকতা আছে। অর্থাৎ সব রকমের খাবার এই ওভেনে রান্না হবে না। তবে এখন বাজারে বেশকিছু মাইক্রোওয়েভ ওভেন বাজারে পাওয়া যায় যেগুলোতে প্রায় সবধরনের খাবার রান্না করা যায় পাশাপাশি মাইক্রোওয়েভ দিয়ে খাবার দ্রুত গরম করাও যায়।

বাজার থেকে ওভেন কিনতে এখন বেশকিছু ব্র্যান্ড পাবেন। এদের মধ্যে অধিকাংশই চীনের তৈরি। একটু নিম্নমানের কাঁচামাল দিয়ে তৈরি বলে এসব ওভেন বেশীদিন টেকসই হয় না। তাই চেষ্টা করুন বাজেটটা একটু বাড়িয়ে কোনো ব্র্যান্ড শোরুম থেকে ওভেন কিনতে। ঢাকাতে স্যামসাং, সিঙ্গার, ফিলিপস, ন্যাশনাল এর মতো বড় প্রতিষ্ঠানগুলোর ওভেন কিনতে পাওয়া যায়। এসব শোরুমে পাবেন মাইক্রোওয়েভ ওভেন এবং ইলেকট্রিক মাইক্রোওয়েভ ওভেন। আর ইলেকট্রিক ওভেন কিনতে গেলে স্টেডিয়াম মার্কেট, বাইতুল মোকাররাম, বসুন্ধরা সিটি, নিউমার্কেট এসব জায়গা থেকে কিনতে পারেন। এধরনের ইলেকট্রিক ওভেনের দাম পড়বে ৩ হাজার থেকে শুরু করে ব্র্যান্ড আর সাইজ অনুপাতে ৫ হাজার টাকা পর্যন্ত। আর ইলেকট্রিক মাইক্রোওয়েভ ওভেন কিনতে পারবেন ৮ হাজার থেকে শুরু করে ১২ হাজার টাকা পর্যন্ত। এসব ওভেনের অধিকাংশই দেখা যায় সাদা আর কাল এই দুই রঙের হয়ে থাকে। আপনি এমন রঙের কিনুন যেটি আপনার ডাইনিং কিংবা কিচেনের ফার্নিচারের সাথে ম্যাচ করবে। পাশাপাশি সাদা রঙের জিনিসটা একটু দ্রুত ময়লা ধরে, সে কথাটাও মাথায় রাখুন।

রোটেসারি সিস্টেম

মূলত মাইক্রোওয়েভ ওভেনে এই রোটেসারি সিস্টেমটি থাকলেই আপনি মাইক্রোওয়েভ ওভেনেও ইলেকট্রিক ওভেনের মতো রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। এখানে তাহলে মাংস বা যে কিছু গ্রিল বা রোস্ট করা যাবে। আর গ্রিল করার বাদবাকি সব সরঞ্জামও দেয়া থাকবে ওভেনের সাথেই, তাই কেনার সময় সব কিছু প্যাকেট খুলে বুঝে নিন আর বাড়ি গিয়ে রান্না চরাবার আগে একটু ম্যানুয়াল বইটি উল্টেপাল্টে পড়ে নিন।

Monday, May 7, 2012

ওভেন আর মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে পার্থক্য কি?

ওভেন আর মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে পার্থক্য কি?

কোনটা দিয়ে কি করা হয়?
ওভেন দিয়ে তো মনে হয় সব কিছু গরম করা হয় রান্না করা না কোন ব্র্যান্ডের ওভেন কিনলে ভাল হবে কত দাম নিবে? Miyako কেমন?

মাইক্রোওয়েভ ওভেনে রান্না করা কি সেইভ/হেলথি?


নাফিজ মুনতাসির বলেছেন: 

Miyako মাইক্রোওয়েভ অভেন নেন................মারাত্মক জিনিস............আমাদের বাসায় এটা আছে...............সারাজীবনেও নষ্ট হবে না.......... 

বাংলার কথা বলি বলেছেন: 

খাবার দাবার গরম করে খাইতে চাইলে মাইক্রোওয়েভ ওভেন নেন। আর কেক বিস্কুট বানানোর জন্য ইলেক্ট্রিক ওভেন বেশী ভালো। 

আহসান২০২০ বলেছেন: 

মাইক্রোওয়েভ ওভেন দিয়ে প্রায় সবই করা যায়। তবে আপনি যে বলেছেন রান্না করবেন, তা আপনি যদি ভাত, খিচুড়ি, বিরিয়ানী. গরুর মাংস রান্না করতে চান তো হবে না। কেক, বিস্কুট, বাদাম ভাজি, নুডুলস, হালুয়া ইত্যাদি করা যাবে। রান্না বান্নার জন্য ওভেন।
আপনি সনি, স্যামসাং, প্যানাসনিক, ফিলিপস ব্রান্ডের যেটা আপনার প্রযোজন সেটা নেন। আমার অফিসে প্যানাসনিক ৩ বছর ধরে ব্যবহার করছি। ভালোই আছে। 

টিভি পাগলা বলেছেন:

ভাত, মাংশ খিচুরী মাইক্রোওয়েভে না করে সাধারণ চুলাতেই করা ভালো। মাইক্রোওয়েভ ব্যবহার করবেন ২।১ মিনিটের জন্য, শুধু গরম করার কাজে।আর যদি চিকেন গ্রীল, কেক বানাতে চান, তবে ইলেক্ট্রিক ওভেন নিবেন। এটাতে ২-১ মিনিটে খাওয়া গরম করা সম্ভব নয়।
ব্রান্ডভেদে মাইক্রোওয়েভ ওভেনের দাম ৪,০০০ টাকা থেকে শুরু। আর ইলেক্ট্রিক নিতে গেলে ৭০০০-৮০০০ টাকা থেকে শুরু হবে।
মাইক্রো+ইলেক্ট্রিক কম্বো পাওয়া যায়, ১২-১৪ হাজার টাকার মধ্যে পাবেন।

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: 

 সাধারন ওভেন হলো যেটাতে হিটিং কয়েল ইউজ করে খাবার গরম রান্না করা হয়। হিটার চুলার মতো। এক্ষেত্রে আপনি কোন কাগজের প্যাকেটে খাবার রেখে সেটা গরম করতে পারবেননা, আগুন ধরে যাবে।

মাইক্রোওয়েভ ওভেন হলো যেটাতে রেডিও মাইক্রোওয়েভ বা ইলেক্ট্রোম্যাগনেটিক রে ইউজ করে খাবার গরম করা হয়। এক্ষেত্রে খাবারের অনুগুলোর মধ্যে কম্পন শুরু হয় এবং গরম হয়ে ওঠে বাইরে ও ভেতর থেকে, কিন্তু পাত্র গরম হয়না, পাত্র গরম হয় কিন্তু সেটা খাবারের গরমে। আপনি কাগজের ঠোঙ্গায় খাবার রেখেও খাবার গরম করতে পারবেন অতি দ্রুত, এবং ভেতর-বাইরে সমানভাবে।
  

Source: http://www.somewhereinblog.net 

 

Sunday, May 6, 2012

ওয়াশিং মেশিন এবং ওভেন কোন ব্র্যান্ডের টা ভাল হবে ?

ওয়াশিং মেশিন এবং ওভেন কোন ব্র্যান্ডের টা ভাল হবে ?

ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছিলাম। কোন ব্র্যান্ডের টা ভাল হবে? ওয়াশিং মেশিন ব্যবহারের অসুবিধা কি কি ? অটো ড্রাইয়ার সহ/ছাড়া দাম কত হতে পারে ? প্লিজ লাগে একটু হেল্পান।

সাথে, মাইক্রোওয়েভ ওভেন নিয়েও আইডিয়া দেন। দাম কেমন? ইলেক্ট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ এর মধ্যে কি পার্থক্য ? কোন ব্র্যান্ডের টা ভাল?


কোন ব্র্যান্ড গুলোর আফটার সেলস সার্ভিস ভাল, কাইন্ডলি জানান। আর বসুন্ধরা সিটি তে পাওয়া যাবে কিনা ওই ব্র্যান্ড গুলো সেটাও জানান।


অগ্রিম ধন্যবাদ। 


সম্ভব,অসম্ভব বলেছেন: 

 ok , LG ভাল কারন দুইটা , এক , অনেকে ইউজ করছে এবং ভাল বলছে। দুই, আফটার সেলস সার্ভিস ভাল। ওয়ারান্টি শেষ হয়ে গেলে ও অল্প পয়সায় রিপিয়ার করা যায়। পার্টস এভেইএবেল।
ওয়াশিং মেশিন ব্যবহারের অসুবিধা কিছু নাই। বিদ্যুৎ খরচ হয় এ ছাড়া। কিছু নিয়ম মেনে কাপড় ধুতে হয়। রঙ্গিন কাপড় সাদা কাপড় আলাদা ধুতে হয়। খুব সৌখিন কাপড় না ধোয়া ভাল।
অটো ড্রাইয়ার নেবার দরকার নেই শুধু শুধু বিদ্যুৎ খরচ। কম পক্ষে ৭৫% স্পিন ড্রাই যেটায় হয় সেটাই যথেষ্ট। এতেই কাপড় ৯০% শুঁকিয়ে যায়।
সাধারণত খুব কম সময়ে খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যাবহার করা হয়, ১মিনিটে বাটি গরম না করে ১ বাঁটি রান্না তরকারি খুব সহজে গরম করা যায় । চা কফির পানি ১মিনিটে গরম করা যায়।ফ্রিজে জমে যাওয়া মাছ মাংস ডিফ্রস্ট করা যায় অল্প সময়ে। কিন্তু গ্রিল করা যায় না। বেক করা যায় না। মানে কেক বানাতে পারবেন না।
ইলেক্ট্রিক ওভেনে গ্রিল করা যায়। বেক করা যায়। মানে কেক বানাতে পারবেন । কোন কোন ইলেক্ট্রিক ওভেনে শুধু গ্রিল করা যায়। খাবার ও গরম করা যায় কিন্তু ইলেক্ট্রিক ওভেনে খাবার গরম করা আর চুলা ধরিয়ে খাবার গরম করার ভিতর পার্থক্য নাই। এখানে একটু বেশি সময়ে বাটি সহ গরম হয়। পিজ্জা থ্র করতে ইলেক্ট্রিক ওভেন লাগে যাতে বেক অপশন আছে মাইক্রোওয়েভ ওভেনে হয় না।বিদ্যুৎ খরচ বেশি।
আর কি জিগাসা করেছেন? দাম? দাম বলতে পারবো না।বসুন্ধরা সিটি থেকে না নিয়ে আপনার খুব কাছের শো-রুম থেকে নেন। তাহলে পরে যখন সার্ভিস লাগবে সহজে পাবেন। বিজি শো-রুম থেকে নিলে যখন সার্ভিস লাগবে তখন লম্বা লাইনে পড়ে যাবেন। আবার যে শো-রুম উঠে যাছে সেখান থেকে নিলে যখন সার্ভিস লাগবে তখন তাদের খুজে পাবেন না।সম্ভবত সব শো-রুম -এ একি দাম। 

Source: http://www.somewhereinblog.net 

 

মাইক্রোওয়েভ ওভেনের যত্ন-আত্তি সম্পর্কে টুকিটাকি টিপস!

মাইক্রোওয়েভ ওভেনের যত্ন-আত্তি সম্পর্কে টুকিটাকি টিপস!


ফ্রিজের ঠাণ্ডা খাবার গরম করবেন? মাইক্রোওয়েভ ওভেন তো রয়েছে হাতের কাছেই। আবার মজার যে কোনো রেসিপিও চট করে রান্না করা যায় এর সাহায্যে।
আমাদের দৈনন্দিন জীবনে সময় বাঁচিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্য এনে দেয় এ যন্ত্রটি। দীর্ঘদিন ভালো রাখতে জেনে নিন মাইক্রোওয়েভ ওভেনের যত্ন-আত্তি সম্পর্কে_

ওভেন সব সময় কাঠের টেবিলের ওপর রাখবেন। তবে টেবিল যেন বেশি উঁচু না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি।
ওভেনে অবশ্যই ওভেনপ্রুফ পাত্র ব্যবহার করতে হবে। ধাতব বাসন কখনোই ওভেনের ভেতর দেবেন না।
ব্যবহারের আগে ওভেনটি কিছুক্ষণ চালিয়ে নিন।
খুব কম বা বেশি ভোল্টেজে ওভেন চালাবেন না। বিদ্যুতের হঠাৎ আসা-যাওয়াতেও অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে ওভেন। তাই সম্ভব হলে প্রটেক্টর লাগিয়ে নিন। এতে বিপদমুক্ত থাকবে আপনার ওভেনটি।
পাত্র ও খাবার খুব সাবধানে রাখবেন যেন ওভেনের গায়ে লেগে না যায়।
পাত্রে অতিরিক্ত খাবার নেবেন না। খাবারের টুকরোগুলো একই আকৃতির হওয়া উচিত।
খাদ্যের ধরন অনুযায়ী গরম করার জন্য সময় নির্ধারণ করুন। স্ট্যান্ডিং টাইমের পরও রান্না না হলে আবার অল্প সময়ের জন্য দিন ওভেনে। তবে প্রথমে কম সময় নির্ধারণ করে দেওয়াই ভালো।
সব সময় ওভেনে খাদ্যদ্রব্য ঢেকে দেবেন।
গরম অবস্থায় কখনও ভেতরে খালি হাত ঢোকাবেন না। গরম পাত্র ধরতে মোটা ও ভারী গ্গ্নাভস ব্যবহার করুন।
ওভেনে রান্না করতে বেশি তেল লাগে না। তাই ডুবোতেলে কিছু রান্না করতে যাবেন না। তেল গরম হয়ে এদিক-ওদিক ছিটে ওভেনের বারোটা বাজিয়ে দিতে পারে।
কাজ শেষ হলে ওভেনের বৈদ্যুতিক সংযোগটি বিচ্ছিন্ন করে ফেলুন।

ব্যবহারের পর মেশিন গরম থাকা অবস্থায় ওভেনের দরজা বন্ধ না করাই ভালো।
প্রতিবার ব্যবহারের পর ওভেনের ভেতরটা পরিষ্কার করতে হবে। না হলে দুর্গন্ধ হয়ে যেতে পারে। তবে অবশ্যই ঠাণ্ডা হওয়ার পর পরিষ্কার করবেন। মাঝে মধ্যে ওভেনের গ্রিলগুলো বের করে পাতলা কাপড় দিয়ে মুছে রাখুন।

সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করুন আপনার মাইক্রোওয়েভ ওভেন। আগে ওভেনের প্ল্নাগ খুলে ভেতরের ট্রে বের করে নিন। তারপর সাবান গোলানো পানিতে স্পঞ্জ বা সুতি কাপড় দিয়ে মুছে পরিষ্কার করুন।

ওভেনের ভেতরে দুর্গন্ধ হয়ে গেলে এক কাপ পানিতে এক চা চামচ লেবুর রস বা সিরকা মিশিয়ে এক মিনিট উচ্চ তাপে গরম করে নিন। 

লিখেছেন সালমা আক্তার মেরী

 

যত্নে থাকুক ফ্রিজ ও ওভেন

যত্নে থাকুক ফ্রিজ ও ওভেন 

গরমকালে খাবার নষ্ট হয় দ্রুত। তাই গরমে খাবার সংরক্ষণে ফ্রিজের তুলনা নেই। আবার ফ্রিজের খাবার ঝটপট গরম করে নিতে সুগৃহিণীর পছন্দ মাইক্রোওয়েভ ওভেন। কিন্তু ফ্রিজ এবং ওভেনের যত্ন না নিলে হয়ে যাবে হিতে বিপরীত, নষ্ট হয়ে যাবে খাবার। তাই কীভাবে ফ্রিজ ও ওভেন পরিষ্কার রাখবেন, তার কিছু টিপস নিয়েই এই আয়োজন।

ফ্রিজ হওয়া চাই শুষ্ক

রান্নাবিদ রাহিমা সুলতানা মনে করেন, ‘শহুরে জীবনে গরমকালে পেটের সমস্যা বেড়ে যাওয়ার একটি প্রধান কারণ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর ফ্রিজ। ব্যস্ত গৃহিণীরা আজকাল সপ্তাহ খানেকের খাবার একসঙ্গে রান্না করে ফ্রিজে রেখে দেন। তাঁরা জানেন না, এই খাবার দুই দিনের মাথায় নষ্ট হয়ে যায়। জন্ম নেয় ব্যাকটোরিয়া। কিন্তু একটি পরিষ্কার ফ্রিজ এই ঝুঁকি কমিয়ে দিতে পারে অনেকখানি। কীভাবে ফ্রিজ পরিষ্কার রাখবেন, তার কিছু টিপস রইল আপনার জন্য।

 প্রথমেই তাপমাত্রা নিয়ন্ত্রণকারী নবটি বন্ধ করে নিন। ফ্রিজের পানি জমে যে ট্রেতে, সেটিও বের করে পানি সরিয়ে নিন।

 ফ্রিজে রক্ষিত সব খাদ্যদ্রব্য বের করে নিন। পানির বোতল থেকে শুরু করে চিংড়ি মাছের প্যাকেটসহ সব সরিয়ে নিন।
 বাজারে যে লিকুইড সোপ পাওয়া যায়, সেটি কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। আর ওই পানিতে ভালোমতো ধুয়ে নিন ফ্রিজের তাক, র্যাক, ড্রয়ারসহ সব টুকিটাকি অংশও।
 ঠান্ডা, পরিষ্কার পানিতে ফ্রিজের তাক, ড্রয়ার ইত্যাদি অন্তত দুবার ধুয়ে ভালোমতো মুছে নিন তোয়ালে, নিউজপেপার কিংবা টিস্যু দিয়ে।
 একইভাবে ধুয়ে মুছে নিন ফ্রিজের অভ্যন্তরীণ অংশ। খেয়াল রাখবেন, ফ্রিজে যেন পানির একটি ফোঁটাও না থাকে। প্রয়োজনে ড্রায়ার ব্যবহার করুন।
 সব তাক, র্যাক ও ড্রয়ার ধুয়েমুছে সেট করুন আবার ফ্রিজে। চালু করার অন্তত ১৫ মিনিট পর খাদ্যদ্রব্য আবার ফ্রিজে রাখবেন। সপ্তাহে অন্তত একদিন ফ্রিজ এভাবে পরিষ্কার করবেন।
 ফ্রিজে অতিরিক্ত খাবার পানি রাখবেন না, এতে ফ্রিজের ভেতরে পানি জমে ব্যাকটেরিয়া বাড়ার আশঙ্কাও বেড়ে যায়।
 মাছ, মাংস ফ্রিজে রাখার জন্য বড় বাক্স বা কনটেইনার ব্যবহার করুন। মাছের জন্য আলাদা ও মাংসের জন্য আলাদা বাক্স ব্যবহার করুন। এতে করে ফ্রিজে গন্ধ তৈরি হবে না। একই পদ্ধতি প্রয়োগ করতে পারেন সবজি রাখার বেলায়ও।

ট্রান্সকম ইলেকট্র্রনিকস লিমিটেডের ট্রেইনি রিটেইল ম্যানেজার মো. ফয়সাল বিন আনোয়ার বলেন, ফ্রিজের রক্ষণাবেক্ষণের ওপরই নির্ভর করে ফ্রিজ আপনার খাবার কীভাবে সংরক্ষণ করবে। যেনতেন মানের ফ্রিজ ব্যবহার না করাই ভালো। আজকাল অনেক ফ্রিজে ‘ডিওডোরাইজার’ থাকে, যা খাবারের মান তো নষ্ট করেই না বরং ফ্রিজকে রাখে দুর্গন্ধমুক্ত। আর ফ্রিজের ডালায় খাবার পানির বোতল রাখলে র্যাক ঝুলে যেতে পারে। ফলে ফ্রিজে বাতাস প্রবেশ করে। অনেক ফ্রিজেই ডালা না খুলে পানি ও বরফ পাওয়ার ব্যবস্থা থাকে। তাই ফ্রিজ কেনার আগে খেয়াল করতে হবে, ফ্রিজটি আপনাকে কতটুকু স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছে।


ওভেনের যত্ন নিন প্রতিদিন

গৃহিণীর শৌখিন বৈদ্যুতিক চুলাটিই হলো অতি শখের মাইক্রোওয়েভ ওভেন। রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘সপ্তাহে অন্তত তিন দিন পুরো ওভেন ফ্রিজের মতো আলাদা অংশ করে পরিষ্কার করা দরকার। লিকুইড সোপ ছাড়াও বাজারে ওভেন ক্লিনার পাওয়া যায়। প্রয়োজনে সেটিও ব্যবহার করতে পারেন। শুধু ওভেন নয়, ওভেনে ব্যবহূত বাটিটিও পরিষ্কার রাখুন সমান মনোযোগে। ওভেনে খাবারের ছিটেফোঁটাও যেন পড়ে না থাকে, সে বিষয়ে খেয়াল রাখুন।

মো. ফয়সাল বিন আনোয়ার বলেন, ওভেনের সবচেয়ে বড় শত্রু তেলাপোকা। তাই ওভেনটি রাখুন খোলামেলা ও পরিষ্কার স্থানে। ব্যবহার শেষে ওভেনটি ঠান্ডা হলে সেটি পরিষ্কার করে অবশ্যই মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। ধুলাবালি যাতে ওভেনের সুরক্ষার যান্ত্রিক অংশগুলোতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করুন।


অধিকাংশ গৃহিণী ফ্রিজ থেকে খাবার বের করে সরাসরি ওভেনে গরম করে নেন। এটি খাবারের মান নষ্ট করে। তাই ফ্রিজের খাবারের শীতল ভাব কমিয়ে ওভেনে গরম করুন। খাওয়া শেষে খাবার ওভেনে গরম করার পর বাতাসে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করুন। 

 

Saturday, May 5, 2012

যত্নে থাকুক মাইক্রোওয়েভ ওভেন

যত্নে থাকুক মাইক্রোওয়েভ ওভেন

জীবনযাপনের কাজে ব্যবহূত বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে যেসব যন্ত্রের নাম আসে এর মধ্যে মাইক্রোওয়েভ ওভেন অন্যতম। খাবার গরম করার কাজে এর তুলনা হয় না। সঙ্গে মজার খাবার তৈরির কাজও রয়েছে। এই বৈদ্যুতিক যন্ত্রটি ব্যবহার করতে হয় অত্যন্ত সাবধানতার সঙ্গে। এ ছাড়া যত্ন নিতে হয় সব সময়। কিন্তু অনেকেই মাইক্রোওয়েভ ওভেনের সঠিক যত্ন কীভাবে নিতে হয়, তা জানেন না। ফলে যন্ত্রে ত্রুটি দেখা যায়। অনেক সময় স্থায়ীভাবে বিকলও হয়ে যেতে পারে দরকারি এ যন্ত্রটি। এই প্রতিবেদনে থাকছে মাইক্রোওয়েভ ওভেনের যত্নের নানা দিক।
মাইক্রোওয়েভ ওভেনের যত্ন নিতে হবে কীভাবে? এসব বিষয় জানালেন কারওয়ান বাজারের ট্রান্সকম ডিজিটালের ব্যবস্থাপক মেহেদী হাসান। মাইক্রোওভেনের যত্ন নিতে হলে যেসব বিষয় খেয়াল রাখতে হবে তা হলো—
মাইক্রোওভেনের ভেতরটা খুবই উত্তপ্ত থাকে। তাই এখানে অবশ্যই ওভেনপ্রুফ বাসন ব্যবহার করতে হবে।
এতে ধাতব কোনো বাসন ব্যবহার করা যাবে না। ফলে ওভেন নষ্ট হয়ে যেতে পারে।
মাইক্রোওয়েভ ওভেন কম ভোল্টেজে চালানো যাবে না। এতে এর ট্রান্সফরমার নষ্ট হয়ে যেতে পারে। এমনকি এটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে।
বিপদ থেকে মুক্তির জন্য এতে প্রটেক্টর লাগিয়ে নিলে ভালো হয়। এতে বিপদের আশঙ্কা কম থাকে।
খাবার গরম করার সময় অনেক সময় বেশি গরম হয়ে তা মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে পড়ে যেতে পারে। তাই খাবার গরম হয়ে গেলে সঙ্গে সঙ্গে এটি পরিষ্কার করতে হবে। অন্যথায় এটির ভেতর দুর্গন্ধ হয়ে যেতে পারে। এমনকি পরে গরম করা খাবার নষ্ট হয়ে যেতে পারে।
মাইক্রোওয়েভ ওভেনের পেছনের যে ফাঁকা জায়গা আছে সেখানে তেলাপোকা, মাকড়সা বা টিকটিকি ঢুকে যেতে পারে। এসব ক্ষেত্রে যেকোনো সময় খাবার নষ্টের কারণ হতে পারে। তাই সব সময় মাইক্রোওভেনের পেছনের দিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
মাইক্রোওভেনের সুইচ চালু রাখা যাবে না। কাজ শেষ করে এটি বন্ধ রাখতে হবে। সুইচ চালু থাকলে এ থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।
মাইক্রোওয়েভ ওভেন অনেক সময় বিদ্যুতায়িত হয়ে যেতে পারে। এ থেকে রক্ষা পেতে আর্থিং ব্যবহার করতে হবে।
খাবারের পরিমাণ অনুযায়ী মাইক্রোওয়েভ ওভেন চালু রাখা উচিত। বেশি খাবারের ক্ষেত্রে সময় বেশি ও পরিমাণে অল্প খাবারের ক্ষেত্রে কম সময় এটি চালু রাখা। খাবার যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখা।
মাইক্রোওয়েভ ওভেনটি যাতে শিশুদের নাগলের বাইরে থাকে, এমন স্থানে এটি রাখতে হবে।
প্রতিদিন কাজ শেষে মাইক্রোওয়েভ ওভেনটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার ও যত্ন নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ হয়। এখানে অংশ নিয়ে এ সম্পর্কে জ্ঞান লাভ করা যেতে পারে। এ ছাড়া এ সংক্রান্ত অনেক বই বাজারে পাওয়া যায়, সেখান থেকেও এ সম্পর্কে ধারণা লাভ করা যেতে পারে।
মোছাব্বের হোসেন
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ৩০, ২০১০

 

ওয়াশিং মেশিন এবং ওভেন কোন ব্র্যান্ডের টা ভাল হবে ?

ওয়াশিং মেশিন এবং ওভেন কোন ব্র্যান্ডের টা ভাল হবে ?

 

ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছিলাম। কোন ব্র্যান্ডের টা ভাল হবে? ওয়াশিং মেশিন ব্যবহারের অসুবিধা কি কি ? অটো ড্রাইয়ার সহ/ছাড়া দাম কত হতে পারে ? প্লিজ লাগে একটু হেল্পান।

সাথে, মাইক্রোওয়েভ ওভেন নিয়েও আইডিয়া দেন। দাম কেমন? ইলেক্ট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ এর মধ্যে কি পার্থক্য ? কোন ব্র্যান্ডের টা ভাল?

কোন ব্র্যান্ড গুলোর আফটার সেলস সার্ভিস ভাল, কাইন্ডলি জানান। আর বসুন্ধরা সিটি তে পাওয়া যাবে কিনা ওই ব্র্যান্ড গুলো সেটাও জানান।

অগ্রিম ধন্যবাদ। 

সম্ভব,অসম্ভব বলেছেন: ok , LG ভাল কারন দুইটা , এক , অনেকে ইউজ করছে এবং ভাল বলছে। দুই, আফটার সেলস সার্ভিস ভাল। ওয়ারান্টি শেষ হয়ে গেলে ও অল্প পয়সায় রিপিয়ার করা যায়। পার্টস এভেইএবেল। ওয়াশিং মেশিন ব্যবহারের অসুবিধা কিছু নাই। বিদ্যুৎ খরচ হয় এ ছাড়া। কিছু নিয়ম মেনে কাপড় ধুতে হয়। রঙ্গিন কাপড় সাদা কাপড় আলাদা ধুতে হয়। খুব সৌখিন কাপড় না ধোয়া ভাল। অটো ড্রাইয়ার নেবার দরকার নেই শুধু শুধু বিদ্যুৎ খরচ। কম পক্ষে ৭৫% স্পিন ড্রাই যেটায় হয় সেটাই যথেষ্ট। এতেই কাপড় ৯০% শুঁকিয়ে যায়। সাধারণত খুব কম সময়ে খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যাবহার করা হয়, ১মিনিটে বাটি গরম না করে ১ বাঁটি রান্না তরকারি খুব সহজে গরম করা যায় । চা কফির পানি ১মিনিটে গরম করা যায়।ফ্রিজে জমে যাওয়া মাছ মাংস ডিফ্রস্ট করা যায় অল্প সময়ে। কিন্তু গ্রিল করা যায় না। বেক করা যায় না। মানে কেক বানাতে পারবেন না। ইলেক্ট্রিক ওভেনে গ্রিল করা যায়। বেক করা যায়। মানে কেক বানাতে পারবেন । কোন কোন ইলেক্ট্রিক ওভেনে শুধু গ্রিল করা যায়। খাবার ও গরম করা যায় কিন্তু ইলেক্ট্রিক ওভেনে খাবার গরম করা আর চুলা ধরিয়ে খাবার গরম করার ভিতর পার্থক্য নাই। এখানে একটু বেশি সময়ে বাটি সহ গরম হয়। পিজ্জা থ্র করতে ইলেক্ট্রিক ওভেন লাগে যাতে বেক অপশন আছে মাইক্রোওয়েভ ওভেনে হয় না।বিদ্যুৎ খরচ বেশি। আর কি জিগাসা করেছেন? দাম? দাম বলতে পারবো না।বসুন্ধরা সিটি থেকে না নিয়ে আপনার খুব কাছের শো-রুম থেকে নেন। তাহলে পরে যখন সার্ভিস লাগবে সহজে পাবেন। বিজি শো-রুম থেকে নিলে যখন সার্ভিস লাগবে তখন লম্বা লাইনে পড়ে যাবেন। আবার যে শো-রুম উঠে যাছে সেখান থেকে নিলে যখন সার্ভিস লাগবে তখন তাদের খুজে পাবেন না।সম্ভবত সব শো-রুম -এ একি দাম।  

এবিসি১০ বলেছেন: ব্লগার সম্ভব, অসম্ভব বলে দিয়েছেন আপনার প্রশ্নের উত্তর। আমি একটু অ্যাড করি: যেসব মাইক্রোওয়েভ ওভেনে গ্রিল + কনভেকশন অপশন আছে, সেগুলোতে বেইক ও গ্রিল করা যায়। তবে এই স্পেসিফিকেশনের মাইক্রোওয়েভ ওভেনের দাম বেশি পড়বে সাধারণের তুলনায়। 


 

Friday, May 4, 2012

ওভেন ব্যবহারের খুঁটিনাটি

ওভেন ব্যবহারের খুঁটিনাটি
আমাদের এই ব্যসত্মতায় সৌভাগ্য হয়ে এসেছে মাইক্রোওভেন। মাইক্রোওভেনে রান্না করার সময় খাদ্যের রং-স্বাদ পুষ্টিমান অটুট থাকে। অল্প সময়ে কম ঝামেলায় সবকিছু রান্না করা যায়। সাধারণ চুলায় রান্নার সময় দেয়ালের চারপাশ ময়লা হয় যা পরিস্কার করতে অনেক সময় লাগে। সেখানে মাইক্রোওভেনে এক টুকরো লেবু এক গস্নাস পানিতে ৩০ সেকে- গরম করে ওই পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিলেই হয়ে যায়। ডিটারজেন্টের কোন প্রয়োজন হয় না। লেবুপানির যে গন্ধ বের হয় তা থেকে তেলাপোকা, টিকটিকি ও অন্যান্য পোকামাকড় থেকে ওভেন রৰা করা যাবে। মাইক্রোওভেনে খাবার রান্নার সঠিক নিয়ম ও টাইম জানা থাকলে খাবার নষ্ট ও পুড়ে যাবার ভয় থাকে না। ব্যবহারের সময় প্রথমে টাইম কম দিন, পরে প্রয়োজনে আসত্মে আসত্মে বাড়ান। মাইক্রোওভেনে তেল খুব কম লাগে, তাই তেল কম খরচ হয় এবং কোলেস্টোরলের বাড়ার ঝুঁকি কমে। ধোঁয়া কালি ও তাপের ভয় না থাকায় স্কিনও সুরৰিত থাকে। পোলাও, বিরিয়ানী, বারবিকিউ, মাছ, মিষ্টি বিস্কুট, ইত্যাদি সব রকম খাবার রান্না করা যায়। তাই এই
ভেজালের রাজ্যে নিজেই তৈরি করতে পারেন স্বাস্থ্যসম্মত খাবার। তাছাড়া মাইক্রোওভেন একটি অতি নিরাপদ গৃহস্থালি রান্নার সরঞ্জাম। উন্নত বিশ্বে পঞ্চশের দশক থেকে এর ব্যবহার হয়ে আসছে। মাইক্রোওভেন বন্ধ করলে বা ওভেনের দরজা খোলা হলে এর মাইক্রোওয়েব শক্তি তৈরি বন্ধ হয়ে যায়, যা খাদ্যের ওপর কোন প্রভাব ফেলে না। বাচ্চাদের অনাকাঙ্ৰিত দুর্ঘটনা থেকে রৰা পেতে চাইল্ড লক ব্যবহার করম্নন। ফ্যানের নিচে বসেও মাইক্রোওভেনে রান্না করতে পারেন আবার লেখালেখি বা অন্য কাজও সারতে পারেন। মাইক্রোওভেনে অভ্যনত্মরীণ জলীয় অংশ দ্বারাই রান্না হয়, তাই বাড়তি পানি খুব এটা প্রয়োজন হয় না। অল্প সময়ের জন্য রান্না করলে বাজারের ওভেন প্রম্নপ পস্নাস্টিকের বাটিতে রান্না করা যাবে। কিন্তু ক্যারামেল, সস এবং অনেক সময় ধরে রান্না করতে হলে অবশ্যই মাইক্রোওভেন প্রম্নপ কাঁচের ডিশে রান্না করতে হবে। রান্না করার সময় দুই একবার নেড়ে দিতে হবে যাতে সঠিকভাবে রান্না হয়। মাইক্রো ওভেনের দরজা খুললে সেট করা টাইম ঠিক থাকে তাই আবার নেড়ে দিয়ে দরজা লাগিয়ে স্টার্ট বাটনে চাপ দিলেই চলতে থাকবে। যেসব ওভেন দরজা খুললে টাইম চলে যায় সেই সব ওভেনে টাইম কম সেট করম্নন। খাবার নেড়ে দিয়ে দরজা লাগিয়ে আবার টাইম সেট করে ওভেন স্টার্ট করম্নন।
নাসরিন

Source: http://www.dailyjanakantha.com