Showing posts with label Television. Show all posts
Showing posts with label Television. Show all posts

Wednesday, June 13, 2012

বাড়িতে টেলিভিশন এনেই দেখা শুরু নয়


 

 

 

 

 

 

বাড়িতে টেলিভিশন এনেই দেখা শুরু নয়

দৃষ্টি আকর্ষণের জন্য দোকানে রাখা টেলিভিশনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা অনেক বাড়িয়ে রাখা হয়। এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, টেলিভিশন কেনার পর একই ব্রাইটনেস রাখলে চোখের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
বড় দোকান আর প্রদর্শনী কেন্দ্রের এসব টেলিভিশনের উজ্জ্বল ও ঝকঝকে ছবি পথচারী থেকে শুরু করে সবারই দৃষ্টি আকর্ষণ করে। গবেষকেরা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। তাঁরা জানিয়েছেন, অনেকেই প্রদর্শনী কেন্দ্রের টেলিভিশনগুলোর উজ্জ্বল ছবিতে মুগ্ধ হয়ে কিনে ফ্যাক্টরি সেটিংস পরিবর্তন না করে বাড়িতে তা দেখা শুরু করেন। বিষয়টি চোখের জন্য ক্ষতিকর।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে স্পেকট্রাকল নামের একটি প্রতিষ্ঠান জরিপ চালিয়ে দেখেছে, ৫০ শতাংশ ক্রেতাই টেলিভিশন কেনার পর ফ্যাক্টরি সেটিংস পরিবর্তন করেন না। নতুন টেলিভিশন বাক্স থেকে খুলেই তা দেখতে শুরু করেন।
গবেষকেরা জানিয়েছেন, ফ্যাক্টরি সেটিংস পরিবর্তন ছাড়া টেলিভিশন দেখার ফলে চোখের ক্ষতির পাশাপাশি বিদ্যুত্ খরচও বেশি হয়। ২১ শতাংশ নির্দেশিকা মেনে তা পরিবর্তন করেন।
এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, প্রদর্শনী কেন্দ্র ও দোকানের পরিবেশের ওপর ভিত্তি করে টেলিভিশনের ডিফল্ট সেটিংস পরিবর্তন করেন সেখানকার কর্মকর্তারা। নতুন টেলিভিশন কেনার পর বাড়িতে এনেই তা দেখতে শুরু না করে আগে টেলিভিশনের ব্রাইটনেসসহ ছবির মান ভালো করার জন্য বিষয়গুলো নিজের পরিবেশ অনুসারে মানিয়ে নিতে হবে। বিশেষজ্ঞরা চোখের ওপর বাড়তি উজ্জ্বলতার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

 Source: http://www.prothom-alo.com

 

Sunday, June 10, 2012

আসছে অদৃশ্য টেলিভিশন!

আসছে অদৃশ্য টেলিভিশন!


এমন টিভি, যে চোখেই পড়বে না  
এমন টিভি, যে চোখেই পড়বে না

 প্রযুক্তির উৎকর্ষে কতই না তাক লাগানো জিনিস উদ্ভাবন করা হচ্ছে! আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ভবিষ্যতে এমন এক টেলিভিশন আসছে, যা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভ্যানিশ বা অদৃশ্য হয়ে যাবে। এর পর্দা হবে বর্তমান প্রচলিত টেলিভিশনের চেয়ে অনেক বেশি পাতলা এবং টেকসই। একমাত্র ‘টুলেড’ প্রযুক্তির সাহায্যেই এ ধরনের টেলিভিশন তৈরি সম্ভব হচ্ছে। বর্তমান প্রযুক্তি ব্যবহার করে এমন পাতলা প্যানেল তৈরি করা প্রায় অসম্ভব। তবে এই প্রযুক্তিটি এখনই বাস্তবায়িত হচ্ছে না। প্রাথমিকভাবে শুধু ‘লোয়েউই’ কোম্পানির টেলিভিশনে ‘টুলেড’ পর্দা ব্যবহার করা হয়েছে। ২০১১ সালে মাইকেল ফ্রাইয়েবি এই প্রযুক্তির একটি টেলিভিশন তৈরি করে আইএফ ডিজাইন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এটি সেরা উদ্ভাবনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল।
উদ্ভাবক ফ্রাইয়েবি বলেন, তিনি লোয়েউই ইনভিসিও প্রচলিত এলসিডি এবং সর্বাধুনিক টুলেড ডিসপ্লে প্রযুক্তিতে এবার একটি নতুন ধরনের উদ্ভাবন এনেছেন। মজার ব্যাপার হলো, এই টেলিভিশনের পর্দায় অস্বচ্ছ যেকোনো ছবি পরিষ্কারভাবে দেখা যাবে। ছবির মান হবে অনেক উন্নত। সাদা-কালো ছবি থেকে শুরু করে রঙিন সব ধরনের ছবিই এই প্রযুক্তিতে সম্পূর্ণ উজ্জ্বল পরিসরে দেখা সম্ভব হবে।
‘লোয়েউই’ কোম্পানির টেলিভিশনে এ ধরনের প্রযুক্তির ব্যবহার অবাক হওয়ার মতো কিছু নয়। কারণ, ১৯৯৮ সালে যখন আইটিউনস কিংবা ইউটিউবের অস্তিত্ব ছিল না, তখন তারা ইন্টারনেট সংযুক্ত টিভি তৈরি করেছে। তা ছাড়া এই কোম্পানির কনসেপ্ট ডিজাইনের প্রায় সবগুলোই অত্যাধুনিক প্রযুক্তিগত সেট। ঠিক কবে নাগাদ অদৃশ্য হয়ে যাওয়া এই টিভি সেট বাজারে আসবে, তা বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে, খুব শিগগির ড্রইংরুমে এ ধরনের টেলিভিশন শোভা পাবে। —ডেইলি মেইল ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে প্রদীপ সাহা

Source: http://www.prothom-alo.com 

Friday, June 8, 2012

কম স্পীডে সরাসরি অনলাইনে দেখুন টেলিভিশন ,দেশি ও বিদেশী TV আনলিমিটেড

কম স্পীডে সরাসরি অনলাইনে দেখুন টেলিভিশন ,দেশি ও বিদেশী TV আনলিমিটেড

Source: http://www.pchelplinebd.com

- Rejaul Islam Reja

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই ?

এই রকম  একটা পোষ্ট  হয়তো অনেকেই অনেকদিন ধরে খুজছেন ,হয়তো কেউ পাইছেন আবার কেউ পাননি ।
আমরা যারা ইনটারনেট এ কাজ করি কিংবা বাসায় নেট আছে তারা মাঝে মাঝে এই সমস্যা টায় পড়ি যে আমাদের টিভি দেখতে হলে টিভি রুমে যেতে হয়,যেটা ওনেকের কাছে ঝামেলার ।তাদের বলছি আপনি চাইলে আপনার পিসিতেও দেখতে পাবেন টিভি সরাসরি।
বাংলার একুশে নাকি ওপার বাংলার ইটিভি বাংলা ,নাকি Star Plus,9xm or Espn ।সবি আছে এতে ,শুধু আপনার দেখার ইচছা থাকলেই হবে। একটা কথা বলে রাখি দেখতে কোন টাকা লাগবেনা,লাগবে শুধু একটা নেট কানেকসন ।
আমি আপনাদের কে একটা লিংক দিব ,সেখানে ঢুকে দেখবেন উপরের দিকে ওনেক গুলো  ক্যাটাগরি আছে, তার মধ্যে থেকে ডানদিকের পছন্দ অনুযায়ি কিলিক করুন ও উপভোগ করুন ।ঠিক নিচের মত লিংকে-

টিভি দেখুন এখানে: