মুসলিম দাতব্য সংস্থা
-
https://islamicrelief.org.bd/
মুসলিম দাতব্য সংস্থা যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০এ
কায়রো থেকে অন ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০টি দাতব্য সংস্থার মধ্যে
এক...
Showing posts with label Fridge. Show all posts

Thursday, May 10, 2012
বাজারে ভালো ফ্রিজ কোনটা? অভিজ্ঞ ভাইজান ও আপুমণিরা আওয়াজ দেন গো...
ফ্রিজের ব্যাপারে আমার জ্ঞান শূণ্যের কোঠায়। ফ্রস্ট, ননফ্রস্ট এইগুলান কিছুই বুঝিনা। এইদিকে আম্মা দায়িত্ব দিয়ে বসছেন ভালো একটা ফ্রিজ কিনে নিয়ে আসতে, ক্যামনে কি?!
এবিসি১০ বলেছেন: হাই বাজেট(৫০০০০+): Fisher & Paykel (New Zealand)
লেখক(রাফি মাহমুদ)বলেছেন: Sharp ফ্রিজ জানতাম জাপানিজ, আপনার থেকে জানা হলো থাইল্যান্ড
এবিসি১০ বলেছেন: সোজা বাংলায় ফ্রস্ট ফ্রিজ হলো বরফ জমে যাবে। অনেক বরফ জমবে। গ্রামাঞ্চলে যেখানে একটানা ৬-৭ ঘণ্টা ইলেকট্রিসিটি থাকে না, সেখানে উপকারি এটা। অসুবিধা হলো, অত্যধিক ঠাণ্ডা, আর বরফ সরাতে হবে বারবার। ট্রে থাকলে তা পরিস্কার করতে হবে।
লেখক বলেছেন: নন ফ্রস্টই নিব তাহলে
এবিসি১০ বলেছেন:
ওয়ালটন ভালোই। দেশি জিনিসতো, খারাপ হলে কান ধরিয়ে রেখে ঠিক করিয়ে নেয়া যায়।
এস বাসার বলেছেন: HITACHI অথবা SHARP কিনতে পারেন। আমার বাবার কেনা একটি আর একটি আমার কেনা, দুটাই চমৎকার।
রফিক মাহমুদ বলেছেন:
লেখক বলেছেন: লিস্টঃ
এবিসি১০ বলেছেন: আমি বোধহয় ঠিক বোঝাতে পারিনি। ফ্রিজগুলোর নামের পাশে ব্র্যাকেটে যেই দেশের নাম দিয়েছি, সেটা হলো বাংলাদেশে যেসব দেশের ম্যানুফ্যাকচার্ড ফ্রিজ আমদানি করে সে দেশের নাম।
লেখক বলেছেন: দুঃখিত, আমারই বুঝতে ভুল হয়েছিল। ফ্রিজ নিয়ে আপনার জ্ঞানের প্রসংশা করতেই হচ্ছে। ভাইজান এত কিছু মনে রাখেন কেমনে?!
লেখক বলেছেন: ষ্ট্যাবিলাইজার লিস্টে আছে। মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ
আকাশ_পাগলা বলেছেন: দেশের জিনিস কিনেন ওয়ালটন।
লেখক বলেছেন: আমার জানামতে ওয়ালটনের নিজস্ব ফ্যাক্টরী হওয়ার পর থেকে পুরা ১০০%-ই দেশী বানানো, এমনকি কপ্রেসরও
েরজাবলেছেন: ফ্রিজের সিএফটি-র মাপের ক্ষেত্রে সব শো রুমেই বিক্রয়কর্মীরা কম-বেশী মিথ্যা কথা বলে ।
***************
Sunday, May 6, 2012
যত্নে থাকুক ফ্রিজ ও ওভেন
যত্নে থাকুক ফ্রিজ ও ওভেন
গরমকালে খাবার নষ্ট হয় দ্রুত। তাই গরমে খাবার সংরক্ষণে ফ্রিজের তুলনা নেই।
আবার ফ্রিজের খাবার ঝটপট গরম করে নিতে সুগৃহিণীর পছন্দ মাইক্রোওয়েভ ওভেন।
কিন্তু ফ্রিজ এবং ওভেনের যত্ন না নিলে হয়ে যাবে হিতে বিপরীত, নষ্ট হয়ে যাবে
খাবার। তাই কীভাবে ফ্রিজ ও ওভেন পরিষ্কার রাখবেন, তার কিছু টিপস নিয়েই এই
আয়োজন।
ফ্রিজ হওয়া চাই শুষ্ক
রান্নাবিদ রাহিমা সুলতানা মনে করেন, ‘শহুরে জীবনে গরমকালে পেটের সমস্যা বেড়ে যাওয়ার একটি প্রধান কারণ অপরিষ্কার ও অস্বাস্থ্যকর ফ্রিজ। ব্যস্ত গৃহিণীরা আজকাল সপ্তাহ খানেকের খাবার একসঙ্গে রান্না করে ফ্রিজে রেখে দেন। তাঁরা জানেন না, এই খাবার দুই দিনের মাথায় নষ্ট হয়ে যায়। জন্ম নেয় ব্যাকটোরিয়া। কিন্তু একটি পরিষ্কার ফ্রিজ এই ঝুঁকি কমিয়ে দিতে পারে অনেকখানি। কীভাবে ফ্রিজ পরিষ্কার রাখবেন, তার কিছু টিপস রইল আপনার জন্য।
প্রথমেই তাপমাত্রা নিয়ন্ত্রণকারী নবটি বন্ধ করে নিন। ফ্রিজের পানি জমে যে ট্রেতে, সেটিও বের করে পানি সরিয়ে নিন।
ফ্রিজে রক্ষিত সব খাদ্যদ্রব্য বের করে নিন। পানির বোতল থেকে শুরু করে চিংড়ি মাছের প্যাকেটসহ সব সরিয়ে নিন।
বাজারে যে লিকুইড সোপ পাওয়া যায়, সেটি কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। আর ওই পানিতে ভালোমতো ধুয়ে নিন ফ্রিজের তাক, র্যাক, ড্রয়ারসহ সব টুকিটাকি অংশও।
ঠান্ডা, পরিষ্কার পানিতে ফ্রিজের তাক, ড্রয়ার ইত্যাদি অন্তত দুবার ধুয়ে ভালোমতো মুছে নিন তোয়ালে, নিউজপেপার কিংবা টিস্যু দিয়ে।
একইভাবে ধুয়ে মুছে নিন ফ্রিজের অভ্যন্তরীণ অংশ। খেয়াল রাখবেন, ফ্রিজে যেন পানির একটি ফোঁটাও না থাকে। প্রয়োজনে ড্রায়ার ব্যবহার করুন।
সব তাক, র্যাক ও ড্রয়ার ধুয়েমুছে সেট করুন আবার ফ্রিজে। চালু করার অন্তত ১৫ মিনিট পর খাদ্যদ্রব্য আবার ফ্রিজে রাখবেন। সপ্তাহে অন্তত একদিন ফ্রিজ এভাবে পরিষ্কার করবেন।
ফ্রিজে অতিরিক্ত খাবার পানি রাখবেন না, এতে ফ্রিজের ভেতরে পানি জমে ব্যাকটেরিয়া বাড়ার আশঙ্কাও বেড়ে যায়।
মাছ, মাংস ফ্রিজে রাখার জন্য বড় বাক্স বা কনটেইনার ব্যবহার করুন। মাছের জন্য আলাদা ও মাংসের জন্য আলাদা বাক্স ব্যবহার করুন। এতে করে ফ্রিজে গন্ধ তৈরি হবে না। একই পদ্ধতি প্রয়োগ করতে পারেন সবজি রাখার বেলায়ও।
ট্রান্সকম ইলেকট্র্রনিকস লিমিটেডের ট্রেইনি রিটেইল ম্যানেজার মো. ফয়সাল বিন আনোয়ার বলেন, ফ্রিজের রক্ষণাবেক্ষণের ওপরই নির্ভর করে ফ্রিজ আপনার খাবার কীভাবে সংরক্ষণ করবে। যেনতেন মানের ফ্রিজ ব্যবহার না করাই ভালো। আজকাল অনেক ফ্রিজে ‘ডিওডোরাইজার’ থাকে, যা খাবারের মান তো নষ্ট করেই না বরং ফ্রিজকে রাখে দুর্গন্ধমুক্ত। আর ফ্রিজের ডালায় খাবার পানির বোতল রাখলে র্যাক ঝুলে যেতে পারে। ফলে ফ্রিজে বাতাস প্রবেশ করে। অনেক ফ্রিজেই ডালা না খুলে পানি ও বরফ পাওয়ার ব্যবস্থা থাকে। তাই ফ্রিজ কেনার আগে খেয়াল করতে হবে, ফ্রিজটি আপনাকে কতটুকু স্বাস্থ্য সুরক্ষা দিচ্ছে।
ওভেনের যত্ন নিন প্রতিদিন
গৃহিণীর শৌখিন বৈদ্যুতিক চুলাটিই হলো অতি শখের মাইক্রোওয়েভ ওভেন। রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘সপ্তাহে অন্তত তিন দিন পুরো ওভেন ফ্রিজের মতো আলাদা অংশ করে পরিষ্কার করা দরকার। লিকুইড সোপ ছাড়াও বাজারে ওভেন ক্লিনার পাওয়া যায়। প্রয়োজনে সেটিও ব্যবহার করতে পারেন। শুধু ওভেন নয়, ওভেনে ব্যবহূত বাটিটিও পরিষ্কার রাখুন সমান মনোযোগে। ওভেনে খাবারের ছিটেফোঁটাও যেন পড়ে না থাকে, সে বিষয়ে খেয়াল রাখুন।
মো. ফয়সাল বিন আনোয়ার বলেন, ওভেনের সবচেয়ে বড় শত্রু তেলাপোকা। তাই ওভেনটি রাখুন খোলামেলা ও পরিষ্কার স্থানে। ব্যবহার শেষে ওভেনটি ঠান্ডা হলে সেটি পরিষ্কার করে অবশ্যই মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। ধুলাবালি যাতে ওভেনের সুরক্ষার যান্ত্রিক অংশগুলোতে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করুন।
অধিকাংশ গৃহিণী ফ্রিজ থেকে খাবার বের করে সরাসরি ওভেনে গরম করে নেন। এটি খাবারের মান নষ্ট করে। তাই ফ্রিজের খাবারের শীতল ভাব কমিয়ে ওভেনে গরম করুন। খাওয়া শেষে খাবার ওভেনে গরম করার পর বাতাসে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করুন।

Source: http://www.banglaeye.com
Saturday, May 5, 2012
ওয়ালটন ফ্রিজ তৈরিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার

By admin on July 31, 2012
বিজবিডি নিউজ: ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর বা ফ্রিজ তৈরিতে ত্রখন ন্যানো পার্টিকেল ব্যবহার করা হচ্ছে। উন্নত বিশ্বে ত্রই প্রযুক্তি ইলেকট্রনিক, অটোমোবাইল, রাসায়নিক, খাদ্যশিল্প ও চিকিৎসাবিজ্ঞানে ব্যবহার করা হচ্ছে। ওয়ালটনের অতিরিক্ত পরিচালক প্রকৌশলী আশরাফুল আম্বিয়া জানান, ইলেকট্রনিক পন্য তৈরির ÿেত্রে ন্যানোর ব্যবহার খুবই গুরম্নত্বপূর্ণ। ত্রই প্রযুক্তি ব্যবহারের ফলে ওয়ালটন রেফ্রিজারেটর বা ফ্রিজ ত্রখন অনেক বেশি আধুনিক ও কার্যকর হয়ে উঠেছে। ওয়ালটনের রেফ্রিজারেটর বা ফ্রিজ তৈরির জন্য কোরিয়া থেকে ন্যানো পার্টিকেল আমদানি করা হচ্ছে। রেফ্রিজারেটরের ভেতরে খাদ্য ও পন্য সংরÿণের যেসব যন্ত্রাংশ ও পস্নাস্টিকের পকেট থাকে সেগুলো তৈরি করার সময় মূল উপকরণের সঙ্গে ন্যানো পার্টিকেল মেশানো হয়। আশরাফুল আম্বিয়া আরও বলেন, ন্যানো প্রযুক্তি ব্যবহারের ফলে রেফ্রিজারেটরে সংরÿিত খাদ্যপন্য দীর্ঘদিন টাটকা থাকে।
Source: http://newsmedia24.net
Friday, May 4, 2012
ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন !

আপনার বাসার ফ্রিজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশটি হচ্ছে সবজি বা প্রস্তুত করা
সালাদের প্লাস্টিক কনটেইনার। গবেষকরা সাবধান করে দিয়ে বলেছেন, অপরিচ্ছন্ন
সবজি বা সালাদের কনটেইনারের প্রতি বর্গ সেন্টিমিটারে ৮ হাজার ক্ষতিকারক
ব্যাকটেরিয়া থাকতে পারে। এর মধ্যে রয়েছে ই কোলাই, সালমোনেলা বা লিসটেরিয়ার
মতো ভয়াবহ সব ব্যাকটেরিয়া। বিজ্ঞানীরা বলছেন, অতএব সাবধান! আপাতদৃষ্টিতে ফ্রিজের খাবার রাখা অংশগুলো নিরাপদ মনে হলেও তা নিরাপদ নয়। পরীক্ষার সময় ৩০টি ফ্রস্ট ফ্রি ফ্রিজ বেছে নেওয়া হয়। দেখা গেছে, অধিকাংশ ফ্রিজের শাক-সবজি এবং প্রস্তুত করা সালাদ রাখার কনটেইনারে অসংখ্য ব্যাকটেরিয়ার উপস্থিতি। গবেষকরা বলছেন, ২৪ ঘণ্টার মধ্যে অপরিচ্ছন্ন সালাদ বা সবজি রাখার প্লাস্টিক কনটেইনারে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে।
ফ্রিজের খাবার স্বাস্থ্যসম্মত ও নিরাপদ রাখার জন্য পুরো ফ্রিজ খালি করে ভেতরে-বাইরে এবং সব কনটেইনার ধুয়ে-মুছে পরিষ্কার করে আবার তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রাণসংহারী ই-কোলির মতো ব্যাকটেরিয়ার উপস্থিতি অত্যন্ত ভীতিকর বলে মন্তব্য করেছেন গবেষকরা। ফ্রিজকে দুর্গন্ধমুক্ত রাখার জন্য মাইক্রোব্যান এয়ার ফিল্টার কমম্পোন্যান্ট ব্যবহার করার পক্ষে অভিমত প্রকাশ করা হয়েছে।
খবর সুত্রঃ দ্য মেইল
Thursday, May 3, 2012
ঈদকে ঘিরে ফ্রিজ বাজার সরগরম : চাহিদার শীর্ষে ওয়ালটন

অর্থনৈতিক প্রতিবেদক (৫ আগস্ট ২০১২ : ২০ শ্রাবণ ১৪১৯ : ১৬ রমজান ১৪৩৩)
ঈদকে ঘিরে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ফ্রিজ বিক্রি বেড়েছে। ওয়ালটনের
নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা ও বিভিন্ন ডিলার শোরুমে সাধারণ সময়ের চেয়ে
বিক্রি কয়েকগুণ বেড়েছে। কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে ফ্রিজের উৎপাদন বৃদ্ধিসহ
দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
ওয়ালটন মালিবাগ শোরুম ম্যানেজার মোহাম্মদ বাতেন জানান, রমজান শুরুর এক সপ্তাহ আগে থেকেই ওয়ালটনের শোরুমগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে, বিক্রয়ও হচ্ছে আশানুরূপ। তিনি বলেন, দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। গুণগতমান ঠিক রেখে যদি পণ্য উৎপাদন করা যায় তাহলে বিদেশি পণ্য এদেশ থেকে একদিন একেবারেই চলে যাবে। তিনি আরো বলেন, বিদেশ থেকে আমদানিকৃত পণ্যের থেকে ওয়ালটনের উৎপাদিত ফ্রিজ, টেলিভিশন, মোটরসাইকেল গুণগতমানে কোনো অংশে কম নয়। দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা এবং বিক্রয়ই তার প্রমাণ। ওয়ালটনের হেড অব করপোরেট (মার্কেটিং) আসাদুজ্জামান বলেন, ঈদ উপলক্ষে সাড়ে আট সিএফটি ফ্রিজ ২২ হাজার ৮০০ টাকা। ১০ সিএফটি ২৬ হাজার ৫০০ টাকা। ১১ সিএফটি ২৯ হাজার ২০০ টাকা। ১২ সিএফটি ৩১ হাজার ৪০০ টাকা। ১৪ সিএফটি ৩৩ হাজার ৯০০ টাকা। ২০ সিএফটি ৪২ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। সাম্প্রতিক সময়ে ওয়ালটন ফ্রিজে প্রযুক্তির বিস্ময় ন্যানো পার্টিকেল সংযুক্ত হওয়ার পর এর উৎপাদন ব্যয় অনেক বেড়েছে। কিন্তু কর্র্তৃপক্ষ ফ্রিজের দাম বৃদ্ধি করেনি। সাশ্রয়ী দামে আন্তর্জাতিক মানের ও ব্র্যান্ডের পণ্য পাওয়ায় ঈদ আসার আগেই প্রচুর ফ্রিজ বিক্রি হচ্ছে। আসাদুজ্জামান বলেন, লোভনীয় অফারে প্রভাবিত হয়ে বেশি দামে সাধারণ ফ্রিজ ক্রেতারা এখন আর কিনছেন না। তারা দেশীয় চেতনার সঙ্গে দেশীয় মানসম্পন্ন পণ্য ওয়ালটনকেই বেছে নিচ্ছেন। ওয়ালটন বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে এবং এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বমানের পণ্য।
ওয়ালটনের মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদাউস বলেন, ঈদ উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্যের দাম বাড়িয়ে লোভনীয় অফার দিচ্ছে। কিন্তু ওয়ালটন ঈদ উপলক্ষে বিশেষ অফার না দিলেও দাম না বাড়িয়ে আগের দামেই পণ্য বিক্রি করছে।

Source: http://www.ajkalerkhabarbd.com
Subscribe to:
Posts (Atom)